Blog

  • Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করবেন নাম ভূমিকায়? কবে থেকে শুটিং?

    Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করবেন নাম ভূমিকায়? কবে থেকে শুটিং?

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিকের কাজ শুরু হতে চলেছে। সেই কাজেই গত ২৩ জানুয়ারি মুম্বাই উড়ে গিয়েছিলেন মহারাজ। লাভ ফিল্মসের অন্যতম কর্ণধার অঙ্কুর গর্গের সঙ্গে আলোচনা হয় সেখানে। শুরু হয়ে গিয়েছে চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্য লেখা হয়ে গেলেই, নভেম্বর-ডিসেম্বর নাগাদ শুরু হয়ে যাবে শুটিং। বাজেট প্রায় ১৪০ কোটি টাকা। ভবিষ্যতে বাড়তেও পারে এই বাজেট।

    এবার প্রশ্ন মহারাজের চরিত্রে দেখা যাবে কাকে? সৌরভ আগেই জানিয়েছেন, তাঁর পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন রনবীর কাপুর। এমনকি একটা সময় হৃতিক রোশনের নামও শোনা গিয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, কার্তিক আরিয়ানও অভিনয় করতে পারেন এই চরিত্রে।

    কী জানালেন ডোনা? 

    সংবাদমাধ্যমকে ডোনা গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেন, “সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা তো সিনেমার পরিচালক কিংবা প্রযোজকই বলতে পারবেন। তাঁদের হাত দিয়েই তো এই সিনেমা জন্ম নেবে। আমার ফেবারিট তো অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ ২৪ বছরের সৌরভকে সিনেমায় পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সিনেমায় সৌরভের ‘লুক’-ও বদলে যাবে। তাই সেটা মেনেই নায়ককে বেছে নেওয়া হবে।”

    জানা গিয়েছে, সৌরভ (Sourav Ganguly) নিজে তাঁর বায়োপিকের চিত্রনাট্য লিখছেন না। তিনি শুধু ক্রিকেট কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ও অজানা বিষয় গল্পের আকারে বলে গিয়েছেন। প্রোডাকশন হাউসের লোকজন তাঁর সেই বক্তব্য ক্যামেরায় রেকর্ড করে রেখেছে। সেগুলো শুনেই লেখা হবে চিত্রনাট্য।

    আরও পড়ুন: কুন্তলের থেকেও টাকা এসেছিল পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে, নয়া তথ্য ইডির

    চিত্রনাট্যের কাজ কতদূর এগিয়েছে, সে বিষয়ে ডোনা জানান, “সৌরভ (Sourav Ganguly) খুবই ব্যস্ত। তবুও চিত্রনাট্যের যাবতীয় ব্যাপার নিজেই দেখছে। পুরো বিষয়টা এক ছাতার তলায় নিয়ে আসা খুব সহজ নয়। এটা সময় সাপেক্ষ বিষয়। তাই সবাইকে অপেক্ষা করতেই হবে।”

    জানা গিয়েছে, ক্রিকেট শিক্ষার দিন থেকে শুরু হতে পারে এই সিনেমা। গ্রেগ চ্যাপেল থাকতে পারেন সিনেমার বড় জায়গা নিয়ে। হাজার প্রতিকুলতার বিরুদ্ধে সৌরভের কামব্যাকই হতে চলেছে সিনেমার ইউএসপি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Suvendu Adhikari: ‘ক্ষমা চান, না হলে নবান্ন অভিযান হবে’, মতুয়া বিতর্কে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি পরিষদের

    Suvendu Adhikari: ‘ক্ষমা চান, না হলে নবান্ন অভিযান হবে’, মতুয়া বিতর্কে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি পরিষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মতুয়া (Matua) সম্প্রদায়ের গুরুর নাম বিকৃত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেজন্য মালদহের গাজোলে গিয়ে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে। এবার এই দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এই দুই বিজেপি নেতার অভিযোগ, গাজোলের একটি সভা থেকে মতুয়া সম্প্রদায়ের আরাধ্য হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন মমতা। শনিবার নদিয়ার একটি জনসভায় এনিয়ে ফের সরব হন শুভেন্দু। আগামী সাত দিনের মধ্যে মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু-শান্তনু।

