Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Karnataka Election: রোজগার মেলায় ফের ৭১ হাজার নিয়োগপত্র বিলি করবেন প্রধানমন্ত্রী

    Karnataka Election: রোজগার মেলায় ফের ৭১ হাজার নিয়োগপত্র বিলি করবেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রোজগার মেলায় (Karnataka Election) প্রায় ৭১ হাজার জনকে নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ১৩ এপ্রিল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর অফিসের তরফে এ খবর জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন পদে ওই দিন নিয়োগপত্র তুলে দেওয়া হবে। দেশের যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র এর আগেও তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। এবারও তা দেবেন। শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যাপারে বরাবরই জোর দিয়ে এসেছেন মোদি। তাঁদের উৎসাহিত করতেই রোজগার মেলার আয়োজন।

    দোরগোড়ায় কর্নাটক নির্বাচন (Karnataka Election)…

    প্রধানমন্ত্রীর অফিসের তরফে (Karnataka Election) জানানো হয়েছে, এই যে ৭১ হাজার চাকরি পাচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছে ট্রেন ম্যানেজার, স্টেশন ম্যানেজার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্টট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, জুনিয়র ইঞ্জিনিয়র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টিচার, লাইব্রেরিয়ান, নার্স, প্রবেশনারি অফিসার, পার্সোনেল অ্যাস্টিস্ট্যান্ট। এছাড়াও বিভিন্ন পদে যাঁরা চাকরি পেয়েছেন, এদিন তাঁদের হাতেই নিয়োগপত্র তুলে দেবেন মোদি। কর্মযোগী প্রারম্ভের মাধ্যমে এঁদের প্রশিক্ষণও দেওয়া হবে।

    আরও পড়ুুন: ফের অশান্ত পাঞ্জাব! ভোর রাতে ভাটিন্ডার সেনা ছাউনিতে পরপর গুলি, নিহত ৪ জওয়ান

    ১০ মে কর্নাটক বিধানসভার নির্বাচন। এ বছরই হবে ছত্তিসগড়, মিজোরাম, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে রয়েছে বিধানসভা নির্বাচন। আগমী বছর হবে লোকসভা নির্বাচন। তার আগে কর্মসংস্থানে আরও জোর দিল মোদি সরকার। দিল্লির কুর্সিতে (Karnataka Election) এলে বছরে দু কোটি চাকরির ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। তবে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর মোদি সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে নানা সময় সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল সহ বিজেপি বিরোধী একাধিক দল।

    বিরোধীদের মুখের মতো জবাব দিতে রোজগার মেলার আয়োজন করছে মোদি সরকার। এর আগে অক্টোবর মাসে ৭৫ হাজার চাকরি প্রাপকের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। নভেম্বর মাসে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছিলেন আরও ৭১ হাজার জনের হাতে। তার পর চার মাস যেতে না যেতেই ফের ১৩ এপ্রিল ৭১ হাজার জনের হাতে তুলে দেওয়া হবে চাকরির নিয়োগপত্র।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Firing At Punjab: ফের অশান্ত পাঞ্জাব! ভোর রাতে ভাটিন্ডার সেনা ছাউনিতে পরপর গুলি, নিহত ৪ জওয়ান

    Firing At Punjab: ফের অশান্ত পাঞ্জাব! ভোর রাতে ভাটিন্ডার সেনা ছাউনিতে পরপর গুলি, নিহত ৪ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত পাঞ্জাব। বুধবার ভোরে পরপর গুলি চলল ভাটিন্ডার সেনা শিবিরে। তাতে অন্তত চার সেনা জওয়ানের মৃত্যু। ভোর সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে চলে গুলি বলে সূত্রের খবর। গুলি চলার কারণ এখনও স্পষ্ট নয়। গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তল্লাশি চলছে এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কম্যান্ড।

