Tag: pakistan

pakistan

  • Hafiz Saeed: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজকে চেয়ে পাকিস্তানকে চিঠি ভারতের  

    Hafiz Saeed: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজকে চেয়ে পাকিস্তানকে চিঠি ভারতের  

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি ২৬/১১ মুম্বই সন্ত্রাসের মূল চক্রী (Hafiz Saeed)। পাকিস্তানের আদালতে দোষী সাব্যস্তও হয়েছেন লস্কর-ই-তৈইবার প্রতিষ্ঠাতা। সন্ত্রাসবাদী কার্যকলাপের শাস্তি থেকে বাঁচতে পাকিস্তানের সাধারণ নির্বাচন ও প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি নির্বাচনে লড়তে নেমেছে তাঁর সমর্থিত দল ‘পাকিস্তান মারকাজি মুসলিম লিগ’। এহেন হাফিজ মহম্মদ সঈদকে চেয়ে ইসলামাবাদকে চিঠি দিল নয়াদিল্লি। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় হাফিজকে ভারত পাবে না বলেই ধারণা আন্তর্জাতিক মহলের একাংশের। মুম্বই হামলার এত বছর পর এই প্রথম (Hafiz Saeed) হাফিজকে বিচারের জন্য ভারতে পাঠানোর দাবি জানিয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিল ভারত। বিদেশমন্ত্রকের তরফে ওই বার্তা পাঠানো হয়েছে।

    হাফিজের মাথার দাম

    হাফিজ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত সন্ত্রাসবাদী। আমেরিকা তাঁর মাথার দাম ঘোষণা করেছে এক কোটি টাকা। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের গোপন ডেরায় তাঁকে রাখা হয়েছে বলে জল্পনা। হাফিজের ছেলে তলহাও বাবার মতোই সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন তিনিও। এহেন মোস্ট ওয়ান্টেড হাফিজের দল লস্করের সামাজিক শাখা জামাত-উদ-দাওয়া সমর্থিত রাজনৈতিক দল পিএমএমএলের টিকিটে লাহোরের একটি আসন থেকে তলহা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে খবর।

    সন্ত্রাসবাদের তকমা ঝেড়ে ফেলার চেষ্টা!

    ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির পাশাপাশি নির্বাচন হবে প্রাদেশিক আইনসভাগুলিরও। সেই নির্বাচনেই জিতে দলের গা থেকে সন্ত্রাসবাদী দলের তকমা ঝেড়ে ফেলতে চাইছেন মুম্বই হামলার মাস্টারমাইন্ড। অবশ্য এই প্রথম নয়, এর আগেও একবার সন্ত্রাসবাদীর তকমা ঝেড়ে ফেলতে উদ্যোগী হয়েছিলেন হাফিজ। সেটা ২০১৮ সাল। সেবারও পাকিস্তানের সাধারণ ও প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি মিলিয়ে মোট ২৬৫টি আসনে প্রার্থী দিয়েছিল হাফিজ সমর্থিত আল্লাহ-উ-আকবর তেহরিক নামে একটি দল।

    আরও পড়ুুন: “ধান্দাবাজ, জমি মাফিয়া, চোর, তোলাবাজ”, পোস্টারে তৃণমূল বিধায়কের ‘কাজের স্বীকৃতি’

    সেবার অবশ্য খালি হাতেই ফিরতে হয়েছে হাফিজের সমর্থন নিয়ে ভোটে দাঁড়ানো দলটিকে। এবার অবশ্য ছেলে তলহার জয় নিশ্চিত করতে চাইছেন হাফিজ। হ্যাঁ, গোপন ডেরায় বসেই। তবে সেটা কতটা মসৃণ হবে, তা বলবে সময়। কারণ চলতি মাসের গোড়ার দিকে হাফিজ ঘনিষ্ঠ লস্কর জঙ্গি হাঞ্চলা আদনানকে করাচিতে গুলি করে খুন করে আততায়ীরা। তার পরেই আইএসআইয়ের গোপন ডেরায় থাকা হাফিজের (Hafiz Saeed) নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। কে জানে, কখন কী হয়!

