Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • S Jaishankar: ট্যাবলোয় ইন্দিরা হত্যার দৃশ্য, “কানাডার জন্যও ভাল নয়”, বললেন জয়শঙ্কর

    S Jaishankar: ট্যাবলোয় ইন্দিরা হত্যার দৃশ্য, “কানাডার জন্যও ভাল নয়”, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India) ও কানাডার (Canada) সম্পর্কের জন্য এই দৃশ্য মোটেই ভাল নয়। কানাডার ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। কানাডায় খালিস্থানপন্থীদের বাড়বাড়ন্ত নিয়েও মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী। ৬ জুন ছিল অপারেশন ব্লু-স্টারের ৩৯তম বার্ষীকি। এই উপলক্ষে কানাডার ব্র্যাম্পটন শহরে শোভাযাত্রা বের করেছিলেন খালিস্থানপন্থীরা। শোভাযাত্রায় একটি ট্যাবলোর মাধ্যমে দেখানো হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা দৃশ্য। সেই শোভাযাত্রার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সে সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে কানাডায় খালিস্থানপন্থীদের বাড়বাড়ন্তের বিষয়ে মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী (S Jaishankar)।

    জয়শঙ্করের প্রতিক্রিয়া

    ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, ভারতীয় সেনার পোশাকে বন্দুক হাতে দাঁড়িয়ে দুই শিখ জওয়ান। সাদা শাড়ি পরিহিত এক মহিলা রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে। সেই ট্যাবলোর পিছনে খালিস্থানি পতাকা হাতে হেঁটে চলেছেন বেশ কয়েকজন। এ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমি মনে করি এই বিষয়টির সঙ্গে আরও বড় সমস্যা জড়িত…সত্যি কথা বলতে কী, ভোটব্যাঙ্কের রাজনীতি ছাড়া অন্য কোনও কারণে কেউ এমন করতে পারে বলে আমি মনে করি না। আমার মতে, সে দেশে বিচ্ছিন্নতাবাদীদের বাড়বাড়ন্ত বৃহত্তর অন্তর্নিহিত সমস্যা। চরমপন্থীরা সহিংসতার পক্ষে। আমি মনে করি, এটি আমাদের দুই দেশের সম্পর্কের জন্য ভাল নয়। কানাডার জন্যও এটা ভাল নয়।

    অপারেশন ব্লু-স্টার

    প্রসঙ্গত, খালিস্থানপন্থী জঙ্গি ভিন্দ্রেওয়ালাকে খতম করতে ১৯৮৪ সালে পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে অভিযান চালায় ভারতীয় সেনা। তার জেরে ওই বছরেরই ৩১ অক্টোবর শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সম্প্রতি ফের মাথাচাড়া দিয়েছে খালিস্থানপন্থীদের আন্দোলন। গ্রেফতার করা হয়েছে আন্দোলনের নেতা অমৃতপালকে। 

    সেই ঘটনার প্রেক্ষিতে নানা সময় কানাডায় আন্দোলন করেছেন খালিস্থানপন্থীরা। সম্প্রতি যে শোভাযাত্রা হয়েছিল, সেখানেও ছিলেন তাঁরাই। সেই ঘটনার জেরেই কড়া প্রতিক্রিয়া জয়শঙ্করের (S Jaishankar)।

    আরও পড়ুুন: “শুভেন্দুকে চটি দিয়ে মারতাম”, তৃণমূলের সৌগতর মন্তব্যে স্তম্ভিত রাজ্য

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • BSNL: বিএসএনএলকে ফের ত্রাণ প্যাকেজ দিচ্ছে কেন্দ্র, আসছে ৫জি পরিষেবাও

    BSNL: বিএসএনএলকে ফের ত্রাণ প্যাকেজ দিচ্ছে কেন্দ্র, আসছে ৫জি পরিষেবাও

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার বিএসএনএলকে (BSNL) ত্রাণ প্যাকেজ দিতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই ৮৯,০৪৭ কোটি টাকার প্যাকেজ অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর আগে দুবার দেওয়া হয়েছে ত্রাণ প্যাকেজ। তৃতীয়বার দেওয়া হল কোম্পানির ৪জি (4G) ও ৫জি (5G) পরিষেবা উন্নত ও চালু করতে। কেন্দ্রের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, বিএসএনএলের অনুমোদিত মূলধন ১.৫ লাখ কোটি টাকা থেকে বাড়িয়ে ২.১ লাখ কোটি টাকা করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, এই ত্রাণ প্যাকেজের ফলে বিএসএনএল একটি শক্তপোক্ত টেলিকম সার্ভিস প্রোভাইডার হবে এবং দেশের প্রত্যন্ত এলাকায় পরিষেবা দেবে।

