Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Jammu and Kashmir: মোদির ১০ বছরে কাশ্মীরের ভাগ্য বদলে গিয়েছে, জানালেন দলের রাজ্য সভাপতি

    Jammu and Kashmir: মোদির ১০ বছরে কাশ্মীরের ভাগ্য বদলে গিয়েছে, জানালেন দলের রাজ্য সভাপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দশ বছরে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) ভাগ্য এবং রাজনৈতিক চালচিত্র পরিবর্তন করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবটাই উন্নয়নের ফলেই সম্ভব হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনিই বার্তা দিলেন উপত্যকার বিজেপির (BJP) রাজ্য সভাপতি রবিন্দ রায়না। এদিন এই সম্মেলনে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিশেন রেড্ডি, জিতেন্দ্র সিং। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই এই রাজ্যের বিধানসভা নির্বাচন, তাই এখন থেকেই বিজেপির প্রচারকে ঘিরে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে।

    অনন্তনাগ-কুলগাম-শোপিয়ান-পুলওয়ামায় ব্যাপক সমর্থন (Jammu and Kashmir)

    জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বিজেপির (BJP) রাজ্য সভাপতি রায়না বলেন, “এই বিধানসভা নির্বাচনে বিজেপি নিজেদের পূর্ণশক্তি দিয়ে রাজনৈতিক ময়দানে লড়াই করবে। ভোটের আগেই বিজেপির প্রার্থীরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেতে শুরু করে দিয়েছেন। দলের প্রার্থীরা অনন্তনাগ, কুলগাম, শোপিয়ান এবং পুলওয়ামায় বিশেষ সমর্থন পেতে চলেছেন। আমি এই জন্য আমাদের রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর জনমুখী নীতি আমাদের মানুষের সঙ্গে সংযোগকে আরও দৃঢ় করেছে। গত দশ বছরের গঠনমূলক উন্নয়নে কাশ্মীরের প্রত্যেক শিশু বলতে শিখেছে, “হর হর মোদি, ঘর ঘর মোদি।” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “জম্মু-কাশ্মীরের বিগত সরকার বিশেষ করে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স, পিডিপি যুগে মানুষের জনজীবন বিপন্ন হয়ে পড়েছিল। পাথর ছোড়া এবং বন্দুকের গুলি ছিল নিত্যদিনের সঙ্গী। রাজ্যের উন্নয়নে তাঁরা কোনও কাজ করেননি। কিন্তু কেন্দ্রে মোদিজির নেতৃত্বে বিরাট উন্নয়নের পথে এগিয়ে চলেছে এই রাজ্য। ধারা ৩৭০ বাতিল করা হয়েছে। এক বিধান, এক নিশান এবং এক প্রধানের মূল মন্ত্র এখন কাশ্মীরে মানুষ গাইছেন।”

    আরও পড়ুনঃহিন্দু মহিলাকে ইসলামে ধর্মান্তকরণের চেষ্টা, স্বামীর অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

    গতবারের বিধানসভায় ফলাফল কেমন ছিল?

    জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ভোটগ্রহণ হবে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। গণনা হবে ৮ অক্টোবর। মোট আসনের ৭টি আসন তফশিলি জাতি, ৯টি আসন তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। মোট ভোটার ৮৮.০৬ শতাংশ। গতবারের নির্বাচনে মোট আসনের পিডিপি পেয়েছিল ২৮টি, বিজেপি ২৫টি, ন্যাশনাল কনফারেন্স ১৫টি, এবং কংগ্রেস ১২টি। পিডিপি এবং বিজেপি মিলে মুফতি মহম্মদ সাঈদের নেতৃত্বে সরকার গঠন হয়। পড়ে মুফতি মারা গেলে মেয়ে মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী হন। পরবর্তী সময়ে বিজেপি মেহবুবার থেকে সমর্থন তুলে নেয়। ২০১৯ সালের ৫ অগাস্ট ধারা ৩৭০ বাতিল হয়।  এরপর এবার হবে নির্বাচন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Convert Islam: হিন্দু মহিলাকে ইসলামে ধর্মান্তকরণের চেষ্টা, স্বামীর অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

    Convert Islam: হিন্দু মহিলাকে ইসলামে ধর্মান্তকরণের চেষ্টা, স্বামীর অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২৩ অগাস্ট উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Ghaziabad) কবিনগর পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করা হয়। যেখানে ৫৫ বছর বয়সি সুশীলকুমার শর্মা, ফয়সাল খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে ব্রেনওয়াশ করে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত (Convert Islam) করার চেষ্টা করেছেন। প্রসঙ্গত সুশীল কুমারের স্ত্রীর সহকর্মী হলেন অভিযুক্ত ফয়সাল খান। নিজের অভিযোগপত্রে, সুশীল শর্মা আরও জানিয়েছেন যে ফয়সাল খান জোরপূর্বক এই ধর্মান্তকরণ করতে চেয়েছিল। অভিযুক্তকে গ্রেফতার করেছে যোগী রাজ্যের পুলিশ।

    পেশায় স্কুল শিক্ষিকা সুশীলের স্ত্রী (Convert Islam)

