Tag: tmc

tmc

  • Santosh Pathak: কংগ্রেসে বড় ধাক্কা! পদ্মে যোগদান সন্তোষ পাঠকের, হতে পারেন প্রার্থীও

    Santosh Pathak: কংগ্রেসে বড় ধাক্কা! পদ্মে যোগদান সন্তোষ পাঠকের, হতে পারেন প্রার্থীও

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর এবং বর্ষীয়ান নেতা সন্তোষ পাঠক (Santosh Pathak) কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিয়েছেন। আসন্ন নির্বাচনের আগে উত্তর কলকাতার (West Bengal Elections 2026) রাজনীতিতে এই ঘটনাকে কংগ্রেসের জন্য একটি বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। যে কংগ্রেস নেতা তৃণমূলের ভয়ঙ্কর আগ্রাসনের মধ্যেও নিজের ঘরকে অক্ষত রেখে কাউন্সিলর হয়েছিলেন। সেই কংগ্রেস নেতা এখন বিজেপিতে। রাজনীতির একাংশের মত তাঁর এই সিদ্ধান্ত সময়পোযোগী। বিধানসভা ভোটে উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসকে জোর ধাক্কা দেবে বিজেপি নেতৃত্ব।

    দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার (West Bengal Elections 2026)

    সন্তোষ পাঠক (Santosh Pathak) ৪৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর এবং কলকাতার রাজনীতিতে কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ ছিলেন। তবে গুঞ্জন শুরু হয়েছে চৌরঙ্গী বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের যেমন মুখমাত্র ছিলেন, আবার একই ভাবে এই কেন্দ্র থেকে ২০২১ সালে নির্বাচনে (West Bengal Elections 2026) অংশগ্রহণও করেছিলেন। তবে জয়ী না হলেও তাঁর নেতৃত্ব এবং পরিচিতি প্রবল। বিধানসভা ভোটের আগে কংগ্রেসের জন্য বিরাট ধাক্কা সন্তোষ পাঠকের যোগদান। সন্তোষ বলেন, “আমি ব্রাহ্মণ সন্তান। পুজো-অর্চনা যেমন জানি, তেমনই শ্রাদ্ধ করতেও জানি। এবার তৃণমূলের বিসর্জন দেওয়াই আমার লক্ষ্য।”

    বিজেপিতে যোগদান

    সোমবার নিউটাউনের কার্যলয়ে বিজেপিতে যোগদান করেন সন্তোষ পাঠক (Santosh Pathak)। তবে যতদিন কংগ্রেসে ছিলেন আগে থেকেই পদ্মশিবিরে যোগদানের কথা জানিয়েছিলেন। সম্প্রতি বিজেপি রাজ্য দফতরের এক অনুষ্ঠানে তিনি গেরুয়া শিবিরে শামিল হন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন। সন্তোষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত নির্বাচনে আমার জেতা আসন ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশ আর তৃণমূল যা খুশি করেছে। আমি নিজে চোখে পুলিশকে ছাপ্পা মারতে দেখেছি। আমি বুঝে গিয়েছি, কংগ্রেসের পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়। একমাত্র নরেন্দ্র মোদির নেতৃত্বেই এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা সম্ভব।” তবে দলত্যাগের কারণ স্বরূপ জানা গিয়েছে, রাজ্যে কংগ্রেসের বর্তমান সাংগঠনিক (West Bengal Elections 2026) অবস্থান এবং নেতৃত্বের সাথে মতপার্থক্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

    রাজনৈতিক প্রভাব

    বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, “সন্তোষ পাঠকের (Santosh Pathak)  মতো প্রভাবশালী নেতার বিদায়ে উত্তর কলকাতায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি অনেকটাই দুর্বল হলো। অন্যদিকে, বিজেপির জন্য এটি একটি বড় প্রাপ্তি।” তবে বিধানসভা নির্বাচনে (West Bengal Elections 2026) উত্তরকলকাতায় বিজেপির জয় নিয়ে দারুণ আশাবাদী পদ্ম শিবির।

  • Assembly Election 2026: রাজ্যে ৭৩ রিটার্নিং অফিসারকে বদলি কমিশনের, তালিকায় মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরও

    Assembly Election 2026: রাজ্যে ৭৩ রিটার্নিং অফিসারকে বদলি কমিশনের, তালিকায় মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে নির্বাচনের (Assembly Election 2026) দিন ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, কলকাতা পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। এ বার সেই তালিকায় যোগ হলো রিটার্নিং অফিসারদের (Returning Officer) নাম। সোমবার একটি বিবৃতি জারি করে রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারে বদলি করে দিল কমিশন। তাঁদের মধ্যে বেশিরভাগই এসিডও অর্থাৎ মহকুমাশাসক। উল্লেখ্য, এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারও রয়েছেন।

    কেন এই পদক্ষেপ

    সোমবারই রিটার্নিং অফিসার বদলি সংক্রান্ত একটি বিবৃতি জারি করে কমিশন। সেখানে বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাব মেনেই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ১৯ মার্চ এবং ২৩ মার্চ মুখ্য নির্বাচনী আধিকারিক যে ইমেল করেছিলেন,তার জবাবে এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার, অর্থাৎ, ২৪ মার্চ বিকেল ৫টার মধ্যে তালিকায় নাম থাকা সমস্ত রিটার্নিং অফিসারকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে হবে। বুধবার ২৫ মার্চ সকাল ১১টা থেকে প্রশিক্ষণ পর্বে অংশ নিতে পারবেন তাঁরা। গোটা বিষয়টার দিকে কড়া নজর দিতে বলা হয়েছে কমিশনের তরফে। অফিসার বদলি প্রসঙ্গে কমিশনের তরফে বলা হয়েছে, অবাধ এবং সুষ্ঠু ভোট পরিচালনার জন্য এমন পদক্ষেপ। এই সব সিদ্ধান্তের নেপথ্যে অনেক কারণ রয়েছে। পাঁচটি রাজ্যে ভোট হচ্ছে, সব জায়গায় পরিস্থিতি এক নয়। অন্যত্রও অফিসার বদলি করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হয়।

