Tag: South 24 Parganas

South 24 Parganas

  • South 24 Parganas: ভোটের মুখে বিজেপি-র কর্মিসভায় হামলা, অভিযুক্ত তৃণমূল

    South 24 Parganas: ভোটের মুখে বিজেপি-র কর্মিসভায় হামলা, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে বিজেপির কর্মিসভায় তৃণমূলের হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জীবনতলার মাঠেরদিঘি এলাকায়। হামলার জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হন। পরে, বিজেপি প্রতিহত করার চেষ্টা করে। তাতে জখম হয়েছেন দুপক্ষের অন্তত সাতজন। আহতদের মধ্যে তৃণমূলের তিনজন এবং বিজেপির চারজন বলেই জানা গিয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    সরকারি অনুমতি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জীবনতলার মাঠেরদিঘি এলাকায় বিজেপি-র কর্মিসভা হচ্ছিল। সেখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঢুকে পড়ে। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে হামলাকারীরা। বিজেপির দাবি, পুলিশকে হামলার কথা জানানো হয়। তা সত্ত্বেও আহত দলীয় কর্মীদের উদ্ধারে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও হামলার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ভোটের আগে এই অশান্তিকে কেন্দ্র করে থমথমে জীবনতলা থানার মাঠেরদিঘি এলাকা। বিজেপির হাতাহাতিতে জখম দুপক্ষের অন্তত সাতজন। আহতদের মধ্যে তৃণমূলের তিনজন এবং বিজেপির চারজন বলেই দাবি। ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপির দুই কর্মীকে। যাঁদের মধ্যে সুব্রত দাস নামে এক মণ্ডল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে ক্যানিংয়ের মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    আরও পড়ুন: বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার (South 24 Parganas) সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, দলীয় কর্মিসভায় তৃণমূল পরিকল্পিতভাবে হামলা চালায়। কর্মীরা জখম হন। সন্ত্রাস করে সব কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। তৃণমূলের ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা বলেন, “আমাদের দলীয় কর্মীরা বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিজেপির লোকজনেরা কুৎসিত ভাষায় আক্রমণ করে। তা থেকে গণ্ডগোলের সূত্রপাত। অশান্তির জেরে আমাদের কয়েকজন কর্মীও আহত হয়েছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: ‘তৃণমূলের কিছু নেতার মদতেই আটকে রাখা হয়েছে বাবাকে’, সরব আরাবুল পুত্র

    South 24 Parganas: ‘তৃণমূলের কিছু নেতার মদতেই আটকে রাখা হয়েছে বাবাকে’, সরব আরাবুল পুত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। শাসক থেকে বিরোধী প্রায় সব পক্ষের প্রার্থীরা জোরদার প্রচার শুরু করে দিয়েছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের অত‍্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভাঙড়। আর সেই ভাঙড়ের তৃণমূলের ভোট মেশিনারির হোতা আরাবুল ইসলাম এবার রাজনৈতিক ময়দানে নেই। তিনি বর্তমানে বারুইপুর জেলে কারাবন্দি। তাঁর মুক্তির দাবিতে কোর্ট চত্বরে রাস্তায় গড়াগড়ি খেয়ে মানত করলেন পঞ্চায়েত সদস্যরা। সোশ্যাল মিডিয়াতে আরাবুলের মুক্তির দাবিতে সরব হয়েছেন তৃণমূল কর্মীরা। আরবুলের জেলবন্দির জন্য তৃণমূলের একাংশকে দায়ী করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।

    তৃণমূলের কিছু নেতার মদতেই আটকে রাখা হয়েছে আরাবুলকে! (South 24 Parganas)

    গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয়ী হন আইএসএফ। একদা তৃণমূলের শক্ত ঘাঁটি ভাঙড় পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। কিন্তু, লোকসভা ভোটের প্রাক্কালে আইএসএফ কর্মী খুনের ঘটনায় ৮ই ফেব্রুয়ারি গ্রেফতার হন ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। জামিন পাওয়া তো দুরস্ত তাঁকে একের পর এক কেসে ট‍্যাগ করে কখনও পুলিশ হেফাজত তো আবার কখনও জেল হেফাজতে রাখা হচ্ছে। এই আবহে ভোট ময়দানে নেই ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। তাঁর অনুগামী থেকে সাধারণ কর্মী সমর্থকেরা কার্যত মুষড়ে পড়েছেন। আরাবুল ইসলামের মুক্তির দাবিতে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন বহু তৃণমূল কর্মী। পাশাপাশি ভাঙড় জেলা পরিষদের সদস্য তথা আরাবুল পুত্র হাকিমুল ইসলাম বলেন, তৃণমূলের কিছু নেতার মদতে বাবাকে (আরাবুল) আটকে রাখা হয়েছে। তবে, বেশিদিন আটকে রাখা যাবে না। সত্য সামনে আসবেই। দলের অন্য কর্মীরাও এই একই বক্তব্য ফেসবুকে পোস্ট করেছেন।

    আরও পড়ুন: সন্দেশখালিতে মহিলাদের তাড়া খেয়ে ছুটে ঘরে ঢুকে প্রাণ বাঁচালেন দুই তৃণমূল নেতা

    আদালতে তৃণমূল কর্মীদের বিক্ষোভ

    এবার একেবারে বারুইপুর কোর্ট চত্বরে আরাবুল ইসলামের মুক্তির দাবিতে ভাঙড়ের বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য দীলিপ পাত্র সহ তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য,  “দাদাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দাদার মুক্তির জন্য ঠাকুরের কাছে মানত করেছি।” যদিও এ বিষয়ে ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, “এটা বিচারাধীন বিষয়। আমার কোনও মন্তব্য করা ঠিক হবে না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: “অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক”, এ কী বললেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা!

    South 24 Parganas: “অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক”, এ কী বললেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘বিচার ব্যবস্থার কলঙ্ক’ বললেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিং পূর্ব বিধানসভায় জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের জনসভা থেকে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। যা নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজ্যবাসীও হতবাক।

    ঠিক কী বলেছেন শওকত? (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিং পূর্ব বিধানসভায় জয়নগরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক। বিচারপতির আসন থেকে যেভাবে বিজেপির প্রার্থী হয়েছেন তাতে মানুষের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উঠে যেতে বাধ্য। আর নিজেকে চন্দ্রবোড়ার থেকে বেশি বিষধর বলছেন। সেই বিষধর সাপকে কীভাবে ঝাঁপিতে ভরে ফেলতে হয় সেটা জানা আছে তৃণমূলের।” নাম করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন,”অভিজিৎ গাঙ্গুলি যতই বড় চন্দ্রবোড়া বা কেউটে হোক, তাঁকে ঝাঁপিতে ভরে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়রা। তিনি নিজেকে যতই বিষধর সাপ ভাবুন, মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে বড় ওঝা। ওনাকে কীভাবে ঝাঁপিতে পুরে ফেলতে হবে সেটা জানা আছে। আর তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ইতিমধ্যেই বিজেপিকে ওখানে লেজেগোবরে করে ফেলেছেন।”

    আরও পড়ুন: দলীয় কর্মী সম্মেলনে অসম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইলেন তৃণমূলের নেতারা, জেলাজুড়ে শোরগোল

