Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • FIFA World Cup: কোচের পদ ছাড়লেন তিতে! ব্রাজিলের হয়ে আর কি মাঠে দেখা যাবে না নেইমারকে?

    FIFA World Cup: কোচের পদ ছাড়লেন তিতে! ব্রাজিলের হয়ে আর কি মাঠে দেখা যাবে না নেইমারকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হেক্সার স্বপ্ন এবারও অধরা থেকে গেলো ব্রাজিলের। খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে নেইমারদের। শুক্রবার রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাউ হাউ করে কাঁদতে দেখা গেলো নেইমারকে। তাঁর যন্ত্রণা আরও বেশি কারণ তিনি দুরন্ত গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। মনে হয়েছিল নেইমারের গোলেই সেমিতে জায়গা করে নেবে ব্রাজিল। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে গোল শোধ করে লড়াইয়ে ফিরে আসে ক্রোয়েশিয়া।

    তিতের ইস্তফা

    ব্যর্থতার দায় নিয়ে ব্রাজিলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিতে। ২০১৬ সাল থেকে তিনি ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন। কাতার বিশ্বকাপের পর তিনি যে আর কোচ থাকবেন না, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন তিতে। সেই মতোই বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে যেতেই তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ালেন। তিতে বলেছেন, “আমি এত দিন ধরে যা বলে এসেছি সেটাই করেছি। তাই আমার সিদ্ধান্ত নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই। ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই যোগ্য।” তবে প্রশ্ন উঠছে কেন নেইমারকে টাইব্রেকারে শট মারতে দেওয়া হলো না? জবাবে তিতে বলেছেন, “আমি পঞ্চম শটের জন্য সেরা খেলোয়াড়কে রেখে দিয়েছিলাম। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেলো।”

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াই! মেসি ম্যাজিক, টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে আর্জেন্টিনা

    আর কি খেলবেন নেইমার?

    ব্রাজিলের হয়ে কি আর খেলতে দেখা যাবে না নেইমারকে? জল্পনা তুঙ্গে। কারণ, ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার ধাক্কা সামলে নিতে পারেননি নেইমার। শিশুর মতো মাঠে তিনি কাঁদতে থাকেন। তাঁকে সান্তনা দিতে এগিয়ে আসেন সতীর্থরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার বলেন , “সত্যি জানি না কী করবো। এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। আমি ঠিক ভাবে কিছুই ভেবে উঠতে পারছি না। কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে আর নামবো কি না বলতে পারছি না এখনই। আমাকে ভাবতে হবে কি করব। সত্যি ব্রাজিলের হয়ে আর খেলা উচিত কি না সেটা ভেবে দেখতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • FIFA World Cup: রুদ্ধশ্বাস লড়াই! মেসি ম্যাজিক, টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে আর্জেন্টিনা

    FIFA World Cup: রুদ্ধশ্বাস লড়াই! মেসি ম্যাজিক, টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক:  রুদ্ধশ্বাস ম্যাচ। নাটকের পর নাটক।  কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-০ এগিয়ে ছিল আর্জেন্টিনা (NED vs ARG)। দেখে মনে হচ্ছিল, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন লিয়োনেল মেসিরা।  ২-০ এগিয়েও চাপ বেড়েছিল। পরিবর্ত হিসেবে নামা ওয়েহস্ট জোড়া গোল করে সমতা ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফল হয়নি। টাইব্রেকারে প্রথম দুটি শট বাঁচিয়ে আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজে রাখেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ অবধি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় আর্জেন্টিনার। সেমিফাইনালে সামনে ক্রোয়েশিয়া। 