    বিএসএনএলকে (BSNL) প্রথম ত্রাণ প্যাকেজ

    ঋণে জর্জরিত বিএসএনএলকে (BSNL) চাঙা করতে কেন্দ্র প্রথম ত্রাণ প্যাকেজ দেয় ২০১৯ সালে। সেবার ত্রাণের পরিমাণ ছিল ৬৯ হাজার কোটি টাকা। এর ঠিক তিন বছর পরে ২০২২ সালেও ফের একবার ত্রাণ প্যাকেজ দেয় কেন্দ্র। এবার দেওয়া হয় ১.৬৪ লাখ কোটি টাকা। জানা গিয়েছে, এই দুটি ত্রাণ প্যাকেজ পেয়ে ঘুরে দাঁড়াতে শুরু করে বিএসএনএল। ২০২১-২২ অর্থবর্ষ থেকে অপারেটিং মুনাফা অর্জন করতে শুরু করেছে বিএসএনএল। সরকারের তরফে জানানো হয়েছিল, বিএসএনএলের মোট ঋণ ৩২ হাজার ৯৪৪ কোটি টাকা থেকে কমে হয়েছে ২২ হাজার ২৮৯ কোটি টাকা।

    কী জানিয়েছিলেন মন্ত্রী? 

    কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল জানান, দেশের অনেক এলাকায় বিএসএনএলের (BSNL) ৪জি কভারেজ রয়েছে। বর্তমানে এটি প্রায় সারা দেশকে কভার করতে চলেছে। কিছুদিন আগেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, বিএসএনএল ২০০টি সাইটে ৪জি নেটওয়ার্ক চালু করেছে। আপাতত তিন মাস ধরে এর পরীক্ষা হবে। তিনি এও জানিয়েছিলেন, সব কিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন গড়ে ২০০টি সাইটে এই পরিষেবা চালু করা হবে।

    আরও পড়ুুন: হারানো জমি ফিরে পেতে পুরনো সঙ্গী বিজেপির হাত ধরছে দেবগৌড়ার দল?

    ওই সময় মন্ত্রী বলেছিলেন, এই গতি আমরা দ্রুত এগিয়ে নিয়ে যাব। বিএসএনএল নেটওয়ার্ক প্রাথমিকভাবে ৪জি হবে। এটি সেই মতোই কাজ করবে। নভেম্বর-ডিসেম্বরের কাছাকাছি এটি ছোট সফ্টওয়্যার সমন্বয় সহ ৫জি হয়ে যাবে। প্রসঙ্গত, ১ অক্টোবর দেশে ৫জি পরিষেবা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জিও, এয়ারটেল ইতিমধ্যেই এই পরিষবা দিচ্ছে। এই দুই সংস্থাই বিএসএনএলের (BSNL) থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections: হারানো জমি ফিরে পেতে পুরনো সঙ্গী বিজেপির হাত ধরছে দেবগৌড়ার দল?

    Lok Sabha Elections: হারানো জমি ফিরে পেতে পুরনো সঙ্গী বিজেপির হাত ধরছে দেবগৌড়ার দল?

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটক বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি জনতা দল সেকুলার (JDS)। অথচ সে রাজ্যে অন্যতম শক্তিশালী দল এইচডি দেবগৌড়ার এই দল। তার পর থেকে ক্রমেই বিজেপির (BJP) দিকে ঝুঁকছে দেবগৌড়ার দল। রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections) বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়তে পারে জনতা দল সেকুলার।

    দেবগৌড়ার উপলব্ধি

    কর্নাটকে লোকসভার আসন রয়েছে ২৮টি। গত লোকসভা নির্বাচনে সবকটিতেই প্রার্থী দিয়েছিল দেবগৌড়ার দল। যদিও জয়ী হয়েছিল মাত্র ১টিতে। মাস কয়েক আগে কর্নাটক বিধানসভা নির্বাচনেও মুখ থুবড়ে পড়ে জনতা দল সেকুলার। রাজ্যে বিধানসভার আসন ২২৪টি। তার মধ্যে মাত্র ১৯টিতে জয় পেয়েছে দেবগৌড়ার দল। বিজেপিকে হটিয়ে রাজ্যের ক্ষমতার রশি দখল করেছে কংগ্রেস। স্বাভাবিকভাবেই রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে দেবগৌড়া দল। বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার উপলব্ধি, বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারলে কংগ্রেসকে পরাস্ত করা যেত। উদ্ধার করা যেত হারানো ভোটব্যাঙ্ক।

    বিজেপির সঙ্গে জোট

    বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়ে কর্নাটকে সরকার গড়েছিল জনতা দল সেকুলার। সেটা ২০০৬ সাল (Lok Sabha Elections)। জোট সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়ার ছেলে এইচডি কুমারস্বামী। উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির বিএস ইয়েদুরাপ্পা। তবে এই জোট দীর্ঘস্থায়ী হয়নি। কারণ নিজেদের টার্ম শেষের পর বিজেপির হাতে দেবগৌড়ার দল তুলে দেয়নি ক্ষমতার রশি। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ফের প্রাসঙ্গিক হতে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে জনতা দল সেকুলার।

    আরও পড়ুুন: এসেছেন আরও ২০ অফিসার! রাজ্যে ফের তৎপরতা ইডির, কেন জানেন?