    নওশাদকে কটাক্ষ করলেন শওকত

    এদিন নওশাদকে আরও একবার কটাক্ষ করেন করেন শওকত। বিজেপিকে পিছনের দরজা দিয়ে এ রাজ্যে ঢোকানোর পথ মজবুত করছে নওশাদরা। পাশাপাশি, এদিনের মঞ্চ থেকে সিএএ এবং এনআরসি নিয়ে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শওকত মোল্লা, প্রতিমা মণ্ডলরা। মানুষকে ভয় দেখিয়ে ধর্মের ভিত্তিতে ভোট করতে চাইছে বিজেপি। কিন্তু, তাদের সেই চক্রান্ত সফল হবে না বলে দাবি তৃণমূল নেতৃত্বের। রাজ্যের মধ্যে ডায়মন্ড হারবারের পর দ্বিতীয় সর্বাধিক মার্জিনে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল জয়লাভ করবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্বের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration scam: কাকদ্বীপে রেশন সামগ্রী পাচার হওয়ার সময় ধরে ফেললেন গ্রামবাসীরা, মিলল তৃণমূল যোগ

    Ration scam: কাকদ্বীপে রেশন সামগ্রী পাচার হওয়ার সময় ধরে ফেললেন গ্রামবাসীরা, মিলল তৃণমূল যোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাচারের অভিযোগ তুলে প্রায় দুশো বস্তা রেশন (Ration scam) সামগ্রী হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। ঘটনায় আটক ২। রেশন সামগ্রী ধরার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার বাপুজি দশ নম্বর চ্যাটার্জিচক এলাকায়। উল্লেখ্য, রাজ্যে রেশন দুর্নীতিকাণ্ডে তৃণমূলের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূল নেতা বাকিবুর রহমান গ্রেফতার হয়েছেন। একই দুর্নীতির মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ যোগ আছে বলে জানা গিয়েছে। 

    কীভাবে পাকড়াও হল (Ration scam)?

    স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউন থেকে ভ্যান বোঝাই রেশন (Ration scam) সামগ্রী নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি ভ্যান খারাপ হয়ে যায়। তা দেখেই এলাকার বাসিন্দা দীননাথ নাইয়ার সন্দেহ হয়। এপপর তিনি এবং আরও গ্রামবাসীরা একত্রিত হয়ে জানতে চান, ভ্যানে মাল কীসের? বস্তা বোঝাই সামগ্রীর সাথে থাকা লোকজন জানায় এই মাল রেশন সামগ্রী, এক গোডাউন থেকে অন্য গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর এলাকার মানুষের সন্দেহ হয়, এগুলি পাচার করা হচ্ছে।

    এলাকাবাসীর বক্তব্য

    এলাকাবাসী সুস্মিতা হালদার অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরেই ওই রেশন ডিলার আমাদের কোনও রেশন (Ration scam) দিচ্ছে না। ফলে এই রেশন সামগ্রীগুলো এল কোথা থেকে? গত লক ডাউনের পরবর্তী সময় থেকেই আমাদের প্রাপ্য রেশনের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। তাই আজকে আমরা আটক করে প্রতিবাদ জানালাম।” এরপরেই রেশন সামগ্রী পাচারের অভিযোগ তুলে এলাকার মানুষ মালবোঝাই ভ্যান আটক করে খবর দেয় কোস্টাল থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মাল বোঝাই ভ্যান সহ দুজনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে জানা যায়, রেশন ডিলার দীননাথ নাইয়া বাপুজি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য। ফলে এলাকার মানুষের দাবি, শাসক দলের প্রত্যক্ষ মদত রয়েছে এই দুর্নীতিতে।

    বিজপির বক্তব্য

    এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। এলাকার বিজেপি নেতা সুদীপ হালদার বলেন, “এলাকায় বহুদিন ধরে চাল-গম দিচ্ছিল না রেশন ডিলার। আর রাস্তা দিয়ে রেশন নিয়ে যেতেই সাধারণ মানুষ ধরে ফেলে। তৃণমূলের নেতা এই রেশন পাচারের (Ration scam) সঙ্গে যুক্ত। তদন্ত করলেই মাথা খুঁজে পাওয়া যাবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: ১০০ দিনের বকেয়া টাকা অ্যাকাউন্টে ঢুকলেই দিতে হচ্ছে ‘কাটমানি’, অভিযুক্ত তৃণমূল নেতা