    মতুয়া…

    আন্তর্জাতিক মতুয়া পরিষদের আহ্বায়ক সুকেশ চৌধুরী। শনিবার সাংবাদিক বৈঠক করেন তিনি। সেই সময় মতুয়া পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার অনুরোধ জানানো হয়। এই সময়সীমার মধ্যে তিনি ক্ষমা না চাইলে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরাও।

    এদিন নদিয়ার সভা শেষে শান্তনু বলেন, শুধুমাত্র একটা সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য, ভোটব্যাঙ্কের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের গাজোলে দাঁড়িয়ে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতি করে উচ্চারণ করেছেন। তাঁকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। এর পরেই শুভেন্দুও বলেন, গাজোলে গিয়ে ক্ষমা চাইতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মতুয়া সম্প্রদায়ের পথেই হাঁটতে হবে গোটা রাজ্যের মানুষকে। এর আগেও ট্যুইট করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তখনও তিনি জানিয়েছিলেন, গুরুচাঁদের নাম বিকৃত করে মতুয়া ও নমঃশুদ্র সমাজকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। সারাজীবন মতুয়া সমাজকে ভোট ব্যাঙ্ক ভেবেছেন, মন থেকে সম্মান করেননি।

    আরও পড়ুুন: সবাই নাগরিক হলে ৭১- এর দলিল চায় কেন? সিএএ প্রসঙ্গে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    প্রসঙ্গত, গাজোলের একটি জনসভায় মতুয়াদের ধর্মগুরুর নাম ভুল বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তখন থেকেই শুরু হয় রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সর্বভারতীয় মতুয়া মহাসংঘ। বিষয়টি নিয়ে পথে নামবেন বলে ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতাও। শনিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বিক্ষোভেও শামিল হন মতুয়া সম্প্রদায়ের লোকজন। তৃণমূল ভোট চাইতে এলে মতুয়াদের লাঠি নিয়ে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Kuntal Ghosh: কুন্তলের থেকেও টাকা এসেছিল পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে, নয়া তথ্য ইডির

    Kuntal Ghosh: কুন্তলের থেকেও টাকা এসেছিল পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে, নয়া তথ্য ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এল এক নয়া তথ্য। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে যোগ আছে কুন্তল ঘোষেরও (Kuntal Ghosh)। টাকা এসেছিল কুন্তলের থেকেও। 

    কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়ি থেকে টাকা উদ্ধার না হলেও কেন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে? তৃণমূল যুবনেতার আইনজীবীর এই প্রশ্নের জবাবে আদালতে ইডি দাবি করে, পার্থ-অর্পিতার সঙ্গে কুন্তলের যোগ রয়েছে। 

    প্রসঙ্গত, কুন্তলের (Kuntal Ghosh) বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয় কুন্তলকে। ইডি হেফাজতে জেরা করে কুন্তলের থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে খবর রয়েছে।

    কী দাবি ইডির? 

    ইডির তদন্তে উঠে এসেছে, চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে কুন্তল কোটি কোটি টাকা তুলেছে। কীভাবে টাকা তোলা হয়েছে? ইডি আদালতে দাবি করেছে, ১৩০ জনের থেকে ৮ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। শুধু তাই নয়, ১২০০ জনের থেকে ২০ হাজার করে নেওয়া হয়েছে। এর আগে আদালতে ইডি জানিয়েছিল, কুন্তলের (Kuntal Ghosh) বাড়ি থেকে ৩০টি ওএমআর শিট উদ্ধার হয়েছে। আশ্চর্যের বিষয, সেই ওএমআর শিটগুলি ছিল গত ১১ ডিসেম্বর নেওয়া টেট পরীক্ষার। শুক্রবার আদালতে ইডি ফের দাবি করেছে, কুন্তলের বাড়ি থেকে উদ্ধার হওয়া ওএমআর শিটের সংখ্যা ৩০ নয়, ২৫০!

