Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Evacuation: সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে শুরু অপারেশন কাবেরী

    Evacuation: সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে শুরু অপারেশন কাবেরী

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই খারাপ হচ্ছে সুদানের (Sudan) পরিস্থিতি। গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে সরকারি হিসেবে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪১৩ জনের। যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটি এর চেয়ে ঢের বেশি। এই যে ৪১৩জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে রয়েছেন একজন ভারতীয়ও (Indian)। জখম হয়েছেন সুদানের তিন হাজারেরও বেশি নাগরিক। এমতাবস্থায় সুদানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে (Evacuation) উদ্যোগী হয়েছে কেন্দ্র। এরই মধ্যে ফ্রান্স সুদান থেকে ৩৮৮ জনকে সরিয়ে নিয়ে গিয়েছে। এঁদের মধ্যে রয়েছেন ২৭ জন ভারতীয়ও। কেবল ভারতীয় নন, বিশ্বের ২৮টি দেশের ৩৮৮ জনকে সরিয়ে নিয়ে গিয়েছে ইউরোপের ওই দেশটি।

    ইভাক্যুয়েশনের (Evacuation) কার্যক্রম…

    সোমবার ট্যুইট করে ফরাসি দূতাবাসের তরফে জানানো হয়েছে, ফরাসি ইভাক্যুয়েশনের কার্যক্রম চলছে। গত রাতে দুটি সামরিক বিমান ক্রমান্বয়ে ভারতীয় নাগরিক সহ ২৮টি দেশের ৩৮৮ জনকে সরিয়ে এনেছে। এর ঠিক আগের দিন সৌদি আরব জানিয়েছিল, সুদানের ৬৬ জন নাগরিককে ভাই ও বন্ধুত্বপূর্ণ বিদেশি নাগরিকদের সুদান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

    জানা গিয়েছে, সৌদি আরব তিন ভারতীয়কে সরিয়ে নিয়ে গিয়ে রেখেছিল (Evacuation) সুদানের রাজধানী খার্তুমে। এঁরা তিনজনেই সৌদির বিমান ক্রু। শুক্রবারই সরকারের তরফে জানানো হয়েছে, তারা বর্তমানে সুদানে থাকা ৩ হাজারেরও বেশি ভারতীয় নাগরিকের সুরক্ষার দিকে মনোনিবেশ করছে। ভারতীয়দের উদ্ধারের জন্য কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বায়ুসেনার দুটি বিমান ও আইএনএস সুমেধা মোতায়েন করেছে। নিবিড় যোগাযোগ রেখে চলা হয়েছে সুদান সরকারের সঙ্গে। সুদানে অবস্থিত ভারতীয় দূতাবাস সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও আমেরিকার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। প্রসঙ্গত, ক্ষমতা দখলকে কেন্দ্র করে গত ১১ দিন ধরে সেনা ও আধাসেনার লড়াই চলছে সুদানে। মৃত্যু হয়েছে কয়েকশো মানুষের। জখমও হয়েছেন বেশ কয়েক হাজার।

    আরও পড়ুুন: এবার পাকিস্তানি নাগরিকের কণ্ঠে শোনা গেল ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান

    এদিকে, সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার কাজ শুরু হওয়ার (Evacuation) পথে। ট্যুইট করে এ কথা জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন কাবেরী। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার অভিযান অপারেশন কাবেরি শুরু হওয়ার পথে। সুদান বন্দরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রায় ৫০০ ভারতীয়। অনেকেই রয়েছেন বন্দরের পথে। আমাদের জাহাজ এবং এয়ারক্র্যাফ্ট তাঁদের ফেরানোর তোড়জোড় করছে। সুদানে আটকে পড়া আমাদের সব ভাইবোনেদের সাহায্যে আমরা দায়বদ্ধ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: এবার পাকিস্তানি নাগরিকের কণ্ঠে শোনা গেল ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান

    Narendra Modi: এবার পাকিস্তানি নাগরিকের কণ্ঠে শোনা গেল ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ ধ্বনি দিতে শোনা গেল এক পাকিস্তানিকে। প্রসঙ্গত, ২৩ এপ্রিল অস্ট্রেলিয়াতে এক সংস্থার উদ্যোগে আয়োজিত হয় বিশ্ব সদভাবনা অনুষ্ঠান, সেখানেই এই ধ্বনি ওঠে। বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় সংগঠন, বুদ্ধিজীবীরা হাজির ছিলেন এই অনুষ্ঠানে। বক্তব্য রাখতে ওঠেন পাকিস্তানের তারিক বাট, তিনি ছিলেন পাকিস্তানের আহমেদিয়া মুসলিম সমাজের প্রতিনিধি। লাহোরের এই বাসিন্দা মোদির প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, আমার নিজের কথাই যদি বলতে চাই, তবে বলতে হয় আমার প্রচুর ভারতীয় বন্ধু রয়েছে, আমরা একসঙ্গে অনেক সামাজিক কাজ করে থাকি। এখন আমি লক্ষ্য করছি ভারতীয় এবং পাকিস্তানি মুসলিমদের মধ্যে বন্ধন অনেকটাই বেড়েছে। এটা সম্পূর্ণ ভাবে সম্ভব হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্য। এরপরেই তিনি বলে ওঠেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। অন্যদিকে দাউদি বোহরা মুসলিম সমাজের প্রতিনিধি স্বরূপ হাজির ছিলেন করাচির তাহর শাকর, যিনি মুম্বইয়ের আলজামিয়া-তুস-সাইফিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তিনি এদিন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে উনি এসেছিলেন। সেদিন তাঁর সহজ সরল ব্যবহার আমাকে অত্যন্ত মুগ্ধ করে। তিনি বলেন, আমাকে সম্মানীয় অতিথি ভাববেন না কখনও। আমি আপনাদের ঘরের লোক। তাহর শাকরের আরও বলেন, মোদিজী চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এসেছিলেন আমাদের ক্যাম্পাসের উদ্বোধন করতে। আমরা ৯ বছর ধরে একসঙ্গে আছি। আমাদের সমগ্র সম্প্রদায় মোদিজীকে (Narendra Modi) অত্যন্ত সম্মান করে। সিডনিতে তিনি এলে, আমাদের সম্প্রদায় সদা প্রস্তুত থাকে তাঁকে অভ্যর্থনা জানাতে। ইমতিয়াজ নাবেদ নামের অপর এক মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিও সমানভাবে এদিন প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি বলেন, মোদিজী সর্বদাই শান্তির বার্তা দেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারেন।

    কী এই বিশ্ব সদভাবনা অনুষ্ঠান ?

    প্রসঙ্গত, সদভাবনা অনুষ্ঠান হল এনআইডি ফাউন্ডেশনের একটা উদ্যোগ। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিশ্বভাবনা, বসুধৈব কুটুম্বকমের নীতিকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। সহযোগী সংগঠনগুলির মধ্যে রয়েছে, অল ইন্ডিয়া মাইনরিটিস ফাউন্ডেশন, নামধারী শিখ সোসাইটি ইত্যাদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WFI: ‘আমাদের আন্দোলনে সব দলকে স্বাগত’, বললেন কুস্তিগিররা

    WFI: ‘আমাদের আন্দোলনে সব দলকে স্বাগত’, বললেন কুস্তিগিররা

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত অবস্থান বিক্ষোভে ইতি টানলেন কুস্তিগিররা (Wrestlers)। দিল্লির (Delhi) যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তাঁরা। দীর্ঘদিন ধরেই তাঁরা রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান (WFI) ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে সোচ্চার হয়েছেন। সেই দাবিতেই বসেছিলেন অবস্থান বিক্ষোভে। তাঁদের পাশে দাঁড়াতে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন অলিম্পিক জয়ী বজরং পুনিয়া।

    রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধানের (WFI) বিরুদ্ধে অভিযোগ…

    তিনি এও জানান, বিজেপির ওই সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তাঁরা। ওই একই দাবিতে চলতি বছরের জানুয়ারি মাসে দেশের কুস্তিগিররা যাঁদের মধ্যে রয়েছেন বজরং পুনিয়া, বিনেশ ফোগাট, রবি ধাইয়া এবং সাক্ষী মালিকও এই যন্তরমন্তরেই বসেছিলেন ধর্নায়। সেই সময় তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল এই বলে যে, রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহ এবং অভব্য আচরণের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হবে। সেই আশ্বাস পেয়েই ধর্না তুলে নেন তাঁরা।

