Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • CV Ananda Bose: বিশ্বকে পথ দেখাবে দেশ, আর দেশকে পথ দেখাবে বাংলা! বঙ্গের ইতিহাস নিয়ে গর্বিত রাজ্যপাল

    CV Ananda Bose: বিশ্বকে পথ দেখাবে দেশ, আর দেশকে পথ দেখাবে বাংলা! বঙ্গের ইতিহাস নিয়ে গর্বিত রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার ভূয়সী প্রশংসা করলেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দেড়শো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাজ্যপাল জানান, বাংলা দেশকে নেতৃত্ব দেবে। আর ভারত গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে।

    কী বললেন রাজ্যপাল

    এদিন বাংলার ইতিহাস নিয়ে চর্চা করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে বাংলার অবদানের কথাও বলেন রাজ্যপাল। তিনি বলেন, “বিশ্বকে পথ দেখাবে এই দেশ। আর দেশকে পথ দেখাবে বাংলা। এই রাজ্যের ইতিহাস অত্যন্ত গৌরবময়। বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে তরুন প্রজন্মের উপরেই।” করোনার সময় চিকিৎসক, নার্স থেকে প্রতিটি স্বাস্থ্য কর্মীর অবদানের প্রশংসা করে রাজ্যপাল বলেন, “করোনাকালে প্রতিটি স্বাস্থ্যকর্মী ছিলেন ওয়ান ম্যান আর্মি।” এদিন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দেড়শত বর্ষপূর্তির উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল। উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীও। সিদ্ধার্থ নিয়োগী এই মেডিক্যাল কলেজেরই প্রাক্তনী। তাঁদের পাশাপাশি, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। তাঁকে উদ্দেশ্য করেই এই কথা বলেন রাজ্যপাল। 

    আরও পড়ুন: পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংশোধন বিলে স্বাক্ষর রাজ্যপালের

    এদিন নীলরতন সরকার মেডিক্যাল হাসপাতালের কথাও বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, “এই হাসপাতাল শুধু একটি মেডিক্যাল কলেজই নয়, বরং এই প্রতিষ্ঠান জাতীয় সম্পত্তি। এই মেডিক্যাল কলেজেই প্রথম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন। সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে নলজাতক দুর্গার জন্মের ইতিহাস সমৃদ্ধ এই প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।” 

    নয়া সম্পর্ক

    আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল রাজ্য প্রশাসন এবং শাসকদল তৃণমূল কংগ্রেসের। রাজ্যপাল বোস অবশ্য প্রথম থেকেই রাজ্য প্রশাসনের সঙ্গে সহযোগিতার বার্তা দিয়েছেন। রাজ্যপালের শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘উনি ভাল লোক’। এরই রেশ ধরে রাজ্যপালের এই বক্তব্য রাজ্য প্রশাসনের সঙ্গে তাঁর সুসম্পর্ক রক্ষার বার্তা বলেই অনুমান রাজনৈতিক মহলের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Anubrata Mondal: জেলেই অনুব্রত! আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতের

    Anubrata Mondal: জেলেই অনুব্রত! আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের জেল হেফাজতে অনুব্রত (Anubrata Mondal)। গরুপাচারকাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ২২ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। অর্থাৎ আরও ১৪ দিনের মেয়াদ বাড়ল অনুব্রতর হেফাজতের। গত অগস্ট মাসে গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর থেকে বারবার জামিনের আবেদন জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি।

    আদালতে অনুব্রত

    শুক্রবার বেলা ১১টা নাগাদ অনুব্রতকে (Anubrata Mondal) আসানসোল আদালতে পেশ করে সিবিআই। হলুদ পাঞ্জাবী পরে এদিন আদালত কক্ষে প্রবেশ করেন অনুব্রত। কিছুটা ভগ্ন স্বাস্থ্যও এদিন চোখে পড়েছে। ওজন যে বেশ কিছুটা কমেছে, তা চেহারাই বলে দিচ্ছে। তবে এদিন তাঁর কোনও জামিনের আবেদন করা হয়নি। তবে অনুব্রতর তরফে এদিন আদলতে ২টি আবেদন করা হয়। অনুব্রতর আইনজীবী বলেন, ভোলে ব্যোম রাইসমিলের অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করে দিক সিবিআই। অ্যাকাউন্টটি অনুব্রতর নামে নয়। সঙ্গে তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত অনুব্রতর ফোন ফেরত চান তিনি।  এদিন মোবাইল দুটির বিষয়ে জানতে চাওয়া হলে সিবিআই-এর তরফে জানানো হয় সেগুলি কেন্দ্রীয় সংস্থার কাছেই রয়েছে, ফরেনসিক পরীক্ষাও হয়ে গিয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই ফেরত দেওয়া যাবে না।

    আরও পড়ুন: ফের বেঁফাস অখিল গিরি, অশীতিপর শিশিরকে কী ভাষায় আক্রমণ করলেন জানেন?