    আরও পড়ুন: সবাই নাগরিক হলে ৭১- এর দলিল চায় কেন? সিএএ প্রসঙ্গে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    এদিকে কুন্তলের (Kuntal Ghosh) একাধিক অফিসের খোঁজে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডি সূত্রে দাবি, একাধিক অফিসের সন্ধান পাওয়া গিয়েছে, যেখানে নিয়োগ দুর্নীতির বৈঠক হয়েছে সেই অফিসগুলিতেই। কারা আসতেন সেখানে? তদন্ত করতে গিয়ে ইডি জানতে পেরেছে কুন্তল ঘোষের বিভিন্ন এজেন্ট আসতেন সেখানে। তাদের সঙ্গে আলোচনায় বসতেন কুন্তল। খোঁজ নিতেন এজেন্টরা কি ভাবে কাজ করছেন। এমনকি যে প্রভাবশালী যোগ উঠে এসেছে, এই অফিসগুলিতেই হয়েছে একাধিক বৈঠক, যেখানে এসেছেন প্রভাবশালীরা, দাবি ইডির।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Suvendu Adhikari: সবাই নাগরিক হলে ৭১- এর দলিল চায় কেন? সিএএ প্রসঙ্গে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: সবাই নাগরিক হলে ৭১- এর দলিল চায় কেন? সিএএ প্রসঙ্গে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এনআরসি-সিএএ নিয়ে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার নবদ্বীপের সভা থেকে মতুয়াদের উদ্দেশে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বার্তা দ্রুত এই আইন কার্যকর হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকেও আক্রমণ শানান তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, ভিন রাজ্যে মতুয়াদের পরিচয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। দেশের অন্যান্য নাগরিকদের সঙ্গে তা হয় না। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কেন বাংলায় সিএএ লাগু হতে দিচ্ছে না, সে বিষয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু।

    কী বলেন শুভেন্দু? 

    নবদ্বীপের সভার শুরুতেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “সিএএর দরকার কিসের? আমরা তো সকলেই নাগরিক। পরিযায়ী শ্রমিক হয়ে আমাদের মতুয়া বন্ধুদের যখন পেটের টানে বাইরে চাকরির জন্য যেতে হয়, ভিসা, পাসপোর্ট করাতে যেতে হয়, বাংলাদেশে আত্মীয়দের বাড়িতে যেতে হয়, তখন ডিআইবি অফিস কেন ৭১ সালের দলিল চায়? অন্যদের থেকে তো চাওয়া হয় না! এই বিভেদ মুছতেই কেন্দ্র সরকার সিএএ চালু করতে চায়। আমরা আশাবাদী, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। দ্রুতই সিএএ কার্যকর হবে।”

    মতুয়া ধর্মগুরুর নাম ভুল উচ্চারণ নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে দাবি করেন, মতুয়া সম্প্রদায়ের বড় মায়ের চিকিৎসা করিয়েছেন তিনি। এদিন সেই দাবিকেও নস্যাৎ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “চিকিৎসা হয়েছে সরকারি হাসপাতালে। সরকারি খরচে। মুখ্যমন্ত্রীর এই দাবি অত্যন্ত নিম্নরুচির পরিচয়।”    

    শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, “প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ২০১৯ সালে ঠাকুরনগরে এসে যে কথা দিয়েছিলেন, তা মেনে লোকসভা ও রাজ্যসভায় সিএএ গৃহীত হয়েছে। আমরা সকলে প্রত্যাশায় রয়েছি, অপেক্ষায় রয়েছি, আইন তৈরির পর তা কার্যকরের প্রক্রিয়া কবে শুরু হবে! আমরা আশাবাদী, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তাই নবদ্বীপের এই সম্মেলন থেকে আওয়াজ তুলব, অবিলম্বে পশ্চিমবঙ্গে সিএএ চালু করা হোক।”

