Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PM Modi: ৯১ এফএমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কেন জানেন?

    PM Modi: ৯১ এফএমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০০ ওয়াটের  ৯১ এফএম (FM) ট্রান্সমিটারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ, শুক্রবার এর উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, সরকার দেশে এফএম কানেক্টিভিটির (Radio Connectivity) উন্নতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই যে নতুন ১০০ ওয়াটের ৯১ এফএম ট্রান্সমিটার ইনস্টল করা হচ্ছে, সেটি ১৮টি রাজ্যের ৮৪টি জেলা এবং দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে উপলব্ধ হবে। জানা গিয়েছে, বর্ডার এরিয়া এবং অ্যাসপিরেশনাল জেলাগুলিতে এফএম পরিষেবা উন্নত করতে এটি ইনস্টল করা হচ্ছে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)…

    প্রধানমন্ত্রীর দফতরের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই পরিষেবা মিলবে, সেগুলি হল বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, কেরল, তেলঙ্গনা, ছত্তীশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, লাদাখ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আরও জানা গিয়েছে, এফএম পরিষেবার বর্ধন, অতিরিক্ত ২ কোটি মানুষ, যাঁরা এতদিন এই সুবিধা পেতেন না, তাঁরা এবার থেকে এই সুবিধা পাবেন। ৩৫ হাজার কিমি এলাকা কভার করবে এই এফএম পরিষেবা। ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী (PM Modi) দৃঢ়ভাবে বিশ্বাস করেন আম জনতার কাছে পৌঁছতে গেলে রেডিওর বিকল্প নেই। যেহেতু অতি সহজেই এই মাধ্যমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো যায়, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেছিলেন মন কি বাতের অনুষ্ঠান। আগামী রবিবার সম্প্রচারিত হবে এই অনুষ্ঠানের শততম পর্ব।

    আরও পড়ুুন: শুক্রবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন‍্‍ধ ডাকল বিজেপি, কেন?

    ২০১৪ সালে কেন্দ্রের তখতে আসে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। তার পর থেকে জনগণের মনের খবর জানতে তিনি শুরু করেন মন কি বাতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে একদিকে যেমন প্রধানমন্ত্রী দেশের নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা বলেন, তেমনি যাঁরা কৃতী কিংবা মানুষের সেবায় নিয়োজিত তাঁদের কথাও তুলে ধরেন। যে কারণে দিন দিন এই অনুষ্ঠানের জনপ্রিয়তা বাড়ছে। প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। সেদিন রেডিওয় প্রধানমন্ত্রীর (PM Modi) মনের কথা শুনতে দেশজুড়ে বসে যান লক্ষ লক্ষ মানুষ। তাঁদের কেউ শোনেন প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলোর কথা, কেউবা আবার শোনেন পাশের বাড়ির সাধারণ মানুষটির অসাধারণ হয়ে ওঠার কাহিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajnath Singh: চিন সহ ৪ দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং, কী কথা হল?

    Rajnath Singh: চিন সহ ৪ দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং, কী কথা হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এই সংগঠনের অন্তর্ভুক্ত দেশগুলি হল কাজাখস্তান, ইরান, তাজিকিস্তান এবং চিন। জানা গিয়েছে, এই বৈঠকে প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন ইস্যু আলোচিত হয়েছে। এদিন রাজনাথ সিংয়ের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকটি সম্পন্ন হয় কাজাখস্তানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রাসলানের সঙ্গে, এরপরেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মহম্মদ রেজা, তাজিকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মির্জো এবং চিনা প্রতিরক্ষামন্ত্রী লাই সাংফুর সঙ্গে বৈঠক করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। প্রসঙ্গত গালওয়ানে চিনের সঙ্গে সীমান্ত বিবাদের পরে প্রতিরক্ষা মন্ত্রক স্তরে এই প্রথম বৈঠক হল।

