Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Durand Cup 2022: ঝড়-বৃষ্টি বাধা নয় কোনওটাই! উত্তেজনা তুঙ্গে, ডুরান্ড ডার্বি শুরু সন্ধ্যা ৬টায়

    Durand Cup 2022: ঝড়-বৃষ্টি বাধা নয় কোনওটাই! উত্তেজনা তুঙ্গে, ডুরান্ড ডার্বি শুরু সন্ধ্যা ৬টায়

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। আজ, রবিবার সন্ধ্যা ছ’টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের (Durand Cup 2022) মঞ্চে মুখোমুখি এটিকে মোহন বাগান ও ইমামি ইস্ট বেঙ্গল। প্রায় আড়াই বছর পর কলকাতায় ফিরছে ডার্বি। স্বভাবতই টিকিটের চাহিদা তুঙ্গে। সরকারিভাবে ডার্বিতে ৬০ হাজার দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তাতেও টিকিটের হাহাকার কমানো যায়নি। ইস্ট-মোহন (Mohun Bagan) দুই শিবিরে টিকিটের জন্য রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। রোদ, বৃষ্টি উপেক্ষে করে লম্বা লাইন দুই প্রধানের তাঁবুর সামনে। যে ছবি কলকাতা ময়দান দেখতে অভ্যস্ত ছিল। কিন্তু করোনার ফলে কলকাতার ফুটবলপ্রেমীরা ঘটি-বাঙালের চিরাচরিত লড়াইয়ের স্বাদ থেকে বঞ্চিত ছিল বহুদিন। শেষ দুই ডার্বি হয়েছিল গোয়ায় আইএসএলে। ক্লোজড ডোরে। আড়াই বছর পর গ্যালারি ভর্তি স্টেডিয়ামে নামবে দুই দল। তাই উত্তেজনা তুঙ্গে। শুধু কলকাতা নয়, শিলিগুড়ি, কোচবিহার সহ জেলার শহর থেকেও সমর্থকদের আগমন ঘটেছে ডার্বি উপলক্ষ্যে।

    শুধু টিকিট পেলেই হবে না, মাঠে ঢুকতে বেশ কিছু নিয়মও মানতে হবে সমর্থকদের। বিধাননগর পুলিশের পক্ষ থেকে নির্দেশিকায় বলা হয়েছে, দাহ্য প্রদার্থ, সিগারেট, লাইটার, দেশলাই, আতসবাজি, জলের বোতল, বড় ব্যাগ, হেলমেট নিয়ে মাঠে ঢোকা যাবে না। তবে রাখা যাবে মোবাইল, ছাতা

    তবে ডার্বিতে নামার আগে দুই দলের অবস্থা মোটেও ভালো নয়। গ্রুপে দু’টি ম্যাচ খেলেও জয়ের মুখ দেখতে পায়নি মোহন বাগান ও ইস্ট বেঙ্গল। সবুজ-মেরুন ব্রিগেড প্রথম ম্যাচে রাজস্থান এফসি’র কাছে হেরেছিল। ড্র করে পরের ম্যাচে। ইস্ট বেঙ্গল দু’টি ম্যাচেই ড্র করেছে। তাই পরের রাউন্ডে ওঠার ক্ষেত্রে এই ডার্বি খুবই গুরুত্বপূর্ণ দুই প্রধানের কাছে।

    আরও পড়ুন: বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

    ইমামি ইস্টবেঙ্গল সমর্থকদের আশ্বস্ত করতে পারে তাদের মাঝমাঠ। হায়দরাবাদ থেকে আসা অনিকেত যাদব এবং শৌভিক চক্রবর্তী ছন্দেই রয়েছেন। অবাক করেছেন তুহিন দাস। বাঁ দিক থেকে তাঁর উইং ধরে উঠে আসা এবং বল ভাসানো অনেকেরই নজর কেড়েছে। রক্ষণে জেরি লালরিনজুয়ালা এবং লালচুংনুঙ্গা ভরসা দিয়েছেন। মহম্মদ রাকিপকে খেলানো হলে তিনিও ভরসা দিতে পারেন। অন্যদিকে, আপফ্রন্টে প্রতিভাবান কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ানদের বাগান কোচ ব্যবহার করলেও এখনই রয় কৃষ্ণদের বিকল্প হয়ে ওঠার হদিশ দিতে পারেননি। প্ৰথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হার এবং মুম্বই সিটির বিরুদ্ধে ড্র-য়ের ম্যাচেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।

