Tag: pakistan

pakistan

  • Pakistani Beggars: ‘পুণ্যার্থীর ছদ্মবেশে ভিখিরি পাঠানো বন্ধ করো’, পাকিস্তানকে হুঁশিয়ারি সৌদি আরবের

    Pakistani Beggars: ‘পুণ্যার্থীর ছদ্মবেশে ভিখিরি পাঠানো বন্ধ করো’, পাকিস্তানকে হুঁশিয়ারি সৌদি আরবের

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনা ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হওয়ার পথে দেশ। বিশ্বের বিভিন্ন দেশের কাছে হাত পেতেও, ঝুলি এখনও রয়েছে অপূর্ণ। পাশে পায়নি আরবের মতো দেশগুলিকেও। প্রত্যাশিতভাবেই দেশবাসীর অবস্থা করুণ। এমতাবস্থায় ভিন দেশে ভিক্ষেকেই (Pakistani Beggars) সম্বল করেছেন পাকিস্তানের নাগরিকদের একটা অংশ। তীর্থযাত্রীর ছদ্মবেশে তাঁরা চলে যাচ্ছেন আরবে। তারপর পেশা হিসেবে বেছে নিচ্ছেন ভিক্ষে করাকেই।

    গ্রেফতারির জেরে উপচে পড়ছে জেল!

    সম্প্রতি পাকিস্তানি ওভারসিজ সেক্রেটারি জিসান খানজাদা সে দেশের সেনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে জানিয়েছেন, পাকিস্তান থেকে যাঁরা আসছেন, তাঁদের অধিকাংশই ভিক্ষেকে (Pakistani Beggars) বৃত্তি হিসেবে বেছে নিচ্ছেন। আরবে ভিক্ষে করা নিষিদ্ধ। অথচ পুণ্যার্থীর ছদ্মবেশে আসা লোকজনের মধ্যে ভিক্ষে করার অপরাধে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে ৯০ শতাংশই পাকিস্তান থেকে এসেছেন। সৌদি আরব ও ইরাকের রাষ্ট্রদূতদের অভিযোগ, গ্রেফতারির জেরে তাঁদের দেশের জেল উপচে পড়ছে। মানব পাচারের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

    উমরাহ ভিসা নিয়ে এসে ভিক্ষে!

    জিসান জানান, সৌদি আরবের মসজিদ অল হারাম এলাকায় পকেটমারিও করছেন বহু পাকিস্তানি। এঁরা উমরাহ ভিসা নিয়ে তাঁদের দেশে এসে ভিক্ষে করছেন। জানা গিয়েছে, তীর্থযাত্রীর ছদ্মবেশে ভিক্ষুকদের (Pakistani Beggars) আরবের দেশগুলিতে পাঠাতে পাকিস্তানকে নিষেধ করা হয়েছে। সমস্ত ভিক্ষুককে নিজেদের দেশে ফেরত নিতেও বলা হয়েছে পাকিস্তানকে।

    সেনেটর রানা মহম্মদ-উল-হাসান জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ শ্রমিক এসেছেন ৩ লক্ষ ৪০ হাজার। তার মধ্যে পাকিস্তানি দক্ষ শ্রমিক রয়েছেন মেরেকেটে ২০০ জন। অথচ ভারত থেকে দক্ষ শ্রমিক এসেছেন ১৫ লক্ষ। ছোট্ট দেশ নেপাল থেকে এসেছেন ৯১ হাজার। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকেও প্রচুর দক্ষ শ্রমিক এসেছেন।

    আরও পড়ুুন: “বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সংগঠিত অপরাধে জর্জরিত কানাডা”, নিউইয়র্কে জয়শঙ্কর

    জানা গিয়েছে, সৌদি আরবে প্রায় ৩০ লক্ষ পাকিস্তানি এসেছেন। এঁদের সিংহভাগই অদক্ষ। দক্ষ কর্মী এসেছেন খুবই অল্প। প্রসঙ্গত, দিন কয়েক আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, “ভিখিরির (Pakistani Beggars) কোনও পছন্দ থাকতে পারে না।” পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমো তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আবার পাকিস্তানকে “আমেরিকার দাস” বলে কটাক্ষ করেছিলেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • ICC World Cup 2023: ৭ বছর পর ভারতে পাক ক্রিকেট দল! বিশ্বকাপে বাবরদের ঘিরে কড়া নিরাপত্তা