    South 24 Parganas: ১০০ দিনের বকেয়া টাকা অ্যাকাউন্টে ঢুকলেই দিতে হচ্ছে ‘কাটমানি’, অভিযুক্ত তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা পাঠাতে শুরু করেছে তৃণমূল সরকার। জবকার্ড উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি প্রাপ্য টাকা পাঠানো শুরু হয়েছে। এবার সেই টাকা থেকেও ‘কাটমানি’ চাওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মগরাহাট পশ্চিম বিধানসভার  উস্তির শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ- প্রধানের স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম অসিত হালদার। তিনি স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত।

    ঠিক কী অভিযোগ? (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মগরাহাট পশ্চিম বিধানসভার উস্তির শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আফসানা বিবির জবকার্ড রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পরই তাঁর কাছে কাটমানি চাওয়া হয়েছে বলে দাবি তাঁর স্বামী ইসরাফিল মোল্লার। তাঁর অভিযোগ, শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুমনা হালদারের স্বামী তৃণমূল নেতা অসিত হালদারের বিরুদ্ধে। ইসরাফিল স্থানীয় উস্তি থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের পাঠানো ৩২৬৪ টাকা জমা পড়ার পরই ২ হাজার টাকা চান উপপ্রধানের স্বামী অসিত হালদার। টাকা দিতে অস্বীকার করায় আমাকে ও আমার স্ত্রীকে মারধর ও প্রাণে মারার হুমকি দেন অসিত। পুলিশের কাছে যথাযথ নিরাপত্তার আবেদন জানিয়েছি। কাটমানি চাওয়ার অভিযোগের পাশাপাশি জব কার্ড হোল্ডারের তালিকায় ওই তৃণমূল নেতার এবং উপ প্রধানের নাম রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

    আরও পড়ুন: ‘রাজ্যের জন্য থমকে কৃষ্ণনগর-করিমপুর রেল প্রকল্পের কাজ”, বললেন জগন্নাথ সরকার

    অভিযুক্ত তৃণমূল নেতা কী সাফাই দিলেন?

    যদিও অভিযুক্ত তৃণমূল নেতা অসিত হালদার বলেন, যখন ১০০ দিনের কাজের টাকা আটকে ছিল আমি শ্রমিকদের পারিশ্রমিক নিজের পকেট থেকে ধার দিয়েছি। এখন রাজ্য সরকার সেই টাকা জব কার্ড হোল্ডারদের দেওয়ায় আমার পাওনা টাকাই চেয়েছি। এতে দুর্নীতির কিছু নেই। একইসঙ্গে দলের স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছি আমরা। জবকার্ডে নাম নিয়ে তিনি বলেন, তালিকা তৈরির সময় আমার স্ত্রী উপপ্রধান ছিলেন না। তিনি ছিলেন পঞ্চায়েতের একজন সাধারণ সদস্য মাত্র। তাই তখন থেকেই আমাদের নামেও জব কার্ড রয়েছে। এতে দুর্নীতির কিছু নেই। এ বিষয়ে মগরাহাট পশ্চিম যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান বলেন, “যদি ওই উপপ্রধানের স্বামী অন্যায় কিছু করে থাকেন তবে দল নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূল কংগ্রেস কখনওই দুর্নীতির সঙ্গে আপোস করে না”।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Diamond Harbour: চিকিৎসকের রহস্যমৃত্যুতে গ্রেফতার পুলিশকর্মী, নাম জড়াল মহিলা সাব ইন্সপেক্টরের

    Diamond Harbour: চিকিৎসকের রহস্যমৃত্যুতে গ্রেফতার পুলিশকর্মী, নাম জড়াল মহিলা সাব ইন্সপেক্টরের

