Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • North Bengal: পৃথক রাজ্যের দাবিতে কেপিপি-র রেল রোকো অভিযান! ময়নাগুড়ি স্টেশনে থমকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

    North Bengal: পৃথক রাজ্যের দাবিতে কেপিপি-র রেল রোকো অভিযান! ময়নাগুড়ি স্টেশনে থমকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথক রাজ্যের দাবিতে ফের উত্তরবঙ্গ জুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি শুরু করল ‘কামতাপুর পিপল্‌স পার্টি’ (কেপিপি)। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কামতাপুর রাজ্যের দাবি নিয়ে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের ১২ ঘন্টার রেল অবরোধ কর্মসূচি চলছে। এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। থমকে গিয়েছে রেল পরিষেবা। ট্রেন চলাচলে বিঘ্নের কারণে অসুবিধায় পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গের একাধিক স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

    বিঘ্ন পরিষেবা

    আন্দোলনের জেরে ময়নাগুড়িতে (Moynaguri) আটকে পড়ল কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ১২ ঘণ্টা রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে এই সংগঠন। ফলে এই রুটে যাতায়াতকারী সমস্ত ট্রেনের যাত্রীদেরই যে আজ দুর্ভোগ পোহাতে হবে তা একপ্রকার নিশ্চিত বলেই মনে করছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে ত্রিপুরা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে পড়ে ময়নাগুড়িতে। এই পথে একাধিক প্যাসেঞ্জার ট্রেন, ডেমু (DEMU) ট্রেন চলে। ফলে এই ট্রেনগুলিও সমস্যায় পড়েছে। সমস্যা পড়তে হয়েছে পদাতিক এক্সপ্রেসের যাত্রীদেরও। শুধু ময়নাগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গ জুড়েই রেল রোকো চলছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কেপিপির আন্দোলনের জেরে আলতাগ্রাম স্টেশনে আটকে পড়েছে মালগাড়ি। রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেশনে স্টেশনে মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী। সকাল থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। অনেকে স্টেশনে এসে ঘুরে যাচ্ছেন। অনেকে বাস ধরে গন্তব্যে যাচ্ছেন। অবরোধের জেরে কোচবিহার (Cooch behar), মালদহেও (Maldah) রেল চলাচল বিপর্যস্ত। আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। খাবার, জলটুকুও মিলছে না বলে অভিযোগ। সকাল থেকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। 

    আরও পড়ুন: “তাসের ঘরের মত ভেঙে পড়বে তৃণমূল সরকার”, বললেন নিশীথ প্রামাণিক

    আন্দোলনকারীদের দাবি

    কামতাপুর পিপলস পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির তরফে বিশ্বনাথ রায় বলেন, “কামতাপুর আলাদা রাজ্যের জন্য আমরা অনেকদিন ধরেই আবেদন নিবেদন করে এসেছি। স্বরাষ্ট্রদফতর থেকে নবান্ন, বহু জায়গায় গিয়েছি। তাই এবার আমরা বড়সড় আন্দোলনে নামলাম। কামতাপুর রাজ্য করতেই হবে। তাই এই রেল রোকোর ডাক। আমরা কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি মিলে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের উদ্যোগে এই কর্মসূচি নিয়েছি। এই দাবি তো আমাদের আজকের নয়।” সব বাধা অতিক্রম করেই তাঁরা ১২ ঘণ্টা রেল রোকো কর্মসূচি চালাবেন বলে জানান, সংগঠনের সদস্যরা। চাঁদের অনেককে পুলিশ আটক করেছে বলেও দাবি করেন তাঁরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।  

  • FIFA World Cup 2022:  লিকোভিচের হাতেই আটকে গেল জাপান! শেষ আটে ক্রোয়েশিয়ার সামনে ব্রাজিল

    FIFA World Cup 2022: লিকোভিচের হাতেই আটকে গেল জাপান! শেষ আটে ক্রোয়েশিয়ার সামনে ব্রাজিল

    মাধ্যম নিউজ ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচ, টানটান উত্তেজনা। কাতার বিশ্বকাপে এই প্রথম ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়াকে টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে গেল জাপান। তবে আর এগোতে পারেনি সূর্যোদয়ের দেশ। ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিকোভিচের হাতেই শেষ হয়ে গেল জাপানের স্বপ্নের দৌড়। আল জানাউব স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জাপানকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। জয়ের নায়ক ডমিনিক লিভাকোভিচ। 

    আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    গোল্ডেন গ্লাভস

    পেনাল্টি সেভের হ্যাটট্রিক। ডমিনিক লিভাকোভিচের গোল্ডেন গ্লাভস আটকাল তিনটে পেনাল্টি শট। শুরুতেই পরপর মিনামিনো এবং মিতোমার শট বাঁচান। ০-২ তে পিছিয়ে পরে জাপান। দ্বিতীয় শট লিভায়া পোস্টে মারায় লড়াইয়ে ফিরে এসেছিল জাপান। গোল করে দলকে দৌড়ে রাখেন আসানো। কিন্তু মায়া ইয়োশিদার শট আবার ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন ক্রোট কিপার। লিভাকোভিচের দুই হাত শেষ আটে তুলল রাশিয়া বিশ্বকাপের রানার্সদের। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন নিকোলা ভ্লাসিচ, মার্সেলো ব্রোজোভিচ এবং মারিও পাসালিচ।‌

    আরও পড়ুন: ৪-১ গোলে সাউথ কোরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    জাপানের লড়াই

    এক দল গ্রুপ পর্ব পেরবে, অনেকেই ভাবেননি। কারণ গ্রুপে জার্মানি, স্পেনের মতো মহাশক্তিশালী দেশ। অথচ দুই প্রবল পরাক্রমী প্রতিপক্ষকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল জাপান। এদিন গত বিশ্বকাপের রানার্স, ইউরোপের পাওয়ার হাউস ক্রোয়েশিয়ারও চোখে চোখ রেখে লড়াই করে জাপান।  শুরুতে এগিয়েও গিয়েছিল তাঁরা। কিন্তু ইভান পেরিসিচ গোল করে ম্যাচে সমতায় ফেরান ক্রোটদের। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফয়সালা হয়নি। যার জেরে ম্যাচের ৯০ মিনিট ফলাফল ছিল ১-১। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ম্যাচের ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। সেখানেই জাপানের স্বপ্নভঙ্গ। এশিয়ার দলটিকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে পা রেখেছে ক্রোয়েশিয়া। শেষ আটে ব্রাজিলের মুখোমুখি মদ্রিচ,পেরিসিচরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Religious Conversion: জোর করে ধর্মান্তকরণ অপরাধ! নয়া আইন প্রণয়নে সুপ্রিম দুয়ারে গুজরাট সরকার

    Religious Conversion: জোর করে ধর্মান্তকরণ অপরাধ! নয়া আইন প্রণয়নে সুপ্রিম দুয়ারে গুজরাট সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: সকলেই স্বচ্ছন্দে নিজেদের ধর্ম পালন করতে পারেন। কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করে জোর করে অন্যদের ধর্মান্তকরণের অনুমতি দেওয়া যায় না। সুপ্রিম কোর্টে এই কথা জানাল গুজরাট সরকার। ইতিমধ্যেই ধর্মান্তকরণ বিরোধী আইন কার্যকর করেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার। এই আইনের বলে শাস্তিও দিয়েছে যোগী প্রশাসন। এবার এই ধর্মান্তকরণ বিরোধী আইন কার্যকর করতে সক্রিয় গুজরাটের (Gujarat) বিজেপি সরকার।

    গুজরাট সরকারের আনা আইন

    ‘লাভ জেহাদ’ আটকাতে রাজ্যে ধর্মান্তকরণ-বিরোধী আইন পাশ করিয়েছে গুজরাটের বিজেপি সরকার। সেই আইনের যে ধারায় ধর্মান্তকরণের কাজ করার আগে ধর্মগুরুদের জেলাশাসক বা প্রশাসনের কর্তাব্যক্তিদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল, সেই ৫ নম্বর ধারাটির উপরে স্থগিতাদেশ দিয়েছে গুজরাট হাইকোর্ট। কিন্তু ওই ধারাটি বাদ গেলে আইন থাকা না-থাকা সমান, বলে মনে করে গুজরাট সরকার। তাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মোদির রাজ্য।

    আরও পড়ুন: রাজীব হত্যা মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র, কেন জানেন?