    এদিন তদন্তে অগ্রগতির কথা জানিয়ে আদালতে একটি সিডি পেশ করে সিবিআই। সেই সিডি দেখে বিচারপতি বলেন, আমি বিস্মিত। ২০ বছরের চাকরিজীবনে এই ধরনের তথ্য কোনও দিন দেখিনি। তবে সিবিআই আদালতের হাতে কী তথ্য তুলে দিয়েছে তা ২ পক্ষই গোপন রেখেছে। এর পরই ২২ ডিসেম্বর পর্যন্ত অনুব্রতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আদালত চত্বরে প্রতিবারের মতোই এদিনও ছিল অনুব্রতর (Anubrata Mondal) অনুগামীদের ভিড়। তবে তেমন কিছু বলেননি কেষ্ট। সাংবাদিকদেরও এড়িয়ে যান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suvendu Adhikari: ‘‘১২, ১৪, ২১… খেয়াল রাখুন, দেখুন কী হয়’’, নিশানায় রাজ্য! কীসের ইঙ্গিত শুভেন্দুর?

    Suvendu Adhikari: ‘‘১২, ১৪, ২১… খেয়াল রাখুন, দেখুন কী হয়’’, নিশানায় রাজ্য! কীসের ইঙ্গিত শুভেন্দুর?

    মাধ্যম নিউজ ডেস্ক: বহুদিন ধরেই ডিসেম্বর ডেড লাইনের কথা শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে।  এরই মাঝে এবার ডিসেম্বরের তিনটি তারিখের উল্লেখ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বার্তা, ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’। বৃহস্পতিবার বিকেলে নিজাম প্যালেসে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “১২, ১৪, ২১… খেয়াল রাখুন। দেখুন কী হয়। এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ। ওয়েট এন্ড ওয়াচ।” যদিও এর থেকে বেশি কিছুই আর বলতে চাননি তিনি। তবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 

    কী হতে পারে এই তিন দিন

    ১২ ডিসেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে করা আবেদনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানির কথা। ওই দিনই আবার হাজরায় সভা করবেন শুভেন্দু (Suvendu Adhikari)। ১৪ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে অনুব্রত (মণ্ডল) মামলার শুনানি আছে। ২১ ডিসেম্বর আবার কাথিঁতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করে যাওয়ার মাঠে সভা করার কথা শুভেন্দুর। ওই তিন দিন রাজ্য রাজনীতিতে কী ঘটনা ঘটে সেই দিকে তাকিয়ে রাজ্যবাসী।

    আরও পড়ুন: হাজরা ও কাঁথিতে শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

    সূত্রের খবর, আগামী সপ্তাহেই নয়াদিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা তাঁর। সব ঠিক থাকলে ১৩ ডিসেম্বর নয়াদিল্লিতে অমিত শাহের মুখোমুখি বৈঠকে বসতে পারেন শুভেন্দু। এই সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিনই কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিরুদ্ধে করা সব FIR-এর উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে আপাতত হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ। তবে CBI তদন্ত করবে কি না পরে সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Gujarat Election:  ধোনির স্টাইলে ফিনিশ! পিছিয়ে পড়েও বড় ব্যবধানে জয়ী রবীন্দ্র জাদেজার পত্নী রিভাবা

    Gujarat Election: ধোনির স্টাইলে ফিনিশ! পিছিয়ে পড়েও বড় ব্যবধানে জয়ী রবীন্দ্র জাদেজার পত্নী রিভাবা

