Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • FIFA World Cup: শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স

    FIFA World Cup: শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ পর্বের প্রায় শেষ পর্যায়ে কাতার বিশ্বকাপ। বুধবার রাতে পোল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতে শেষ ষোলোয় পা রেখেছে আর্জেন্টিনা। হেরেও প্রি কোয়ার্টারে উঠেছে রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডও। আজ, বৃহস্পতিবার নজরে থাকবে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, জার্মানি, স্পেন, জাপানের মতো দলগুলি।  একটি ম্যাচে জয় ও একটিতে হার মিলিয়ে বেলজিয়াম ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে। নকআউটে যেতে হলে ক্রোয়েশিয়াকে হারাতেই হবে তাদের। নজর থাকবে কানাডা-মরক্কো ম্যাচের দিকেও। কানাডাকে হারালেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে বেলজিয়ামকে হারিয়ে তাক লাগিয়ে দেওয়া মরক্কোর। জার্মানির কাছেও এটি মরণ বাঁচন ম্যাচ। জিততেই হবে তাঁদের।

    পেনাল্টি নষ্ট মেসির

    ম্যাচের ৩৮ মিনিটের মাথায়, পোল্যান্ড বক্সে শরীর শূন্যে ভাসিয়ে হেড করতে যান লিওনেল মেসি (Lionel Messi)। ফাউল করেন পোলিশ গোলকিপার ওয়েসেক স্কেসনে। পেনাল্টি দেন রেফারি। তবে বল সাজিয়ে তৈরি হয়েও গোল পেলেন না মেসি। তাঁর ডানদিকের শট ঝাঁপিয়ে পড়ে দুরন্ত সেভ করলেন স্কেসন। গোটা স্টেডিয়াম তখন থমথমে। মেসিও হতাশ। সমর্থকদের আশঙ্কা, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে না তো আর্জেন্টিনাকে? আশ্বস্ত করলেন ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজ। দুজনই গোল করলেন দ্বিতীয়ার্ধে। পোল্যান্ডকে ২-০ গোলে চূর্ণ করে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল আর্জেন্টিনা (Argentina vs Poland)। গ্রুপ সি-র শীর্ষে থেকে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন মেসিরা।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    এই ম্যাচ হেরেও নক আউটে পৌঁছে গেল পোল্যান্ড। অন্য ম্যাচে মেক্সিকো ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবকে। পোল্যান্ড ও মেক্সিকো, দুই দলেরই পয়েন্ট সমান (৪) হলেও গোলপার্থক্যে এগিয়ে থাকায় পরের রাউন্ডে গেলেন লেয়নডস্কিরা। শেষ ষোলোয় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে তাঁরা।

    গতকালের ম্যাচের ফলাফল:

    তিউনিশিয়া ১ : ফ্রান্স ০

    অস্ট্রেলিয়া ১ : ডেনমার্ক ০

    পোল্যান্ড ০ : আর্জেন্টিনা ২

    সৌদি আরব ১ : মেক্সিকো ২

    আজকের ম্যাচ:

    ক্রোয়েশিয়া-বেলজিয়াম (রাত সাড়ে ৮টা)

    কানাডা-মরক্কো (রাত সাড়ে ৮টা)

    জাপান-স্পেন (রাত সাড়ে ১২টা)

    কোস্টারিকা-জার্মানি (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Partha Chatterjee: মিলল না জামিন, ১৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই পার্থ-অর্পিতা

    Partha Chatterjee: মিলল না জামিন, ১৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই পার্থ-অর্পিতা

    মাধ্যম নিউজ ডেস্ক:  নিয়োগ দুর্নীতি ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেল হেফাজতের মেয়াদ শেষে বুধবার ফের পিএমএলএ আদালতে (PMLA Court) পেশ করা হল পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। এদিনও ভার্চুয়ালি পেশ করা হয় তাঁদের। কিন্তু জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ।