    সুপ্রিম কোর্টে তারা জানিয়ে দেয়, ধর্মপালনের স্বাধীনতা রয়েছে সকলের। কিন্তু ধর্মান্তকরণ অপরাধ। গুজরাটে আনা নতুন আইনে বলা হয়েছে, ধর্ম বদল করে ভিন ধর্মে বিয়ে করতে হলেও সংশ্লিষ্ট জেলাশাসকের অনুমতি নিতে হবে। তিনি দুই পক্ষের মত আছে কিনা জেনে সেই বিয়ের অনুমতি দেবেন। কিন্তু গুজরাট সরকারের সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য় সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য। এই মামলায় সোমবার আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ের আবেদনে শুনানির সময়ে কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দেয়, এই বিষয়টি বেশ উদ্বেগজনক। সংবিধানের বিরোধী। ভারতে থাকতে গেলে, এই দেশের সংস্কৃতি মেনে চলতে হবে। ধর্ম পরিবর্তনের জন্য কাউকে বাধ্য করা যাবে না। 

    সুপ্রিম বার্তা

    এদিন শীর্ষ আদালতের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, জোর করে ধর্মান্তকরণ করা অসাংবিধানিক। সেই সঙ্গে ধর্মান্তকরণ বিরোধী আইন (Anti Conversion Law) প্রসঙ্গে কেন্দ্রের কাছে হলফনামা তলব করে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে প্রত্যেকটি রাজ্য সরকারের কাছ থেকে কেন্দ্রকে তথ্য সংগ্রহ করার কথাও বলা হয়। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আদালতের কাছে সমস্ত তথ্য পেশ করতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA WC Quarterfinal RACE: আজ খেলতে পারেন নেইমার! ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া

    FIFA WC Quarterfinal RACE: আজ খেলতে পারেন নেইমার! ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের প্রি কোয়ার্টার (FIFA WC) ফাইনালে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে এশিয়ার দেশটি। স্বভাবতই দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা চনমনে। উল্টোদিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হয়েও কিছুটা চাপে তিতের ব্রাজিল। আসলে গ্রুপের শেষ ম্যাচে তাদের হারতে হয়েছিল কামেরুনের কাছে। স্বভাবতই ব্রাজিল কোচ সাবধানী ও সতর্ক। তবে কয়েক মাস আগে এই দক্ষিণ কোরিয়াকে পাঁচ গোলে হারিয়েছিল সেলেকাওরা। জোড়া গোল উপহার দিয়েছিলেন নেইমার। কিন্তু সেটা ছিল প্রীতি ম্যাচ। আর এটা বিশ্বকাপ (FIFA WC)। তাই লড়াইয়ের প্রেক্ষাপট ও গুরুত্ব ভিন্ন। ব্রাজিল দলে রয়েছে একাধিক চোট সমস্যা। তবে নেইমার সুস্থ হয়ে উঠেছেন। সব ঠিক থাকলে আজ, সোমবার কোরিয়ার বিরুদ্ধে তিনি হয়তো শুরু থেকে খেলবেন। আর ব্রাজিলের গোল করার লোকের অভাব কিছুটা মিটতে পারে।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    কালো ঘোড়া জাপান

    এবারের বিশ্বকাপে এশিয়ার দলগুলি ভালো পারফর্ম করেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও জাপান। দিনের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে জাপান। এবারের বিশ্বকাপের কালো ঘোড়া জাপান। গ্রুপের লড়াইয়ে তারা জার্মানি, স্পেনের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। শেষ করেছে গ্রুপ শীর্ষে। ফলে গতবারের রানার্স ক্রোয়েশিয়া, কিছুটা হলেও চাপে। বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তবে শেষ দুবার জিতেছে ক্রোয়েশিয়া।  তবে এবার পরিসংখ্যান বদল হতে পারে। সামুরাই এর দেশ কিন্তু কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার প্রবল দাবিদার। গতি জাপানের বড় ভরসা। উল্টোদিকে ক্রোয়েশিয়া এবারও সেমি ফাইনালের দাবিদার। তবে তাদের টপকাতে হবে জাপানের বাধা। লুক মড রিচের মতো অভিজ্ঞ ফুটবলার ক্রোয়েশিয়ার অন্যতম সম্পদ।

