Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন! এবার কি সুপ্রিম দুয়ারে যাবে রাজ্য সরকার?

    Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন! এবার কি সুপ্রিম দুয়ারে যাবে রাজ্য সরকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেনামি আবেদন মামলায় বহাল থাকল সিবিআই তদন্ত। সঙ্গে শিক্ষাসচিবকে হাজিরার নির্দেশও। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন (SSC)।  রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করেছে বলে জানা গিয়েছে।

    আজ কী হল

    তাঁকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই নির্দেশ মেনে আদালতে হাজিরা দিলেন শিক্ষাসচিব মণীশ জৈন। কিন্তু তার আগেই শিক্ষাসচিবের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য৷  অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ‘বেনামি’ আবেদনের কৈফিয়ত চেয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই প্রশ্নের উত্তর দিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পৌঁছন রাজ্যের স্কুলশিক্ষা দফতরের প্রধান সচিব মনীশ জৈন। তবে আগে ডিভিশন বেঞ্চের শুনানি শুরু হয়। শুনানি শুরু হতেই ডিভিশন বেঞ্চে অস্বস্তিতে পড়ে কমিশন। সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল থাকায় বেকায়দায় পড়ে রাজ্য।

    আরও পড়ুন: ‘কার নির্দেশে নিয়োগের আবেদন?’ ফের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

    ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ

    প্রথমে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে যাদের চাকরি বাতিল হয়, তাঁদের পরিবারের কথা ভেবে পুর্নবহালের আবেদন করেছিল স্কুল সার্ভিস কমিশন। এ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ জানায়, এটা অত্যন্ত বিস্ময়কর যে কিভাবে কমিশন অবৈধদের চাকরি দেওয়ার এরকম একটা আবেদন করল ? কিভাবে অতিরিক্ত শূন্যপদ অযোগ্য প্রার্থীদের দিয়ে পূরণ করার আবেদন আদালতে করা হল ? একজন সচিবকে তলবের নির্দেশ কিভাবে চ্যালেঞ্জ করা যায় অভিমত ডিভিশন বেঞ্চের। তাই সিঙ্গল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখা হয়। ডিভিশন বেঞ্চও পরিষ্কার জানিয়ে দেয় এবিষয়ে তদন্ত করবে সিবিআই। আদালতে হাজিরাও দিতে হবে শিক্ষা দফতরের সচিবকে। এর ফলে এই মামলায় ধাক্কা খেল রাজ্য। এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতা পারে রাজ্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Nisith Pramanik: মিথ্যা মামলা! হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের

    Nisith Pramanik: মিথ্যা মামলা! হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।  ২০০৯ সালে আলিপুরদুয়ারে দুটি সোনার দোকানে চুরি হয়। সেই চুরির মামলায় নাম জড়ায় নিশীথ প্রামাণিকের। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আলিপুরদুয়ার আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কেন্দ্রীয় মন্ত্রী।  এবার গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। 

    আরও পড়ুন: জেলে সত্যেন্দ্রকে মালিশ করা ব্যক্তি ধর্ষণে অভিযুক্ত বন্দি! সরব বিজেপি

    কী ঘটেছিল

    ২০০৯ সালে আলিপুরদুয়ারে দুটি সোনার দোকানে চুরি হয়। সেই মামলায় নাম জড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের। বুধবার হাইকোর্টে নিশীথের আইনজীবী বিকাশ সিং বলেন,সোনার দোকানে চুরির ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তাঁর মক্কেলকে এই মামলায় পুলিশ মিথ্যে ফাঁসিয়েছে। গত ১১ নভেম্বর আলিপুরদুয়ারের ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হতে তাঁর মক্কেলকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তাঁর মক্কেল ওইদিন উপস্থিত থাকতে পারবেন না জানিয়ে শুনানি স্থগিতের আবেদন জানান। কিন্তু, তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়। তারপরই আলিপুরদুয়ার আদালত নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন নিশীথ। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করেন। একইসঙ্গে তিনি নির্দেশ দেন, ২০২৩ সালের জানুয়ারির ৭ থেকে ১২ তারিখের মধ্যে একদিন আলিপুরদুয়ার আদালতে হাজির হতে হবে নিশীথ প্রামাণিককে।

    আরও পড়ুন: রাজ্যপালের শপথ অনুষ্ঠানে গরহাজির শুভেন্দু-সুকান্তরা, কেন?