    তবে এই ম্যাচের গুরুত্ব অন্যরকম। দল জিতলে সমর্থকরা অতীতের যাবতীয় ব্যর্থতা ভুলে প্রিয় ফুটবলারদের মাথায় তুলে নাচবেন। তাই মগজাস্ত্রের লড়াইয়ে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দো না ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন, কে কাকে টেক্কা দেন সেটাই দেখার!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA Lifts Suspension: সাসপেনশন তুলে নিল ফিফা! দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের জয়, বললেন অনুুরাগ

    FIFA Lifts Suspension: সাসপেনশন তুলে নিল ফিফা! দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের জয়, বললেন অনুুরাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে শাপমোচন। নির্বাসন মুক্ত হল ভারতীয় ফুটবল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF)উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা (FIFA)। অতএব এবার আবার সমস্ত আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করতে পারবে ভারত। এমনকী অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রেও আর বাধা রইল না।

    আরও পড়ুন: কেন্দ্রের আবেদন মেনে ফিফার নিয়মকে মান্যতা শীর্ষ আদালতের! সিওএ বাতিলের নির্দেশ

    কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে গত ২২ অগাস্ট দিল্লি আদালত দ্বারা গঠিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (COA) ভেঙে দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তারপরই নরম হয় ফিফা। শীর্ষ আদালত, প্রশাসক কমিটি ভেঙে দেওয়ায় AIFF-এর দৈনন্দিন কাজের দায়িত্ব ফিরে আসে ভারপ্রাপ্ত সহ সচিব সুনন্দ ধর ও তাঁর নেতৃত্বাধীন দলের উপর। এরপরই ফিফার কাছে নির্বাসন তুলে নিতে অনুরোধ জানায় ফেডারেশন। এআইএফএফের অনুরোধে সাড়া দিয়ে শুক্রবার ব্যান তুলে নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সোশ্যাল মিডিয়ায় ফিফার তরফে সে খবর জানিয়েও দেওয়া হয়।

    এর ফলে আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর নির্ধারিত সূচি মেনেই ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হবে। ব্যানের কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আর রইল না।  একইসঙ্গে AFC Cup খেলতেও আর বাধা রইল না এটিকে মোহনবাগানের।

    ভারতীয় ফুটবলের উপর থেকে ফিফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খুশি প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। ট্যুইট বার্তায় তিনি জানান, এটি একটি দারুণ খবর। ভারতীয় ফুটবল এবার মসৃণ ভাবে এগোতে পারবে।

    কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানান এটা ভারতীয় ফুটবলের জয়। দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের লড়াই সফল হল। ভারতীয় ফুটবল নিজের গতিতে এগোতে পারবে বলে জানান তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rafale Deal: স্বস্তিতে সরকার! রাফাল চুক্তি নিয়ে নতুন মামলার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

    Rafale Deal: স্বস্তিতে সরকার! রাফাল চুক্তি নিয়ে নতুন মামলার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: রাফাল যুদ্ধবিমান চুক্তির (Rafale Deal) স্বাধীন তদন্তের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের তরফে বলা হয় এই মামলার কোনও সারবত্তা নেই। শুধু একই বিষয় নিয়ে বারবার তদন্তের প্রশ্ন ওঠে না। গত লোকসভা নির্বাচনের আগে রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ এনে প্রচারে ঝড় তুলেছিল বিরোধীরা। সোমবার মোদি (Modi) সরকারকে স্বস্তি দিয়ে, ওই সংক্রান্ত নতুন মামলার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই সংক্রান্ত মামলার পূর্ববর্তী দুটি রায় দিয়ে ইতিমধ্যেই বিষয়টির নিষ্পত্তি করেছে। তাই বারবার একই ইস্যুতে মামলা চলতে পারে না।