    গতকালের ম্যাচের ফলাফল:

    ফ্রান্স ৩ : পোল্যান্ড ১

    ইংল্যান্ড ৩ : সেনেগাল ০

    আজকের ম্যাচ:

    জাপান-ক্রোয়েশিয়া (রাত সাড়ে ৮টা)

    ব্রাজিল-দক্ষিণ কোরিয়া (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Bengal Violence: অভিষেকের সভার আগে কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, হত ৩

    Bengal Violence: অভিষেকের সভার আগে কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, হত ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য রাজনীতিতে আবারও হিংসার ছবি স্পষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার ঠিক আগেই কাঁথিতে গভীর রাতে বিস্ফোরণ তৃণমূল নেতার বাড়িতে। এক তৃণমূল নেতা সহ তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে ভূপতিনগর থানার পুলিশ। গুরুতর জখম দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    কাঁথিতে বিস্ফোরণ

    শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে এই বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এই বিস্ফোরণে নিহত তৃণমূল নেতার নাম রাজকুমার মান্না। এলাকার তৃণমূলের বুথ সভাপতি হিসেবে রাজকুমার পরিচিত। এই ঘটনায় নিহত বাকি দু’জন দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার এবং দেবকুমার সম্পর্কে দুই ভাই। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে থমথমে রয়েছে এলাকা।

    বিজেপির অভিযোগ

    এই ঘটনায় বিজেপির অভিযোগ, ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াবিলা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই অতর্কিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে বাড়িটি উড়ে যায়। মর্মান্তিক মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না সহ তিনজনের। গুরুত্বর জখম হয় আরও বেশ কয়েকজন। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপস কুমার দোলুই বলেন, “তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিপত্তি হয়। তৃণমূল নেতা সহ দু’জনের মৃত্যু হয়েছে। বিষয়টি আরও আমরা খোঁজখবর নিয়ে দেখছি।” ভগবানপুরে বিধায়ক তথা বিজেপি নেতা রবীন্দ্রনাথ মাইতি বলেন, “রাতের অন্ধকারে বোমা বাঁধতে গিয়েই এমন ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে মৃতদেহ গায়েব করার চক্রান্ত চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি না করে পশ্চিম মেদিনীপুরে নিয়ে যাচ্ছে। দু’জনের মৃত্যু নয় মৃতের সংখ্যা আরও বেশি বলে মনে করছি। পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।” 

    এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, “যেখানেই তাকাই হয়, তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। অথবা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল নেতার নাম। তারাই প্রধান, তারাই পঞ্চায়েত, তারাই বিধায়ক। তারাই সমাজবিরোধী। এদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না।” 

    আরও পড়ুন: মানতে হবে একগুচ্ছ শর্ত, শুভেন্দু-গড়ে অভিষেকের সভাকে অনুমতি আদালতের

    কাঁথিতেই অভিষেকের সভা

    আজ, শনিবার কাঁথিতেই সভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগেই এই বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিষেক যেখানে সভা করছেন, সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি খুব কাছে। তাই সভার আগে পুরো এলাকা পুলিশি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জও। তার আগেই এই বিস্ফোরণ কী ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Update: আজ থেকে পারদ পতনের সম্ভাবনা! জানুন জাঁকিয়ে শীত কবে থেকে

    Weather Update: আজ থেকে পারদ পতনের সম্ভাবনা! জানুন জাঁকিয়ে শীত কবে থেকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বর পড়ে গিয়েছে। এখনও সেভাবে ঠান্ডার দেখা নেই। নভেম্বরের শেষের দিকে একটু শীত শীত ভাব লাগলেও গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ চড়ছে। দুপুরের দিকে রীতিমতো গরম লাগছে। গরম জামা তো দূর, হালকা পাখা চালালেই ভাল লাগছে। তবে শুক্রবার থেকে পারদ পতনের কথা শোনাচ্ছে, হাওয়া অফিস। যদিও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনই নেই। চলতি মাসের ১০-১২ তারিখ থেকে ঠান্ডা পড়তে পারে। 