    কোথায়, কত বদলি

    নির্দেশিকা অনুসারে, কোচবিহারের তুফানগঞ্জ, জলপাইগুড়ি, মালদা সদর, মুর্শিদাবাদের লালবাগ, ব্যারাকপুর, বিধাননগর, বারাসত, ক্যানিং, বারুইপুর, আলিপুর, হাওড়া সদর, বুগলি সদর, তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, ঘাটাল, দুর্গাপুর, আসানসোলে নতুন এসডিও নিয়োগ করা হয়েছে। তুফানগঞ্জের এসডিও হয়েছেন শান্তনু কর্মকার, জলপাইগুড়িতে নির্মল ঘরামি, ব্যারাকপুরের এসডিও হয়েছেন যাদব সূর্যভান আচ্ছেলাল, হাওড়া সদরের এসডিও হয়েছেন বিবেক পঙ্কজ, তমলুকে এসডিও হয়েছেন সৌভিক মুখোপাধ্যায়, বিধাননগরে প্রিয়াংশা গর্গ, মুর্শিদাবাদে পূজা মীনা। অন্যদিকে, ভবানীপুরে ল্যান্ড অ্যান্ড রেকর্ডসের অতিরিক্ত ডিরেক্টর হিসেবে নাম রয়েছে সুরজিত রায়ের। সবচেয়ে বেশি রদবদল হয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে ১৩ জন আরও-কে রদবদল করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ১০ জন আরও-কে রদবদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরেও সংখ্যাটা একই। কলকাতায় ভবানীপুর এবং রাসবিহারী কেন্দ্রের আরও বদলি হয়েছেন।

  • Assembly Elections 2026: প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল কমিশন, কত নাম বাদ?

    Assembly Elections 2026: প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল কমিশন, কত নাম বাদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভা ভোটের (Assembly Elections 2026) আগে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। মধ্যরাতে প্রকাশিত হল বিবেচনাধীন ভোটারদের এই তালিকা। জাতীয় নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হল। জানা গিয়েছে, এই লিস্টে মোট ২৯ লক্ষের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু, ঠিক কত লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বা যুক্ত হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সোমবার রাত ১২টার কয়েক মিনিট আগে ওই তালিকা প্রকাশ করেছে তারা। বুথ অনুযায়ী দু’টি ভাগে তালিকাটি প্রকাশ করেছে কমিশন। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা তালিকা বার করা হয়েছে।

    প্রযুক্তিগত সমস্যা রয়েছে

    কমিশন সূত্রে খবর, বুথমাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে নাম রয়েছে কি না কোনও ভোটার জানতে পারবেন। তালিকা প্রকাশ করা হলেও প্রযুক্তিগত সমস্যা রয়েছে বলে অভিযোগ। বেশির ভাগ বুথের অতিরিক্ত তালিকা ডাউনলোড করা যাচ্ছে না। এমনকি এপিক নম্বর দিয়েও নাম দেখা যাচ্ছে না।  এসআইআর শুরুর আগে, এ রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম। সেই তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। পরে শুনানিতে বাছাই করে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ দেওয়া হয়, এবং ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। অর্থাৎ, সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বাদের হিসাব দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। ওইদিন প্রকাশিত হওয়া প্রথম দফার চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তার মধ্যে আবার ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিবেচনাধীন পর্যায়ে ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ভোটারদের তথ্য নিষ্পত্তি করছেন বিচারকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন। এই মুহূর্তে রাজ্যে ৭০৫ জন বিচারক ওই কাজে নিযুক্ত রয়েছেন। রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে ২৮ লক্ষ ৬ হাজার বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে।

    নাম বাদ পড়লে ট্রাইবুনাল গঠন

    সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল জানান, রাত ৯টা নাগাদ তালিকা প্রকাশিত হবে। শেষ পর্যন্ত রাত ১২টার কয়েক মিনিট আগে বিবেচনাধীন ভোটারদের একাংশের চুড়ান্ত তালিকা বার করা হল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে সেই ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। এই তালিকায় যাদের নাম বাদ পড়বে তাঁরা সেখানে আবেদন করতে পারবেন।

  • BJP Manifesto: ২৮ মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ, তাঁর হাত ধরেই প্রকাশিত হবে বিজেপির সংকল্পপত্র

    BJP Manifesto: ২৮ মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ, তাঁর হাত ধরেই প্রকাশিত হবে বিজেপির সংকল্পপত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) রণকৌশল সাজাতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ভারতীয় জনতা পার্টি। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ রাজ্যের জন্য দলের নির্বাচনী ইস্তাহার (BJP Manifesto) বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই সফরের মধ্য দিয়ে বঙ্গ বিজেপির নির্বাচনী প্রচার এক নতুন মাত্রা পেতে চলেছে। বিজেপির সরকার হলেই মিলবে একাধিক জনমুখী প্রকল্পের সুবিধা।

    সোনার বাংলা গড়ার অঙ্গীকার (Amit Shah)

    বিজেপির এবারের বিজেপির সংকল্পপত্রের (West Bengal Elections 2026) রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং নারী নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার রূপরেখা থাকবে এই সংকল্প পত্রে।

    অমিত শাহের মেগা ইভেন্ট

    ২৮ মার্চ কলকাতায় একটি কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এই ইস্তাহার উন্মোচন করবেন অমিত শাহ (Amit Shah)। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর কেবল ইস্তাহার প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠকও করবেন বলে জানা গেছে।

    আঞ্চলিক উন্নয়ন ও প্রতিশ্রুতি

    উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের মতো পিছিয়ে পড়া এলাকাগুলোর জন্য বিশেষ প্যাকেজ বা উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা এই ইস্তাহারে বড় জায়গা করে নিতে পারে। প্রত্যন্ত অঞ্চলে যাতে সরকারে সকল পরিষেবা (West Bengal Elections 2026) পৌঁছে দেওয়া যায় সেই দিকেই বিজেপি সরকারের লক্ষ্য থাকবে বলে জানা গিয়েছে।

