Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • BCCI: বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হার ভারতের! কোচ-অধিনায়ককে তলব বোর্ডের

    BCCI: বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হার ভারতের! কোচ-অধিনায়ককে তলব বোর্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর দেশের মাটিতে বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হারল ভারত। দলের এই হারের পরে তড়িঘড়ি বৈঠক ডেকেছে বিসিসিআই (BCCI)। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণকে তলব করেছে বোর্ড। বাংলাদেশ থেকে ফেরার পরে তাঁদের সঙ্গে কথা বলবে বিসিসিআই।

    বাংলাদেশের কাছে কেন হার

    বাংলাদেশের বিরুদ্ধেও একদিনের সিরিজে হারতে হল কেন? প্রায় পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরে গিয়েছে ভারত। এই মুহূর্তে বাংলাদেশে সফররত (India tour of Bangladesh, 2022) ভারত। তিনটি ওয়ানডে ও জোড়া টেস্ট হবে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। গত রবিবার মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম  ম্যাচে, দুরন্ত লড়েও ১ উইকেটে হেরেছিল ভারত। বুধবার অর্থাৎ এই মাঠেই হল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এদিনও রোহিত অ্যান্ড কোং লড়াই করে ৫ রানে হেরে গেল। এর সঙ্গেই এক ম্যাচ হাতে রেখে লিটন দাসের (Litton Das) বাংলাদেশ সিরিজে ২-০ এগিয়ে গেল এবং জিতে নিল। সাত বছর পর ফের বাংলাদেশে গিয়ে মুখ পোড়াল ভারত। ২০১৫ সালে শেষবার এমএস ধোনির (MS Dhoni) ভারত ১-২ সিরিজ হেরেছিল। 

    বাংলাদেশের কাছে হারের সমালোচনা করেছেন বীরেন্দ্র সেওয়াগ, ভেঙ্কটেশ প্রসাদ-সহ প্রাক্তন ক্রিকেটাররা।

    এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পর্যালোচনা বৈঠক করার কথা ছিল ভারতীয় বোর্ডের (BCCI)। কিন্তু কয়েকজন বোর্ড কর্তা ব্যস্ত থাকায় সেই বৈঠক হয়নি। কিন্তু আগামী বছর ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপের আগে বিশ্বের ক্রমপর্যায়ে সাত নম্বরে থাকা বাংলাদেশের কাছে ভারত হেরে যাওয়ার পরেই চিন্তিত হয়ে পড়েছে বোর্ড। সেই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে বিসিসিআই (BCCI)। এক বোর্ড কর্তা জানান, “দল বাংলাদেশ থেকে ফেরার পরেই আমরা বৈঠকের দিনক্ষণ ঠিক করব। এটা অস্বস্তিকর পারফরম্যান্স। এই দলটা যে বাংলাদেশের বিরুদ্ধে হারবে, সেটা আমরা ভাবতে পারিনি।”

    আরও পড়ুন: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

  • Abhijit Gangopadhyay: গ্রুপ-ডি নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি! ওএমআর শিট সবার সামনে আনার নির্দেশ হাইকোর্টের

    Abhijit Gangopadhyay: গ্রুপ-ডি নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি! ওএমআর শিট সবার সামনে আনার নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাদা উত্তরপত্র জমা দিয়েও ৪৩ নম্বর পেয়েছেন একাধিক পরীক্ষার্থী!নবম-দশম শিক্ষক নিয়োগের পরে ওএমআর শিটে বিকৃতির (OMR sheet Corruption) অভিযোগ উঠল গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও। পরীক্ষায় পেয়েছেন শূন্য। অথচ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর সার্ভারে দেখা যাচ্ছে, গ্রুপ ডির সেই প্রার্থী পেয়েছেন ৪৩। সিবিআইয়ের পেশ করা নথি নিয়েই মঙ্গলবার সরব কলকাতা হাইকোর্ট। 

