Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Shivamurthy Sharanaru: নাবালিকা নির্যাতন! পকসো আইনে গ্রেফতার কর্ণাটকের লিঙ্গায়ত মঠের প্রধান শিবমূর্তি

    Shivamurthy Sharanaru: নাবালিকা নির্যাতন! পকসো আইনে গ্রেফতার কর্ণাটকের লিঙ্গায়ত মঠের প্রধান শিবমূর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগ গ্রেফতার হলেন কর্ণাটকের (Karnataka) লিঙ্গায়ত (Lingayat ) মঠের সাধু শিবমূর্তি মুরুগা শরনারু (Shivamurthy Sharanaru)। তাঁর বিরুদ্ধে পকসো (POCSO) আইনে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে। মঠের মুখ্য সন্ন্যাসী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কর্নাটকের অন্যতম জনপ্রিয় চিত্রদুর্গার এই মঠের প্রধানকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়মিত ভাবে পড়ুয়াদের যৌন নির্যাতন করতেন। এই কাজে তাঁকে সাহায্য করতেন মঠের অন্যান্য কর্মী। যদিও শিবমূর্তির দাবি, তাঁর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই চক্রান্ত হচ্ছে। এই অভিযোগ তারই অংশ। শেষমেশ তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলেই দাবি শিবমূর্তির।

    উল্লেখ্য, অভিযোগকারিণী দুই নাবালিকার বয়স যথাক্রমে ১৫ এবং ১৬ বছর। দুই নাবালিকা মঠ পরিচালিত একটি স্কুলে পাঠরত ছিলেন এবং স্কুল সংলগ্ন হোস্টেলে তারা থাকতেন। গত ২৪ জুলাই তাঁরা হোস্টেল ত্যাগ করেন এবং ২৫ জুলাই তাদের কটনপেট থানায় পাওয়া যায়। এরপর ২৬ অগাস্ট লিঙ্গায়ত স্বামী শিবমূর্তির বিরুদ্ধে মাইসোরের নজরবাদ থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশকে ওই দুই নাবালিকা জানায় গত সাড়ে তিন বছর ধরে তাদের ওপর যৌন হেনস্থা চালাতেন ওই লিঙ্গায়ত মঠের সাধু।

    আরও পড়ুন: দুমকার পর দিল্লি, সম্পর্ক ছেদ করায় কিশোরীকে লক্ষ্য করে গুলি

    অভিযুক্ত সাধু শিবমূর্তি মুরুগা শরনারু কর্ণাটকের লিঙ্গায়ত সম্প্রদায়ের। এই সম্প্রদায়েরই নেতা বিএস ইয়েদুরাপ্পা। কর্ণাটকের সিংহভাগ অধিকাংশ ভোটার এই সম্প্রদায়ের। এই রাজনৈতিক সমীকরণ মাথায় রেখেও শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় অভিযুক্ত সাধুকে। কয়েকদিন আগেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এই ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, ‘পুলিশের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে তদন্তের জন্য। তারা তদন্ত করবে আর সত্যিটা বেরিয়ে আসবে।’ 

    জগদ্গুরু মুরুগরাজেন্দ্র বিদ্যাপীঠ মঠের গুরু শিবমূর্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি দুই নাবালিকার শ্লীলতাহানী করেছেন। চিত্রদুর্গের দ্বিতীয় জেলা ও দায়রা আদালত যৌন হেনস্থার মামলায় শিবমূর্তির আগাম জামিনের আবেদনের শুনানি শুক্রবার পর্যন্ত স্থগিত করেছিল। এর মধ্যেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, শিবমূর্তিকে শুক্রবারই আদালতে পেশ করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। এর আগে প্রভাবশালী এই ধর্মগুরুর বিরুদ্ধে ‘লুকআইট সার্কুলার’ জারি করা হয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • INS Vikrant: ‘বিক্রান্ত’ নামের কী মাহাত্ম্য? নৌসেনায় তাৎপর্যই বা কী? ফিরে দেখা ইতিহাস