    তবে বিজেপির সংকল্পপত্র প্রকাশ না হলেও বিজেপি আগেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অবশ্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মহিলাদের ৩০০০ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। রাজ্যে বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের নিরিখে ডিএ দেওয়ার কথা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ, যাঁরা অন্যরাজ্যে পরিযায়ী শ্রমিক হয়েছেন, তাঁদেরকে আগামী এক বছরের মধ্যে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গে শিল্প এবং বিনিয়োগ করার জন্য বিজেপি সব রকম অনুকূল পরিবেশ গড়বে। রাজ্য সভাপতি আরও জানিয়েছেন, ভারী শিল্পে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। কৃষি এবং শিল্পের সহাবস্থান হবে অবশ্যই। তিন ফসলি জমি অধিগ্রহণ হবে না।

    রাজনৈতিক বার্তা

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে হেভিওয়েট নেতার হাত দিয়ে ইস্তাহার প্রকাশ করে বিজেপি ভোটারদের কাছে নিজেদের গুরুত্ব এবং দায়বদ্ধতা প্রমাণ করতে চাইছে।

    কেন এই ইস্তাহার গুরুত্বপূর্ণ?

    বিজেপি নেতৃত্ব মনে করছে, গত কয়েক বছরের রাজনৈতিক ইস্যুগুলোকে ছাপিয়ে একটি গঠনমূলক ‘ভিশন ডকুমেন্ট’ বা লক্ষ্যপত্র মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। অমিত শাহের উপস্থিতিতে এই ঘোষণা (West Bengal Elections 2026) কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করবে এবং সাধারণ মানুষের কাছে দলের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করবে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ইস্তাহারের সঙ্গে বিজেপির এই ‘সংকল্প পত্র’-এর তুলনা এখন রাজনৈতিক মহলে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে।

  • RG Kar Case: লিফটকাণ্ডের পর স্ট্রেচার না পেয়ে মৃত্যু! এবারেও কেন্দ্রে আরজি করের অভিষপ্ত ট্রমা সেন্টার, মমতাকে তুলোধনা বিজেপির

    RG Kar Case: লিফটকাণ্ডের পর স্ট্রেচার না পেয়ে মৃত্যু! এবারেও কেন্দ্রে আরজি করের অভিষপ্ত ট্রমা সেন্টার, মমতাকে তুলোধনা বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খবরের শিরোনামে আরজি কর মেডিক্যাল কলেজ-হাসপাতাল (RG Kar Case)। এবার ভালো চিকিৎসার আশায় হাসপাতালে এসে মৃত্যু হয়েছে বছর ষাটেকের বিশ্বজিৎ সামন্তের। দিন কয়েক আগে এই হাসপাতালেই লিফট বিপর্যয়ের জেরে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। তার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের একবার দুর্ঘটনার জেরে আবারও খবরের শিরোনামে এই হাসপাতাল (BJP)। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল তলানিতে ঠেকে যাওয়ায় সোচ্চার বিরোধীরা।

    আরজি করের ট্রমা কেয়ারে শৌচালয় নেই (RG Kar Case)

    বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিশ্বজিৎকে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় ট্রমা কেয়ারে চিকিৎসা চলছিল তাঁর। নাক দিয়ে রক্ত পড়ছিল। রক্ত পড়া বন্ধ করতে রবিবার থেকেই তাঁর নাকে ড্রপ দেওয়া হয়েছিল। এরপর সামান্য উন্নতি হয় তাঁর শারীরিক অবস্থার। পরিবারের অভিযোগ, বিশ্বজিৎ শৌচালয়ে যেতে চেয়েছিলেন। ওই বিল্ডিংয়ে শৌচালয় না থাকায় চিকিৎসকরা তাঁকে হাসপাতালের বাইরে থাকা সুলভ শৌচালয় ব্যবহারের পরামর্শ দেন। উপায়ান্তর না দেখে স্ট্রেচারের খোঁজ করতে থাকেন তাঁর বাড়ির লোকজন। স্ট্রেচার না মেলায় তাঁকে হাঁটিয়েই শৌচালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আচমকাই অসুস্থ বোধ করেন বিশ্বজিৎ। লুটিয়ে পড়েন মাটিতে। সঙ্গে সঙ্গে তাঁকে কোলে করে নিয়ে গিয়ে শোয়ানো হয় বেডে। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের স্ত্রী জানান, তাঁর স্বামী রাস্তায় লুটিয়ে পড়লে বাইরে থাকা জওয়ানকে সাহায্যের জন্য ডেকেছিলেন। কিন্তু তিনি আসেননি বলে অভিযোগ। রাজ্যের সরকারি একটি হাসপাতালে একের পর এক দুর্ঘটনা এবং (BJP) অব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছে মৃতের পরিবারও। যদিও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

    লিফটে আটকে মৃত্যু

    গত শুক্রবার লিফট বিপর্যয়ের জেরে এই হাসপাতালেই মৃত্যু হয়েছিল দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। ছেলের ভাঙা হাতের চিকিৎসা করাতে হাসপাতালে এসেছিলেন তিনি। শুক্রবার ছেলের হাতের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সেদিনই ছেলে ও স্ত্রীকে নিয়ে হাসপাতালের বিভিন্ন সেকশনে দৌড়াদৌড়ি করতে (RG Kar Case) থাকেন অরূপ। পরে ট্রমা কেয়ারের লিফটে উঠে পড়েন তিনজনেই। সেখানেই ঘণ্টাখানেক আটকে থাকার পর স্ত্রী ও ছেলের সামনেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মৃতের স্ত্রীর অভিযোগ, লিফট বেসমেন্টে আটকে যাওয়ার পর তাঁর স্বামী নেমে আসার চেষ্টা করছিলেন। সেই সময়ই লিফ্‌ট হঠাৎ উপরের দিকে উঠে যেতে শুরু করে এবং লিফ্‌ট এবং দেওয়ালের মাঝখানে চাপা পড়েই মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপের। প্রচণ্ড চাপের ফলে তাঁর হৃৎপিণ্ড, ফুসফুস ও লিভার ফেটে গিয়েছে। এছাড়া তাঁর হাত, পা এবং পাঁজরের হাড়ও ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ওই ঘটনায় লিফটম্যান-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