    মেসি নির্ভরতা

    এই আর্জেন্টিনা শুধু মেসির উপর নির্ভরশীল নয়। আরও অনেকে উঠে এসেছেন, যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে জানেন। সেটা পারেন বলেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। এখানে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। হারলেই বিদায়। কিন্তু এটাই তো শেষ বিশ্বকাপ! তাই মেসি ম্যাজিক দেখার আশায় ভক্তরা। মেসির বাড়ানো পাস থেকেই প্রথম গোল। খেলার ৩৪ মিনিটের মাথায় প্রায় ৩০ গজ দূরে বল ধরেন মেসি। ঘাড়ের কাছে চার জন ডিফেন্ডারকে নিয়ে সামনের দিকে এগোন। তার পর কোনাকুনি বল বাড়ান বক্সে থাকা মোলিনার দিকে। বল ধরে আগুয়ান গোলরক্ষকের ডান দিক থেকে বল জালে জড়িয়ে দেন মোলিনা। ৭১ মিনিটের মাথায় বক্সের মধ্যে আকুনাকে ফাউল করেন ডেঞ্জিল ডামফ্রিস। পেনাল্টি পায় আর্জেন্টিনা। পোল্যান্ডের বিরুদ্ধে ফস্কালেও এ বার গোল করতে ভুল করেননি মেসি। গোলরক্ষকের বাঁ দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-০ এগিয়ে যায় আর্জেন্টিনা।

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    টাইব্রেকারে রক্ষাকর্তা মার্টিনেজ

    টাইব্রেকারে নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের নেপথ্যেও যাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে টাইব্রেকারে নায়ক ছিলেন ‘দিবু’। ভারতীয় সময় শনিবার ভোরেও টাইব্রেকারে অনবদ্য পারফরম্যান্স। প্রথম শট নিয়েছিল নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক ভার্জিল ফান ডাইকের শট শরীর শূন্যে ছুড়ে রুখে দেন মার্টিনেজ। আর্জেন্টিনার প্রথম শটে গোল করেন মেসি। ডাচদের দ্বিতীয় শটও রুখে দেন এমিলিয়ানো। স্টিফেন বারগুইসের শট বাঁচান তিনি। লিয়ান্দ্রো পারাদেস ২-০ করেন। একমাত্র এনজো ফার্নান্ডেজ ছাড়া আর্জেন্টিনার বাকি চার শটেই গোল হতে জয় নিশ্চিত হয়ে যায় মেসিদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Anubrata Mondal: ভিন রাজ্য অনুব্রতের সম্পত্তির হদিশ পেল ইডি! জানেন কোথায় কোথায় জমি?

    Anubrata Mondal: ভিন রাজ্য অনুব্রতের সম্পত্তির হদিশ পেল ইডি! জানেন কোথায় কোথায় জমি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিন রাজ্যে অনুব্রত মণ্ডলের হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেল ইডির তদন্তকারীরা। গরু পাচারকাণ্ডে তদন্তে নেমে শুধু বীরভূম নয়, দেশের নানা প্রান্তে অনুব্রত এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    কোথায় কোথায় মিলল সম্পত্তি

    ইতিমধ্যেই অনুব্রতের নামে শান্তিনিকেতনে বিঘার পর বিঘা জমি রয়েছে। খুবই কম দামে এই সব জমি নিজের নামে করেছিলেন কেষ্ট। এবার রাজ্য পেরিয়ে ভিন রাজ্যে ইডির তল্লাশি শুরু  হয়েছে। ইডি জানতে পেরেছে, ভিনরাজ্যেও বিপুল সম্পত্তি রয়েছে অনুব্রতর। তদন্তকারীদের অনুমান, বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশেও বিপুল সম্পত্তি আছে তৃণূমূলের বীরভূম জেলা সভাপতির। 

    ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। এছাড়া অনুব্রতর আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখান থেকেই তদন্তকারীদের অনুমান, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে বিনিয়োগ রয়েছে অনুব্রতর। নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্তকারী আধিকারিক দাবি করেছেন, ঝাড়খণ্ড ও বিহারে হাওয়ালার মাধ্যমে পাথরখাদানে টাকা বিনিয়োগ করেছেন অনুব্রত। তাছাড়া উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে ফ্ল্যাট, জমি কিনেছেন তিনি।

    আরও পড়ুন: ওএমআর শিটে কারচুপির প্রচুর প্রমাণ সিবিআইয়ের হাতে, রিপোর্ট পেশ হাইকোর্টে

    অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নয়া তদন্ত শুরু করেছে ইডি। তৃণমূল নেতা কতজনকে স্কুল ও বিভিন্ন সরকারি দফতরে চাকরি পাইয়ে দিয়েছেন, তা খতিয়ে দেখছে ইডি। এমনকী তাঁদের চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে কেষ্ট আর্থিক সুবিধা নিয়েছিলেন কি না সেটা জানতে তদন্ত করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, মেধা তালিকায় নাম নেই, অথচ চাকরি পেয়েছেন, এমন বেশ কয়েকজন প্রার্থীর তালিকা ইডি’‌র হাতে এসেছে।কেষ্টর বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। গত কয়েক সপ্তাহ ধরে অনুব্রত ঘনিষ্ট একাধিক জনকে দিল্লিতে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর, তাঁদের জিজ্ঞাসাবাদ করেই ভিনরাজ্যে কেষ্টর লগ্নি সংক্রান্ত তথ্য পেয়েছে ইডি। বিষয়টি সামনে আসার পর থেকেই সংশ্লিষ্ট রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন গরুপাচার কাণ্ডে তদন্তকারী ইডি আধিকারিকেরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Paneer Pasanda: ২০২২ সালে গুগলে সব থেকে বেশি সার্চ হয়েছে পনীর পসন্দা

    Paneer Pasanda: ২০২২ সালে গুগলে সব থেকে বেশি সার্চ হয়েছে পনীর পসন্দা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় খাবার বিশ্বব্যাপী পছন্দের শীর্ষে। সম্প্রতি গুগল, তাদের ‘ইয়ার ইন সার্চ ২০২২’ তালিকা প্রকাশ করেছে। প্রতি বছর, tech giant একটি তালিকা প্রকাশ করে, বিভিন্ন দেশের লোকেরা কী শেয়ার করছে – তার উপর। তালিকার একটি সেকশন সেই খাবার রেসিপিগুলির বিবরণ দেয় যা লোকেরা সারা বছর  সবচেয়ে বেশি সার্চ করে। চলতি বছরে পনীর পসন্দ (Paneer Pasanda) শীর্ষে রয়েছে, এই সার্চে। 

    আরও পড়ুন: এনজেএসি বাতিল করে শীর্ষ আদালত জনসাধারণের রায়কে উপেক্ষা করেছে, রাজ্যসভায় বললেন ধনখড়

    ওই তালিকা অনুসারে, এপ্রিল মাসে  এই রেসিপিটি (Paneer Pasanda) সবচেয়ে বেশি সার্চ করা হয়েছিল। ভারতে মুঘল আমলে এই ডিশের (Paneer Pasanda) উৎপত্তি বলে মনে করা হয়।

    আরও পড়ুন: জি-২০ ভার্চুয়াল বৈঠকে শুক্রবার ফের মুখোমুখি হচ্ছেন মোদি-মমতা

    শীর্ষ পাঁচ-এ আর কোন কোন খাবার রয়েছে ?

    Google-এর  “শীর্ষ ৫” খাবার রেসিপি (Paneer Pasanda) সার্চের মধ্যে প্রথম স্থান দখল করেছে, পনীর পসন্দা (Paneer Pasanda)। “বোলো কেসিরো”, নামের এক ধরনের ঘরে তৈরি কেক, দ্বিতীয় স্থান অধিকার করেছে। “তুজলু কুরাবিয়ে” নামে তুর্কি সুস্বাদু বিস্কুট তৃতীয় স্থান অধিকার করেছে। চতুর্থ স্থান দখল করেছে “ওভারনাইট ওটস”। জার্মানির খাবার, “জিমটসনেকেন”, পঞ্চম স্থান দখল করেছে।

    আরও পড়ুন: বিজেপির রেকর্ড জয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির শিরোনামে গুজরাট নির্বাচনের ফল

    পনীর পসন্দার (Paneer Pasanda) পাশাপাশি, ভারতীয় খাবার হিসেবে পরিচিত মোদক, চিকেন স্যুপ এবং মালাই কোফতাও তালিকায় জায়গা করে নিয়েছে।

    কীভাবে বানাবেন পনীর পসন্দা ?

    -প্রথমে পেঁয়াজ, লংকা, আদা, রসুন, কাজু  একসাথে নিয়ে মিক্সি তে স্মুথ পেস্ট বানাতে হবে

    -এবার ১টা বাটি তে দই নিয়ে তারমধ্যে গরম মসলা পাউডার, লাল লংকার গুঁড়ো, নুন, কাসুরী মেথি যোগ করে স্মুথ ব্যাটার বানাতে হবে