    INS Vikrant: ‘বিক্রান্ত’ নামের কী মাহাত্ম্য? নৌসেনায় তাৎপর্যই বা কী? ফিরে দেখা ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নৌসেনা (Indian Navy), বা বলা ভাল সামরিক ইতিহাসে “বিক্রান্ত” শব্দটার মাহাত্ম্য অন্যরকম। এর আগে, ভারতের (India) প্রথম যে বিমানবাহী রণতরী (Aircraft Carrier) ছিল, তার নামই ছিল আইএনএস বিক্রান্ত (INS Vikrant)। ১৯৬১ সালে ব্রিটেনের থেকে কেনা হয়েছিল ওই যুদ্ধজাহাজ। ১৯৯৭ সালে তাকে ডিকমিশন্ড করা হয়। অর্থাৎ, নৌবাহিনী থেকে অবসর নেয় বিক্রান্ত। তবে তার আগে, ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধে (1971 Indo Pak War) গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ওই জাহাজটি। 

    সেই বিষয়টিকে মাথায় রেখে, ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর (First Indigenous Aircraft Carrier) নামকরণও দেশের প্রথম বিমানবাহী রণতরীর নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯৯ সালে এর নকশা তৈরি হয়। নৌসেনার অধিনস্থ ডিরেক্টরেট অফ নেভাল ডিজাইন (Directorate of Naval Design)-এর নকশা করে। কিন্তু, নির্মাণ কাজ শুরু হয় এক দশক পর অর্থাৎ ২০০৯ সালে। এরপরও দফায় দফায় নির্মাণ ব্যাহত হওয়ায় সময় নষ্ট হয়েছে। অবশেষে, ২০১৩ সালে একে জলে ভাসানো হয়। অবশেষে ২০২২ সালে, নৌসেনার হাতে আসছে আইএনএস বিক্রান্ত। অর্থাৎ, নির্মাণ করতে সময় লেগেছে প্রায় ১৩ বছর। জাহাজটি তৈরি করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড (Cochin Shipyard Limited)।

    আরও পড়ুন: এক ভাসমান দূর্গ যার নাম ‘আইএনএস বিক্রান্ত’

    আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) উপস্থিতিতে নৌসেনায় অন্তর্ভুক্ত করা হল প্রথম ইন্ডিজেনাস এয়ারক্র্যাফট ক্যারিয়ারের। আজ থেকে নামকরণ হল ‘আইএনএস বিক্রান্ত’। এই যুদ্ধজাহাজ অনেক দিক থেকেই তাৎপর্যপূর্ণ। প্রথমত, এটিই হল ভারতে তৈরি প্রথম রণতরী। বিশ্বের হাতে গোনা দেশ রয়েছে, যারা বিমাণবাহী রণতরী ব্যবহার করে। তৈরি করাটা অনেক দূরের ব্যাপার। সেই দিক দিয়ে, ভারত নিজের বিমানবাহী রণতরী নির্মাণ করে আত্মনির্ভরতা ও সক্ষমতার পরিচয় দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চিন ও ফ্রান্সের পর ভারত হল বিশ্বের ষষ্ঠ দেশ যারা নিজেরা বিমানবাহী রণতরী তৈরি করতে সক্ষম হয়েছে। 

    এই জাহাজের ৭৬ শতাংশ দেশে তৈরি। দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় তৈরি হয়েছে এর যন্ত্রাংশ। এটা জাতীয় ঐক্যের প্রতীক। এর ফলে, ভারতের সামরিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেল। এই বিমানবাহী রণতরী দৈর্ঘ্যে ২৬২ মিটার। অর্থাৎ, দুটো ফুটবল মাঠের চেয়েও বড়। চওড়া ৬২ মিটার। উচ্চতা ৫৯ মিটার। মোট ১৪টি ডেক রয়েছে। জাহাজে রয়েছে ২৩০০-র বেশি কম্পার্টমেন্ট। অফিসার ও নাবিক মিলিয়ে প্রায় ১৭০০ জন ক্রু-র থাকার সংস্থান রয়েছে। এর মধ্যে মহিলা অফিসারদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Partha Chatterjee: ফের ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার! আদালতে কী বললেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী?

    Partha Chatterjee: ফের ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার! আদালতে কী বললেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী?