    প্রসঙ্গত, কংগ্রেসের (Congress) অভিযোগ ছিল, ফরাসি সংস্থা দাসোর সঙ্গে করা রাফাল চুক্তিতে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই সঙ্গে দাসোর অফসেট পার্টনার হিসাবে অনিল আম্বানির সংস্থাকে বেছে নেওয়া নিয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু, আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই চুক্তিতে ‘‘কোনও বেসরকারি সংস্থার সঙ্গেই পক্ষপাতিত্ব করার প্রমাণ মেলেনি। ’’

    আরও পড়ুন: ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

    মোদি জমানার প্রথম পাঁচ বছরে রাফাল নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। কংগ্রেসের দাবি ভারত অনেক বেশি টাকা দিচ্ছে এই ফাইটার জেটের জন্য। তারা অনেক কমে এই চুক্তি করে ফেলেছিল বলে দাবি কংগ্রেসের। অন্যদিকে বিজেপির দাবি, কংগ্রেস কখনও এই চুক্তি সংক্রান্ত পাকা কথা বলেনি। তাই তারা কী টাকায় চুক্তি করতে চেয়েছিল, সেই নিয়ে কথা বলে কি লাভ। বাস্তবেই কংগ্রেস আমলে এই চুক্তি হয়নি। পরে এই চুক্তি সই হয় ও ধীরে ধীরে করে ভারতে ফ্রান্স থেকে রাফাল আসতে শুরু করে। সুপ্রিম কোর্ট ও ক্যাগ সরকারকে ক্লিনচিট দিয়েছে।

    এর মধ্যেই ফরাসি সংস্থা দাসো এক ভারতীয় মধ্যস্থতাকারীকে ১.১ মিলিয়ন ইউরো ঘুষ দিয়েছিল বল অভিযোগ ওঠে। এর ভিত্তিতেই সুপ্রিম কোর্টে রাফাল মামলা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়।  কিন্তু সোমবার,ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের বেঞ্চ এই পিটিশন গ্রহণ করতে অস্বীকার করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ganesh Chaturthi: গণেশ চতুর্থী, বুধবার বেঙ্গালুরুতে মাংস বিক্রি নিষিদ্ধ

    Ganesh Chaturthi: গণেশ চতুর্থী, বুধবার বেঙ্গালুরুতে মাংস বিক্রি নিষিদ্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই গণেশ চতুর্থী। করোনার প্রভাব কাটিয়ে এবছর ফের গণেশ উৎসবে মেতে উঠেছে মুম্বইবাসী। গণেশ উৎসব  উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে ভারতের একাধিক শহর। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, গুজরাট সহ বহু রাজ্যেই ধূমধাম করে পালন করা গণেশ চতুর্থী। আগামী ৩১ অগাস্ট বুধবার গণেশ চতুর্থী উপলক্ষে বেঙ্গালুরুর পুরসভা এলাকায় মাংস কাটা এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

    ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে পুরসভার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। এক দিনের জন্য ওই পুরসভা এলাকায় এই নিষেধাজ্ঞা জারি থাকবে। গণেশ চতুর্থীর বড় পুজোকে সামনে রেখে এই নিষেধাজ্ঞা জারি করতে একটি সার্কুলার জারি করেছে নাগরিক সংস্থা ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে (BBMP)। স্থানীয় ভাষায় লেখা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৩১ অগস্ট বুধবার গণেশ চতুর্থীর দিন ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে-র অধীন সমস্ত দোকানে পশু নিধন এবং মাংস বিক্রি নিষিদ্ধ। এই নির্দেশ সকলকে মানতে হবে বলেই উল্লেখ করা হয়েছে।

    আরও পড়ুন: জামাতের অনুমতি পেলেই গণেশ পুজো! নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

    উল্লেখ্য, উৎসবের দিনে মাংস বিক্রি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে কর্ণাটক সরকার। কারণ চলতি মাসের শুরুতে, নাগরিক সংস্থা শ্রী কৃষ্ণ জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীতে মাংস বিক্রি এবং পশু হত্যা নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। বাসভ জয়ন্তী, মহা শিবরাত্রি, গান্ধী জয়ন্তী, সর্বোদয় দিবস এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মতো বেশ কয়েকটি অনুষ্ঠানেও এই ধরনের আদেশ জারি করা হয়েছে।

