Blog

  • India vs Afghanistan: রেকর্ড গড়ে রোহিতের সেঞ্চুরি! আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    India vs Afghanistan: রেকর্ড গড়ে রোহিতের সেঞ্চুরি! আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য রোহিতদের। পরপর দুই ম্যাচে জিতে মনোবল তুঙ্গে মেন-ইন-ব্লু-এর। বুধবার রোহিতের শতরান, বুমরার পেস-অ্যাটাকে বিদ্ধ আফগানরা। এদিন হেলায় আফগানিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত। রেকর্ডের বন্যা বইল রোহিতের ব্যাটে। ফর্মে ফিরল ইন্ডিয়ার টপ অর্ডার। ভারত-পাকিস্তান ম্যাচের আগে যা স্বস্তি দেবে কোচ দ্রাবিড়কে।

    রোহিতের ঝড়ো ইনিংস

    ৬৩ বলে ঝোড়ো সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা। সেই সঙ্গে ইতিহাস লিখলেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন রোহিত। সেই সঙ্গে তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকর, কপিল দেবদের ছাপিয়ে গেলেন। তেন্ডুলকর ১৯৯২ থেকে ২০১১ সালের মধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন এবং ছ’টি সেঞ্চুরি করেছেন। শেষ বার সচিন তাঁর ৪১তম ইনিংসে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রান করেছিলেন। রোহিত বিশ্বকাপে শুধুমাত্র ১৯তম ইনিংসেই তাঁর সপ্তম সেঞ্চুরি পূরণ করে ফেলেন। ইনিংসের দিক থেকে যেমন তিনি সচিনকে ছাপিয়ে গিয়েছেন, তেমনই বিশ্বকাপে করা মোট শতরানের বিচারেও তিনি সচিনকে ছাপিয়ে গেলেন। দ্রুততম সর্বাধিক সেঞ্চুরির নজিরও গড়েন রোহিত। তিনি পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফারুকিকে ছক্কা মেরে বিশ্বকাপের দ্রুততম হাজার রান করেন। ১৯টি ইনিংস খেলে বিশ্বকাপে হাজার রান করলেন রোহিত। এই নজির রয়েছে ডেভিড ওয়ার্নারেরও। 

    আরও পড়ুন: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    ছন্দে ভারতের ব্যাটিং

    দিল্লিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ২৭২ রান। ভারত সেই রান তুলল ১৫ ওভার বাকি থাকতে। ‘বিরাট’ স্ট্যান্ডের সামনে কোহলি নিলেন উইনিং শট। ঘরের মাঠে ৫৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। বিরাট নামার আগেই ম্যাচ ভারতের পকেটে চলে গিয়েছিল। এদিন রোহিতের সঙ্গে ওপেন করেন ঈশান কিষাণ। তিনিও আজ সফল। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন। ৪৭ রান করে রশিদ খানের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ঈশান কিষাণ।  ঝড়ো ১৩১ রান করে রশিদ খানের বলেই বোল্ড হন রোহিত। 

    দুরন্ত বোলিং বুমরাহর

    এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিল আফগানিস্তান (Afghanistan)। অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির ৮০ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬২ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান তোলে আফগানিস্তান। দলের ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তান যখন চাপে পড়ে গিয়েছিল। সেই সময়ে হাল ধরেন শাহিদি এবং ওমরজাই। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার মিলে গড়েন ১২৮ বলে ১২১ রানের জুটি। এই জুটিতেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ৪টি ছয়, ২টি চারের সাহায্যে ওমরজাই করেন ৬৯ বলে ৬২ রান। ৮৮ বলে ৮০ করেন শাহিদি। মারেন ১টি ছয়, ৮টি চার। ইনিংসে আর কোনও উল্লেখযোগ্য জুটি নেই বললেই চলে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭২ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল বুমরাহ। ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন> বার্থডে বয় হার্দিকের ঝুলিতে রয়েছে ২ উইকেট। ১টি করে উইকেট শার্দুল এবং কুলদীপের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Newsclick: জেল হেফাজতে নিউজক্লিকের প্রবীর-অমিত, ফের সিবিআই হানা প্রতিষ্ঠাতা সম্পাদকের বাড়ি, অফিসে  

    Newsclick: জেল হেফাজতে নিউজক্লিকের প্রবীর-অমিত, ফের সিবিআই হানা প্রতিষ্ঠাতা সম্পাদকের বাড়ি, অফিসে  

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ দিনের জেল হেফাজত নিউজক্লিকের (Newsclick) প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থর। ওই নিউজ পোর্টালের এইচআর অমিত চক্রবর্তীকেও পাঠানো হয়েছে ১০ দিনের জেল হেফাজতে। মঙ্গলবার দিল্লির একটি আদালত প্রবীর ও অমিতকে জেল হেফাজতে পাঠায়। প্রসঙ্গত, ৩ অক্টোবর দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার হন প্রবীর এবং অমিত। পরের দিন অতিরিক্ত সেশন কোর্ট তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতে পাঠায়।