    আরও পড়ুুন: ‘মোদি’ পদবী মামলায় গুজরাট হাইকোর্টের দ্বারস্থ রাহুল, শুনানি শীঘ্রই

    ১৮ তম কমান্ডার লেভেলের মিটিং সম্পন্ন চিনের সঙ্গে 

    প্রসঙ্গত, চিন এবং ভারত সাম্প্রতিক সময়ে ১৮ তম কমান্ডার লেভেলের মিটিং সম্পন্ন করেছে চিনের চুশুল-মলডো সীমান্তে। সূত্রের খবর, দুই দেশের মধ্যে হওয়া ওই বৈঠকে পশ্চিম সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি এবং সুরক্ষা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ মাস পরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগের বৈঠকটি গত বছরের ডিসেম্বর মাসে সম্পন্ন হয়েছিল। জানা গিয়েছে, শুক্রবার রাজনাথ সিং (Rajnath Singh) রাশিয়ার বেলারুশ এবং উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

    আরও পড়ুুন: ‘এই চোরদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে’, জামালপুরের সভায় বললেন শুভেন্দু

    সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল ২০০১ সালে

    সাংহাই  কো-অপারেশন অর্গানাইজেশনের  ২০২৩ সালের সম্মেলন ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরের থিম রাখা হয়েছে Secure-SCO। এই সংগঠনের সদস্যভুক্ত দেশগুলো সঙ্গে পারস্পরিক সম্পর্কে উন্নতিই ভারতের উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh)। প্রসঙ্গত, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল ২০০১ সালে। সংগঠনের সদস্যভুক্ত দেশগুলি ছাড়াও এখানে আরও কিছু পর্যবেক্ষক দেশ আছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য বেলারুশ এবং ইরান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manoj Pande: সাইবার যুদ্ধে চিন-পাকিস্তানের মোকাবিলা করতে নতুন ইউনিট গঠন ভারতীয় সেনার

    Manoj Pande: সাইবার যুদ্ধে চিন-পাকিস্তানের মোকাবিলা করতে নতুন ইউনিট গঠন ভারতীয় সেনার

    মাধ্যম নিউজ ডেস্ক: বাহিনীর একটি নয়া ইউনিট খুলতে চলেছে ভারতীয় সেনা (Indian Army)। মোদি জমানায় ভারতকে হাতে মারতে না পেরে সাইবার ওয়ারফেয়ারে টক্কর দিতে চাইছে চিন (China) ও পাকিস্তান (Pakistan)। এমতাবস্থায় এই দুই শত্রু দেশের মোকাবিলা করতে প্রয়োজন ছিল নয়া ইউনিটের। সেই ইউনিটই খুলতে চলেছে ভারতীয় সেনা। চলতি মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হয় আর্মি কমান্ডারর্স কনফারেন্স। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে (Manoj Pande)। সেই কনফারন্সেই সিদ্ধান্ত হয়েছে নয়া ইউনিট খোলার ব্যাপারে।

    কমিউনিকেশন নেটওয়ার্কের প্রয়োজন…

    সরকারি সূত্রে খবর, কমিউনিকেশন নেটওয়ার্ক যাতে ভেঙে না পড়ে, সেজন্য ভারতীয় সেনায় কমান্ড সাইবার অপারেশনস অ্যান্ড সাপোর্ট উইংস খোলা হচ্ছে। ওই সূত্র জানায়, বর্তমানে সেনায় সাইবার স্পেশ দিন দিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যুদ্ধক্ষেত্রেও এর প্রয়োজন রয়েছে। স্পেশালিস্ট ইউনিটের ওপর আলোকপাত এবং প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ওই সূত্র জানিয়েছে, আমাদের শত্রু দেশগুলি সাইবার ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। তাদের সঙ্গে পাল্লা দিতে গেলে এই ইউনিট খোলা খুবই প্রয়োজন। ভারতীয় সেনা দ্রুত নেট নির্ভর হয়ে পড়ছে। সেই কারণেই সব ক্ষেত্রেই আমাদের কমিউনিকেশন সিস্টেমের ব্যাপক উন্নতি ঘটাতে হবে। এই সূত্রই জানিয়েছে, এই নয়া ইউনিট ভারতীয় সেনার সাইবার সিকিউরিটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

    আরও পড়ুুন: রামনবমী কাণ্ডে তদন্তভার এনআইএ-র হাতে যেতেই মমতাকে আক্রমণ শুভেন্দু-সুকান্তর