    এদিনের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কর্নাটক সরকারকে এক হাত নিয়েছেন বিরোধিরা। জেডিএস (জনতা দল সেক্যুলার) নেতা তনভির আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘বেঙ্গালুরুর ৮৫ শতাংশ মানুষ মাংস খান। সরকার তা নিষিদ্ধ করতে চাইলে আমরা বিরোধিতা করব। রাজ্যে বেকারত্ব, হিংসার মতো সমস্যাগুলির সমাধান না করে সরকার এই ধরনের বিষয়ে মনোনিবেশ করছে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ghulam Nabi Azad: জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ! জানেন কী বললেন তাঁর অনুগামী

    Ghulam Nabi Azad: জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ! জানেন কী বললেন তাঁর অনুগামী

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসেই নতুন দল গড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। নতুন দল গঠন করে জম্মু ও কাশ্মীরের পরবর্তী বিধানসভা নির্বাচবনে লড়বেন তিনি। এমনকি পরবর্তী মুখ্যমন্ত্রীও হবেন গুলাম, এমনই দাবি করলেন জম্মু-কাশ্মীরের যুব কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক আমিন ভাট (Amin Bhat)। তিনি বলেন, ‘আমি আজাদের সঙ্গে দেখা করেছি। কীভাবে এগোব তা আলোচনা করব। আমরা ভারতীয় জনতা পার্টির বি-টিম নই।’

    কংগ্রেসের ইতিহাসে এখনও পর্যন্ত যে নেতা বা নেত্রীরা সবথেকে জনপ্রিয় ও প্রভাবশালী হিসাবে পরিচিত, তাঁদের মধ্যে গুলাম নবি আজাদ অন্যতম ৷ বিশেষ করে জম্মু-কাশ্মীরে তাঁর নিজস্ব জনভিত্তি রয়েছে অভিমত বিশেষজ্ঞদের। তাই আজাদের দলত্যাগের পরেই পদত্যাগের হিড়িক পড়ে যায় জম্মু ও কাশ্মীর কংগ্রেসে। ইতিমধ্যেই কেন্দ্রশাসিত ওই অঞ্চলের আট জন কংগ্রেস নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। সেই তালিকায় রয়েছেন তিন প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী— আব্দুল রশিদ, জিএম সরুরি এবং আরএস চিব। রয়েছেন আমিন ভট, গুলজার আহমেদ ওয়ানি, মহম্মদ আক্রমের মতো প্রাক্তন বিধায়কেরা। তাঁরা সকলেই আজাদের নয়া দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

    আরও পড়ুন: কংগ্রেসে থাকবেন কেবল গান্ধীরাই, ভবিষ্যদ্বাণী অসমের মুখ্যমন্ত্রীর

    কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঠানো পদত্যাগপত্রে চিব লিখেছেন, জম্মু-কাশ্মীরের ভবিষ্যতের স্বার্থে কংগ্রেসের যে অবদান থাকা দরকার, তার জন্য যে গতিতে কাজ করা দরকার, দল সেই গতি হারিয়ে ফেলেছে ৷ এই পরিস্থিতিতে আজাদ-অনুগামী আমিন শনিবার  বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন গুলাম নবি আজাদ। অনেক দলের সমর্থনই পাবেন তিনি।’’ জম্মু ও কাশ্মীর বিধান পরিষদের প্রাক্তন সদস্য তথা আজাদ অনুগামী কংগ্রেস নেতা নরেশ গুপ্তও একই দাবি করেছেন। প্রসঙ্গত,শুক্রবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেওয়ার পরেই নতুন দল গড়ে জম্মু ও কাশ্মীরে পরবর্তী বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন আজাদ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Asia Cup 2022:  বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