    -এবার কড়াই গরম করে সাদা তেল দিয়ে গোটা গরম মসলা (এলাচ, দারচিনি ) দিতে হবে

    -একটু নেড়ে নিয়েই আগে থেকে বানানো পেস্ট টা যোগ করতে হবে

    -৫ মিনিট লো ফ্লেম এ রান্না করতে হবে

    -এরপর টক দই এর ব্যাটার টা দিতে হবে

    -কিছুক্ষন রান্না করার পরে একটু জল যোগ করতে হবে

    -নুন, চিনি স্বাদ মতো দিতে হবে

    -গ্রেভি ফুটে উঠলে পনীর কিউব গুলো দিতে হবে

    -৫ মিনিট রান্না করে নামিয়ে দিতে হবে

     

    আরও পড়ুন: পরিষেবা ভাল নয়, তাই সরকারি হাসপাতালে চিকিৎসা করান না খোদ মুখ্যমন্ত্রী!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Anti-Hijab Protests: হিজাব-বিরোধী আন্দোলনে সামিল হওয়ায় যুবককে ফাঁসি! ফের সরকার-বিরোধী বিক্ষোভ ইরানে

    Anti-Hijab Protests: হিজাব-বিরোধী আন্দোলনে সামিল হওয়ায় যুবককে ফাঁসি! ফের সরকার-বিরোধী বিক্ষোভ ইরানে

    মাধ্যম নিউজ ডেস্ক: হিজাব বিরোধী আন্দোলনে (Anti Hijab Protest) অংশ নেওয়ার ‘অপরাধে’ এই প্রথম প্রতিবাদীর মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করল ইরানের (Iran) প্রশাসন। সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার ‘অপরাধে’ বৃহস্পতিবার ২৩ বছর বয়সি যুবক মহসিন শেকারিকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানায় তেহরান প্রশাসন।

    যুবককের ফাঁসি,আরও ১০ জনকে মৃত্যুদণ্ড

    সেপ্টেম্বর থেকে ইরান অশান্ত। গত কয়েকমাস ধরেই মাশা আমিনি কাণ্ডে উত্তাল ইরান। হিজাব বিরোধী আন্দোলনে (Anti Hijab Protest) অংশ নেওয়ার জন্য মহসিন শেকারি নামে এক যুবককে বৃহস্পতিবার ফাঁসি দিল ইরান সরকার। সেদেশের মানবাধিকার সংস্থাগুলির দাবি, বিচার প্রক্রিয়া ছাড়াই মহসিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ইরানের আদালতের দাবি, ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ করেছেন ওই ব্যক্তি। সেই জন্যই তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

    আরও পড়ুন: ফিরছে তালিবানি বর্বরতা? আফগানিস্তানে প্রকাশ্যে শূলে চড়ানো হল এক ব্যক্তিকে

    মহসিনের বিরুদ্ধে ইরান পুলিশের অভিযোগ– তিনি রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন, শুধু তাই নয়, এক প্যারামিলিটারি কর্মীকে আহত করেছেন। কিন্তু, মহসিন শেকারিই শেষ বা একমাত্র নন, বরং তাঁকে দিয়েই হয়তো শুরু হল। এহেন ঘটনায় শঙ্কিত ইরানের মানবাধিকার সংগঠনগুলি। তাঁদের মতে, এবার প্রত্যেকদিন হিজাব বিরোধীদের মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করতে শুরু করবে ইরানের প্রশাসন। অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে ইরানের দমননীতি আরও বাড়বে বলেই তাঁদের অনুমান। ইরান সরকার অন্তত পক্ষে আরও ১০-১১ জনকে মৃত্যুদণ্ড দেবে। এর আগে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-ইজেই জানিয়েছেন, সাম্প্রতিক অতীতে গণ-বিক্ষোভের ঘটনায় যেসব বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেইগুলি নিশ্চিত করা হয়েছে এবং ‘দ্রুত কার্যকর করা হবে’। 

    নতুন করে অশান্তি

    হিজাব-বিরোধী আন্দোলনে (Anti Hijab Protest) অংশগ্রহণের জন্য মহসিনের মৃত্যুদণ্ড কার্যকরের পরে নতুন করে অশান্তি ছড়াল ইরানে। রাজধানী তেহরান-সহ সে দেশের কয়েকটি শহরে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে বিক্ষোভকারীদের সমাবেশ। তেহরানের সাত্তার খান স্ট্রিটে রাস্তা অবরোধ শুরু হয়েছে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দেশে বিক্ষোভের আঁচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। প্রচুর সংখ্যক আন্দোলনকারীদের কারাদণ্ডের সাজাও দেওয়া হয়েছে। বিচারব্যবস্থাকে কার্যত প্রহসনে পরিণত করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই আন্দোলনকারীদের দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। ১২০০ ছাত্রকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mirabai Chanu: হারালেন অলিম্পিক সোনাজয়ীকে! কব্জির চোট নিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো চানুর