    তপ্ত সেনা শিবির

    স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ৪টে বেজে ৩৫ মিনিট নাগাদ সেনা শিবিরে গুলি চলে। বিকট আওয়াজে ভোরের নিস্তব্ধতা ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারাও সেই গুলির শব্দ শুনতে পান। সেনার তরফে জারি বিবৃতিতে আপাতত বলা হয়েছে, ‘ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ সেনা ছাউনির ভিতরে গুলি চালানোর ঘটনাটি ঘটে। এর পরপরই ‘ক্যুইক রিঅ্যাকশন টিম’কে মোতায়েন করা হয় ভাটিন্ডা সেনা ছাউনিতে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। ভোর থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই গুলি চালানোর ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।’

    আরও পড়ুন: ভোটে লড়ছেন না ইয়েদুরাপ্পা! কর্নাটকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

    নেপথ্যে জঙ্গি-যোগ?

    প্রাথমিক ভাবে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এই ঘটনা বলে অনুমান। তবে, জঙ্গি হামলার আশঙ্কাও রয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। কে বা কারা গুলি চালাল, কোন পরিস্থিতিতে এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও, পাঞ্জাব পুলিশের দাবি, এই গুলির ঘটনায় সন্ত্রাসবাদের কোনও যোগ নেই। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে ইনসাস রাইফেল (Insas Rifle) ও ২৮ টি কার্তুজ নিখোঁজ হয়ে গিয়েছিল সেনা ছাউনি থেকে। পুলিশ মনে করছে, কোনও সেনা কর্মীই এই ঘটনার পিছনে রয়েছে। গুলি করার পিছনে কারণ সূত্র খুঁজে পেতে তদন্ত জারি রয়েছে পঞ্জাব পুলিশের।

    কী বলছে পাঞ্জাব পুলিশ?

    ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানার বিবৃতি অনুযায়ী, এক জওয়ানই সম্ভবত সতীর্থদের লক্ষ্য করে গুলি চালান। তাতেই তপ্ত হয়ে ওঠে সেনা শিবির। এই সম্পর্কে বিশদ তথ্য এখনও সামনে আসেনি। তবে সেনা শিবিরের অন্দরেই এলোপাথাড়ি গুলি চলার ঘটনায় বেড়েছে উদ্বেগ। সেনা শিবিরের বাইরে মোতায়েন রয়েছে বিশাল বাহিনী। সেনা সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই  ক্যুইক রিয়্যাকশন টিম কাজে নেমে পড়েছে। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে এলাকায় ঢোকা এবং বেরনোর রাস্তা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Assembly Election: ভোটে লড়ছেন না ইয়েদুরাপ্পা! কর্নাটকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

    Karnataka Assembly Election: ভোটে লড়ছেন না ইয়েদুরাপ্পা! কর্নাটকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটক বিধানসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এবার নির্বাচনে লড়ছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর কেন্দ্র শিমোগো জেলার শিকারিপুরায় প্রার্থী করা হয়েছে ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্রকে। কর্নাটকের ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ১৮৯টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এই দফায়। তার মধ্যে নতুন মুখের সংখ্যা ৫২। 

    নতুন প্রজন্মকে প্রাধান্য

    মঙ্গলবার দিল্লিতে প্রার্থী তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘নতুন প্রজন্মের নেতৃত্বকে প্রার্থীতালিকায় স্থান দেওয়া হয়েছে।’’ দলের সাধারণ সম্পাদক অরুণ কুমার জানিয়েছে ৩২ জন অনগ্রসর (ওবিসি), ৩০ জন তফসিলি জাতি এবং ১৬ জন তফসিলি জনজাতির প্রার্থী রয়েছেন তালিকায়। ১৮৯ জন প্রার্থীর মধ্যে আটজন মহিলা মুখ রয়েছে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে তাঁর পুরনো কেন্দ্র ধারওয়াড় জেলার শিগ্গাওয়ে প্রার্থী করেছে বিজেপি। ২০০৮ সাল থেকে টানা ৩ টি বিধানসভা ভোটে ওই কেন্দ্রে জিতেছেন তিনি।

