Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Terrorist Attack: হামলা চালিয়েছিল সাত জঙ্গি! পুঞ্চে সেনার ট্রাকে হামলার নেপথ্যে লস্কর-ই-তৈবা?

    Terrorist Attack: হামলা চালিয়েছিল সাত জঙ্গি! পুঞ্চে সেনার ট্রাকে হামলার নেপথ্যে লস্কর-ই-তৈবা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) পুঞ্চে সেনাবাহিনীর যে ট্রাকে হামলা (Terrorist Attack) হয়েছিল, তার নেপথ্যে রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন  লস্কর-ই-তৈবা (LeT)। সেনা সূত্রে খবর, এই হামলার পিছনে অন্তত সাতজন জঙ্গি রয়েছে। দুর্ঘটনার পরে পরেই মাধ্যম জানিয়েছিল, জঙ্গিদের ছোড়া গ্রেনেডের জেরেই আগুন লাগে সেনাবাহিনীর ওই গাড়িতে। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএকে (NIA)।

    জেহাদিরাই হামলা (Terrorist Attack) চালিয়েছিল…

    এদিন বিকেলে পুঞ্চের যে জায়গায় হামলা চালানো হয়েছিল, তা অবস্থিত নিয়ন্ত্রণরেখার ভিম্বার গলি থেকে সাত কিলোমিটার দূরে। ওই এলাকায় ঘন জঙ্গল রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ওই এলাকায় পাকিস্তানি জঙ্গিদের গতিবিধি ধরা পড়েছে। ঘন জঙ্গলে লুকিয়ে ওই জেহাদিরাই হামলা (Terrorist Attack) চালিয়েছিল সেনাবাহিনীর কনভয়ে। লস্কর-ই-তইবার ওই জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই চিরুনি তল্লাশি শুরু করেছে নাগরোটার ১৬ কোর। আধিকারিকদের মতে, মে মাসে শ্রীনগরে রয়েছে জি-২০ গোষ্ঠীর সম্মেলন। পাকিস্তান তা বানচাল করার চেষ্টা করছে।

    তাঁদের মতে, তার সঙ্গে এই হামলার যোগ রয়েছে। জানা গিয়েছে, শ্রীনগরের ওই অনুষ্ঠান বয়কট করার জন্য জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে আর্জি জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার যে পাঁচ সেনা শহিদ হয়েছেন, তাঁরা হলেন হাবিলদার মনদীপ সিংহ, সিপাই হরকিষণ সিংহ, ল্যান্সনায়েক কুলবন্ত সিংহ এবং সিপাই সেবক সিংহ। এঁরা চারজনই পঞ্জাবের বাসিন্দা ছিলেন। শহিদ হওয়া আরও এক জওয়ান হলেন পুরীর বাসিন্দা ল্যান্সনায়েক দেবাশিস। জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানান, জি-২০ সম্মেলনে যেসব দেশের প্রতিনিধিরা অংশ নেবেন, তাঁদের মনে ভয় ধরাতেই হামলা চালানো হয়েছে সেনার গাড়িতে।

    আরও পড়ুুন: ‘জীবনকৃষ্ণের মোবাইলের তথ্য মিললে তৃণমূল উঠে যাবে’! কেন বললেন সুকান্ত?

    এদিকে, তদন্তের দায়িত্ব পেয়েই কাজ শুরু করে দিয়েছে এনআইএ। তদন্তকারীদের অনুমান, দু পক্ষের মধ্যে কয়েক (Terrorist Attack) রাউন্ড গুলি বিনিময় হয়েছিল। কারণ ট্রাকটির দু পাশে অসংখ্য বুলেট গেঁথে ছিল। অনুমান, গুলি চালাতে চালাতেই আচমকা গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। গ্রেনেড গিয়ে লাগে সেনাবাহিনীর ট্রাকের গায়ে। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় তাতে। জীবন্ত দগ্ধ হন পাঁচ জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় একজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। প্রসঙ্গত, গত বছর মোহালির পুলিশ ফাঁড়িতেও ঠিক একই কায়দায় হামলা চালিয়েছিল লস্কর-ই-তইবা জঙ্গিরা। পঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দফতরে রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়েছিল তারা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Twitter: শাহরুখ-অমিতাভ থেকে কোহলি-রোহিত, ট্যুইটারে ‘ব্লু টিক’ হারালেন বহু সেলেব্রিটি, তালিকায় কারা?