    দেবগৌড়ার দল যে বিজেপির দিকে ক্রমেই ঝুঁকছে, তার ইঙ্গিত মিলেছে নানা সময়। সম্প্রতি ওড়িশায় রেল দুর্ঘটনার পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেন বিরোধীরা। এই সময় দেবগৌড়া বলেন, “যে ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছেন রেলমন্ত্রী। উনি ক্লান্তহীনভাবে কাজ করে যাচ্ছেন। তদন্ত শেষ হতে দিন। মন্ত্রী নিজের সেরাটা দিচ্ছেন। এই সময় তাঁর পদত্যাগ চাওয়াটা কোনও বুদ্ধিমানের কাজ নয়।” এহ বাহ্য। ২০২৪ এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections) আগে বিজেপি বিরোধী দলগুলির জোটের সম্ভাবনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির সঙ্গে দেবগৌড়ার দলের হাত মেলানোটা স্রেফ সময়ের অপেক্ষা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Mumbai Murder: লিভ-ইন সঙ্গীকে খুন, দেহ টুকরো করে প্রেসার কুকারে ফোটাল প্রেমিক

    Mumbai Murder: লিভ-ইন সঙ্গীকে খুন, দেহ টুকরো করে প্রেসার কুকারে ফোটাল প্রেমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির শ্রদ্ধা-কাণ্ডের ছায়া দেখা গেল মুম্বইয়ে (Mumbai Murder)। রাগের বশে লিভ-ইন পার্টনারকে খুন করে তাঁর দেহাংশ কেটে ফ্ল্যাটে লুকিয়ে রেখেছিল ৫৬ বছরের এক প্রৌঢ়। প্রমাণ লোপাটের জন্য সঙ্গীর দেহাংশগুলিকে কুকারে সেদ্ধও করেছিল সে। মুম্বইয়ের মীরা রোডের এই নৃশংস ঘটনায় অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বই পুলিশ। 

    শ্রদ্ধা খুনের ছায়া

    উল্লেখ্য, আফতাব শ্রদ্ধাকে খুনের পর দেহাংশ কুচি কুচি করে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল। তবে মুম্বইয়ের (Mumbai Murder) ঘটনায় অভিযুক্ত আরও নৃশংসতার পরিচয় দিয়েছেন। মুম্বই পুলিশ সূত্রে খবর, লিভ-ইন পার্টনারকে খুন করে মৃতদেহটি একটি গাছ কাটার যন্ত্র দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে অভিযুক্ত। সেগুলি নিয়ে প্রেসার কুকারে সেদ্ধও করে। ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছেন প্রতিবেশীরা। অভিযুক্ত ওই প্রৌঢ় মনোজ সাহানির সঙ্গে দীর্ঘ দিন একত্রে বাস করতেন ৩৬ বছর বয়সি সরস্বতী বৈদ্য। মুম্বইয়ের মীরা রোডের গঙ্গানগর অঞ্চলের আকাশদীপ নামের একটি আবাসনে ৩ বছর ধরে ভাড়া থাকতেন তাঁরা।

    আরও পড়ুন: ৩৬ ঘণ্টা পর! সানফ্রান্সিসকো উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিকল্প বিমান

    তদন্তে পুলিশ

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোরিওয়ালি এলাকায় একটি ছোট দোকান চালাতেন মনোজ। মনোজ এবং সরস্বতীর ফ্ল্যাট থেকে পচা গন্ধ আসতে থাকায় স্থানীয় থানায় খবর দেন আবাসনের অন্য বাসিন্দারা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ফ্ল্যাটের ভিতর ঢুকে এদিক ওদিক খোঁজ চালাতেই চোখে পড়ে সেদ্ধ করা সেই দেহাংশগুলি। এরপর সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মনে করা হচ্ছে, গত তিন-চারদিন আগেই খুন করা হয়েছে ওই মহিলাকে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার জয়ন্ত বজবলে জানিয়েছেন, জেরায় খুনের কথা কবুল করেছেন মনোজ। তবে ঠিক কী কারণে সরস্বতীকে খুন করা হল এবং এর পিছনে অন্য কোনও কারণে আছে কি না, তা জানার চেষ্টা করছে মুম্বই (Mumbai Murder) পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • Ekalavya: একলব্য স্কুলে ৩৮ হাজারেরও বেশি শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি  