    ওই এফআইআর অনুযায়ী জানা গিয়েছে যে সুশীল শর্মার স্ত্রী ৪৮ বছর বয়সি ওই মহিলা বর্তমানে একটি স্কুলের শিক্ষিকা এবং বিগত ১৩ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। সেখানেই কম্পিউটার শেখাতেন অভিযুক্ত ফয়সাল। জানা গিয়েছে, ২০২৩ সালের ২০ নভেম্বর সুশীল শর্মার স্ত্রী হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে যান এবং তাঁকে দেখা যায় উত্তরপ্রদেশের গোবিন্দপুরানে, এই জায়গা ফয়সালের (Convert Islam) বাড়ি ঢিল ছোড়া দূরত্বে। তখন থেকেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে।

    সুশীল শর্মার স্ত্রী অস্বাভাবিক আচরণ করতে থাকেন (Convert Islam)

    এরপর হঠাৎই একদিন বাড়িতে সুশীল শর্মার স্ত্রী অস্বাভাবিক আচরণ করতে থাকেন। বাড়ির সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। শুধু তাই নয়, শাঁখা-সিঁদুর-টিপ এই সমস্ত কিছু আর তিনি পরছিলেন না। এতেই সন্দেহ জাগে। এরপরেই  পুলিশের দ্বারস্থ হন সুশীল শর্মা। সুশীল শর্মা অভিযোগ তুলেছেন যে ফয়সাল শেখ তাঁর স্ত্রীকে প্রলোভন (Ghaziabad) দেয় রাজকোটের একটি স্কুলে মোটা মাইনের চাকরিরও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vande Bharat sleeper coach: বন্দে ভারত স্লিপার কোচের পরীক্ষামূলক সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

    Vande Bharat sleeper coach: বন্দে ভারত স্লিপার কোচের পরীক্ষামূলক সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বন্দে ভারত স্লিপার কোচের (Vande Bharat sleeper coach) পরীক্ষামূলক সংস্করণের সূচনা করেছেন। আগামী তিন মাসের মধ্যে এটি যাত্রীদের জন্য সচল হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। বন্দে ভারত এক্সপ্রেস আগেই দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এবার স্লিপার কোচের পরীক্ষালব্ধ ট্রেনের সূচনা হয়েছে। একই ভাবে এদিন ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) প্রাঙ্গনে একটি নতুন বন্দে ভারত উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

    আগামী দশ দিন হবে পরীক্ষালব্ধ ট্রায়াল(Ashwini Vaishnaw) 

    রেলমন্ত্রী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সাংবাদিকদের বলেন, “স্লিপার কোচ এবার পরীক্ষার জন্য ট্র্যাকে ব্যবহার করা হয়েছে। আগামী দশ দিনের জন্য কঠোরভাবে পরীক্ষা করা হবে। বন্দে ভারত চেয়ার কারের পরে, আমরা বন্দে ভারত স্লিপারের কাজ সম্পন্ন করেছি। নির্মাণ প্রক্রিয়া শেষ হয়েছে। এই ট্রেনটির বিইএমএল সুবিধা থেকে ট্রায়াল এবং পরীক্ষার জন্য যাত্রার সূচনা করা হবে। তবে একবার বন্দে ভারত স্লিপার (Vande Bharat sleeper coach) গাড়িগুলির পরীক্ষালব্ধ প্রমাণ সঠিকভাবে সাফল্য পেলে তারপর লাগাতার আরও ট্রেন তৈরির কাজ শুরু হবে। বন্দে ভারত স্লিপার গাড়িগুলিতে একাধিক নতুন বৈশিষ্ট্য চালু করা হয়েছে। একটি নতুন ট্রেনের ডিজাইন করা খুব জটিল কাজ। ক্রমাগত বন্দে ভারত ট্রেনের ডিজাইন উন্নত করার কাজ চলছে। আমরা অভিজ্ঞতা থেকে শিখছি এবং আরও প্রযুক্তির উন্নতি করছি। আগামী দিনে বন্দে ভারত মেট্রোর জন্যও একই পদ্ধতি গ্রহণ করা হবে।”

    আরও পড়ুনঃ “চিন মৌলিক সমস্যা, কেবল ভারতের নয়, অন্যদেরও”, বললেন জয়শঙ্কর

    ১৬ কোচ এবং ৮০০-১২০০ কিমি কভার করবে ট্রেন

    রেলমন্ত্রী বৈষ্ণব (Ashwini Vaishnaw) আরও বলেন, “রেলওয়ে চারটি কনফিগারেশনে কাজ করছে—বন্দে ভারত চেয়ার কার, বন্দে ভারত স্লিপার কার (Vande Bharat sleeper coach), বন্দে ভারত মেট্রো গাড়ি এবং অমৃত ভারত। মানুষের ভ্রমণের চাহিদা অনুযায়ী এগুলি ব্যবহার করা হবে। বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে ১৬টি কোচ থাকবে। এটি ৮০০ কিলোমিটার থেকে ১২০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের গন্তব্যকে কভার করবে। ট্রেনের অভ্যন্তরে অক্সিজেনের মাত্রা, ভাইরাস সুরক্ষা, রোগ সংক্রমণ বিষয়ক একাধিক বিষয় রাখা থাকবে। এই ট্রেনের ভাড়া হবে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে। প্রায় রাজধানী এক্সপ্রেসের সমান হবে টিকিটের মূল্য। বন্দে ভারতে নিম্নমানের খাবার পরিবেশন করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “ভারতীয় রেলওয়ে দিনে ১৩ লক্ষ খাবার পরিবেশন করে এবং অভিযোগ ০.০১ শতাংশের কম। তবে এখনও আমরা আসা অভিযোগগুলি সম্পর্কে খুব উদ্বিগ্ন এবং আমরা ক্যাটারারদের পাশাপাশি সরবরাহকারীদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নিয়েছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • S Jaishankar: “চিন মৌলিক সমস্যা, কেবল ভারতের নয়, অন্যদেরও”, বললেন জয়শঙ্কর