    পাপ যে বাপকেও ছাড়ে না!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • S Jaishankar: “ভারত যখন স্বাধীন হয়, তখন থেকেই শুরু সন্ত্রাসবাদের,” তোপ জয়শঙ্করের

    S Jaishankar: “ভারত যখন স্বাধীন হয়, তখন থেকেই শুরু সন্ত্রাসবাদের,” তোপ জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত যখন স্বাধীন হয়, তখন থেকেই শুরু হয়েছিল সন্ত্রাসবাদ।” কথাগুলি বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নিয়ে আসেন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রসঙ্গ।

    প্রসঙ্গ: ২৬/১১ 

    বিদেশমন্ত্রীর মতে, স্বাধীনতার সময় থেকেই সন্ত্রাসবাদের শিকার হয়েছে ভারত। এর মদত পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তাঁর। তাঁর ভাষণে অনিবার্যভাবে উঠে আসে ২৬/১১র মুম্বই হামলার ঘটনার কথা। ওই দিন মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়েছিল লক্সর-ই-তৈবা। সেটাকেই এদেশে সন্ত্রাসবাদের ‘পিভটাল মোমেন্ট’ বলে মনে করেন বিদেশমন্ত্রী। তিনি (S Jaishankar) বলেন, “সন্ত্রাসবাদ শুরু হয়েছিল সেই মুহূর্তে, যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তখন পাকিস্তান থেকে এ দেশে এসেছিল রেইডাররা।… আজ এ দেশে যা বদল হয়েছে, আমার মনে, হয় এর পটভূমিতে রয়েছে ২৬/১১-র মুম্বই হামলা।”

    প্রসঙ্গ: সীমান্তপারের সন্ত্রাস

    জয়শঙ্কর বলেন, “কেউ যদি নিরন্তর সীমান্তপারের সন্ত্রাসে মদত দিয়ে যায়, তাহলে তার পাল্টা জবাব দেওয়ার দায় বর্তায় আমাদের ওপর।” তিনি বলেন, “২৬/১১-র সন্ত্রাসবাদ দেখার আগে পর্যন্ত অনেকেই সন্ত্রাসবাদ রুখতে কী করা উচিত, তা ভেবে পাচ্ছিলেন না। তাই এখন আমাদের প্রথমেই যেটি করতে হবে, সেটি হল আমাদের প্রথমে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। আমি জানি, সেই লোকগুলিকে যাঁরা বলেছিলেন, আমাদের একটা স্মার্ট স্ট্র্যাটেজি ছিল সন্ত্রাসবাদের মোকাবিলায়। আমার মনে হয় না এর কোনও অর্থ হয়। আমার মনে হয় না যে এর কোনও কৌশলগত দিক আছে।” তার পরেই বিদেশমন্ত্রী বলেন, “কেউ যদি লাগাতার সীমান্তপার সন্ত্রাসে মদত দেয়, তাহলে আপনাকে যোগ্য জবাব অবশ্যই দিতে হবে।”

    আরও পড়ুুন: রেকর্ড গড়ার পথে ব্রিগেড! ‘লক্ষ কণ্ঠের গীতা পাঠে’ মুখরিত কলকাতা

    গান্ধীনগরের লাভাড রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানেও এদিন যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী। সেখানে তিনি (S Jaishankar) বলেছিলেন, “ভারতের অন্যতম চ্যালেঞ্জ হল সন্ত্রাসবাদের মোকাবিলা করা।” তিনি বলেন, “আমাদের নিজেদের সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যদের নিরাপত্তায় অবদান রাখতেও লড়তে হবে আমাদের। এটা হতে পারে আমাদের সব চেয়ে কাছের কোনও প্রতিবেশী দেশ কিংবা যাদের কাছে অর্থনৈতিক বা শক্তিগত সমর্থন পাই, তাদের প্রতি। অথবা এটা গ্লোবাল সাউথের মতো কোনও বৃহত্তর সম্পর্কের জন্য হতে পারে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: সুপ্রিম কোর্টে মিলল জামিন, পাক রাজনীতিতে প্রত্যাবর্তন ইমরান খানের!