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ মামলায় ফের জেল হেফাজত পার্থ-অর্পিতার। বুধবার যে কোনও মূল্যে জামিন চেয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। শারীরীক অসুস্থতার কথা বলেছিলেন বারবার। কিন্তু আদালত তাতে আমল দিতে নারাজ। এদিন ফের জামিনের আবেদন খারিজ হয়ে যায় পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁকে ফের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন কোর্টে এসে নয়, জেল থেকে ভার্চুয়ালিই শুনানি হয় পার্থ-অর্পিতার। আদালত এদিন স্পষ্ট জানিয়ে দেয় জেলে তাঁদের কোনও মৌলিক অধিকার খর্ব হয়নি। যে কোনও শর্তে জামিনের আবেদন পার্থর, খারিজ আদালতের।

    এদিন আদালতে ভার্চুয়াল হাজিরার বিরোধিতা করে পার্থর আইনজীবী জানান, ‘আমার মক্কেলের শারীরিকভাবে হাজিরা দেওয়ার মৌলিক অধিকার রয়েছে।’ তবে, ভার্চুয়ালিই শুনানি হবে পার্থ-অর্পিতার, বলে জানিয়ে দেয় আদালত। তারপর যে কোনও শর্তে জামিন চান পার্থ। তাঁর আইনজীবী জানান,  ‘প্রয়োজনে একা পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে রাখুন পুলিশি নজরদারিতে।’ তিনি আরও বলেন, ‘অপা ইউটিলিটি সার্ভিসেসের অংশীদার ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি বোর্ডের সঙ্গেও যুক্ত ছিলেন না। তাঁকে ফাঁসানো হচ্ছে। বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা রয়েছে তাঁর। চিকিৎসারও প্রয়োজন রয়েছে।’ 

    আরও পড়ুন: গরুপাচার মামলায় এবার সিবিআই- এর হাতে গ্রেফতার অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর

    অন্যদিকে ইডির আইনজীবী জানান, পার্থর নতুন আরও ৩০টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। মোট ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সেই সব অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা প্রয়োজন। তাই পার্থকে জেল হেফাজতে রেখে সওয়াল করতে চায় ইডি। 

    অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam) মিডলম্যান প্রসন্ন রায়ের আরও সম্পত্তির হদিশ মিলেছে। বুধবার সকালে নিউটাউনের মহিষবাথান লোহারপুলের কাছে ‘মারলিন’ অভিজাত আবাসনের এক ফ্ল্যাট হানা দেয় সিবিআই (CBI)। প্রায় তিন ঘণ্টা চলে তল্লাশি। কার নামে কার থেকে কেনা হয়েছে ফ্ল্যাট, প্রসন্নর নামে কেনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে সিবিআই। এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ আবাসনের গেটে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা। ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীর সঙ্গে বেশকিছুক্ষণ কথা বলেন। সঙ্গে ছিলেন সিআরপিএফ আধিকারিকরা। যাতে তল্লাশি চালানোর সময় সিবিআইকে বাধার মুখে না পড়তে হয়। এদিকে ফ্ল্যাটের চাবির জন্য প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন তদন্তকারীরা। পরে মাস্টার কি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢোকেন তাঁরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
  • Virat Kohli to Suryakumar Yadav: সূর্যের তেজকে কুর্নিশ কোহলির! দুবাইয়ের বাইশগজে ছক্কার বন্যা

    Virat Kohli to Suryakumar Yadav: সূর্যের তেজকে কুর্নিশ কোহলির! দুবাইয়ের বাইশগজে ছক্কার বন্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুটাই করেছিলেন ঝড়ের গতিতে। আর শেষটাও একই ভঙ্গিতে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটিং তাণ্ডবে হংকংয়ের (Hong Kong) বোলাররা রীতিমতো হতোদ্যম হয়ে পড়েন। বুঝেই উঠতে পারছিলেন না, কীভাবে সূর্যর এই প্রখর তেজ থেকে তাঁরা রক্ষা পাবেন। তাঁরা রেহাই পাননি। বরং ক্রমশ ঝাঁঝ বেড়েছে ভারতীয় ব্যাটসম্যানটির। ইনিংসের অন্তিম ওভারে সূর্যকুমার চারটি বিশাল ছক্কা হাঁকান। ভারতীয় ইনিংসে যোগ হয় মূল্যবান ২৬ রান। সূর্যর ঝোড়ো ব্যাটিং দেখে দুবাইয়ের (Dubai) গ্যালারি উদ্বেলিত হয়ে ওঠে বার বার। তাঁরা তো এরকম বাটিং দেখার টানেই মাঠে ছুটে এসেছেন।