    কে কোথায় প্রার্থী

    কনকপুরায় প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের বিরুদ্ধে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মন্ত্রী আর আশোক প্রার্থী হয়েছেন। কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে বরুণা আসনে প্রার্থী করা হয়েছে ভি সোমান্নাকে। সোমান্নাকে আরও একটি আসনে প্রার্থী করা হয়েছে। বরুণার পাশাপাশি চামারাজনগরে প্রার্থী হচ্ছেন তিনি। এতদিন তিনি গোবিন্দরাজা নগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই প্রথম দুটি আসনে প্রার্থী হলেন। এদিনের এই তালিকায় ৩১ প্রার্থী-র পিএইচডি ডিগ্রি রয়েছে। স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ৩১ প্রার্থীর। এছাড়াও তালিকায় ৮ চিকিৎসক রয়েছেন। কয়েকজন অবসরপ্রাপ্ত আইএএস ও আইপিএস অফিসারের নাম রয়েছে তালিকায়।

    আরও পড়ুন: আজ লাভপুরে সভা! ‘কাক কখনও ময়ূর হতে পারে না…’ তৃণমূলকে কটাক্ষ সুকান্তর

    প্রসঙ্গত, আগামী ১০ মে এক দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে হবে ফল ঘোষণা। গত ২৯ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে, আগেই প্রথম দফায় কর্নাটকের ১২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। পরে দ্বিতীয় দফায় আরও ৪১ আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করে হাত শিবির। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার জনতা দল সেকুলার ইতিমধ্যে অধিকাংশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এদিন তালিকা প্রকাশের পর বাসবরাজ বোম্মাই ট্যুইটারে লেখেন, ‘কর্নাটকে ডবল ইঞ্জিন সরকার গঠনের পক্ষে হাওয়া বইছে। এবার আমরা সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব।’ দ্রুত দ্বিতীয় তালিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বোম্মাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Trinamool Congress: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো

    Trinamool Congress: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টাও হয়নি জাতীয় দলের তকমা খুইয়েছে তৃণমূল। এই আবহের মধ্যেই তৃণমূলের (Trinamool Congress) রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভা চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের কাছে নিজের পদত্যাগপত্র পেশ করেন তিনি। প্রসঙ্গত, একুশ সালে বাংলা জয়ের পর সর্বভারতীয় স্তরে তৃণমূলকে বিস্তার করার লক্ষ্যে মন দেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। গোয়া সমেত উত্তরপূর্ব ভারতের বেশ কিছু রাজ্যকে টার্গেট করে এগোতে থাকে মমতা বন্দোপাধ্যায়ের দল। সেই সময় রাজ্যসভার সাংসদ বানানো হয় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে।

    লুইজিনহো ফেলেইরোর হাত ধরেই গোয়া কংগ্রেসের একাধিক নেতাকে নিজেদের দিকে টেনে এনেছিল মমতা বন্দোপাধ্যায়ের দল

    প্রসঙ্গত, তৃণমূল (Trinamool Congress) যখন গোয়ায় নির্বাচনী ময়দানে নেমেছিল, সেই সময় লুইজিনহো ফেলেইরোর হাত ধরেই কংগ্রেসের একাধিক নেতাকে নিজেদের দিকে টেনে এনেছিল মমতা বন্দোপাধ্যায়ের দল। কিন্তু তাতে খুব একটা দাগ কাটতে পারেনি তৃণমূল (Trinamool Congress)। নির্বাচনী প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণাও করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। কিন্তু ফিরতে হয় খালি হাতেই। নির্বাচনে বিশেষ ছাপ ফেলতে পারেনি তৃণমূল। আবার যাঁরা তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছিলেন, তাঁদের অনেকের মোহভঙ্গ হতেও দেখা গিয়েছিল। প্রসঙ্গত, চলতি বছরের ত্রিপুরার বিধানসভা নির্বাচনেও ভরাডুবি হয়েছে ঘাসফুল শিবিরের। নোটার থেকেও কম ভোট পেয়েছে সেখানে, পশ্চিমবঙ্গের শাসক দল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

    রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলের (Trinamool Congress) প্রতি মোহভঙ্গ হচ্ছে নেতাদের 

    লুইজিনহো ফেলেইরোর পদত্যাগে ইতিমধ্যে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে রাজ্যসভার অপর সাংসদ জহর সরকার। তিনি এদিন সংবাদমাধ্যমকে বলেন, এই সিদ্ধান্ত লুইজিনহোর ব্যক্তিগত সিদ্ধান্ত। বহুদিন ধরেই তিনি দলের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখছিলেন না। শরীরটা খারাপ বোধ হয়। উনি আমার চেয়েও বয়সে বড়। পদত্যাগ করাটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, প্রতিটি রাজ্যে তৃণমূলের খারাপ ফলের কারণেই মোহভঙ্গ হচ্ছে নেতাদের। সোমবারই জাতীয় দলের মর্যাদা হারিয়ে এখন তৃণমূল (Trinamool Congress) শুধুই আঞ্চলিক দল। এমন পরিস্থিতিতে বিরোধী মহল প্রশ্ন তুলেছে, দলের নামের আগে সর্বভারতীয় রেখে দেওয়া আদৌ যুক্তিসম্মত এবং প্রাসঙ্গিক হবে কিনা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nirmala Sitharaman: পাকিস্তানের চেয়ে ভারতীয় মুসলিমদের অবস্থা অনেক ভাল, বললেন নির্মলা সীতারমন

    Nirmala Sitharaman: পাকিস্তানের চেয়ে ভারতীয় মুসলিমদের অবস্থা অনেক ভাল, বললেন নির্মলা সীতারমন

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের থেকে ভারতের মুসলমানদের অবস্থা ভাল। পশ্চিমী দুনিয়ার মিডিয়া ভারতের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে নেতিবাচক প্রচার করছে, সোমবার ওয়াশিংটনে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সেখানকার পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকনমিক্সের এক আধিকারিকের প্রশ্নের উত্তরে একথা বলেন মোদি সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী। ওই আধিকারিকের প্রশ্ন ছিল ভারতে সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনা বাড়ছে, এমনটাই বলছে পশ্চিমী মিডিয়াগুলি। তারই পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন এদিন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।

    আরও পড়ুন: ‘‘সর্বভারতীয় শব্দটি কবে মুছবে?’’ প্রশ্ন শুভেন্দুর, তৃণমূলকে কটাক্ষ সুকান্ত-দিলীপের

    কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?

    নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) বর্তমানে মার্কিন সফরে গিয়েছেন। সেখানে ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়াও জি ২০ এর দেশগুলির অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে তাঁর। এদিন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পৃথিবীর মধ্যে ভারত হল দ্বিতীয়, যেখানে সব থেকে বেশি মুসলিম বসবাস করেন। এবং এই সংখ্যা ক্রমাগতই বাড়ছে। তিনি আরও বলেন, যদি সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনা ঘটে থাকে ভারতে, তবে ১৯৪৭ সাল থেকে এদেশে মুসলিম জনসংখ্যা কেন বাড়বে?

    আরও পড়ুন: আগামী ৫ দিন আরও চড়বে পারদ! তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে, কলকাতায় কী হবে?

    পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেশি হয়েছে

    তিনি এই প্রসঙ্গে তুলনা টেনে বলেন, ইসলামিক দেশ হিসেবেই পাকিস্তান আত্মপ্রকাশ করেছিল। এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুরা এত বেশি অত্যাচারিত হয়েছিল যে দলে দলে তাদের ভারতে এসে আশ্রয় নিতে হয়। আসলে বর্তমান কেন্দ্রীয় সরকারকে অপদস্থ করার জন্যই একটা অংশ সক্রিয়। তাই সংখ্যালঘুদের ওপর হিংসার তত্ত্ব বারবার তুলে ধরা হচ্ছে। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত সংখ্যালঘুদের সার্বিক অবস্থা খারাপ হয়নি। যাঁরা এমন অপপ্রচার করছেন ভারতের বিরুদ্ধে, তাঁদের তিনি এদেশে এসে সেগুলো প্রমাণ করতে চ্যালেঞ্জও করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • National Party in India: জাতীয় দলের তকমা হারাল তৃণমূল, কুয়োর ব্যাঙে পরিণত মমতার দল!