    Twitter: শাহরুখ-অমিতাভ থেকে কোহলি-রোহিত, ট্যুইটারে ‘ব্লু টিক’ হারালেন বহু সেলেব্রিটি, তালিকায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারে ‘বিশেষ’ হওয়ার পরিচিতি স্বরূপ ব্লু টিক (Twitter Blue Subscription) হারালেন শাহরুখ খান (Shah Rukh Khan) , অমিতাভ বচ্চন  (Amitabh Bachchan) থেকে রাহুল গান্ধী (Rahul Gandhi), যোগী আদিত্য়নাথ (Yogi Adityanath)। বলিউড তারকা, রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বহু গণ্যমান্য, বৃহস্পতিবার থেকে তাঁদের নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন হারান।

    কারা কারা হারালেন ব্লু টিক

    সেলিব্রিটি এবং তারকাদের আসল প্রোফাইলকে চিহ্নিত করতে এতদিন ব্লু-টিক ছিল অন্যতম ভরসা। সম্প্রতি ট্যুইটারে একের পর এক  নিয়ম পরিবর্তন হয়েছে। ব্লু টিক চিহ্ন পাওয়ার জন্য় আর্থিক মূল্য় ঘোষণা করেছে ট্যুইটার। সেই নিয়মের জেরেই ব্লু টিক হারালেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আলিয়া ভট্টের মতো বি-টাউন তারকারা। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, যোগী আদিত্য়নাথের মতো রাজনীতিবিদ থেকে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেট তারকাও হারালেন ব্লু-টিক। ‘ব্লু টিক’ হারিয়েছেন, ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি এবং কিম কার্দাশিয়ানের মতো তারকারাও। বিশেষ হওয়ার চিহ্ন হারিয়েছেন বিল গেটস থেকে শুরু করে পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিত্ব।

    কেন হারালেন ব্লু টিক

    এবার থেকে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন না থাকলে  আর অ্যাকাউন্টে ব্লু টিক রাখা যাবে না। পয়লা এপ্রিলেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তা পিছিয়ে ২০ এপ্রিলে করা হয়। সারা বিশ্বেই  এই নতুন নিয়ম চালু করা হবে বলে জানায় ইলন মাস্কের ট্যুইটার। মাইক্রোব্লিগং সাইটের তরফে জানানো হয়েছে, এখন থেকে ‘ব্লু টিক’ রাখার জন্য মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে ব্যবহারকারীদের। কোনও সংস্থা যদি তাদের ট্যুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়, সে ক্ষেত্রে খরচ করতে হবে অনেক বেশি, প্রায় ৮২ হাজার টাকা। যাঁরা আগেভাগেই এই টাকা দিয়ে রেখেছিলেন, ট্যুইটারে তাঁদের নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন রয়েছে।

    আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর জন্য বরাদ্দ বকেয়া টাকা চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

    ব্লু টিক থাকলে কী হবে

    ট্যুইটারের তরফে জানানো হয়েছে, যে ইউজারের ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকবে সেখানে ইউজাররা কম বিজ্ঞাপন দেখতে পাবেন। এর পাশাপাশি বড় ট্যুইট করার সুযোগ থাকবে এবং আসন্ন ফিচারগুলির দ্রুত অ্যাকসেস পাবেন। ব্লু টিক থাকা মানে একজন ইউজারের ট্যুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড। সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট এবং সেখানের তথ্যকে মান্যতা দিতে হবে। এই ইউজারেরদের বিশেষ সুবিধা দেওয়া হবে। এর পাশাপাশি ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে একজন ইউজার ট্যুইট করার ৩০ মিনিট পরে পর্যন্ত তা এডিটের অপশন পাবেন। এছাড়াও ফুল এইচডি রেজোলিউশনের ভিডিও শেয়ার করার সুযোগও পাবেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Covid-19: রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ!  উপসর্গ থাকা সত্ত্বেও পরীক্ষায় অনীহা অনেকের