    গরম অনুভূতি

    বিগত কয়েকদিন ধরেই ধাপে ধাপে তাপমাত্রা বেড়েছে প্রায় ৫ ডিগ্রি। হাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধিতেই ঊর্ধ্বমুখী পারদ। তবে সপ্তাহের শেষে শীতের আমেজ ফিরবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ শুক্রবার থেকে ফিরবে শীতের আমেজ। শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ আগামিকাল ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কলকাতায়। তবে দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রার বেড়েছে, তার প্রভাব পড়েনি উত্তরবঙ্গে। সেখানে শীতের অনুভূতি বজায় থেকেছে। উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে ইতিমধ্যে জমিয়ে ঠান্ডা পড়েছে। পাহাড়ে পারদ দশ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।

    আরও পড়ুন: তাপ বাড়ছে শহরের, ডিসেম্বরের শুরুতে অধরাই শীত

    কবে থেকে ঠান্ডা

    পারদ পতন বঙ্গে, ফিরল শীতের আমেজ। গত সপ্তাহে পরপর পারদ পতন হলেও মাঝে শীতের আমেজ একটু হলেও কম ছিল গোটা রাজ্যে। উত্তুরে হাওয়ায় পড়েছিল ভাটা। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  বাধাহীন উত্তুরে হাওয়ার দাপট ফের বাড়বে, পারদ ফের নামার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয় সপ্তাহে। উত্তর পশ্চিমের বাতাস থাকবে।  রাজ্যে জুড়ে শীতের আমেজ বজায় থাকবে।  চলতি সপ্তাহ থেকে শীতের আমেজ  বাড়বে বাংলাজুড়ে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India China: প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সামরিক ঘাঁটি, সেতু! চিনের নির্মাণ নিয়ে সতর্ক দিল্লি

    India China: প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সামরিক ঘাঁটি, সেতু! চিনের নির্মাণ নিয়ে সতর্ক দিল্লি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যাংগং হ্রদের কাছে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে চিন। উপগ্রহ চিত্রে এই ছবি ধরা পড়েছে বলে সেনা সূত্রে খবর। ছবিতে দেখা যাচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে এই সেনা ঘাঁটি রয়েছে। দেখা যাচ্ছে, সেখানে রয়েছে সাঁজোয়া গাড়ি, সামরিক যান রাখার জায়গা, বিভিন্ন আধুনিক অস্ত্র। 

    নয়া সেতু

    প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশকে জুড়ে চিনা ফৌজের নির্মীয়মাণ সেতুর ছবি আগেই সামনে এসেছিল। এর পাশ দিয়েই তৈরি হয়েছে আরও একটি সেতু। সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে, লাদাখে জবরদখল করা জমিতে ওই সেতু বানাতে পারলে প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণপ্রাপ্তে কৌশলগত ভাবে সুবিধাজনক অবস্থানে চলে যাবে চিনা সেনা। লাদাখের দুর্গম এলাকায় সেতু নির্মাণের উদ্দেশ্যে ভারী ক্রেন-সহ নানা সরঞ্জাম মজুত করেছে চিনা পিপলস লিবারেশন আর্মি। প্যাংগং হ্রদের উত্তরপ্রান্তে চিনা সেনার একটি হাসপাতালের অদূরে তৈরি সেতুটি জুড়েছে দক্ষিণ তীরের একটি অংশকে। দক্ষিণ তীরের ওই অংশেই ২০২০-২১ সালে মুখোমুখি অবস্থানে ছিল ভারতীয় এবং চিনা সেনা। ভবিষ্যতে ফের এমন পরিস্থিতি তৈরি হলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) লাগোয়া বিস্তীর্ণ অংশে ওই সেতুর মাধ্যমে দ্রুত সেনা, অস্ত্র এবং রসদ পাঠাতে পারবে পিএলএ। কারণ, সেতু তৈরি হয়ে গেলে প্যাংগংয়ের ওই দুই প্রান্তে চিনা সেনাশিবিরের দূরত্ব ২০০ কিলোমিটার থেকে কমে দাঁড়াবে ৫০ কিলোমিটার।