    বিজেপি-তৃণমূল দ্বন্দ্ব

    চুরির ঘটনায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর নাম জড়াতেই আসরে নামে তৃণমূল। তবে তৃণমূলের আক্রমণকে গুরুত্ব দিতে চাননি নিশীথ। গতকালই জলপাইগুড়িতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আদালতকে আমরা সম্মান করি। তবে এগুলো মিথ্যে মামলা। রাজনীতিতে এরকম মিথ্যে মামলা হয়। রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধেও এরকম মামলা রয়েছে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি সেনেগাল, নেদারল্যান্ডসের সামনে আমেরিকা

    FIFA World Cup: শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি সেনেগাল, নেদারল্যান্ডসের সামনে আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েলসেক হারিয়ে গ্রুপ বি থেকে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল ইংল্যান্ড। ইরানকে হারিয়ে একই গ্রুপ থেকে পরের রাউন্ডে গিয়েছে আমেরিকা। অন্য দিকে গ্রুপ এ থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়েছে নেদারল্যান্ডস ও সেনেগাল। বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ ও বি-কে নিজেদের মধ্যে খেলতে হবে। গ্রুপ এ-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দল। আবার গ্রুপ বি-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ এ-র দ্বিতীয় স্থানে থাকা দল। সেই হিসাবে প্রি-কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে সেনেগাল। অন্য দিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আমেরিকা।

    ইরানের স্বপ্নভঙ্গ

    এ বারের বিশ্বকাপে এশিয়ার প্রথম দেশ হিসাবে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ইরানের কাছে। কিন্তু আমেরিকার ফুটবলাররা ভেঙে দিল ইরানের স্বপ্ন। ১-০ গোলে ইরানকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে গেল আমেরিকা। বিশ্বকাপের শেষ ষোলোয় যেতে হলে আমেরিকার বিরুদ্ধে ড্র করলেই হত ইরানকে। সেই কারণেই হয়তো প্রথম থেকে একটু রক্ষণাত্মক ফুটবল খেলছিল ইরান। তারই ফায়দা তুলল আমেরিকা।

    দাপুটে জয় ব্রিটিশদের

    ওয়েলসকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। গ্রুপ বি-র শীর্ষে থেকে পরের রাউন্ডে গেলেন গ্যারেথ সাউথগেটের ছেলেরা। ৩-০ গোলে ওয়েলসকে হারাল ইংল্যান্ড। নায়ক হতে পারলেন না গ্যারেথ বেল। ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে বেলের উপরেই ভরসা করেছিল ওয়েলস। কিন্তু গোটা ম্যাচে খুঁজেই পাওয়া গেল না তাঁকে। খেলার শুরু থেকেই দাপট দেখায় ব্রিটিশ ফুটবলাররা। তারই ফল এই জয়।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    দুই দশকের অপেক্ষার পর

    দুই দশক আগে যাঁর নেতৃত্বে বিশ্ব মঞ্চের শেষ ষোলোয় উঠেছিল আফ্রিকার দেশটি, এবার তাঁর কোচিংয়েই আবার শেষ ষোলোয় খেলার টিকিট পেল সেনেগাল। ইকুয়েডরকে এদিন ২-১ গোলে হারিয়ে বিশ্বমঞ্চের নক আউট পর্ব নিশ্চিত করল সেনেগাল। দলের হয়ে গোল করেছেন ইয়ান সার ও কোলিবালি। ইকুয়েডরের একমাত্র গোলটি করেছেন কাইসেডো। 