    মুখ্যমন্ত্রীকে নিন্দা রাজ্য বিজেপির 

    ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী বলেন, “ইচ্ছে করে মেরে দিয়েছে। খুনের মামলা দায়ের হওয়া উচিত। খুনের জন্য প্রত্যক্ষভাবে দায়ী আরজি করের সুপার। পরোক্ষভাবে দায় স্বাস্থ্য দফতর, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।” আর এক বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গে যত সরকারি হাসপাতাল রয়েছে, সবক’টিই আরজি করের মতো আদতে মৃত্যু ফাঁদ। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। কী (BJP) করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও যোগ্যতাই নেই। তাই এবার পরিবর্তন দরকার।” বিজেপির মুখপাত্র, পেশায় আইনজীবী দেবজিৎ সরকার বলেন, “যারা লিফট চালাতে পারে না, তারা আবার সরকার চালাবে কী করে?”

    হাসপাতালে বিক্ষোভ এবিভিপির

    মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে রবিবার, আরজি কর মেডিক্যালের সামনে বিক্ষোভ দেখায় আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। এক বিক্ষোভকারী কর্মী বলেছেন, ‘‘মেডিক্যাল কলেজগুলোর যে বর্তমান পরিস্থিতি, মানুষ এখানে বাঁচতে আসে না। এখানে মরতে আসে। প্রত্যেকটা মেডিক্যাল কলেজ এখন মর্গখানা এবং শ্মশান ঘাটে পরিণিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।’’ আর এক বিক্ষোভকারী কর্মী বলেন, ‘‘যতক্ষণ না এই বিষয়ের তদন্ত হচ্ছে এবং যারা যারা দোষী তাদের সাসপেনশন হচ্ছে, আমরা ততক্ষণ অবধি আন্দোলন করব। মমতা ব্যানার্জির যে সরকার, আজকে কেয়ারটেকিং সরকারে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল, পুলিশমন্ত্রী হিসেবে ফেল।’’

    আরজি করেই ঘটে কর্তব্যরত মহিলা ডাক্তারের হত্যা (RG Kar Case)

    ২০২৪ সালে এই হাসপাতালেই ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা। কর্তব্যরত তরুণী চিকিৎসক তিলোত্তমাকে প্রথমে ধর্ষণ ও পরে প্রমাণ লোপাটের উদ্দেশে খুন করা হয়। প্রথমে সেই ঘটনার তদন্ত শুরু করেছিল লালবাজার। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তের দায় বর্তায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ওপর। সেই ঘটনার স্মৃতি এখনও রাজ্যবাসীর মনে রয়েছে দগদগে ক্ষতের মতো। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারে (RG Kar Case) বেরিয়ে তিলোত্তমাকাণ্ডকে হাতিয়ারও করছে একাধিক রাজনৈতিক দল। বিচার না পেয়ে তিলোত্তমার মা প্রার্থী হয়ে চেয়েছেন পদ্ম শিবিরের। দিন চারেক আগে স্বামীকে সঙ্গে নিয়ে তিনি গিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে। তাঁর বাবা-মায়ের সঙ্গে ঘণ্টা দেড়েক কথা বলেন অর্জুন। এই সাক্ষাতের পরেই পদ্ম-শিবিরে যোগ দেন তিলোত্তমার মা। রাজনীতিতে তিলোত্তমার মায়ের প্রার্থী হওয়া প্রসঙ্গে তিলোত্তমার বাবা বলেন, “যাঁরা বিরোধী দলটা করছেন, যাঁদের শিরদাঁড়া রয়েছে, তাঁরা বিজেপি পার্টির। ক্ষমতায় আসতে পারে। তৃণমূল সরকারকে উৎখাত করার ক্ষমতা রয়েছে বিজেপির।” তিনি বলেন, “বাংলার নারী সুরক্ষার জায়গাটা আরও নিশ্চিত করতে পারব (BJP)।” তিলোত্তমার মা বলেন, “দুঃখ-যন্ত্রণা ভেতরে রয়েছে। সেটাই আরও বাড়িয়ে দিচ্ছে সব পরিস্থিতি। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেই ফোন করে বলেছি, প্রার্থী হতে চাই। আমার মেয়েকে কেউ নির্বাচনে ব্যবহার করুক, সেটা চাই না। তাই বিজেপিতে যোগ দিয়েছি (RG Kar Case)।”

  • Suvendu Adhikari: রামনবমীর আগেই নন্দীগ্রামে রাম মূর্তি ভাঙচুর! তৃণমূল আশ্রিত জেহাদিদের দিকে তির শুভেন্দুর

    Suvendu Adhikari: রামনবমীর আগেই নন্দীগ্রামে রাম মূর্তি ভাঙচুর! তৃণমূল আশ্রিত জেহাদিদের দিকে তির শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram) একটি মন্দিরে রামচন্দ্রের মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরাসরি শাসক দল এবং প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছেন। ঘটনাকে তৃণমূল আশ্রিত জেহাদিদের অপকর্ম বলে উল্লেখ করেছেন। স্থানীয় মন্দিরে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আক্রমণে রামচন্দ্রের মূর্তিকে অপমান করা হয়। সকালে বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

    শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া (Suvendu Adhikari)

    মূর্তি ভাঙার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জনসভায় সরাসরি মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, “রাজ্যের তুষ্টিকরণ রাজনীতির কারণেই দুষ্কৃতীরা এ ধরনের দুঃসাহস দেখাচ্ছে।” আগামী ২৭ মার্চ রাম নবমী তাই এলাকায় হিন্দুদের আতঙ্কিত করার গভীর ষড়যন্ত্র করছে বলে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু।