    সামরিক চুক্তি

    গালওয়ান সংঘর্ষের পরে বারবার সীমান্তে শান্তি বজায় রাখার দাবি করেছে চিন। কিন্তু সেই কথা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি মার্কিন সংসদে একটি রিপোর্ট পেশ করেছে পেন্টাগন। সেখানে বলা হয়েছে, “ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় বিবাদ কমাতে উদ্যোগ দেখাত চিন। কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে ধারাবাহিকভাবে উন্নতি হয়েছিল। সেই বিষয়টি পছন্দ হয়নি জিনপিংয়ের। সেই জন্য বারবার মার্কিন আধিকারিকদের বলা হয়েছিল, ভারতের সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে তাঁরা যেন হস্তক্ষেপ না করেন। সেই সঙ্গে বলা হয়েছিল, সীমান্ত সমস্যা মিটিয়ে নিতে খুবই আগ্রহী বেজিং।” আদতে বেজিং সীমান্ত সমস্যা মেটাতে কতটা আগ্রহী তা নিয়ে সন্দিহান দিল্লিও। সেই জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিনের গতিবিধির উপর নজর রাখছে দিল্লি।

  • India-Bangladesh Test Series: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    India-Bangladesh Test Series: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে পারেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি। নির্বাচিত হয়েও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দুই ক্রিকেটার। অনিশ্চয়তা রয়েছে টিম ইন্ডিয়ার একাধিক তারকাকে নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মার খেলাও অনিশ্চিত। তৃতীয় এক দিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। টেস্ট সিরিজে না খেলার সম্ভাবনাই বেশি। ক্যাপ্টেন রোহিত শর্মা খেলার মতো অবস্থায় না থাকলে সুযোগ পাওয়ার তালিকায় এগিয়ে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন। বাংলার অধিনায়ক এই মুহূর্তে বাংলাদেশে। ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসাবে সেখানে চার দিনের টেস্ট খেলছেন ঈশ্বরন। প্রথম চার দিনের টেস্টটিতে শতরান করেছিলেন তিনি। দ্বিতীয় চার দিনের টেস্টেও শতরান করেছেন। বিজয় হজারে ধরলে টানা তিনটি ইনিংসে শতরান করে ফেললেন অভিমন্যু। রানের মধ্যে রয়েছেন বাংলার ওপেনার। রোহিত খেলতে না পারলে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জোর দাবিদার তিনি।

    শামির পরিবর্তে কে

    শামির বদলে টেস্ট দলে ঢুকতে পারেন বাংলার মুকেশ কুমার। তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন উমরান মালিকও। তবে এখন শোনা যাচ্ছে যে,শামির বদলে ভারতের টেস্ট দলে ঢুকে পড়তে পারেন নভদীপ সাইনি। মুকেশ এবং সাইনিও এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন। দুই তারকা ভারতীয়-এ দলের হয়ে বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। শামির বদলি ঘোষণা করলে এক্ষেত্রে সাইনি বা মুকেশের ভাগ্যে শিকে ছেঁড়ার সম্ভাবনাই বেশি। কেননা, দুই পেসার বাংলাদেশে লাল বলের ক্রিকেটে সড়গড় হয়ে উঠছেন। ২টি ম্যাচে সাইনির তুলনায় মুকেশের পারফর্ম্যান্স অবশ্য আরও ভালো। রবীন্দ্র জাদেজাও টেস্ট সিরিজে অনিশ্চিত। তাঁর বদলে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে পারেন সৌরভ কুমার। ২৯ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজর কেড়েছেন।

    আরও পড়ুন: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

    বাংলাদেশ দল ঘোষিত

    আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর থেকে মীরপুরে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েই প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক মমিনুল হককে। টেস্ট দলকে নেতৃত্ব দেবেন শাকিব আল হাসানই। ভারতীয় দলের বিরুদ্ধে যে টেস্ট দল ঘোষণা করা হয়েছে তাতে নতুন মুখ জাকির হাসান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup 2022: আজ শেষ চারের লক্ষ্যে নামছেন মেসি, নেইমার! ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবে কলকাতা