    আয়োজক দেশের বিদায়

    ২টি ম্যাচের ২টিতেই হেরে এদিন খেলা শুরু করেছিল আয়োজক দেশ কাতার। গোড়া থেকেই নেদারল্যান্ডস চেপে ধরে কাতারকে। নিজেদের বাঁচানোর জন্য কাতারের খেলোয়াড়রা পেনাল্টি বক্সেই ভিড় করে থাকে। তার মধ্যেই গোল করার সুযোগ পেয়ে যায় নেদারল্যান্ডস। ২-০ গোলে মানসিক ভাবে দুর্বল কাতারকে হারায় ডাচরা। ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে থাকল নেদারল্যান্ডস। 

    গতকালের ম্যাচের ফলাফল:

    সেনেগাল ২ : ইকুয়েডর ১

    নেদারল্যান্ডস ২ : কাতার ০

    মার্কিন যুক্তরাষ্ট্র ১ : ইরান ০

    ইংল্যান্ড ৩ : ওয়েলস ০

    আজকের ম্যাচ:

    তিউনিশিয়া-ফ্রান্স (রাত সাড়ে ৮টা)

    অস্ট্রেলিয়া-ডেনমার্ক (রাত সাড়ে ৮টা)

    পোল্যান্ড-আর্জেন্টিনা (রাত সাড়ে ১২টা)

    সৌদি আরব-মেক্সিকো (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • TET: পূর্ণমানের চেয়ে বেশি প্রাপ্ত নম্বর! ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নম্বরের ব্রেক আপ নিয়ে বিতর্ক

    TET: পূর্ণমানের চেয়ে বেশি প্রাপ্ত নম্বর! ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নম্বরের ব্রেক আপ নিয়ে বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাপ্ত নম্বর পূর্ণমানের চেয়ে বেশি। প্রাথমিক টেটে (Primary TET) উলাট-পুরাণ। ডিইএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) পরীক্ষার প্রশ্নপত্রের প্রতিলিপি ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই বেশ অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। এরই মধ্যে আবার নতুন করে বিতর্ক। পর্ষদের তরফে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের প্রাপ্ত নম্বরের ব্রেক আপ প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর পূর্ণমানের চেয়েই বেশি। 

    আরও পড়ুন: রাবণের সঙ্গে তুলনা মোদিকে! বিতর্কিত মন্তব্য মল্লিকার্জুন খাড়গের, প্রতিবাদ বিজেপির

    পূর্ণমানের চেয়ে বেশি প্রাপ্ত নম্বর

     ২০১৪ টেট (TET) উত্তীর্ণ যাঁরা প্যানেলভুক্ত হয়েছিলেন তাঁদের প্রত্যেকের নম্বরের ব্রেক আপ প্রকাশ করার নির্দেশ দিয়েছিল,আদালত। সেই নির্দেশ মেনে নম্বরের ব্রেক আপ প্রকাশ করেছে পর্ষদ। সেখানেই বিভ্রান্তি দেখা গেল। যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরা কোন কোন ক্ষেত্রে অর্থাৎ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তর, ট্রেনিং, ইন্টারভিউতে কত নম্বর পেয়েছেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে ১০ শতাংশের মধ্যে ১০ পেয়েছেন, কেউ আবার ১০.৯ শতাংশ নম্বর পেয়েছেন। অর্থাৎ পূর্ণ মানের চেয়েও বেশি পেয়ে গিয়েছেন, বহু ছাত্রছাত্রী। কীভাবে সম্ভব এমন কাণ্ড? তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

    আরও পড়ুন: গুজরাতসহ গোটা দেশকে ধ্বংস করেছে কংগ্রেস, প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদি

    ভুল স্বীকার পর্ষদের

     ভুল মেনে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভুল সংশোধনের আশ্বাস দিয়েছে তারা। পর্ষদের উপসচিব পার্থ কর্মকার বলেন, “মাধ্যমিকের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে। উচ্চমাধ্যমিকের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকে। টেটের জন্য পাঁচ নম্বর, ট্রেনিংয়ের জন্য ১৫ নম্বর, ভাইভার জন্য পাঁচ নম্বর, অ্যাপটিটিউডের জন্য পাঁচ নম্বর এবং এক্সট্রা কারিকুলামের জন্য পাঁচ নম্বর থাকে। মোট ৫০ নম্বরের ভিত্তিতে হিসেব হয়। আদালতের নির্দেশে গতকাল আমরা তালিকা প্রকাশ করেছি। আমাদের নজরে এসেছে, উচ্চমাধ্যমিকে দশের থেকে বেশি কেউ কেউ দেখতে পাচ্ছি। বোর্ডের তরফে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। কারণ দশের থেকে বেশি তো কেউ হতে পারে না। নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে, প্রযুক্তিগত কোনও ভুল হতে পারে। সেটি আমরা ঠিক করার চেষ্টা করছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Cow Smuggling: গরু পাচার মামলায় এবার ইডির নজরে রাজ্যের পাঁচ আইপিএস অফিসার! কারা তাঁরা?