    নিউজক্লিকের বিরুদ্ধে অভিযোগ

    সেই মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ফের আদালতে তোলা হলে পাঠানো হয় জেল হেফাজতে। এদিনই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রবীর-অমিত। আদালতে প্রবীরের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, “সব অভিযোগ মিথ্যে। চিন থেকে একটি পয়সাও আসেনি।” প্রসঙ্গত, নিউজক্লিকের (Newsclick) বিরুদ্ধে অভিযোগ, চিনপন্থী মার্কিন ধনকুবেরের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে জম্মু-কাশ্মীর ও অরুণাচল প্রদেশকে ‘বিতর্কিত’ এলাকা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এর পরেই দিল্লিতে ৩০ জন সাংবাদিকের বাড়িতে হানা দেয় ইডি। পরে গ্রেফতার করা হয় প্রবীর এবং অমিতকে।

    দিল্লি পুলিশের অভিযোগ

    এদিকে, বুধবারও প্রবীরের অফিস এবং বাসভবনে তল্লাশি চালিয়েছে সিবিআই। দায়ের হয়েছে এফসিআরএ মামলা। ইউএপিএ আইনে গ্রেফতার করা হয়েছিল প্রবীর ও অমিতকে। ২০২১ সাল থেকে নিউজক্লিকের বিরুদ্ধে তদন্ত করছে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রবীরের সম্পত্তিও অ্যাটাচ করেছে তারা। দিল্লি পুলিশের দায়ের করা এফআইআরে বলা হয়েছে, এই নিউজ পোর্টালের (Newsclick) মোটা টাকা এসেছে চিন থেকে। ভারতের সার্বভৌমত্বকে ভাঙার জন্য এই চক্রান্ত। পিএডিএস নামে একটি গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে প্রবীর এসব করতেন বলে অভিযোগ। উনিশের লোকসভা নির্বাচনে অন্তর্ঘাত করার ছকও কষা হয়েছিল।

    আরও পড়ুুন: হাতে নয়া তথ্য, দাবি সিবিআইয়ের, তাই কি ফের খারিজ পার্থর জামিনের আর্জি?

    দিল্লি পুলিশ আগেই জানিয়েছিল, নিউজক্লিক প্রায় ৩৮ কোটি টাকা পেয়েছে চিনের সূত্র থেকে। চিনের পক্ষে খবর করার জন্য ব্যবহার করা হচ্ছিল ওয়েবসাইটটি। তারা যে ৩৮ কোটি টাকা পেয়েছিল, তার মধ্যে ২৯ কোটি টাকা পেয়েছিল এক্সপোর্ট সার্ভিস হিসেবে, এফডিআই হিসেবে পেয়েছিল ৯ কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: হাতে নয়া তথ্য, দাবি সিবিআইয়ের, তাই কি ফের খারিজ পার্থর জামিনের আর্জি?

    Recruitment Scam: হাতে নয়া তথ্য, দাবি সিবিআইয়ের, তাই কি ফের খারিজ পার্থর জামিনের আর্জি?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার পুজোটাও জেলের ঘুপচি সেলেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। বুধবার আদালতে সিবিআই দাবি করে, নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Scam) মামলায় নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সেগুলি যাচাই করতে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন পার্থকে। পার্থর জামিনের বিরোধিতাও করেছে তারা। এর পরেই খারিজ হয়ে যায় পার্থর জামিনের আবেদন। ২৫ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। পার্থ জানান, এ পর্যন্ত তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন তিনি। আগামিদিনেও করবেন। তবে গোয়েন্দারা নতুন কী তথ্য পেয়েছেন, তা জানা নেই।

    ‘নতুন নতুন তথ্য’

    তদন্তের অগ্রগতি (Recruitment Scam) নিয়ে নিম্ন আদালত এবং হাইকোর্টে ভর্ৎসিত হতে হয়েছে সিবিআইকে। অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে একাধিকবার ধমক খেতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাকে। এদিন বিচারক শুভ্রসোম ঘোষালের এজলাসে সুর চড়াল সিবিআই। তদন্তকারী এই সংস্থার আইনজীবী আদালতে বলেন, “প্রতিদিন আমাদের তদন্তের অগ্রগতি হচ্ছে। নতুন নতুন তথ্য উঠে এসেছে। সেটা যাচাই করতে আমরা জেলে গিয়ে জেরা করতে চাইছি। আমরা হাইকোর্টকে রিপোর্ট দিচ্ছি। আমাদের তদন্তকারী অফিসার ঘুমিয়ে নেই।”

    পুজো কাটবে জেলেই!