    ICC World Cup 2023: ৭ বছর পর ভারতে পাক ক্রিকেট দল! বিশ্বকাপে বাবরদের ঘিরে কড়া নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু টালবাহানর পর অবশেষে বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে ভারতে পৌঁছল পাকিস্তান (Pakistan) ক্রিকেট দল। দুবাই থেকে বিশেষ বিমানে বাবর আজমরা বুধবার হায়দরাবাদে নামেন। সেখানেই তাঁরা খেলবেন দু’টি প্রস্তুতি ম্যাচ। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তারপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। বাবরদের নিরাপত্তায় ৪ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট দলের সুরক্ষার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। জানা গিয়েছে, হায়দরাবাদের হোটেল পার্ক হায়াতে পাকিস্তান ক্রিকেট দলকে রাখা হয়েছে। 

    শেষ কবে ভারতে

    এর আগে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। সাত বছর পর পাক দলের ভারতে আসা নিয়ে কম নাটক হয়নি। প্রথম থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)  নানা অছিলায় বিসিসিআই (BCCI) এবং ভারত সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল। যদিও তা ধোপে টেকেনি। পাকিস্তান অভিযোগ করছিল, অন্য দেশ ভিসা পেলেও পাক দলের ক্ষেত্রে অহেতুক গড়িমসি করছে ভারত (India) সরকার। এই ব্যাপারে তারা আইসিসি’র হস্তক্ষেপও দাবি করে। শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় বাবরদের ভিসা মঞ্জুর হয়। তবে পাকিস্তানের আরও অভিযোগ, ভারতে আসার আগে দুবাইয়ে কয়েকদিন প্রস্তুতি শিবির করার পরিকল্পনা ছিল তাদের। ভিসা সমস্যার কারণে তা ভেস্তে যায়।

    অভিযোগ করা অভ্যাস

    এদিকে, বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা জানান, ‘নিয়ম মেনে সঠিক সময়েই ভিসা মঞ্জুর করা হয়েছে। শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানকেও ভিসা দেওয়া হয়েছে একই দিনে। তাই পিসিবি কর্তারা যে অভিযোগ করছেন, তা সঠিক নয়। অভিযোগ করা ওঁদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।’ ইতিমধ্যেই বিশ্বকাপ খেলতে ভারতে এস পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া।

    আরও পড়ুন: লক্ষ্যভেদ! শ্যুটারদের হাত ধরে এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা ভারতের

    ভারত-পাক মহারণ

    এশিয়া কাপের ব্যর্থতার পর পাকিস্তান বেশ চাপে। তবুও বিশ্বকাপে ভালো ফলের ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন ক্যাপ্টেন বাবর আজম। ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। পাকিস্তান নামবে পরের দিন। প্রতিপক্ষ নেদারল্যান্ড। বাবরদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ অক্টোবর। যাদের কাছে হেরে এশিয়া কাপ থেকে  ছিটকে যেতে হয়েছিল রিজওয়ানদের। তবে যে ম্যাচের দিকে নজর গোটা ক্রিকেট দুনিয়ার, সেই ভারত-পাক (India vs Pakistan) মহারণ হবে ১৪ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে দারুণ উন্মাদনা রয়েছে। লক্ষাধিক দর্শক গ্যালারিতে বসে প্রিয় দলের হয়ে গলা ফাটানোর সুযোগ পাবেন। মাঠে থাকতে পারেন দুই দেশের রাষ্ট্রনেতারা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Nawaz Sharif: “ভারত চাঁদে যাচ্ছে, ডলারের জন্য ভিক্ষে করছে পাকিস্তান”, আক্ষেপ নওয়াজ শরিফের

    Nawaz Sharif: “ভারত চাঁদে যাচ্ছে, ডলারের জন্য ভিক্ষে করছে পাকিস্তান”, আক্ষেপ নওয়াজ শরিফের

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত যখন চাঁদে যাচ্ছে, তখন ডলারের জন্য ভিক্ষে করছে পাকিস্তান।” কথাগুলি যিনি বললেন, তিনি এক সময় শাসন করেছেন পাকিস্তান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif) আরও বলেন, “ভারত চাঁদে যাচ্ছে। ভারতে হয়েছে জি২০ শীর্ষ সম্মেলন। অথচ পাকিস্তান এক বিলিয়ন ডলারের জন্য ভিক্ষে করছে।”

    ‘পাকিস্তান ধার মেটাতে পারছে না’

    দেউলিয়া হতে বসা দশা থেকে দেশকে উদ্ধার করতে বন্ধু দেশগুলির দোরে দোরে ঘুরছে পাক সরকার। এদিন সে প্রসঙ্গ টেনে নওয়াজ বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী বেজিং গিয়েছিলেন। আরব দেশগুলিতে গিয়েছিলেন। ভিক্ষের বাটি নিয়ে তিনি গিয়েছিলেন। ফান্ডের জন্য তিনি ভিক্ষে চেয়েছিলেন। পাকিস্তান তার ধার মেটাতে পারছে না, এটা অত্যন্ত হতাশার।” পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ (Nawaz Sharif) ২০১৯ সালের নভেম্বর মাস থেকে লন্ডনে নির্বাসিত রয়েছেন। সেখান থেকেই তোপ দাগেন পাক সরকারকে।

    শরিফের নিশানায় আর কারা?