    আদালতে সওয়াল-জবাব

    এদিন পার্থর আইনজীবীর তরফে জামিনের আবেদনই করা হয়নি। পার্থর হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সেলিম রহমান ও সুকন্যা ভট্টাচার্য। তাঁরা বলেন, ‘কোর্ট অর্ডার অনুযায়ী আমাদের উদ্ধার হওয়া নথির স্ক্যান কপির একটি সিডি দেওয়া হয়েছে। সব নথির স্ক্যান কপি দেওয়া হয়নি।’ তাঁরা দাবি করেন, এই গ্রেফতারি অনৈতিক। তদন্তে কোনও অগ্রগতি নেই। একইসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী এদিন বিচারকের সামনে জানান, চার্জশিট জমা হওয়ার অর্থ এই নয় যে তিনি এই অপরাধে অপরাধী। তাঁরা আর্জি জানান, ইডির আবেদন খারিজ করা হোক। কার্যত একই অভিযোগ করেন অর্পিতার আইনজীবী। ইডি-র আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ‘‘নথির কোন কোন জায়গা অস্পষ্ট, তা জানালে সেই সব অংশ ফের তুলে দেওয়া হবে।’’ইডি-র তরফে দাবি করা হয়, এখনও পর্যন্ত পার্থ ও অর্পিতা এবং তাঁদের আত্মীয়দের প্রায় ১০৩ কোটি টাকার হদিস পাওয়া গিয়েছে। বিচারক শুভেন্দু সাহা শুনানি শেষে পার্থ ও অর্পিতাকে ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তাঁদের আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে।

    আরও পড়ুন: বেসরকারি কলেজে অনুমোদন থেকে কোটি কোটি টাকা লেনদেন, পার্থর বিরুদ্ধে আদালতে বিস্ফোরক ইডি

    দুর্নীতিতে আর্থিক লেনদেন

     আদালতে পার্থর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে ইডি। ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন একাধিক বেসরকারি ল কলেজ এবং ফার্মা কলেজের অনুমোদন দেওয়ার জন্য কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই কোটি কোটি টাকা কোথায় রাখা হয়েছে তার হদিশ জানতে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখা জরুরি বলেও দাবি করেছেন ইডির গোয়েন্দারা। ইডি সূত্রে দাবি করা হয়েছে,অনলাইনে পড়ুয়া ভর্তি করতে বেসরকারি বিএড ও ডিইএলএড কলেজ থেকে যেমন কোটি কোটি টাকা নেওয়া হয়েছিল, একই ভাবে টাকা নেওয়া হয় বেসরকারি আইন এবং ফার্মাসি কলেজের ক্ষেত্রেও। দু’টি ক্ষেত্রেই ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগের তির রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পরিষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের দিকে। প্রাথমিক টেট দুর্নীতিতে ইডি-র মামলায় মানিক এখন জেলে আছেন। তদন্তকারীদের দাবি, তাঁকে জেরা করেই এই তথ্য পাওয়া গিয়েছে এবং মানিকের বয়ান অনুযায়ী তাতে পার্থও জড়িত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • INDIA vs NEW ZEALAND:  হতাশাজনক ব্যাটিং! নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারল ভারত

    INDIA vs NEW ZEALAND: হতাশাজনক ব্যাটিং! নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হেরে গেল টিম ইন্ডিয়া (India vs New Zealand)। ফল ১-০। তিন ম্যাচের সিরিজে লিড নিয়েছিল কিউইরা। দ্বিতীয় ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। চাপে পড়ে গিয়েছিলেন শিখর ধাওয়ানের দল। অনেকেই মনে করেছিলেন, বুধবার অকল্যান্ড পার্কে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করবে ভারত।

    ভারতের ব্যাট

    টিম ইন্ডিয়া (India vs New Zealand) প্রথম ব্যাট করে ৪৭.৩ ওভারে মাত্র ২১৯ রানে অলআউট হয়ে যায়। এদিন পুরো ৫০ ওভার খেলতেই পারল না ভারতের বড় বড় ব্যাটসম্যানরা। শুরুটা ভালো হয়নি। ওপেনার ধাওয়ান (২৮) ও শুভমান গিল (১৩) দ্রুত সাজঘরে ফেরেন। শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন। তাঁর সংগ্রহ ৪৯। তবে হতাশ করলেন ঋশভ পন্থ। মাত্র ১০ রান করেই মাঠ ছাড়েন তিনি। সূর্য কুমার যাদব (৬), দীপক হুডা (১২) নামের প্রতি সুবিচার করতে পারেননি। ক্রমাগত উইকেট পতনের ফলে ভারতের রানের গতি মন্থর হয়ে পড়ে। ৬৪ বলে ওয়াশিংটন সুন্দর অনবদ্য ৫১ রান না করলে টিম ইন্ডিয়ার লজ্জা আরও বাড়ত।