    আরও পড়ুুন: শিক্ষার স্থান হিজাবের উপরে, এমনই মত কর্নাটক উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া তবসুমের

    তারকা কুস্তিগির পুনিয়া বলেন, এক নাবালিকা সহ মোট সাত মহিলা কুস্তিগিরকে যৌন নিগ্রহ করা হয়েছে বলে শুক্রবার দিল্লির কনটপ্লেস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি (WFI) বলেন, অভিযোগ দায়ের হওয়ার পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও এফআইআর দায়ের হয়নি। পুনিয়া বলেন, এবার আমরা কাউকে ফেরাব না। যাঁরাই আমাদের প্রতিবাদ আন্দোলনকে সমর্থন করবেন, তাঁরাই আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। পুনিয়া বলেন, এবার দেশের সব রাজনৈতিক দলকেই আমরা স্বাগত জানাচ্ছি। আমরা বিশেষ কোনও পার্টির অনুমোদন চাই না। ঘটনার প্রেক্ষিতে দিল্লির মহিলা পুলিশ কমিশনার এফআইআর দায়ের করার জন্য নোটিশ দিয়েছে দিল্লি পুলিশকে।

    এদিকে, এদিনই তদন্তকারী কমিটির কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দিল্লি পুলিশ। এই তদন্ত (WFI) কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ব্রিজভুষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতেই গড়া হয়েছিল তদন্ত কমিটি। দিল্লি পুলিশের এক কর্তা বলেন, তদন্ত কমিটির কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। তিনি জানান, সাতজন ক্রীড়াবিদ ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কমিটির রিপোর্ট পেলে পুরো বিষয়টি সামনে আসবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tabassum Shaik: শিক্ষার স্থান হিজাবের উপরে, এমনই মত কর্নাটক উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া তবসুমের

    Tabassum Shaik: শিক্ষার স্থান হিজাবের উপরে, এমনই মত কর্নাটক উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া তবসুমের

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকে প্রি ইউনিভার্সিটি কোর্সের (উচ্চমাধ্যমিক) ফলাফল প্রকাশিত হয়েছে চলতি মাসের ২১ এপ্রিল। ৬০০ এর মধ্যে ৫৯৩ পেয়ে কলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে সে রাজ্যের তবসুম শাহিক (Tabassum Shaik)। হিন্দি, সমাজবিদ্যা এবং দর্শনে সে ১০০ এর মধ্যে ১০০ পেয়েছে। সাফল্যের পর সে সংবাদমাধ্যমকে জানায়, হিজাবের (Hijab) অধীনে শিক্ষা নয়, বরং হিজাবের (Hijab) উপর শিক্ষাকে দেখতে চায় সে। প্রসঙ্গত, হিজাব পরে শিক্ষাঙ্গণে প্রবেশ ইস্যুতে গত কয়েকবছর ধরেই সরগরম ছিল দক্ষিণের এই রাজ্য। ধর্মীয় পোশাকের বদলে স্কুল ইউনিফর্মে স্কুলে আসতে হবে, এই দাবিতে সেসময় পথে নামে সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিবি। গত বছরেই কর্ণাটক হাইকোর্ট রায় দিয়েছে, হিজাব (Hijab) বা বোরখা নয় বরং স্কুলের ড্রেস কোড সবাইকে মানতে হবে। সেই আবহে রাজ্যের বোর্ডের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ছাত্রীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল।

    হিজাব (Hijab) বিতর্কে কী বললেন শাহিক ?

    বেঙ্গালুরুর নগরথাম্মা রাষ্ট্রীয় বিদ্যালয়ের এই ছাত্রীর মতে, হিজাবের থেকেও গুরুত্বপূর্ণ হল শিক্ষা। তিনি বলেন, আমি সর্বদাই আমার ফোকাস রেখেছি শিক্ষায়। শিক্ষার জন্য কিছু আত্মত্যাগ তো আমাদের করতেই হবে।