    প্রাক্তন পাক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং আইএসআইয়ের তৎকালীন ডিজি তথা গুপ্তচরদের মাথা ফৈয়জ হামিদকেও আক্রমণ শানিয়েছেন নওয়াজ। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানের মসনদে বসিয়েছিলেন এঁরাই।

    পাকিস্তানে সাধারণ নির্বাচন হতে পারে চলতি বছরই। সে দেশের তদারকি সরকার তিন মাসের মধ্যে নির্বাচন করানোর প্রস্তাব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তবে সেনাবাহিনীর শিলমোহর মিললেই হবে নির্বাচন। সূত্রের খবর, এহেন পরিস্থিতিতে দেশে ফেরার চেষ্টা চালাচ্ছেন নওয়াজ। মাস কয়েক আগে গুঞ্জন ছড়ায়, দেশে ফিরতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যোগাযোগ করছেন নওয়াজ (Nawaz Sharif)। জল্পনার কারণ ছিল, পাকিস্তানের সিন্ধ প্রদেশের গভর্নর লন্ডনে গিয়ে দেখা করেন নওয়াজের সঙ্গে। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক দূরাবস্থা নিয়ে আলোচনা হয় দু’ জনের।

    প্রসঙ্গত, ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদির সরকার। তার পরের বছর ডিসেম্বরে আচমকাই লাহোরে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজের বাড়িতে হাজির হন মোদি। মোদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও, পাকিস্তান অটল থাকে স্বধর্মে। মোদি পাকিস্তান ছেড়ে দেশের ফেরার দিন কয়েক পরেই পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানি ফিদায়েঁ জঙ্গিরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pakistan Cricket: পাক ক্রিকেট দলে ‘গৃহযুদ্ধ’ চরমে, বিশ্বকাপের আগে অশনি সঙ্কেত!

    Pakistan Cricket: পাক ক্রিকেট দলে ‘গৃহযুদ্ধ’ চরমে, বিশ্বকাপের আগে অশনি সঙ্কেত!

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক ক্রিকেট (Pakistan Cricket) টিমে ‘গৃহযুদ্ধ’! সাজঘরে তুমুল ঝামেলা ক্যাপটেন বাবর আজম ও দলের প্রধান বোলার শাহিন আফ্রিদির। শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছে পাকিস্তান। তার পরেই শুরু হয় ঝামেলা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও রিজওয়ান। বিশ্বকাপের আগে এই ঘটনায় অশনি সঙ্কেত দেখছে পাক ক্রিকেট মহল।

    কেন খেপে গেলেন বাবর?

    জানা গিয়েছে, শ্রীলঙ্কার কাছে হারের পর সাজঘরে ফেরে পাক ক্রিকেট দল। সেখানে দলের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন বাবর। ওই সময় নাম না করে কয়েকজন ক্রিকেটারের উদ্দেশ্যে তাঁদের পারফরম্যান্স বাড়ানোর কথা বলেন। এই সময় শাহিন বাবরকে বলেন, যাঁরা ভাল ব্যাট ও বল করেছেন, তাঁদের প্রশংসা করতে। এতেই খেপে যান বাবর। বক্তৃতার মাঝে (Pakistan Cricket) শাহিন কথা বলায় ক্ষুব্ধ হন তিনি। বলেন, দলের হয়ে কারা ভাল খেলেছে, তা আমি জানি। এ নিয়েই বাবর ও শাহিনের মধ্যে তুমুল ঝামেলা হয়। দ্রুত চলে আসেন রিজওয়ান এবং কোচ। থেমে যায় ঝামেলা।