    আরও পড়ুন: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    সিরিজ জয়ের গন্ধ

    টার্গেট কঠিন না হওয়ায় সিরিজ জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। শুরুটা বেশ ভালই হয় কিউইদের। ওপেনিং জুটিতে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ৯৭ রান যোগ করে জয়ের আশা জাগিয়ে তোলেন। সব দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ডের ২-০ ব্যবধানে সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা। ফিন ৫৭ রানে উমরান মালিকের বলে আউট হন। কিউইদের স্কোর যখন ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ তখন বৃষ্টি শুরু হয়। তারপর আর খেলা চালু করা যায়নি। ম্যাচটি ভেস্তে যায়। নিউজিল্যান্ড ১-০ তে একদিনের সিরিজ জিতে যায়। পরের বছর দেশের মাটিতে হবে ৫০-৫০ বিশ্বকাপ। এই সফর ছিল তারই প্রস্তুতির অঙ্গ। কিন্তু টিম ইন্ডিয়ার হতাশাজনক পারফরম্যান্সে বিশ্বকাপের প্রস্তুতিতে বেশ ধাক্কা লাগল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sealdah: ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা! অল্পের জন্য এড়ানো গেল বড় বিপদ

    Sealdah: ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা! অল্পের জন্য এড়ানো গেল বড় বিপদ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বুধবার দুপুরে কারশেডমুখী একটি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের পাশাপাশি ধাক্কা লাগে। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদহের বেশ কয়েকটি শাখার রেল পরিষেবা। দুর্ঘটনার জেরে ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়। বহু ট্রেন দেরিতে চলে। প্রাথমিক তদন্তের পর সাসপেন্ড করা হয় শিয়ালদহে কারশেডগামী লোকাল ট্রেনের চালককে। প্রাথমিকভাবে জানা গিয়েছে তাঁর ভুলেই বুধবার সকালে দুটি ট্রেনের ধাক্কা লাগে। এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘প্রাথমিক তদন্তে উঠে এসেছে সিগন্যালিং ব্যবস্থা বা রুট রিলে ইন্টারলকিংয়ে কোনও সমস্যা ছিল না। কারশেডগামী ট্রেনের চালক সিগন্যাল না মেনে এগিয়ে গিয়েছিলেন। সেই জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ব্যবস্থা হিসেবে তাই ওই চালককে সাসপেন্ড করা হয়েছে।’

    আরও পড়ুন: “কোভিড মৃত্যুর জন্যে দায়ী নয় সরকার”, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    পাশাপাশি দুটি ট্রেনে ধাক্কা

    রেল সূত্রে খবর, একটি ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে কারশেডের দিকে যাচ্ছিল, আর একটি ট্রেন কারশেড থেকে স্টেশনের দিকে যাচ্ছিল। দ্বিতীয় ট্রেনটি ছিল রানাঘাট লোকাল, তাতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। পাশাপাশি লাইনে থাকা দুটি ট্রেনের একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। জানা যাচ্ছে, যে ট্রেনটি কারশেডের দিকে যাচ্ছিল, তাতে কোনও যাত্রী ছিলেন না। আচমকাই রেলের লাইন থেকে রানাঘাট লোকালের চাকা বেরিয়ে পাশের লাইনের দিকে চলে যায়। ধাক্কা লাগে ফাঁকা ট্রেনের সঙ্গে। দুটি ট্রেনই দাঁড়িয়ে পড়ে। 

    আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় কী কী পদক্ষেপ? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