    কর্নাটকে হিজাব (Hijab) বিতর্ক

    জানা গিয়েছে, তবসুম (Tabassum Shaik) নিজেও হিজাব (Hijab) পরেই স্কুলে যেত, কিন্তু হাইকোর্টের নির্দেশের পর সে আর কখনও একাজ করেনি। ২০২২ সালের জানুয়ারি মাস নাগাদ প্রথম এই বিতর্ক মাথাচাড়া দেয়। স্থানীয় একটি কলেজ কর্তৃপক্ষ সেসময় হিজাব (Hijab) পরে শিক্ষাঙ্গণে ঢোকা যাবেনা বলে নির্দেশ জারি করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেসময় কলেজের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করে কলেজের মুসলিম ছাত্রীদের একাংশ। তাদের দাবি ছিল হিজাব ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে এই আন্দোলনে পিছন থেকে সাহায্য করতে থাকে পিএফআই-এর মতো উগ্র ইসলামিক সংগঠনগুলি। পাল্টা সেখানকার হিন্দু ছাত্রদের একাংশ গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে স্কুলে আসতে থাকে। সরগরম হয়ে ওঠে রাজ্যের রাজনীতি। কর্তৃপক্ষ ঘোষণা করে ইউনিফর্মেই সবাইকে শিক্ষাঙ্গণে আসতে হবে। একই নির্দেশ বজায় রাখে কর্নাটকের হাইকোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India:  নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বের অন্যতম ম্যানুফ্যাকচারিং হাব হবে ভারত! দাবি গবেষণায়

    India: নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বের অন্যতম ম্যানুফ্যাকচারিং হাব হবে ভারত! দাবি গবেষণায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ধীরে ধীরে শিল্প স্থাপনের আদর্শ ক্ষেত্র হয়ে উঠছে ভারত। আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি বিশ্বের অন্যতম ম্যানুফ্যাকচারিং (India To Foreign Manufacturers) হাব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইনটিলিজেন্স ইউনিট (EIU)। শুধু তাই নয়, বিশ্বের বহু সংস্থা আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে আগ্রহী হবে।

    উন্নতির পথে দেশ

    গত ১৩ এপ্রিল ইআইইউ’র বিজনেস এনভায়রনমেন্টের বিশ্বব্যাপী ক্রম তালিকায় ভারত ছ’ধাপ উপরে উঠে এসেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রমতালিকায় আগে ভারতের স্থান ছিল ১৪। এখন দশমে রয়েছে ভারত। অর্থাৎ চার ধাপ উপরে উঠেছে দেশ। যা থেকে প্রমাণ হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে ভারত সরকার দেশে শিল্প প্রসারের পথে অনেকটাই এগিয়েছে। তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। তেমন শঙ্কার কথাও শুনিয়েছে ইআইইউ। তাদের বক্তব্য, ভারত সরকার শিল্প স্থাপনের উপর বিশেষ জোর দিচ্ছে ঠিকই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ এবং লাল ফিতের ফাঁসে প্রক্রিয়া মন্থর হয়ে পড়ছে। এই ব্যাপারে সতর্ক না হলে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য রাষ্ট্রগুলি কিন্তু আবার অনেকটাই এগিয়ে যাবে ভারতের থেকে।

    মোদির লক্ষ্য

    ইউআইইউ’র পক্ষ থেকে আরও বলা হয়েছে, যত বেশি বিদেশি সংস্থা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করবে, তাতে লাভ হবে ভারতের অর্থনীতির। বৈদেশিক মুদ্রা ভান্ডারের স্বাস্থ্য উন্নতি হবে। বাড়বে জিডেপি দরও। প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই নরেন্দ্র মোদি ভারতকে বিশ্বের অন্যতম শিল্প ও উৎপাদন ক্ষেত্র (India To Foreign Manufacturers) বানিয়ে তোলার চেষ্টা করে চলেছেন। সেই লক্ষ্যে তিনি অনেকটাই সফল। একাধারে যেমন তিনি দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে জোয়ার এনেছেন। অন্যদিকে অ্যাপেল সহ বহু বিদেশি সংস্থাকে তিনি ভারতে কারখানা গড়ার ব্যাপারে রাজি করিয়েছেন।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    কয়েকদিন আগেই অ্যাপেলের সিইও ভারতের মাটিতে প্রথম দু’টি স্টোরের উদ্বোধনে এসেছিলেন। মুম্বইয়ের পর তিনি যান দিল্লি। মানুষের উচ্ছ্বাস ছুঁয়ে গিয়েছে অ্যাপেল সিইওর মন। তাই তিনি আগামী দিনে আরও বেশি অ্যাপেলের প্রোডাক্ট ভারতের মাটিতে তৈরি করার ব্যাপারে আগ্রহও দেখিয়েছেন। মনে করা হচ্ছে, ভারতে অ্যাপেলের বিনিয়োগের পরিমাণ হতে পারে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। ফক্সঅনের মতো কোম্পানিও তাইওয়ানের পর ভারতে ম্যানুফ্যাকচারিং হাব গড়তে চেয়েছে। যা শুধু দেশের শিল্পের প্রসার ঘটাবে না, প্রচুর চাকরির সুযোগ তৈরি করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: দেশে প্রথম ওয়াটার মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানুন কবে, কোথায়