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী পিচে প্রথমবার নেমেই জামনগর উত্তর কেন্দ্রে দুর্দান্ত জয় পেলেন জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। ৩ বছর আগে বিজেপিতে যোগ দেন রবীন্দ্র পত্নী রিভাবা। প্রথমবার ভোটে দাঁড়িয়েই ৮৩ হাজার ভোট পেলেন জামনগর উত্তরের বিজেপি প্রার্থী। গুজরাট নির্বাচনের ফল বেরনোর আগেই রোড শো শুরু করলেন রিভাবা জাদেজা। 

    বড় জয় রিভাবার

    ভোটে জয় প্রায় নিশ্চিত হওয়ার পর এদিন সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘যারা আনন্দিত হয়ে আমাকে প্রার্থী হিসেবে গ্রহণ করেছেন, আমার জন্য কাজ করেছেন, মানুষের কাছে পৌঁছে গিয়েছেন আমারা বার্তা নিয়ে – আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এটা শুধু আমার নয়, আমাদের সবার জয়।’ প্রথমবার নির্বাচনের ময়দানে পা রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে প্রচার করতে নেমেছিলেন পরিবারে নিকটাত্মীয়রাই। কেন পরিবারের বিরুদ্ধ মতাদর্শের দলে যোগদান করেছেন, সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। সমস্ত সমস্যা আর সমালোচনাকে বাউন্ডারির বাইরে ফেলে দিলেন তিনি। প্রথম থেকেই রিভাবার স্পষ্ট কথা ছিল, এটা আদর্শের লড়াই। পরিবারের মধ্যে কোনও বিভাজন নেই। যেই দলকে যে সমর্থন করে তাঁর হয়ে সে প্রচার করছে। পাশাপাশি তিনি ধারাবাহিক ভাবে এও বলে এসেছেন যে রবীন্দ্র জাদেজা তাঁর সঙ্গেই রয়েছেন।মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী রিভাবা এর আগে রাজস্থানে কর্নি সেনার হয়ে কাজ করেছেন। তবে এই প্রথম সক্রিয় রাজনীতিতে পথ চলা শুরু হবে রিভাবার। 

    জামনগর বিধানসভা এলাকায় নাগরিকদের মধ্যে একাধিক কাজ করেন রিভাবা। তাঁর কাজে খুশি হয়েই বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election) তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় রাজ্য বিজেপি। এই কেন্দ্রের বিধায়ক ধর্মেন্দ্রসিং জাদেজাকে সরিয়ে রিভাবাকে প্রার্থী করা হয়। ভোটে নিকটতম প্রার্থী কংগ্রেসের বিপেন্দ্রসিং চতুরসিং জাদেজাকে তিনি ৪০,৯৬৩ ভোটের বড় ব্যবধানে পরাস্ত করলেন। তবে, গণনার শুরুতে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন তিনি। জামনগর উত্তর বিধানসভার নির্বাচনে আপের কর্ষণভাই কামরুর এবং কংগ্রেসের বিপেন্দ্রসিং চতুরসিং জাদেজার পিছনে তিন নম্বরে ছিলেন তিনি। তবে, ঠিক এমএস ধোনি স্টাইলে ‘ফিনিশ’ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা রিভাবা।

    আরও পড়ুন: মোদি-ম্যাজিকে ভর করে টানা সপ্তমবার গুজরাট দখলের পথে বিজেপি

  • Team India: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

    Team India: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের শুরু থেকে তিন মাসের মধ্যে দেশের মাটিতে তিনটি দলের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। প্রথম শ্রীলঙ্কা পরে নিউজিল্যান্ডের ও সব শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। তিন দলের বিরুদ্ধে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলের আগে ঠাসা ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু ভারত-শ্রীলঙ্কা টি ২০ ও একদিনের সিরিজ। এরপর তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলতে ভারতে আসবে নিউজিল্যান্ড। এরপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। আইপিএলের আগে রয়েছে ওডিআই সিরিজও। খেলা হবে ইডেনেও। আগামী ১২ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। 

    কবে কার সঙ্গে খেলা

    ভারত-শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে টি ২০ আন্তর্জাতিক দিয়ে। মঙ্গলবার, ৩ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা প্রথম টি ২০ হবে মুম্বইয়ে। বৃহস্পতিবার, ৫ জানুয়ারি পুণেতে দ্বিতীয় টি ২০ ম্যাচ। ৭ জানুয়ারি, শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ টি ম্যাচ হবে রাজকোটে। ১০ জানুয়ারি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, ১২ জানুয়ারি প্রথম দুটি একদিনের আন্তর্জাতিক যথাক্রমে গুয়াহাটি ও কলকাতায়। তৃতীয় ওডিআই হবে রবিবার, ১৫ জানুয়ারি ত্রিবান্দ্রমে।