    কী বলল আদালত

    গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা করেছিলেন লক্ষ্মী টুঙ্গা। এই মামলায় বিচারপতি নির্দেশ দিয়েছেন, মোট ২৮২৩ জন প্রার্থীর মধ্যে ১০০ জনের ওএমআর শিটেই এই বিকৃতির অভিযোগ উঠেছে। ওই ১০০ জন গ্রুপ ডি প্রার্থীর উত্তরপত্র (ওএমআর শিট) জনসমক্ষে আনার নির্দেশ দিলেন বিচারপতি। তবে তার আগে এই নিয়ে বৈঠকে বসার কথা বলেন তিনি। আগামী ১৪ ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশনের দফতরে বৈঠক করবেন সিবিআই, মামলাকারীর আইনজীবী এবং স্কুল সার্ভিস কমিশনের প্রতিনিধিরা। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের বাজেয়াপ্ত করা হার্ডডিক্স এবং ওএমআর শিট খতিয়ে দেখা হবে ওই বৈঠকে। এরপর আগামী ২১ ডিসেম্বর প্রাথমিক রিপোর্ট হাইকোর্টে জমা দেবে সিবিআই। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    আরও পড়ুন: ‘‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব’’, প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতির

    উল্লেখ্য, গাজিয়াবাদের সার্ভার থেকে এসএসসিতে নিয়োগ পরীক্ষার বেশ কিছু উত্তরপত্র মিলেছিল। তার মধ্যে রয়েছে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার খাতা। সেগুলি যাচাই করে সিবিআই দেখে, পূর্ব মেদিনীপুরের এক প্রার্থী উত্তরপত্রে পেয়েছেন দুই। এমনকি, ওই জেলার এক জন উত্তরপত্রে পেয়েছেন শূন্য। অথচ এসএসসির সার্ভারে দেখা গিয়েছে, তাঁরা পেয়েছেন ৪৩ নম্বর। এই প্রসঙ্গ উল্লেখ করেই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবারই ১০০ জন গ্রুপ ডি প্রার্থীর উত্তরপত্র প্রকাশ করতে হবে কমিশনকে। সেগুলি দেখে যাচাই করতে হবে যে, ওই প্রার্থীদের জন্য ভুয়ো সুপারিশ করা হয়েছে কি না।

    আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের হাইকোর্ট ভাবে! তোপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Anubrata Mondal: বিপাকে অনুব্রত! তাঁর বিরুদ্ধে করা মামলা খারিজের আবেদনের শুনানি পিছোল

    Anubrata Mondal: বিপাকে অনুব্রত! তাঁর বিরুদ্ধে করা মামলা খারিজের আবেদনের শুনানি পিছোল

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)বিরুদ্ধে করা এফআইআর খারিজের মামলা। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)- মামলা করেছিলেন। সেই মামলা খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। দ্রুত শুনানির আর্জিও জানান কেষ্ট। কিন্তু সেই মামলার প্রতিলিপি এখনও হাতে পায়নি তদন্তকারী সংস্থা। সোমবার উচ্চ আদালতে মামলার শুনানিতে এমনই জানাল ইডি। তাই, নিজেদের অবস্থান জানাতে আরও কিছুটা সময় চাইল তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ২টোয় মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান বিচারপতি বিবেক চৌধুরী।

    আদালতে সওয়াল

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর করা মামলায় জামিনের আবেদন নিয়েও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই মামলাটিরও শুনানি রয়েছে ১৬ ডিসেম্বর। দুই মামলাতেই তাঁর হয়ে আদালতে সওয়াল করছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল। আগামী দিনে অনুব্রত মণ্ডলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই দুই মামলার উপর। ইডির করা এফআইআর খারিজের মামলা রয়েছে বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে। অন্যদিকে সিবিআই-এর করা মামলায় জামিনের আর্জির শুনানি রয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে।

    আরও পড়ুন: ফের বেঁফাস অখিল গিরি, অশীতিপর শিশিরকে কী ভাষায় আক্রমণ করলেন জানেন?