    PM Modi: দেশে প্রথম ওয়াটার মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানুন কবে, কোথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে চালু হতে চলেছে প্রথম ওয়াটার মেট্রো (Water Metro)। ২৫ এপ্রিল, মঙ্গলবার এই পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। উৎসর্গ করবেন জাতির উদ্দেশ্যে। রবিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ট্যুইট-বার্তায় লেখেন, কেরালার (Kerala) স্বপ্নের এই প্রকল্প কোচি ও তার আশেপাশের ১০টি দ্বীপকে সংযুক্ত করবে। মুখ্যমন্ত্রী জানান, শীতাতপ নিয়ন্ত্রিত নৌকাগুলি সড়ক পরিবহণের যানজটের ভোগান্তি দূর করবে।

    ওয়াটার মেট্রোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি (PM Modi)…

    শুধু তাই নয়, এই পরিবহণ ব্যবস্থা অত্যন্ত সাশ্রয়ী এবং নিরাপদ। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে পরিষেবা শুরু হবে হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল থেকে ভিটিলা-কাক্কানাড় টার্মিনাল পর্যন্ত। মুখ্যমন্ত্রী জানান, যাত্রীরা কোচি ১ কার্ড ব্যবহার করেই কোচি মেট্রো এবং ওয়াটার মেট্রো দুই পরিষেবাই নিতে পারবেন। ডিজিটাল প্ল্যাটফর্মেই বুক করা যাবে ওয়াটার মেট্রোর টিকিট। জানা গিয়েছে, ব্যাটারি চালিত বৈদ্যুতিক হাইব্রিড নৌকার মাধ্যমে কোচি ও তার আশেপাশের ১০টি দ্বীপকে সংযুক্ত করবে এই ওয়াটার মেট্রো।

    প্রথম পর্যায়ে থাকবে ৭৮টি বৈদ্যুতিক নৌকা (PM Modi)। টার্মিনাল থাকবে ৩৮টি। প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে ১,১৩৬.৮৩ কোটি টাকা। কেরল সরকার ও জার্মান সংস্থা কেএফডব্লু যৌথভাবে বহন করেছে এই খরচ। পরিবেশ বান্ধব এই যান চালু হলে শহরে কমবে যানজট।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    এদিন ওয়াটার মেট্রো ছাড়াও, তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন থেকে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনাও করবেন প্রধানমন্ত্রী। এই ট্রেনটি তিরুবনন্তপুরম, কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম, ত্রিশুর, পালাক্কাড়, পাঠানমথিট্টা, মলপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগড় এই ১১টি জেলার ওপর দিয়ে যাবে। ডিন্ডিগুল-পালানি-পালক্কাড় বিভাগে ইলেকট্রিক ট্রেন চলাচলের সূচনাও করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর (PM Modi) স্থাপনও করবেন তিনি। এর মধ্যে রয়েছে তিরুবনন্তপুরম, কোঝিকোড় এবং ভারকালা শিবগিরি রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণের কাজ। এদিনই তিরুবনন্তপুরমে ডিজিটাল সায়েন্স পার্কের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Amritpal Singh: পুলিশের জালে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংহ

    Amritpal Singh: পুলিশের জালে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংহ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে গ্রেফতার খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংহ (Amritpal Singh)। পঞ্জাবের (Punjab) মোগা শহর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এক মাসেরও বেশি সময় ধরে ফেরার থাকার পর শেষমেশ গ্রেফতার করা হল স্বঘোষিত এই ধর্মগুরুকে। কয়েকটি সূত্রের দাবি, অমৃতপাল পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। যদিও পুলিশের দাবি, রবিবার ভোরে মোগা শহর থেকে গ্রেফতার করা হয় বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে।