    ১৮ জানুয়ারি থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড সিরিজ। বুধবার, ১৮ জানুয়ারি ভারত-নিউজিল্যান্ড প্রথম ওডিআই হায়দ্রাবাদে। ২১ জানুয়ারি, শনিবার রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। মঙ্গলবার, ২৪ জানুয়ারি ইন্দোরে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের আন্তর্জাতিক। জানুয়ারির ২৭ তারিখ, শুক্রবার রাঁচিতে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি ২০ আন্তর্জাতিক। রবিবার, ২৯ জানুয়ারি লখনউয়ে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক। সিরিজের শেষ টি ২০ আন্তর্জাতিকটি হবে বুধবার, ১ ফেব্রুয়ারি আমেদাবাদে।

    আরও পড়ুন: বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হার ভারতের! কোচ-অধিনায়ককে তলব করল বিসিসিআই

    ভারত-নিউজিল্যান্ড সীমিত ওভারের সিরিজের পর রয়েছে ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফির চারটি টেস্ট হবে যথাক্রমে নাগপুর, দিল্লি, ধরমশালা ও আমেদাবাদে। ৯ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট নাগপুরে। ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে দ্বিতীয় টেস্ট। মার্চের ১ তারিখ থেকে ধরমশালায় তৃতীয় টেস্ট। ৯ মার্চ থেকে আমেদাবাদে চতুর্থ টেস্ট। এই সিরিজের পর ভারতে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ১৭ মার্চ, শুক্রবার মুম্বইয়ে হবে প্রথম ওডিআই, রবিবার, ১৯ মার্চ বিশাখাপত্তনমে দ্বিতীয় ওডিআই। সিরিজের শেষ ওডিআই ২২ মার্চ, বুধবার চেন্নাইয়ে। মার্চের শেষ দিন বা এপ্রিলের ১ তারিখ থেকে আইপিএল শুরুর কথা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indonesia: বিয়ের আগে সঙ্গম নিষিদ্ধ ইন্দোনেশিয়ায়! সরকারের নয়া আইন নিয়ে ক্ষোভ জনগণের

    Indonesia: বিয়ের আগে সঙ্গম নিষিদ্ধ ইন্দোনেশিয়ায়! সরকারের নয়া আইন নিয়ে ক্ষোভ জনগণের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার (Indonesia) নয়া আইনে বিয়ের আগে সঙ্গম দণ্ডনীয় অপরাধ। মঙ্গলবার এই মর্মে একটি নতুন ফৌজদারি আইন পাশ হল ইন্দোনেশিয়ার আইনসভায়। এর মাধ্যমে নেদারল্যান্ডসের অধীনে থাকাকালীন আনা বিধিতে কিছু পরিবর্তন করা হয়েছে৷ তিন বছরের মধ্যে নতুন এই বিধি কার্যকর হওয়ার কথা রয়েছে৷

    নয়া আইনে যা রয়েছে

     নয়া আইন অনুযায়ী,বিয়ের আগে সঙ্গম শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের শাস্তি হিসাবে এক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানানো হয়েছে। নয়া এই আইন ইন্দোনেশিয়ার নাগরিক এবং বিদেশিদের জন্য সমানভাবে প্রযোজ্য বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রী ইয়াসোনা লাওলি এই আইনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।  এই ধরনের আইনে মানবাধিকার লঙ্ঘিত হতে পারে বলে যে অভিযোগ উঠছে, তাতে কান দিতে নারাজ সরকার। এত দিন দেশে যে ফৌজদারি বিধি প্রচলিত ছিল, সেটিকে ঔপনিবেশিক বলেও কটাক্ষ করেন ইয়াসোনা লাওলি। নতুন আইনে অভিযুক্তের স্বামী, স্ত্রী, সন্তান বা নিকট আত্মীয়রা প্রশাসনে অভিযোগ জানাতে পারবেন। শুধু সঙ্গমই নয়, এই আইনে অবিবাহিত নারী-পুরুষদের একত্রবাসও নিষিদ্ধ হবে। ইন্দোনেশিয়াতে সমকামী বিবাহ নিষিদ্ধ, তাই নতুন আইন আসার পর সমকামীরাও চরম সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: কোভিড-১৯ ম্যান মেড! উহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল ভাইরাস, দাবি বিজ্ঞানীর