    প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। তা নিয়ে দিল্লি হাইকোর্টেও মামলা চলছে। তার মধ্যেই উচ্চ আদালতে ইডির মামলা খারিজের আর্জি জানান অনুব্রত। সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের অবস্থান জানাতে বলেছিল উচ্চ আদালত। তখনই আদালতের কাছে সময় চেয়ে নেন ইডির আইনজীবী। সেইমতোই এদিন ইডিকে কিছুটা সময় দিল আদালত। গরুপাচার মামলায় জড়িত থাকার অভিযোগে বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে (Anubrata Mondal) গ্রেফতার করে সিবিআই। কিন্তু অনুব্রতর আইনজীবীদের দাবি, টাকা নেওয়ার প্রমাণ এখনও পেশ করতে পারেনি সিবিআই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mamata Banerjee: দিল্লি গেলেন মমতা! দেখা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে, একান্তে কথা হবে কি?

    Mamata Banerjee: দিল্লি গেলেন মমতা! দেখা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে, একান্তে কথা হবে কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: জি-২০ আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি বৈঠকে অংশ নিতে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪ দিনের সফরে রাজধানীতে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সাক্ষাত হবে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে, জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। অন্য রাজ্যের পাশাপাশি এই আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠান হবে পশ্চিমবঙ্গেও। দেশের মোট ৪০টি রাজনৈতিক দলের সভাপতিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি হিসেবে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

    মোদি-মমতা সাক্ষাত

    দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা করে বৈঠকের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, বলে এদিন জানান মমতা।  কলকাতা ছাড়ার আগে মমতা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নয় তৃণমূলের প্রধান হিসাবে দিল্লিতে যাচ্ছেন তিনি। সেই মতো সোমবার দিল্লি রওনা হন মমতা। আজই জি-২০ সংক্রান্ত বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে মোদি-মমতার সাক্ষাৎ হওয়ার কথা। তবে বৈঠকের বাইরে দু’জনের ব্যক্তিগত বৈঠক হবে কি না, সে দিকে নজর ছিল রাজনৈতিক বৃত্তের অনেকেরই। মমতা অবশ্য সোমবার সকালে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে মোদির আলাদা করে বৈঠক হবে না।

    আরও পড়ুন: ‘সারের কমতি মানে আগামী দিনে খাদ্যের ভাঁড়ারে টান’, জি ২০ সম্মেলনে বললেন মোদি

    আগামী বছর জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করতে চলেছে ভারত। সেই উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, দেশ জুড়ে মোট ২০০টি বৈঠক হবে। যার প্রথম ধাপ হিসাবে দেশের রাজনৈতিক দলগুলির প্রধানদের বৈঠকে ডেকেছেন মোদি।

    অজমেঢ় যাবেন মমতা

    মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় আজমেঢ় যাবেন। সেখানে আজমেঢ় শরিফ এবং পুস্কর মন্দির দর্শন করবেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আজমেঢ় শরিফ থেকে পুষ্কর যাওয়ার ট্রেনের ব্যবস্থা করেছিলেন। আজমেঢ় শরিফে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় যাবেন মমতা। এর পাশাপাশি রাজস্থানের পুষ্করের ব্রহ্মা মন্দিরেও যাবেন তিনি।  সেই মতো প্রস্তুতিও শুরু করেছে রাজস্থানের কংগ্রেস সরকার। আগামিকাল মঙ্গলবার বিকেলেই দিল্লি ফিরে আসবেন মমতা। সূত্রের খবর, রাজধানীতে বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। বুধবার দলের সাংসদদের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Shraddha Murder: লাভ-জিহাদ রোধে নয়া আইন! জানেন শ্রদ্ধা খুনে কী বললেন শিবরাজ?