    Cow Smuggling: গরু পাচার মামলায় এবার ইডির নজরে রাজ্যের পাঁচ আইপিএস অফিসার! কারা তাঁরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রত মণ্ডলের পর গরু পাচার-কাণ্ডে (Cattle Smuggling) এবার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে তলব করতে পারে ইডি। হুমায়ুন কবীর একসময় মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন। সেই সময়কার কিছু তথ্য জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই হুমায়ুন কবীরের কাছে নোটিস পাঠানো হয়েছে ।

    একাধিক পুলিশ অফিসারকে তলব

    ইডি সূত্রের খবর, রাজ্যের ৫ আইপিএসকে তলব করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ডিসেম্বরের শুরুতেই তাঁদের ডেকে পাঠানো হতে পারে দিল্লিতে। তালিকায় রয়েছেন মুর্শিদাবাদ (Murshidabad) ও বীরভূমে (Birbhum) দায়িত্ব সামলানো প্রাক্তন পুলিশ আধিকারিকরা। এঁদের মধ্যে রয়েছেন ডিআইজি পদমর্যাদা সম্পন্ন ২ আইপিএস, ২ পুলিশ সুপার। পাঁচ আইপিএস অফিসারকে ডিসেম্বরের ৩ থেকে ৭ তারিখের মধ্যে দিল্লিতে (Delhi) ডেকে পাঠানো হতে পারে বলে খবর।আসলে মুর্শিদাবাদ, বীরভূম – দুই জেলাই সীমান্তবর্তী। এখান দিয়ে সর্বাধিক গরু পাচার হয়ে থাকে। এর আগেও একাধিক পুলিশ আধিকারীককে তলব করে জেরা করেছে ইডি। কোটেশ্বর রাও থেকে শুরু করে জ্ঞানবন্ত সিংকেও তলব করা হয়েছে। তারপরে ফের আরও পুলিশ অফিসারকে জেরা করতে চলেছে ইডি। গরু পাচারের সময় এই ৫ আইপিএস অফিসার মুর্শিদাবাদ এবং বীরভূমে বড় পদের দায়িত্বে ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, মুর্শিদাবাদের পুলিশ সুপার থেকে শুরু করে থানার ওসি সকলেই জড়িত ছিলেন গরু পাচারের ঘটনায়।

    আরও পড়ুন: কল্যাণী এইমস মামলায় বিপাকে সিআইডি, তদন্ত চালাতে লাগবে কেন্দ্রের অনুমতি, জানাল হাইকোর্ট

    হুমায়ুনকে নোটিস

    ২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে বেশকিছু ঘটনা ঘটেছিল। ওই সময় হুমায়ুন কবীর মুর্শিদাবাদে ছিলেন।  সেইসব ঘটনা সম্পর্কে তথ্য হুমায়ুন কবীরের কাছ থেকে পেতে চায় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। ইডির নোটিসে হুমায়ুনকে হাজিরা দিতে হবে দিল্লিতে। তবে হুমায়ুন কবীর জানিয়েছেন, ইডির কোনও নোটিস তিনি পাননি। প্রসঙ্গত, গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, তাঁর দেহরক্ষী সায়গল হোসেন সিবিআইয়ের পর ইডির হাতে গ্রেফতার হয়েছেন। এছাড়া প্রাক্তন বিএসএফ কমান্ডার সতীশ কুমার, ব্যবসায়ী এনামুল হকের মতো হেভিওয়েটদের জালে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে এই চক্রের সঙ্গে কোনওভাবে পুলিশ প্রশাসনের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে চায় ইডি।