    নয়া আইনের বিরোধিতা

    বিয়ে-বহির্ভূত যৌন সম্পর্কের কারণে শাস্তির বিধান পর্যটন শিল্পে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা। তবে কর্তৃপক্ষ বলছে, বালিতে যাওয়া পর্যটকদের কোনও সমস্যা হবে না৷ এই আইনের একটি খসড়া ২০১৯ সালে পাস হওয়ার সময় সে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। শুধু সঙ্গমই নয়, এই আইনে অবিবাহিত নারী-পুরুষদের একত্রবাসও নিষিদ্ধ হবে। সব রাজনৈতিক দলের সমর্থনে আজ মঙ্গলবার আইনটি পাস হয়। ইন্দোনেশিয়ায় নতুন এ আইন এখনই কার্যকর হচ্ছে না। আইনের বিধিবিধান তৈরি করতে আরও তিন বছর লেগে যেতে পারে বলে জানা গেছে। আইনটি ব্যক্তিস্বাধীনতার উপর বড় আঘাত বলে মনে করা হচ্ছে। দেশের অর্থনীতিতে নতুন এ আইনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন অনেকেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • FIFA World Cup: অঘটন! ক্যামেরুনের কাছে হারল ব্রাজিল, পর্তুগালকে হারিয়ে নক আউটে দঃ কোরিয়া

    FIFA World Cup: অঘটন! ক্যামেরুনের কাছে হারল ব্রাজিল, পর্তুগালকে হারিয়ে নক আউটে দঃ কোরিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচও অঘটন। শুক্রবার দোহার লুসেইল স্টেডিয়ামে ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরে গেল ব্রাজিল। ইনজুরি টাইমে ম্যাচের একমাত্র গোল ভিনসেন্ট আবুবাকরের। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে হেড করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলেন। আবুবাকর তৃতীয় আফ্রিকান ফুটবলার যিনি বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে গোল করলেন। স্পেন, পর্তুগালের পর ব্রাজিল। প্রথম দুই ম্যাচে ক্লিনশিট রেখেছিল তিতের দল। আশা ছিল কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে গ্রুপের তিনটে ম্যাচ জিতেই নক আউটে যাবে ব্রাজিল। একাধিক সুযোগ নষ্ট, ফিনিশিংয়ের অভাবে উল্টে হেরে বসল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্যালারিতে বসে দলের হার দেখলেন নেইমার। 

    নক আউটে দঃ কোরিয়া

    পর্তুগালকে হারিয়ে এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে শেষ ষোলোয় গেল দক্ষিণ কোরিয়া। এশিয়ার এই দেশের বিরুদ্ধে খেলতে নামার আগেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল পর্তুগাল। দক্ষিণ কোরিয়াকে হারালে এ বারের বিশ্বকাপে প্রথম দল হিসাবে গ্রুপের তিনটে ম্যাচই জিততেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু সেটা হল না। গোল নষ্টের খেসারত দিতে হল রোনাল্ডোদের। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল অমীমাংসিত। অতিরিক্ত সময়ে দক্ষিণ কোরিয়া জয়সূচক গোল করে দেয়। ফলে ২-১ ব্যবধানে পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে পাড়ি জমায় কোরিয়া।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    অন্য ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ জি থেকে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিল সুইৎজারল্যান্ড। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য জিততে হতো সার্বিয়া-সুইৎজারল্যান্ড দু’টি দলকেই। তাই শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণের খেলা চলতে থাকে। গোলের পর গোল ম্যাচ উপভোগ করেন ফুটবলপ্রেমীরা। অন্যদিকে ঘানাকে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে। দু’বারের ট্রফি জয়ী দল হেরে গেল গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে দেওয়ায়। রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে শেষ হল ম্যাচ। শেষ দিকে একের পর এক আক্রমণ করেও গোল করতে পারল না উরুগুয়ে। বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লুই সুয়ারেসরা।

    গতকালের ম্যাচের ফলাফল:

    সার্বিয়া ২ : সুইৎজারল্যান্ড ৩

    ঘানা ০ : উরুগুয়ে ২

    দক্ষিণ কোরিয়া ২ : পর্তুগাল ১

    ক্যামেরুন ১ : ব্রাজিল ০

    আজকের ম্যাচ:

    নেদারল্যান্ডস-আমেরিকা (রাত সাড়ে ৮টা)

    আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • IPL Registration: আইপিএলের মিনি নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত

    IPL Registration: আইপিএলের মিনি নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৩ ডিসেম্বর কোচিতে বসবে আইপিএলের (IPL Registration) মিনি নিলাম। বিগত পর্বগুলোর মতই এবারও দল গুছিয়ে নিতে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। মোট ৯৯১ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইপিএল (IPL Registration) গভর্নিং কাউন্সিল। তার মধ্যে ৭১৪ জন ভারতীয় এবং ২৭৭ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। নিলামের জন্য নির্বাচিত ক্রিকেটারদের তালিকায় ক্যাপড খেলোয়াড়ের সংখ্যা ১৮৫। আন ক্যাপড ক্রিকেটার হলেন ৭৮৬। এর মধ্যে আবার আইসিসির সদস্য দেশের ২০ জন ক্রিকেটার রয়েছেন।

    নিলামে কোন দেশের কতজন ক্রিকেটার

    আইপিএলের (IPL Registration) নিময় অনুযায়ী একটা ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ২৫ জন ক্রিকেটার দলে নিতে পারবে। অধিকাংশ দলই কোর টিম ধরে রেখেছে। তাই গত আইপিএলের পারফরম্যান্সের নিরিখে দলের খামতি মেটাতে নিলামে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তাই ৯৯৪ জন ক্রিকেটার নিলামে নাম লেখালেও মাত্র ৮৭ জন দল পাবেন বা দর উঠবে। তাই দল না পাওয়ার সংখ্যাই বেশি থাকবে। কলকাতা নাইট রাইডার্স এবার অনেক বিদেশি হারিয়েছে। বিশেষ করে টপ অর্ডার বাটিং ও বোলিং শক্তিশালী করার চেষ্টা করবে কেকেআর।

    আরও পড়ুন: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    আইপিএলের নিলামের জন্য এবার যে দেশ থেকে (ভারত ছাড়া) সর্বাধিক সংখ্যক খেলোয়াড় নাম নথিভুক্ত করেছে, সেটা হল অস্ট্রেলিয়া। ৫৭ জন অস্ট্রেলিয়ার ক্রিকেটার আইপিএলে (IPL Registration) নাম লিখিয়েছেন। এছাড়াও  আফগানিস্তানের ১৪ জন, বাংলাদেশের  ছয়জন,  ইংল্যান্ডের ৩১ জন,  আয়ারল্যান্ডের আটজন, নামিবিয়ার পাঁচজন,  নেদারল্যান্ডসের সাতজন,  নিউজিল্যান্ডের ২৭ জন, স্কটল্যান্ডের দু’জন, দক্ষিণ আফ্রিকার ৫২ জন, শ্রীলঙ্কার ২৩ জন, সংযুক্ত আরব-আমিরশাহির ছয়জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, জিম্বাবোয়ের ছয়জন খেলোয়াড় আছেন। 

    ব্র্যাভোর বিদায়

    আইপিএলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভোর নাম। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ে তিনি কার্যত শাসন করেছেন আইপিএলের মঞ্চকে। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হয় ব্যাট না হয় বলে দুরন্ত পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেন। পাশাপাশি দুরন্ত ফিল্ডারও ছিলেন তিনি। সেই তাঁকেই আসন্ন আইপিএলে আর খেলতে দেখা যাবে না। আইপিএলে তাঁর দল চেন্নাই সুপার কিংস তাঁকে ছেড়ে দিয়েছে। নিলামের (IPL Registration) জন্য নিজের নামও নথিভুক্ত করেননি তিনি। চোট আঘাতে জর্জরিত ব্র্যাভো এবার আইপিএলকে বিদায় জানালেন। আইপিএলের ইতিহাসে তিনি সর্বাধিক উইকেট সংগ্রাহক। তাঁর ঝুলিতে রয়েছে ১৮৩ টি উইকেট। উল্লেখ্য ২০১১ সালে সিএসকেতে যুক্ত হয়েছিলেন ব্র্যাভো। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Weather Update: শুক্রবার মরশুমের শীতলতম দিন! বড়দিনে কাঁপবে শহর?