    আতঙ্কিত যাত্রীরা

    এই ঘটনায় যাত্রীদের আঘাত লাগেনি। ট্রেন থেকে সঙ্গে সঙ্গে তাঁদের নামানোর ব্যবস্থা করা হয়। তবে এভাবে লাইন থেকে চাকা বেরিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় যাত্রীরা ভয় পেয়ছেন। শিয়ালদহ থেকে প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। ট্রেন এভাবে লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে। দুর্ঘটনার জেরে ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়। ট্রেন বাতিল এবং দেরিতে চলার জন্য ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। শিয়ালদহ থেকে বিভিন্ন শাখায় যাওয়ার বহু ট্রেন গন্তব্যের আগেই আটকে পড়ে। আবার শিয়ালদহে ঢোকার মুখেও থমকে যায় বেশ কিছু ট্রেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rahul Gandhi: ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! মধ্যপ্রদেশে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়ে অভিযোগ বিজেপির

    Rahul Gandhi: ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! মধ্যপ্রদেশে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়ে অভিযোগ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণকারীরা মধ্যপ্রদেশের খারগোনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছে, অভিযোগ বিজেপির। এই অভিযোগের ভিত্তিতে মধ্যপ্রদেশের কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান পীযূষ বাবেলে এবং আইটি প্রধান অভয় তিওয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    বিজেপির অভিযোগ

    দলের রাজ্য মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী এবং রাজ্যের সহ-মিডিয়া ইনচার্জ নরেন্দ্র শিবাজি প্যাটেল ক্রাইম ব্রাঞ্চের কাছে যে অভিযোগ করেছেন, তাতে বলা হয়েছে যে কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কমলনাথ এবং সমগ্র কংগ্রেস দল ভারত জোড়ো যাত্রার ছদ্মবেশে দেশ বিরোধী ক্রিয়াকলাপ সংগঠিত করেছে। বিজেপি নেতাদের অভিযোগ, দেশের শান্তি বিঘ্নিত করতে এই যাত্রায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হচ্ছে। বিজেপি নেতাদের এই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত এর আগে, ছত্তিসগড় কংগ্রেসের একজন কর্মী অ্যাডভোকেট অঙ্কিত মিশ্র মধ্যপ্রদেশের পদ্ম শিবিরের এক নেতা লোকেশ পরাশরের বিরুদ্ধে রায়পুরের সিভিল লাইন থানায় একটি এফআইআর দায়ের করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে, মধ্যপ্রদেশের ভারত জোড়ো যাত্রার সময় উত্থাপিত ‘পাকিস্তানপন্থী’ স্লোগানের একটি ভুল ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিও ছড়াতে পারেন লোকেশ। তাই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

    আরও পড়ুন: দারিদ্রের বিরুদ্ধে প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত, প্রযুক্তি সম্মেলনে বললেন মোদি

    ভারত জোড়ো যাত্রা

    গত সেপ্টেম্বর মাসে তামিলনাড়ু থেকে শুরু হয়েছে রাহুলের এই ‘ভারত জোড়ো যাত্রা’। ইতিমধ্যেই সেই যাত্রা হয়েছে ৭ রাজ্যের ৩৪টি জেলায়। আগামী জানুয়ারিতে শেষ হবে ওই কর্মসূচি। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই ভারত জোড়ো  যাত্রা ২৩ নভেম্বর মধ্যপ্রদেশে প্রবেশ করেছে। ১২ দিন ধরে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরবে কংগ্রেসের এই মিছিল। সেখান থেকে রাজস্থানে প্রবেশ করবে ‘ভারত জোড়ো যাত্রা’। তবে রাহুল গান্ধীর এই কর্মসূচিকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, যে সমাবেশ থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ওঠে তাকে দেশ বিরোধী আখ্যা দেওয়াই শ্রেয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • ODI World Cup: ক্রীড়াক্ষেত্রে ভারত বড় শক্তি, কেউ এড়িয়ে যেতে পারবে না! রামিজকে পাল্টা অনুরাগ ঠাকুরের

    ODI World Cup: ক্রীড়াক্ষেত্রে ভারত বড় শক্তি, কেউ এড়িয়ে যেতে পারবে না! রামিজকে পাল্টা অনুরাগ ঠাকুরের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে হতে চলা একদিনের বিশ্বকাপ (ODI World Cup) ক্রিকেটকে বয়কটের কথা বলেছিলেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। তারই পাল্টা দিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। বিশ্ব ক্রিকেটে বড় শক্তি ভারত। আইসিসির অর্থনৈতিক ভিত্তিও বটে। তাই ভারতে বিশ্বকাপের আসর বসবেই। আর সব দলকেই এখানে খেলতে আসতে হবে, বলে জানান অনুরাগ।