    সতীর্থদের সঙ্গে দূরত্ব রচনা বাবরের

    জানা গিয়েছে, এর পরেই দলের বাকি ক্রিকেটারদের থেকে দূরত্ব তৈরি করেছেন বাবব। তাঁদের সঙ্গে বেশি মেলামেশা করছেন না। তাই চিন্তা বেড়েছে দল পরিচালন সমিতির। প্রসঙ্গত, এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাবরের দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। মাত্র ২৯ রানে আউট হয়ে যান বাবর। নির্ধারিত ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ২৫২ রান। পাকিস্তানের হয়ে রানের ঝোড়ো ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। ৭৩ বলে তিনি করেন ৮৬ রান। ওপেনার আবদুল্লা শফিক করেন ৫২। আর ৪৭ রান করেন ইফতিকার আহমেদ।

    আরও পড়ুুন: ‘ইন্ডি’ জোটে অনৈক্যে! বাতিল হল প্রথম জনসমাবেশ, কটাক্ষ বিজেপির

    ব্যাট করতে নেমে প্রথমে ভালই খেলছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে পাথুম নিশঙ্কার সঙ্গে ৫৭ রানের এবং তৃতীয় উইকেটে সাদিরা সমরবিক্রমার সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়ে তোলেন কুশল মেন্ডিস। উইকেটকিপার ব্যাটার কুশল ৮৭ বলে ৯১ রানের ইনিংস উপহার দেন দলকে। এদিকে, খেলা যখন শেষের দিকে, তখন ঝলসে ওঠেন শাহিন (Pakistan Cricket)। এক ওভারে ধনঞ্জয় ডি সিলভা ও দুনিথ ওয়েলালাগের উইকেট নিয়ে নেন তিনি। ৪৯ রানে শেষ পর্যন্ত চরিথ আশালঙ্কা জিতিয়ে দেন দলকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anurag Thakur: “সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক ক্রিকেট নয়”! স্পষ্ট বার্তা অনুরাগ ঠাকুরের

    Anurag Thakur: “সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক ক্রিকেট নয়”! স্পষ্ট বার্তা অনুরাগ ঠাকুরের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয়দের অনুভূতির কথা মাথায় রেখে পাকিস্তানের (Pakistan) সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত ভারতের। অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ না থামলে, ক্রিকেটেও পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে না। শুক্রবার স্পষ্ট জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

    কী বললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

    এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। বিশ্বকাপে আবার মুখোমুখি হবে তারা। দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ আবার কবে হবে, তা নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন রয়েছে দু’দলের ক্রিকেটার এবং সমর্থকদের মধ্যে। এ বিষয়ে সরকারের মতামত জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “বোর্ড বহু দিন আগেই সিদ্ধান্ত নিয়েছে যে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনও রকম দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে না। এই দেশের যে কোনও সাধারণ মানুষ এটাই চায়।” সম্প্রতি অনন্তনাগে পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে গুলির সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জনের। সেই সূত্র ধরে এদিন এই বার্তা দেন অনুরাগ।

    পাকিস্তানে খেলা নয়

    প্রসঙ্গত, চলতি এশিয়া কাপের সমস্ত ম্যাচই পাকিস্তানে হওয়ার কথা ছিল, কিন্তু বিসিসিআইয়ের তরফে জানানো হয়, ভারত সরকারের অনুমতি না মেলায় পড়শি দেশে খেলতে যাওয়া সম্ভব নয়। পাল্টা জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভারতে ওডিআই বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে বারংবার। এদিন অনুরাগ (Anurag Thakur) বলেন,  “পাকিস্তানের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত। ভারতীয়দের অনুভূতিকে সম্মান দিয়েই পাকিস্তানের সঙ্গে ক্রীড়া জগতের যাবতীয় সম্পর্ক ছিন্ন করা উচিত।” 

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    কেন ফের এই জল্পনা

    এশিয়া কাপ শুরুর পর পাকিস্তানের আমন্ত্রণে সে দেশে গিয়েছিলেন বোর্ড সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। এর ফলে দুই দেশের মধ্যে খেলা হওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু গত বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ভারতীয় সেনার কর্নেল, মেজর পদাধিকারীর আধিকারিকদের। জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্টও জঙ্গিদের গুলিতে নিহত হন। এই তিন হত্যার দায় স্বীকার করেছে পাক মদত পুষ্ট রেসিসট্যান্ট ফ্রন্ট নামের একটি জঙ্গিগোষ্ঠী। এরপরই পরিস্থিতি ফের খারাপ হয়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Pakistan Occupied Kashmir: পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই, এবার জানিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহিও

    Pakistan Occupied Kashmir: পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই, এবার জানিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহিও

    মাধ্যম নিউজ ডেস্ক: একেই বোধহয় বলে বন্ধুর গালে সপাটে থাপ্পড়! পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir) ভারতেরই। সাফ জানালেন সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী। ভারত, ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে তৈরি হবে অর্থনৈতিক করিডর। এর একটা বিরাট অংশ রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। সেই প্রসঙ্গেই সংযুক্ত আরব আমিরশাহি জানিয়ে দিল, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই। সম্প্রতি দিল্লিতে হয়ে গেল জি২০ শীর্ষ সম্মেলন। তার পরেই সংযুক্ত আরব আমিরশাহির এই বার্তাকে নয়াদিল্লির কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা।

    পাক অধিকৃত কাশ্মীর ভারতের

    সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী সইফ বিন জাহেদ আল নাহিয়ান। সেখানে দেখা যাচ্ছে, সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনে করিডরটিকে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের অর্থনৈতিক করিডর হিসেবে ঘোষণা করা হচ্ছে। এজন্য সংযুক্ত আরব আমিরশাহির প্রশংসা করতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে।

    ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, নাহিয়ান অর্থনৈতিক করিডরের একটি মানচিত্র দেখাচ্ছেন। সেখানে পাক অধিকৃত কাশ্মীরকে (Pakistan Occupied Kashmir) ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির সম্পর্কের যে উন্নতি হয়েছে এবং দুই দেশই যে আঞ্চলিক অখণ্ডতাকে শক্তিশালী করতে চায়, সেই বার্তাও দেওয়া হয়েছে ভিডিওটিতে।

    কী বলেছিলেন প্রতিরক্ষামন্ত্রী?

    পাক অধিকৃত কাশ্মীর যে ভারতেরই, তা বরাবর দাবি করে আসছে নয়াদিল্লি। তার পরেও কাশ্মীরের ওই অংশ দখল করে রেখেছে ইসলামাবাদ। গত জুন মাসেও কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছিলেন, ইসলামাবাদ যতই দাবি করুক না কেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের ছিল, আছে এবং থাকবে। এ ব্যাপারে সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

    আরও পড়ুুন: স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি, রাজভবন-নবান্ন সংঘাতে ইতি টানতে ‘সুপ্রিম’ নির্দেশ

    প্রসঙ্গত, দিন তিনেক আগে প্রাক্তন সেনা প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংহ বলেছিলেন, অচিরেই স্বেচ্ছায় ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir)। সংযুক্ত আরব আমিরশাহির এই ঘোষণার প্রেক্ষিতে অবশ্য পাকিস্তানের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বন্ধু দেশ সংযুক্ত আরব আমিরশাহির এহেন ঘোষণায় পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে ঠেকবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • VK Singh: “শীঘ্রই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর”, দাবি প্রাক্তন সেনা প্রধানের

    VK Singh: “শীঘ্রই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর”, দাবি প্রাক্তন সেনা প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: “শীঘ্রই নিজে থেকেই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর।” রাজস্থানের দৌসায় এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনা প্রধান ভিকে সিংহ (VK Singh)। চলতি বছরই রয়েছে রাজস্থান বিধানসভার নির্বাচন। সেই উপলক্ষে রাজস্থানে এসেছেন মন্ত্রী। এখানেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “শীঘ্রই নিজে থেকেই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর। একটু অপেক্ষা করুন।”

    শিয়া মুসলিমদের দাবি

    নির্বাচনমুখী রাজস্থানে ‘পরিবর্তন সঙ্কল্প যাত্রা’র আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। সেই কারণেই দৌসায় এসেছিলেন মন্ত্রী। উল্লেখ্য, শিয়া মুসলমানরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন লাদাখের কারগিল চেকপোস্ট খুলে দেওয়ার। সেই প্রসঙ্গেই পাক অধিকৃত কাশ্মীরের ভারতে মিশে যাওয়ার কথা বলেন মন্ত্রী (VK Singh)। জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের জনসংখ্যা ৪৫ লাখের কাছাকাছি। এর ৯৭ শতাংশই মুসলিম। বাকি তিন শতাংশ হিন্দু সহ অন্যান্য ধর্মের।

    চিনা আগ্রাসন নিয়ে জবাব মন্ত্রীর

    কেবল পাকিস্তান নয়, চিনা আগ্রাসন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নেরও উত্তর দিয়েছেন বিদেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী। মানচিত্রের নয়া সংস্করণে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজেদের এলাকা বলে দেখিয়েছে বেজিং। এদিন সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটা চিনের পুরনো অভ্যাস। শুধুমাত্র ভারতের কিছু অংশ নিয়ে মানচিত্র প্রকাশ করে ওরা কিছু করতে পারবে না। এতে কিছু বদলাবে না। কোন এলাকাগুলি আমাদের, আমাদের সরকার তা স্পষ্ট করে দিয়েছে। অবান্তর দাবি করলেই অন্য লোকের এলাকা আপনার হয়ে যায় না।”