  • Suvendu Adhikari: “রাজ্য মন্ত্রিসভার সবাই চোর, পুরো ক্যাবিনেটের গ্রেফতারি চাই”! বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: “রাজ্য মন্ত্রিসভার সবাই চোর, পুরো ক্যাবিনেটের গ্রেফতারি চাই”! বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তাল বিধানসভা। গোটা ক্যাবিনেটের গ্রেফতারির দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বিধানসভায় নিয়োগ দুর্নীতির বিষয়ে আলোচনা এবং মুলতুবির প্রস্তাব দেয় বিজেপি। কিন্তু সেটা বিচারাধীন বিষয় বলে নাকচ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার পরে বিধানসভায় শুরু হয় হট্টগোল। বিধানসভার ভিতরে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ প্রদর্শনের সময়ই রাজ্য মন্ত্রিসভার সদস্যদের গ্রেফতারের দাবিতে সরব হন শুভেন্দু। 

    উত্তাল বিধানসভা 

    বেনামি আবেদন মামলা, ইস্যুতে তোলপাড় বিধানসভা। সোমবার এই নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভায় মুলতুবি প্রস্তান আনেন তাঁরা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। মুলতুবি প্রস্তাব খারিজ করে দেওয়ার পরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিন বিধানসভার বাইরে এসে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “আমরা আজকে একটা মুলতুবির প্রস্তাব দিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুরো মন্ত্রিসভা অযোগ্যদের চাকরির সুপারিশ করে হাইকোর্টে পাঠিয়েছিল। মন্ত্রিসভার দায়বদ্ধতা থাকে বিধানসভার কাছে। আমাদের বলা হল বিচারাধীন বিষয়, পড়তে দেওয়া হবে না। আমি নিশ্চিত এটা বড় দুর্নীতি। একটা মন্ত্রিসভা মেধাদের বাদ দিয়ে অযোগ্যদের সুপারিশ করেছে। মুখ্যমন্ত্রী সহ ৪০ জন মন্ত্রীর জেলে যাওয়া উচিত।” 

    আরও পড়ুন: জামিনের আবেদনই করলেন না, আরও ১৪ দিন জেল হেফাজতেই কেষ্ট

    হাইকোর্টের কথা

    প্রসঙ্গত, গত শুক্রবারই বেনামি আবেদন মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনের সওয়াল জবাবের সময়ে কড়া ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার হাইকোর্টে মণীশ জৈন সরাসরি জানিয়েছেন, এই শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত মন্ত্রিসভার। মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিচারপতি প্রশ্ন করেন, “রাজ্য কেন বেআইনিভাবে নিযুক্তদের পাশে দাঁড়াচ্ছে? গণতন্ত্র কি আদৌ সঠিক লোকের হাতে রয়েছে? সন্দেহ রয়েছে।”

    শুভেন্দুর দাবি

    হাইকোর্টের এই কথা তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, “মন্ত্রিসভা সংবিধানের কাছে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার এই সিদ্ধান্ত হাইকোর্ট চেপে ধরেছে। এই অযোগ্যদের নিয়োগের সুপারিশ কারা করল? পুরো মন্ত্রিসভার গ্রেফতারি চাই।” শীতকালীন অধিবেশনের শুরু থেকেই একাধিক ইস্যুতে উত্তপ্ত থেকেছে রাজ্য বিধানসভা। এদিন মানিকচকের তৃণমূল বিধায়ককে তোপ দেগে শুভেন্দু বলেন, “গতকাল মানিকচকের বিধায়ক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন তাঁরা নাকি মহিলাদের বস্ত্রহরণ করেন। আগামিকাল মহিলা বিধায়করা এ বিষয়ে নিন্দা প্রস্তাব আনবেন।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • FIFA World Cup: ফুটবল মাঠে রাজনীতি! সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে পতাকা কাড়ল সরকারের সমর্থকরা