    Ekalavya: একলব্য স্কুলে ৩৮ হাজারেরও বেশি শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি  

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্য আদিবাসী জনজাতির শিক্ষার উন্নয়ন। তার জেরে গোটা দেশে কয়েকশো স্কুল চালাচ্ছে কেন্দ্রীয় আদিবাসী কল্যাণ মন্ত্রক। এই স্কুলের পোশাকি নাম একলব্য (Ekalavya) মডেল রেসিডেন্সিয়াল স্কুল। এই স্কুলে ৩৮ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করতে চলেছে কেন্দ্র। ১৯৯৭-৯৮ সালে তৈরি হয়েছিল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। মূলত প্রান্তিক এলাকায় থাকা আদিবাসী জনজাতির উন্নয়নকল্পেই তৈরি করা হয়েছিল এই স্কুল।

    একলব্য (Ekalavya) স্কুলের উদ্দেশ্য

    কর্মসংস্থানমুখী বিভিন্ন কোর্সের মাধ্যমে কাজের সুযোগ বৃদ্ধির চেষ্টাও করা হয় এই স্কুলের মাধ্যমে। জানা গিয়েছে, ৩৮ হাজার ৪৮০টি টিচিং ও নন-টিচিং স্টাপ নিয়োগ করা হবে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রিক্রুটমেন্ট ২০২৩ নোটিফিকেশন অনুযায়ী নিয়োগ করা হবে। লিংক অ্যাকটিভ হলেই আগ্রহী প্রার্থীরা শিক্ষক এবং অশিক্ষক কর্মী পদে আবেদন করতে পারবেন।

    নিয়োগ হবে এই সব পদে

    আদিবাসীদের শিক্ষার উন্নয়নে এ রাজ্যেও রয়েছে একাধিক একলব্য (Ekalavya) স্কুল। বাঁকুড়া, পুরুলিয়া সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় রয়েছে বেশ কিছু স্কুল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও রয়েছে এই ধরনের স্কুল। কেন্দ্রের এই ঘোষণায় শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে রাজ্যের ওই স্কুলগুলিতেও। যেসব পদে নিয়োগ করা হবে, সেগুলি হল, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, ট্রেনড গ্র্যাজুয়েট টিচার, আর্ট টিচার, মিউজিক টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, লাইব্রেরিয়ান, স্টাফ নার্স, হস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্টটেন্ট, কেটারিং অ্যাসিন্ট্যান্ট, চৌকিদার, রাঁধুনি, কাউন্সেলর, ড্রাইভার, ইলেকট্রিসিয়ান কাম প্লাম্বার, মালি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেনডেন্ট, মেস হেল্পার, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং সুইপার।

    আরও পড়ুুন: অশান্ত মণিপুর, বিচ্ছিন্নতাবাদীদের হামলার জেরে অস্ত্র সমর্পণে না রাজ্যবাসীর

    প্রিন্সিপাল পদে আবেদন করতে হলে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রি করতে হবে প্রার্থীকে। সঙ্গে থাকতে হবে বিএড ডিগ্রি। পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স পদে আবেদন করতে হলে প্রার্থীকে কম্পিউটার সায়েন্স কিংবা আইটিতে এমএসসি করতে হবে। স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে এমসিএ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে একলব্য (Ekalavya) মডেল রেসিডেন্সিয়াল স্কুল রিক্রুটমেন্ট ২০২৩ এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Manipur Violence: অশান্ত মণিপুর, বিচ্ছিন্নতাবাদীদের হামলার জেরে অস্ত্র সমর্পণে না রাজ্যবাসীর

    Manipur Violence: অশান্ত মণিপুর, বিচ্ছিন্নতাবাদীদের হামলার জেরে অস্ত্র সমর্পণে না রাজ্যবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরকে (Manipur Violence) শান্ত করতে রাজ্যবাসীকে অবৈধ অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সেই ডাকে সাড়া দিয়ে অস্ত্র সমর্পণ করতে শুরুও করেছিলেন মণিপুরবাসী। পরে ফের বন্ধ হয়ে যায় অস্ত্র সমর্পণের প্রক্রিয়া। কারণ গত কয়েকদিনে উত্তর-পূর্বের এই রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে কুকি বিচ্ছিন্নতাবাদীরা। হামলায় এক বিএসএফ জওয়ান সহ কয়েকজন ব্যক্তির মৃত্যুও হয়েছে। জখমও হয়েছেন অনেকে। বহু বাড়িতে নতুন করে অগ্নিসংযোগও করা হয়েছে। তার পরেই অস্ত্র সমর্পণ করতে বেঁকে বসেন মণিপুরবাসীর একাংশ। তাঁরা যে আপাতত অস্ত্র সমর্পণ করবেন না, তাও জানিয়ে দিয়েছেন শাহকে।