    মাধ্যম নিউজ ডেস্ক: সমস্যা থেকে সমাধান পেতে সাধারণ মানুষ সবার আগে পুলিশের দরজায় কড়া নাড়েন। কিন্তু, পুলিশ কি সব সময় সঠিক পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। প্রশ্নটা উঠেছে বর্তমানে রাজ্যের সব থেকে চর্চিত ঘটনা সন্দেশখালিতে। একই রকম অভিযোগ উঠছে ডায়মন্ড হারবারের চিকিৎসক কল্যাণাশিস ঘোষের রহস্যমৃত্যু নিয়ে। সেক্সটর্শন, অর্থিক প্রতারণা, ব্ল্যাকমেলের মত ঘটনায় কি জড়িয়ে পড়ছেন আইনের রক্ষকরাও? ডায়মন্ড হারবারের কল্যাণাশিস ঘোষ নামে এক চিকিৎসকের আত্মহত্যায় সেটাই মনে হচ্ছে।

    চিকিৎসকের রহস্য মৃত্যুতে গ্রেফতার পুলিশ কর্মী

    চিকিৎসকের পরিবার যে এফআইআর দায়ের করেছে তাতে নাম আছে কলকাতা পুলিশের কনস্টেবল বাকিবিল্লা বোরহানি ও এক মহিলা সাব ইনস্পেক্টরের। গ্রেফতার করা হয়েছে বাকিবিল্লাকে। তদন্তে ডায়মন্ড হারবারের এক বারের মালিকের স্ত্রীর সঙ্গে কল্যাণাশিসের সম্পর্ক নিয়েও উঠেছে আসছে নানা তথ্য। ইতিমধ্যেই বারের মালিক অভিজিৎ দাস ও তার প্রাক্তন স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিবিল্লা বোরহানি আবার রিয়ার প্রাক্তন স্বামী অভিজিতের বন্ধু। পাশাপাশি এলাকায় কান পাতলে শোনা যায়, এই পুলিশ কর্মীর সঙ্গেও নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রিয়ার। অভিযোগ, রিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কল্যাণাশিস ঘোষকে ব্ল্যাকমেল করত বাকিবিল্লা। মৃত ডাক্তারের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বাকিবিল্লা। জেরায় এই কথা জানিয়েছে, ধৃত বার মালিক অভিজিৎ। শুধু এই একজন পুলিশ কর্মী নয়, নাম উঠে আসছে আরেক মহিলা সাব ইনস্পেক্টরের। তিনি নাকি রিয়ার বন্ধু। এই ঘটনায় জড়িয়ে গিয়েছে তার নাম। রিয়ার সঙ্গে এতটাই ঘনিষ্ঠতা ছিল সেই মহিলা পুলিশ কর্মীর যে অন্যত্র বদলি হলেও মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যেত দু’জনকে। চলত আড্ডা। মাঝে মাঝে পুরুষ সঙ্গীদের নিয়ে নাকি লং ড্রাইভেও যেতেন দুই বান্ধবী। দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় ঘটনা অন্য মাত্রা পেয়েছে তাতে সন্দেহ নেই।

    ডাক্তারকে ব্ল্যাকমেল!

    রিয়ার সঙ্গে চিকিৎসকের অনেক গভীরে সম্পর্ক ছিল। তাঁকে নানাভাবে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। একাধিক পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে তাঁর স্বামী তাঁকে ডিভোর্স দিয়েছে বলে পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু, বাস্তবে স্বামীর সঙ্গে বোঝাপরা করেই চলত এই সব কারবার। আর ব্ল্যাকমেল করে আদায় করা হত মোটা টাকা।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: শাহজাহানের আরও এক ‘সহচরে’র বাড়িতে সিবিআই-এর তল্লাশি

    Sandeshkhali: শাহজাহানের আরও এক ‘সহচরে’র বাড়িতে সিবিআই-এর তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আরও সক্রিয়। এবার তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ‘সহচরে’র বাড়িতে তাল্লাশি অভিযানে পৌঁছাল। জানা গিয়েছে, এই তৃণমূল নেতা শাহজাহানের ‘সহচর’। ইতিমধ্যে শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে সিল করা তালা খুলে তল্লাশি এবং তথ্য সংগ্রহের কাজ করেছেন তদন্তকারী অফিসারেরা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় জাওয়ান, দুই ইডি আধিকারিক এবং ফরেন্সিক টিমের সদস্যরা। শাহজাহানের চাপ আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহল মহল।