    প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, “বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ প্রকৃত অপরাধীদের ধরতে গড়িমসি করছে। হুঁশিয়ারি দিচ্ছি  দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। জেহাদিরা রামের মূর্তি ভেঙেছে, যেটা রাম নবমীর জন্য তৈরি করা হচ্ছিল। রাজ্য সরকার হিন্দুদের বিরুদ্ধে। হিন্দু উৎসবের আগে পরিস্থিতি উত্তপ্ত করতে কিছু সমাজবিরোধী সব সময় এই ধরনের কাজ করে। এমনকি মুসলিমরাও আমাদের মিছিলে থাকেন, তাঁরা এসব করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটব্যাঙ্কের জন্য কিছু গুন্ডা তৈরি করেছেন, তারাই এই কাণ্ড ঘটিয়েছে।”

    শাসক দলের অবস্থান

    নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। সম্প্রীতি নষ্ট করার যেকোনও প্রচেষ্টাকে কঠোরভাবে দমনের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, নন্দীগ্রামের মতো স্পর্শকাতর এলাকায় ধর্মীয় বা সাংস্কৃতিক প্রতীকের অবমাননার ঘটনাগুলো রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করে তুলছে।

  • Bengal BJP: বঙ্গজয়ের রণকৌশল স্থির করতে সোমেই শহরে নিতিন নবীন, রামনবমীর পরেই উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী

    Bengal BJP: বঙ্গজয়ের রণকৌশল স্থির করতে সোমেই শহরে নিতিন নবীন, রামনবমীর পরেই উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামছে ভারতীয় জনতা পার্টির (Bengal BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, আগামী মাসেই নির্বাচনী প্রচারের শঙ্খনাদ করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গে মোট ৪টি সভা করার কথা মোদির। এই সফরকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির অন্দরে এখন সাজ সাজ রব। এদিকে, সোমবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (PM Modi-Nitin Nabin) আসছেন একাধিক কর্মসূচি নিয়ে।

    প্রধানমন্ত্রীর মেগা র‍্যালি (Bengal BJP)

    নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বঙ্গ বিজেপির (Bengal BJP) বিশেষ অনুরোধে প্রধানমন্ত্রীর একাধিক জনসভা ও রোড-শোর পরিকল্পনা করা হয়েছে। বিশেষত কলকাতার ‘বিগ্রেড প্যারেড গ্রাউন্ড’-এ সভার পর থেকে নেতা কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এবার উত্তরবঙ্গে কৌশলগত এলাকাগুলোতে তাঁর উপস্থিতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। ৭ কিংবা ৮ এপ্রিল উত্তরবঙ্গে বিশেষত শিলিগুড়িতে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী (PM Modi-Nitin Nabin)। ইতিমধ্যে সোমবার উত্তরবঙ্গের বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব শিলিগুড়িতে বৈঠকে বসেছেন।

    ভোটে মেগা প্রচার

    জানা যাচ্ছে, রামনবমীর পর পশ্চিমবঙ্গে ১৪টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী (PM modi-Nitin Nabin)। ৮টি রোড শো ও জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৭টি জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ৬টি জনসভা করবেন জেপি নাড্ডা ও ১০টি রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। বিজেপির (Bengal BJP) ভোট প্রচার প্রস্তুতি তুঙ্গে। নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখছে বিজেপি। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং স্বচ্ছতা বজায় রাখতে দলের আইনি সেল ও কার্যকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

    কেন এই সফর তাৎপর্যপূর্ণ?

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী মোদির (PM Modi-Nitin Nabin) এই আগাম সফর আসলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে এক ইঞ্চি জমিও ছেড়ে না দেওয়ার বার্তা। একদিকে কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য তুলে ধরা, আর অন্যদিকে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারকে বিঁধে জনমত গঠন করাই বিজেপির (Bengal BJP) প্রাথমিক লক্ষ্য।

    সোমবার রাতে শহরে নিতিন নবীন

    বাংলায় এসে জোন ভিত্তিক সাংগঠনিক বৈঠক করতে চলেছেন নিতিন নবীন (PM modi-Nitin Nabin)। বিজেপির যে ১০টি বিভাগ রয়েছে, তার প্রত্যেকটি বিভাগের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকে অংশ গ্রহণ করবেন। দলের সাংগঠনিক হাল হকিকত খতিয়ে দেখবেন। ভোটের সাংগঠনিক কৌশল স্থির করতেই সর্বভারতীয় সভাপতি আগামী সপ্তাহে রাজ্যে আসতে পারেন বলেই বিজেপি সূত্রের দাবি। জানা গিয়েছে, সোমবার রাতেই তাঁর কলকাতা পৌঁছনোর কথা। নিউটাউনের হোটেলে মঙ্গলবার কোর কমিটির বৈঠকে থাকবেন তিনি। জানা যাচ্ছে, দু’দফার প্রার্থী তালিকা নিয়ে পর্যালোচনা হতে পারে। একই সঙ্গে তৃতীয় তালিকা প্রকাশ, প্রচার কৌশল ও ইস্তাহার নিয়েও আলোচনার সম্ভাবনা। নিতিন নবীনের রাজ্যে আসা নিয়ে রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে দলীয় নেতা কর্মীদের মধ্যে। বিজেপি ভোট প্রচারের কৌশল নিয়েও আলোচনা করতে পারেন বিজেপির রাজ্য সভাপতি।  মঙ্গলবারের কোর কমিটির বৈঠকে প্রচার নিয়ে এক রণকৌশল তৈরি করবেন তিনি। বুধবার বৈঠক করবেন দলের নেতাদের সঙ্গে।  সেইসঙ্গে তাঁর কর্মসূচিতে জনসভা থাকবে কি না, তাও স্পষ্ট করতে নারাজ পদ্ম ফুল শিবির।

    আসবেন অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা

    একই ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির (Bengal BJP) সর্বভারতীয় সভাপতি সহ শীর্ষ স্তরের একঝাঁক নেতা নিয়মিত ব্যবধানে বাংলায় সফর করবেন। প্রতিটি জেলার বুথ স্তরের সাংগঠনিক শক্তি পরখ করতে দিল্লি থেকে বিশেষ পর্যবেক্ষক দল নিয়োগ করা হয়েছে। গত লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে বিজেপি নেতৃত্ব এবার বিশেষ কিছু ‘ফোকাস’ সিট বা আসন চিহ্নিত করেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং তফশিলি জাতি-জনজাতি প্রধান অঞ্চলগুলোতে দলের প্রচারের ধরন নিয়ে নতুন দিশা দেখাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