    প্রসঙ্গত, সদ্য বদল হয়েছে সিবিআই বিশেষ আদালতে। এর আগে বিচারক ছিলেন অর্পণ চট্টোপাধ্যায়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বিচারক ঘোষাল। নয়া এই বিচারকের এজলাসেই এদিন শুনানি হয়েছে পার্থর জামিনের। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে (Recruitment Scam) নাম জড়িয়েছিল পার্থর। তাঁকে জেরা করে ইডি গ্রেফতার করে পার্থকে। পরে গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা। তার পর থেকে জেলে বন্দি রয়েছেন পার্থ-অর্পিতা। জামিন না মেলায় গত বছরও বেহালা পশ্চিমের বিধায়ক পার্থর পুজো কেটেছিল গারদে। এবারও তাঁর পুজো কাটবে জেলেই।

    আরও পড়ুুন: টেট পাশের নথি দেখাতে পারেননি! ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

    পার্থ জামিনের আবেদন করেছেন একাধিকবার। প্রতি বারই হতাশ হতে হয়েছে তাঁকে। সম্প্রতি পূর্ণ সময়ের একজন সহায়ক চেয়ে আবেদন করেছিলেন জেল কর্তৃপক্ষের কাছে। সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছে। এদিনও ফের বাড়ল তাঁর জেল হেফাজতের মেয়াদ (Recruitment Scam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: পুজোর পরেই ময়দানে নামছে বঙ্গ বিজেপি, লোকসভার প্রচারে হাতিয়ার রেল!  

    BJP: পুজোর পরেই ময়দানে নামছে বঙ্গ বিজেপি, লোকসভার প্রচারে হাতিয়ার রেল!  

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বিজেপিকে মাত দিতে আস্তিন গোটাচ্ছে পদ্ম-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’। আগামী বছরের এই মহারণে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির সাফল্যকেই ক্যাশ করবে বঙ্গ বিজেপি (BJP)। মোদির আমলে দেশজুড়ে যে আক্ষরিক অর্থেই উন্নয়নের জোয়ার এসেছে, তা তুলে ধরবে বিজেপি।

    রেলের উন্নয়ন

    তবে সব চেয়ে বেশি হাইলাইট করা হবে রেলের গতি আনয়ন। রেলের উন্নয়নে বাংলার প্রতি যে কেন্দ্র বিশেষ নজর দিয়েছে, তুলে ধরা হবে তাও। ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় রাজ্যের ৩৭টি রেলস্টেশনকে ঢেলে সাজাচ্ছে রেলমন্ত্রক। পেয়েছে পাঁচটি ‘বন্দে ভারত’ এক্সপ্রেস। নতুন করে নন্দীগ্রামে রেল প্রকল্পের দাবি মেনে নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বালুরঘাট-হিলি রেলপ্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১৯০ কোটি টাকা। রাজ্য সহযোগিতার হাত বাড়ালে রেল প্রকল্পের আরও কাজ হতে পারত বলেও দাবি বঙ্গ বিজেপির (BJP)। এই বিষয়টিকেও তুলে ধরা হবে লোকসভা নির্বাচনের প্রচারে।

    কী বললেন বিজেপির মুখপাত্র?

    বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “বিজেপি এ রাজ্যে যেটা বলে, সেটা করে। বাংলায় রেলকে আরও গতিশীল করতে, যাত্রী সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই সচেষ্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলের যে যে ঘোষণা করেছিলেন, তার ৯৫ শতাংশও বাস্তবায়িত হয়নি। কেবল ঘোষণার জন্য ঘোষণা ছিল। কিন্তু বিজেপি কাজ করে দেখিয়েছে। মানুষ এখন বুঝতে পারছেন প্রকৃত উন্নয়ন কে করছে, আর কারা বাধা দিচ্ছে।”

    আরও পড়ুুন: টেট পাশের নথি দেখাতে পারেননি! ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

    রেলের উন্নয়নের পাশাপাশি তুলে ধরা হবে তৃণমূলের নানা কেলেঙ্কারির কথাও। বিজেপি সূত্রে খবর, উৎসবের মরশুম শেষ হলেই কোমর কষে নামবেন বিজেপি নেতানেত্রীরা। রাজ্যের প্রতিটি বিধানসভায় গিয়ে ফলাও করে বলা হবে তৃণমূলের একের পর এক কেলেঙ্কারির কথা। জনসভার পাশাপাশি হবে প্রচারপত্র বিলি। বিজেপি (BJP) ভোটারদের বোঝানোর চেষ্টা করবে, রাজনৈতিক রং দেখে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ায় কীভাবে বঞ্চিত হয়েছেন মানুষ। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে তৃণমূলের পাহাড়-প্রমাণ দুর্নীতির কারণেই যে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, তাও বোঝানোর চেষ্টা করা হবে গেরুয়া শিবিরের তরফে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Recruitment Scam: টেট পাশের নথি দেখাতে পারেননি! ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের 