    S Jaishankar: “চিন মৌলিক সমস্যা, কেবল ভারতের নয়, অন্যদেরও”, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: “চিন (China) হল মৌলিক সমস্যা। এ সমস্যা কেবল ভারতের নয়, অন্যদেরও।” কথাগুলি বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। শনিবার ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য রাখতে দিয়ে তিনি বলেন, “কয়েক দশক আগে সবাই সচেতনভাবে চিনা উৎপাদনের প্রকৃতিকে উপেক্ষা করেছিল। তারাই এখন অভিযোগ করছে।”

    কী বললেন জয়শঙ্কর (S Jaishankar)?

    এই অনুষ্ঠানেই জয়শঙ্কর বলেন, “চিন একটি মৌলিক সমস্যা। কারণ এর একটি অনন্য শাসন ব্যবস্থা ও অর্থনীতি রয়েছে। এটা কেবল ভারতের সমস্যা নয়। আজ মানুষ চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিয়ে অভিযোগ করছে। এর কারণ, কয়েক দশক আগে আমরা সকলেই সচেতনভাবে চিনা উৎপাদনের প্রকৃতি ও তারা যে সুবিধাগুলি ভোগ করত, সেগুলিকে উপেক্ষা করেছিলাম। তাদের সুবিধাগুলি বিবেচনা না করেই সমান প্রতিযোগিতার সুযোগ দেওয়া হয়েছিল চিনকে।” বিদেশমন্ত্রী (S Jaishankar) বলেন, “চিনের বিষয়ে একটা সাধারণ সমস্যা রয়েছে। আমরা বিশ্বের একমাত্র দেশ নই, যাদের চিনকে নিয়ে সমস্যা রয়েছে।”

    প্রসঙ্গক্রমে এল ইউরোপ, আমেরিকা

    ইউরোপ আমেরিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ইউরোপে যান। তাদের জিজ্ঞেস করুন। আজকের দিনে তাদের প্রধান অর্থনৈতিক বা জাতীয় নিরাপত্তা বিতর্কগুলোর মধ্যে কী রয়েছে? তা হল চিন। আমেরিকার দিকে তাকান। তারাও চিন নিয়েই মগ্ন এবং অনেক দিক থেকেই তা যথার্থ।” অনুষ্ঠানে জয়শঙ্কর প্রশ্ন ছুড়ে দেন, “আপনার যখন একাধিক প্রতিবেশী থাকে, তখন কী হয়?” 

    আরও পড়ুন: আর নমাজ বিরতি পাবেন না অসমের মুসলমান বিধায়করা, কেন জানেন?

    তিনি বলেন, “আপনারা জানেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কগুলি সংজ্ঞা (প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক) অনুসারে খুব জটিল। তারা সবাই গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় রয়েছে। তাই সরকার পরিবর্তিত হবে এবং তাদের দেশে রাজনৈতিক বিতর্কও থাকবে। আমরা প্রায়ই সেই বিতর্কগুলির কেন্দ্রে থাকব। এটা স্বাভাবিক। কারণ আমরা একটি বড় দেশ। আমাদের প্রত্যাশা করা উচিত, পরিকল্পনা করা উচিত এবং আমাদের নীতির মধ্যে এই প্রত্যাশা তৈরি করা উচিত যে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে কিছু পরিবর্তন আসবে। এর মধ্যে কিছু পরিবর্তন হবে স্বাভাবিকভাবে, আর কিছু হবে বাধ্যতামূলক।”

    জয়শঙ্কর বলেন, “বাংলাদেশের সঙ্গে (China) পারস্পরিক স্বার্থের ভিত্তি খুঁজে বের করতে হবে ভারতকে। ভারত সেই দিনের সরকারের সঙ্গে সমন্বয় করবে (S Jaishankar)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Himanta Biswa Sarma: আর নমাজ বিরতি পাবেন না অসমের মুসলমান বিধায়করা, কেন জানেন?

    Himanta Biswa Sarma: আর নমাজ বিরতি পাবেন না অসমের মুসলমান বিধায়করা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়েছিল ইংরেজ জমানায়। আর তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে তাকে জারি রেখেছিল কংগ্রেস। ফি শুক্রবার অসম বিধানসভায় থাকত দু’ঘণ্টার নমাজ বিরতি (Namaz Break)। এবার তাতেই কাঁচি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)।

    নমাজ বিরতিতে কোপ (Himanta Biswa Sarma)

    বিধানসভায় ঘোষণা করে দিলেন, জুম্মাবারের নমাজ আদায়ের বিরতি আর মিলবে না। তাঁর সাফ কথা, ঔপনিবেশিক আমলের অভ্যাসে বদল আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। ঐতিহাসিক এই সিদ্ধান্তকে সমর্থন করার জন্য অসম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি ও বিধায়কদের ধন্যবাদও জানান মুখ্যমন্ত্রী। মুসলমানদের কাছে শুক্রবার হল জুম্মাবার। এদিন বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত নমাজ পাঠের বিরতি পেতেন অসমের মুসলমান বিধায়ক ও কর্মীরা। ইংরেজ আমল থেকে চলে আসা এই প্রথায়ই এবার ইতি টানলেন অসমের মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: হিন্দু-নির্যাতনের নয়া ভিডিও ভাইরাল, মৌলবীর কীর্তিতে অবাক দুনিয়া

    কী বললেন মুখ্যমন্ত্রী?