    সূর্যর মারমুখী ইনিংস মন ছুঁয়ে গিয়েছে বিরাট কোহলির। উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে চাক্ষুস করেছেন এক অনবদ্য ২৬ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস। শেষ ওভারে হংকংয়ের বোলার হারুন অফ স্টাম্পের বাইরে বল করেন, কিন্তু সেই ডেলিভারি সজোরে সীমানার বাইরে পাঠিয়ে দেন সূর্য অনায়াসে। তারপর অভিনব ভঙ্গিতে সূর্যকে কুর্নিশ জানাতে ভোলেননি বিরাট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উল্কার গতিতে ভাইরাল হয়েছে।

    বিশ্ব ক্রিকেটে সূর্যকুমারকে বলা হয় মিঃ ৩৬০ ডিগ্রি। উইকেটের সব প্রান্তে তিনি শট খেলার ক্ষমতা রাখেন। বল যতই ভালো হোক, সহজেই তিনি তা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতে সক্ষম। এই কারণেই টি-২০ ফরম্যাটে সূর্য এখন ভারতীয় দলের অন্যতম সেরা সম্পদ।

    আরও পড়ুন: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    সূর্যকুমার যখন ব্যাট করতে নামেন তখন ভারতীয় দলের স্কোর ছিল ২ উইকেটে ৯৪। তৃতীয় উইকেটে বিরাটের সঙ্গে জুটি বেঁধে মাত্র ৪২ বলে অপরাজিত ৯৮ রান যোগ করেন তিনি। সেটাই মূলত ভারতীয় ইনিংসকে দু’শোর দোরাগোড়ায় পৌঁছে দেয়। তারকাদের ছাপিয়ে ম্যাচের সেরা হয়েছেন সূর্যই। তাঁর পারফরম্যান্স দেখার পর ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ‘আগামী দিনে ওপেনার হিসেবেই কাজে লাগানো উচিত সূর্যকে।’ পর পর দু’টি ম্যাচ জিতে ভারত সুপার ফোরে পৌঁছে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী রবিবার মরুশহর দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের সম্ভাবনা প্রবল। সেক্ষেত্র হংকংকে হারাতেই হবে বাবরদের। আর সেটা কোনও বিরাট ব্যাপার নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Maharashtra cattle killing: মহারাষ্ট্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু  ১০টি গরুর! জানেন কী ঘটেছিল?

    Maharashtra cattle killing: মহারাষ্ট্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০টি গরুর! জানেন কী ঘটেছিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১০টি গরুর। এদের মধ্যে চারটি গরু গর্ভবতী ছিল। অভিযোগ মহারাষ্ট্রের জালনায় একটি গোশালাতে তড়িদাহত করে ১০টি গরুকে মৃত্যুর মুখে ঠেলে দেয় লতিফ শেখ নামে এক মুসলিম ব্যক্তি। ওই গোশালায় ১৯টি গরু ছিল। এরা সকলেই গ্রামের বাসিন্দাদের প্রয়োজনীয় দুধের জোগান দিত।

    সম্প্রতি কিছুদিন আগেই উত্তরপ্রদেশে এক ব্যক্তি নাইট্রেট মেশানো সবুজ বাজরা খাইয়ে ৬১টি গরুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মহম্মদ তাহির নামে এক খাদ্য বিক্রেতাকে এই অভিযোগে গ্রেফতারও করা হয়। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আম্রোহা জেলার সানতালপুর গ্রামে। এই ঘটনার পর পালিয়ে যায় মহম্মদ তাহির। তাকে আদমপুর অঞ্চল থেকে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তিকে খুঁজে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে পুলিশ।

    আরও পড়ুন: প্রকল্প ছিল কেন্দ্রের, রূপ দিয়েছিলেন তপতী গুহ-ঠাকুরতা, দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতির নেপথ্যে এঁরাই?