    Mirabai Chanu: হারালেন অলিম্পিক সোনাজয়ীকে! কব্জির চোট নিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো চানুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মীরাবাঈ চানুর (Meerabai Chanu) মুকুটে আরও একটি পালক। কব্জির চোট সত্ত্বেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন দেশের অন্যতম এই মহিলা ভারোত্তোলোক। চলতি বছরে কলম্বিয়ার বোগোতায় বসেছিল ২০২২ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের আসর। এখানে স্ন্যাচ (৮৭ কেজি) এবং ক্লিন অ্যান্ড জার্ক (১১৩ কেজি) মিলিয়ে মোট ২০০ কেজি ভারোত্তোলন করেন চানু। অন্যদিকে চিনা প্রতিযোগী হউ জিহুই যিনি অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯৮ কেজি ভার বহন করে জিতে নিয়েছেন ব্রোঞ্জ পদক। আর সোনার পদক জেতেন চিনের জিয়াং হুইহুয়া। স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৩ কেজি ওজন তুলে স্বর্ণপদক জিতে নেন তিনি।

    চোট নিয়েই বাজিমাত

    কব্জিতে চোট নিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে নামেন চানু। তবে নিরাশ করেননি মণিপুরের মেয়ে। বড় আসরে নামার সময় যে মানসিকতা বদলে ফেলেন চানু,তার প্রমাণ মিলল বিশ্ব মিটেও। ২০১৭ সালে বিশ্ব মিটে সোনা জিতেছিলেন চানু। এ বারও সেই লক্ষ্যই ছিল তাঁর। সামনে এশিয়ান গেমস। ২ বছর পর প্যারিস অলিম্পিক। ধারাবাহিক ভাবে সাফল্যের মধ্যে থাকতে চেয়েছিলেন ভারতীয় ভারোত্তোলক। কিন্তু সেপ্টেম্বর মাসে ট্রেনিংয়ের সময় কবজিতে চোট পান। জাতীয় গেমসে চোট নিয়েই ইভেন্টে নেমেছিলেন চানু। বিশ্ব মিটে চানুদের ইভেন্টে সেরা ১১জন লিফ্টার নেমেছিলেন। 

    আরও পড়ুন: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

    বিশ্ব মিটে রুপো পাওয়া চানুকে নিয়ে টিমের হেড কোচ বিজয় শর্মা বলেছেন, ‘এই মিটের জন্য আমরা কোনও বাড়তি চাপ নিতে চাইনি। নিয়মিত ও যে ওজন তুলছিল, সেটাই তুলেছে এখানে। এ বার ট্রেনিংয়ে ওর ওজন বাড়ানো হবে। ধীরে ধীরে ও উন্নতি করবে। চোট থাকা সত্ত্বেও বিশ্ব মিটে নেমেছে চানু। কারণ, ও এই টুর্নামেন্টটা মিস করতে চায়নি। এ বার ওকে কবজির পুরনো চোটটা সারিয়ে তুলতে হবে। পরের ইভেন্টের আগে ও অনেকখানি সময়ও পেয়ে যাবে সেটা করার।’

  • Amit Shah: আজ শাহের দরবারে সুকান্ত! জানেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা রাজ্য বিজেপি সভাপতির?

    Amit Shah: আজ শাহের দরবারে সুকান্ত! জানেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা রাজ্য বিজেপি সভাপতির?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ  দুপুর ১২ টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ উঠবে বৈঠকে। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক অবনতির কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন সুকান্ত। পাশাপাশি ভূপতিনগর সহ রাজ্যে যে যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কেও অভিযোগও জানাবেন বিজেপির রাজ্য সভাপতি। জানা যাচ্ছে, দলের সাংগঠনিক বিষয়েও অমিত শাহর (Amit Shah) পরামর্শ নিতে পারেন সুকান্ত।