    আরও পড়ুন: বীরভূমে বোমা বিস্ফোরণে আহত তৃণমূল নেতার ভাই, মৃত ১

    তিনি (Suvendu Adhikari) আরও বলেন, “মুখ্যমন্ত্রী ১২ বছর পুলিশমন্ত্রী। আপনি তো চাকরি দিতে পারেননি। কর্মসংস্থান দিতে পারেননি। কোটি কোটি টাকায় চাকরি বেচেছেন।” তিনি আরও বলেন, “এই যে মাঝখানে একটা প্রাচীর তৈরি করে রেখেছে, এর বিরুদ্ধে ১৯৪৫ সাল থেকে ঠাকুরের লড়াই। এই লড়াই সফল হয়েছে নরেন্দ্র মোদিজি, অমিত শাহজির সৌজন্যে। ব্যবস্থাপক সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর। এদের বরাবরের জন্য সম্মান করব। এদের কাজকে মর্যাদা দেব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Birbhum Blast: বীরভূমে বোমা বিস্ফোরণে আহত তৃণমূল নেতার ভাই, মৃত ১

    Birbhum Blast: বীরভূমে বোমা বিস্ফোরণে আহত তৃণমূল নেতার ভাই, মৃত ১

    মাধ্যম নিউজ ডেস্ক: গুণ্ডারাজের বীরভূম। পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা বিস্ফোরণে (Birbhum Blast) কেঁপে উঠল অনুব্রতর জেলা। বোমা ফেটে গুরুতর জখম হলেন খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই। মৃত্যু হয়েছে তাঁর এক বন্ধুর। শনিবার রাতে বীরভূমের মাড়গ্রামে ঘটেছে ঘটনাটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এটা বোমাবাজির ঘটনা নাকি মজুত থাকা বোমা থেকে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই মূল অভিযুক্তসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    কী জানা গেল? 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১০টা নাগাদ মাড়গ্রাম হাসপাতাল মোড়ে বোমা বিস্ফোরণের (Birbhum Blast) ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম হয়েছে মাড়গ্রাম-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ। মৃত্যু হয়েছে লাল্টু শেখের বন্ধু নিউটন শেখের। ঠিক কী কারণে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাড়গ্রাম-১ নম্বর গ্রাম পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেস পরিচালিত। এই গ্রামে প্রায়ই বোমাবাজি (Birbhum Blast), সংঘর্ষের মতো ঘটনা ঘটে। এদিন রাত ১০টা নাগাদ হাসপাতাল মোড়ে বোমাটি ফাটে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাড়গ্রাম-১ গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও তাঁর বন্ধু নিউটন। দুজনেই গুরুতর জখম হন। খবর পেয়েই মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গুরুতর জখম দুজনকে উদ্ধার করে রামপুরহাট গর্ভণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নিউটনের। সংকটজনক অবস্থায় রয়েছেন লাল্টুও। 

    মৃত নিউটন শেখের ভাইপো ফিরাজুল ইসলাম বলেন, “রাজনেতিক প্রতিহিংসা থেকে আমার কাকাকে খুন করা হয়েছে। যাঁরা বোমা ছুঁড়েছে তাঁরা আগে বিজেপি করত এখন কংগ্রেসে যোগ দিয়েছে। থানায় অভিযোগ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন: মার্কিন সমীক্ষা অনুযায়ী বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে শীর্ষে নরেন্দ্র মোদি

    স্থানীয়রা দাবি করেছেন, বাইকে করে বোমা (Birbhum Blast) নিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরণে ঘটেছে দুর্ঘটনা। পাশাপাশি জনবহুল এলাকা হাসপাতাল মোড়ে সন্ধ্যের দিকে ঘটনাটি ঘটলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা। আর যে ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।  

    সম্প্রতি বীরভূম সফর গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই এই বোমা বিস্ফোরণ! প্রশ্নের মুখে রাজ্যের নিরাপত্তা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

     

  • Local Train: রবিবার বাতিল হাওড়া-বর্ধমান সমস্ত লোকাল ট্রেন, ভোগান্তি সোম থেকে বৃহস্পতি পর্যন্ত

    Local Train: রবিবার বাতিল হাওড়া-বর্ধমান সমস্ত লোকাল ট্রেন, ভোগান্তি সোম থেকে বৃহস্পতি পর্যন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার বাতিল হাওড়া (Howrah) বর্ধমান (Burdwan) সমস্ত লোকাল ট্রেন। এদিন হাওড়া এবং ব্যান্ডেল থেকে বর্ধমানগামী সমস্ত ট্রেন বন্ধ থাকবে। বন্ধ থাকবে বর্ধমান আসানসোল এবং বর্ধমান রামপুরহাট শাখায় ট্রেন (Local Train) চলাচলও। উড়ালপুল সংস্কারের কাজ হবে। তাই এই সিদ্ধান্ত। শনিবার পূর্ব রেলের তরফে এমনটাই জানানো হয়েছে। হাওড়া বর্ধমান কর্ড ও মেইন শাখায় কয়েকটি স্পেশাল ট্রেন অবশ্য চালানো হবে।