    Shraddha Murder: লাভ-জিহাদ রোধে নয়া আইন! জানেন শ্রদ্ধা খুনে কী বললেন শিবরাজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকর খুনের ঘটনায় ‘লভ জিহাদ’-এর প্রসঙ্গ টেনে কঠিন মনোভাব ব্যক্ত করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রয়োজনে ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে নতুন আইন চালু করার কথাও বলেন তিনি। নিজের রাজ্যেও এই নিয়ে নতুন আইন আনবেন তিনি, এমনই জানান শিবরাজ।

    কী বললেন শিবরাজ

    এক অনুষ্ঠানে গিয়ে শিবরাজ জানান, মেয়েদের ‘কেটে ৩৫ টুকরো’ করা বরদাস্ত করবে না মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রের বাসিন্দা শ্রদ্ধা দিল্লির ফ্ল্যাটে তাঁর লিভ ইন পার্টনারের হাতে খুন হন। তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে অভিযোগ, শ্রদ্ধাকে তিনি খুন করে দেহ ৩৫ টুকরো করেছেন। নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে শিবরাজ ‘লভ জিহাদ’-এর প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ‘‘এটা তো প্রেম (লভ) নয়। এটা তো প্রেমের নামে জিহাদ। মধ্যপ্রদেশের মাটিতে কোনও মূল্যেই আমি এই ধরনের ‘লভ জিহাদ’-এর খেলা বরদাস্ত করব না।’’ শিবরাজ বলেন, ‘‘আমাদের মেয়েদের ভুলিয়ে ভালিয়ে কেউ বিয়ে করবে, তার পর তাঁকে ৩৫ টুকরো করে কাটবে, আর আমরা সেটা হতে দেব? আমরা কখনও এটা হতে দিতে পারি না। তাই প্রয়োজনে এর বিরুদ্ধে আমরা কড়া আইন আনব।’’উল্লেখ্য, ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে কড়া আইন প্রণয়ন করার কথা শিবরাজই প্রথম বললেন না। এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, গোটা দেশেই ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে কড়া আইন আনা দরকার।

    আরও পড়ুন: খোশমেজাজে জেলবন্দি আফতাব! দিন কাটছে দাবা খেলে, বই পড়ে

    কী করছেন আফতাব

    অন্যদিকে, লিভ-ইন সঙ্গীকে খুন করে তাঁর দেহ ৩৫ টুকরো করার অপরাধে জেলে রয়েছে আফতাব আমিন পুনাওয়ালা। সেখানে সময় কাটানোর জন্য জেল কর্তৃপক্ষের কাছে গল্পের বই চেয়েছেন আফতাব। তাকে তার পছন্দসই একটি বইও দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, জেলে অধিকাংশ সময়ই আফতাব দাবা খেলে কাটাচ্ছে। তার বুদ্ধি যে কতটা তীক্ষ্ণ, তা দাবার চাল দেখেই বোঝা যাচ্ছে। দিনের একটা বড় সময়ই সে দাবার চাল নিয়ে চিন্তাভাবনা করে কাটায়। নিজেই নিজের প্রতিপক্ষ হিসাবেও দাবা খেলে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Agniveer: ভারতীয় নৌসেনার সমস্ত শাখায় মেয়েরা! অগ্নিবীর প্রকল্পে প্রথমেই ৩৪১ জন মহিলা নিয়োগ

    Agniveer: ভারতীয় নৌসেনার সমস্ত শাখায় মেয়েরা! অগ্নিবীর প্রকল্পে প্রথমেই ৩৪১ জন মহিলা নিয়োগ

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগের প্রথম ব্যাচে ভারতীয় নৌসেনায় (indian navy) যোগ দিলেন ৩৪১ জন মহিলা। এই ব্যাচে মোট ৩ হাজার অগ্নিবীর নিয়োগ করেছে নৌসেনা। রবিবার নৌসেনা দিবসের আগে শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। পরবর্তী পর্যায়ে ভারতীয় নৌসেনায় অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে নিয়োগ আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি।