    Recruitment Scam: টেট পাশের নথি দেখাতে পারেননি! ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের 

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধভাবে নিয়োগ (Recruitment Scam) হওয়া ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। তার পরিবর্তে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। একই সঙ্গে ২০১৬ এবং ২০২০ সালের টেটের মেধা তালিকা নম্বর সহ প্রকাশ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অতা সিনহা। ওই মেধা তালিকা ৩ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।  

    আদালতের নির্দেশ

    মঙ্গলবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আদালতের নির্দেশেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টে জানায় যে, ৯৬ জনকে নথি যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯৪ জন টেট পাশের প্রমাণ দেখাতে পারেননি। এদিন মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডকে (ডব্লিউবিবিপিই) ভবিষ্যতে নিয়োগের পদ্ধতিতে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি দেওয়া হয়নি এমন প্রার্থীদের একটি সুযোগ দেওয়ার কথা বিবেচনা করার নির্দেশ দিয়েছে। বিচারপতি সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেন, ‘এই প্রার্থীরা বেকার। তাঁরা মনে করেন যোগ্য হওয়া সত্ত্বেও নিয়োগ না পেয়ে তাঁদের সঙ্গে প্রতারিত করা হয়েছে। তাই আপনাদের অবশ্যই তাঁদের বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করা উচিত।’

    রাজপথে বিক্ষোভ

    এদিনই ২০২২ সালের টেট উত্তীর্ণরা আজ কলকাতার রাজপথে বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, ২০২২ সালের টেট উত্তীর্ণদের ইন্টারভিউ না নিয়ে নতুন টেট ঘোষণা করা হয়েছে। আগে তাঁদের নিয়োগ করতে হবে। এই দাবিতে প্রার্থীরা এপিসি ভবনের দিকে গেলে পুলিশ তাঁদের আটকে দেয়। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়।

    আরও পড়ুন: কামদুনিকাণ্ডের শেষ দেখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ টুম্পা-মৌসুমীরা, ফের নিশানা রাজ্যকে

    অভিষেকের নথি প্রসঙ্গ

    এদিন বিচারপতি সিনহার এজলাসে নজর ছিল অভিষেকের নথি জমার দিকেও। ইডি-র কাছে নথি জমা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার (১০ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ ছিল, যে ভাবে হোক এই দিনের মধ্যেই নিজের এবং দুর্নীতিতে নাম জড়ানো বেসরকারি সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির কাছে জমা দিতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। কিন্তু মঙ্গলবার বিকেলে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি-র আইনজীবী দাবি করেন, নথির কোনও প্রতিলিপি (হার্ড কপি) তাঁরা পাননি। তবে ই-মেল মারফত নথি (সফ্‌ট কপি) পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি তিনি। উল্টো দিকে, অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুর দাবি, এ দিন সন্ধ্যাতেই রিপোর্ট জমা পড়েছে ইডি-র কাছে। এ দিন ইডি এবং সিবিআই, দুই তদন্তকারী সংস্থাই মুখবন্ধ খামে  তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: পুজোর মুখে উপহারের ডালি নিয়ে দু’ দিনের সফরে দেবভূমিতে প্রধানমন্ত্রী

    PM Modi: পুজোর মুখে উপহারের ডালি নিয়ে দু’ দিনের সফরে দেবভূমিতে প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগেই দু’ দিনের উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেবভূমিতে ৪ হাজার ২০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। বুধবার সরকারি এক বিবৃতিতেই জানানো হয়েছে এ খবর। উত্তরাখণ্ড সফরে গিয়ে আলমোড়ার জগেশ্বর ধামেও যাবেন প্রধানমন্ত্রী। পুজো দেবেন পার্বতী কুণ্ডেও। সাক্ষাৎ করবেন ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি এবং বিআইও আধিকারিকদের সঙ্গে।

    প্রধানমন্ত্রীর সফর সূচি

    জানা গিয়েছে, সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী যাবেন পিথাগোড়া জেলায়। সেখানে থাকবেন মায়াবতী আশ্রমে। এদিন চিন সীমান্তের কাছে অবস্থিত পবিত্র আদি কৈলাসেও যেতে পারেন তিনি। সেখানে দেবেন পুজো। ফি বছর বহু পুণ্যার্থী আসেন আদি কৈলাসে। বিয়াস উপত্যকায় অবস্থিত জোলিকাং ঘুরে দেখার ইচ্ছেও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    পিথোরাগড়ে সরকারি অনুষ্ঠান