    বড় শক্তি ভারত

    সম্প্রতি এক সাক্ষাতকারে প্রাক্তন পাক ক্রিকেটার তথা পিসিবির চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছিলেন ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে পাকিস্তান কেন ভারতে যাবে? পাক বোর্ডের প্রধান বলেন,  “পাকিস্তান যদি ভারতে গিয়ে পরের বছর বিশ্বকাপ (ODI World Cup) না খেলে তা হলে কেউ সেটা দেখবে? আমাদের পরিষ্কার কথা, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসে, তা হলেই আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলব। যদি ওরা না আসে, তা হলে পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ করতে পারে ওরা।” এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। বিশ্বে খেলার দিক থেকে ভারত বড় শক্তি এবং কেউ এটাকে এড়িয়ে যেতে পারবে না।’ এই এশিয়া কাপ ইস্যুতে আগেও মন্তব্য করেছিলেন অনুরাগ ঠাকুর। তিনি বলেছিলেন, ‘BCCI পাকিস্তানের ব্ল্যাকমেল চিঠির যথাযথ উত্তর দেবে এবং ওডিআই বিশ্বকাপ অবশ্যই ভারতে আয়োজিত হবে এবং এখানে সব দেশ খেলবে।’

    আরও পড়ুন: কোকেন আসক্তি থেকে রিহ্যাবের ভয়াবহতা, আত্মজীবনীতে ‘খুল্লমখুল্লা’ আক্রম

    ভারত-পাকিস্তান দ্বন্দ্ব

    ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান, কিন্তু ভারত জানিয়ে দিয়েছে তারা খেলতে পাকিস্তানে যাবে না। তারবদলে নিরপেক্ষ ভেনুতে হবে ম্যাচ। এরপর পাকিস্তান শিবির থেকে ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ (ODI World Cup) বয়কটের দাবি তোলা হয়। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের মধ্যে বড় ভূমিকা রয়েছে দুই দেশের সরকারের। কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করে দুই দেশের ক্রিকেট সম্পর্ক। সেই কারণেই দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। দেখা হয় শুধু আইসিসি টুর্নামেন্টগুলিতে। ইতিমধ্যেই ভারতীয় বোর্ড সচিব জয় শাহ কিছু দিন আগে বলেছিলেন, আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। প্রতিযোগিতা পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mumbai Terror Attack: আজ মুম্বই হামলার ১৪ বছর! নিহতদের স্মরণ করলেন রাষ্ট্রপতি, বিদেশমন্ত্রী

    Mumbai Terror Attack: আজ মুম্বই হামলার ১৪ বছর! নিহতদের স্মরণ করলেন রাষ্ট্রপতি, বিদেশমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই হামলার (Mumbai Attack) আজ ১৪তম বছর। ২৬/১১-য় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকতার আব্বাস নকভি-সহ বহু নেতারা। 

    নিহতদের স্মরণে ট্যুইট

    ২০০৮ সালে আজকের দিনেই দেশের বাণিজ্য নগরে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার ১০ জঙ্গি শহরের বিভিন্ন প্রান্তে বোমা-গুলি ও বন্দুক নিয়ে নাশকতা চালায়। প্রাণ হারান ১৬৬ জন নিরীহ মানুষ। এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও ছিলেন। জখম হন ৩০০-র বেশি মানুষ। বিশ্বের বহু দেশ এই ঘটনার তীব্র নিন্দা করে।

    মুম্বই হামলার এই ঘটনার পর কেটে গিয়েছে ১৪টা বছর। কিন্তু, তার ভয়বহতা এখনও পিছু ছাড়েনি। সেই দিন যাঁরা ডিউটিতে থাকাকালীন প্রাণ দিয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি। তাঁর তরফে ট্যুইটারে লেখা হয়েছে, ‘সেদিন আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে গোটা দেশ। তাঁদের পরিবারের অশেষ যন্ত্রণা আমরা অনুভব করতে পারি। বীরত্বের সঙ্গে যে সব নিরাপত্তারক্ষী লড়াই করেছিলেন এবং কর্তব্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের সম্মান জানায় গোটা দেশ।’