    Covid-19: রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ! উপসর্গ থাকা সত্ত্বেও পরীক্ষায় অনীহা অনেকের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনে দিনে রাজ্যে বাড়ছে কোভিড (Covid-19) আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহ আগে দৈনিক সংক্রমণ ছিল ১০০-এর নীচে। এখন সেটিই পৌঁছে গিয়েছে দেড়শোর উপরে। কয়েক দিনের মধ্যে রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও হাজারের কাছাকাছি পৌঁছেছে। দেশের সামগ্রিক পজিটিভিটি রেট যেখানে ৫.৪৬%, সেখানে রাজ্যের হার তার দ্বিগুণেরও বেশি।

    রাজ্যে সংক্রমণ

    চিকিৎসকদের দাবি, রাজ্যে এখনও পরীক্ষার হার অনেক কম। করোনার (Covid-19) উপসর্গ থাকা সত্ত্বেও অনেকে পরীক্ষা করাতে চাইছেন না। এখন দিনে গড়ে ১০০০ থেকে ১২০০ পরীক্ষা হচ্ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। এটিকে অন্তত ৩-৪ হাজার করতে হবে। দেশেও সংক্রমণ হঠাৎ করেই বেড়ে গিয়েছে। দৈনিক সংক্রমণ ১২ হাজারের গণ্ডি পার করায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৪৮ লক্ষ ৫৭ হাজার ৯৯২। একদিনে এই মারণ ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২৯ জন। মহারাষ্ট্রে ৬, ছত্তিশগড়ে ৪, দিল্লিতে ৫, হিমাচল প্রদেশ, কেরালা ও রাজস্থানে ২ জন করে করোনায় বলি হয়েছেন। এছাড়া কর্নাটকে ৩, পুদুচেরি, তামিলনাড়ু, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে ১ জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যু হার ১.১৮ শতাংশ।

    আরও পড়ুন: ভিজল ডুয়ার্স! দক্ষিণবঙ্গে আজও চলবে তাপপ্রবাহ, সব জেলায় বৃষ্টি কবে?

    চিকিৎসকদের মত

    ওমিক্রনের নয়া সাব-ভ্যারিয়েন্টের (XBB.1.16) প্রভাবে এই সংক্রমণ বৃদ্ধি বলে মনে করছেন কোভিড (Covid-19) বিশেষজ্ঞরা। দেশে সবচেয়ে বেশি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে কেরালা, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও রাজস্থানের মতো রাজ্যগুলিতে। এদিকে, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর দফতর। পরিস্থিতি পর্যালোচনা করতে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পি কে মিশ্র। চিকিৎসকেরা জানাচ্ছেন, এখন যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের বড় অংশেরই গুরুতর সমস্যা হচ্ছে না। শ্বাসকষ্টের রোগীও সংখ্যায় কম। কিন্তু বয়স্ক ও কোমর্বিডিটিতে আক্রান্তরা করোনায় সংক্রমিত হলে, তা বিপজ্জনক হয়ে উঠছে। সংক্রমণ রুখতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দিতে বলা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohan Bhagwat: জনসংখ্যা সম্পদ! কিন্তু তা বাড়তি বোঝাও হয়ে দাঁড়ায়, মত মোহন ভাগবতের

    Mohan Bhagwat: জনসংখ্যা সম্পদ! কিন্তু তা বাড়তি বোঝাও হয়ে দাঁড়ায়, মত মোহন ভাগবতের

    মাধ্যম নিউজ ডেস্ক: জনসংখ্যা যে কোনও দেশের কাছেই সম্পদ। কিন্তু কখনও কখনও তা বাড়তি বোঝাও হয়ে যেতে পারে, এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat)। বৃহস্পতিবার সংগঠনের মুখপত্র অর্গানাইজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, জনসংখ্যার বিষয়ে দীর্ঘমেয়াদি নীতি আনতে হবে এবং আমাদের দেখতে হবে জনসংখ্যা দেশের উপর যেন বাড়তি চাপ না তৈরি করে। জনসংখ্যার নীতি প্রত্যেক মানুষের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে এবং কারোর উপর জোর করে চাপানো হবে না, প্রত্যেক নাগরিককে শিক্ষিত করে তুলতে হবে এবং জনবিস্ফোরণ সম্পর্কে বোঝাতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে বেশ চর্চা চলছে। এমন সময় বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ হিসাবে উঠে এসেছে ভারত। সেই আবহে মোহন ভাগবতের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হলে তা দেশের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে  