    রেলের বিবৃতি…

    রেল জানিয়েছে, এদিন মেইন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ১৩ জোড়া ট্রেন চলবে। কর্ড শাখায় হাওড়া থেকে মসাগ্রাম পর্যন্ত চলবে ১০ জোড়া ট্রেন। কেবল রবিবারই নয়, সোম থেকে বুধবার পর্যন্ত হাওড়া বর্ধমান, ব্যান্ডেল-বর্ধমান, বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট এই সবকটি শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল জানিয়েছে, সোমবার হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ৬ জোড়া এবং মেইন শাখায় ৫ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে।  কোনও স্পেশাল ট্রেন চলবে না। মঙ্গল ও বুধবারও হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ১০ জোড়া ও মেইন শাখায় ১০ জোড়া লোকাল ট্রেন (Local Train) বাতিল থাকবে। এই দুদিন মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ১০ জোড়া এবং কর্ড শাখায় ১০ জোড়া হাওড়া মসাগ্রাম লোকাল চলবে।

    আরও পড়ুুন: ‘পাঁচ বছরের মধ্যেই সব পঞ্চায়েতে মিল্ক ডেয়ারি ও ফিশারি সোসাইটি গড়ে উঠবে’, বললেন শাহ

    তবে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত বাতিল হাওড়া বর্ধমান সব লোকাল ট্রেনই। বন্ধ থাকবে ব্যান্ডেল-বর্ধমান লোকাল ট্রেনও। সপ্তাহের কাজের দিনে ট্রেন বাতিল হওয়ায় হাওড়া বর্ধমান রুটে বাসে যে ব্যাপক ভিড় হবে, তা বলাই বাহুল্য। বাসে সিট পেতে বিস্তর বেগ পেতে হবে নিত্যযাত্রীদেরও।

    আরও পড়ুুন: ফের রক্তাক্ত বাসন্তী! বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু ১ জনের, আহত ২

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Karnataka: কর্নাটক বিধানসভা নির্বাচনে ইনচার্জ ধর্মেন্দ্র, কো-ইনচার্জ স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য

    Karnataka: কর্নাটক বিধানসভা নির্বাচনে ইনচার্জ ধর্মেন্দ্র, কো-ইনচার্জ স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় কর্নাটক (Karnataka) নির্বাচন। আস্তিন গুটিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে বিজেপি (BJP)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনের কো-ইনচার্জ করল বিজেপি। শনিবার তাঁর হাতে তুলে দেওয়া হয় এই নতুন দায়িত্ব। এর ঠিক একদিন আগে ইনচার্জ হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল আর এক কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। এদিনই কো-ইনচার্জ করা হয়েছিল তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে। শনিবার তাঁর পাশাপাশি কো-ইনচার্জ করা হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে।

    ভোটের বাদ্যি…

    চলতি বছরের এপ্রিল-মে মাস নাগাদ হতে পারে কর্নাটক বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনে যাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে দল, সেজন্য চেষ্টার কসুর করছে না গেরুয়া শিবির। বিজেপির তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনে দলের জাতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইনচার্জ করেছেন। ওই নির্বাচনের জন্য কো-ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাইকে। এই নিয়োগ এখন থেকেই কার্যকর হচ্ছে। কর্নাটক বিধানসভা নির্বাচন যে আপাতত বিজেপির পাখির চোখ, তার ইঙ্গিত মিলেছিল আগেই।

    আরও পড়ুুন: ‘পাঁচ বছরের মধ্যেই সব পঞ্চায়েতে মিল্ক ডেয়ারি ও ফিশারি সোসাইটি গড়ে উঠবে’, বললেন শাহ