    FIFA World Cup 2022: আজ শেষ চারের লক্ষ্যে নামছেন মেসি, নেইমার! ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবে কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্লক-ব্লাস্টাক শুক্রবার। তবে বলিউডের নয় ফিফা বিশ্বকাপের। শেষ চারের লক্ষ্যে আজ মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। মোহনবাগান-ইস্টবেঙ্গল নিয়ে যেমনভাবে দ্বিধাবিভক্ত বাংলার ফুটবলপ্রেমীরা। একইভাবে বাঙালি গলা ফাটায় ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে। মেসি না নেইমার তর্ক চলতেই থাকে। তবে আজ দুই দল একে অপরের মুখোমুখি নয়। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে ব্রাজিল। 

    কী বলছেন স্কালোনি

    চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত লিয়োনেল মেসিদের কাছে কঠিনতম ম্যাচ হতে চলেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ম্যাচের আগে কোচ লিয়োনেল স্কালোনিকে ভাবাচ্ছে চোট সমস্যা।  দি মারিয়া, লাউতারো মার্তিনেসের পাশাপাশি চোট রয়েছে রড্রিগো দি পলের। কী ভাবে সামাল দেবেন, সেটাই এখন চিন্তা স্কালোনির। তার মাঝেই নেদারল্যান্ডসের কোচ লুইস ফান হাল হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, শুক্রবার তাঁরা নামবেন প্রতিশোধের লক্ষ্যেই। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে গিয়েছিল নেদারল্যান্ডসের। তার আগে ১৯৭৮ সালের ফাইনালেও আর্জেন্টিনার কাছে হারে তারা। ২০১৪-তেও নেদারল্যান্ডসের কোচ ছিলেন ফান হাল। তিনি বলেছেন, “২০১৪-য় হারের যে তিক্ত স্বাদ পেতে হয়েছিল আমাদের, তা শুক্রবার মিটিয়ে দিতে চাই। আমার মতে, আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু শুক্রবার থেকেই আমাদের আসল বিশ্বকাপ শুরু হচ্ছে। আগের ম্যাচগুলোর কোনও গুরুত্ব ছিল না সেটা বলছি না। কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিল এমন দল যাদের সঙ্গে অতীতের কোনও দলেরই তুলনা চলে না।”

    অন্যদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে আলাদা করে মেসির কোনও ভূমিকা থাকছে কি না সেই প্রসঙ্গে স্কালোনি বলেছেন, “লিয়ো এমনিতেই বাকিদের থেকে আলাদা। মাঝে মাঝেই ওর ভূমিকা বদলে যায়। কিন্তু এখনই সব বলে দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করে দিতে চাই না। আমরা যে সব ম্যাচ খেলেছি সেগুলো নিশ্চয়ই প্রতিপক্ষ দেখেছে।”

    কী বলছেন তিতে 

    শুক্রবার কোয়ার্টার ফাইনালের আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেওয়ার পর সেলেকাওরা এখন মোটামুটি ছন্দে রয়েছে। তবে ক্রোয়েশিয়ার রক্ষণ এবং ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যাওয়ার প্রবণতা ব্রাজিলের কোচ তিতেকে ভাবাচ্ছে। তিতের কথায়, “ওদের টেকনিক্যাল জ্ঞান অনেক ভাল। ব্যক্তিগত নৈপুণ্য রয়েছে। ধৈর্য রাখতে পারেন এবং উচ্চ পর্যায়ে খেলার জন্য যেটা দরকার সেটা রয়েছে। তবে আমরা আগের ম্যাচে যে ভাবে খেলেছি, সেটাই বজায় রাখতে চাই। যারা ভাল খেলবে তারাই জিতবে।” সঙ্গে রয়েছে চোট সমস্যাও। ডিফেন্ডার আলেক্স সান্দ্রো এখনও ফিট নন। বৃহস্পতিবার তিনি অনুশীলন করেছেন। তবে ম্যাচে খেলতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। সান্দ্রো সম্পর্কে তিতে বলেছেন, “ও দুপুরে অনুশীলন করবে। তবে না খেলার সম্ভাবনাই বেশি। ওর চোট একটু আলাদা। ফেরার আপ্রাণ চেষ্টা করছে। এখনও কিছু কাজ বাকি। ডাক্তাররা অনুমতি দিলে তবেই ও খেলতে পারবে।”