    এই কনফারেন্সে ভারতীয় সেনার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে (Manoj Pande) দেখা হয়। অপারেশনাল প্রস্তুতিও খতিয়ে দেখা হয়। অগ্নিপথ প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও আলোচনা হয় এই কনফারেন্সে। কয়েকটি ক্ষেত্রে সমন্বয় সাধনের প্রয়োজন রয়েছে বলেও চিহ্নিত করেছেন সেনার শীর্ষ কর্তারা। সে সম্পর্কেও আলোচনা হয়। বাহিনীর কল্যাণ সাধনেও বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কমান্ড সাইবার অপারেশসন অ্যান্ড সাপোর্ট উইংস নিয়েও আলোচনা হয়েছে। বাহিনীর পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন নিয়েও আলোচনা হয়েছে। বাহিনীর জওয়ানদের কল্যাণেও নানা (Manoj Pande) আলোচনা হয়। যেসব সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন তাঁদের সেনা জওয়ান বাবা যদি শহিদ হন, তবে তাঁদের প্রাপ্য দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্তও হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mana Village:  শেষ নয়! ভারতের প্রথম গ্রাম মানা, বর্ডার রোড অর্গনাইজেশন-এর নতুন সাইনবোর্ড

    Mana Village: শেষ নয়! ভারতের প্রথম গ্রাম মানা, বর্ডার রোড অর্গনাইজেশন-এর নতুন সাইনবোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ভারতের শেষ গ্রাম’ এখন ‘ভারতের প্রথম গ্রাম’ (First Village of India)। উত্তরাখণ্ডের ছোট্ট একটা গ্রাম ‘মানা’ (Mana Village)। পর্যটকদের কাছে এটা ‘ভারতের শেষ গ্রাম’ হিসেবেই পরিচিত। তবে সম্প্রতি বর্ডার রোড অর্গনাইজেশন এই গ্রামের বাইরেই নতুন এক সাইনবোর্ড বসাল। তাতে লেখা – ‘ভারতের প্রথম গ্রাম’। সীমান্তবর্তী গ্রামগুলির উন্নয়নের মাধ্যমেই দেশে উন্নতির জোয়ার আনার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্যেই কোনও গ্রামই দেশের শেষ নয় প্রথম হওয়া উচিত বলে মনে করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাই এই নাম পরিবর্তন।

    চিনকে বার্তা

    রাজনৈতিক মহলের অনুমান, চিনকে কড়া বার্তা দিতেই ভারতের (India) এই পদক্ষেপ। লাদাখ থেকে অরুণাচল বিগত কয়েক বছর ধরে ভারত-চিন সীমান্তে অশান্তি তৈরি হয়েছে বারংবার। তবে কেন্দ্রীয় সরকার বারবার বলে এসেছে যে ভারতের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। এরই মধ্যে ভারত-চিন সীমান্তে পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিয়েছে কেন্দ্র। তাতে অবশ্য আপত্তি আছে চিনের। এই আবহে ‘মানা’-কে (Mana Village) ভারতের ‘প্রথম গ্রাম’ হিসেবে তুলে ধরে চিনকেই বার্তা দেওয়া হল বলে মনে করছেন কূটনীতিকরা।

    আরও পড়ুুন: কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু রাজবংশী যুবকের! ‘‘দায় নিতে হবে মমতাকে’’, ট্যুইট শুভেন্দুর

    নতুন সাইনবোর্ডের ছবি দিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি একটি ট্যুইটে লেখেন, ‘এখন থেকে মানাকে আর ভারতের শেষ গ্রাম নয় বরং প্রথম গ্রাম হিসেবে চিহ্নিত করা হবে।’ প্রতিবছর বহু পর্যটক ও তীর্থযাত্রীরা কেদারনাথ ও বদ্রীনাথ যান। বদ্রীনাথ ধামের খুব কাছেই অবস্থিত এই ‘মানা’ গ্রাম। বদ্রীনাথ থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে এই গ্রামে মারছাস এবং ভুটিয়া জনজাতির মানুষদের বাস। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই গ্রামে মোট ৫৫৮টি পরিবার রয়েছে। মোট ১২১৪ জনের বাস ছিল এই গ্রামে। যাঁরা বদ্রীনাথ যান, তাঁরা সকলেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩২০০ মিটার উচ্চতায় অবস্থিত মানা (Mana Village) গ্রামে ঘুরতে যান। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Badrinath: খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজাও, শুরু চার ধাম যাত্রা