    ট্যুইটারে বিদেশমন্ত্রী লিখলেন, ‘মানবতার পক্ষে বিপজ্জনক সন্ত্রাসবাদ। আজ ২৬/১১-য় নিহতদের স্মরণে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। যারা এই হামলার পরিকল্পনা ও তদারকি করেছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। গোটা বিশ্বে যারা জঙ্গি হামলার শিকার হয়েছেন, এটা তাঁদের কাছে আমাদের ঋণ।’

    ট্যুইট করে শ্রদ্ধা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিন্দিতে তিনি লেখেন, “মুম্বইয়ে ২৬/১১-র জঙ্গি হামলায় নিরীহ নাগরিকদের হারায় দেশ। আমাদের সাহসী জওয়ানরা প্রত্যেককে নিরাপত্তা দিতে গিয়ে তাঁদের প্রাণ হারান। তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। যাঁরা কাছের মানুষকে হারানোর মতো অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।”

     

     

     

  • FIFA World Cup: আটকে গেল ইংল্যান্ড, কাতারের বিদায় নিশ্চিত, ওয়েলসের বিরুদ্ধে নাটকীয় জয় ইরানের

    FIFA World Cup: আটকে গেল ইংল্যান্ড, কাতারের বিদায় নিশ্চিত, ওয়েলসের বিরুদ্ধে নাটকীয় জয় ইরানের

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) ষষ্ঠ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলস-ইরান (Wales v Iran)। এদিন আল রায়ান স্টেডিয়াম দেখল ‘ফ্রাইডে ব্লকব্লাস্টার’। চূড়ান্ত নাটকীয় এবং রুদ্ধশ্বাস বললেও কম বলা হবে। ৯০ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। ৯০ মিনিটের খেলা শেষের পরেই রেফারি জানিয়ে দেন যে, খেলা চলবে আরও নয় মিনিট। আর সেখানেই পরপর দুই গোল করে বাজিমাত করল কার্লোস কুইরোজের শিষ্যরা।  ধারে ভারে ও নামডাকে এগিয়ে থাকা ইউরোপের ফুটবল দেশ ওয়েলসের চোখের জল বার করে দিল পশ্চিম এশিয়ার দল। প্রথম ম্যাচে ড্রয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্য়র্থ হল গ্যারেথ বেলের ওয়েলস। ইরানের কাছে ০-২ ব্যবধানে হার মানতে হল ওয়েলসকে।

    আটকে গেল ইংল্যান্ড

    ফেভারিটের মতোই বিশ্বকাপ (FIFA World Cup 2022) অভিযান শুরু করেছে ইংল্য়ান্ড। প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে ৬-২ গোলে জিতেছে তারা। জোড়া গোল করেন বুকায়ো সাকা। এক ঝাঁক তরুণ ফুটবলার রয়েছেন ইংল্যান্ড শিবিরে। রয়েছেন অভিজ্ঞ অধিনায়ক হ্যারি কেনও। ইরান ম্যাচে চোট পেয়েছিলেন হ্য়ারি। ফিট হয়ে নামলেও পার্থক্য় গড়ে দিতে পারলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্ডারডগ ধরা হলেও, তাদের হালকা নিলে ভুগতে হবে, এই প্রমাণ প্রথম ম্যাচেই পেয়েছিল গ্যারেথ বেলের ওয়েলস। এ বার টের পেল ইংল্যান্ডও। গোলমুখ খুলতেই পারল না ব্রিটিশরা। গোলশূন্য ম্যাচে পয়েন্ট ভাগ হয়ে গেল দুই শিবিরের মধ্যে।  

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    বিদায় কাতার

    ঘুরে দাঁড়াতে পারল না কাতার। সেনেগালের কাছে ১-৩ ব্য়বধানে হারে কাতার। বিশ্বকাপে (FIFA World Cup 2022) গ্রুপ এ-র অন্য ম্যাচে নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর ১-১ ড্র হতেই আয়োজক কাতারের বিদায় নিশ্চিত হয়ে গেল। এরপর শুধুই মর্যাদা রক্ষার ম্যাচ বাকি রইল তাদের। 