    তিনি বলেন, “হিন্দু ও মুসলমান বিধায়করা মিলিতভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে। আমাদের বিধানসভার হিন্দু ও মুসলমানরা বিধায়কের রুলিং কমিটিতে বসে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, দু’ঘণ্টা বিরতি ঠিক নয়। আমাদের এই সময়ও কাজ করা উচিত।” তিনি বলেন, “এই প্রথাটি ১৯৩৭ সালে শুরু হয়েছিল। গতকাল থেকে বন্ধ করা হয়েছে (Himanta Biswa Sarma)।”

    প্রসঙ্গত, ১৯৩৭ সালে অসম বিধানসভায় এই প্রথা চালু করেছিল মুসলিম লিগ। সেই সময় থেকেই রাজ্যের মুসলিম বিধায়করা প্রতি শুক্রবার দু’ঘণ্টার জন্য নমাজ আদায়ের বিরতি পেতেন। নয়া নিয়ম অনুযায়ী, এখন থেকে শুক্রবারও (Namaz Break) বিধানসভার কাজ হবে স্বাভাবিকভাবে। প্রতিদিনই বিধানসভায় কাজ শুরু হবে সকাল সাড়ে ৯টায় (Himanta Biswa Sarma)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

       

  • Jagannath Temple: জগন্নাথদেবের রত্নভান্ডারের দরজায় পড়বে সোনার প্রলেপ, শীঘ্রই আসছে রেডিও চ্যানেল

    Jagannath Temple: জগন্নাথদেবের রত্নভান্ডারের দরজায় পড়বে সোনার প্রলেপ, শীঘ্রই আসছে রেডিও চ্যানেল

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর জগন্নাথ (Jagannath Temple) মন্দিরের পক্ষ থেকে অতি শীঘ্রই চালু করা হবে নিজস্ব এফএম রেডিও চ্যানেল। একই ভাবে মন্দিরের রত্নভান্ডারের (Ratna Bhandar) দরজায় দেওয়া হবে সোনার প্রলেপ। মন্দিরের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে পুরীতে অনুষ্ঠিত একটি বৈঠকে এই নিজস্ব এফএম রেডিও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কমিটি জগন্নাথ মন্দিরের জন্য ২০২৪-২৫ সালে ৪১০ কোটি টাকার বাজেটের অনুমোদন করেছে। এই ঘোষণায় ভক্তদের মধ্যে আরও উৎসাহ বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। যদিও বিজেপি সরকার গঠনের পর থেকেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে মন্দিরকে ঘিরে। এবার মন্দির প্রশাসনও বড় ঘোষণা করেছে।

    সুবিন্যস্ত দর্শনের জন্য এই পদক্ষেপ (Jagannath Temple)

    মন্দিরের নিজস্ব এফএম রেডিও চ্যানেল চালু করার কথা ঘোষণা করেছেন শ্রী জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রশাসনের (এসজেটিএ) প্রধান প্রশাসক অরবিন্দ পাধী। ভক্তদের জন্য সুবিন্যস্ত দর্শন ও  অভিজ্ঞতাকে সুসংহত করতে এই ব্যবস্থা করা হয়েছে। একই ভাবে মন্দিরের সেবকদের জন্য কল্যাণমূলক উদ্যোগ বাড়ানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সুনিশ্চিত করেছে কমিটি। মন্দিরের ম্যানেজিং কমিটি ২০২৪-২৫ আর্থিক বছরে, আগের বছরের বাজেটের থেকে ১১৮.১৭ কোটি টাকা বৃদ্ধির কথা জানিয়েছে। এই বাজেট মন্দিরের সঙ্গে যুক্ত একাধিক খাতে খরচ করা হবে। ওড়িশা সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। ম্যানেজমেন্ট কমিটির এক সদস্য বলেন, এর ফলে কার্যত ৯১৩ কোটি টাকা মন্দিরের উন্নয়নে ব্যবহার করা যাবে।

    মন্দির প্রসাশকের বক্তব্য

    এসজেটিএ প্রধান প্রশাসক অরবিন্দ পাধী বলেন, “ম্যানেজিং কমিটি পুরীর শ্রীমন্দিরে (Jagannath Temple) ভক্তদের দর্শনকে অগ্রাধিকার দিয়ে থাকে। ভক্তরা যাতে নির্বিঘ্ন এবং ঝামেলামুক্ত হয়ে দর্শন করতে পারেন, সেই দিকে সর্বদা দৃষ্টি সজাগ রয়েছে আমাদের। কমিটি নাটমণ্ডপে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সহ একাধিক আরও নতুন ব্যবস্থার অনুমোদন করেছে। এই উদ্যোগগুলি ভক্তদের জন্য পরিষেবাকে মাথায় রেখে করা হয়েছে। সমস্ত ভক্তদের জন্য একটি আরামদায়ক এবং নিরাপদ দর্শনকে নিশ্চিত করার জন্য নতুন ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। বিশেষ করে মহিলা এবং শিশু এবং দিব্যাঙ্গদের দিকে নজর দেওয়া হয়েছে। সারা বছরেই ভক্তদের ঢল দেখা যায়, কিন্তু রথের সময় এই ঢল ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়। ভক্তদের স্বাস্থ্য এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    আরও পড়ুনঃ ভোটের মুখে তালা পড়ল হাওড়া জুট মিলে! বিপাকে প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক

    সেবায়েতদের জন্য একাধিক ঘোষণা

    এই পরিষেবাগুলি মন্দিরের (Jagannath Temple) সমস্ত স্টেকহোল্ডারদের সাথে পুঙ্খানুপুঙ্খ পরামর্শের পরে বাস্তবায়িত করা হবে। সমস্ত দর্শনার্থীদের জন্য একটি মসৃণ এবং মন্দিরের সঙ্গে ভক্তিমূলক সংযোগকে আরও সুনিশ্চিত করতে এই কাজের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই ভাবে মন্দিরের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সেবাতদের কল্যাণের বিষয়েও একাধিক পরিকল্পনার কথা ভাবা হয়েছে। স্বাস্থ্য বিমা, আর্থিক সহায়তা, তাঁদের শিশুদের জন্য বৃত্তি, খেলাধুলো-সহ বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। এই উদ্যোগগুলি বাস্তবায়নের জন্য শীঘ্রই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) গঠন করা হবে বলে জানা গিয়েছে।

    রত্নভান্ডারে পড়বে সোনার প্রলেপ

    গৃহীত অন্যান্য বড় সিদ্ধান্তগুলির মধ্যে ম্যানেজিং কমিটি (Jagannath Temple) রত্নভান্ডারের Ratna Bhandar) দরজায় সোনার প্রলেপ দেওয়ার প্রস্তাবও অনুমোদন করেছে। রত্নভান্ডার হল সেই জায়গা যেখানে সমস্ত মূল্যবান জিনিসপত্র, অলঙ্কার রাখা রয়েছে। রাজ্যে বিজেপি শাসনে আসার পর এই ভান্ডার খুলে দেওয়া হয়েছে। এই নিয়ে দেশ ব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। বর্তমানের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) দ্বারা প্রয়োজনীয় মেরামতের কাজ চলছে। এই কাজ সমাপ্ত হওয়ার পরেই সোনার প্রলেপ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। রত্নেভান্ডারের ভিতরের এবং বাইরের চেম্বারের গেটগুলিকে এখন ঘিরে রাখা হয়েছে। এই ঘোষণার পর থেকে প্রভু জগন্নাথের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: বিশ্বজুড়ে বদলের মাঝে ভারতের নাগরিকরা হ্যাটট্রিক করে সরকার গড়েছেন, বললেন মোদি

    PM Modi: বিশ্বজুড়ে বদলের মাঝে ভারতের নাগরিকরা হ্যাটট্রিক করে সরকার গড়েছেন, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালে বিশ্বের একাধিক দেশের নির্বাচনে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। সরকারের বদল হয়েছে। সারা বিশ্বজুড়ে যখন পরিবর্তন হয়েছে সরকারের, তখনই ভারতবর্ষে ঠিক তার ব্যতিক্রম দেখা গিয়েছে। শনিবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাতেও উঠে এল সেই প্রসঙ্গ। শনিবার প্রধানমন্ত্রী বলেন, ‘‘অনেক দেশেই সরকারের বদল হয়েছে চলতি বছরে। কিন্তু ভারতবর্ষ ধারাবাহিকভাবে বেছে নিয়েছে আমাদের সরকারকেই। কারণ রাজনৈতিক সুস্থিরতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই ভারতবাসী (India) এনডিএ সরকারকে তৃতীয়বারের জন্য ধারাবাহিকভাবে জিতিয়েছে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) গত ১০ বছরে ভারতের সমৃদ্ধি, উন্নতির কথাও শুনিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এদিন বলেন, ‘‘গত ১০ বছরে সারা বিশ্বে অর্থনীতির বৃদ্ধি হয়েছে ৩৫ শতাংশ। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এই বৃদ্ধি হয়েছে ৯০ শতাংশ।’’ তিনি আরও আশ্বাস দিয়েছেন ভবিষ্যতেও ভারতের অর্থনীতি এভাবেই বৃদ্ধি হবে।

    আমরা রিফর্ম-পারফর্ম-ট্রান্সফর্ম নীতিতে এগিয়ে চলেছি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, ‘‘আমাদের সরকার কোটি কোটি দেশবাসীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। আমরা রিফর্ম-পারফর্ম-ট্রান্সফর্ম নীতিতে এগিয়ে চলেছি। জনগণ দেখতেই পাচ্ছেন গত ১০ বছরে ঠিকই কতটা বদলে গিয়েছে দেশ। অনেক বড় বড় দেশের নাগরিকরা ভোট দিয়েছেন সরকারের বিপক্ষে। কিন্তু ভারতবর্ষের জনগণ ঠিক তার বিপরীত পথে হেঁটেছেন। ভারতের নাগরিকরা হ্যাটট্রিক করেছেন। ৬০ বছর পরে তৃতীয়বারের জন্য টানা জিতিয়েছেন কোনও সরকারকে। ভারতবাসী ভোট দিয়েছেন রাজনৈতিক সুস্থিরতা বজায় রাখতে, উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে এবং অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করতে।’’

    আজকে ভারতবর্ষের উন্নতি সারা বিশ্বের খবরের শিরোনামে এসেছে

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আরও বলেন, ‘‘আজকে ভারতবর্ষের উন্নতি সারা বিশ্বের খবরের শিরোনামে এসেছে। গত দশ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে তুলে আনা গিয়েছে। কোনও দেশের গণতন্ত্রে এমন নজির নেই। তৃতীয়বার সরকার তৈরি হয়েছে ১০০ দিনও হয়নি এবং এই সময়ের মধ্যে গরিব, মহিলা এবং যুব ও কৃষকদের উন্নতির জন্য একাধিক বড় সিদ্ধান্ত আমরা নিয়েছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Train Accident: লাইনে মোটর সাইকেলের স্ক্র্যাপ, রাজস্থানে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন, নাশকতার ছক?