    Imran Khan: সুপ্রিম কোর্টে মিলল জামিন, পাক রাজনীতিতে প্রত্যাবর্তন ইমরান খানের!

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে সাধারণ নির্বাচনের আগে বড় জয় পেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি! শুক্রবার পাক সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান। ইমরান ছাড়াও ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’ মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও।

    ইসলামাবাদ হাইকোর্টে জামিন

    প্রসঙ্গত, তোষাখানা মামলায় আগেই নিম্ন আদালতের দেওয়া সাজায় স্থগিতাদেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। নির্বাচনের আগে ক্যাপ্টেনের জামিনে জয়ের আনন্দ পিটিআইয়ের অন্দরে। তোষাখানা মামলায় অগাস্ট মাসেই তিন বছরের কারাদণ্ড দিয়েছিল ইসলামাবাদের বিশেষ আদালত। বিশেষ আদালতের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়ে পিটিআই সুপ্রিমোর জামিন মঞ্জুর করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। তবে যেহেতু ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসে’র অভিযোগে মামলা চলছিল, তাই বন্দিদশা ঘোঁচেনি প্রাক্তন প্রধানমন্ত্রীর (Imran Khan)।

    পিটিআই কর্মী-সমর্থকদের আশা

    সেই সময়ই পিটিআই নেতৃত্ব জানিয়ে দিয়েছিলেন, জেল থেকেই লাহোর, মিয়াঁওয়ালি ও ইসলামাবাদ এই তিনটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পিটিআই প্রধান। দেশের শীর্ষ আদালতের এদিনের রায়ের ফলে পাক রাজনীতিতে ইমরানের প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মত সে দেশের আইনবিদদের একটা বড় অংশের। সুপ্রিম কোর্টের রায়ে ইতিমধ্যেই আশার আলো দেখতে শুরু করেছেন পিটিআইয়ের সমর্থকরাও। তাঁরা বলছেন, অবসর ভেঙে ক্রিকেট মাঠে ফিরে যেভাবে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ক্যাপ্টেন, সেভাবেই নির্বাচনী ময়দানেও জয়ী হবেন ইমরান। ফেব্রুয়ারি মাসে নির্বাচন পাকিস্তানে। সেই নির্বাচনে ইমরান বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী পিটিআই কর্মী-সমর্থকরা। কেবল ক্যাপ্টেন নন, তাঁদের আশা, নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়েই পাকিস্তানের কুর্সিতে বসবে ইমরানের দল।

    আরও পড়ুুন: লোকসভাকাণ্ডে ধৃতদের মনের হদিশ পেতে হচ্ছে সাইকো-অ্যানালিসিস টেস্ট!

    ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আগে পাকিস্তানের বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, বেহাল আর্থিক পরিস্থিতির কারণে তলানিতে মুসলিম নওয়াজ-পাকিস্তান পিপলস পার্টির জোট সরকারের। তার জেরে ক্রমেই বাড়ছে ইমরানের দলের জনপ্রিয়তা। সুপ্রিম কোর্টে জামিন মেলায় জোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে অভিযোগ ক্যাপ্টেন করেছিলেন, জনমানসে সেটাই মান্যতা পাবে বলে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা। সেক্ষেত্রে অবশ্যই ডিভিডেন্ড পাবেন ক্যাপ্টেন (Imran Khan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • T-20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচ! নিউ-ইয়র্কে মুখোমুখি ভারত-পাকিস্তান

    T-20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচ! নিউ-ইয়র্কে মুখোমুখি ভারত-পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ হতে চলেছে নিউ ইয়র্কে। আমেরিকার শেষ জনগণনা অনুযায়ী নিউইয়র্কেই সব থেকে বেশি ভারতীয় বসবাস করেন। সেখানে বসবাসকারী ভারতীয়ের সংখ্যা ৭ লাখ ১১ হাজারের বেশি। পাশাপাশি, প্রায় এক লাখ পাকিস্তানি বসবাস করেন। তাই নিউ ইয়র্কেই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    ভারত-পাক ম্যাচের জন্য নয়া স্টেডিয়াম

    আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) যৌথ ভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। আইসিসি সূত্রে জানা গিয়েছে, নিউ ইয়র্কের শহরতলির পপ-আপ স্টেডিয়ামে হবে বসবে ধুন্ধুমার ক্রিকেট যুদ্ধের আসর। ফের বাইশ গজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। এর জন্য ৩৪ হাজার দর্শক আসন বিশিষ্ট অস্থায়ী স্টেডিয়ামে তৈরি করা হবে। নিউ ইয়র্কে স্টেডিয়াম নেই, তা নয়। তবে ক্রিকেটের উপযোগী স্টেডিয়াম নেই সেখানে। রয়েছে আরও একটি সমস্যা। ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় দর্শকাসনের স্টেডিয়ামও নেই। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের জন্য নতুন স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার ক্রিকেট সংস্থা।

    আরও পড়ুন: আর কেউ পরতে পারবেন না ধোনির জার্সি! মাহির ৭ নম্বর জার্সি সংরক্ষণ বিসিসিআই-এর

    ভারতীয় সময় দেখে হতে পারে খেলা

    বিশ্বকাপের (T-20 World Cup) জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তিনটে ভেন্যু বাছাই করা হয়েছে— ফ্লোরিডার সেন্ট্রাল ব্রডওয়ার্ড পার্ক, টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম এবং ম্যানহাটনের ডাউনটাউন থেকে ২৫ মাইল দূরের লং আইল্যান্ডের আইজেনওয়ার পার্ক। দিল্লি এবং নিউইয়র্কের সময়ের ব্যবধান সাড়ে দশ ঘণ্টা। ভারতের টেলিভিশন দর্শকদের কথা বিবেচনা করে ভারতীয় দলের ম্যাচগুলি সেই সময় মতো হবে। উল্লেখ্য টি-২০ বিশ্বকাপ হবে ৪-৩০ জুন। আইসিসির তরফে এখনও গ্রুপবিন্যাস করা হয়নি। ২০১৩ সালের পর থেকে ভারত এবং পাকিস্তানকে প্রতিটি আইসিসি ট্রফিতেই এক গ্রুপে রাখা হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না। টি ২০ বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, তা এখনও চূড়ান্ত না হলেও অনুমান করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে চূড়ান্ত লড়াই হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: “পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়”, বললেন শাহ, জানালেন বিধানসভার আসন সংখ্যাও

    Amit Shah: “পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়”, বললেন শাহ, জানালেন বিধানসভার আসন সংখ্যাও

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাক অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু ও কাশ্মীর বিধানসভায় আমরা ২৪টি আসন সংরক্ষিত রেখেছি। কারণ ওটা আমাদের জায়গা। পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়।” বুধবার সংসদে কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কাশ্মীরে রদ হয়েছে ৩৭০ ধারা। এবার পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভা কেন্দ্রের বিন্যাসের কথাও ঘোষণা করে দিল কেন্দ্র।

    কাশ্মীর ভারতেরই

    পাকিস্তানের পাশাপাশি তামাম বিশ্বকেও পাক অধিকৃত কাশ্মীর যে ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ, ফের একবার সেই বার্তা দিল নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মনোনীত সদস্যদের তালিকায় পাক অধিকৃত কাশ্মীরের একজন প্রতিনিধিকেও রাখা হচ্ছে। অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের জন্য বিধানসভায় মোট ২৫টি আসন সংরক্ষিত রাখা হচ্ছে।” তিনি (Amit Shah) বলেন, “আগে জম্মুতে মোট ৩৭টি আসন ছিল। এখন ৪৩টি আসন হয়েছে। কাশ্মীরে আগে ছিল ৪৬টি আসন। এখন হয়েছে ৪৭টি। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন আমরা সংরক্ষিত রেখেছি।”