    FIFA World Cup: ফুটবল মাঠে রাজনীতি! সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে পতাকা কাড়ল সরকারের সমর্থকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: খবরে শিরোনামে ইরান। ফুটবল মাঠের লড়াইয়ে ওয়েলসকে টেক্কা দিয়েছে তারা। তবে সেই সাফল্য ঢাকা পড়েছে বিদ্রোহের আগুনে। ম্যাচ চলাকালীন একদল ইরানি সমর্থক সরকার বিরোধী স্লোগান দিতে দিতে দেশের পতাকা ওড়াতে থাকেন। এই ঘটনা ইরানের প্রথম ম্যাচেও দেখা গিয়েছিল। দেশে স্বাধীনচেতা নাগরিকরা সরকারের তালিবানি শাসনের বিরুদ্ধে এভাবেই সোচ্চার হচ্ছেন বিশ্বকাপ ফুটবলের আসরে। তবে প্রথম ম্যাচে বিক্ষোভকারীদের সেভাবে বাধার মুখে পড়তে হয়নি। কিন্তু শুক্রবার ইরান ওয়েলস ম্যাচের সময় গ্যালারিতে বিক্ষোভ দেখাতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বেশ কিছু ইরানি সমর্থককে। বিভিন্ন সংবাদ মাধ্যমের পাওয়া খবরে জানা গিয়েছে, সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে সরকার পক্ষের সমর্থকরা পতাকা কেড়ে নেয়। তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এই ঘটনার পর বিক্ষোভকারীরা তুমুল চিৎকার চেঁচামেচি করে।

    আরও পড়ুন: যুবরাজের উপহার! মেসিদের হারিয়ে মূল্যবান গাড়ি পেলেন সৌদি ফুটবলাররা

    ইরানে সরকার বিরোধী বিক্ষোভ

    ইরানের সমর্থকদের এই বিক্ষোভের পিছনে রয়েছে অন্য একটি কারণ। সেপ্টেম্বরে ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকে হিজাব বিদ্রোহে অগ্নিগর্ভ ইরান। ‘নীতি পুলিশে’র বিরুদ্ধে গর্জে উঠেছেন মুক্তকেশী তরুণীরা। হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদ করছেন তাঁরা। কিন্তু থেমে নেই শাসকও। বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, মহিলাদের জন্য কঠোর পোশাকবিধি রয়েছে ইরানে। ওই আইনে বয়স সাত বছরের বেশি হলে হিজাব পরা বাধ্যতামূলক। নির্দিষ্ট নিয়মে পরতে হয় হিজাব। ‘নীতি পুলিশের’ দল হিজাব বিধি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা তদারকি করে থাকে। সেই বিধি লঙ্ঘন করার অভিযোগে ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশির মারে মৃত্যু হয় তরুণী মাশা আমিনির। তারপর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদী মিছিল।

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ফুটবলাররাও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলা শুরুর আগে জাতীয় সংগীত (Iran National Anthem) গাইতেও  অস্বীকার করেছিল ইরানের ফুটবলাররা। যদিও শুক্রবার ওয়েলসের বিরুদ্ধে খেলতে নামার আগে জাতীয় সংগীত গান তাঁরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • FIFA World Cup: যুবরাজের উপহার! মেসিদের হারিয়ে মূল্যবান গাড়ি পেলেন সৌদি ফুটবলাররা

    FIFA World Cup: যুবরাজের উপহার! মেসিদের হারিয়ে মূল্যবান গাড়ি পেলেন সৌদি ফুটবলাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়েছে সৌদি আরব। গ্রুপের ম্যাচে প্রবল শক্তিশালী আর্জেন্টিনাকে ১-২ ব্যবধানে হারিয়েছে তারা। এই সাফল্য আরবে ফুটবল বসন্ত বয়ে এনেছে। গোটা দেশ ভাসছে আবেগে। সৌদি সরকারের পক্ষ থেকে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল।