    কী বললেন নৌসেনা প্রধান

    আগামী বছর থেকে মহিলাদের জন্য নৌবাহিনীর সমস্ত পদই খুলে দেওয়া হবে এবং এই প্রথমবার নাবিক পদে মহিলাদের নিয়োগ করা হবে জানিয়ে অ্যাডমিরাল হরি কুমার বলেন, “আমরা ৩৪১ মহিলা অগ্নিবীর নিযুক্ত করেছি। শারীরিক সক্ষমতা সহ বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে তাঁদের নিয়োগ করা হয়েছে। সমস্ত দিক বিবেচনা করেই জাহাজ, যুদ্ধজাহাজের নাবিক পদে মহিলা নিয়োগ করা হবে। তাঁদের সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হবে।” তিনি বলেন, “এটা আমাদের জন্য যুগান্তকারী ঘটনা। কারণ আমরা গত ১৬-১৭ বছর ধরে মহিলা অফিসার নিয়োগ করলেও এই প্রথম মহিলা নাবিকদের নিয়োগ দিলাম। এরপরেই নৌসেনা প্রধান জানান, আগামী বছর থেকে নৌসেনার সমস্ত বিভাগে মহিলাদের নিয়োগ করা হবে। অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, “বর্তমানে মাত্র সাত-আটটি শাখায় নিয়োগ দেওয়া হয়ে থাকে মহিলাদের। আগামী বছর অফিসার-সহ সমস্ত বিভাগ মহিলাদের জন্য খুলে দেওয়া হবে।”

    আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্প আরও অনেক আগে হওয়া উচিত ছিল, বললেন নৌসেনা প্রধান

     সেনা সূত্রে জানা গিয়েছে, অর্ডিন্যান্স, ইলেকট্রিক্যাল নেভাল এয়ার মেকানিকস, কমিউনিকেশনস (অপারেশনস) এবং কমিউনিকেশনস (ইলেক্ট্রনিক্স ওয়ারফেয়ার)-এ মহিলাদের নিয়োগ করা হচ্ছে। নৌ গোলন্দাজ বাহিনীতেও নিয়োগ করা হচ্ছে মহিলাদের।প্রসঙ্গত, অগ্নিবীর প্রথম ব্যাচে মহিলাদের নিয়োগের জন্য গত ১ জুলাই থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করেছিল নৌসেনা। তারই ভিত্তিতে এই নিয়োগ হয়েছে। এর আগে নৌসেনা জানিয়েছিল,অগ্নিবীরদের মধ্যে অন্তত ১০ শতাংশ মহিলা নিয়োগের লক্ষ্য রয়েছে। সেই মোতাবেকই নৌসেনায় ৩০০০ জন অগ্নিবীরের মধ্যে ৩০০-র বেশি মহিলা নিয়োগ করা হল। 

    এদিন অ্যাডমিরাল আর. হরি কুমার দাবি করেন, ২০৪৭ সালের মধ্যে ভারত নৌসেনায় ‘আত্মনির্ভর হবে’। প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনা জাহাজের গতিবিধি সম্প্রতি স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছে। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার সহ গোটা দেশ। তবে সেদিকে কড়া নজর রাখা হয়েছে জানিয়ে নৌপ্রধান হরি কুমার বলেন, “আমাদের কাজ হল, ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা করা এবং ভারতীয় স্বার্থের বিরুদ্ধে যাতে এমন কিছু না হয়, সেটা দেখা।”

  • Bharat Sevashram Sangha: প্রয়াত ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ

    Bharat Sevashram Sangha: প্রয়াত ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: চলে গেলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের (Bharat Sevashram Sangha) সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ। দীর্ঘদিন ধরে রোগ-ভোগের পর ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে শুক্রবার গভীর রাতে তিনি প্রয়াত হন৷ ১৯৫৪ সালে ভারত সেবাশ্রম সঙ্ঘে যোগ দেন স্বামী হিরন্ময়ানন্দ।

    আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি, সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণ, হিমাচলে গুচ্ছ প্রতিশ্রুতি নাড্ডার