    Badrinath: খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজাও, শুরু চার ধাম যাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সাত সকালে ভক্তদের জন্য খুলে গেল চার ধামের শেষ ধাম বদ্রীনাথ (Badrinath) মন্দিরের দরজা। এর আগেই খুলেছিল গঙ্গোত্রী, যমুনেত্রীর মন্দিরের দরজা। অক্ষয় তৃতীয়ার পরের দিন ভক্তদের জন্য খুলে গিয়েছিল কেদারনাথের দরজাও। এবার খুলল বদ্রীনাথের দরজাও। এদিন সকাল ৭টা ১০ মিনিট নাগাদ বৈদিক (Vedic) মন্ত্রোচ্চারণ ও পুষ্পবৃষ্টির মধ্যে খোলা হল মন্দিরের (Temple) দ্বার। সেই সঙ্গে এদিন থেকেই শুরু হয়ে গেল চলতি বছরের চার ধাম যাত্রাও।

    বদ্রীনাথে (Badrinath) ব্যাপক ভিড়…

    বুধবার থেকে প্রবল তুষারপাত হচ্ছিল বদ্রীনাথে। সেসব উপেক্ষা করেই শুভ মুহূর্তের সাক্ষী হতে মন্দির চত্বরে ভিড় করেন হাজার হাজার ভক্ত। জয় বদ্রী বিশাল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। এদিন দর্শনার্থীদের জন্য মন্দির খোলার আগে প্রায় ১৫ ক্যুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দির। ভক্তদের পাশাপাশি এদিন মন্দির চত্বরে ভিড় করেছিলেন আইটিবিপি ব্যান্ডের সদস্যরা। অংশ নিয়েছিলেন গাড়ওয়াল স্কাউটসও। এদিন দরজা (Badrinath) খোলার আগেই আভিমুক্তেশ্বরানন্দ মন্দিরে পৌঁছে গিয়েছিলেন শঙ্করাচার্য। শুভ মুহূর্তে খোলে মন্দিরের দ্বার। প্রতি বছরের মতো এবারও প্রথম পুজো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। হয় আরতিও।

    জানা গিয়েছে, পুণ্যার্থীরা অক্ষয় তৃতীয়ার দিন যমুনেত্রী ধাম থেকে যাত্রা শুরু করেছিলেন। শনিবার তীর্থযাত্রীদের প্রথম দলটি হরিদ্বার ছেড়েছে। বদ্রীনাথে পৌঁছে তাঁরা পাবেন ভগবান বিষ্ণুর দর্শন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি বলেন, উত্তরাখণ্ডের চার ধাম যাত্রাকে সহজ ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও যাত্রার জন্য পূর্ণ সহযোগিতা করেছে। বিগত বছরগুলির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই তীর্থযাত্রার ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার কাজও করা হয়েছে।

    আরও পড়ুুন: ‘এই চোরদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে’, জামালপুরের সভায় বললেন শুভেন্দু

    তিনি জানান, গঙ্গোত্রী ও যমুনেত্রী ধামে যাত্রা চলছে নির্বিঘ্নে। বদ্রী (Badrinath) বিশালের দরজাও ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়ার পর প্রশাসন সব দিক খেয়াল রাখবে যাতে মানুষের কোনও অসুবিধা না হয়। এদিন বদ্রীনাথে ভক্তদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী। পরে ঘুরে দেখেন মন্দির চত্বর। মন্দিরের মুখ্য সেবকরা এদিন যে ভাণ্ডারার আয়োজন করেছিলেন, তাও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Maoist Attack: ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় আইইডি বিস্ফোরণ মাওবাদীদের, শহিদ ১১ জওয়ান