    কলেবর বাড়ল জম্মু-কাশ্মীর বিধানসভার 

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জম্মু-কাশ্মীর বিধানসভায় আগে মোট আসন ছিল ১০৭টি। এখন সেটা বেড়ে হল ১১৪টি। জম্মু-কাশ্মীর বিধানসভায় মনোনীত সদস্যের সংখ্যা ছিল দুই। সেটা বেড়ে হবে পাঁচ। তিনি বলেন, “এখন থেকে কাশ্মীরের দুই বাসিন্দাকে মনোনয়ন দেওয়া হবে। তাঁদের মধ্যে একজন হবেন মহিলা। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একজনকে মনোনয়নের জন্যও আসন সংরক্ষিত রাখা হবে।” মনোনীত সদস্যের একটি পদ কাশ্মীরের উদ্বাস্তু পরিবারের জন্য সংরক্ষিত থাকবে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    এদিন লোকসভায় ‘জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল’ ও ২০২৩ সালের ‘জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল’ নিয়ে আলোচনার সময় নেহরুকেও নিশানা করেন শাহ। বলেন, “আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, যখন পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, তখন যে দুটি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জম্মু ও কাশ্মীরকে দশকের পর দশক ধরে সেই ভুলের ফল ভুগতে হয়েছে।” তিনি বলেন, “সব থেকে বড় ভুল হল, আমাদের সেনা জিতছিল। কিন্তু পঞ্জাবের কাছে যেতেই সংঘর্ষ বিরতির ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্ম হয়েছিল। যদি তিনদিন পরে সংঘর্ষ বিরতির ঘোষণা করা হত, তাহলে ভারতের মধ্যেই থাকত (Amit Shah) পাকিস্তান অধিকৃত কাশ্মীর। দ্বিতীয়ত, আমাদের (কাশ্মীর) ইস্যুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়ার ভুলও করা হয়েছিল।”

    আরও পড়ুুন: সলমন-মুখ্যমন্ত্রী ‘ডুয়েট’, মমতাকে ‘দ্বিতীয় নিরো’র তকমা শুভেন্দুর, আক্রমণ গিরিরাজেরও

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India T-20 Record: পাকিস্তানকে সরিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির ভারতের 

    India T-20 Record: পাকিস্তানকে সরিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক টি২০ ফরম্য়াটে এতদিন সর্বকালীন জয়ের রেকর্ড ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েই ভারত লিখে ফেলল ইতিহাস। ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশকে পিছনে ফেলে দিল সূর্যবাহিনী। এখন ভারতের ঝুলিতেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে ব্যাট করে ১৭৪-৯ তুলেছিল ভারত। ঝড়ের গতিতে ব্যাট করেন রিঙ্কু সিং। জবাবে ১৫৪ রানে থেমে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। শেষ দিকে ভারতের নিয়ন্ত্রিত বোলিং খেলতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটারেরা। এই জয়ের ফলে অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিল ভারত। সিরিজে ভারত এখন ৩-১ ব্যবধানে এগিয়ে।

    পিছনে পাকিস্তান

    ভারত ২১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে ১৩৬টি ম্যাচ জিতে নিল। পাকিস্তান ২২৬টি ম্যাচ খেলে ১৩৫টি জিতেছে। ভারত-পাকিস্তানের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি জিতেছে যথাক্রমে নিউ জিল্য়ান্ড (১০৩), অস্ট্রেলিয়া (৯৫) ও দক্ষিণ আফ্রিকা (৯৫)। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম তথা শেষ টি২০ খেলবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই ম্যাচে হারলেও সিরিজ ভারতের পকেটে। দেখতে দেখতে ভারতের ঘরের মাঠে টানা ১৪তম আন্তর্জাতিক টি২০ সিরিজ জিতে ফেলল। 