    এই ঘটনায় উত্তরপ্রদেশের মন্ত্রী গুলাবো দেবী রাষ্ট্রীয় নিরাপত্তা আইনে দোষীদের শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেন। এই ধরনের খাদ্য যাতে গোশালায় ব্যবহার না করা হয় তার দিকেও নজর দেওয়ার কথা বলেন মন্ত্রী।

    এবার উত্তরপ্রদেশের পর মহারাষ্ট্রে গো হত্যার ঘটনায় শোরগোল পড়েছে। এমনিতেই মহারাষ্ট্রে গোহত্যাকে অপরাধ বলে গণ্য করা হয়। বিজেপি-শিবসেনা পরিচালিত সরকার গো হত্যাকে কার্যত নিষিদ্ধ করেছে মহারাষ্ট্রে। অনুমতি ছাড়াই জবাই করার জন্য গরু বিক্রি ও গো মাংস বিক্রির করলে জরিমানার নির্দেশও রয়েছে। ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাঁচ বছর পর্যন্ত জেলও হতে পারে। তবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিট টু স্লটার সার্টিফিকেট নেওয়ার পরে গরু কাটা যেতে পারে। সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট করে গো হত্যার বিচার চাইছে সাধারণ মানুষ থেকে পশুপ্রেমীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Asia Cup 2022: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    Asia Cup 2022: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে পাকিস্তানকে (Pakistan) ৫ উইকেটে হারিয়েছিল ভারত (India)। এবার দুর্বল হংকংকে ৪০ রানে উড়িয়ে ‘বি’ গ্রুপ থেকে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। অনেকদিন পর বড় রান পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৪৪ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩১তম অর্ধশতরান করলেন। এর আগে রোহিত শর্মার ৩১টি হাফসেঞ্চুরি ছিল। তবে এদিন সবাইকে ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২৬ বলে তাঁর সংগ্রহ অপরাজিত ৬৮ রান। মেরেছেন ছ’টি করে চার ও ছক্কা। মূলত এই জুটির সৌজন্যে প্রথমে ব্যাট করে ভারত ২ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে।

    ভারতের রানটা আরও বেশি হতে পারত। কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটি সেভাবে জমাট বাঁধেনি। বহুদিন ধরেই বড় রান পাচ্ছন না রোহিত। তাই হংকংয়ের মতো দুর্বল দলের বিরুদ্ধ তাঁকে পুরানো মেজাজে দেখতে চেয়েছিলেন সমর্থকরা। কিন্তু হতাশ করেন রোহিত। ২১ রানে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। তবে এদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়ে তিন হাজার রান পূরণ করেন ভারত অধিনায়ক। একই অবস্থা লোকেশ রাহুলেরও। শুরুটা ভালো করেও ৩৬ রানেই তাঁকে থামতে হয়। তবে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ভারতকে শক্ত ভিতে দাঁড় করান সূর্যকুমার যাদব। তাঁদের পার্টনারশিপ ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেয়।

    আরও পড়ুন: রান নয় দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই বড়! কোহলিকে কী বললেন কপিল?

    হংকং যে ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ জিততে পারবে না সেটা প্রত্যাশিতই ছিল। তবে বাবর হায়াত, কিঞ্চিৎ শাহদের লড়াই মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রমীদের। হংকং ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। এখন প্রশ্ন হচেছ, এশিয়া কাপ জয়ের প্রবল দাবিদার ভারতীয় বোলিংকে নিয়ে তারা যেভাবে ছেলেখেলা করল, তা মোটেও শুভ ইঙ্গিত নয় রোহিতের দলের কাছে। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চাহারের সঙ্গে বেশ ভালোই বল করেন পেসার ভুবনেশ্বর কুমার। কিন্তু অর্শদীপ সিং ও আভেশ খান যেভাবে রান বিলিয়েছেন, তা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ চওড়া করবে। অভেশ খান ৪ ওভার হাত ঘুরিয়ে দেন ৫৩ রান। একটি উইকেট পেলেও প্রবল সমালোচনার মুখে পড়তে হচেছ তাঁকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • National Sports Day 2022: ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাবে দেশ! জানুন রাষ্ট্রীয় খেল দিবসে কী বললেন প্রধানমন্ত্রী