    Train Accident: লাইনে মোটর সাইকেলের স্ক্র্যাপ, রাজস্থানে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন, নাশকতার ছক?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকো পাইলটের তৎপরতায় বড়সড় রেল দুর্ঘটনা (Train Accident) এড়ানো সম্ভব হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বারান জেলায়। কী কারণে রেলওয়ে ট্র্যাকে দুর্ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তা রেলের আধিকারিকরা খতিয়ে দেখছেন। আরপিএফের পক্ষ থেকে এই ঘটনার পরই মামলা রুজু করা হয়েছে।

    ঠিক কী ঘটেছে? (Train Accident)

    রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ২৯ অগাস্ট রাতে। রাজস্থানের (Rajasthan) ছাবড়া এলাকার চাচাউদা গ্রামের কাছে রেলওয়ে ট্র্যাকে কে বা কারা বাইকের স্ক্র্যাপ রেখেছিল। রাজস্থানের কোটা-বিনা রেললাইনের ট্র্যাক দিয়ে যাওয়া একটি পণ্যবাহী ট্রেনের লাইনে থাকা একটি মোটর সাইকেলের স্ক্র্যাপের সঙ্গে ধাক্কা লাগে। ট্রেনের লোকো পাইলট বিনোদ মীনা জরুরি ব্রেক কষায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে, অসাবধানতবশত এই ঘটনা ঘটেছে, না এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, তা আরপিএফের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে।

    আরও পড়ুন: আরজি করের ‘সন্দেহজনক’ মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

    আরপিএফের আধিকারিক কী বললেন?

    আরপিএফ কমান্ড্যান্ট এ নবীন কুমার বলেন, কোটা-বিনা রেললাইনে ট্রেনের লোকো পাইলট ছাবরা (Rajasthan) এলাকার চাচাউদা গ্রামের কাছে ট্র্যাকের ওপর মোটর সাইকেলের স্ক্র্যাপটি দেখতে পান। কে বা কারা  রেললাইনের ওপর একটি মোটর সাইকেলের স্ক্র্যাপ রেখে কাদা দিয়ে ঢেকে দেয়। একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের সময় লোকো পাইলট বিনোদ মীনা বুদ্ধিমানের সঙ্গে জরুরি ব্রেক করে ট্রেনটি থামিয়েছিলেন। তিনি আরও বলেন, রেলওয়ে আইন ১৯৮৯ -এর ১৪৭, ১৫৩, ১৭৪ ধারায় সিআর নম্বর ২৮৪/২০২৪-এর অধীনে একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। জিআরপি এবং স্থানীয় পুলিশ এবং রেলওয়ে আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্র্যাকে যে মোটরসাইকেলের স্ক্র্যাপ পাওয়া গিয়েছে, চেসিস নম্বরের ভিত্তিতে তার মালিককেও খুঁজে বের করার চেষ্টা চলছে। পালিতেও একই রকম ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে দুর্বৃত্তরা বন্দে ভারত ট্রেন লাইনচ্যুত করার জন্য রেলপথে কংক্রিট ব্লক রেখেছিল।

    পাকিস্তানি জঙ্গির ভিডিও ঘিরে শোরগোল!

    সাম্প্রতিক মাসগুলিতে দেশে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টার একাধিক ঘটনা ঘটেছে। বিশেষ করে ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ট্রেন লাইনচ্যুত করার একাধিক নাশকতা ঘটানোর চেষ্টার খবর পাওয়া গিয়েছে। পাকিস্তানি জঙ্গিরা ভারতের প্রধান শহরগুলিতে বড় আকারের ট্রেন লাইনচ্যুত করার জন্য জিহাদিদের প্ররোচিত করছে বলে অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় কর্তৃপক্ষ বর্তমানে ট্রেন লাইনচ্যুত (Train Accident) হওয়ার ঘটনা পর্যালোচনা করছে যা সাম্প্রতিক অতীতে পাকিস্তানি জঙ্গি ফারহাতুল্লাহ ঘোরির একটি ভিডিও অনলাইনে প্রকাশের পর ঘটেছিল। উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানি জঙ্গি টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, যা তার সমর্থকদের বড় আকারে চালাতে প্ররোচিত করেছে। দিল্লি, মুম্বই এবং অন্যান্য স্থানে ট্রেন লাইনচ্যুত হয়েছে। জিহাদিদের রেললাইন এবং তাদের পরিবহণ ব্যবস্থায় বাধা দেওয়ার জন্য উস্কানি দিয়ে ঘোরি বলেছিলেন যে এটি ভারতে বিপর্যয় সৃষ্টি করবে। গোয়েন্দা সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকায় জঙ্গি নিয়োগকারী বলেছেন, “সরকার ইডি এবং এনআইএ-এর মাধ্যমে আমাদের সম্পত্তিগুলিকে লক্ষ্যবস্তু করছে, তবে আমরা অবিচল থাকব এবং শীঘ্রই বা পরে ক্ষমতা দখল করব।”