    কে এই শাহ জাহানের সহচর (Sandeshkhali)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিবিআই যে সহচরের বাড়িতে তল্লাশি করতে গিয়েছে তাঁর নাম হল আবু হোসেন মোল্লা ওরফ দুরন্ত আলি মোল্লা। সন্দেশখালির (Sandeshkhali) আকুঞ্জবেড়িয়ায় শাহজাহানের বাড়ির একদম কাছেই ডুগরি গ্রামে দুরন্ত আলি মোল্লার বাড়ি। তিনি শাহজাহানের ভীষণ অনুগত। কিন্তু শুক্রবার সন্দেশখালিতে অভিযান করলে এই দুরন্ত মোল্লা পলাতক বলে জানা যায়। আপাতত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের কাজ করছে সিবিআই। জানা গিয়েছে  শাহজাহানের সঙ্গে ফোনে খুব কথা হতো তাঁর। 

    এলাকাবাসীর বক্তব্য

    দুরন্ত শেখ শাহজাহানের কতটা কাছের, সেই সম্পর্কের কথা বলতে গিয়ে এক এলাকাবাসী বলছেন, “বছর খানেক আগে দুরন্ত আলির অনুগত্যের প্রমাণ মিলেছিল। পাঁচতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিলেন দুরন্ত! সরবেড়িয়া (Sandeshkhali) হাইস্কুলের উলটো দিকে শাহজাহানের একটি নির্মীয়মাণ বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেন। শাহজাহান দুরন্তকে জিজ্ঞেস করেন, তুমি কি জান দিতে পারবে? কি দিতে পারবে? কথা শোনা মাত্রই এক নিমিষে ঝাঁপ দিয়ে দেন দুরন্ত। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায় দুরন্তের। এরপর প্রায় ছয়মাস বাড়িতে শয্যাশায়ী ছিলেন তিনি। এটাই আনুগত্য এবং সহচরের নমুনা।”

    গত ৫ জানুয়ারি ইডি তল্লাশি করতে গেলে দুরন্তই প্রথম ফোনে শাহজাহানকে খবর দেয় বলে জানা গিয়েছে। তদন্তকারী অফিসারেরা মোবাইলের সূত্র ধরে জানতে পারেন আক্রমণের দিন প্রথম ফোন করেছিলেন দুরন্ত।        

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বিক্ষোভ

    Sandeshkhali: শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা শেখ শাহজাহান এখন সিবিআই-এর হেফাজতে। মোটামুটি একটা লম্বা সময়ের জন্য হয়তো জেলে থাকতে হবে তাঁকে। কিন্তু এই সব কিছুর মধ্যে আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবার । তিনিও সন্দেশখালিতে প্রচুর মানুষের জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করেছেন। শুধু তাই নয়, এতটাই দৌরাত্ম্য যে খোদ স্কুলের জায়গা দখল করে নিজের ছেলের জন্য মোবাইলের দোকান করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর অত্যাচারে এলাকার মানুষ অত্যন্ত রুষ্ট। তাঁর নাম হল সিদ্দিকি মোল্লা।

    সরকারি জায়গা দখল (Sandeshkhali)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিদ্দিকি মোল্লা হলেন শেখ শাহাজানের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বেড়মজুর ২ (Sandeshkhali) অঞ্চলের প্রধান। এলাকার রামপুর বাগদিপাড়া মোড় হল মুসলিম অধ্যুষিত এলাকা। এই এলাকার স্থানাীয় মানুষের অভিযোগ, “শেখ শাহজাহানের মতো তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা চাই। এলাকার মানুষকে শেখ শাহজাহানের ভয় দেখিয়ে প্রচুর জমি দখল করেছেন সিদ্দিকি। সকল মানুষ তাঁকে এক বাক্যে ভয় পান। কিন্তু আজ যেহেতু শাহজাহান এলাকায় নেই, তাই অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা চাই।”