    ব্যাটে-বলে দাপট ভারতের

    এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ম্যাথু ওয়েড। স্লো পিচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত। শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম অভার মেডেন হওয়ার পর দ্বিতীয় ওভারে ১১ রান করেন যশস্বী। শেষের দিকে রিঙ্কু সিংয়ের ২৯ বলে ৪৬ রানের দৌলতে ভারত পৌঁছায় ১৭৪ রানে। এদিন বল হাতে দাপট দেখায় মেন-ইন-ব্লু। ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল। দীপক চাহার ২টি, রবি বিষ্ণোই এবং আবেশ খান ১টি করে উইকেট নেন। অজিদের হয়ে ওপেনার ট্র্যাভিস হেড ৩১ এবং অধিনায়ক ওয়েড ৩৬ রান করেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023) ক্রিকেটের আসরে পুরো টুর্নামেন্ট অপরাজেয় থেকেও ফাইনালে হেরে গিয়েছে ভারত। রোহিতদের এই পরাজয়ে উচ্ছ্বসিত বহু পাকিস্তানি সমর্থক। সোশ্যাল সাইটে তারা ভারতের এই পরাজয় উদযাপন করেছেন। এই মনোভাবের সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একই সঙ্গে তিনি ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেছেন। তবে রোহিতের একটি মন্তব্য মেনে নিতে পারেননি গম্ভীর। 

    খেলোয়াড়োচিত মানসিকতা কাম্য

    ভারতের পরাজয়ে পাকিস্তানের সমর্থকরা সোশ্যাল সাইটে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তার সমালোচনা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন,”নিজের দলকে সমর্থন করা ভাল। তাদের জয়-পরাজয়ের গঠনমূলক আলোচনা করুক সমর্থকেরা। কিন্তু নিজের দল সাফল্য না পেলে অন্য দলের পরাজয় কামনা করা ঠিক নয়। এই ধরনের আচরণ বৈরিতা বাড়ায়।” অনুরাগীদের এই আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রামও। তাঁর কথায়, “এটা আসলে একটা খেলা। এখানে হার-জিত রয়েছে। হতাশা এলেও সমর্থকেরা যেন বিদ্বেষী না হন।”

    আরও পড়ুন: পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি! জানেন আয়োজনের নয়া দাবিদার কারা?

    রোহিত-দ্রাবিড় প্রসঙ্গ

    বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে ছিলেন যে এবারের বিশ্বকাপটা তিনি রাহুল দ্রাবিড়ের জন্য জিততে চান। রোহিতের সেই বক্তব্য মেনে নিতে পারছেন না গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন, “দেশের জন্য বিশ্বকাপ জয়ের কথা ভাবা উচিত। বিশেষ কোনও ব্যক্তির জন্য নয়। রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জেতার বিষয়ে অবশ্যই যোগ্যতম ব্যক্তি। কিন্তু তাই বলে বিশেষ একজনের জন্য বিশ্বকাপ জিততে হবে এটা ভেবে নেওয়া এবং দলের অধিনায়ককে সাংবাদিকদের সামনে সেই কথা বলার কোনও মানে হয় না।” বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ইতিমধ্যেই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে গম্ভীরের কথায়, রাহুল দ্রাবিড় যদি নিজে চান, তাহলে তাঁর চুক্তির মেয়াদ অবশ্যই বাড়ানো যেতে পারে। গম্ভীর বলেন, “গোটা একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া যে পারফরম্যান্স করেছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। যদি আমরা একটা ম্যাচ দিয়েই কোন কোচকে বিচার করতে যাই, তাহলে সেটা অবশ্যই ভুল হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে দোলাচল! বাবরকে দল থেকে ছেঁটে ফেলার দাবি

    ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে দোলাচল! বাবরকে দল থেকে ছেঁটে ফেলার দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছে পাকিস্তান। ব্যাটে রান পাননি অধিনায়ক বাবর আজম। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে এখন দোলাচলে পাক ক্রিকেট।  এবার প্রাক্তন অধিনায়ককে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার দাবি তুললেন তাঁর দুই সতীর্থ। প্রসঙ্গত, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই ফরম্যাটে অনেক ম্যাচ রয়েছে পাকিস্তানের। তার আগে পাক ক্রিকেটে এই আওয়াজ, বাবরের টি-টোয়েন্টি কেরিয়ারে প্রশ্ন তুলে দিল। ইতিমধ্যেই পাক ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর করা হয়েছে মহম্মদ হাফিজকে। নয়া জমানায় বাবর এখন নিজের জায়গা করতে পারেন কি না তা সময় বলবে।