    আদি কৈলাস দর্শনের পর পিথোরাগড়ে ৪ হাজার ২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে সড়ক, সেচ, পানীয় জল, কৃষি, স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একাধিক প্রকল্প। দেরাদুনে রাজ্য জরুরি অপারেশন সেন্টারের উন্নয়ন ও বালিয়ানালা, নৈনিতালে ধস প্রতিরোধ করতেও একাধিক পদক্ষেপ করা হবে কেন্দ্রের এই প্রকল্পের অধীনে। জগেশ্বর ধাম, হাত কালিকা ও নয়নাদেবী মন্দিরের পরিকাঠামো উন্নয়নের জন্যও কেন্দ্রের তরফে অর্থ বরাদ্দ করা হয়েছে। সোমেশ্বরে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ১০০ শয্যার উপজেলা হাসপাতাল তৈরি করা হবে। চম্পায় তৈরি করা হবে ৫০ শয্যার হাসপাতাল বেলক।

    আরও পড়ুুন: কামদুনিকাণ্ডের শেষ দেখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ টুম্পা-মৌসুমীরা, ফের নিশানা রাজ্যকে

    অনুষ্ঠান শেষে তিনি যাবেন গুঞ্জি গ্রামে। সেখানে প্রধানমন্ত্রী কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এখানেই ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি জওয়ান এবং বিআরও আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রধানমন্ত্রীর (PM Modi) সফর বিঘ্নহীন করতে চেষ্টার ত্রুটি রাখছে না স্থানীয় প্রশাসন। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের জায়গাগুলি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে।

    দোরগোড়ায় পুজো। তার আগেই শুরু হয়ে যাবে নবরাত্রি উৎসব। এই নবরাত্রি উৎসবের দিনগুলিতে প্রধানমন্ত্রী উপোস করেন। সেজন্য অবশ্য পরিশ্রমে খামতি থাকে না তাঁর। নবরাত্রি উৎসবের সময় বিদেশে থাকলেও, এর অন্যথা হয় না প্রধানমন্ত্রীর (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Israel Hamas War: হামাসকে আইসিসের সঙ্গে তুলনা বাইডেনের, ইজরায়েল যাচ্ছেন মার্কিন বিদেশ সচিব

    Israel Hamas War: হামাসকে আইসিসের সঙ্গে তুলনা বাইডেনের, ইজরায়েল যাচ্ছেন মার্কিন বিদেশ সচিব

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস যুদ্ধে (Israel Hamas War) এখন তোলপাড় পশ্চিম এশিয়া। সেখানকার আকাশে-বাতাসে এখন বারুদের গন্ধ। চারদিকে ধ্বংসের ছবি। এবার কি সেই যুদ্ধে যোগ দিল মার্কিন যুক্তরাষ্ট্র? এই প্রশ্নটা উঠছে, কারণ সোমবারই ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। আর বুধবার, ইজরায়েলের রাজধানী তেল আভিভে পৌঁছল অস্ত্রবোঝাই মার্কিন সামরিক বিমান। জানা যাচ্ছে, এই বিমানে অত্যাধুনিক সামরাস্ত্র রয়েছে, যা হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলকে দিচ্ছে ওয়াশিংটন। পাশাপাশি, হামাসের তথাকথিত মিত্র বলে পরিচিত— লেবানন, সিরিয়া, ইরানের ওপর নজর রাখতে ভূমধ্যসাগরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মার্কিন বিমানবাহী রণতরীর একটি আস্ত ফ্লিট। যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। অন্যদিকে, এদিনই ইজরায়েলে পৌঁছচ্ছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। সব মিলিয়ে যুদ্ধে মার্কিন ভূমিকা কী হতে চলেছে, সেই নিয়ে তুমুল জল্পনা আন্তর্জাতিক মহলে।

    হামাস-হামলাকে ‘‘শয়তানের কাজ’’ উল্লেখ বাইডেনের

    শনিবার ভোরবেলা ইজরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস বাহিনী। হামাস-নিয়ন্ত্রিত গাজা থেকে ইজরায়েলে উড়ে আসে হাজার হাজার রকেট। ইজরায়েলে ঢুকে শতাধিক মানুষকে পণবন্দি করে হামাস জঙ্গিরা। নির্বিচারে হত্যালীলা চালানো হয়। যাতে ১২০০ ইজরায়েলিদের পাশাপাশি মৃত্যু হয়েছে অন্তত ১৪ মার্কিন নাগরিকেরও। এর পরই হামাসের বিরুদ্ধে ইজরায়েলকে (Israel Hamas War) পূর্ণ সহযোগিতার ঘোষণা করে মার্কিন প্রশাসন। হামাস বিরুদ্ধে এই যুদ্ধে যে তারা যে ইজরায়েলের পাশে আছে সেই কথা পরিষ্কার করে দেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার হামাসকে জঙ্গি-গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে একাসনে বসান জো বাইডেন। হোয়াইট হাউস থেকে ইজরায়েল যুদ্ধ নিয়ে বিবৃতি রাখেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘‘এটা সম্পূর্ণরূপে শয়তানের কাজ। সন্ত্রাসবাদী সংগঠন হামাসের রক্তাক্ত হাত, যাদের লক্ষ্যই হল ইহুদিদের হত্যা করা। ইজরায়েলের পাশে আমাদের দৃঢ় সমর্থন রয়েছে।’’