    Asia Cup 2022: বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক:  পাকিস্তান শুনলেই অবচেতন মনে ভেসে ওঠে এলওসি, জঙ্গি হানা, পুলওয়ামা বা কার্গিল। যদিও এ সবের সঙ্গে বাইশ গজের কোনও সম্পর্ক নেই। তা-ও পাকিস্তানকে সামনে পেলেই গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখে ভারতীয়রা। ফের এই স্বপ্ন নিয়েই রবিবাসরীয় সন্ধ্যায় খেলা দেখতে বসবেন ভারতীয় সমর্থকরা। এশিয়া কাপ ২০২২ টুর্নামেন্ট প্রত্যেকের নজর আপাতত মহাযুদ্ধের উপরেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের (T-Twenty World Cup) পরে এই প্রথমবার ভারত (India) এবং পাকিস্তান (Pakistan) ক্রিকেট দল ২২ গজে আরও একবার যুদ্ধ করতে নামছে।

     প্রায় ১০ মাস পর আবার ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলবে।  এশিয়া কাপ ২০২২ টুর্নামেন্টের এই ম্যাচটি রবিবার (২৮ অগাস্ট) ভারতীয় সময় অনুসারে সন্ধ্যে সাড়ে ৭টায় শুরু হবে। এশিয়া কাপের সম্প্রচার স্টার নেটওয়ার্কে করা হবে, এই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে লাইভ সম্প্রচার দেখতে পাওয়া যাবে।

    ভারত এবং পাকিস্তানের মধ্যে টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ছ’টি ম্যাচে জয়লাভ করেছে ভারত। আর দুটো ম্যাচ জিতেছে পাকিস্তান। একটা ম্যাচ টাই হয়েছিল। তবে, শেষবার গত বছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। শাহীন শাহ আফ্রিদি একাই ভারতীয় ব্যাটিং লাইনে ধস নামিয়েছিলেন। যদিও সেই হারকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে রোহিত শর্মার ভারত। এশিয়া কাপের মঞ্চে এ বার, কুড়ি-বিশের বিশ্বকাপের ম্যাচে হারের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন হিটম্যানরা। সাত বার এশিয়া কাপ জয়ের রেকর্ড রয়েছে ভারতের ঝুলিতে। এই টুর্নামেন্টের সব চেয়ে সফল দল ভারত। অন্যদিকে পাকিস্তান মাত্র ২ বার এই টুর্নামেন্টে জিতেছে। তা সত্ত্বেও কোনওভাবেই বাবরদের হালকাভাবে নিচ্ছেন না রোহিতরা। 

    আরও পড়ুন: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    পাকিস্তানের সেরা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি কুঁচকির চোটের জন্যে নেই। ছিটকে গিয়েছেন মহম্মদ ওয়াসিমও। ঠিক তেমনই নেই ভারতের একনম্বর বোলার যশপ্রীত বুমরাও। পূর্ণ দল নিয়ে মাঠে নামতে পারছে না কেউই। আজ ভারতীয়দের চোখ থাকবে বিরাট কোহলির দিকে। ফর্ম হারানো প্রাক্তন নেতা কি এই ম্যাচে নিজের  য়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে কোহপুরনো ফর্লিম ফিরে পাবেন?  প্রশ্ন ভারতের ব্যাটিং লাইন আপ নিয়েও। গত কয়েক ম্যাচে একাধিকবার ব্যাটিং অর্ডার বদলেছে মেন ইন ব্লু। আজ সেটা করলে খেসারত দিতে হতে পারে। রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়াদের বড় ইনিংস খেলতেই হবে। বুমরার পরিবর্তে আক্রমণের দায়িত্ব বর্তাবে ভুবনেশ্বর কুমার  হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিংদের ওপর। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন যুজবেন্দ্র চাহাল। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম, ফকর জামানদের বিরুদ্ধে আজ চ্যালেঞ্জের মুখে ভারতীয় বোলাররা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • GN Azad Quits Congress: দল চালাচ্ছে রাহুল গান্ধীর নিরাপত্তারক্ষী এবং আপ্তসহায়ক! বিস্ফোরক মন্তব্যের  পর কংগ্রেসের হাত ছাড়লেন আজাদ