    বাবর-বিরোধী সুর

    বাবরের নেতৃত্ব ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই তোপ দাগেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।  একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য় নয় বাবর। কঠিন হলেও নির্বাচকদের এখনই ছেঁটে ফেলা উচিত।” প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ আমিরও বলেন, “টি-টোয়েন্টিতে খেলার যোগ্যতা নেই বাবরের।” অবাক করা ব্যাপার হল, পাকিস্তান সুপার লিগে এই দুই ক্রিকেটারই বাবরের দল করাচি কিংসের হয়ে খেলেন। অতীতে এই দুই সতীর্থের সঙ্গে একাধিক বার ঝামেলাও হয়েছে বাবরের। ইমাদ এবং আমির, দু’জনেই ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    বাবরকে সম্মান

    উল্লেখ্য, বাবর নেতৃত্ব ছাড়ার পরে বেশ কয়েকজন সতীর্থ ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। বাবরের প্রশংসা করে নাসিম শাহ বলেছেন, “চার বছর আনন্দে কাটালাম। তোমার অধীনে খেলা বেশ সম্মানের ব্যাপার। সাদা বলের ক্রিকেটে অভিষেক হয়েছে তোমার নেতৃত্বেই। বরাবর সামনে থেকে নেতৃত্ব দিয়েছ তুমি।” পাক দলে বাবরের সহকারী মহম্মদ রিজওয়ান লিখেছেন, “পাকিস্তানের ক্রিকেটে অন্যতম সেরা অধিনায়ক তুমি। পাকিস্তানের অধিনায়ক হিসাবে তোমার সততা, ভালবাসা, সাহস, ভাবনা এবং প্রচেষ্টা সবার কাছে অনুকরণ করার মতো। আশা করি পাকিস্তানের নাম এ ভাবেই উজ্জ্বল করবে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড

    ICC World Cup 2023: পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ম্যাচে দু’বার পরাজয়। পাকিস্তান দলের কাছে ব্যাপারটা সেরকমই। ইডেনে টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরেই বাবর আজমরা বুঝে গিয়েছিলেন, দেশে ফেরার বিমান ধরা শুধু সময়ের অপেক্ষা। তবুও বলে না, আশায় মরে চাষা। কিন্তু ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৩৭ রান তোলার পর সব আশা জলে গিয়েছিল। কারণ, সেমি-ফাইনালে উঠতে গেলে সেই রান করতে হতো ৬.৪ ওভারে। যা কোনও যুক্তিতেই সম্ভব ছিল না। তাই ইনিংসের মাঝেই একবার পরাজয় মেনে নিতে হয়েছিল পাকিস্তানের ব্যাটসম্যানদের। তবে অনেক সময় সান্ত্বনা জয় সমর্থকদের ক্ষতে কিছুটা প্রলেপ দেয়। সেক্ষেত্রেও ব্যর্থ পাকিস্তান। ৯৩ রানে হারল বাবর আজমের দল। পাকিস্তান ৪৩.৩ ওভারে ২৪৪ রানেই গুটিয়ে গেল।

    টস ভাগ্যও সঙ্গ দেয়নি

    টসে জিতে জস বাটলার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তানের সমর্থকদের চোখে তিনি খলনায়ক বনে গিয়েছিলেন। কারণ, ম্যাচে যতটুকু নির্যাস বাকি ছিল তা তখনই শেষ হয়ে গিয়েছিল। তবে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আপ্রাণ চেষ্টা করলেন এটা প্রমাণ করতে যে, তাঁদের ভাগ্য সাথ দেয়নি। না হলে খেতাব ধরে রাখার লড়াইয়ে তাঁরা প্রবলভাবেই থাকতে পারতেন। তবে এই জয় ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা উজ্জ্বল করল। ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান বেন স্টোকসের। ৮৪ রানের ইনিংসে তিনি ১১টি চার ও ২টি ছক্কা মারেন। খুব সম্ভবত ইডেনেই তিনি একদিনের ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেললেন। এছাড়া জনি বেয়ারস্টো করলেন ৫৯ রান। জো রুটের ব্যাটে এল ৬০ রান।