    National Party in India: জাতীয় দলের তকমা হারাল তৃণমূল, কুয়োর ব্যাঙে পরিণত মমতার দল!

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বখাত সলিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল (TMC)! এবার জাতীয় দলের (National Party in India) তকমা হারাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সোমবার নির্বাচন কমিশনের তরফে এ কথা জানানো হয়েছে। কেবল তৃণমূল নয়, সিপিআই এবং শারদ পাওয়ারের এনসিপিও জাতীয় দলের মর্যাদা খুইয়েছে। তবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছে জাতীয় দলের তকমা। দিল্লি, গোয়া, পঞ্জাব ও গুজরাটে পারফরমেন্সের জন্য ওই মর্যাদা দেওয়া হয়েছে আম আদমি পার্টিকে। ট্যুইট-বার্তায় কেজরিওয়াল বলেন, এত কম সময়ে জাতীয় পার্টির তকমা? এটা মিরাক্যালের চেয়ে কিছু কম নয়।

    জাতীয় দলের (National Party in India) তকমা…

    আমাদের দেশের কোটি কোটি মানুষকে ধন্যবাদ জানাই আমাদের এই জায়গায় নিয়ে আসার জন্য। মানুষ আমাদের কাছ থেকে অনেক বেশি আশা করেন। আজ মানুষ আমাদের একটা গুরু দায়িত্ব দিয়েছেন। আমরা যাতে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সেই আশীর্বাদ ঈশ্বর আমাদের দিন। নির্বাচনী আইন অনুযায়ী, জাতীয় দল (National Party in India) হতে গেলে তিনটি শর্তের অন্তত একটি পূরণ করতেই হয়। প্রথমত, লোকসভায় অন্তত চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে। দ্বিতীয়ত, তিনটি রাজ্য থেকে লোকসভায় অন্তত ১১টি আসনে জিততে হবে এবং আগের জেতা আসনের অন্তত চারটিতে পুনরায় জিততে হবে। তৃতীয়ত, অন্তত চারটি রাজ্যে রাজ্য দলের তকমা পেতে হবে।

    আরও পড়ুুন: ২ মে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, খেজুরির সভায় জানিয়ে দিলেন শুভেন্দু

    এই তিনটি শর্তের একটিও পূরণ করতে না পারায় জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল। ২০১৬ সালের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল ও মণিপুরে রাজ্য পর্যায়ের দল হিসেবে স্বীকৃতি পাওয়ায় তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা দিয়েছিল নির্বাচন কমিশন। সেই সময় লোকসভা নির্বাচনে চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেয়ে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য দল হিসেবে স্বীকৃতি পেয়েছিল তৃণমূল। সাত বছরের মাথায় খসে পড়ল সেই শিরোপা।

    জাতীয় দলের (National Party in India) তকমা খোয়ানোয় কয়েকটি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এক, কোনও জাতীয় দলের চিহ্ন দেশের অন্য কোনও রাজ্যে অন্য কোনও দল ব্যবহার করতে পারবে না। দুই, দলীয় দফতর তৈরি করতে সরকারের কাছ থেকে জমি বা বাড়ি পায় জাতীয় দলগুলি। এবার আর তা পাবে না। তিন, নির্বাচনের সময় জাতীয় দল সর্বাধিক ৪০ জন তারকা প্রচারককে কাজে লাগাতে পারে। অন্য দলের ক্ষেত্রে এর সংখ্যা মাত্র ২০।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Agnipath Scheme: জনস্বার্থে অগ্নিপথ প্রকল্পের বৈধতা বজায় রাখা প্রয়োজন, জানাল সুপ্রিম কোর্ট