    National Sports Day 2022: ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাবে দেশ! জানুন রাষ্ট্রীয় খেল দিবসে কী বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে খেলাধূলার প্রসার হোক। তরুণ সমাজ খেলাধূলাকে গুরুত্ব দিক। ক্রীড়াক্ষেত্রে ভারতীয়রা সাফল্যের নজির পেশ করুক, এমনটাই আশা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। এদিন ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়া দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানান। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যে সাম্প্রতিক সময়ে ভারত খেলাধূলায় নিজেদের অবদান রেখেছে। কমনওয়েলথে দুরন্ত পারফরম্যান্স করেছেন দেশের অ্যাথলিটরা। ক্রিকেট, ফুটবল সবক্ষেত্রেই নিজেদের দাপট দেখিয়েছে মেন-ইন ব্লু। মেয়েরাও পিছিয়ে নেই। দেশ ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাবে, বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

    আজ, ২৯ অগাস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন। ভারতীয় কিংবদন্তীর স্মৃতিকে স্মরণ করে এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস (Rashtriya Khel Divas) হিসেবে পালন করা হয়। ভারত সরকার ২০১২ সাল থেকে প্রতি বছর এই দিনটি পালন করে থাকে।  এই দিনেই ক্রীড়াজগতে দেশের কৃতিদের হাতে রাষ্ট্রপতি অর্জুন,দ্রোণাচার্য পুরস্কার তুলে দেন। হকির জাদুকরকে সম্মান জানাতে কিছুদিন আগেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নতুন নামকরণ করা হয়েছে। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের নাম বদলে নামকরণ করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। নিজের ট্যুইটারে সেই কথা জানিয়েছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    আরও পড়ুন: আবারও সোনা! নীরজের প্রিয় জ্যাভলিন কোথায় জানেন?

    মেজর ধ্যানচাঁদ ১৯০৫ সালের ২৯শে অগাস্ট,উত্তর প্রদেশের ইলাহাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতকে সোনার পদক এনে দিয়েছিলেন। ১৯৫৬ সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে মেজর হিসেবে অবসর নেওয়ার সময়, ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধি প্রদান করে। জাতীয় ক্রীড়া দিবসের প্রাথমিক উদ্দেশ্যই হল খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা। খেলাধূলার ক্ষেত্রে মানুষকে সচেতন করা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Shah Faesal: রাজনীতিতে ইতি, ফের আমলার চাকরিতে কাশ্মীরের প্রথম আইএএস! সংস্কৃতি মন্ত্রকের উপসচিব পদে শাহ ফয়জল

    Shah Faesal: রাজনীতিতে ইতি, ফের আমলার চাকরিতে কাশ্মীরের প্রথম আইএএস! সংস্কৃতি মন্ত্রকের উপসচিব পদে শাহ ফয়জল

    মাধ্যম নিউজ ডেস্ক: সাল ২০১০। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে আইএএস হন জম্মু-কাশ্মীরের শাহ ফয়জল। এর আগে জম্মু ও কাশ্মীর থেকে ইউপিএসসি পরীক্ষায় কেউ প্রথম হননি। সেই থেকে শিরোনামে শাহ ফয়জল। বহু উত্থান-পতনের সাক্ষী ফয়জল। তাঁর জীবনটাই যেন একটা অন্য গল্প। চাকরি থকে ইস্তফা দিয়ে ২০১৯ সালে জানুয়ারিতে রাজনীতিতে যোগ দেন। তৈরি করেন নিজের দল জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস মুভমেন্ট (JKPM)। নতুন দল গঠনের ১৬ মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। বুঝত পারেন নেতা হওয়া তাঁর সাজে না। তাঁকে কাজ করতে হবে সমাজের জন্য।

    সরকারি মহলের খবর অনুযায়ী, কেন্দ্র কখনওই ফয়জলের ইস্তফা গ্রহণ করেনি। তাই চার মাস আগে, গত এপ্রিলে শাহ ইস্তফা প্রত্যাহারের আবেদন করলেই তা  মঞ্জুর করে তাঁকে আমলা পদে বহাল করে কেন্দ্র। শেষ পর্যন্ত ৩০ অগাস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রণালয় জানায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উপসচিবের পদে ফয়জলকে নিয়োগ করা হচ্ছে। আগামী চার বছর ওই পদে থাকবেন তিনি।

    আরও পড়ুন: মৃত্যু হল পৃথিবীর ‘সবচেয়ে একা’ মানুষের, নিজের মৃত্যুর প্রস্তুতি নিয়েছিলেন খোদ নিজেই!