    এলাকায় ফের উত্তেজনা

    গতকাল বৃহস্পতিবার সকাল বেলা থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালি (Sandeshkhali) এলাকায়। বেড়মজুর এলাকায় নতুন করে মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরুষ, মহিলা এবং চাষিরা। এলাকার এক মহিলা বলেন, “সরকারি জায়গাকে কীভাবে দখল করে সিদ্দিকি নিজের ছেলের জন্য মোবাইলের দোকান তৈরি করলেন? ফলে শেখ শাহজাহান এলাকায় না থাকলেও দুর্নীতি-জবর দখলের পরিসমাপ্তি ঘটেছে না। চ্যালারা এখনও এলাকায় অশান্তির পরিবেশ গড়ে রেখেছে। ফলে মানুষের জমি কীভাবে দখল হয়ে যায় ,এটাই একটা বড় প্রশ্ন। দখলকৃত জমি অবিলম্বে ফেরত চাই।” অপর দিকে এলাকায় অশান্তি ঠেকাতে বাগদিপাড়া মোড়ে প্রচুর পরিমাণে বাহিনী মোতায়েন করা হয়েছে।

    তৃণমূল নেতার বক্তব্য

    এই বিষয়ে সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা হাজি সিদ্দিকি বলেছেন, “এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন, এই জায়গাটা সরকারি খাস জায়গা। কারো কাছে কোনও কাগজপত্র নেই। সরকারি ভাবে স্কুলের অধিকার রয়েছে। যেহেতু পাট্টা নেই, তাই ওখানে মাছের ভেড়ি হয়নি। তাই এলাকার জমি শুকনো। যদি কেউ বৈধ কাগজপত্র দেখান, তাহলে আমি জমি ফিরিয়ে দেবো।” উল্লেখ্য শাহজাহান যখন পলাতক ছিল, সেই সময় এই সিদ্দিকি সংবাদ মাধ্যমকে বুক ফুলিয়ে বলেছিলেন, “এলাকাতেই শাহজাহান রয়েছে।” অবশ্য এই নিয়ে শাসক এবং বিরোধীদের মধ্যে ব্যাপক চাপানউতর তৈরি হয়েছিল।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • TMC: স্কুল বন্ধ করেই তৃণমূল কর্মী সম্মেলন! কটাক্ষ বিজেপির

    TMC: স্কুল বন্ধ করেই তৃণমূল কর্মী সম্মেলন! কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল বন্ধ করে তৃণমূলের (TMC) কর্মী সম্মেলন করার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্রের উদ্যোগে সোনারপুরের চাঁদমারির অতুলকৃষ্ণ বিদ্যায়তন স্কুলের মাঠে আজ কর্মীসভার আয়োজন করা হয়। স্কুল বন্ধ রেখেই এই সভা করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিন্দম গাঙ্গুলি তৃণমূলকে (TMC) তীব্র নিশানা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারপুরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়। আগামী ১০ মার্চ ব্রিগেডের আগে প্রস্তুতি সভা বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, দিলীপ মন্ডল উপস্থিত ছিলেন এই সভায়।

    বিজেপির বক্তব্য 

    যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি বলেন, “সোনাপুর (South 24 Parganas) স্কুলের বিষয়টি দুঃখজনক এবং ধিক্কার জানাই। কিছুদিন আগেই নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে তৃণমূলের দুষ্কৃতীরা শিক্ষককে মারধরের ঘটনা ঘটিয়েছিল। এই রাজ্যের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে তৃণমূল (TMC)। দাম্ভিকতা থেকেই তৃণমূলের এই ধরনের আচরণ। শেখ শাজাহানদের প্রতি যে দরদ, সেই দরদ যদি স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতি দেখাতেন, তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ অন্যরকম হত।”