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    কখন কার ম্যাচ

    ম্যাচ: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

    সময়: ভারতীয় সময় সন্ধে সাড়ে ৮টা

    স্থান: এডুকেশন সিটি স্টেডিয়াম

    ম্যাচ: আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস

    সময়: ভারতীয় সময় রাত সাড়ে ১২টা

    স্থান: লুসাইল স্টেডিয়াম

  • Cristiano Ronaldo: কোচকে তোপ বোন-বান্ধবীর! মরক্কো ম্যাচের আগেও রোনাল্ডোকে নিয়ে অস্বস্তিতে পর্তুগাল শিবির

    Cristiano Ronaldo: কোচকে তোপ বোন-বান্ধবীর! মরক্কো ম্যাচের আগেও রোনাল্ডোকে নিয়ে অস্বস্তিতে পর্তুগাল শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা দল মাঠে তখনও উৎসবে ব্যস্ত। রোনাল্ডো একা মাঠ ছাড়ছেন। সুইৎজারল্যান্ডকে হারিয়ে শেষ আটে পর্তুগাল। ম্যাচের পর সতীর্থরা যখন দর্শকাসনের কাছে গিয়ে সমর্থকদের অভিবাদন জানাচ্ছিলেন, তখন রোনাল্ডো একা একা হেঁটে সাজঘরে ঢুকে যান। এ ছবি যেন ব্যতিক্রম। কোচ–সতীর্থদের সঙ্গে সম্পর্কের অবনতি, শেষমেশ দল থেকেই বাদ। কিন্তু এতেও শেষ নয়। যে পর্তুগালকে বছরের পর বছর আগলেছেন, এহেন রোনাল্ডো গলার কাঁটা হয়ে উঠেছেন। সুইসদের বিরুদ্ধে বড় জয়ের পরেরদিন কোচ ফার্নান্দো স্যান্টোস প্রথম একাদশের বাইরে থাকা ফুটবলারদের একটি প্র‌্যাকটিস সেশন রেখেছিলেন এবং প্রথম একাদশের ফুটবলারদের জন্য হালকা জিম সেশন। জানা গিয়েছে, রোনাল্ডো প্র‌্যাকটিসে যোগ দিতে অস্বীকার করেন। অংশ নেন জিম সেশনে। তাতে পর্তুগাল শিবির নাকি রীতিমতো অবাক। মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামার আগে স্বস্তিতে নেই পর্তুগীজরা।

    কী বললেন রোনাল্ডো

    ক্ষোভ থাকলেও ম্যাচ জিতে ইনস্টাগ্রামে রোনাল্ডো লেখেন, “পর্তুগালের জন্য একটা দারুণ দিন। বিশ্ব ফুটবলের সব থেকে বড় প্রতিযোগিতায় ঐতিহাসিক ফল। প্রতিভা এবং তারুণ্যের মিশেল দেখা গিয়েছে। যে দল নির্বাচন করা হয়েছিল, সেটাকে প্রশংসা করতেই হবে। স্বপ্নের দৌড় চলছে। শেষ পর্যন্ত চলবে।” তবে সূত্রের খবর, ম্যাচের পর রোনাল্ডো কোচকে পরিষ্কার জানিয়ে দেন, তিনি খুশি নন। হুঁশিয়ারি দেন, পরের ম্যাচেও তাঁকে প্রথম একাদশে না রাখা হলে ব্যাগ গুছিয়ে কাতার থেকে দেশে ফিরে যাবেন। 

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    কী বললেন বান্ধবী ও বোন

    রোনাল্ডো বিতর্কে তাঁর পরিবারের ঘৃতাহুতি পরিস্থিতিকে আরও জটিল করছে। রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ ইনস্টাগ্রামে লিখলেন,“পর্তুগালকে অভিনন্দন। কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় একজনকেই খুঁজছিল সকলে। এটা লজ্জার যে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা পুরো ৯০ মিনিট দেখতে পেল না কেউ। ভক্তরা তোমার জন্য চিৎকার করছিল। তারা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফের্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব।” রোনাল্ডোর বোন আরও সুর চড়িয়ে লিখলেন,”ও বাড়ি ফিরে আসুক। আমরা বাড়িতে একসঙ্গে বসে খেলা দেখব। ওকে জড়িয়ে ধরে বলব, সব ঠিক আছে।”

LinkedIn
Share