    GN Azad Quits Congress: দল চালাচ্ছে রাহুল গান্ধীর নিরাপত্তারক্ষী এবং আপ্তসহায়ক! বিস্ফোরক মন্তব্যের পর কংগ্রেসের হাত ছাড়লেন আজাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের ‘হাত’ ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। শুধু সব পদ ছাড়াই নয়, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে রাহুল গান্ধীর বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। আজাদের দাবি, রাহুল সহ-সভাপতি হওয়ার পর দলের গঠনতন্ত্র ভেঙে গিয়েছে। যে সিনিয়র নেতাদের পরামর্শে ইউপিএ (UPA) সরকার সফল হয়েছিল, সেই সিনিয়রদেরই উপেক্ষা করেছেন রাহুল। তিনি লিখেছেন রাহুলের নেতৃত্বে, ‘দেশের জন্য যা ভাল, তা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস।’ তাঁর মতে, “এখন দল চালাচ্ছে রাহুল গান্ধীর নিরাপত্তারক্ষী এবং আপ্তসহায়ক।”

    পাঁচ পাতার পদত্যাগপত্রে গুলাম নবি লিখেছেন, ‘গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনও পর্যায়ের নির্বাচনই হয়নি।’বর্ষীয়ান কংগ্রেস নেতা পদত্যাগপত্রে দাবি করেছেন, ২০১৪ সালে ইউপিএ সরকারের হারের অন্যতম কারণ, রাহুল গান্ধীর অপরিণতমনস্কতা এবং ছেলেমানুষি। যেভাবে তিনি কেন্দ্রীয় সরকারের পাশ করানো একটি অর্ডিন্যান্স প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছিলেন, তাতেই প্রচারের হাতিয়ার পেয়েছিল বিরোধীরা।

    এখানেই থামেননি আজাদ। দীর্ঘ চিঠিতে তিনি আরও দাবি করেছেন, “২০১৪ সালের পর রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে কংগ্রেস দুটি লোকসভা নির্বাচনে লজ্জাজনকভাবে হেরেছে। ৪৯টি রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে ৩৯টি হেরেছে। এর মধ্যে কংগ্রেস নিজের দমে মাত্র ৪টি রাজ্যের বিধানসভা ভোটে জিতেছে। আর ৬ বার জোটসঙ্গীদের সঙ্গে ক্ষমতায় এসেছে। দুঃখজনকভাবে আজ কংগ্রেস মাত্র দুটি রাজ্যে ক্ষমতায়। আর দুটি রাজ্যে শাসক জোটের প্রান্তিক শক্তি।”

    আরও পড়ুন: উৎসবের মরশুমে ৫জি, চলতি দশকের শেষে ৬জি! জানুন দেশে প্রযুক্তি বিপ্লব নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী

    চিঠিতে কংগ্রেসের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্কের কথা যেমন পদত্যাগপত্রে তুলে ধরেছেন গুলাম নবি, তেমনই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ‘নিবিড় সম্পর্কের’ প্রসঙ্গও উল্লেখ করেছেন। কয়েক দিন আগে জম্মু ও কাশ্মীরের প্রচার কমিটি এবং রাজনৈতিক বিষয়ক প্যানেল থেকে ইস্তফা দিয়েছিলেন গুলাম নবি। ২০২০ সালের অগস্টে যে ২৩ জন নেতা সনিয়াকে চিঠি দিয়ে দলীয় নির্বাচন এবং স্থায়ী সভাপতি নিয়োগের দাবি জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন আজাদ। পাঁচ পাতার পদত্যাগপত্রে তাঁর দাবি, ৮ বছরে নেতৃত্বের অপদার্থতায় কংগ্রেস এমন জায়গায় পৌঁছে গিয়েছে, যেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Swarm Drone: শয়ে শয়ে ড্রোন আছড়ে পড়বে শত্রুর ওপর! ভারতীয় সেনার নয়া অস্ত্র ‘সোয়ার্ম ড্রোন’

    Swarm Drone: শয়ে শয়ে ড্রোন আছড়ে পড়বে শত্রুর ওপর! ভারতীয় সেনার নয়া অস্ত্র ‘সোয়ার্ম ড্রোন’

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত সোয়ার্ম ড্রোন সিস্টেম। এটি ব্যবহার করবে ভারতীয় সেনার মেকানাইজড ডিভিশন। লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে তার উপর নির্ভুল আঘাত হানতে সক্ষম এই ড্রোন। একদিকে পাকিস্তান, অন্যদিকে চিন। জোড়া শত্রুর মোকাবিলা ভারতীয় সেনার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জের।