    অশান্ত মণিপুর (Manipur Violence)

    এদিকে, ভয়াবহ আকার ধারণ করেছে মণিপুরের সাম্প্রদায়িক হিংসা। রবিবার সন্ধ্যায় ইম্ফলের ইরোইসেম্বা এলাকায় বছর সাতেকের এক শিশু, তার মা এবং তাঁদের প্রতিবেশী এক মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। অসম রাইফেলস বাহিনীর এক ক্যাম্পে বুলেটের স্প্লিন্টার লেগেছিল বছর সাতেকের টংসিং হ্যাংসিংয়ের মাথায়। টংসিংয়ের মা মীনা হ্যাংসিংয়ের হাতেও লেগেছিল গুলির টুকরো। অ্যাম্বুলেন্সে করে টংসিং ও তাঁর মাকে (Manipur Violence) নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। অ্যাম্বুলেন্সে ছিলেন তাঁদের এক প্রতিবেশীও। পথে একদল উন্মত্ত জনতা আগুন লাগিয়ে দেয় অ্যাম্বুলেন্সটিতে। ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ওই শিশু সহ তিনজনের। পুলিশের তিনটি গাড়িও ধ্বংস করে দেয় জনতা। হিংসার কবলে পড়ে জখম হন পুলিশের দুই কমান্ডো। অন্য একটি গাড়িতে করে কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন এসপি।

    কুকিদের বিক্ষোভ

    এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ দেখান কুকি জনগোষ্ঠীর লোকজন। দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বিক্ষোভকারীদের মধ্যে থেকে চারজনকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁদের সঙ্গে কথা বলতে পারেন শাহ। বাকিদের পাঠিয়ে দেওয়া হয় যন্তরমন্তরে।

    আরও পড়ুুন: হিসাব না দেওয়াতেই ১০০ দিনের টাকা বন্ধ, রাজ্যে এসে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

    এদিকে, মঙ্গলবারও ফের উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর। সেই হিংসার (Manipur Violence) বলি হন বাংলার ছেলে রঞ্জিত যাদব। তিনি বিএসএফে কর্মরত ছিলেন। এদিন হিংসার জেরে গুলিবিদ্ধ হন রঞ্জিত। তার পরেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুগিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • PM Modi: পড়ুয়াদের ‘প্রেরণা’ দিতে নিয়ে যাওয়া হবে মোদির শৈশবের স্কুলে, কারা পাবে সুযোগ?

    PM Modi: পড়ুয়াদের ‘প্রেরণা’ দিতে নিয়ে যাওয়া হবে মোদির শৈশবের স্কুলে, কারা পাবে সুযোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি দেশের প্রধানমন্ত্রী (PM Modi)। তবে তিনিও প্রাথমিক শিক্ষার পাঠ নিয়েছিলেন দেশের অতি সাধারণ একটি প্রাইমারি স্কুলে। নামীদামি কোনও ইংরেজি মাধ্যম স্কুলে না পড়েও আজ বিশ্ববন্দিত তিনি। তিনি নরেন্দ্র মোদি। এবার তাঁর শৈশবের স্কুলই হতে চলেছে দর্শনীয় স্থান। দেশের শিশু-কিশোরদের প্রেরণা দিতেই এই ‘তীর্থে’ নিয়ে যাওয়া হবে তাদের। সম্প্রতি এই মর্মে একটি প্রকল্প ঘোষণাও করেছে কেন্দ্র। নাম দেওয়া হয়েছে ‘প্রেরণা’।

    মোদির স্কুলে (PM Modi) স্টাডি ট্যুর

    আগামী এক বছর ধরে দেশের প্রতিটি জেলার দুজন করে শিশুকে নিয়ে যাওয়া হবে গুজরাটের মেহসানা জেলার ভাদনগর প্রাইমারি স্কুলে (PM Modi)। স্টাডি ট্যুরের অংশ হিসেবেই এই স্কুল দর্শনে নিয়ে যাওয়া হবে শিশু শিক্ষার্থীদের। দেওয়া হবে দেশভক্তি এবং নৈতিকতার পাঠও। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্কুলটিকে প্রেরণা হিসেবে তুলে ধরা হবে খুদে দর্শনার্থীদের কাছে। গুজরাট সরকার ও কেন্দ্রের যৌথ উদ্যোগে তাদের শেখানো হবে কীভাবে গতিশীল জীবন যাপন করতে হয়। ঊনিশ শতকের এই স্কুলটিকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগকে।