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি দফতরে পৌঁছলেন অভিষেক, শুরু জিজ্ঞাসাবাদ

    প্রসঙ্গত, নয়াদিল্লি বরাবরই দাবি করে আসছে পাক অধিকৃত কাশ্মীর ভারতের। অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। মে মাসে গোয়ায় অনুষ্ঠিত এসসিও-র বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোও। তাঁর সামনেই অবৈধভাবে দখল করা এলাকা তাঁরা কখন ফাঁকা করে দেবেন, এ প্রশ্নও তুলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

    কংগ্রেস সরকারের আমলে রাজস্থানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এদিন তাও জানিয়েছেন মন্ত্রী (VK Singh)। বছর কয়েক আগে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাক ভূখণ্ডে থাকা বেশ কিছু জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। তার পর থেকে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে নিয়ে আসার আশ্বাস দিচ্ছেন বিজেপির বিভিন্ন নেতা-মন্ত্রী। অখণ্ড কাশ্মীরের স্বপ্ন যে অচিরেই পূরণ হতে চলেছে, এদিন প্রাক্তন সেনা প্রধানের কথায়ই তা স্পষ্ট।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: কুলদীপের কেরামতি! কোহলি-রাহুলের শতরান, পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    Asia Cup 2023: কুলদীপের কেরামতি! কোহলি-রাহুলের শতরান, পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট কোহলি ও লোকেশ রাহুল শুরু করেছিলেন, শেষ করলেন কুলদীপ যাদব। কার্যত বিনা লড়াইয়ে ভারতের কাছে হার মানল পাকিস্তান। ভারতের ৩৫৭ রানের আকাশছোঁয়া টার্গেট তাড়া করতে নেমে পরপর উইকেট হারাল বাবররা। ৩২ ওভারেই শেষ হয়ে গেল পাকিস্তানের ইনিংস। মাত্র ১২৮ রানে গুটিয়ে গেল তারা। পাকিস্তানের বিরুদ্ধে ৮ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা কুলদীপ যাদব। কুলদীপ-জাদেজার স্পিনের ঝলক, পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে এশিয়া কাপে ম্যাচ পকেটে পুরল ভারত।

    ভারতীয় বোলারদের দাপট

    ফরম্যাট ওয়ান ডে। যদিও ম্যাচ হল দু-দিনে। ভারত-পাকিস্তান ম্যাচে এত বিরতি দর্শকদের আনন্দ কেড়ে নেয়। দীর্ঘ অপেক্ষা শেষে ম্যাচ সম্পূর্ণ হল। গ্রুপস্তরে ভারতের ব্য়াটিংয়ের উপর দাপট দেখালেও সুপার ফোরে সেটা দেখাতে পারলেন না শাহিনরা। পাক বোলারদের দম্ভ গুঁড়িয়ে গেল। কোহলি-রাহুলের মারকাটারি ব্যাটিংয়ের জেরে আক্ষরিক অর্থেই চোখে সর্ষেফুল দেখছিলেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খানের মতো পাক বোলাররা। বুঝতে পারছিলেন না ঠিক কীভাবে আটকে দেওয়া যাবে কোহলি-রাহুলের রানের গতি। প্রত্যাশিতভাবেই অপরাজিত থেকেছেন দুই ভারতীয় ব্যাটার। ১২২ রানে অপরাজিত রইলেন কোহলি। আর রাহুল অপরাজিত রইলেন ১১১ রান করে।

    কুলদীপের স্পিনের যাদু

     ভারতীয় ইনিংস শেষেই বৃষ্টি নামে। তবে খেলা শুরু হতেই কুলদীপের স্পিনের যাদু চোখে পড়ল। পাকিস্তান ন্যূনতম লড়াইটাই করতে পারল না। ওপেন করতে নেমে ফখর জামান ও ইমাম উল হকের জুটি করল মাত্র ১৭ রান। ৯ রানে ইমামকে ফেরান বুমরাহ। এটা ছিল পাকিস্তানের ব্যাটিং ধসের শুরু। এরপর আর সেটা থামেনি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। এরপর আঘা সালমান ও ইফতিকার আহমেদ করেন ২৩ রান করে। এই তিনজন বাদে পাকিস্তানের আর কেউ পাতে দেওয়ার মত রান করতে পারেনি। বাবর আজম, মহম্মদ রিজওয়ানের মত যাদের নিয়ে পাকিস্তানের গর্ব তাদেরকেই মাটিতে ফেলল ভারত।পাকিস্তানের পাঁচজন ব্যাটার এক অঙ্কের রান করলেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর। পাঁচটি উইকেট নেন কুলদীপ যাদব। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে এই পারফরম্যান্স হালকা রাখবে ক্রিকেটারদের।