    Maoist Attack: ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় আইইডি বিস্ফোরণ মাওবাদীদের, শহিদ ১১ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: মাওবাদী (Maoist Attack) হামলায় রক্তাক্ত ছত্তিসগড়ের (Chhattisgarh) দান্তেওয়াড়া (Dantewada)। আইইডি (IED) বিস্ফোরণের জেরে শহিদ হয়েছেন ১১ জন জওয়ান। ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। গত সপ্তাহেই চিঠি পাঠিয়ে নিরাপত্তা বাহিনীকে আক্রমণের হুমকি দিয়েছিল মাওবাদীরা। তার পর বুধবার ঘটে গেল এই ঘটনা।

    মাওবাদী (Maoist Attack) হামলায় ঝরল রক্ত…

    সূত্রের খবর, এদিন মাও দমন অভিযান সেরে ফিরছিলেন জওয়ানরা। তাঁরা যখন আরানপুর এলাকায়, তখনই আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা (Maoist Attack)। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় জওয়ানদের গাড়িটি। ছিটকে পড়েন জওয়ানরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে গাড়িটির চালকেরও। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, দান্তেওয়াড়ার আরানপুরে মাওবাদী দমন অভিযানে যোগ দিতে আসা ডিআরজি বাহিনীর বিরুদ্ধে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা (Maoist Attack)। ১০ ডিআরজি জওয়ান ও একজন চালক মারা গিয়েছেন। এই ঘটনা দুঃখজনক। আমরা, রাজ্যের বাসিন্দারা তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। তাঁদের পরিবারের প্রতি রইল সমবেদনা।

    ওঁদের আত্মার শান্তি কামনা করি। মুখ্যমন্ত্রী বলেন, মাওবাদীদের রেহাই দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ পর্যায়ে। তিনি বলেন, মাওবাদকে পরিকল্পিতভাবে নির্মূল করা হবে। সূত্রের খবর, মাওবাদীদের হামলার (Maoist Attack) পরে পরেই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। দু পক্ষের গুলির লড়াই এখনও চলছে। মাওবাদীদের ধরতে আরও ফোর্স তলব করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মাওবাদী হামলায় সেনাবাহিনীকে সবরকমভাবে সাহায্য করা হবে।

    আরও পড়ুুন: ‘মোদি’ পদবী মামলায় গুজরাট হাইকোর্টের দ্বারস্থ রাহুল, শুনানি শীঘ্রই

    স্বরাষ্ট্রমন্ত্রকের ২০২১ সালের তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে ২০২০ পর্যন্ত ছত্তিসগড়ে ৩ হাজার ৭২২টি মাওবাদী হামলার (Maoist Attack) ঘটনা ঘটেছে। এই হামলায় শহিদ হয়েছেন ৪৮৯ জওয়ান। সরকারি সূত্রেই জানা গিয়েছে, ওই রাজ্যের ৮টি জেলা মাওবাদী প্রভাবিত। এর মধ্যে রয়েছে বিজাপুর, সুকমা, দান্তেওয়াড়া, বস্তার, কাঙ্কের, নারায়ণপুর, রাজনন্দগাঁও এবং কোন্ডাগাঁও। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহ বলেন, যতক্ষণ না পর্যন্ত রাজ্যগুলির সঙ্গে সমন্বয় সাধন করে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে, ততদিন এই সমস্যা মিটবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • LGBT: সমলিঙ্গ বিবাহের স্বীকৃতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি অভিভাবকদের

    LGBT: সমলিঙ্গ বিবাহের স্বীকৃতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি অভিভাবকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সমলিঙ্গ বিবাহের (Same Sex Marriage) দাবি উঠেছে দীর্ঘদিন ধরেই। এবার এই বিবাহকে স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতিকে চিঠি দিলেন এলজিবিটিকিউআইএ (LGBT) গোষ্ঠীভুক্তদের ৪০০-রও বেশি বাবা-মা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে তাঁরা লিখেছেন, তাঁদের সন্তানরা যাতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় বিবাহের বৈধতা পায়, সেই বিষয়টি দেখে যেতে চান তাঁরা। সমলিঙ্গ বিবাহ নিয়ে সুপ্রিম কোর্টের এদিনের শুনানিতেও এই ধরনের বিবাহের পক্ষে সওয়াল করেছেন এই গোষ্ঠীর পক্ষের আইনজীবীরা।