    Weather Update: শুক্রবার মরশুমের শীতলতম দিন! বড়দিনে কাঁপবে শহর?

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে শীতের ঝড়ো ব্যাটিং অব্যাহত। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। আজ, শুক্রবার আবার কিছুটা নামলো পারদ (Kolkata Temperature)। শুক্রবার এই মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। তাপমাত্রা ফের নামল ১৫.৬ ডিগ্রিতে। গত রবিবার তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি ছিল। তার থেকেও কমে শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি। পাল্লা দিয়ে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম হওয়ায় শীতের আমেজ বহাল থাকবে। কাল দিনের তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি। কোনও জলীয় বাষ্পের বাধা এখনও পর্যন্ত বাংলায় নেই। তাই উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড হয়ে শীতল হাওয়ার অবাধ প্রবেশ বহাল রয়েছে রাজ্যে। শনিবার থেকে কমবে শীতের আমেজ ( Kolkata Winter )। সোম মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ জন মহিলার তালিকায় নির্মলা সীতারমন

    বড়দিনে কাঁপবে কলকাতা

    ঘূর্ণিঝড় মন্দৌসের প্রভাব রাজ্যে পড়ছে না। সকাল থেকেই কলকাতার আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। পাশাপাশি সারা দিন ধরে শহরের আকাশ আংশিক ভাবে মেঘে ঢাকা থাকবে বলে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রা। তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ১০ এবং ১১ ডিসেম্বর সামান্য করে বাড়বে তাপমাত্রা এমনটাই মনে করা হচ্ছে। কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ডিসেম্বরের পরে শীতের স্থায়ি স্পেল আসতে চলেছে পশ্চিমবঙ্গে। মৌসম ভবন আগেই জানিয়েছিল, ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকেই চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই কনকনে শীত পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। বড়দিন এবং নতুন বছরে বাঙালি জমিয়ে শীত উপভোগ করতে পারবে বলেই দাবি হাওয়া অফিসের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Depression: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্দৌস! সতর্কতা জারি তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশে

    Depression: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্দৌস! সতর্কতা জারি তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্দৌস। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মৌসম ভবন। চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। সেটি ক্রমে আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে বয়ে যাবে। উপকূলের কাছাকাছি এসে ঘূর্ণিঝড় মন্দৌসের শক্তি হারিয়ে যাবে। এর প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে। স্থলভাগের কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ৯ ডিসেম্বর মাঝরাতে পুদুচেরি এবং শ্রীহরিকোটার মাঝে সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে মন্দৌস। 

    ঘূর্ণিঝড়ের জন্য সতর্কতা

    বৃহস্পতিবার সকালে মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় যত উপকূলের দিকে অগ্রসর হবে, ততই বৃষ্টির পরিমাণ বাড়বে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে। ইতিমধ্যেই সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করেছে। এই তিন জেলার উপকূলে ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় যত উপকূলের দিকে এগোচ্ছে, সমুদ্র ততই উত্তাল হচ্ছে। আগামী তিন দিন ধরে সমুদ্র উত্তাল থাকবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

    আগামী দুই থেকে তিন দিন এই জেলাগুলিতে বৃষ্টি চলবে। ঝড়ের মোকাবিলা করতে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী ঝড়ের প্রস্তুতি নিয়ে বুধবারই জরুরি বৈঠক করেন। ইতিমধ্যেই সেখানে ২৩৮টি ত্রাণশিবির গড়ে তোলা হয়েছে। নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী। অন্য দিকে, তামিলনাড়ুর তিরুভারাভুর এবং তাঞ্জাভুর জেলায় বৃহস্পতিবার থেকেই স্কুল, কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।

    আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া! সপ্তাহান্তে কমতে পারে শীত

    বাংলায় প্রভাব

    রাজ্যে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না। তবে এই নিম্নচাপের প্রভাবে আজ সকাল থেকেই মেঘলা আকাশ শহরে। শনি-রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ। জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তুরে হাওয়া বা উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব কমতে শুরু করবে। কমবে শীতের আমেজও। কলকাতায় সকালের দিকে হালকা ধোঁয়াশার পরিবেশ থাকবে। প্যাচপ্যাচে আবহাওয়া পরিস্থিতি তৈরী হলেও এ রাজ্যে কোথাও আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। 

LinkedIn
Share