  • West Bengal Elections 2026: বঙ্গভোটে আরও কড়া নির্বাচন কমিশন, পুলিশকে দেওয়া হল একগুচ্ছ নির্দেশ

    West Bengal Elections 2026: বঙ্গভোটে আরও কড়া নির্বাচন কমিশন, পুলিশকে দেওয়া হল একগুচ্ছ নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে (West Bengal Elections 2026) অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এখন থেকেই নজিরবিহীন সক্রিয়তা দেখাচ্ছে ভারতের নির্বাচন কমিশন। সাম্প্রতিক প্রশাসনিক বৈঠক এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কমিশনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রশাসন ব্যবস্থায় পুলিশকে দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশ। নির্বাচন কমিশনের (Election Commission India) এই “জিরো টলারেন্স” নীতি স্পষ্ট করে দিচ্ছে যে, ২০২৬-এর নির্বাচনী রণকৌশলে রাজনৈতিক সংঘাতের বদলে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতাই হবে প্রধান অগ্রাধিকার।

    শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার (West Bengal Elections 2026)

    নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আসন্ন নির্বাচনে (West Bengal Elections 2026) কোনও প্রকার হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না। ভোট প্রক্রিয়াকে ভয়ভীতিমুক্ত করতে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের তরফে পাঁচটি মূল বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেগুলি হল –

    • ১> পুরো ভোট প্রক্রিয়া হিংসামুক্ত রাখতে হবে।
    • ২> কোনওভাবেই ছাপ্পা ভোট চলবে না, স্বচ্ছ ভোটই একমাত্র লক্ষ্য।
    • ৩> সোর্স জ্যামিং বা বুথ জ্যামিং একেবারেই সহ্য করা হবে না।
    • ৪> ভোটারদের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
    • ৫> কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের সময় প্রলোভন দেখানো বা প্রভাব খাটানোর চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

    প্রশাসনিক রদবদল ও নজরদারি

    নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্য পুলিশ ও আমলাতন্ত্রে বড়সড় রদবদল করা হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটার তালিকায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করার নির্দেশ (Election Commission India) দেওয়া হয়েছে। যেহেতু ২ দফায় রাজ্যে ভোট হচ্ছে তাই পুলিশকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। দাগী অপরাধীদের তালিকা প্রস্তুত করতে হবে। জামিন অযোগ্যধারায় মামলা দায়ের করার কিছু কেস কার্যকর করতে হবে। পুলিশ, সিএপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী একযোগে সমস্ত পোলিং স্টেশন পরিদর্শন করতে হবে। স্পর্শ কাতর বুথের দিকে নজর বেশি করে দিতে হবে। কর্তব্যে গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভোটারদের ভয় দেখালে পুনঃনির্বাচনের (West Bengal Elections 2026) বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। পুলিশ এবং সিএপিএফ কাজের সমন্বয় রেখে কাজ করবে। দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিইও, এসপি, ডিএফসি-র যৌথ বৈঠকে সকল সমস্যার সমাধান করতে হবে।

    ভোটার তালিকায় স্বচ্ছতা

    ভোটার তালিকায় কোনও ধরনের গরমিল বা অবৈধ অনুপ্রবেশ রুখতে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ বা বিয়োজন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কমিশন আপসহীন।

    কেন্দ্রীয় বাহিনীর আগাম মোতায়েন

    স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে ভোট ঘোষণার অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে কমিশনের (Election Commission India)।

    আদালতের পর্যবেক্ষণ

    নির্বাচনী (West Bengal Elections 2026) প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে উচ্চ আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণগুলোকেও কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, যাতে আইনি জটিলতা এড়িয়ে একটি সফল নির্বাচন সম্পন্ন করা যায়। রবিবার বৈঠকে পুলিশ পর্যবেক্ষকদের স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নজর দেওয়া নয়, ভোটারদের আত্মবিশ্বাস ফেরানোর কথাও বলা হয়েছে। ওসি-দের সঙ্গে বৈঠকে বিষয়গুলিকে নিয়ে পর্যবেক্ষককে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। কর্তব্যরত পুলিশ অফিসারের গাফিলতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের ভয় দেখালে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পুলিশকে এই বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে হবে। দুষ্কৃতীদের ভয় দেখানো আটকাতে হবে এবং ভোটাররা নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত করতে হবে। সেই সঙ্গে এই ধরনের ঘটনা প্রশাসনের নজরে আনার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে।

  • Assembly Elections 2026: বুথের বাইরে স্পষ্ট নির্দেশিকা! ভোট-কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নিষিদ্ধ মোবাইল, এবার কী কী নতুন নিয়ম?

    Assembly Elections 2026: বুথের বাইরে স্পষ্ট নির্দেশিকা! ভোট-কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নিষিদ্ধ মোবাইল, এবার কী কী নতুন নিয়ম?