    এদিন সরসঙ্ঘচলক (Mohan Bhagwat) আরও বলেন, জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হলে তা দেশের পক্ষে বিপদজনক হয়ে ওঠে এটা আমরা অতীতেও দেখেছি। জনবিন্যাস সাধারণত বদল হয় আগ্রাসনকারী কোনও জনগোষ্ঠীর কারণেই। এটা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি, একমাত্র হিন্দু সমাজ এদের থেকে আলাদা কখনও কোনও আগ্রাসন দেখায় নি, কারও উপর।

    হিন্দুত্ব…

    সরসঙ্ঘচালক (Mohan Bhagwat) এদিন আরও মন্তব্য করেন, প্রাচীনকাল থেকেই আমাদের দেশ অখণ্ড। এদিন হিন্দু সমাজ কীভাবে ঐক্যবদ্ধ থাকবে, সে উপায়ও বলেছেন তিনি। তাঁর মতে, দেশের সভ্যতা এবং সংস্কৃতির উপর বিপদ তখনই এসেছে যখন যখন আমাদের মধ্যে অনৈক্য দেখা গেছে। হিন্দু সমাজের মধ্যে ঐক্য আনতে হবে। আমাদের প্রত্যেককে বলতে হবে যে তুমি তোমার জায়গায় ঠিক আছো, আমি আমার জায়গায় ঠিক আছি। কেন নিজেদের মধ্যে লড়াই করব? আমরা একসঙ্গে চলি, এটাই হিন্দুত্ব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu & Kashmir: ফের রক্তাক্ত ভূস্বর্গ, শহিদ ৫ জওয়ান, জখম ১

    Jammu & Kashmir: ফের রক্তাক্ত ভূস্বর্গ, শহিদ ৫ জওয়ান, জখম ১

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) ফের জঙ্গি হানা (Terrorist Attack)।  বৃহস্পতিবারের ওই হানায় শহিদ হয়েছেন পাঁচ জওয়ান। গুরুতর জখম হয়েছেন আরও একজন। এদিন জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরের পুঞ্চ এলাকায় সামরিক বাহিনীর একটি ট্রাকে হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। একজনকে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে। স্থানীয় সূত্রে খবর, এদিন বেলা তিনটে নাগাদ আচমকাই ভীমবার গলি এলাকায় সেনার একটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। ছোড়া হয় গ্রেনেডও। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় গাড়িটিতে। জীবন্ত দগ্ধ হন পাঁচজন। সেনার নর্দার্ন কমান্ডের  হেড কোয়ার্টারর্সের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল উপত্যকায়। তার জেরে দৃশ্যমানতাও ছিল কম। সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে জঙ্গিরা।

    জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir)…

    তবে জঙ্গিদের কোন (Jammu & Kashmir) গোষ্ঠী এই ঘটনায় জড়িত তা জানা যায়নি। বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিরা গ্রেনেড ছোড়ায় আগুন লেগে যায় সেনার গাড়িটিতে। জানা গিয়েছে, এলাকায় জঙ্গি-বিরোধী অপারেশনে মোতায়েন করা হয়েছিল রাষ্ট্রীয় রাইফেলসের ৫ জওয়ানকে। জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে তাঁদের। আশঙ্কাজনক অবস্থায় এক সেনাকে দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ওই জওয়ান। সম্ভাব্য সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলেও খবর সেনা সূত্রে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পুঞ্চের ঘটনায় আমি ব্যথিত। এখানে ভারতীয় সেনা হারিয়েছে তাদের পাঁচজন সাহসী জওয়ানকে। একটি ট্রাকে আগুন লেগে যাওয়াতেই এই ঘটনা ঘটেছে। নিহত জওয়ানদের পরিবারকে সমবেদনা জানাই।