    অমৃতপাল সিংহের (Amritpal Singh) বিরুদ্ধে অভিযোগ…

    দীর্ঘদিন দুবাইয়ে থাকার পর ভারতে (India) ফিরে ওয়ারিস পঞ্জাব দে সংগঠন গড়েন অমৃতপাল। দাবি জানান খালিস্তানের। কিছুদিন আগে তাঁর সংগঠনের একজনকে গ্রেফতার করার পর ব্যাপক আন্দোলন করেন এই বিচ্ছিন্নতাবাদী নেতার অনুগামীরা। হামলা চালান থানায়। তার পরেই অমৃতপালকে (Amritpal Singh) গ্রেফতারের সিদ্ধান্ত হয়। তাঁর খোঁজে পঞ্জাবের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তবে তাঁর টিকি ছোঁওয়া যাচ্ছিল না। ১০ এপ্রিল পুলিশ গ্রেফতার করে অমৃতপালের সঙ্গী পপ্পলপ্রীতকে। রবিবার ভোরে গ্রেফতার হন অমৃতপাল। যদিও মোগা পুলিশ এই গ্রেফতারির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। পুলিশ সূত্রে খবর, অমৃতপালকে অসমে ডিব্রুগড়ের জেলে স্থানান্তরিত করা হচ্ছে।

    আরও পড়ুুন: হিন্দু ছাত্রদের উত্যক্ত করা হচ্ছে ব্রিটেনের স্কুলগুলিতে, প্রকাশ রিপোর্টে

    সেখানে তাঁর অন্য অনুগামীদেরও রাখা হয়েছে। অমৃতপালের দলের আরও আট সদস্যকে অসমের জেলে রাখা হয়েছে। জানা গিয়েছে, অমৃতপালকে গ্রেফতার করা হয়েছে জাতীয় নিরাপত্তা আইনে। সূত্রের খবর, পঞ্জাব পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের যৌথ প্রচেষ্টায় অমৃতপালকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ  পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

    দিন তিনেক আগে অমৃতসর বিমানবন্দর থেকে আটক করা হয় অমৃতপালের (Amritpal Singh) স্ত্রী কিরণদীপকে। লন্ডনে যাওয়ার পথে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তাঁকে। তার মধ্যেই পুলিশের জালে বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল। ১৮ মার্চ থেকে পঞ্জাবের জলন্ধর, হোশিয়ারপুর ও অমৃতসরের একাধিক গ্রামে ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন তিনি। তাঁর খোঁজে হন্যে হচ্ছিল পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে পঞ্জাব ঘেঁষা রাজস্থানে পালিয়ে গিয়েছিলেন বলেও দাবি করেছিলেন গোয়েন্দারা। তার জেরে রাজস্থানের হনুমানগড় ও গঙ্গানগর জেলায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ। এদিন ভোরে হন গ্রেফতার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: আত্মঘাতী হামলার হুমকি! মোদির কেরল সফরের আগেই বিজেপি দফতরে চিঠি

    Narendra Modi: আত্মঘাতী হামলার হুমকি! মোদির কেরল সফরের আগেই বিজেপি দফতরে চিঠি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় আত্মঘাতী হামলার হুঁশিয়ারি। আগামী ২৪ এপ্রিল কেরল সফরে আসার কথা প্রধানমন্ত্রীর। তার আগেই মোদির বিরুদ্ধে হুমকি চিঠি এল কেরালায় বিজেপি-র রাজ্য দফতরে। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। 

    হুমকি চিঠি

    এই চিঠি মেলার পর থেকেই কেরালা জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যেই ওই চিঠির প্রেরকের সন্ধান পেয়েছে কেরালা রাজ্য পুলিশ। তাকে আটক করা হয়েছে। যদিও সেই ব্য়ক্তি গোটা ঘটনা অস্বীকার করেছে। তার বক্তব্য, বিরোধী গোষ্ঠীর কেউ তাকে বদনাম করার জন্য এই চিঠি বিজেপির দফতরে পাঠিয়েছে।  প্রসঙ্গত, আগামী ২৪ এপ্রিল কোচিতে একটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ওই দিনই তিরুবনন্তপুরম থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে পারেন তিনি।