    ভারতে সন্ত্রাসী হামলায় যুক্ত

    তিন সপ্তাহ আগে পোস্ট করা তিন মিনিটের ভিডিওতে ঘোরি মুজাহিদিনদেরকে হিন্দু নেতা ও পুলিশের বিরুদ্ধে “ইশতিশাদি জঙ্গ” বা “ফিদায়েন যুদ্ধ” শুরু করতে বলেছিলেন।” গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ভিডিওটি এক-দু সপ্তাহ ধরে প্রচারিত হয়েছিল। উল্লেখ্য, ফারহাতুল্লাহ ঘোরিকে ২০২০ সালে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় তিনি যুক্ত রয়েছেন। ২০০৪ সালে হায়দরাবাদে টাস্কফোর্স অফিসে আত্মঘাতী হামলার ঘটনা এবং ২০২৩ সালে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় যুক্ত রয়েছে ঘোরি।

    ভারতে ট্রেনে নাশকতার চেষ্টার ঘটনা বাড়ছে!

    রেল সূত্রে জানা গিয়েছে, ১৭ অগাস্ট রাতে কানপুরের গোবিন্দপুরী স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এর পরেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, রেলপথে একটি বস্তু রাখায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পরে জানা যায় দুর্ঘটনা (Train Accident) ঘটাতে রেললাইনের একটি ভাঙা টুকরো রাখা হয়েছিল। সম্প্রতি, কাচ্ছপুরা স্টেশনের কাছে ট্র্যাকে রাখা লোহার রডের সঙ্গে নৈনপুর-জব্বলপুর ট্রেনের ইঞ্জিনটির সংঘর্ষের পরে সন্দেহজনক নাশকতার একটি তদন্ত শুরু হয়েছে। ২২ অগাস্ট আলিগড়ে একটি চলন্ত ট্রেন লাইনচ্যুত করার জন্য ইচ্ছাকৃতভাবে রেলওয়ে ট্র্যাকে একটি অ্যালয় হুইল রাখা হয়েছিল। ২৩ অগাস্ট রাতে কাসগঞ্জ ও ফররুখাবাদের মধ্যে চলাচলকারী ফারুখাবাদ এক্সপ্রেস রেলওয়ে ট্র্যাকে রাখা একটি কাঠের সংস্পর্শে এসে বড় দুর্ঘটনা এড়াল। রিপোর্ট অনুযায়ী, ট্রেনটি হঠাৎ ঝাঁকুনি দেয়, লোকো পাইলট জরুরি ব্রেক কষে ট্রেন থামান। পরে জানা যায় কাঠের একটি অংশ ট্রেনের ইঞ্জিনে আটকে যায়। যদিও এই ঘটনায় স্থানীয় এক কৃষক নেতার ছেলেসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। একইভাবে, গত বছরের অক্টোবরে একটি বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। কারণ উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস লাইনচ্যুত করার সম্ভাব্য প্রচেষ্টায় রেল লাইনে পাথর এবং রড রাখা হয়েছিল। এই মাসের শুরুতে, গুলজার শেখ নামে একজন ইউটিউবারকে কনটেন্ট তৈরির নামে সাইকেল, সাবান, পাথর এবং আরও অনেক কিছু সহ রেলপথে বিভিন্ন জিনিস রাখার জন্য গ্রেফতার করা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jharkhand: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, ঝাড়খণ্ডে ঘর ভাঙছে শাসকের!

    Jharkhand: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, ঝাড়খণ্ডে ঘর ভাঙছে শাসকের!

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ভাঙন ধরছে ঝাড়খণ্ডের (Jharkhand) শাসক শিবিরে। এ রাজ্যের ক্ষমতায় রয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন। শিবু সোরেনের এই ছেলের সঙ্গেই মনোমালিন্যের জেরেই শিবুর দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন (Champai Soren)। এবার আরও এক প্রবীণ উপজাতি নেতা শিবির বদলে নাম লেখালেন গেরুয়া খাতায়। তাঁর নাম লবিন হেমব্রম।

    ঘর ভাঙছে শাসকের!

    ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই বহিষ্কৃত নেতা শনিবার যোগ দিয়েছেন বিজেপিতে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে গিয়ে লবিন হাতে তুলে নেন পদ্ম আঁকা ঝান্ডা। অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজমহল কেন্দ্রে তিনি জেএমএম-এর প্রার্থী বিজয় হাঁসদার বিরুদ্ধে লড়াই করেছিলেন নির্দল হিসেবে। গেরুয়া শিবিরে নাম লিখিয়ে তিনি বলেন, “গুরুজির (জেএমএম সুপ্রিমো শিবু সোরেন) আদর্শ থেকে সরে এসেছে জেএমএম। দলে এখন প্রবীণ নেতাদের সম্মান নেই। তাই আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঝাড়খণ্ডের উন্নয়ন ও আদিবাসীদের উন্নতির জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

    কী বললেন লবিন

    তিনি বলেন, “ঝাড়খণ্ডের উন্নয়নে আমি কাজ করব। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখব। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য উপজাতি অধ্যুষিত গ্রামগুলো উধাও হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডে উপজাতি সম্প্রদায়ের মানুষ বিপন্ন। উপজাতি সম্প্রদায়ের মানুষকে বাঁচাতে হলে আমাদের বিজেপির সঙ্গে থাকতে হবে (Jharkhand)।” তিনি বলেন, “একমাত্র বিজেপিই এই ইস্যুটি নিয়ে ভাবনাচিন্তা করে। তাই আমি বিজেপিতে যোগ দিয়েছি। দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আমার ভরসা রয়েছে। আমি এখন বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে রয়েছি। আগে আমি একটি আঞ্চলিক দলের সঙ্গে ছিলাম। জয় শ্রীরাম।”

    আরও পড়ুন: মেদিনীপুর মেডিক্যালে তৃণমূল নেতার দাদাগিরি, কী করেন জানেন?