    পাকিস্তানের বিরুদ্ধে ৮ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা কুলদীপ যাদব। কুলদীপ-জাদেজার স্পিনের ঝলক, পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে এশিয়া কাপে ম্যাচ পকেটে পুরল ভারত।  এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করেন রোহিতরা। ভারতীয় ইনিংস শেষেই বৃষ্টি। ম্যাচ আর সম্পূর্ণ হয়নি। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে তাই যোগ করা হয়েছিল রিজার্ভ ডে। শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। রিজার্ভ ডে কাজে লাগল। তবে চাপও বাড়ল ভারতীয় শিবিরে। টানা দু-দিন খেলতে হল। রাত পোহালেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। দু-দিনের দ্বৈরথে ভারত জিতল ২২৮ রানের বিশাল ব্যবধানে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: শাহিন-সাইন! বৃষ্টি-বিঘ্নিত ভারত পাকিস্তান ম্যাচে আফ্রিদির দাপটে চাপে রোহিতরা

    India vs Pakistan: শাহিন-সাইন! বৃষ্টি-বিঘ্নিত ভারত পাকিস্তান ম্যাচে আফ্রিদির দাপটে চাপে রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাইনিং শাহিন! পর পর দু’ওভারে ফিরিয়ে দিলেন ভারতের অন্যতম দুই সেরা ব্যাটারকে। রোহিত-বিরাট ফিরতেই চাপে ভারত। বৃষ্টির আশঙ্কা উড়িয়ে নির্ধারিত সময়ে টস করতে নামলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তান ক্যাপটেন বাবর আজম। টসে জিতে প্রথমে ব্যাটিং নিলেন রোহিত। কারণ বৃষ্টিতে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে পরের দিকে। তাই বড় রান তুলে রাখলে ডাকওয়ার্থ লুইস নিয়মে সুবিধা পাবে টিম ইন্ডিয়া। এশিয়া কাপে ভারতের এটা প্রথম ম্যাচ। পাকিস্তান (India vs Pakistan) জয় দিয়ে অভিযান শুরু করেছে। বাবরের সেঞ্চুরিতে ভর করে নেপালকে বশ মানিয়েছিল তারা।

    চাপে ভারত

    তবে ম্যাচ শুরু হতেই চার ওভারের মাথায় বৃষ্টি নামে। বৃষ্টির সম্ভাবনা ছিল। আশঙ্কা করা হয়েছিল যে, বৃষ্টিতে খেলা বন্ধ হতে পারে। সেটাই হল। মাত্র ৪.২ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। ভারত তখন বিনা উইকেটে ১৫ রান তোলে। বৃষ্টি থামতেই তাল কাটে ভারতের ব্যাটিংয়ে। শাহিনের বলে বোল্ড হন রোহিত। খেলা শুরু হতেই আউট হয়ে যান ভারত অধিনায়ক। বৃষ্টির পর খেলা শুরু হতে পর পর দুটো বলে আউট সুইং করিয়েছিলেন শাহিন আফ্রিদি। পরের বলটি ইনসুইং করেন। তাতে বোল্ড হলেন রোহিত। এরপর স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে আনলেন বিরাট। শাহিন পর পর দু’ওভারে ফিরিয়ে দিলেন রোহিত আর কোহলিকে। হ্যারিস রউফের বলে পুল করতে গিয়ে আউট হলেন শ্রেয়স আয়ার। 

    বিশ্বকাপের মহড়া

    এশিয়া কাপ (Asia Cup 2023) মূলত বিশ্বকাপের মহড়া। এই টুর্নামেন্টে অনেকেই দল গুছিয়ে নিতে চাইছে। চার নম্বর ব্যাটিং অর্ডার নিয়ে ভারতীয় (India vs Pakistan) টিম ম্যানেজমেন্টের মাথা ব্যাথা নতুন নয়। বিশেষ করে চার নম্বর নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচে বিরাট কোহলির উপর চার নম্বরের দায়িত্ব দিল দল। যা বেশ বড় চমক। রোহিতের সঙ্গে ওপেন করলেন শুভমান গিল। সিনিয়র দলের হয়ে এটাই তাঁর প্রথম পাক ম্যাচ। তিন নম্বরে নামবেন ঈশান কিষান। পাঁচে নামবেন শ্রেয়স আইয়ার। অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া আছেন দলে।