    বুধবারই পাকিস্তানের তরফে ঘোষণা করা হয়েছিল, আগামী মাসে গোয়ায় প্রস্তাবিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনসের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন সে দেশের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তার ঠিক পরে পরেই, এই ঘটনা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, মে মাসে শ্রীনগরে (Jammu & Kashmir) জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা। গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেছিলেন। তার দিন কয়েক পরেই ঘটল সন্ত্রাসবাদী হামলার ঘটনা।

    আরও পড়ুুন: ঈদের জন্য রেড রোড ও ময়দানের প্রস্তুতির যাবতীয় খরচ এবার করছে মমতার সরকার!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Anurag Maloo : অন্নপূর্ণা থেকে নামার পথে নিখোঁজ! ৩ দিন পর  ৩০০ মিটার গভীর বরফ ফাটল থেকে উদ্ধার অনুরাগ মালু

    Anurag Maloo : অন্নপূর্ণা থেকে নামার পথে নিখোঁজ! ৩ দিন পর ৩০০ মিটার গভীর বরফ ফাটল থেকে উদ্ধার অনুরাগ মালু

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনদিন পর জীবিত অবস্থায় খোঁজ মিলল ভরতীয় পর্বতারোহী (Mountaineer Climber) অনুরাগ মালুর (Anurag Maloo )। ৮ হাজার ৯১ মিটার উচ্চতায় তাঁকে পাওয়া গিয়েছে। অন্নপূর্ণা অভিযান শেষে নামার পথে গত ১৭ এপ্রিল ৩৪ বছর বয়সী এই ভারতীয় পর্বতারোহী ৬ হাজার মিটার উচ্চতা থেকে নিখোঁজ হয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটাই জানিয়েছেন অনুরাগের ভাই সুধীর মালু। 

    বরফ-গুহায় তিন দিন

    অন্নপূর্ণা শৃঙ্গজয় (Annapurna Expedition) করে নামার পথে ৬ হাজার মিটার উচ্চতায় একটি বরফে ঢাকা গহ্বরে আটকেছিলেন অনুরাগ। পৃথিবীর দশম শৃঙ্গ অন্নপূর্ণা। অন্যতম কঠিন ও বিপদসংকুল পার্বত্যপথ বলে জানা যায়। কয়েক দিন আগেই এই শৃঙ্গ জয় করেই ইতিহাস তৈরি করেছেন এক বাঙালিকন্যা। অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেন চন্দননগরের পিয়ালি বসাক। এই অন্নপূর্ণা শৃঙ্গের ক্যাম্প-৩ থেকে নামার সময়ে রাজস্থানের যুবক অনুরাগ মালু নিখোঁজ হয়ে যান। সেভেন সামিট ট্রেকের চেয়ারম্যান মিংপা শেরপা বলেন, “শেরপা ছাং দাওয়ার নেতৃত্বে ছয়জনের একটি টিম তাঁর তল্লাশিতে নামে। অবশেষে নজরে আসে অনুরাগ মালু। তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর বলে জানা গিয়েছে। আপাতত তাঁকে নেপালের পোখরায় মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আরও পড়ুন: ধীরে ধীরে “হিট এজ”-এর দিকে এগোচ্ছে পৃথিবী! কী বলছেন বিশেষজ্ঞরা?

    সাতটি উচ্চতম পর্বতে অভিযান

    ভারতীয় এই পর্বতারোহী আট হাজার ফিট উচ্চতায় ১৪টি পর্বত অভিযানের টার্গেট নিয়ে বেরিয়েছিলেন। এছাড়াও তাঁর লক্ষ্য ছিল সাতটি দেশের সাতটি উচ্চতম পর্বতে অভিযান। আন্তর্জাতিক স্তরে সচেতনতা প্রচার তাঁর অন্যতম মূল লক্ষ্য ছিল। রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা ৩৪ বছর বয়সী অনুরাগ মালু। সোমবার মাউন্ট অন্নপূর্ণার চতুর্থ ক্যাম্প থেকে ফিরছিলেন অনুরাগ। পথে প্রায় সাড়ে ১৯ হাজার ফুট নীচের একটি খাদে পড়ে যান তিনি। নিখোঁজ পর্বতারোহীর খোঁজে আকাশপথে এলাকার সমীক্ষা চালানো শুরু হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tim Cook: দেশে বিনিয়োগে আগ্রহী অ্যাপল! মোদির দৃষ্টিভঙ্গির প্রশংসা টিম কুকের মুখে