    উপহার গাড়ি

    মেসিদের হারানোর জন্য এবার বড় পুরস্কার পাচ্ছেন সৌদি আরবের ফুটবলাররা। আর্জেন্টিনার বিরুদ্ধে যাঁরা খেলেছেন তাঁদের প্রত্যেককে মহামূল্যবান রোল রোজ গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান। বিশ্বকাপ ফুটবলের আসরে অতীতে বেশ কয়েকবার খেলেছে সৌদি আরব। তবে এত বড় সাফল্য কখনও পায়নি তারা। বিশেষ করে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়াটা অনেকেই এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। সৌদি আরবের ফুটবলারদের হয়তো ঘোর কাটতে সময় লাগবে। এরমধ্যেই আজ অর্থাৎ শনিবার পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। এই ম্যাচ জিততে পারলে গ্রুপের প্রথম দল হিসেবে পরের রাউন্ডে অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে সৌদি আরব। 

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    সৌদি ফুটবলে নীল বসন্ত

    আর সেটা হলে সৌদির সমর্থকদের উৎসব আরও রঙিন হয়ে উঠবে। তবে আর্জেন্টিনাকে হারানোর পর থেকেই সৌদি ফুটবলাররাও দারুন চনমনে। তারা আর পিছন ফিরে তাকাতে চান না। বরং তাঁদের চোখ ইতিহাসে।আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েছিল সৌদি আরব। অনেকেই হয়তো ভেবেছিলেন এশিয়ার দেশটি বড় ব্যবধানে হারবে। কারণ স্কালোনির প্রশিক্ষণাধীন এই আর্জেন্টিনা দলটি ৩৬ টি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ অভিযানে নেমেছিল। অনেকেই বলছিলেন মেসির এটাই শেষ বিশ্বকাপ তাই তিনি মরিয়া চেষ্টা করবেন কাপ জেতার। পেনাল্টি থেকে গোল করলেও মেসির পারফরম্যান্স কিন্তু মন কাড়তে পারেনি সমর্থকদের। বরং ফুটবল মহলে প্রশংসিত হয়েছে সৌদি কোচের স্ট্র্যাটেজি এবং ফুটবলারদের লড়াকু মানসিকতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Nirmal Majhi: নার্সিং এবং ফার্মেসি কাউন্সিলে থাকছেন না নির্মল! কারণ কী?

    Nirmal Majhi: নার্সিং এবং ফার্মেসি কাউন্সিলে থাকছেন না নির্মল! কারণ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: নার্সিং ও ফার্মাসি কাউন্সিল থেকে নাম বাদ পড়েছে নির্মল মাজির। সাধারণত নার্সিং, ডেন্টাল এবং ফার্মাসি কাউন্সিলে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে একজন করে মনোনীত প্রতিনিধিকে পাঠানো হয়। তাঁরা ৫ বছরের জন্য সেখানে থাকেন। এর আগে নার্সিং এবং ফার্মেসি কাউন্সিলের প্রতিনিধি হিসেবে ছিলেন নির্মল মাজি। তবে এবার এই দুটি কাউন্সিলে নতুন মুখ আনা হয়েছে। 

    আরও পড়ুন: ১.৩ লক্ষে স্থান, পড়ছে আরজিকরে! ‘মেধাবী’ মেয়ের হয়ে সওয়াল শান্তনু সেনের

    নতুন মুখ

    দীর্ঘ দিন পরে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কমিটি। সেখানে বিধায়ক-চিকিৎসক নির্মল মাজি ও সাংসদ-চিকিৎসক শান্তনু সেনকে মনোনীত সদস্য করেছে রাজ্য সরকার। কিন্তু মেডিক্যাল কাউন্সিলের মনোনীত প্রতিনিধি হিসাবে আরও যে সমস্ত কাউন্সিলে নির্মল ছিলেন, সেখান থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় এসেছে নতুন মুখ। নার্সিং কাউন্সিলে চিকিৎসক অভীক দে এবং ফার্মাসি কাউন্সিলে সৌরভ পালকে মনোনীত করে পাঠানো হবে, বলে সূত্রের খবর। জানা গিয়েছে, মেডিক্যাল কাউন্সিলের তরফে ডেন্টাল কাউন্সিলে প্রতিনিধি হিসাবে ছিলেন রাজীব গণচৌধুরী। তাঁর মৃত্যুর পরে নির্মলের নাম মনোনীত করে পাঠানো হলেও শেষ পর্যন্ত ডেন্টাল কাউন্সিলে তা কার্যকর হয়নি। এ বার সেখানে মনোনীত হয়েছেন বিধায়ক-চিকিৎসক খগেন মাহাতো। 

    আরও পড়ুন: গরু পাচার মামলায় এবার ইডির নজরে রাজ্যের পাঁচ আইপিএস অফিসার! কারা তাঁরা?