    শাহ-সুকান্ত আলোচনা

    বুধবার থেকে শুরু হয়েছে সংসদে শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে দিল্লি হাজির হয়েছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কথা ছিল, তিনি বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসবেন। কিন্তু তা হচ্ছে না। বুধবার আচমকাই সুকান্ত মজুমদারের কাছে নির্দেশ এসেছে, বৃহস্পতিবার কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁকে দেখা করতে হবে। কী কারণে এই সাক্ষাতপর্ব তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অনুমান, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সুকান্তর সঙ্গে কথা হবে শাহের। আসন্ন নির্বাচনে বিরোধীদের কাছে যে দুর্নীতি একটা বড় ইস্যু হতে চলেছে তা স্পষ্ট। এছাড়া যেভাবে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে তাতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেও হাতিয়ার করতে পারে বঙ্গ বিজেপি। সরকারি কর্মীদের ডিএ না পাওয়ার বিষয়টিও মাথায় রাখছে বঙ্গ শিবির। সেই ইস্যুগুলি নিয়েই মূলত বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

    আরও পড়ুন: জি-২০-র সভাপতিত্ব করার বিরাট সুযোগ পেয়েছে ভারত, ফের বললেন মোদি

    বিজেপি সূত্রে খূবর, গুজরাট ভোটের ফল প্রকাশের পর শাহের সঙ্গে বৈঠকে বসবেন সুকান্ত। গুজরাট নির্বাচনে ব্যস্ত থাকায় বেশ কয়েকমাস পশ্চিমবঙ্গের দিকে নজর দিতে পারেননি কেন্দ্রীয় বিজেপি নেতারা। এবার ফের বাংলার ওপর জোর দিতে চাইছেন তাঁরা। তাই রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কথা হতে পারে ২ জনের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • MCD Election: ‘‘প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাই’’, দিল্লি পুরভোটে জিতে কেজরিওয়াল

    MCD Election: ‘‘প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাই’’, দিল্লি পুরভোটে জিতে কেজরিওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভার পর এ বার দিল্লি পুরনিগমও এল আম আদমি পার্টির হাতে। পুরনিগম ভোটে (Delhi Municipal Election) জয় পেয়ে দিল্লিবাসীর প্রতি অভিনন্দন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে কেন্দ্রের কাছেও সহযোগিতার আবেদন জানিয়ে ‘প্রধানমন্ত্রীর আশীর্বাদ’ চাইলেন তিনি। 

    দ্বিতীয় বিজেপি

    এদিন সকালে দিল্লি পুরনিগম ভোটের গণনার শুরু থেকেই আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে লড়াই চলে সমানে সমানে। প্রথমদিকে গেরুয়া শিবির এগিয়ে ছিল। তবে বেলা যত বাড়তে থাকে, ততই আপের ঝুলিতে আসনের সংখ্যা বাড়ে। দুপুর ২টো নাগাদ আপ ‘ম্যাজিক ফিগার’ ১২৬ পেরিয়ে যেতেই ভোটের ফলাফল একপ্রকার স্পষ্ট হয়ে যায়। অবশেষে সওয়া ৩টে নাগাদ ভোট গণনা সম্পূর্ণ হয় এবং অরবিন্দ কেজরিওয়ালের দলকেই জয়ী বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, আপ পেয়েছে মোট ১৩৪টি আসন। বিজেপি-র আসন সংখ্যা ১০৪। কংগ্রেস পেয়েছে ৯টি আসন। অন্যান্যরা পেয়েছে ৩টি।  ভোটে জয়ের পর কেজরিওয়াল বললেন, ‘যারা আমাদের ভোট দেননি, তাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আগে আপনাদের কাজ করব। তারপর বাকিদের কাজ করব। আমাদের কেন্দ্র ও প্রধানমন্ত্রীরও আশীর্বাদ চাই দিল্লিকে দুর্নীতি মুক্ত করতে। আমরা নেগেটিভ রাজনীতি করি না। স্কুল ও হাসপাতাল থেকে ভোট মেলে।’

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করতে নথি জাল, এই জন্যই গ্রেফতার তৃণমূলের সাকেত