    গতকালের ম্যাচের ফলাফল:

    ওয়েলস্‌ ০ : ইরান ২  

    কাতার ১ : সেনেগাল ৩

    নেদারল্যান্ডস ১ : ইকুয়েডর ১

    ইংল্যান্ড ০: মার্কিন যুক্তরাষ্ট্র ০

    আজকের ম্যাচ:

    টিউনিশিয়া বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ ডি) (দুপুর সাড়ে ৩টে)

    পোল্যান্ড বনাম সৌদি আরব (গ্রুপ সি) (সন্ধ্যা সাড়ে ৬টা)

    ফ্রান্স বনাম ডেনমার্ক (গ্রুপ ডি) (রাত সাড়ে ৯টা)

    আর্জেন্টিনা বনাম মেক্সিকো (গ্রুপ সি) (রাত সাড়ে ১২টা)

  • Shraddha Walkar: ন্যূনতম সময়ের মধ্যে উপযুক্ত শাস্তি পাবে শ্রদ্ধা হত্যাকারী! কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Shraddha Walkar: ন্যূনতম সময়ের মধ্যে উপযুক্ত শাস্তি পাবে শ্রদ্ধা হত্যাকারী! কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকার খুনের মামলায় এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “শ্রদ্ধা ওয়ালকার খুনের ঘটনায় অভিযুক্তকে কড়া শাস্তি দেওয়া হবে। দিল্লি পুলিশ ও বিচার ব্যবস্থা সুবিচার নিশ্চিত করবে।” তিনি আরও জানান, “গোটা ঘটনার উপরে আমার নজর রয়েছে। আমি দেশবাসীকে বলতে চাই, যে ব্যক্তিই এই ঘৃণ্য কাজ করুক, আইনের সাহায্যে ন্যূনতম সময়ের মধ্যে তাঁকে শাস্তি দেওয়া হবে। সঠিক বিচার যাতে হয়, তা নিশ্চিত করবে আদালত, দিল্লি পুলিশ ও বিচারব্যবস্থা।”

    দিল্লি ও মুম্বই পুলিশের যৌথ তদন্ত 

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, দিল্লি ও মুম্বই পুলিশ মিলিতভাবে শ্রদ্ধা ওয়ালকার খুনের মামলার তদন্ত করছে। দিল্লি ও মুম্বই পুলিশের মধ্যে সমন্বয়ের কোনও অভাব নেই। তিনি বলেন, “শ্রদ্ধা ওয়ালকার খুনের মামলায় সম্প্রতিই যে চিঠিটি এসেছে, তাতে দিল্লি পুলিশের কোনও ভূমিকা নেই। শ্রদ্ধা ওয়ালকার মহারাষ্ট্রের একটি থানায় ওই চিঠিটি জমা দিয়েছিলেন, যেখানে তিনি লিখেছিলেন আফতাব হয়তো তাঁকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। সেই সময় কোনও পদক্ষেপ করা হয়নি। ওই বিষয় নিয়েও তদন্ত করা হবে। ওই সময় আমরা সরকারে ছিলাম না…এই ঘটনায় যেই-ই দায়ী হোক না কেন, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।” 

    আরও পড়ুন: শ্রদ্ধা খুনে ব্যবহৃত অস্ত্রের সন্ধান মিলল! আফতাবের পলিগ্রাফ টেস্টের পরই তদন্তে নয়া দিক

    দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকার হত্যা নিয়ে দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। ইতিমধ্যেই শ্রদ্ধা ওয়ালকার হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তাঁর লিভ ইন পার্টনার আফতাবকে। সূত্রের খবর, গতকাল আফতাব আদালতে স্বীকার করে নিয়েছে শ্রদ্ধা ওয়ালকারকে হত্যার কথা। পাশাপাশি সামনে এসেছে মুম্বাইয়ের ভাসাই থানায় আফতাবের বিরুদ্ধে আগেই অভিযোগ করেছিলেন শ্রদ্ধা। কিন্তু তখন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আর এই প্রসঙ্গ তুলে মহারাষ্ট্র সরকারকে তোপ দেগেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন অমিত শাহ রীতিমতো কড়া ভাষায় বলেন, ”শ্রদ্ধা জানিয়েছিলেন, তাঁকে টুকরো করে ফেলবেন তাঁর প্রেমিক। তবুও কোনও পদক্ষেপ করা হয়নি। এর দায় যাঁর, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।” 