    সাঁওতালদের মধ্যে ব্যাপক প্রভাব রয়েছে হেমব্রমের। তিনি বিজেপিতে যোগ দেওয়ায় উপজাতি অধ্যুষিত এলাকায় বিজেপির পায়ের নীচের মাটি শক্ত হল বলেই ধারণা রাজনৈতিক মহলের। হেমব্রমের আগে বিজেপিতে যোগ দিয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। বিজেপির প্রবীণ নেতাদের উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই দুজনই রয়েছেন ঝাড়খণ্ডের নির্বাচনের দায়িত্বে।

    চম্পাইয়ের (Champai Soren) পর লবিন, এবার বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড তাহলে পদ্মময় (Jharkhand)?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UPI Cash Deposit: ডেবিট কার্ডের দিন ফুরোল,  ইউপিআই-এর মাধ্যমে এটিএম-এ নগদ জমা করুন

    UPI Cash Deposit: ডেবিট কার্ডের দিন ফুরোল, ইউপিআই-এর মাধ্যমে এটিএম-এ নগদ জমা করুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় অনলাইন লেনেদেনের জগতে বিপ্লব এনেছে ইউপিআই (UPI Cash Deposit)। টাকা লেনদেন ব্যবস্থায় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডকে আগেই পিছনে ফেলে দিয়েছিল নরেন্দ্র মোদি সরকারের ইউপিআই (UPI) সিস্টেম। বর্তমানে অনলাইন লেনদেনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে ইউপিআই। চায়ের দোকান থেকে পাঁচতারা হোটেল – সর্বত্রই এখন ইউপিআই-এর মাধ্যমে লেনদেন চলে। এবার ইউপিআইকে আরও একধাপ উন্নত করল আরবিআই (RBI)। নতুন পরিকল্পনা মোতাবেক, ইউপিআই (UPI) ব্যবহারকারীরা এবার থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে ক্যাশ ডিপোজিট মেশিন থেকে টাকা জমা করতে পারবেন। গ্লোবাল ফিনটেক ফেস্টে ইউপিআই ইন্টার অপারেবল ক্যাশ ডিপোজিট সিস্টেম চালু করলেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর। 

    কীভাবে করবেন

    ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই পদ্ধতিতে ব্যাঙ্ক এবং হোয়াইট লেবেল অপারেটর পরিচালিত এটিএমে নগদ জমা করতে পারবেন গ্রাহক। এর জন্য কোনও ফিজিক্যাল কার্ডের দরকার নেই।’’ এই এটিএমগুলি (UPI Cash Deposit) মূলত ক্যাশ রিসাইক্লার মেশিন। অর্থাৎ টাকা যেমন তোলা যায়, তেমনই জমা করাও যায়। ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা এখানে নগদ জমা করতে পারবেন। সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। বর্তমানে ক্যাশ ডিপোজিট মেশিনে নগদ জমা করতে ডেবিট কার্ড লাগে। ব্যাঙ্কে টাকা জমা দিতে গেলেও ডেবিট কার্ড প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, কার্ডলেস নগদ তোলার মতো এই পদ্ধতিতে কার্ড ছাড়াই টাকা জমা করা যাবে। সোজা কথায়, টাকা তোলা হোক বা জমা, গ্রাহককে কার্ড নিয়ে ঘুরতে হবে না।

    আরও পড়ুন: ভয় পাচ্ছে চিন-পাকিস্তান! পরমাণু অস্ত্র বহনে সক্ষম দ্বিতীয় ডুবোজাহাজ পেল নৌসেনা

    নগদ জমা করার পদ্ধতি

    ইউপিআই লেনদেনে সক্ষম এমন ক্যাশ ডিপোজিট মেশিনের ‘ইউপিআই ক্যাশ ডিপোজিট’ (UPI Cash Deposit) অপশনে ক্লিক করতে হবে। এবার অ্যাপে নগদ জমার পরিমাণ দেখাবে। গ্রাহক যত টাকা জমা করতে চান তা লিখবেন। এখন ইউপিআই লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্রাহক যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা করতে চান, সেটা বাছতে হবে। এরপর ইউপিআই পিন দিয়ে টাকা পাঠাতে পারবেন গ্রাহক। গ্রাহক যত টাকা জমা করছেন সেটা নোটের সংখ্যায় লিখতে বলা হতে পারে। যেমন কটা ১০০ টাকা বা ৫০০ টাকার নোট। টাকা জমা করার পর সিডিএম থেকে একটা স্লিপও দেওয়া হবে গ্রাহককে। এনপিসিআই জানিয়েছে, খুব শীঘ্রই সব ব্যাঙ্কে এই সিস্টেম চালু হয়ে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share