    শেষ শ্রদ্ধা

    স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ নিজেকে পুরোপুরি ভাবে নিযুক্ত করেছিলেন সেবামূলক কাজে। উত্তরবঙ্গে জনজাতি সমাজে উন্নয়ন ও শিক্ষা বিস্তারে তাঁর বিশেষ অবদান রয়েছে। সঙ্ঘের (Bharat Sevashram Sangha) প্রধান কার্যালয় কলকাতার বালিগঞ্জে। তিনি সঙ্ঘের সহ-সভাপতি পদে অভিষিক্ত হন ২০১২ সালে। দীর্ঘ দিন ধরেই সঙ্ঘ পরিচালিত সেবামূলক কাজে নিবেদিত ছিলেন । ভারত সেবাশ্রম সঙ্ঘের তরফে দীর্ঘ সময় তিনি উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্বে ছিলেন। মিষ্টভাষী এবং সঙ্গীতানুরাগী স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজ প্রখ্যাত ছিলেন তাঁর বাগ্মিতা এবং রচনার জন্যও। তাঁর উদ্যোগে বহু জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে শাখা আশ্রম এবং মন্দির।প্রয়াত সঙ্ঘ সহ সভাপতির মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে রাখা ছিল। শনিবার বিকেল ৪টে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। 

    আরও পড়ুন: ‘সবাই একটাই বিয়ে করবে’, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরে কমিটি গড়ে বললেন চৌহান

    আচার্য শ্রীমত স্বামী প্রণবানন্দজী মহারাজ ১৯১৭ সালে প্রতিষ্ঠা করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের(Bharat Sevashram Sangha)। ভারত সহ বহু দেশেই রয়েছে সঙ্ঘের শাখা। যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, গায়ানা, ত্রিনিদাদ ও টোবাগো, কানাডা, ফিজি এবং বাংলাদেশ সহ প্রায় একশো আশ্রম রয়েছে । স্বামী হিরন্ময়ানন্দের অগণিত ভক্ত রয়েছে। এদিন তাঁরা সকাল থেকেই হিরন্ময়ানন্দকে শ্রদ্ধা জানান। তাঁর প্রয়াণে শোকের ছায়া ভক্তদের মধ্যেয 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Suvendu Adhikari: আজ, অভিষেকের গড়ে শুভেন্দুর সভা! ৪০ হাজার লোকের জমায়েতের আশা

    Suvendu Adhikari: আজ, অভিষেকের গড়ে শুভেন্দুর সভা! ৪০ হাজার লোকের জমায়েতের আশা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে (Diamond Harbour) সভা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি সূত্রে খবর, ৪০ হাজার লোকের জমায়েত হবে।

    সভার তোড়জোড়

    আজ, দুপুর ১টায় অভিষেকের কেন্দ্রে শুভেন্দুর (Suvendu Adhikari) জনসভা। ডায়মন্ড হারবারে (Diamond Harbour) এই সভা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ বিজেপির (BJP)। তৃণমূলকে সাহায্য করছে রাজ্য পুলিশ-প্রশাসন। লাইট হাউস মাঠ থেকে চেয়ার সরিয়ে দেওয়া হয়েছে, বলে দাবি বিজেপির। যদিও এ ব্যাপারে এখনও পুলিশ-প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি। জোর করে মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা, চেয়ার ছোড়াছুড়ি থেকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় তৃণমূল! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার ভিডিও ট্যুইট করে অভিযোগ করেন, হাইকোর্ট তাঁর সভায় অনুমতি দেওয়ার পরও, তা বানচালের চেষ্টা করছে লুম্পেনবাহিনী!

    গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মতো, শব্দবিধি মেনে, সাধারণ মানুষের অসুবিধা না করেই সভার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। জমায়েত হতেও শুরু করেছে সকাল থেকে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিজেপি জানাচ্ছে, তাদের লক্ষ্য ৪০ হাজার মানুষ জড়ো করা। তবে তাদের অভিযোগ, শাসকদলের তরফে ভয় দেখানো হচ্ছে সাধারণ বিজেপি কর্মী এবং সমর্থকদের। বিজেপির দাবি, শাসক শিবিরের চোখরাঙানি উপেক্ষা করে সভায় জড়ো হবেন ৬টি বিধানসভা এলাকার মানুষ।

    আরও পড়ুন: অভিষেকের সভার আগে কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, হত ৩

    স্বতঃস্ফূর্ত জনজোয়ারকে কিছুতেই ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন ডায়মন্ডহারবারে বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি সুফল ঘাঁটু। তিনি বলেন, ‘‘শুভেন্দুর সভা শুনে প্রথম থেকেই তাতে বাধা দিয়েছে শাসক দল। তাদের ইন্ধনে পুলিশ প্রশাসন জায়গা দিচ্ছিল না। তার পরেও আমরা জায়গা পেয়েছি। আইনি লড়াইয়ের পর হাইকোর্টের নির্দেশে লাইট হাউসের মাঠে সভা করতে পারছি।’’ তাঁর সংযোজন, ‘‘শনিবার ফলতা, বজবজ, মহেশতলা, সাতগাছিয়া, মেটিয়াব্রুজ-সহ বিভিন্ন এলাকা থেকে আমাদের সভায় আসবেন মানুষ। এ ছাড়া মথুরাপুর সাংগঠনিক জেলার বিভিন্ন অংশ থেকেও লাইট হাউসের মাঠে জড়ো হবেন আমাদের কর্মী-সমর্থকেরা।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jhalda Municipality: হাইকোর্টের রক্ষাকবচে স্বস্তিতে ঝালদা পুরসভার বিরোধী কাউন্সিলররা

    Jhalda Municipality: হাইকোর্টের রক্ষাকবচে স্বস্তিতে ঝালদা পুরসভার বিরোধী কাউন্সিলররা

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝালদা পুরসভার কংগ্রেস ও নির্দল কাউন্সিলরদের আগামী বুধবার পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। ঝালদা পুরসভার ৬ বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয় শুক্রবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। শনিবার ঝালদা পুরসভায় বোর্ড গঠনের কথা। তার আগে পুলিশকে ব্যবহার করে শাসকদল কংগ্রেস ও নির্দল কাউন্সিলরদের গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আবেদনকারীরা। 

    ঝালদা পুরসভার বোর্ড গঠন

    চলতি বছর পুরভোটে দেখা যায় ১২ ওয়ার্ডের ঝালদা পুরসভা ত্রিশঙ্কু হয়েছে। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের (TMC) পাঁচজন করে কাউন্সিলর জয়ী হন। অপরদিকে দু’জন নির্দল কাউন্সিলর জেতেন। এদিকে ভোটের ফল প্রকাশের পর‌ই খুন হয়ে যান কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu)। হাইকোর্টের নির্দেশে খুনের তদন্তভার পায় সিবিআই (CBI)। এর‌ই মাঝে তৃণমূল দুই নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে ঝালদায় বোর্ড গঠন করে। কিন্তু উপনির্বাচনে তপন কান্দুর ওয়ার্ডে জিতে যাওয়ায় কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা ফের পাঁচ হয়ে যায়। এরপরই তারা তৃণমূল পরিচালিত পুরবোর্ডের চেয়ারম্যান সুরেশ আগর‌ওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। গত ২১ নভেম্বর অনাস্থা ভোটে পুরবোর্ড হাতছাড়া হয় তৃণমূলের। দুই নির্দল কাউন্সিলর কংগ্রেসকে সমর্থন করেন। 