    ২০১৯ সালে অগাস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র। জনসুরক্ষা আইনে কাশ্মীরের বাকি রাজনীতিকদের সঙ্গে আটক হন ফয়জলও। এক বছর পর, ২০২০ সালের অগাস্টে ছাড়া পান তিনি। এর পরেই রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ৩৯ বছরের ফয়জল। 

    তার পর থেকেই আমলার চাকরিতে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন ফয়জল। ট্যুইটবার্তায় তিনি লেখেন, ‘‘২০১৯ সালের জানুয়ারি থেকে অগাস্ট, এই আট মাসে এত বোঝা চেপেছে আমার উপর, যে এক প্রকার শেষ হয়ে গিয়েছিলাম। মিথ্যে কল্পনার পিছনে ছুটে এত দিন যা অর্জন করেছিলাম, সব হারিয়েছি। চাকরি। বন্ধু। খ্যাতি। সুনাম। কিন্তু আশা হারাইনি। বরং, আমার আদর্শই আমাকে হতাশ করেছে। কিন্তু, নিজের ওপর আমার বিশ্বাস ছিল। আমি ঠিক করেছিলাম যে ভুল করেছি, তা শুধরে নেব। জীবন আমাকে আরেকটি সুযোগ দিয়েছে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Asia Cup 2022: হার্দিকের ব্যাট-বল হৃদয়-হরণ করল মোদি থেকে শাহের! এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু ভারতের

    Asia Cup 2022: হার্দিকের ব্যাট-বল হৃদয়-হরণ করল মোদি থেকে শাহের! এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যালারিতে থমথম পরিবেশ। জয়ের জন্য ভারতের দরকার তিন বলে ছয় রান। ব্যাট হাতে হার্দিক। শট মারার আগে চোখ বুজে সাবাইকে আশ্বস্ত করলেন। তারপর, বল গিয়ে পড়ল বাউন্ডারি লাইনের বাইরে। বাকিটা ইতিহাস। পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপে (Asia Cup 2022) যাত্রা শুরু করল ভারত। দশ মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে উড়ে গিয়েছিল ভারত। এ বার এশিয়া কাপে বাবর আজমদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন রোহিত শর্মারা। দু’বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলেন রো-হিটাররা। ব্যাটে-বলে ম্যাচের সেরা হার্দিক। যিনি চার ওভারে ২৫ রানে তিন উইকেট নেন। পরে চাপের মুখে জয়সূচক শট-সহ ১৭ বলে অপরাজিত ৩৩ রান করেন।

    দেশজুড়ে ভারতের জয়ের সেলিব্রেশন চলছে । টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চমকপ্রদ অলরাউন্ড পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। দল তাঁদের দক্ষতা এবং দৃঢ়তা প্রদর্শন করেছে। জয়ের জন্য তাঁদের অভিনন্দন। শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীও।

    রবিবার,  ম্যাচের শুরু থেকেই অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ ছিল টস জেতা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছিলেন, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন। রোহিতও তাই করেন।  প্রথম দিকে রান তুললেও ১৫ ওভারের মাথায় হার্দিক ফিরিয়ে দেন ক্রিজে সেট হয়ে যাওয়া মহম্মদ রিজওয়ানকে। এরপর একই ওভারে খুশদিল শাহকে ফিরিয়ে পাকিস্তানের রানের গতি আটকে দেন হার্দিক। দুরন্ত বোলিং করেন ভুবনেশ্বর কুমার। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান বাবর আজমকে। পরে পাকিস্তানের মিডল অর্ডারকে ভাঙেন। তুলে নেন শাদাব খান, আসিফ আলির উইকেট। মোট চার উইকেট নেন ভুবি। ভুবনেশ্বর, হার্দিক এবং রবীন্দ্র জাডেজার ওভারে রানই করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তিন জনের ১০ ওভারে ওঠে মাত্র ৬২ রান। এখানেই কয়েক কদম পিছিয়ে যায় পাকবাহিনী।

    আরও পড়ুন: বাইশ গজের বাইরে বন্ধুত্বের ছোঁয়া! জানেন বিরাটকে কী বললেন শাহিন?

    ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা একটু নড়বড়ে ছিল। প্রথমেই ফিরে যান লোকেশ রাহুল। শততম ম্যাচে রানের খরা অব্যাহতই থাকে কোহলির। বিরাটের ব্যাট এদিনও করিশমা দেখাতে ব্যর্থ। রোহিতও খুব একটা এগোতে পারেননি। তবে শান্ত মাথায় রান তাড়া করেন হার্দিক-জাদেজা জুটি। পঞ্চম উইকেটে তাদের ৫২ রানের জুটি জয়ের দোড়গোড়ায় নিয়ে যায়। জাদেজা আউট হতেই আশা জাগে পাক-শিবিরে। কিন্তু ক্রিজে তখন গুজরাট-নায়ক হার্দিক। ম্যাচ শেষ করেন ছক্কা হাঁকিয়ে। উচ্ছ্বাসে ফেটে পড়ে আপামর ভারতবাসী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Neeraj Chopra: আবারও সোনা! নীরজের প্রিয় জ্যাভলিন কোথায় জানেন?

    Neeraj Chopra: আবারও সোনা! নীরজের প্রিয় জ্যাভলিন কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের প্রিয় জ্যাভলিন অলিম্পিক মিউজিয়ামে দান করলেন দেশের সেরা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপরা (Neeraj Chopra)। অলিম্পিকের মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের হয়ে প্রথম সোনা এনেছিলেন নীরজ। জ্যাভলিনে (Javelin) সোনার পদক জিতে টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। অলিম্পিকের মঞ্চে যে জ্যাভলিন থ্রো করে সোনার পদক জিতেছেন নীরজ, সেটির মূল্য কম নয়। জ্যাভলিনটি নীরজের খুবই প্রিয়। লুসেনের অলিম্পিক মিউজিয়ামে সেই জ্যাভলিন উপহার দিলেন নীরজ।

    অলিম্পিকের সরকারি ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারে নীরজ জানান, লুসেনের অলিম্পিক স্টেডিয়ামে অভিনব বিন্দ্রার রাইফেলও রাখা আছে। যা তাঁকে গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল। নীরজ বলেন, “আশা করব, আমার জ্যাভলিনও আগামী প্রজন্মকে একই ভাবে উদ্বুদ্ধ করবে। বিশেষ করে ভারতীয় অ্যাথলিটদের।” নীরজের আশা, বহু ভারতীয় ক্রীড়াবিদের নানা স্মারক অলিম্পিক মিউজিয়ামে জায়গা পাবে।

    নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন সোনাজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা বলেন, “এতদিনে কোনও ভারতীয় সঙ্গী পেয়ে একাকীত্ব কাটল তাঁর রাইফেলের।” এখনও পর্যন্ত ৯০ হাজার শিল্পকর্ম, সাড়ে ৬ লক্ষ ছবি ও ৪৫ হাজার ঘণ্টার ভিডিয়ো রাখা আছে অলিম্পিক মিউজিয়ামে। 

    আরও পড়ুন: পাক বধের পর রোহিতদের ‘হার্দিক’ অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের

    লুসেন ডায়মন্ড লিগে প্রথম স্থানে শেষ করেছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ডায়মন্ড লিগের ফাইনালেও যোগ্যতা অর্জন করেছেন নীরজ। জুরিখে অনুষ্ঠিত হবে ডায়মন্ড লিগের ফাইনাল। চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। চোট থেকে ট্র্যাকে ফিরেই দুরন্ত জয় নীরজের। লুসেনে প্রথম প্রয়াসেই ৮৯.০৮ মিটার দূরে বর্শা ছোড়েন তিনি। দ্বিতীয় প্রয়াসে ৮৫.০৮ মিটার দূরত্ব অতিক্রম করেন। বাকিদের থেকে এগিয়ে থাকায় তৃতীয় এবং পঞ্চম থ্রো করেননি নীরজ। ষষ্ঠ থ্রোয়ে ৮০.০৪ মিটার দূরত্ব অতিক্রম করেই আসে সোনা। সেই সঙ্গে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিটও পেয়ে যান হরিয়ানার ক্রীড়াবিদ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share