     

    ইজরায়েল পৌঁছল মার্কিন সামরিক বিমান, সাগরে রণতরী 

    এটাই নয়। ইজরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার কথাও জানিয়ে দেন বাইডেন। তিনি বলেন, ‘‘আয়রন ডোম যাতে ফের পূর্ণ শক্তি ফিরে পায়, তার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছি। আমরা নিশ্চিত করতে চাই যে নিজেদের শহর ও শহরবাসীকে রক্ষা করার কাজে ইজরায়েলের অস্ত্রাগারে কোনও টান না পড়ে।’’ মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের কিছু পরই ইজরায়েলে পৌঁছে যায় অস্ত্রভর্তি তেল আভিভে পৌঁছে যায় (Israel Hamas War)। বুধবার ভোরে আমেরিকার বিমান দেশের দক্ষিণ প্রান্তে নেভাটিম বিমানঘাঁটিতে নামে। তাতে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্র রয়েছে বলে খবর। ইজরায়েলের সহায়তায় পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন রয়েছে মার্কিন রণতরী। জানা যাচ্ছে, গোটা ফ্লিট নিয়ে মোতায়েন রয়েছে বিমানবাহী রণরতী ইউএসএস জেরাল্ড এস ফোর্ড। রয়েছে মার্কিন যুদ্ধবিমানও। 

    কূটনৈতিক সমর্থন দিতে ইজরায়েলের পথে ব্লিঙ্কেন

    সামরিক সাহায্যের পাশাপাশি, ইজরায়েলকে কূটনৈতিক সমর্থনও জানাচ্ছে আমেরিকা। বুধবার রাতে বা বৃহস্পতিবার ইজরায়েলে যেতে পারেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকিন। ইজরায়েলি প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁর। ব্লিঙ্কেন জানিয়েছেন, তিনি ইজরায়েলের পক্ষে মার্কিন সমর্থনের বার্তা নিয়ে আসবেন। নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে ট্যুইট করে মার্কিন বিদেশ সচিব বলেন, ‘‘কাল আমি ইজরায়েলে যাব। সেখানকার পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করব। একইসঙ্গে এই জঙ্গি হামলার বিরুদ্ধে লড়াইয়ে (Israel Hamas War) কীভাবে ইজরায়েলকে সহায়তা করা যায়, তা খতিয়ে দেখা হবে। ইজরায়েলের প্রতি আমাদের সমর্থনে কোনও হেরফের হবে না।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Israel Hamas War: ইজরায়েল সীমান্তে ৪০ শিশুর মুণ্ডচ্ছেদ! হামাস জঙ্গিদের নারকীয় অত্যাচারে স্তম্ভিত বিশ্ব

    Israel Hamas War: ইজরায়েল সীমান্তে ৪০ শিশুর মুণ্ডচ্ছেদ! হামাস জঙ্গিদের নারকীয় অত্যাচারে স্তম্ভিত বিশ্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজা ভূখণ্ডের কাছে বসবাসকারী কাফর আজা গোষ্ঠীভূক্তদের ওপর হামাসের নারকীয় অত্যাচারের ছবি সামনে এল। এলাকায় ৪০ টি শিশুর দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে বহু শিশুর মুণ্ডচ্ছেদ করা হয়েছে, বলে খবর। ইজরায়েলের (Israel Hamas War) শান্তিপ্রিয় কাফর আজা গোষ্ঠীর উপর নৃশংস অত্যাচার চালিয়েছে হামাস। 

    নৃশংস অত্যাচার হামাসের

    ইজরায়েলি (Israel Hamas War) সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কাফর আজা গোষ্ঠীর উপর নৃশংস অত্যাচার চালিয়েছে হামাস। ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগের মেজর জেনারেলন ইতাই ভেরুভ হামাসের এই হামলাকে ‘জেনোসাইড’ বলে উল্লেখ করেছেন। সন্তানহারাদের পরিবারের আর্তনাদে কাফার আজা গোষ্ঠীভূক্তদের মধ্যে শোকের ছায়া। হামাসের এই নারকীয় অত্যাচারের ছবি প্রকাশ্যে আসতেই শিউরে উঠছে গোটা বিশ্ব। জানা গিয়েছে, ওই এলাকায় ৭০ জন হামাস জঙ্গি অনুপ্রবেশ করে অতর্কিতে আক্রমণ চালায়। তখনই তারা গণহত্যা শুরু করে। ছাড়েনি শিশুদেরও। ৪০ টি শিশুর দেহ এই গণহত্যার পর উদ্ধার হয়েছে। 