    রবিবারই দিল্লির পুরনিগমের ২৫০ আসনে ভোট গ্রহণ হয়। রাজ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতায় থাকলেও, গত ১৫ বছর ধরে দিল্লি পুরনিগম ছিল বিজেপির হাতে। এবার তার দখল নিল আপ। তবে লড়াই হয়েছে সমানে সমানে। একজিট পোলে সকলে বলেছিল বিজেপি ৭০-৮০ আসন পাবে। ‘আজ তকে’র বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল বিজেপি ৬৯ থেকে ৯১টি আসন পাবে। ‘টাইমস নাউ’ বলেছিল বিজেপির আসন সংখ্যা হবে ৮৪ থেকে ৯৪। কিন্তু, সব পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে বিজেপি ১০৪ আসনে জয়ী হয়েছে। এছাড়া, ভোট শতাংশের হারও বেড়েছে গেরুয়া শিবিরের। এবারের পুরভোটে বিজেপি পেয়েছে ৩৯.১২ শতাংশ ভোট। সেখানে ২০১৭ সালে ছিল ৩৬.০৮ শতাংশ। অন্যদিকে, আপ এবছর পেয়েছে ৪২.২ শতাংশ ভোট। অর্থাৎ, আপ ও বিজেপির মধ্যে ভোট শতাংশের পার্থক্য কেবল ৩ শতাংশের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Fifa World Cup: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    Fifa World Cup: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ছকের বাইরে বেরিয়েই বাজিমাত পর্তুগালের। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোচ ফার্নান্ডো স্যান্টোসের এমন সিদ্ধান্ত অবাক করেছিল অনেককেই। কিন্তু রোনাল্ডোকে ছাড়াই অনবদ্য শুরু করল পর্তুগাল। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দিল গঞ্জালো রামোস। ৬-১ ব্যবধানে সুইৎজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। অন্য ম্যাচে টাইব্রেকারে মরক্কোর কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্পেন।

    পর্তুগাল-সুইৎজারল্যান্ড

    ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কী ভাবে আটকাতে হবে তার পরিকল্পনা করেছিল সুইসরা। কিন্তু প্রথম একাদশে রোনাল্ডোকে রাখলেনই না পর্তুগালের কোচ ফার্নান্ডো সান্টোস। রোনাল্ডোর বদলে তিনি মাঠে নামালেন ২১ বছরের গঞ্জালো রামোসকে। বিশ্বকাপে প্রথম বার খেলতে নেমে ছটফট করলেন রামোস। তাঁকে আটকাতে পারল না সুইৎজারল্যান্ডের রক্ষণ। চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন রামোস। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দিলেন নয়া তারকা। একটি করে গোল করলেন পেপে, গুয়েরেরো ও লিয়াও। সুইৎজারল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন আকাঞ্জি।  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হীন পর্তুগাল ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। সুইৎজারল্যান্ডও খুব একটা নিজেদেরকে গুটিয়ে রাখেনি। লুসেইল স্টেডিয়ামে আক্রমণ-প্রতি আক্রমণে চলে খেলা। তবে গোলের মুখ খুলতে বেশি সময় নেয়নি ফার্নান্ডো স্যান্টোসের দল। ম্যাচের ১৭ মিনিটেই থ্রু থেকে প্রথম পোস্ট দিয়ে রকেট গতির শট জালে জড়িয়ে দেন গঞ্জালো রামোস। প্রথম গোল করার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পর্তুগাল। আর পিছন ফিরে তাকাতে হয়নি। পুরো ম্যাচে দাপট দেখিয়ে শেষ আটে চলে গেল পর্তুগীজরা।