    সোয়ার্ম ড্রোনগুলি একই স্টেশন থেকে নিয়ন্ত্রিত বেশ কয়েকটি ড্রোন নিয়ে গঠিত। নজরদারি চালানো, শত্রু দমন -সহ বিভিন্ন কাজে পারদর্শী এই ড্রোন। একটি বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে এর প্রোগ্রাম নির্ধারিত করা হয়। ভবিষ্যতে সীমান্ত প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতীয় সেনার বড় ভরসা হয়ে উঠবে এই ড্রোন, এমনটাই দাবি সেনার। শুক্রবার এই ড্রোন নিয়ে ট্যুইটও করে ভারতীয় সেনা। এই ড্রোন আত্মনির্ভর ভারত তৈরির ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে, বলে মনে করছে সেনা। শুধুমাত্র নজরদারি নয়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সশস্ত্র ড্রোন শত্রুর উপর দ্রুত আঘাত হানতে পারবে। অনেক উঁচুতে দীর্ঘক্ষণ ওড়ার ক্ষমতা রয়েছে এর।

    আরও পড়ুন: বন্ধ করে দিন সমস্ত বেআইনি ধর্মীয় স্থান, ‘মসজিদ’ মামলায় রায় কেরল হাইকোর্টের

    এই ড্রোন হাতে পেলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের কর্তৃত্ব অনেকটাই বাড়বে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সেনা সূত্রে খবর, ছোট্ট অথচ শক্তিশালী এই ড্রোনগুলি যে কোনও জায়গায় অত্যন্ত সুক্ষতার সঙ্গে স্বয়ংক্রিয় ভাবে কাজ করতে পারবে। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই ড্রোন ভারতকে অনেকটা এগিয়ে দেবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, এখনও এই ড্রোন সেনাবাহিনী ব্যবহার শুরু করেনি। তবে তাদের জন্যই এটি তৈরি করা হয়েছে। ভারতীয় সেনা নানা দুর্গম এলাকায় কাজ করে। এই ড্রোন সেনার কাজ সহজ করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Asia Cup 2022: ‘বিরাট’ ব্যাটে ভরসা! শততম ম্যাচে শতরানের আশায় নয়া হাতিয়ার কোহলির

    Asia Cup 2022: ‘বিরাট’ ব্যাটে ভরসা! শততম ম্যাচে শতরানের আশায় নয়া হাতিয়ার কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরিয়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে ভাগ্য বদলানোর আশায় ব্যাটটাই পাল্টে ফেললেন বিরাট। এশিয়া কাপে রানমেশিনের নয়া হাতিয়ার গোল্ড উইজার্ড ব্যাট।আগামী রবিবার দুবাইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (India vs Pakistan) মুখোমুখি ভারত। এই ম্যাচ দিয়েই এশিয়া কাপে (2022 Asia Cup) অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। বিরাটের কেরিয়ারে এটি শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। শততম ম্যাচে শতরানের আশাতেই ব্যাট বদল বিরাটের (Virat Kohli)।

    বিশেষভাবে তৈরি এই ব্যাটের দাম কমপক্ষে ২২ হাজার টাকা। বিরাট যে ব্যাট বর্তমানে ব্যবহার করেন তার থেকে সামান্য ভারী নতুন ব্যাটটি। ওজন ১.১৫ কিলোগ্রাম। এখনকার ব্যাটের ওজন ১.১ কিলোগ্রাম। শেষ মুহূর্তে শটের গতিপথ পরিবর্তনে সাহায্য করে হালকা ওজনের ব্যাট। কবজি ঘুরিয়ে শট খেলা প্রতিভাধর ক্রিকেটারদের মধ্যে একজন কোহলি। ব্যাটের ওজনের সামান্য তারতম্য বিপক্ষের বোলারদের ডেলিভারি দূরে আছড়ে ফেলতে সাহায্য করতে পারে বিরাটকে।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Saurav Yaduvanshi (@sports.launchpad)

     

    সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহওয়াগ, দু’জনেই প্রায় ১.৩৫ কেজি ওজনের ভারী ব্যাট ব্যবহার করতেন।  ভারী ব্যাট ব্যবহারের জন্য জিমে গিয়ে পেশি শক্তি বাড়ানোর দিকে জোর দিয়েছেন বিরাট। কোহলি এখন এমআরএফের ব্যাট ব্যবহার করেন। তবে এবার তাঁর ব্যাটে লেখা থাকবে এমআরএফ গোল্ড উইজার্ড। এতদিন অবধি বিরাট খেলছিলেন এমআরএফ জিনিয়াস ব্যাট নিয়ে।

    আরও পড়ুন: এশিয়া কাপে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান

    ইতিমধ্যেই বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)  সঙ্গে দুবাইয়ে (Dubai) অনুশীলন শুরু করে দিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ককে নেটে দুর্দান্ত ফর্মে দেখতে পাওয়া গিয়েছে। নেটে রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিনকে তিনি নির্বিচারে ব্যাট হাতে ঠেঙিয়ে যাচ্ছেন।

    এশিয়া কাপেই ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেছেন কোহলি। গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের জার্সিতে তাঁকে শেষবার দেখতে পাওয়া গিয়েছিল।  বিগত কয়েকবছর ধরেই বিরাটের ব্যাটে রানের খরা অব্যাহত। ২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও শতরান করতে পারেননি কিং কোহলি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India-China-US: চিন সীমান্তের কাছে ভারত-মার্কিন সেনা মহড়া! বেজিংয়ের আপত্তি উড়িয়ে দিল দিল্লি

    India-China-US: চিন সীমান্তের কাছে ভারত-মার্কিন সেনা মহড়া! বেজিংয়ের আপত্তি উড়িয়ে দিল দিল্লি

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের (China) সঙ্গে উত্তেজনার মধ্যেই হিমালয় পর্বতে যৌথ সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা (US) ও ভারত (India)। এতে আপত্তি জানিয়েছিল বেজিং। কিন্তু তাকে আমল দিতে নারাজ দিল্লি। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে চিনের সমালোচনা করে বলা হয়,   ভারত স্বাভাবিক ভাবে অবৈধ, অনুচিত কোনও কাজ করে না। সেনা প্রশিক্ষণের স্বার্থে এই মহড়া জরুরি।  

    আগামী ১৪ থেকে ৩১ অক্টোবর ভারত-চিন সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে মহড়া চালাবে আমেরিকা ও ভারতের সেনা। উত্তরাখণ্ডের আউলিতে অনুষ্ঠিত এই মহড়া নিয়ে আপত্তি তুলেছিল চিন।  হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় আউলিতে মহড়া চালাবে দিল্লি ও ওয়াশিংটন। তাতেই বাধা দিয়েছিল বেজিং। চিনের দাবি, সীমান্তে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না তারা। যদিও ভারতের তরফে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়, মহড়া চলবে। এটা সীমান্ত সমস্যা মোকাবিলা নয় একটা আনুষ্ঠানিক মহড়া, বলে জানান ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (arindam bagchi)। তিনি বলেন, “এই মহড়াকে অন্য রং দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা কোনও চুক্তিকেই আঘাত করবে না। ভারত শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর। দিল্লি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।”

    আরও পড়ুন: চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে তৃতীয় দেশের অন্তর্ভুক্তি! কড়া সমালোচনা ভারতের

    আউলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি ভারত ও চিনকে বিভক্ত করেছে। ১৯৬২ সালে চিন-ভারত যুদ্ধের পর থেকে দুই দেশ এই এলাকার মালিকানা দাবি করে আসছে।  

    চিন-তাইওয়ান দ্বন্দ্ব নিয়েও মুখ খোলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি দুপক্ষকেই সংযত হতে বললেন। পাশাপাশি আঞ্চলিক স্থিতাবস্থা যাতে বজায় থাকে তার জন্য নজর রাখার কথা বললেন দুই দেশকেই। প্রসঙ্গত জানা যাচ্ছে, বৃহস্পতিবারও তাইওয়ান প্রণালীতে চিনা নৌবাহিনীর ৬ টি জাহাজ ঢুকে পড়েছে। এমনকি ২১ টি চিনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর ওপর ঘুরে বেড়াচ্ছে। চিন তাইওয়ান যুদ্ধ আবহে ইতিমধ্যেই ব্যাপক উদ্বেগ বেড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share