    Agnipath Scheme: জনস্বার্থে অগ্নিপথ প্রকল্পের বৈধতা বজায় রাখা প্রয়োজন, জানাল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: জনস্বার্থে অগ্নিপথ (Agnipath Scheme) প্রকল্পের বৈধতা বজায় রাখা প্রয়োজন। সোমবার একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অগ্নিপথ প্রকল্প চালু করেছিল নরেন্দ্র মোদির সরকার। সেনা নিয়োগের এই প্রকল্পকে চ্যালেঞ্জ করে যে দুটি আবেদন জানানো হয়েছিল, তা খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালত জানায়, অগ্নিপথ কোনও স্বেচ্ছাচারী কর্মসূচি নয়। বেঞ্চের নির্দেশ, যাঁরা অগ্নিপথ প্রকল্প চালু করার আগে প্রতিরক্ষা বাহিনীর জন্য শারীরিক সক্ষমতা এবং মেডিক্যাল পরীক্ষার মতো নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন, তাঁদের নিয়োগ পাওয়ার অর্জিত অধিকার নেই।

    অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme)…

    অগ্নিপথ প্রকল্পের (Agnipath Scheme) সাংবিধানিক বৈধতার কথা জানিয়ে ২৭ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রাখল সুপ্রিম কোর্ট। ভারতীয় সেনায় নিযুক্তি নিয়ে কেন্দ্রের চালু করা এই প্রকল্প নিয়ে দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, অগ্নিপথ স্কিম আসার আগে যাঁরা সেনায় নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া যেমন, শারীরিক ও মেডিক্যাল টেস্ট সহ একাধিক পদ্ধতি দিয়ে নিযুক্তির পথে গিয়েছিলেন, তাঁদের নিযুক্তির অধিকার নেই। এই রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ, জেপি পারদিওয়ালার বেঞ্চ। আদালত বলছে, আমরা দুঃখিত, হাইকোর্টের রায়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না। হাইকোর্ট সমস্ত দিক দেখেই রায় দিয়েছে।

    আরও পড়ুুন: ‘ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কারও নেই’, চিনকে হুঁশিয়ারি শাহের

    উল্লেখ্য, দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আর্জি জানিয়েছিলেন গোপাল কৃষ্ণাণ ও আইনজীবী এমএল শর্মা। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে হস্তক্ষেপ করার কোনও যথাযথ কারণ নেই। আদালতের যুক্তি ছিল, দেশের স্বার্থে এবং যে কোনও প্রতিরক্ষামূলক কাজে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও সংগঠিত করতেই এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। প্রসঙ্গত, দেশের যুব সম্প্রদায়ের জন্য অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme) নিয়ে এসেছিল প্রতিরক্ষা মন্ত্রক। গত বছর জুন মাসে এই প্রকল্প ঘোষণা করা হয়। দেশের যুবকরা ৪ বছরের জন্য দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। এই মর্মে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: ‘ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কারও নেই’, চিনকে হুঁশিয়ারি শাহের

    Amit Shah: ‘ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কারও নেই’, চিনকে হুঁশিয়ারি শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি (BJP) সরকারের অধীনে ভারতের (India) দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা কারও নেই। সোমবার অরুণাচল প্রদেশে চিনা সীমান্তের কাছে দাঁড়িয়ে এ কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পের সূচনা করতে দু দিনের সফরে শাহ এসেছেন অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের চিন সীমান্তবর্তী গ্রাম কিবিথুতে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারি যে, আমাদের দিকে খারাপ দৃষ্টি দেওয়ার ক্ষমতা কারও নেই। ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কারও নেই। তিনি বলেন, কেউ আমাদের এক ইঞ্চি জমিও নিতে পারবে না।

    অমিত শাহ (Amit Shah) বলেন…

    ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চিন। তাদের বক্তব্য, সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে যে কেউ ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ ও জবরদখল করতে পারত। এখন ভারতীয় সূচ্যগ্র ভূখণ্ডও কেউ ছিনিয়ে নিতে পারবে না। ১৯৬২ সালে চিনা ফৌজের আগ্রাসনের বিরুদ্ধে অরুণাচল প্রদেশবাসীর অনমনীয় মনোভাবের প্রশংসা করে শাহ বলেন, এই মনোভাবই সে দিন হামলাকারীদের পিছু হঠতে বাধ্য করেছিল। ওই যুদ্ধে কিবিথুতে চিনা হামলায় শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা প্রদর্শনও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    আরও পড়ুুন: ২ মে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, খেজুরির সভায় জানিয়ে দিলেন শুভেন্দু