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Elections 2026)  ভোটারদের সুবিধার্থে ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সু-শৃঙ্খল করতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। বুথে ঢোকার আগে থেকে ভোট দেওয়ার পুরো প্রক্রিয়ায় কী কী বদল আসছে, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। এর ফলে ভোটারদের মধ্যে কোনওরকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না। ফলে কথা-কাটাকাটি বা উত্তেজনা ছড়ানো সহজ হবে না। শুধু তাই নয় কমিশন জানিয়েছে, এবার রাজ্যের প্রবীণ নাগরিকরা ঘরে বসেই ভোট দিতে পারবেন। এক্ষেত্রে যাঁদের বয়স ৮৫-এর উপরে, তাঁরাই এই সুবিধা পাবেন। এছাড়া বিশেষভাবে সক্ষমরাও বাড়ি বসেই ভোট দিতে পারবেন বলে জানিয়ে দিয়েছে কমিশন।

    ভোট-কেন্দ্রের বাইরে পোস্টারে নির্দেশিকা

    বিধানসভা নির্বাচনে প্রতি বুথের বাইরেই চার ধরনের পোস্টার টাঙিয়ে দেবে কমিশন। ওই পোস্টারগুলিতে প্রার্থীদের নাম, বুথ সংক্রান্ত তথ্য, ভোট দেওয়ার নিয়ম এবং কোন কাজ করা যাবে না, এসব স্পষ্টভাবে লেখা থাকবে। ভোটার কার্ড ছাড়াও কোন কোন নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে, সেটাও সেখানে উল্লেখ থাকবে। ভোটারদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট জায়গায় চিহ্নিত করা থাকবে। এগুলি এমন জায়গায় থাকবে, যাতে ভোটারেরা সহজে দেখতে পান।

    ভোটার সহায়তা কেন্দ্র

    বুথের কাছে থাকবে ভোটার সহায়তা কেন্দ্রও। সেখানে বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) থাকতে বলা হয়েছে। তাঁরা ভোটারদের সঠিক বুথ বা কক্ষ খুঁজে পেতে সাহায্য করবেন এবং ক্রম নম্বর অনুযায়ী নির্দেশনা দেবেন।

    ১০০ মিটারের মধ্যে মোবাইল নিষিদ্ধ

    সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশের মধ্যে রয়েছে মোবাইল ফোন সংক্রান্ত নিয়ম। কমিশন (Election Commission) স্পষ্ট জানিয়েছে, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ভোট দিতে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ বা সাইলেন্ট করে নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। ভোট দেওয়া হয়ে গেলে পরে তা সংগ্রহ করা যাবে। এই নিয়ম কঠোর ভাবে মানতে বলেছে কমিশন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে।

    ন্যূনতম পরিষেবায় জোর কমিশনের

    রবিবার সকালে একটি বিজ্ঞপ্তি জারি করে একাধিক নিয়মকানুনের কথা জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে ভোট হচ্ছে। বলা হয়েছে, এই চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২ লক্ষ ১৮ হাজার ৮০৭টি বুথে ভোটারদের জন্য ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে হবে। প্রতি ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) সেই নির্দেশ দেওয়া রয়েছে। এই ন্যূনতম পরিষেবার মধ্যে রয়েছে পানীয় জল, শৌচাগার এবং তাতে পর্যাপ্ত জল, ভোটকেন্দ্রে পর্যাপ্ত আলোর মতো কয়েকটি বন্দোবস্ত। সব বুথ একতলায় করা হচ্ছে। এই নিয়মের ফলে বয়স্করা সুবিধা পাবেন। ভোট দিতে দাঁড়ানোর জন্য ছায়ার আশ্রয়, প্রতিবন্ধী ভোটারদের জন্য উপযুক্ত র‌্যাম্প, বিচ্ছিন্ন ভোটকক্ষ এবং উপযুক্ত চিহ্নিতকরণ নিশ্চিত করতে বলেছে কমিশন।

    ঘরে বসেই ভোট 

    কমিশনের তরফে জানান হয়েছে, কেউ ঘরে বসে ভোট দিতে চাইলে সবার প্রথমে বিএলও-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। ভোটার বা পরিবারের কাউকেই যোগাযোগ করতে হবে। এরপর ১২ডি ফর্ম ফিলআপ করে আবেদন করে ফেলতে হবে। তাহলেই ভোটারের তরফের কাজ শেষ। এরপর বিএলও সেই ফর্ম গিয়ে জমা দেবেন নির্দিষ্ট জায়গায়। তারপর রিটার্নিং অফিসার কবে ভোটগ্রহণ করা হবে, সেটা ঠিক করবেন। সেই মতো প্রার্থীদের জানান হবে দিন। এমনকী ভোটারদেরও বলে দেওয়া হবে। এরপর নির্দিষ্ট দিনে বাড়ি গিয়ে নেওয়া হবে ভোট। এই হল পুরো প্রক্রিয়া। তবে শুধু বাড়ি বসেই ভোট দেওয়ার সুবিধাই নয়, পোস্টাল ব্যালটেও ভোট দেওয়ার সুযোগ দিয়েছে কমিশন। এক্ষেত্রে যাঁরা ভোটের কাজের সঙ্গে যুক্ত, সেই সব সরকারি আধিকারিকরা সরাসরি পোস্টল ব্যালটে ভোট দিতে পারবেন। এছাড়া দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, ট্র্যাফিক, অ্যাম্বুলেন্স পরিষেবা, সাংবাদিক সহ আরও কিছু মানুষকে পোস্টাল ব্যালটের সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে দফতরের জন্য মনোনিত নোডাল অফিসারের কাছে করতে হবে আবেদন। তাহলেই ভোট দেওয়া যাবে।

    অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম পদক্ষেপ

    বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে। গত ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেই একথা জানিয়ে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলার একটি বুথেও নজরদারিতে হালকা মনোভাব দেখাচ্ছে না কমিশন। রাজ্যজুড়ে ৮০ হাজার ৭১৯ বুথের ভিতর ও বাইরে মিলে ২ লাখ সিসিটিভি, ওয়েবক্যাম থাকবে। থাকবেন কেন্দ্রীয় বাহিনীর দুই লাখের মতো জওয়ান। সিসিটিভি আর কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এবার ভোট হবে বাংলায়। বিভিন্ন নির্বাচনে বাংলায় বুথ দখল, ছাপ্পার অভিযোগ ওঠে। শাসকদলের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। এবারও বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একাধিক দাবি জানাতে থাকে বিরোধীরা। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে বাংলা সফরে এসেছিল কমিশনের ফুল বেঞ্চ। সেখানেও নিজেদের উদ্বেগের কথা জানায় রাজনৈতিক দলগুলি। তাই বাংলায় নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে, বলে জানিয়েছে কমিশন।

  • West Bengal Elections 2026: লক্ষ্য হিংসামুক্ত-শান্তিপূর্ণ নির্বাচন, রাজ্যে আসছে আরও ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

    West Bengal Elections 2026: লক্ষ্য হিংসামুক্ত-শান্তিপূর্ণ নির্বাচন, রাজ্যে আসছে আরও ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Elections 2026) কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে বড়সড় পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কমিশন সূত্রে খবর, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে অতিরিক্ত আরও ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Armed Police Forces) মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের প্রাক্কালে রাজ্যে নিরাপত্তার এমন ব্যাপক প্রস্তুতি নজিরবিহীন।

    কত কত বাহিনী আসবে (West Bengal Elections 2026)?