    নয়া কাউন্সিল

    কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি নির্বাচন সম্পন্ন হয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে। সেখানে সরকার পন্থীর ১৪ জন চিকিৎসক জয়লাভ করেছেন। এরপরে তাঁদের মধ্যে থেকে সভাপতি করা হয়েছে বিধায়ক ও চিকিৎসক সুদীপ্ত রায়কে। সুশান্ত রায়কে সহ সভাপতি করা হয়েছে। সহকারী সম্পাদক করা হয়েছে রবি হেমব্রম এবং দীপাঞ্জন হালদারকে। সুদীপ্ত বলেন, “উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীও নতুন প্রজন্মকে সামনে এগিয়ে দিচ্ছেন। সেই মতো কাউন্সিলও কাজের অগ্রগতির জন্য নতুনদের প্রাধান্য দিচ্ছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ruturaj: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    Ruturaj: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ওভারে সাতটি ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড। সেটা হলো ভারতের মাটিতে। বিজয় হাজারে ট্রফির ম্যাচে আমেদাবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে মহারাষ্ট্রের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় ৪৯ তম ওভারে সাতটি ছক্কা হাঁকান। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে এই নজির গরলেন ঋতুরাজ। 

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    ঋতুরাজের ইনিংস

    ৪৯ তম ওভারে উত্তরপ্রদেশের স্পিনারের বিরুদ্ধে মারমুখী মেজাজে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। পরপর তিনি ছক্কা হাঁকান। তারমধ্যে বোলার সিবা সিং একটি নো বল করেন। যার সুবাদে ফ্রি হিট পান ঋতুরাজ। সেই সুযোগও তিনি হাতছাড়া করেননি। ফ্রি হিটেও ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। তাঁর ইনিংসে রয়েছে মোট ১৬ টি ওভার বাউন্ডারি। পাশাপাশি দশটি বাউন্ডারিও হাঁকিয়েছেন মহারাষ্ট্রের অধিনায়ক। ১৫১ বলে ২২০ রান করে অপরাজিত থাকেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ভারতের মাটিতে যা আরও একটি রেকর্ড। একবার দেখে নেওয়া যাক কীভাবে সিবা সিংয়েরর ওভারে সাতটি ছক্কা মারলেন ঋতুরাজ। প্রথম বলে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকান ঋতুরাজ।  তাঁর দ্বিতীয় ছক্কাটি এসেছে বোলারের মাথার উপর দিয়ে। সিবার তৃতীয় ডেলিভারি ছিল শর্ট পিচ। কিন্তু অনায়াসেই তা মিড উইকেট দিয়ে বাউন্ডারির ওপারে পাঠান চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানটি। চতুর্থ ছক্কাটি লংঅফের উপর দিয়ে। সিবার পঞ্চম ডেলিভারি লো বল হলেও, ছক্কা হাঁকাতে ভোলেননি মহারাষ্ট্রের অধিনায়ক। ফ্রি হিটে মিড উইকেটের ওপর দিয়ে ওভার বাউন্ডারি মারেন ঋতুরাজ। সপ্তম ছক্কাও মিড উইকেটের ওপর দিয়ে। 

    ছয় বলে ছয়টি ছয়

    ছয় বলে ছয়টি ছক্কা মারার নজির রয়েছে বহু। ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হারসল গিবস, গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী এক ওভারে ছটি ছক্কা মেরেছিলেন। তবে ওভারে সাতটি ছক্কা মারার নজির এই প্রথম। অনেকে এখন ঋতুরাজকে সিক্স-আর-কিং বলে ডাকছেন। ধতুরাজের দুরন্ত পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে।

LinkedIn
Share