    সমলিঙ্গের বিবাহ নিয়ে শুনানি…

    সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে চলছে সমলিঙ্গের বিবাহ নিয়ে শুনানি। মঙ্গলবার শুনানি পড়ল চতুর্থ দিনে। এদিন দেশের শীর্ষ আদালত বলেছে, যদি সমলিঙ্গের বিবাহকে আইনে রূপান্তরিত করতে হয়, তাহলে বহু আইন বদলাতে হবে। তার জন্য কি সুপ্রিম কোর্ট বসে রয়েছে? প্রশ্ন আদালতের। এদিন আইনজীবী গীতা লুথরা বলেন, জি-২০ গোষ্ঠীর ১২টি দেশ ইতিমধ্যেই সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিয়েছে। তাই ভারতেরও পিছিয়ে থাকা উচিত নয়।

    প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে এলজিবিটিকিউআইএ (LGBT) গোষ্ঠীভুক্তদের বাবা-মায়েরা লিখেছেন, সন্তানদের জীবন ও যৌনতার ভাবনার কথা অনুভব করে একে গ্রহণ করেছেন তাঁরা। এখন এই বিবাহের আইনি বৈধতা চাইছেন। চিঠিতে লেখা হয়েছে, যাঁরা এই ধরনের বিবাহের বিরোধিতা করছেন, তাঁদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। কারণ এক সময় আমাদের মধ্যে অনেকে ওই পক্ষেই ছিলাম। তাঁরা লিখেছেন, কিন্তু শিক্ষা, আলোচনা আর ধৈর্যের মধ্যে দিয়ে আমরা বুঝেছি, আমাদের সন্তানদের ভাবনা ও অনুভূতি যথার্থ। আজ যাঁরা সমলিঙ্গ বিবাহের বিরোধিতা করেছেন, একদিন তাঁরাও আমাদের শরিক হবেন।

    আরও পড়ুুন: সিবিআই তলবে নিজাম প্যালেসে তাপস! জিজ্ঞাসাবাদে কী কী বিষয় উঠে এল?

    মোদি সরকার সমলিঙ্গ বিবাহকে অভিজাত শ্রেণির ভাবনা বলেছে। এদিন শুনানি চলাকালীন বিচারপতি রবীন্দ্র ভাট এলজিবিটিকিউআইএ (LGBT) গোষ্ঠী পক্ষের আইনজীবী মিনাক্ষী গুরুস্বামীকে প্রশ্ন করেন, ভারতে অনেক বৈচিত্র রয়েছে। আপনারা কি এই গোষ্ঠীর সবার কথা তুলে ধরছেন? হয়তো অনেকের কথা শোনা হচ্ছে না। মিনাক্ষীর জবাব, সম্পর্কের নতুন সংজ্ঞায় যাঁরা যোগ দিতে চান, তাঁরা যোগদান করবেন। যাঁরা চান না, তাঁদের এই পথে আসার প্রয়োজন নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India China Meet: রাজনাথের সঙ্গে বৈঠকে বসছেন চিনা প্রতিরক্ষামন্ত্রী, সম্পর্কের বরফ গলবে কি?

    India China Meet: রাজনাথের সঙ্গে বৈঠকে বসছেন চিনা প্রতিরক্ষামন্ত্রী, সম্পর্কের বরফ গলবে কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: গলতে পারে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ। পূর্ব লাদাখের গলওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল দুই দেশের সেনার। দু পক্ষেরই বেশ কয়েকজন সেনার মৃত্যু হয়েছিল। তারপর এই প্রথম ভারত সফরে আসছেন চিনা প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের (Rajnath Singh) সঙ্গে বৈঠকে বসবেন তিনি (India China Meet)। লাদাখের পাশাপাশি ডোকলাম ও অরুণাচল সীমান্ত নিয়েও দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