    আরও পড়ুন: মানিক-ছটা থেকে মুক্ত হতে পর্ষদের ২-৩ বছর সময় লাগবে! অভিমত হাইকোর্টের

    আগামী শনিবার,অর্থাৎ ৩ নভেম্বর নতুন বোর্ড গঠন হ‌ওয়ার কথা পুরুলিয়ার এই পুরসভায়। কিন্তু কংগ্রেসের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়, কংগ্রেসি ও নির্দল কাউন্সিলরদের জামিন অযোগ্য ধারা দিয়ে গ্রেফতার করা হতে পারে আস্থা ভোটের আগে। যার ফলে বোর্ড গঠনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হবে কংগ্রেস শিবির। এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। সেই মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থা জানান, আগামী বুধবার পর্যন্ত ঝালদা পুরসভার ৪ জন কংগ্রেসি ও ২ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আরও ১ কংগ্রেস কাউন্সিলর আগেই রক্ষাকবচ পেয়েছিলেন আদালত থেকে। আদালতের এই নির্দেশের ফলে আপাতত স্বস্তিতে ঝালদা পুরসভার বিরোধী কাউন্সিলররা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Abhijit Ganguly: মানিক-ছটা থেকে মুক্ত হতে পর্ষদের ২-৩ বছর সময় লাগবে! অভিমত হাইকোর্টের

    Abhijit Ganguly: মানিক-ছটা থেকে মুক্ত হতে পর্ষদের ২-৩ বছর সময় লাগবে! অভিমত হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharyee) আমলে দুর্নীতির আখড়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দুর্নীতি এবং মানিক ভট্টাচার্যের ছটা থেকে এখনই মুক্ত হতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর থেকে নিষ্কৃতি পেতে পর্ষদের আরও ২-৩ বছর সময় লাগবে। অভিমত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Abhijit Ganguly)। দুর্নীতির তদন্তের জন্য প্রয়োজনে মানিককে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথাও বলেন বিচারপতি। সেই মতো বৃহস্পতিবারই মানিক ভট্টাচার্যকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই।

    কী বললেন বিচারপতি

    টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharyee) গ্রেফতার করা হয়েছে। তিনি আপাতত রয়েছেন জেল হেফাজতে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর হাত রয়েছে বলে অভিযোগ। কলকাতা হাই কোর্টের নির্দেশেই তাঁকে পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয়। তার পর ইডি তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন, “দুর্নীতি ও মানিক ভট্টাচার্যের ছটা মুক্ত হতে পর্ষদের আরও ২ থেকে ৩ বছর সময় লাগবে।” নিয়োগ দুর্নীতিতে যে মানিক ভট্টাচার্যের ভূমিকা অনেকটাই এদিন ফের তা বুঝিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,  “আমাকে কি আবার সিট পুর্নগঠন করতে হবে?” দ্রুত নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছনোর কথা বলেন তিনি। 

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের বিস্ফোরক তথ্য প্রকাশ ইডি-র, জানেন কী?

    এদিন শুনানির সময় এক মামলাকারী দাবি করেন, টেটে নিয়োগের একটি নির্দিষ্ট পরীক্ষায় কয়েক জন চাকরিপ্রার্থীকে কেবলমাত্র হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে নম্বর দিয়ে দেওয়া হয়েছিল। তাঁদের পরীক্ষা নেওয়াই হয়নি। তার পরেও তাঁরা ওই পরীক্ষায় পুরো নম্বর পেয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) এই অভিযোগ শুনে মন্তব্য করেন, ‘‘কেউ আর্জেন্টিনার জার্সি পরে আছে বলে নম্বর পেয়ে যাবে, ব্রাজিলের জার্সি পরলে নম্বর পাবে না, এটা হতে পারে না।’’ এই মন্তব্য করে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। 

    সুপ্রিম কোর্টে সিবিআই

    মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharyee) হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে সিবিআই। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একথা জানানো হয়েছে সিবিআই-এর তরফে। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে  জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদনই জানানো হয়েছে শীর্ষ আদালতে। তবে মানিকের বিরুদ্ধে সিবিআই তদন্তের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছিল। বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির সময় রক্ষাকবচের কথা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন, ‘রক্ষাকবচ খারিজ করার আবেদন জানান।’ 

LinkedIn
Share