    চলতি বছরের জানুয়ারি মাসে কর্নাটক (Karnataka) গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে যাত্রায় হুবলিতে তিনি রোডশো করেন। প্রধানমন্ত্রীর ওই রোডশো দেখতে উপচে পড়েছিল ভিড়। তাঁর পরে পরেই কর্নাটক গিয়েছিলেন জেপি নাড্ডা। নির্বাচন উপলক্ষে দলের প্রস্তুতি কেমন, তা দেখতেই তিনি গিয়েছিলেন কর্নাটক সফরে। গেরুয়া শিবির সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের ১১ তারিখে কর্নাটক সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যাবেন দক্ষিণ কান্নাডা জেলার পুত্তুরে। সেখানে একটি কো-অপারেটিভ কনভেনশনে যোগ দেবেন তিনি। কর্নাটকের পদ্ম শিবিরের আশা, শাহ কর্নাটক সফরে এলেই চাঙা হয়ে উঠবে দল। মিটবে দলীয় অভ্যন্তরীণ সমস্যাগুলিও। যার জেরে দক্ষিণের এই রাজ্যে দল ফের ক্ষমতায় আসবে বলেও আশাবাদী তারা।

    প্রসঙ্গত, এর আগের এক জনসভায় কর্নাটককে (Karnataka) দক্ষিণের গেটওয়ে বলে সম্বোধন করেছিলেন শাহ। দক্ষিণের এই রাজ্যেই কেবল ক্ষমতায় রয়েছে বিজেপি। দলীয় সংগঠন চাঙা করতে বিএস ইয়েদুরাপ্পাকে সরিয়ে বাসবরাজ বোম্বাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল দলের রাশ, ২০১৮ সালে। এই বিধানসভার আসন সংখ্যা ২২৪।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।     

  • Hand Transplant: দেশে প্রথমবার হাত প্রতিস্থাপন, তরুণীকে নতুন জীবন দান মুম্বইয়ের হাসপাতালের

    Hand Transplant: দেশে প্রথমবার হাত প্রতিস্থাপন, তরুণীকে নতুন জীবন দান মুম্বইয়ের হাসপাতালের

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মগত ত্রুটির কারণে সম্পূর্ণ হয়নি হাতের গঠন। তা নিয়ে মনমরা হয়েছিলেন গুজরাটের (Gujarat) ভারুচের বাসিন্দা সামিয়া মনসুরি। বয়স যত বেড়েছে, ততই বেড়েছে বিড়ম্বনা। ১৮ বছর বয়স হতেই মিটল সমস্যা। জন্মদিনে কার্যত নতুন জীবন পেলেন ওই অষ্টদশী। আজ্ঞে, হ্যাঁ, যে ডান হাতের গঠন সম্পূর্ণ হয়েছিল না জন্মগত ত্রুটির কারণে, সেই হাতই প্রতিস্থাপন (Hand Transplant) করা হল। বিরল অস্ত্রোপচার করে ওই তরুণীর হাত প্রতিস্থাপন করে নজির সৃষ্টি করলেন মুম্বইয়ের একটি হাসপাতালের চিকিৎসকরা।

    সামিয়া…

    জন্ম থেকেই সামিয়ার ডান হাতের কনুই থেকে আঙুল পর্যন্ত হাড়, পেশি, স্নায়ু, রক্তবাহ সব কিছুই স্বভাবিকের তুলনায় আকারে ছোট। জন্মের পর থেকেই তাই তাঁর পরিবার তাঁকে নিয়ে ঘুরেছেন চিকিৎসকের দোরে দোরে। দেশের একাধিক হাসপাতালেও ঘুরেছেন শিশু সামিয়ার হাত ঠিক করার জন্য। কেউই আশার আলো দেখাতে পারেনি। শেষমেশ তাঁরা দ্বারস্থ হন মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালের। বেশ কয়েকটি কাউন্সেলিং সেশনের পর হাসপাতালের প্লাস্টিক, হ্যান্ড এবং রিকনস্ট্রাক্টিভ মাইক্রো সার্জন নীলেশ সতভাইয়ের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সামিয়ার হাত প্রতিস্থাপন করতে রাজি হন। যদিও নাবালিকা হওয়ায় তাঁর হাত প্রতিস্থাপন (Hand Transplant) করা যায়নি।