    Tim Cook: দেশে বিনিয়োগে আগ্রহী অ্যাপল! মোদির দৃষ্টিভঙ্গির প্রশংসা টিম কুকের মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই ও দিল্লিতে ভারতের প্রথম এবং দ্বিতীয় অ্যাপল স্টোরের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন টিম কুক (Tim Cook)। ‘প্রযুক্তির ইতিবাচক প্রভাব’ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি এবং অ্যাপল সংস্থার দৃষ্টিভঙ্গিতে কোনও তফাৎ নেই বলে জানান অ্যাপল সিইও। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর সংস্থা সারা ভারতে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

    কুকের ট্যুইট

    প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের মেধাসম্পদকে নিজেদের পণ্য ও পরিষেবার কাজে আরও বেশি করে ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছেন অ্যাপলের সিইও। মোদির সঙ্গে দেখা করার কথা জানিয়ে কুক ট্যুইটারে লিখেছেন, ‘‘উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। ভারতের ভবিষ্যতের অগ্রগতিতে যে প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সে বিষয়ে আপনার মত জানলাম। শিক্ষা, উৎপাদন শিল্প এমনকি পরিবেশ পর্যন্ত এর মধ্যে রয়েছে। দেশ (ভারতে) জুড়ে বিনিয়োগ বৃদ্ধির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’

    মোদির ট্যুইট

    টিম কুকের এই ট্যুইট বার্তাটি রিট্যুইট করে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, টিম কুকের সঙ্গে দেখা করে তিনি আনন্দিত। প্রধানমন্ত্রী লেখেন, “আপনার সঙ্গে দেখা করে এক দারুণ আনন্দ পেলাম টিম কুক! বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করতে পেরে এবং ভারতে প্রযুক্তি-চালিত পরিবর্তনগুলি আপনার সামনে তুলে ধরতে পেরে আমি আনন্দিত।”

    অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কুকের সাক্ষাত

    এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও দেখা করেন অ্যাপলের সিইও। এই সাক্ষাৎ সম্পর্কে ট্যুইট করে অশ্বিনী বৈষ্ণব বলেন, “অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে সাক্ষাৎ। ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স রপ্তানি, অ্যাপ অর্থনীতি, দক্ষতা, স্থিতিশীলতা এবং বিশেষ করে মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি-সহ ভারতের সঙ্গে অ্যাপলের সম্পৃক্ততা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। যৌথভাবে একটি দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী সম্পর্কের নকশা তৈরি করছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amritpal Singh: ভারত ছেড়ে পালানোর চেষ্টা! বিমানবন্দরেই আটক অমৃতপালের স্ত্রী কিরণদীপ

    Amritpal Singh: ভারত ছেড়ে পালানোর চেষ্টা! বিমানবন্দরেই আটক অমৃতপালের স্ত্রী কিরণদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: অমৃতসর বিমানবন্দর থেকে লন্ডনের বিমান ধরার পথে আটকানো হল খলিস্তানপন্থী (Pro Khalistan) নেতা অমৃতপাল সিংয়ের (Amritpal Singh) স্ত্রী কিরণদীপ কৌরকে (Kirandeep Kaur)। বৃহস্পতিবার তাঁকে আটক করল পাঞ্জাব পুলিশ (Punjab Police)। এদিন দুপুর দেড়টায় তিনি এয়ার ইন্ডিয়া এআই ১৬৯ ফ্লাইটে চড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ইমিগ্রেশন বিভাগের কর্তারা কিরণদীপকে বিমানবন্দরে প্রবেশ করতে বাধা দেয়। পুলিশ সূত্রের খবর, বিমানবন্দরের মধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। 