    সতর্ক ইজরায়েল

    জানা গিয়েছে, কাফার (Israel Hamas War) আজায় যে হামলা চলেছে, তাতে গ্রেনেড ব্যবহার করছে হামাস। কাফর আজা হল, একটি শান্তিপ্রিয় গোষ্ঠী। তবে ওই এলাকায় হামাসের আক্রমণের পর থেকে বহু বাড়ি এখন খালি। এলাকার বহু বাসিন্দা আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছেন। জানা যাচ্ছে, যুদ্ধের বলি এখনও পর্যন্ত তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। সতর্ক থাকতে হচ্ছে, বুবি ট্র্যাপ নিয়ে। বহু গাড়ি কিম্বা বাড়িকে বিস্ফোরণের হাতিয়ার করে এই ফাঁদ পেতে রাখার সম্ভাবনা থাকছে হামাসের তরফে। 

    আরও পড়ুন: গাজা সীমান্ত পুনরুদ্ধার ইজরায়েলি সেনার, এবার ‘গ্রাউন্ড অ্যাসল্ট’-এর প্রস্ততি?

    আটকে বহু দেশের নাগরিক

    মধ্যপ্রাচ্যে গত শনিবার থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় হামাস জঙ্গিদের আক্রমণে। ইজরায়েলের (Israel Hamas War) তরফে জানানো হয়েছে, তারা দেড় হাজার হামাস জঙ্গিকে নিকেশ করেছে। ইজরায়েল জানিয়েছে, সীমান্তে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রয়েছে। কোনও হামাস জঙ্গি সোমবারের পর থেকে ইজরায়েল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে পারেনি, বলেও জানানো হয়েছে। যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে আটকে রয়েছে বহু দেশের নাগরিকরা। প্রায় সাত হাজার কেরালার বাসিন্দা ইজারায়েলে যুদ্ধের কবলে। এই নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি লিখেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kamduni: কামদুনিকাণ্ডের শেষ দেখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ টুম্পা-মৌসুমীরা, ফের নিশানা রাজ্যকে

    Kamduni: কামদুনিকাণ্ডের শেষ দেখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ টুম্পা-মৌসুমীরা, ফের নিশানা রাজ্যকে

    মাধ্যম নিউজ ডেস্ক: কামদুনিকাণ্ডে (Kamduni) লঘু হয়েছিল দোষীদের সাজা। যাদের ফাঁসির হুকুম হয়েছিল, তাদের হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। কয়েকজন আবার বেকসুর খালাসও পেয়েছে। কলকাতা হাইকোর্টের এই রায়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল কামদুনি। সেদিনই জানিয়েছিল, হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল।

    রাজ্যকে নিশানা কামদুনির

    সেই মতো বুধবার সকালের বিমানে দিল্লি উড়ে গেলেন টুম্পা, মৌসুমী এবং নির্যাতিতার দুই ভাই। তাঁদের সঙ্গে ছিলেন কামদুনি গ্রামের প্রাথমিক স্কুলের প্রাক্তন শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় এবং বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা সহ মোট ৯ জন। দিল্লির উড়ান ধরার আগে মৌসুমী (Kamduni) বলেন, “হাইকোর্টের রায়ের পর আমাদের মন ভেঙে গিয়েছে। আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। জানি না, আদৌ সঠিক বিচার পাব কি না।” টুম্পা বলেন, “রাজ্য সরকার এখন সুপ্রিম কোর্টে গিয়েছে। শুনেছি, কপিল সিব্বলকে আইনজীবী হিসেবে দাঁড় করাবে। এতদিন সরকার কী করছিল? রাজ্য সরকার আইনের ফাঁক তৈরি করেছিল। এখন অপরাধীরা মুক্তি পেয়ে যাওয়ার পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে।” শঙ্কু বলেন, “রাজ্য সরকারের কাছে সুযোগ ছিল অপরাধীরা যাতে ছাড়া না পায়, তা নিশ্চিত করা। কিন্তু তা হয়নি।”