    আরও পড়ুুন: ‘পাঁচ বছরের মধ্যেই সব পঞ্চায়েতে মিল্ক ডেয়ারি ও ফিশারি সোসাইটি গড়ে উঠবে’, বললেন শাহ

    জানুয়ারির ১০ তারিখে আঠারোয় পা দেন সামিয়া। তাঁর সম্মতি মেলার পর শুরু হয় অঙ্গদাতার খোঁজ। মিলেও যায়। ইন্দোরের বাসিন্দা ৫২ বছর বয়সি এক মহিলার পরিবার হাত দান করতে রাজি হন। টানা ১৩ ঘণ্টার অস্ত্রোপচারের শেষে নতুন জীবন ফিরে পান সামিয়া। বলেন, জন্মদিনে এটাই আমার কাছে সেরা উপহার। আমি এই মুহূর্তে পৃথিবীর সুখীতম মানুষ। বিসিএ নিয়ে পড়াশোনা করছেন সামিয়া। বলেন, বিসিএ, এমসিএ পড়ার পর পুলিশের সাইবার ক্রাইম বিভাগে কাজ করতে চাই।

    চিকিৎসক নীলেশ সতভাই বলেন, জন্মগত ত্রুটির ক্ষেত্রে হাত প্রতিস্থাপনের (Hand Transplant) নজির চিকিৎসাশাস্ত্রে আর নেই। অস্ত্রোপচারের জটিলতা বোঝার জন্য এবং তাতে বৈধ সম্মতি দেওয়ার জন্য রোগীর বয়স ১৮ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। ওর ১৮তম জন্মদিনে আমরা ওকে প্রতিস্থাপনের জন্য নথিভুক্ত করি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     
  • PACS: ‘পাঁচ বছরের মধ্যেই সব পঞ্চায়েতে মিল্ক ডেয়ারি ও ফিশারি সোসাইটি গড়ে উঠবে’, বললেন শাহ

    PACS: ‘পাঁচ বছরের মধ্যেই সব পঞ্চায়েতে মিল্ক ডেয়ারি ও ফিশারি সোসাইটি গড়ে উঠবে’, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: কো-অপারেশনকে প্রোমোট করতে কেন্দ্রীয় বাজেটে নানা স্কিমের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কথাগুলি যিনি বললেন, তিনি আর কেউ নন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কো-অপারেটিভ মন্ত্রী অমিত শাহ শনিবার বলেন, সম্প্রতি সংসদে যে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে তাতে দু লক্ষ বহুমুখী প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি (PACS) রেজিস্ট্রেশন করার জন্য পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি পঞ্চায়েত ডেয়ারি কিংবা ফিশারি কো-অপারেটিভ সোসাইটি তৈরি নিশ্চিত করতে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি তৈরি করা হয়েছিল।

    অমিত শাহ…

    এদিন ঝাড়খণ্ডের দেওঘরে ন্যানো ইউরিয়া প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। প্ল্যান্টটি ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভের। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কো-অপারেটিভ মন্ত্রী অমিত শাহ বলেন, কো-অপারেশনকে প্রোমোট করতে কেন্দ্রীয় বাজেটে নানা স্কিমের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগে কো-অপারেশনের প্রোডাকশনের ওপর যে ২৬ শতাংশ কর ধার্য করা হত, এখন তা কমে ১৫ শতাংশ করা হয়েছে।

    আরও পড়ুুন: ফের রক্তাক্ত বাসন্তী! বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু ১ জনের, আহত ২