    আরও পড়ুন: অনুব্রতের গড়ে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

    কেরল পুলিশের অতিরিক্ত ডিজি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে মহড়া দেওয়া হয়েছিল, তার একাংশ ফাঁস হয়ে গিয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার নিরাপত্তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছিল। এই গোপন নথি ফাঁস হওয়ায়র পরই পিআফআই সংগঠনের পক্ষ থেকেও হুমকি এসেছে। দেশের বিদেশ প্রতিমন্ত্রী এম মুরলীধরণ এই ঘটনাকে ‘গুরুতর’ বলে বর্ণনা করেছেন। এই বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী সফরের আগে এভাবে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দোষারোপ করেছেন রাজ্য পুলিশকেই।সেন্ট্রাল এজেন্সিগুলি ইতিমধ্যেই তাদের নিরাপত্তা জনিত প্রহরা আঁটোসাটো করেছে কেরলে। ২৪ এপ্রিল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছাড়াও একটি রোড শো করতে পারেন মোদি। এর পাশাপাশি কেরলে একটি জনসভাও করবেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ, শহিদ ৫ জওয়ান, জখম ১

    আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমে কোচিতে যাবেন। সেখান থেকে যাবেন তিরুবনন্তপুরমে। উদ্বোধন করবেন কেরালার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। অন্যদিকে, কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদের (Atiq Ahmed) মৃত্যুর বদলা নেওয়ার হুমকি দিয়ে ইদের বার্তা দিল আল কায়দার শাখা সংগঠন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tweet War: ‘‘কীভাবে কাজ হয় জানুন’’! অভিষেককে গিরিরাজের দায়িত্বের ‘পাঠ পড়ালেন’ সুকান্ত-শুভেন্দুরা

    Tweet War: ‘‘কীভাবে কাজ হয় জানুন’’! অভিষেককে গিরিরাজের দায়িত্বের ‘পাঠ পড়ালেন’ সুকান্ত-শুভেন্দুরা

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর চিঠি নিয়ে শুরু হয়েছে ট্যুইট-যুদ্ধ। নিজে মন্ত্রী হয়েও কোন দফতরে তৃণমূলের চিঠি পাঠানোর কথা বললেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং? এই প্রশ্ন তুলে ট্যুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডেরেক ও’ব্রায়েন।  কিন্তু আসলে গিরিরাজ একই সঙ্গে দুটি মন্ত্রক সামলান তাই তাঁর জবাবে কোনও ভুল নেই। নিয়ম মেনেই চিঠি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে বলে দাবি করছেন বিজেপি নেতারা। ট্যুইট করে মন্ত্রীর দায়িত্ব রীতিমতো ছকের আকারে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইট বার্তায় তৃণমূলকে প্রশাসনিক নিয়ম-নীতির পাঠ নিতে বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    ট্যুইট-যুদ্ধ

    একশো দিনের কাজ ও আবাস যোজনা খাতে বাংলায় বকেয়া পাওনা চাইতে সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ে সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে শেষ পর্যন্ত সেই সাক্ষাৎ হয়নি। এরই মাঝে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি লিখেছিলেন তৃণমূল কংগ্রেস। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন মন্ত্রী। সেখানে লেখা হয়, ‘সংশ্লিষ্ট দফতরের কাছে চিঠিটা ফরওয়ার্ড করা হচ্ছে।’ গিরিরাজের ওই চিঠি নিয়ে ট্যুইটে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, আপনি নিজেই যদি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী হন, তা হলে চিঠিটা ফরওয়ার্ড করলেন কাকে?

    আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ, শহিদ ৫ জওয়ান, জখম ১

    শুভেন্দুর ট্যুইট 

    অভিষেকের ওই টুইট মেনশন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আবার ট্যুইটে (tweet war) লিখেছেন, অর্ধশিক্ষিত বারো ক্লাস পাশ ভাঁড়েরা চিঠির মানে বোঝেনি। গিরিরাজ সিং দুটি দফতরের মন্ত্রী। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ। উনি সংশ্লিষ্ট দফতরকে চিঠিটা পাঠিয়ে দিয়েছেন।