    বোলিংয়ে আছে চমক। ব্যাটিং শক্তিশালী করতে সামির বদলে শারদুলকে খেলানো হয়েছে বুমরাহ ও সিরাজের সঙ্গে। স্পিনার কুলদীপ যাদব। টসে জিতে রোহিত বলেন, ‘‘বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিন্তু সেটা নিয়ে বেশি ভাবতে চাই না। ভাল ক্রিকেট খেলতে চাই। নিজেদের চ্যালেঞ্জ জানাতে চাই। কঠিন পরিস্থিতির মধ্যে দলের ছেলেদের ফেলতে চাই।’’ পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে তাঁদের প্রস্তুতি ভাল হয়েছে বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলেছি। তার পরে বেঙ্গালুরুতে শিবির হয়েছে আমাদের। সেখানে প্রস্ততি ভাল হয়েছে। দলের ক্রিকেটারেরা মাঠে নামার জন্য তৈরি। নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে ওরা।’’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: তোষাখানা মামলায় জামিন, সাইফারে ফের গ্রেফতার ইমরান খান

    Imran Khan: তোষাখানা মামলায় জামিন, সাইফারে ফের গ্রেফতার ইমরান খান

    মাধ্যম নিউজ ডেস্ক: জামিনে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তোষাখানা মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান। নিম্ন আদালতের রায়ে তিন বছর কারাদণ্ড হয় তাঁর। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে মেলে জামিন। এর পরেই ফের গ্রেফতার করা হয় তাঁকে।

    সাইফার মামলা 

    এবার ইমরানকে গ্রেফতার করা হয়েছে সাইফার (গোপন খবরের সাংকেতিক রূপ) মামলায়। সোমবারই জেলে গিয়ে সাইফার মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। সেই সময়ই সংবাদ মাধ্যমের একাংশ জানিয়ে দিয়েছিল, সাইফার মামলায় গ্রেফতার হতে পারেন ইমরান। হলও তাই। মঙ্গলবার সকালে তোষাখানা মামলায় জামিন পাওয়ার পরে পরেই ফের গ্রেফতার করা হয় তাঁকে। পাকিস্তান পুলিশের তরফে জানানো হয়েছে, অফিসিয়াল গোপনীয়তা আইনের ভিত্তিতে সাইফার মামলায় গ্রেফতার করা হয়েছে ইমরানকে।

    অ্যাটক জেলা জেলে বন্দি 

    বুধবার তাঁকে পেশ করা হবে আদালতে। তার আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমোকে বন্দি থাকতে হবে অ্যাটক জেলা জেলে। ১৯ অগাস্ট এই জেলে স্থানান্তরিত করা হয়েছিল ইমরানকে (Imran Khan)। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেয়। প্রত্যাশিতভাবেই জামিন হয়ে যায় প্রাক্তন ক্রিকেটার কাম রাজনীতিক ইমরানের। এরই কিছুক্ষণ পরে সাইফার মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।

    আরও পড়ুুন: উৎসবের মুখে মোদি সরকারের ‘উপহার’, ২০০ টাকা কমছে রান্নার গ্যাসের দাম

    এদিকে, এদিন পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাঁর অভিযোগ, প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল ইমরানের পক্ষ নিয়েছেন। তোষাখানা মামলায় নিম্ন আদালতের রায়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতেই এমন মন্তব্য করছেন শেহবাজ। ঘটনাটিকে তিনি পাকিস্তানের ইতিহাসে ‘কালো অধ্যায়’ বলেও অভিহিত করেন। প্রধান বিচারপতিকে বিদ্রুপ করে শেহবাজ বলেন, “পছন্দের মানুষটির (Imran Khan) কারাদণ্ডের সাজায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কারাদণ্ডের মেয়াদ বাড়ানো হয়নি। প্রধান বিচারপতির বার্তা, ‘আপনার সঙ্গে দেখা হবে’, ‘আপনার সৌভাগ্য কামনা করি’। যদি প্রত্যেকেই আগাম জেনে যায় আদালত কী রায় দিতে চলেছে, তাহলে তা বিচার ব্যবস্থার পক্ষে উদ্বেগের।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share