    মামলা লড়ছেন সুষমা স্বরাজের আইনজীবী মেয়ে

    জানা গিয়েছে, টুম্পা, মৌসুমীদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের আইনজীবী মেয়ে। কামদুনিকাণ্ডে প্রতিবাদীদের অভিযোগ, রাজ্য সরকারের গাফিলতিতেই গণধর্ষণ-খুনের মামলায় মুক্তি পেয়েছে সাজাপ্রাপ্তরা। হাইকোর্ট তার রায়ের কপিতে উল্লেখ করেছে, এই অপরাধ পূর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্রমাফিক ঘটানো হয়েছে, তা সন্দেহের ঊর্ধ্বে প্রমাণে ব্যর্থ হয়েছে সরকারপক্ষ। ধর্ষণ এবং খুনে সইফুল এবং আনসারের মতো একই উদ্দেশ্য ছিল এনামুল, ভুট্টো, ভোলা এবং আমিন আলির, সরকারের এই যুক্তি নড়বড়ে ভিতের ওপর দাঁড়িয়ে এবং তা প্রমাণিত একথা বলা যায় না। উল্লেখ্য, কামদুনিকাণ্ডে (Kamduni) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকারও। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা।

    আরও পড়ুুন: পাকিস্তানে আততায়ীর গুলিতে খতম পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফ

    প্রসঙ্গত, ২০১৩ সালে উত্তর ২৪ পরগনার কামদুনিতে এক কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। তার জেরে তোলপাড় হয়েছিল রাজ্য। ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • Asian Games 2023: এবার লক্ষ্য প্যারিস অলিম্পিক! এশিয়ান গেমসে পদক জয়ীদের সঙ্গে সাক্ষাত প্রধা‌নমন্ত্রীর

    Asian Games 2023: এবার লক্ষ্য প্যারিস অলিম্পিক! এশিয়ান গেমসে পদক জয়ীদের সঙ্গে সাক্ষাত প্রধা‌নমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) পদক জয়ী অ্যাথলিটদের সঙ্গে দেখা করলেন প্রধানম‌ন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠানে এশিয়াডে পদক জয়ী অ্যাথলিটদের সঙ্গে মিলিত হলেন মোদি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ২০২৩ এশিয়া‌ন গেমসে ভারতের অভিযান সমাপ্ত হয়েছে শনিবার। চিনের মাটিতে দাঁড়িয়েই ১০০ পদকের লক্ষ্যপূরণ হয়েছে ভারতের। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে এটাই ভারতের সেরা সাফল্য। এবারের গেমসে ভারত ২৮টি সোনা, ৩৮টি রুপো, ৪১টি ব্রোঞ্জ সহ মোট ১০৭টি পদক জিতেছে।

    কী বললেন প্রধানমন্ত্রী

    এই অনুষ্ঠা‌নে পদকজয়ীদের উদ্দেশ্য মোদি বলেন, ‘১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি আপনাদের (অ্যাথলিটদের) সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কঠোর পরিশ্রম ও অর্জনের কারণে সারাদেশে উৎসবের পরিবেশে মুখরিত হয়েছে। আমাদের দেশে কখনই প্রতিভার অভাব ছিল না কিন্তু বিভিন্ন বাধার কারণে আমাদের ক্রীড়াবিদরা তাঁদের প্রতিভাকে পদকে রূপান্তর করতে পারেননি।’

    সরকারের পদক্ষেপ

    বর্তমান সরকার  ক্রীড়াবিদদের জন্য বিশেষ কী কী প্রকল্প নিয়েছে সেটাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অ্যাথলিটদের সেরাটা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এইবার আমরা ১০০টি পদক জিতেছি। পরের বার, আমরা এই রেকর্ডটি অতিক্রম করব। প্যারিস অলিম্পিকের জন্য আপনারা সর্বোত্তম প্রচেষ্টা বজায় রাখুন।’ মোদি উল্লেখ করেন, ‘অ্যাথলিটরা তাদের সেরাটা দেওয়ার সবসময় চেষ্টা করেছে। ভারতে প্রতিভার অভাব ছিল না। জেতার ইচ্ছা সবসময় ছিল। তারা আগেও ভাল করত, কিন্তু তাদের পথে অনেক বাধা-বিপত্তি ছিল। কিন্তু ২০১৪ এর পরে, ভারতীয় ক্রীড়াবিদরা বিদেশে সেরা প্রশিক্ষণ, সুবিধা পাচ্ছেন। খেলো ইন্ডিয়া, টপসের মতো প্রকল্প চালু করা হয়েছে।’

    মিশন প্যারিস

    একইসঙ্গে মোদি জানান, ‘এই এশিয়ান গেমসে আমরা যে ইভেন্টেই প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমরা সেখানেই পদক জিতেছি। পদকের সংখ্যা বাড়ছে, যা ভারতের জন্য একটি ভালো ইঙ্গিত। আপনারা নতুন পথ খুলে দিয়েছেন, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই পারফরম্যান্স প্যারিস অলিম্পিকের জন্যও নতুন প্রেরণা দেবে।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share