    শ্রদ্ধার চিঠি

    ২০২০ সালে শ্রদ্ধা তাঁর লিভ-ইন পার্টনার আফতাব পুনাওয়ালার নামে মহারাষ্ট্র পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে, আফতাব তাঁকে মাঝেমধ্যেই মারধর করে। এমনকী কেটে টুকরো টুকরো করে ফেলার হুমকিও দেয়। সেইসময় দেশজুড়ে করোনা পরিস্থিতি। তখন দু’জনে মহারাষ্ট্রের ভেসাইয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সেই বছরই ২৩ নভেম্বর পুলিশকে এই চিঠিটি লিখেছিলেন শ্রদ্ধা। যার ছত্রে ছত্রে ফুটে উঠেছিল অত্যাচার, মারধরের কথা। উল্লেখ্য, মুম্বই বিজেপির প্রধান আশীষ শেলারও ২০২০ সালে শ্রদ্ধা ওয়ালকার তাঁর লিভ-ইন সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশের কাছে চিঠি লিখে যে অভিযোগ জানিয়েছিলেন, তা নিয়ে কেন পদক্ষেপ করা হয়নি, সেই বিষয়ে প্রশ্ন তোলেন।

  • India Team of Bangladesh: বেঙ্গল টাইগারদের বিরুদ্ধে দলে বাংলার শহবাজ! ছিটকে গেলেন জাডেজা

    India Team of Bangladesh: বেঙ্গল টাইগারদের বিরুদ্ধে দলে বাংলার শহবাজ! ছিটকে গেলেন জাডেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বরেই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। বাংলাদেশ সিরিজের জন্য আগেই দল (India Team of Bangladesh) ঘোষণা করা হয়েছিল। তবে চোট-আঘাতের জন্য বুধবার দলে দুটি পরিবর্তন করা হল। বাংলা টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে সুযোগ পেলেন কুলদীপ সেন ও বাংলার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। যশ দয়াল ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁদের বদলেই দলে ডাক পেলেন শাহবাজরা।

    বাংলার  শাহবাজ

    বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ বেশ কিছু সময় ধরে জাতীয় দলে খেলে আসছেন। সেই জিম্বাবোয়ের সিরিজ থেকে মেন ইন ব্লু-র সঙ্গী তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে অভিষেক হয় তাঁর। সুযোগের সদ্ব্যবহার করে দারুণ পারফরম্যান্স করেছিলেন শাহবাজ। জাদেজার পরিবর্তে তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে খেলাতে চায় বোর্ড। সাকিব আল হাসানদের বিরুদ্ধে মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে শাহবাজের। এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও শাহবাজের পারফরম্যান্স ভালো। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলবে ভারত। যার জন্য আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে উড়ে যাবেন রোহিত শর্মারা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ৪, ৭ এবং ১০ ডিসেম্বর। ১৪ এবং ২২ তারিখে হবে ২টি টেস্ট ম্যাচ।

    আরও পড়ুন: সিরিজ জিতল টিম ইন্ডিয়া! বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি ম্যাচ

    ভারতীয় এ-দল

    বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলও ঘোষিত হয়েছে। দুইটি চারদিনের ম্যাচে দলের অধিনায়কত্ব করবেন অভিমন্যু ঈশ্বরণ। দলে ডাক পেয়েছেন বাংলার মুকেশ কুমারও। আছেন চেতেশ্বর পূজারা, উমেশ যাদবরাও। তবে পূজারা এবং উমেশ উভয়ই স্রেফ দ্বিতীয় চার দিনের ম্যাচেই মাঠে নামবেন।

    বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহঅধিনায়ক), শিখর ধওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share