    নিরাপত্তা প্রস্তুতির কথা মাথায় রেখে কমিশন এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচন (West Bengal Elections 2026) করতে কমিশনের এই সিদ্ধান্তের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ও লক্ষ্য রয়েছে। ইতিমধ্যেই মার্চে রাজ্যে মোতায়েন হয়ে গিয়েছে ৪২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও অতিরিক্ত ১৯২০ কোম্পানি বাহিনী পাঁচটি ধাপে আসবে রাজ্যে। প্রথম দফায় ৩১ মার্চ রাজ্যে আসছে মোট ৩০০ কোম্পানি। এর মধ্যে সিআরপিএফ ১২৫ কোম্পানি, বিএসএফ ১০০ কোম্পানি, সিআইএসএফ ২৫ কোম্পানি। আইটিবিপি এবং এসএসবি ২৫ কোম্পানি করে। দ্বিতীয় দফায় ৭ এপ্রিল রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি বাহিনী। এর মধ্যে জম্মু ও কাশ্মীর এবং ত্রিপুরা থেকে কিছু বাহিনী পাঠানো হচ্ছে। তৃতীয় ধাপে ১০ এপ্রিল আসবে আরও ৩০০ কোম্পানি। এই ধাপে জম্মু-কাশ্মীরের পাশাপাশি মণিপুর থেকেও আসছে বাহিনী । চতুর্থ ধাপে ১৩ এপ্রিল ২৭৭ কোম্পানি বাহিনী আসবে। অসম, হরিয়ানা ও উত্তরাখণ্ড থেকে আধা সামরিক বাহিনীর জওয়ানরা বাংলায় আসবেন। পঞ্চম ধাপে ১৭ এপ্রিল আসবে সর্বোচ্চ ৭৪৩ কোম্পানি বাহিনী। অসম থেকে আসবে ৪৪৩ কোম্পানি সিএপিএফ। কেরল, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয়, সিকিম, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, গোয়া, চণ্ডীগড়, পাঞ্জাব এবং রাজস্থান-সহ বিভিন্ন রাজ্য থেকে মোট ৩০০ কোম্পানি বাহিনী (Central Armed Police Forces) আসবে।

    কীভাবে নির্বাচনে কাজ করবে বাহিনী?

    বাহিনীর প্রত্যেক দিনের কাজের বিবরণ স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে রিপোর্ট আকারে পাঠাতে হবে। বিধানসভা ভোটের (West Bengal Elections 2026) কথা মাথায় রেখে কমিশন পশ্চিমবঙ্গে সিআরপিএফের সেক্টরের আইজি শলভ মাথুরকে বাহিনী মোতায়েনের জন্য ‘স্টেট ফোর্স কোঅর্ডিনেটর’ হিসেবে নিযুক্ত করেছে। প্রতিটি কোম্পানিতে (Central Armed Police Forces) অন্তত ৭২ জন করে জওয়ান থাকবেন। ৯টি সেকশনের মধ্যে ৮টি পোলিং স্টেশনে ব্যবহার করা হবে এবং ১টি সেকশন কুইক রেসপন্স টিম হিসেব কাজ করবে ৷ ২৯ এপ্রিল ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর বাহিনীর একটি বড় অংশ রাজ্য থেকে চলে যাবে। তবে ২০০ কোম্পানিকে রাজ্যে রাখা হবে যারা ইভিএম, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের নিরাপত্তা দেবে। ভোটের পর গণনা পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষার জন্য ৫০০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে। বাকি কোম্পানি ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই ফিরে যাবে।

    শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ

    ভোটাররা যাতে ভয়ভীতি বা চাপের ঊর্ধ্বে উঠে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বাহিনীর মূল লক্ষ্য। নিজের ভোট নিজে দেওয়া এবং প্রার্থী চয়নে কোনও চাপের মুখে না পড়াই কেন্দ্রীয় বাহিনীর কাজ।

    স্পর্শকাতর বুথে নজরদারি

    রাজ্যের যে সব এলাকা বা বুথকে ‘স্পর্শকাতর’ চিহ্নিত করা হয়েছে, সেখানে আগেভাগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এরিয়া ডোমিনেশন (Area Domination) বা রুট মার্চ শুরু করা হবে। ২০২১ সালের নির্বাচনের পর ভোটে মনোনয়ন থেকে ফল ঘোষণা পর্যন্ত ব্যাপকভাবে হিংসার শিকার হয়েছেন রাজ্যবাসী। তাই কমিশন নিরাপত্তা নিয়ে ভীষণ তৎপর।

    আইন-শৃঙ্খলা রক্ষা

    ভোটের দিন তো বটেই, নির্বাচনের আগের ও পরের দিনগুলিতেও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই এই বিশাল বাহিনীকে (Central Armed Police Forces) কৌশলগতভাবে ব্যবহার করা হবে।

    বাহিনী মোতায়েনের পরিসংখ্যান এক নজরে

    বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদিকে বিরোধী দলগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছে যে, এতে সাধারণ মানুষের নিরাপত্তা বাড়বে। শাসক শিবিরের বক্তব্য, স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখা প্রয়োজন ছিল। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

    ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে (West Bengal Elections 2026) ঘিরে বাংলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আগমন এই ইঙ্গিতই দিচ্ছে যে, নির্বাচন কমিশন এবার কোনও প্রকার আপোশ করবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বাহিনী (Central Armed Police Forces) ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।

LinkedIn
Share