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ((Amit Shah)) অরুণাচল প্রদেশ সফরের আগেই বিবৃতি জারি করে চিনা বিদেশ মন্ত্রক বলেছিল, এই পদক্ষেপ (শাহের সফর) দ্বিপাক্ষিক শান্তি প্রক্রিয়ার পরিপন্থী। আমাদের আঞ্চলিক সার্বভৌমত্ব হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। চিনা হুমকি উপেক্ষা করেই এদিন চিন সীমান্তে সভা করেন শাহ। তিনি বলেন, নরেন্দ্র মোদি সরকারের আমলে ভাবনায় বদল এসেছে। কেন্দ্র এখন সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়নকে সব চেয়ে বেশি গুরুত্ব দিতে চায়। সীমান্তবর্তী গ্রামগুলি আর এখন শেষ গ্রাম নয়, প্রথম গ্রাম। এটাই ভাবনার বদল।

    প্রসঙ্গত, কিছুদিন আগেই চিনের শি জিনপিংয়ের সরকার অরুণাচল প্রদেশের ১১টি এলাকার নাম বদলে দেয়। এর মধ্যে রয়েছে পাঁচটি পর্বতশৃঙ্গ, দুটি মালভূমি অঞ্চল, দুটি আবাসিক এলাকা এবং দুটি নদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, ২০১৪ সালের আগে পুরো উত্তর-পূর্বাঞ্চল উপদ্রুত এলাকা হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত ৯ বছরে প্রধানমন্ত্রীর লুক ইস্ট নীতির কারণে উত্তর-পূর্ব ভারতও দেশের উন্নয়নে অবদান রাখছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Mohan Bhagwat: ‘‘দু’তিন দশকের মধ্যেই ভারত বিশ্বগুরু হবে’’, বললেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: ‘‘দু’তিন দশকের মধ্যেই ভারত বিশ্বগুরু হবে’’, বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India) একদিন বিশ্বগুরু হবে। মুম্বইয়ে রবীন্দ্র নাট্য মন্দিরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। হিন্দু সমাজ যে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হচ্ছে, তাও মনে করিয়ে দিয়েছেন ভাগবত। সরসংঘচালক বলেন, বিশ্ব ক্রমেই আমাদের ওপর ভরসা করতে শুরু করেছে। বিশ্বের অনেক দেশই বর্তমানে ভারতকে অনুকরণ করছে। এখন কেউ যুক্তিতে ভারতের সঙ্গে এঁটে উঠতে পারে না। আজ সমাজও কথা শোনে। হিন্দু জাতি হিসেবে আমরা অনুভব করি দেশের আরও বড় হওয়া উচিত।

    মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন…

    তিনি বলেন, যাঁরা ভারতকে হিন্দু জাতি বলে স্বীকার করেন না, তারাও অনুভব করবে বিশ্বের প্রয়োজনেই ভারতের উন্নতি করা উচিত। ভাগবত (Mohan Bhagwat) বলেন, ভারত সম্পর্কে ভুল ধারণা ও বিকৃত তথ্য ছড়াচ্ছে। ভারত যাতে বিশ্বগুরু হয়ে উঠতে না পারে, সেই জন্যই এসব করা হচ্ছে। তিনি বলেন, আগামী দুই বা তিন দশক পরে ভারত বিশ্বগুরু হবে। সরসংঘ চালক বলেন, দেশ সম্পর্কে এই বিকৃত তথ্য ছড়ানো হচ্ছে ১৮৫৭ সালের পর থেকে। কিন্তু স্বামী বিবেকানন্দ তাদের যোগ্য জবাব দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্তিতে এঁটে উঠতে না পেরে এবং আমাদের অগ্রগতিতে রুখে দিতে ভারত সম্পর্কে এসব রটানো হচ্ছে।

    আরও পড়ুুন: দু’দিনের সফরে শুক্রবার রাজ্যে আসছেন অমিত শাহ, কী কী কর্মসূচি থাকছে?