    আটক কিরণদীপ

    পুলিশ সূত্রে খবর, পলাতক খালিস্তানপন্থী স্বঘোষিত ধর্মগুরু অমৃতপাল সিং (Amritpal Singh)-এর স্ত্রী কিরণদীপ এদিন লন্ডনের বিমান ধরে ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। অমৃতসর বিমানবন্দরে শুল্ক দফতরের অফিসারদের প্রথমে চোখ পড়ে কিরণদীপের উপর। অমৃতপাল পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ালেও কিরণদীপকে নজরে রাখা হয়েছিল। কিরণদীপ পাঞ্জাবে জন্মেছিলেন। তবে, ছোটবেলাতেই পরিবারের সঙ্গে ব্রিটেনে চলে যান। সেই থেকে তিনি ইংল্যান্ডেই থাকতেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে বিবাহ করেছেন অমৃতপাল। বিয়ের পর কিরণদীপ পাঞ্জাবে এসে অমৃতপালের পৈতৃক গ্রামে বসবাস শুরু করেন। কিরণদীপের পরিবার আদতে জলন্ধরের বাসিন্দা।

    আরও পড়ুন: হিন্দু নেতাদের খুন করতে প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল পিএফআই?

    অধরা অমৃতপাল

    পাঞ্জাব পুলিশের সন্দেহ, ওয়ারিস পাঞ্জাব দি-এর জন্য বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছেন কিরণদীপ। গত ১৮ মার্চ, অমৃতপাল এবং তাঁর প্রতিষ্ঠিত দল ‘ওয়ারিশ পঞ্জাব দি’র সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছিল পাঞ্জাব পুলিশ। তার কয়েকদিন আগেই, অমৃতপাল এবং তাঁর সাঙ্গপাঙ্গরা সশস্ত্র অবস্থায় পাঞ্জাবের এক থানায় হামলা চালিয়েছিল। অমৃতপাল (Amritpal Singh) ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, হত্যার চেষ্টা, পুলিশের উপর হামলা এবং সরকারি কর্মীদের কর্তব্য পালনে বাধাদান-সহ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। তবে, অভিযান শুরুর পর থেকে একমাস পেরিয়ে গেলেও অমৃতপালকে এখনও ধরা যায়নি। পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার পালিয়েছে সে। পুলিশ তাঁর বেশকিছু অনুগামী এবং সমর্থকদের আটক করেছে ইতিমধ্যে। ঘটনার রেশ ছড়িয়েছে বিদেশের মাটিতেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeep Singh: জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের নয়া সেনা উপদেষ্টা হলেন এয়ার মার্শাল সন্দীপ সিং

    Sandeep Singh: জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের নয়া সেনা উপদেষ্টা হলেন এয়ার মার্শাল সন্দীপ সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের (NSCS) নয়া সেনা উপদেষ্টা হলেন প্রাক্তন ভাইস-চিফ অফ এয়ার মার্শাল সন্দীপ সিং। আগামী ২৪ এপ্রিল থেকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। ১৯৮৩ সালের ২২ ডিসেম্বর, ভারতের বায়ুসেনায় যোগ দিয়েছিলেন এয়ার মার্শাল সন্দীপ সিং। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র তিনি।

    সুখোই-৩০ এমকেআই, মিগ-২৯, মিগ-২১, কিরণ, এএন-৩২, এভিআরও, জাগুয়ার এবং মাইরেজ-২০০০ এ প্রায় ৪৯০০ ঘণ্টার অপারেশনাল ও টেস্ট ফ্লাইংয়ের অভিজ্ঞতা রয়েছে এয়ার মার্শাল সন্দীপ সিং-এর। তিনি তাঁর কর্মজীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। মস্কোতে এসইউ-৩০ প্রজেক্ট টিমের প্রজেক্ট টেস্ট পাইলট ছিলেন সন্দীপ সিং। ভিসিএএস হিসাবে দায়িত্ব নেওয়ার আগে সিং দক্ষিণ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফও ছিলেন।

    আরও পড়ুন: রবীন্দ্রজন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ! নববর্ষের পর ফের জনসভা বাংলায়

    ২০০৬ সালে বায়ুসেনা পদক, ২০১৩ সালে অতি বিশেষ সেবা পদক এবং ২০২২ সালে পরম বিশেষ সেবা পদক লাভ করেন এয়ার মার্শাল সন্দীপ সিং। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনি ভারতের রাষ্ট্রপতির সম্মানসূচক এয়ার এডিসি হিসেবে নিযুক্ত হন। চার দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে, এয়ার মার্শাল সন্দীপ সিং বায়ুসেনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং দেশের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিমান বাহিনীর উপ প্রধান হিসাবে, এয়ার মার্শাল সন্দীপ সিং বায়ুসেনার আধুনিকীকরণে অগ্রণী ভূমিকা নেন। তিনি বায়ুসেনার  ক্ষমতা বাড়ানোর জন্য নতুন ফাইটার জেট, হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PFI: হিন্দু নেতাদের খুন করতে প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল পিএফআই?