    নৈতিকতার পাঠ 

    জানা গিয়েছে, কেন্দ্রের প্রকল্প প্রেরণার অধীনেই দেশের প্রতিটি জেলার ২ জন করে পড়ুয়াকে নৈতিকতার পাঠ দেওয়া হবে এই স্কুলে। শিক্ষাদান হবে একাধিক পর্বে। প্রতি পর্বে বেছে নেওয়া হবে ৩০ জন পড়ুয়াকে। প্রকল্পটি চলবে ৫০ সপ্তাহ ধরে। দেশের ৭৫০টি জেলার দেড় হাজার ছেলেমেয়েকে নিয়ে যাওয়া হবে ওই শিক্ষামূলক ভ্রমণে। ১৮৮৮ সালে প্রতিষ্ঠা হয় ভাডনগর প্রাইমারি স্কুলের। ২০১৮ সাল পর্যন্ত পঠন-পাঠন (PM Modi) হয়েছিল। এই স্কুলেই প্রাথমিক শিক্ষার পাঠ নিয়েছিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর শৈশবের এই স্কুল দর্শনে ছাড়পত্র পাওয়ার মানদণ্ড কী হবে, তা এখনও ঠিক হয়নি।

    আরও পড়ুুন: মোদি জমানায় মজবুত অর্থনীতি, বছরে ৩১ কোটি মোবাইল উৎপাদন!

    প্রসঙ্গত, ভাডনগর এক সময় যথেষ্ট সমৃদ্ধশালী নগর ছিল। বৌদ্ধ শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও ছিল গুজরাটের এই এলাকা। ২০১৪ সালে প্রথম ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ এখানকার গুরুত্বপূর্ণ কাঠামোগুলিকে প্রচারের আলোয় আনে। গুজরাট সরকারও এখানে একটি আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম গড়ে তোলার কাজ শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • AIP Submarine: চুক্তি স্বাক্ষর আজই! যৌথ উদ্যোগে ভারতের জন্য ৬টি সাবমেরিন তৈরি করবে জার্মানি

    AIP Submarine: চুক্তি স্বাক্ষর আজই! যৌথ উদ্যোগে ভারতের জন্য ৬টি সাবমেরিন তৈরি করবে জার্মানি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নৌসেনার জন্য পরবর্তী প্রজন্মের ৬টি অত্যাধুনিক সাবমেরিন (AIP Submarine) তৈরি করতে চলেছে জার্মানি। সব ঠিকঠাক চললে, বুধবারই এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হবে দুই দেশের। জানা গিয়েছে, এই ৬টি সাবমেরিন তৈরি করতে খরচ পড়বে প্রায় ৪২ হাজার কোটি টাকা। বর্তমানে ভারত সফরে এসেছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্তোরিয়াস। সূত্রের খবর, আজ পিস্তোরিয়াস মুম্বই যাচ্ছেন। সেখানেই তাঁর উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করা হবে। এর আগে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এই চুক্তির বিষয়টি চূড়ান্ত করেন পিস্তোরিয়াস।

    ‘প্রোজেক্ট ৭৫ আই’ ঠিক কী?

    জানা গিয়েছে, জার্মানির থিসেনক্রুপ মেরিন সিস্টেমস সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ‘প্রোজেক্ট ৭৫ আই’-এর অন্তর্গত এই ৬টি স্টেলথ কনভেনশনাল (প্রচলিত শক্তিচালিত) সাবমেরিন (AIP Submarine) তৈরি হবে ভারতের মাঝগাও ডকইয়ার্ডে। চুক্তি স্বাক্ষর হবে থিসেনক্রুপ ও মাঝগাও ডকইয়ার্ড লিমিটেডের মধ্যে। বরিসের সঙ্গেই ভারতে এসেছে জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার শীর্ষ কর্তারা। বুধবার, দুই প্রতিনিধিদলের মধ্যে এই মউ স্বাক্ষরিত হবে। চুক্তির আওতায়, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতেই ৬টি ডুবোজাহাজ বা সাবমেরিন নির্মাণ করা হবে।

    এর আগে ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে যৌথ ও প্রযুক্তিগত হস্তান্তরের ভিত্তিতে ৬টি কলভরি গোত্রের স্টেলথ স্করপিন সাবমেরিন নির্মাণ শুরু করেছিল ভারত। প্রকল্পের নাম ছিল ‘প্রজেক্ট ৭৫’। ওই প্রকল্পের প্রথম ডুবোজাহাজ ‘আইএনএস কলভরী’কে ২০১৫ সালের অক্টোবরে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। ২০২০-র নভেম্বরে এই গোত্রের শেষ ডুবোজাহাজটি হাতে পেয়েছিল নৌসেনা। 

    আরও পড়ুন: ৯ বছরের মোদি জমানায় সফল বিদেশ ও সুরক্ষা নীতি, কাশ্মীরে বিলোপ ৩৭০ ধারা!