    সুকান্তর ট্যুইট 

    অভিষেকের এই ঠাট্টার জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি অভিষেকের টুইট বার্তাকে রিটুইট করে ক্যাপশনে লেখেন, ‘এনডিএ সরকারের মন্ত্রীরা তৃণমূল কংগ্রেসের থেকে আলাদা। একাধিক মন্ত্রণালয়ের দেখাশোনা করা মন্ত্রীরা সবসময় গুরুত্বপূর্ণ নথিগুলিকে কর্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেন। যেহেতু ‘জামির লেন-কা আমির বাবু’র লেটারহেডে চাকরির সুপারিশ দেখতে অভ্যস্ত, তাই এটা তাঁর কাছে হিব্রু বলে মনে হচ্ছে।’

  • Poonch Terror Attack: ইফতারের ফল নিয়ে যাচ্ছিলেন নিহত জওয়ানরা! ইদ পালন হচ্ছে না কাশ্মীরের এই গ্রামে

    Poonch Terror Attack: ইফতারের ফল নিয়ে যাচ্ছিলেন নিহত জওয়ানরা! ইদ পালন হচ্ছে না কাশ্মীরের এই গ্রামে

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। অথচ, কাশ্মীরের সাঙ্গিওতে গ্রামের বাসিন্দারা উৎসব পালনে না জানিয়ে দিয়েছেন। চারদিকে যেখানে উৎসবের রোশনাই, সেখানে এই গ্রাম ডুবে গিয়েছে শোকের অন্ধকারে। বৃহস্পতিবার, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে (Poonch Terror Attack) ভারতীয় সেনার ট্রাকে হামলা চালিয়ে পাঁচ সেনা জওয়ানকে হত্যা করে জঙ্গিরা। হামলার খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোকে মুহ্যমান গোটা গ্রামে বিষাদের সুর।

    ইফতারির ফল নিয়ে যাচ্ছিলেন জওয়ানরা

    না, জঙ্গিহানায় (Poonch Terror Attack) রাষ্ট্রীয় রাইফেলসের যে ৫ জন জওয়ানের মৃত্যু হয়েছিল, তাঁরা কেউ এই গ্রামের বাসিন্দা ছিলেন না। কিন্তু, সেইদিন সেনার তরফে ইফতারি পার্টির আয়োজন করা হয়েছিল গ্রামে। তাতেই যোগ দেওয়ার কথা ছিল ওই জওয়ানদের। তাঁরা ওই গ্রামের মানুষদের জন্যই ওই ট্রাকে করে ইফতারের ফল-মিষ্টি নিয়ে যাচ্ছিলেন। এই ৫ জওয়ানকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। রোজা শেষে যাতে ফল-মিষ্টি মুখে দিতে পারেন গ্রামের মানুষ, সেই জন্য ট্রাকবোঝাই করে বালাকোটের বাসুনির রাষ্ট্রীয় রাইফেলসের হেডকোয়ার্টার থেকে জিনিস নিয়ে যাচ্ছিলেন তাঁরা।

    আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ, শহিদ ৫ জওয়ান, জখম ১

    কোথায় হয় হামলা?

    সেনা ট্রাক ভিমবার গলি দিয়ে যাওয়ার সময়েই আতর্কিতে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা (Poonch Terror Attack)। অনুমান, গুলি চালাতে চালাতেই আচমকা গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। ট্রাকের গায়ে গিয়ে লাগে গ্রেনেড। দাউদাউ করে আগুন ধরে যায়। ভেতরেই ঝলসে মৃত্যু হয় পাঁচ জওয়ানের। শহিদ জওয়ানদের নাম – হাভিলদার মনদীপ সিং, সিপাই হরকৃষণ সিং, ল্যান্সনায়েক কুলবন্ত সিং, সিপাই সেবক সিং, ল্যান্সনায়েক দেবাশিস। 

    আরও পড়ুন: হামলা চালিয়েছিল সাত জঙ্গি! পুঞ্চে সেনার ট্রাকে হামলার নেপথ্যে লস্কর-ই-তৈবা?

    কী বললেন গ্রাম প্রধান?

    ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন গ্রামের প্রধান মুখতিয়াজ খান সহ অনেকেই। হামলার (Poonch Terror Attack) খবরে অনুষ্ঠান বাতিল হয়। প্রধান মুখতিয়াজ বলেন, ‘‘যেখানে আমাদের পাঁচ জওয়ান শহিদ হয়েছেন সেখানে কি ইফতার আর কি ইদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রামের মানুষরা এই হামলার খবর পেতেই গ্রামে শোকের ছায়া নেমে আসে।’’

     

LinkedIn
Share