    তিনি বলেন, যে সব পঞ্চায়েতে মিল্ক ও ফিশারি সোসাইটি নেই, সেগুলি পরীক্ষা করতে আমরা একটা কো-অপারেশন মন্ত্রক তৈরি করেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কো-অপারেশন মন্ত্রক তৈরি করার পর আমরা গোটা দেশে কোথায় কোথায় কো-অপারেটিভ নেই তা জানতে ডেটা ব্যাঙ্ক তৈরি করেছি। এই ব্যাঙ্ক থেকেই জানা যাবে কোথায় কোথায় প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি (PACS), মিল্ক কিংবা ফিশারি নেই। এর পরেই তিনি বলেন, আগামী পাঁচ বছর পরে দেখা যাবে দেশে এমন একটিও পঞ্চায়েত নেই যেখানে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি নেই। কৃষিতে মাত্রতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কুফল সম্পর্কেও এদিন কৃষকদের সাবধান করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি কৃষকভাইদের বলতে চাই, জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে আদতে ক্ষতি হবে ফসলের। ক্ষতি হবে মাটিরও। তিনি বলেন, আপনি যদি প্রাকৃতিক ইউরিয়া ব্যবহার করেন তাহলে বাড়বে ফসলের উৎপাদন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     
     
  • Hillary Clinton: দুদিনের গুজরাট সফরে আসছেন হিলারি ক্লিনটন, শ্রদ্ধা জানাবেন ইলা ভাটকে

    Hillary Clinton: দুদিনের গুজরাট সফরে আসছেন হিলারি ক্লিনটন, শ্রদ্ধা জানাবেন ইলা ভাটকে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী হিলারি ক্লিনটন (Hillary Clinton) রবিবার দুদিনের গুজরাট সফরে আসছেন। সমাজকর্মী এবং গান্ধীবাদী ইলা ভাটকে শ্রদ্ধা জানাবেন তিনি। গত বছরের নভেম্বরে প্রয়াত হয়েছেন ইলা ভাট। ইলা ভাটের প্রতিষ্ঠিত স্ব-কর্মসংস্থান মহিলা সমিতির কর্মসূচিতে অংশ নেবেন হিলারি।  

    দুদিনের সফরে তিনি প্রথমে আহমেদাবাদে ভাটকে শ্রদ্ধা জানাবেন এবং ওইদিনই সেওয়ার অফিসে ফিয়ে সদস্যদের সঙ্গে কথা বলবেন। সোমবার হিলারি ক্লিনটন (Hillary Clinton) সুরেন্দ্রনগর জেলার  ধ্রাংধরা যাবেন। সেখানে সেওয়ার গ্রামীণ উদ্যোগের অংশ হিসাবে লবণ প্যান কর্মীদের সঙ্গে কথা বলবেন। এমনটাই জানান প্রোগ্রাম কোঅর্ডিনেটর রশ্মি বেদী।

    আরও পড়ুন: কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে! সংসদে দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের    

    রশ্মি বেদী আরও বলেন, “হিলারি ক্লিনটন ২:৪৫-৪:০০ – এর মধ্যে আহমেদাবাদে সেওয়ার অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন করবেন এবং সদস্যদের সঙ্গে কথা বলবেন। তিনি (Hillary Clinton) সেখানে বক্তৃতাও  দেবেন। এর আগে তিনি ২০২২ সালে সেওয়া ফাউন্ডেশনের ৫০ তম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে ভিক্টোরিয়া গার্ডেনে ইলা ভাটের রোপিত একটি বটগাছের কাছে একটি ফলক উন্মোচন করবেন।”

    আরও পড়ুন: ফের রক্তাক্ত বাসন্তী! বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু ১ জনের, আহত ২

    বয়সজনিত অসুস্থতার কারণে গত বছরের ২ নভেম্বর মৃত্যু হয় ইলা ভাটের। হিলারি ক্লিনটন (Hillary Clinton) এবং ইলা ভাট একে অপরকে ১৯৯৫ সাল থেকে চিনতেন। ২০১৮ সালের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, নারী অধিকার কর্মীর কাজকে “বিপ্লবী পরীক্ষা” হিসাবে বর্ণনা করেছিলেন হিলারি। ক্লিনটন পোস্টে লিখেছিলেন, “১৯৭২ সালে তিনি মহিলাদের ঋণ দেওয়ার জন্য একটি ছোট সংস্থা শুরু করেছিলেন। যা তাদের কাজের পরিপূর্ণতা খুঁজে পেতে এবং তাদের পরিবারের মঙ্গলে অবদান রাখতে সহায়তা করতে পারে। এটির নাম ছিল স্ব-কর্মসংস্থান মহিলা সমিতি বা SEWA।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     
     
LinkedIn
Share