    জবাবে পাকিস্তানের শুরুটা একেবারেই ভালো হয়নি। যাঁকে ঘিরে স্বপ্ন দেখা সেই ফখর জামান ১ রান করেন। খাতা খুলতে পারেননি আবদুল্লা সফিক। অধিনায়ক বাবর আজম (৩৮), রিজওয়ানও (৩৬) নামের প্রতি সুবিচার করতে পারেননি। পাকিস্তান আরও বড় ব্যবধানে হারত যদি আঘা সলমন ৫১ ও টেল এন্ডাররা ভালো ব্যাট না করতেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে উইলি একাই নিয়েছেন তিনটি উইকেট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Terrorist Killed In Pakistan: ফের পাকিস্তানে বন্দুকবাজদের গুলিতে মৃত্যু ভারত বিরোধী জঙ্গির

    Terrorist Killed In Pakistan: ফের পাকিস্তানে বন্দুকবাজদের গুলিতে মৃত্যু ভারত বিরোধী জঙ্গির

    মাধ্যম নিউজ ডেস্ক: অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলার মুখে পাকিস্তানের আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গি নেতাদের মৃত্যু হয়েই চলেছে। এবার পাকিস্তানের (Terrorist Killed In Pakistan) প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করা হল লস্কর-ই-তৈবার প্রাক্তন কমান্ডার আক্রম খানকে। জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় আক্রমকে খুন করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, চলতি বছরে এখনও পর্যন্ত পাক মাটিতেই সাতজন জঙ্গি নিহত হয়েছে। তাদের বেশিরভাগ জনই লস্কর-ই-তৈবার কমান্ডার। ৭ জঙ্গি খুন হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। ভারত বিরোধী একের পর এক জঙ্গিকে কারা নিকেশ করছে, তা এখনও অজানা।

    উগ্র ভারত বিরোধী বক্তব্য রাখার জন্য বিশেষ কুখ্যাতি ছিল আক্রমের 

    উগ্র ভারত বিরোধী বক্তব্য রাখার জন্য বিশেষ কুখ্যাতি ছিল আক্রমের। এর পাশাপাশি ভারতবর্ষে সন্ত্রাসী হামলা, নাশকতা সহ একাধিক কাজে লিপ্ত ছিল সে। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত লস্কর-ই-তৈবার জঙ্গি নিয়োগ শাখার প্রধান ছিলেন ছিল আক্রম। জম্মু-কাশ্মীর প্রদেশের বহু তরুণকে মগজধোলাই করে তাদেরকে সন্ত্রাসবাদী কার্যকলাপে (Terrorist Killed In Pakistan) নিয়ে আসার অভিযোগও উঠেছিল আক্রমের বিরুদ্ধে। পাকিস্তানের একটি সূত্র দাবি করছে যে আক্রম খানকে যে খুন করেছে অজ্ঞাত পরিচয়রা এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

    আরও পড়ুন: রোহিঙ্গা পাচার কাণ্ডে ১০ রাজ্যে এনআইএ অভিযান! গ্রেফতার ৪৪, বাংলা থেকে ধৃত ৩

    অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলা চলছেই

    চলতি বছরের অক্টোবর মাসে পাঠানকোট হামলার অন্যতম মূল ষড়যন্ত্রী লতিফকে গুলি করে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা। তার আগে সেপ্টেম্বর মাসেও রাওয়ালকোটে লস্কর কমান্ডার রিয়াজ আহমেদকে হত্যা করা হয়। এরপর নভেম্বরে পাকিস্তানে (Terrorist Killed In Pakistan) হত্যা করা হল লস্কর কমান্ডারকে। গত রবিবারও খোয়াজা সইদ নামের জঙ্গিকে অজ্ঞাতপরিচয় লোকেরা অপহরণ করে। পরবর্তীকালে পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর সীমান্তে তার গলাকাটা দেহ উদ্ধার করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share