    ভাগবত বলেন, বর্তমানে হিন্দু সমাজ বিশ্বাসঘাতকতার মুখোমুখি হচ্ছে। আমাদের ধ্বংস করতে কাজ করছে সমাজ বিরোধী শক্তি। তারা আমাদের ভাগ করার চেষ্টা করবে। এসবই ঘটছে। তা সত্ত্বেও আমাদের ওপর ভরসা করছে বিশ্ব। সরসংঘচালক (Mohan Bhagwat) বলেন, বিশ্বের সব চেয়ে সেরা ধারণা আমাদের আছে। আছে উপাদানও। আমরা মহৎ ব্যক্তিদের শ্রদ্ধা করি। কিন্তু মনে রাখা উচিত যে আমরা তাঁদের পথ অনুসরণ করব না। কারণ সেই পথ খুবই কঠিন। তিনি বলেন, জীবনে কেবল সফল হলেই চলবে না, জীবনকে অর্থবহও করতে হবে। আরএসএস প্রধান বলেন, আজ আমরা সেই অবস্থায় ফিরে এসেছি, যেখানে লড়াই দিতে পারব। আজ তামাম বিশ্ব উপলব্ধি করতে পারছে যে ভারতকেই অনুসরণ করতে হবে। আমাদের রাজনীতিবিদরা এই দিকেই পদক্ষেপ করছেন। আজ কেউই যুক্তিতে আমাদের পরাজিত করতে পারে না। বিশ্বাসঘাতকতা চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Earthquake: কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপ

    Earthquake: কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। তার মধ্যেই পর পর তিনবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল নিকোবর (Nicobar) দ্বীপ। রবিবার বিকেল ৪টে নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৩। নিকোবর দ্বীপ থেকে ১০ কিমি গভীরে কম্পন অনুভূত হয়েছে। এদিন দুপুর ২টো ৫৯ মিনিট নাগাদ দ্বিতীয় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.১। প্রথম কম্পনটি অনুভূত হয়েছিল দুপুর ১টা ১৬ মিনিটে।

    ভূমিকম্প (Earthquake)…

    রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৯। শেষবারের মতো কম্পন অনুভূত হয় বিকেল ৪টে নাগাদ। এদিন সন্ধে পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। মার্চ মাসের শুরুতেও একবার কেঁপে উঠেছিল নিকোবর দ্বীপ। রিখটার স্কেলে সেবার কম্পনের মাত্রা ছিল ৫।

    এদিন ঘণ্টা কয়েকের ব্যবধানে পর পর তিন বার ভূমিকম্প (Earthquake) হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বাড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেই পড়ে। ২০২২ সালের জুলাইয়ের শুরুতে ২৪ ঘণ্টায় সেখানে ২২ বার কম্পন অনুভূত হয়েছিল। ৬ এপ্রিলও একবার কেঁপে উঠেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৬। রাজধানী পোর্টব্লেয়ার থেকে ১৪০ কিমি উত্তর পূর্বে ছিল সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

    আরও পড়ুুন: ফের প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল, গেহলটের বিরুদ্ধে অনশনে বসবেন পাইলট

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে ৪.৯ মাত্রার কম্পনের (Earthquake) উৎস ছিল ক্যাম্পবেল বে-র ২২৮ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। পরের কম্পনটির উৎস ছিল নিকোবর দ্বীপে। এটিরও সূচনা হয় মাটির ১০ কিলোমিটার নিচে। আর বিকেল ৪টের সময় যে ৫.৩ মাত্রার কম্পন অনুভূত হয়, সেটিরও উৎস ছিল নিকোবর দ্বীপে, মাটির ১০ কিলোমিটার গভীরে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share