    কী এই ‘এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সিস্টেম’?

    এবার ‘প্রোজেক্ট ৭৫ আই’-এর জন্যও প্রথমে ফরাসি সংস্থাকেই বাছাই করা হয়েছিল। কিন্তু, ভারতের একটি শর্তেই পিছিয়ে যায় ফরাসি সংস্থা। নতুন সাবমেরিনগুলির জন্য যে যোগ্যতা বা মাপকাঠি নির্ধারণ করেছিল ভারত, তার অন্যতম ছিল ‘এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সিস্টেম’ (AIP Submarine) বা সংক্ষেপে এআইপি। এই প্রযুক্তি থাকলে, যে কোনও সাবমেরিন দীর্ঘ সময়ের জন্য জলের নিচে থাকতে পারে। সাধারণত, অ-পরমাণু শক্তিচালিত সাবমেরিনকে অক্সিজেন নিতে ও ব্যাটারি চার্জ করতে প্রতি ২-৩ দিন অন্তর জলের ওপরে আসতে হয়।

    কেন বাছা হল জার্মান সংস্থাকে?

    অন্যদিকে, এআইপি প্রযুক্তির থাকলে টানা ৫-৬ দিন জলের নিচে থাকতে কোনও সমস্যা হয় না সাবমেরিনের। ফলত, সাবমেরিনের কর্মক্ষমতা বেড়ে যায়। দীর্ঘ জায়গা ও সময় ধরে নজরদারির কাজ করতে সক্ষম হয় সাবমেরিনগুলি। ফ্রান্সের সংস্থা জানিয়ে দিয়েছিল, তারা এই প্রযুক্তি দিতে অপারগ। অন্যদিকে, জার্মানির থিসেনক্রুপ হল বিশ্বের এমন দুটি সংস্থার একটি যারা এই প্রযুক্তি (AIP Submarine) ব্যবহার করে থাকে। চুক্তির আওতায় যেমন এআইপি সিস্টেম থাকবে, তেমনই থাকছে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রাংশের সরবরাহ, সামরাস্ত্র ও সেন্সর।

    দীর্ঘদিন আগে জার্মানি থেকে শিশুমার শ্রেণির ৪টি ডিজেল-বিদ্যুৎ ডুবোজাহাজ কিনেছিল ভারতীয় নৌসেনা। এবার এই চুক্তি স্বাক্ষর হলে, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে, বিশেষ করে প্রচলিত সাবমেরিনের ক্ষেত্রে নতুন দিশা যুক্ত হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Love Jihad: ‘লাভ জিহাদ’-এর ফাঁদে মহিলা পুলিশ কর্মী, অভিযুক্ত আইপিএল খেলা ক্রিকেটারও!

    Love Jihad: ‘লাভ জিহাদ’-এর ফাঁদে মহিলা পুলিশ কর্মী, অভিযুক্ত আইপিএল খেলা ক্রিকেটারও!

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের প্রকাশ্যে ‘লাভ জিহাদ’-এর (Love Jihad) কাহিনি। এবার ঘটনাস্থল উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজ। শিবকুতি থানার এক মহিলা পুলিশ কনস্টেবলের অভিযোগের তির আইপিএল ক্রিকেট খেলোয়াড় মহসিন খানের ভাই ইমরান খানের দিকে। অভিযোগে ওই মহিলা পুলিশ কর্মী জানিয়েছেন, ইমরান তাঁকে বিয়ে করেছেন নিজেকে বৌদ্ধধর্মাবলম্বী পরিচয় দিয়ে। বিয়ের পরে পরেই তাঁকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিতে শুরু করেন। কেবল তাই নয়, ইমরান তাঁকে তাঁর বাবা মুলতান ও ভাই মহসিনের সঙ্গে সহবাস করতেও বাধ্য করেন।

    লাভ জিহাদ-এর (Love Jihad) বিহিত চান

    মহসিন পেশায় ক্রিকেটার। উত্তর প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন ফাস্ট বোলার হিসেবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়েন্টের হয়েও খেলেছেন। ভিডিও বার্তায় এই লাভ জিহাদ-এর (Love Jihad) বিহিত চেয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাহায্য চেয়েছেন বারাণসীর ওই মহিলা। ওই মহিলা পুলিশ কর্মীকে-এও বলতে শোনা যায়, তিনি যখন প্রথম তাঁর স্বামী ইমরানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে যান, তখন তাঁর অভিযোগ নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন পুলিশ আধিকারিকরা।