    তৃণমূলের বক্তব্য (TMC)

    যাদবপুরের বিজেপি প্রার্থী মাঠে নেমেই ভয় পেয়ে গিয়েছেন বলে পাল্টা কটাক্ষ সোনারপুর (South 24 Parganas) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্রের। বিজেপির মন্তব্য ভিত্তিহীন বলে জানান তিনি।

    স্কুল শিক্ষিকার বক্তব্য

    এই বিষয়ে সোনারপুর স্কুলের (South 24 Parganas) প্রধান শিক্ষিকা মনামি নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ইলেকট্রিকের কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। আজকের মধ্যেই কাজ হয়ে যাবে এবং আগামীকাল থেকে ফের স্কুল যথা সময় খুলবে।” উল্লেখ্য নরেন্দ্রপুর স্কুলের ভিতরে ঢুকে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ব্যাপক মারধরের ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছিল। স্কুলেরই প্রধান শিক্ষকের নামে স্কুলের আর্থিক প্রকল্পের টাকাকে নয়ছয় করার অভিযোগ উঠেছিল। স্থানীয় তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেও আক্রমণের অভিযোগ ছিল। স্কুলের এই মামলা হাইকোর্টে গড়ালে, বিচারপতি বারুইপুর এসপিকে তীব্র ভর্ৎসনা করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: বিজেপিকে সমর্থন করায় হামলা, ব্যাপক বোমাবাজি, দুজন গুলিবিদ্ধ, অভিযুক্ত তৃণমূল

    South 24 Parganas: বিজেপিকে সমর্থন করায় হামলা, ব্যাপক বোমাবাজি, দুজন গুলিবিদ্ধ, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে বিজেপিকে সমর্থন করেছিল। এটাই ছিল অপরাধ। আর তারপর থেকেই লাগাতার অত্যাচার চলত দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খেলারামপুর গ্রামে। বুধবার ভোর থেকে ফের মুড়িমুড়কির মতো গ্রামে বোমাবাজি করা হয়। দুজন বিজেপি সমর্থনকারীকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। আহত দুই যুবকের নাম এরাদ আলি মোল্লা ও সাইরাজ মোল্লা। তাঁদের ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) খেলারামপুর গ্রামের বেশ কিছু তৃণমূল সমর্থক নির্দল হয়ে যান। নির্দল দাঁড়় করালেও তাঁরা বিজেপি প্রার্থীদের সমর্থন করেন। এরপরই শুরু হয় দ্বন্দ্ব। ভোটের ফল বের হওয়ার পর থেকেই এলাকায় দফায় দফায় তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। এর আগেও ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে। বুধবার ভোর থেকে ফের শুরু হয় বোমাবাজি। খেলারামপুর গ্রামে বিজেপি সমর্থনকারীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক বিজেপি সমর্থনকারী বলেন, পঞ্চায়েত ভোটে আমরা বিজেপিকে সমর্থন করেছিলাম। ওরা এখন আমাদের দলে টানার চেষ্টা করছে। আমরা রাজি নই বলেই এই হামলা। আমাদের একজনকে গুলি করা হয়েছে।

    গ্রামে বোমাবাজি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    যুব তৃণমূলের মন্দিরবাজার ব্লকের সভাপতি রিঙ্কু ঘোষ বলেন, তৃণমূলের যুব নেতা পারিবারিক ঘটনা থেকে এই ঘটনা ঘটেছে। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তৃণমূলের নাম মিথ্যাভাবে জড়ানো হচ্ছে। এই গন্ডগোলের সঙ্গে বিজেপি জড়িত রয়েছে। বিজেপি নেতা রণজিৎ হালদার বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসব করেছে। এসব মেনে নেওয়া যায় না। পুলিশ প্রশাসনের নজরদারির অভাবের কারণে এই ঘটনা ঘটেছে। আমরা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share