    PFI: হিন্দু নেতাদের খুন করতে প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল পিএফআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পিএফআইকে (PFI)। তার পরেও মহারাষ্ট্রের পুনের (Pune) কন্ধোয়া এলাকার একটি বেসরকারি স্কুলে প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল পিএফআই। খবর পেয়ে রবিবার ব্লু বেলস নামের ওই স্কুলের দুটি তলা বন্ধ করে দিয়েছে এনআইএ। জানা গিয়েছে, পিএফআইয়ের এই প্রশিক্ষণ শিবিরে মুসলিম তরুণদের দক্ষিণপন্থী তথা হিন্দু নেতা ও হিন্দুত্ববাদী সংগঠনের ওপর আক্রমণ করার প্রশিক্ষণ দেওয়া হত।

    পিএফআই (PFI)…

    চলতি মাসের ১৬ তারিখে ওই বেসরকারি স্কুলে হানা দেয় এনআইএ। চালানো হয় খানাতল্লাশি। এর পরেই তালা ঝুলিয়ে দেওয়া হয় ওই দুটি তলায়। পরের দিন খবরটি ট্যুইট করে জানায় জাতীয় তদন্তকারী সংস্থা। বেসরকারি ওই স্কুলটির চার ও পাঁচতলায় প্রশিক্ষণ শিবির চলছিল। এই শিবিরে মুসলিম তরুণদের কট্টরপন্থার প্রশিক্ষণ দেওয়া হত। তাদের জঙ্গি তৈরির প্রশিক্ষণও দেওয়া হত। কীভাবে হিন্দু নেতাদের খুন করতে হবে, সেই প্রশিক্ষণও দেওয়া হত।

    ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করেছে পিএফআই (PFI)। জানা গিয়েছে, সেই মিশন সফল করতেই চালানো হচ্ছিল প্রশিক্ষণ শিবির। যারা এই মিশনের বিরোধিতা করছে, তাদের কীভাবে সরিয়ে ফেলতে হবে, সেই প্রশিক্ষণও দেওয়া হত। ২০২২ সালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে পিএফআইকে। পিএফআইয়ের পক্ষে সওয়াল করে সুর চড়ায় নিষিদ্ধ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএস। এ দেশে নিষিদ্ধ ঘোষণা করার পরেও লুকিয়ে-চুরিয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছিল নিষিদ্ধ সংগঠন পিএফআই।

    আরও পড়ুুন: দায়রা আদালতেও ধাক্কা, ‘মোদি’ অবমাননা মামলায় জেলে যাচ্ছেন রাহুল গান্ধী?

    প্রসঙ্গত, কিছুদিন আগেই পুনের ওই এলাকা থেকে প্রচুর আপত্তিজনক লিফলেট, পোস্টার উদ্ধার হয়। তার পরেই জানা যায়, বন্দুক ছাড়াও অন্যান্য অস্ত্র চালনার প্রশিক্ষণও দেওয়া হত বেসরকারি ওই স্কুলের প্রশিক্ষণ শিবিরে। এদিকে, কর্নাটকের শিবমোগা মামলায় যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে তদন্তকারী সংস্থা, তাদের মধ্যে দু জনের ক্ষেত্রে ইসলামিক স্টেটের ভূমিকা প্রকাশ্যে এসেছে। চার্জশিটে বলা হয়েছে, এই দুজন ২৫টিরও বেশি নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এনআইএ জানিয়েছে, বিদেশ থেকে অর্থ সংগ্রহ করতে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট ব্যবহার করত পিএফআই (PFI)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     
     
LinkedIn
Share