    শেষমেশ চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ইমরানের বিরুদ্ধে অভিযোগ নেয় পুলিশ। ওই মহিলা পুলিশ আধিকারিকের আরও অভিযোগ, যেহেতু অভিযুক্তের ভাই একজন বিখ্যাত এবং প্রভাবশালী, তাই তাঁর এবং তাঁর বাবার নাম এফআইআর থেকে বাদ দিয়ে দেওয়া হয়।

    মহিলার অভিযোগ

    লাভ জিহাদ-এর শিকার ওই মহিলা পুলিশ আধিকারিক জানান, ২০১৬ সালে মোরদাবাদে তিনি যখন ট্রেনিং নিতে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে আলাপ হয় ইমরানের। ইমরানও পুলিশেই ছিলেন। আলাপের পর প্রেমের ফাঁদে পড়েন ওই মহিলা। ইমরান তাঁকে জানিয়েছিলেন, তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেছেন। ২০১৮ সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তাঁকে বিয়েও করেন ইমরান। এর পরেই ইমরান তাঁকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিতে থাকেন। জোর করে তাঁর নাম বদলে করে দেওয়া হয় জায়রা বানু। তিনি বলেন, ইমরান বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন স্রেফ তাঁকে ফাঁদে (Love Jihad) ফেলার জন্য। এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ইমরানের গোটা পরিবার।

    আরও পড়ুুন: ‘‘২ হাজারের নোটে ক্ষতিপূরণ, কালো টাকা সাদা করার তৃণমূলী পদ্ধতি’’, খোঁচা সুকান্তর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Coromandel Express: ২৭৫ নয়! ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ফের ২৮৮, জানাল ওড়িশা সরকার

    Coromandel Express: ২৭৫ নয়! ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ফের ২৮৮, জানাল ওড়িশা সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৭৫ নয় বালাসোরের ট্রেন দুর্ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা ২৮৮। ওড়িশা সরকার মৃত্যুর পরিসংখ্যান পুনরায় পর্যালোচনা করে এই সংখ্যা জানিয়েছে। ওড়িশা সরকারের মুখ্য সচিব জানিয়েছেন, হাসপাতালে কয়েকজন আহতের মৃত্যু এবং জেলাশাসকের কাছ থেকে পাওয়া নতুন তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হল। প্রসঙ্গত গত রবিবার রেল জানিয়েছিল যে ট্রেন দুর্ঘটনায় (Coromandel Express) মৃতের সংখ্যা ২৮৮ জন। পরে এই তথ্য পর্যালোচনা করে সেদিনই ওড়িশা সরকার জানায়, প্রকৃত সংখ্যা ২৭৫। মঙ্গলবার ওড়িশার মুখ্য সচিব জানা বলেন, ‘‘সোমবার পর্যন্ত আমরা নিশ্চিত করেছি দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার স্থল থেকে যে দেহ মিলেছে এবং হাসপাতালে যাঁদের মৃত্যু হয়েছে, সেই সংখ্যা যোগ করে আমরা বালাসোরের জেলাশাসককে জানাতে বলেছিলাম। এই দুই সংখ্যা যোগ করে এই জেলাশাসক জানিয়েছেন দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। ২৮৮ টির মধ্যে ২০৫ দেহ ইতিমধ্যে শনাক্ত করে তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ৮৩ টি দেহ শনাক্তকরণের কাজ চলছে।

    আরও পড়ুন: ছাড়বে নির্ধারিত সময়ে, বুধবার থেকে ফের চলবে করমণ্ডল এক্সপ্রেস!

    পশ্চিমবঙ্গের মৃত কতজন?

    এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে ওড়িশার হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন ৯৭ জন বাংলার বাসিন্দা। সূত্রের খবর, বাংলায় ১০৩ জনের দেহ শনাক্ত করা গেছে।

    দুর্ঘটনার দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু অন্তত ৪০ জনের

    করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল। দুর্ঘটনার তদন্তে জানা গেছে যে ৪০ জনের দেহে কোনও রকমের ক্ষতের চিহ্ন নেই। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁদের মৃত্যু ঘটেছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রেলের তরফে একটি তথ্য প্রকাশ্যে এসেছে। তাতে রেলের এক আধিকারিক জানান, বগিগুলি যখন ইঞ্জিন থেকে আলাদা হয়ে ছিটকে যায়, তখনই বগির মধ্যে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যাত্রীদের। রেল সূত্রে খবর, মালগাড়িতে ধাক্কা খাওয়ার পর করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) বগিগুলি বিক্ষিপ্তভাবে ছিটকে যায় তখন ওভার হেডের তারের সঙ্গে সংস্পর্শে চলে আসে বগিগুলি। এর ফলে বগির মধ্যে থাকা বহু যাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে জানা যাচ্ছে। ‌ ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার সকালেই ১০ জন সদস্যের একটি সিবিআই প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল সরেজমিনে পর্যবেক্ষণ করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share