    ভারত-চিন বৈঠকের (India China Meet) লক্ষ্য…

    চলতি সপ্তাহের শেষেই ভারতে হবে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক। সেই বৈঠকের আগেই মুখোমুখি হতে চলেছেন রাজনাথ এবং সাংফু। রাজনাথের সঙ্গে বৈঠক হওয়ার কথা রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুরও। পূর্ব লাদাখে চিনা অনুপ্রবেশ এবং ঘাঁটি গেড়ে বসে থাকার ঘটনার পর কেটে গিয়েছে তিন বছর। সম্প্রতি অরুণাচল প্রদেশের একটি গ্রামের নামও বদলে দিয়েছে চিন। এসবের পরেও প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করেছে ভারত। তার পরেও পরিস্থিতি যথা পূর্বং, তথা পরং। এমতাবস্থায় ফের হচ্ছে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক। লক্ষ্য সেই সম্পর্কের বরফ গলানো।

    আরও পড়ুুন: এবার মাথাভাঙাতেও অভিষেকের সভায় ব্যালট বক্স ছিনতাই! গোষ্ঠীদ্বন্দ্বে মাথা ফাটল কর্মীর

    সাংহাই কো-অপারেশন কর্পোরেশনের সদস্য দেশগুলি হল ভারত (India China Meet), চিন, পাকিস্তান, রাশিয়া, কাজাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। এ বছর বৈঠক হবে নয়াদিল্লিতে। বৈঠকে পর্যবেক্ষক দেশ হিসেবে যোগ দেবে বেলারুস ও ইরান। সূত্রের খবর, সাংহাই কো-অপারেশন বৈঠকে যোগ দিতে যে সব দেশের প্রতিরক্ষামন্ত্রীরা আসছেন, তাদের সকলের সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রাজনাথ। বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সাংহাই কো-অপারেশনের অধীনস্থ দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীরা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, সন্ত্রাসবাদ প্রতিরোধে মিলিত উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।

    জানা গিয়েছে, চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও সেনা প্রত্যাহারের বিষয়ে কথা বলবেন রাজনাথ (India China Meet)। অরুণাচল প্রদেশেও চিনা সেনার সাম্প্রতিক অনুপ্রবেশের চেষ্টা নিয়েও কথা বলতে পারেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: ‘মোদি’ পদবী মামলায় গুজরাট হাইকোর্টের দ্বারস্থ রাহুল, শুনানি শীঘ্রই

    Rahul Gandhi: ‘মোদি’ পদবী মামলায় গুজরাট হাইকোর্টের দ্বারস্থ রাহুল, শুনানি শীঘ্রই

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মোদি’ পদবী মামলায় এবার গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে। মোদি পদবী অবমাননার মামলায় সুরাটের দায়রা আদালতে দোষী সাব্যস্ত হন রাহুল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার গুজরাট হাইকোর্টে (Gujarat High Court) যান কংগ্রেস নেতা। 

    কংগ্রেসের মত

    ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদিকে নিশানা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন রাহুল গান্ধী। রাহুলের এই মন্তব্যের নিন্দায় সরব হয় বিজেপি। এরপর মন্তব্যের জন্য সুরাটের একটি আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের হয়। ঘটনার প্রায় চার বছরের মাথায় গত ২৩ মার্চ ‘মোদি’ পদবী মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে সুরাটের ফৌজদারি আদালত। ২ বছরের কারাদণ্ডের শাস্তি শোনায় আদালত। কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিঙ্ঘভি মঙ্গলবার জানান, এই ধরনের মামলায় সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। তবু শীর্ষ আদালত, আগে হাইকোর্টে মামলার শুনানির জন্য বলতে পারে ধরে নিয়ে রাহুলের তরফে হাইকোর্টে সাজা বাতিলের আর্জি জানানো হয়েছে। 

    আরও পড়ুন: প্রয়াত পাঞ্জাবের লৌহপুরুষ প্রকাশ সিং বাদল! ২ দিনের পূর্ণ রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের

    উল্লেখ্য, যদি রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মানহানি মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার উপর হাইকোর্ট স্থগিতাদেশ দেয়, তাহলে তিনি ফের সাংসদ পদ ফিরে পেতে পারেন। সেই উদ্দেশেই রাহুল দ্বারস্থ হয়েছিলেন সুরাট কোর্টের। সেখান থেকে স্বস্তি না পেয়ে তিনি গুজরাট হাইকোর্টে যান। প্রসঙ্গত, গত মাসে সাংসদ পদ হারান রাহুল। বিধি অনুযায়ী কোনও সাংসদ যদি ২ বছর বা তার বেশি সময় ধরে কারাবাসের সাজা পান, তাহলে তাঁর সাংসদ পদ খারিজ হয়। গুজরাট হাইকোর্টে যদি স্বস্তি না মেলে তাহলে সেক্ষেত্রে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন রাহুল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parkash Singh Badal: প্রয়াত পাঞ্জাবের লৌহপুরুষ প্রকাশ সিং বাদল! ২ দিনের পূর্ণ রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের

    Parkash Singh Badal: প্রয়াত পাঞ্জাবের লৌহপুরুষ প্রকাশ সিং বাদল! ২ দিনের পূর্ণ রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঞ্জাবের রাজনীতির লৌহপুরুষ প্রকাশ সিং বাদল (Parkash Singh Badal) প্রয়াত। মঙ্গলবার রাতে মোহালির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আকালি দলের (SAD) নেতা প্রকাশ সিং বাদল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁর মৃত্যুতে ভারত সরকারের তরফ থেকে ২ দিনের পূর্ণ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ২৬ এবং ২৭ এপ্রিল এই দু দিন সারা দেশ জুড়ে শোক দিবস পালন করা হবে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

    শোকবার্তা প্রধানমন্ত্রীর

    দীর্ঘ রোগভোগের মধ্য দিয়ে যাচ্ছিলেন প্রকাশ সিং বাদল (Parkash Singh Badal)। এক সপ্তাহ আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সদ্য তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। শ্বাসজনিত সমস্যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রকাশ সিং বাদলের ছেলে সুখবীর সিং বাদল এবং মেয়ে পরণীত কাউর। বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

    শোকাহত প্রধানমন্ত্রী লেখেন, “প্রকাশ সিং বাদলজি-র মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভারতীয় রাজনীতিতে তিনি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিলেন এবং আমাদের দেশের প্রতি তাঁর বিশেষ অবদান রয়েছে। পাঞ্জাবের চরম সময়ে রাজ্যের অগ্রগতিতে তিনি অক্লান্তভাবে কাজ করে গিয়েছেন।”

    আরও পড়ুন: ‘‘আমিও ‘মন কি বাত’-এর শততম পর্বের জন্য মুখিয়ে রয়েছি’’, বললেন প্রধানমন্ত্রী

    পাঁচবারের মুখ্যমন্ত্রী

    রাজস্থান সীমানা লাগোয়া পাঞ্জাবের আবুল খুরানা গ্রামে জন্মেছিলেন প্রকাশ সিং বাদল (Parkash Singh Badal)। সালটা ১৯২৭। অবিভক্ত পাঞ্জাবের লাহোরে, ফরমান ক্রিশ্চান কলেজে পড়াশোনা করেন তিনি। মাত্র ২০ বছর বয়সে গ্রামের ‘সরপঞ্চ’ নির্বাচিত হন তরুণ প্রকাশ। এর পর ১৯৫৭ সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক। সালটা ১৯৭০, ৪৩ বছর বয়সে রাজ্যে প্রশাসনিক প্রধান হলেন প্রকাশ সিং বাদল। পাঁচবার ওই পদ সামলানোর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নির্বাচনী পরাজয়ের স্বাদ পেতে হয়েছিল তাঁকে। পাঞ্জাবের নবীনতম মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েন প্রকাশ। প্রায় সাত দশকের রাজনৈতিক জীবনে মাত্র দুবার নির্বাচনে হেরেছেন। একটি ১৯৬৭ সালে, দ্বিতীয়টি ২০২২ সালে। ১৯৯৫ সালে অকালি দলের প্রেসিডেন্ট হওয়ার পর বিজেপির সঙ্গে জোট বাঁধেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share