    আরও পড়ুন: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    স্পেন-মরক্কো

    টাইব্রেকারে ফের হারল স্পেন। এনরিকের আশঙ্কা সত্যি করে আবারও টাইব্রেকারে ব্যর্থ হলেন বুসকেটসরা। এর আগে বিশ্বকাপের টাইব্রেকারে চার বারের মধ্যে তিন বারই হেরেছিল স্পেন। সেই তালিকায় যোগ হল ২০২২ সালটাও। কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) মঞ্চে দ্বিতীয়বার টাইব্রেকারে গড়াল ম্যাচ। গতকাল ক্রোয়েশিয়া বনাম জাপানের পর এদিন স্পেন বনাম মরক্কো। টাইব্রেকারে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের (World Cup 2022) কোয়ার্টার ফাইনালে (Quarter Final) পৌঁছে গেল মরক্কো (Morocco)। স্পেনের মত শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ আফ্রিকান দেশ হিসেবে শেষ আটে পৌঁছে গেল মরক্কো। এর আগে ক্যামরুন ১৯৯০ সালে, সেনেগাল ২০০২ সালে ও ঘানা ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।  প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময় গোলশূন্য ছিল ম্যাচ। এরপর টাইব্রেকারে ৩-০ গোলে স্পেনকে হারিয়ে দেয় মরক্কো। অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিনে এসে শেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই হারতে হয়েছে স্পেনকে। এর মধ্যে গত বিশ্বকাপে রাশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে হারতে হয়েছিল। এবার মরক্কোর বিরুদ্ধেও পেনাল্টিতে হারতে হল।  গত ইউরোতে টাইব্রেকারে হারতে হয়েছিল স্পেনকে। তাই দলকে ১হাজারের বেশি পেনাল্টি অনুশীলন করিয়েছেন স্পেনের কোচ। তবু শেষ রক্ষা হল না। এ দিন স্পেন টাইব্রেকারে একটি শটও গোলে মারতে পারেনি। মরক্কো একটি মিস করলেও বাকি তিনটি শট গোলে মেরে ম্যাচ জিতে যায়। মরক্কো আফ্রিকার প্রথম দেশ যারা বিশ্বকাপের মঞ্চে পেনাল্টিতে জয় পেল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ টি দেশ! নিয়মে পরিবর্তন, জানাল ফিফা

    FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ টি দেশ! নিয়মে পরিবর্তন, জানাল ফিফা

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ মধ্যগগনে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের মতো ফেভারিট দলগুলি দাপটে শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে কাপ কাদের হতে উঠবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ১৮ ডিসেম্বর ফাইনাল। তবে ফিফা বসে নেই। পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

    ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি

    ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিনটি দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। খেলবে ৪৮ টি দেশ। কাতারের ৩২ দলের শেষ বিশ্বকাপ হচ্ছে। তবে পরের বিশ্বকাপে দল বাড়লে কী ফরম্যাটে খেলা হবে তাই নিয়ে রয়েছে যথেষ্ট কৌতুহল। ফিফা তিনটি ফরম্যাট নিয়ে চিন্তা ভাবনা করছে। এক, ৪৮ টি দলকে ভাগ করা হবে ১৬টি গ্রুপে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে তিনটি করে দল খেলবে। পরের রাউন্ডে যাবে দুটি দল। দুই, ৪৮টি দলকে ভাগ করা হতে পারে ১২টি গ্রুপে। প্রত্যেক গ্রুপে চারটি করে দল খেলবে। সেরা দুটি দল পরের রাউন্ড তথা রাউন্ড অব ৩২ তে উঠবে। এভাবে ২৪টি দল সরাসরি উন্নীত হবে পরের রাউন্ডে। এবার বাকি আটটি দলকে বেছে নেওয়া হবে সেরা তৃতীয় স্থান অর্জনের ভিত্তিতে। তৃতীয় ফরম্যাট, ৪৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করতে হবে। ২৪টি দলকে আবার চারটি গ্রুপে ভাগ করা হবে। তারপর ১৬টি দলকে নিয়ে হবে পরের রাউন্ড। এবার দুই গ্রুপের সেরা দল ফাইনালে মুখোমুখি হবে।

    আরও পড়ুন: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, আগামী ফুটবল বিশ্বকাপ হবে আরও বড়। এ বারের থেকে কয়েক কোটি বেশি মানুষ বিশ্বকাপের সঙ্গে জুড়বেন। কারণ টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তনের দিকে ঝুঁকছে ফিফা। ২০২৬ সালের বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১০৪। নকআউটে খেলবে মোট ৩২টি দেশ! বর্তমানে ১৬টি দেশ নকআউটের ম্যাচ খেলছে।পরিবর্তন শুধু ফরম্যাটেই নয়, ম্যাচের নিয়মেও হবে। গ্রুপ স্টেজের ম্যাচ টাই হলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল বেছে নেওয়া হবে। বর্তমানে গ্রুপ স্টেজের ম্যাচে টাইব্রেকারের নিয়ম নেই। একমাত্র নকআউটের ম্যাচগুলিতে টাই হলে অতিরিক্ত সময়ের খেলা হয়ে থাকে। এক্ষেত্রে পয়েন্টে পরিবর্তন আসতে পারে। নির্ধারিত সময়ে ম্যাচ জিতলে তিন পয়েন্ট। আর পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল পাবে ২ পয়েন্ট। পেনাল্টি শুটে পরাজিত দলের ঝুলিতে যাবে ১ পয়েন্ট।

LinkedIn
Share