Blog

  • Basanti: ফের রক্তাক্ত বাসন্তী! বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু ১ জনের, আহত ২

    Basanti: ফের রক্তাক্ত বাসন্তী! বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু ১ জনের, আহত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রক্তাক্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী (Basanti)। বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১ জনের। গুরুতর জখম হলেন তিনজন। পঞ্চায়েত ভোটের আগে শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভারতীর মোড়ের কাছে তীতকুমার এলাকায়।

    বিস্ফোরণে ভস্মীভূত

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানা এলাকার আমছাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতী মোড় এলাকায় মনিরুল খান নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই সশব্দে ফাটে বোমা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আহত হন ২ জন। আহতদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। যে বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল, বিস্ফোরণে ভস্মীভূত হয়ে যায় সেই বাড়ি। ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই এসে দেখেন, বাড়ির ভিতরে থাকা তিনজন ঝলসে গিয়েছেন। মাটিতে পড়ে ছটফট করছেন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশের বিশাল টিম ঘটনাস্থলে যায়। এলাকা ঘিরে ফেলে তারা। তবে এলাকাবাসী এ নিয়ে মুখ খুলতে নারাজ। এই ঘটনায় ইতিমধ্যেই শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে।

    আরও পড়ুন: ‘এটা কেন্দ্রের জবাব দেওয়ার মতো বিষয় নয়’, আদানি ভাঙন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী 

    পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

    বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “সামনে পঞ্চায়েত ভোট। তার আগে কোয়ালিফায়িং রাউন্ড চলছে তৃণমূলের। আসলে তৃণমূলই এখন বোমা। বোমাই তৃণমূল। তাই এসব চলবেই। পঞ্চায়েত ভোটের আগে গ্রামে অশান্তি ছড়াতে তৃণমূলই বোমা মজুত করছে।” বিরোধীদের কথায়, কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্র একই ঘটনা ঘটছে। বাসন্তী, ক্যানিং এলাকায় কার মদতে বোমা তৈরি হয় পুলিশ কি জানে না? কারা এলাকাকে বারুদের স্তূপে পরিণত করেছে তা-ও কি জানে না পুলিশ? প্রশ্ন বিরোধীদের। যার বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। এলাকায় পুলিশি টহলদারির অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Agri Export: কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে! সংসদে দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের

    Agri Export: কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে! সংসদে দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের

    মাধ্যম নিউজ ডেস্ক: এগিয়ে যাচ্ছে ভারতেক কৃষিক্ষেত্র। গত কয়েক বছরে কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংসদে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর । তিনি বলেন, ২০১৯-২০ সালে, কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানির মূল্য ছিল ২,৫২,৪০০ কোটি টাকা যা ২০২০-২১ এ বেড়ে ৩,১০,১৩০ কোটি টাকা হয়েছে এবং ২২.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

    শুক্রবার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত এক বছরে অর্থাৎ কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি ৩,৭৪, ৬১১ কোটি টাকা। এর আগে এমনটা হয়নি। কৃষি ও সংশ্লিষ্ট পণ্য রফতানিতে পশ্চিম অঞ্চলে, গুজরাট এবং মহারাষ্ট্র, পূর্ব অঞ্চলে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ, মধ্য বা উত্তর অঞ্চলে উত্তর প্রদেশ এবং হরিয়ানা এবং দক্ষিণ অঞ্চলে কর্ণাটক এবং কেরালা নেতৃত্ব দেয়।

    রফতানি মূল্য বৃদ্ধি

    রফতানিকৃত পণ্যের মধ্যে, সামুদ্রিক পণ্যের মূল্য ২০২১-২২ অর্থবছরে ১৩,৭৩৪.৬১ কোটি টাকা বেড়েছে যেখানে চিনির মূল্য ১৩,৬৭৬.১২ কোটি টাকা বেড়েছে। গমের মূল্য ১১.৬৭২.৩৭ কোটি টাকা বেড়েছে। বাসমতি বাদে চাল, বেড়েছ ১০৯,৬৯৮.39 কোটি টাকা। কাঁচা তুলার মূল্য ৭,০৩৮.৬৬ কোটি টাকা বেড়েছে, অন্যান্য সিরিয়ালের মূল্য ২৯১১.০৪ টাকা বেড়েছে। ২০২১-২২ সালে দুগ্ধজাত পণ্যের রফতানি মূল্য ২,৩৫২.৯৩ কোটি টাকা বেড়েছে যেখানে কফির মূল্য ২,২৭৩.৯৭ কোটি টাকা বেড়েছে। ক্যাস্টর অয়েলের রফতানি মূল্য ১,৯৫২.৩৬ কোটি টাকা বেড়েছে যেখানে বিবিধ প্রক্রিয়াজাত জিনিসগুলির মূল্য ২,৩১১.৮৬ কোটি টাকা বেড়েছে।

    আরও পড়ুন: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

    অর্থনৈতিক সার্ভেতেও দাবি করা হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে ভারত দ্রুত কৃষিপণ্যের নিট রফতানিকারক হিসেবে আবির্ভূত হয়েছে। ২০২০-২১ সালে ভারত থেকে কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি আগের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২এর কৃষি রফতানি সর্বকালের সর্বোচ্চ ৫০.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আর্থনৈতিক সার্ভেতে বলা হয়েছে, কৃষি উৎপাদক সংস্থাগুলিকে আরও উন্নত করতে, শস্যে বৈচিত্র আনতে, কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য ও কৃষি অবকাঠামো তৈরির জন্য সরকার যে পদক্ষেপ করেছিল তা ছিল সঠিক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ৫ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৩

    Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ৫ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৩

    মেষ

    সপ্তাহের প্রথম দিকে ব্যবসার শুভ যোগ, পরে জটিলতা আসতে পারে। কোনও কাজের দায়িত্ব নেবেন না। 

    সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে এটাই শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। আর্থিক চাপ আসবে।  বাড়িতে দূরের অতিথি আসতে পারেন এই সপ্তাহে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের কষ্ট বৃদ্ধি পেতে পারে। 

    বৃষ

    সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাল হবে ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও সপ্তাহের শেষের দিকে অশুভ। 

    অযথা ঝামেলায় জড়িয়ে পরবেন। এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরের আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে বর্তমান সপ্তাহে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত হবেন। অভিনেতাদের জন্য ভাল সময়। সপ্তাহের শেষ দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে।

    মিথুন

    সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। কাজের জন্য বর্তমান সপ্তাহ খুব ভাল সময়। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। আধ্যাত্মিক কাজে আনন্দ পাবেন। এই সপ্তাহে বিবাদ এড়িয়ে চলুন। ঋণ পরিশোধ করে দিন নয়তো পরে চিন্তা বাড়বে।

    কর্কট

    সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার প্রবল যোগ। আর্থিক কারণে সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসার যোগ রয়েছে এই সপ্তাহে। প্রেমে জটিলতা বাড়বে। লটারি কাটার শুভ যোগ রয়েছে। শত্রুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনঃকষ্ট থাকবে। পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের বিশেষ সুযোগ।

    সিংহ

    সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের যোগ। সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে চলতি সপ্তাহে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে ঝগড়া নিয়ে দুশ্চিন্তা বাড়বে। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ পাবেন। আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। ব্যবসা খুব ভাল যাবে না। 

    কন্যা

    পরিশ্রমের ফল ভাল হওয়ার কথা চলতি সপ্তাহে। স্ত্রীর সঙ্গে অশান্তি হবে। কাজের চাপের জন্য ক্লান্ত বোধ আসবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়বে। পরিবারের কাজের ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ হতে পারে। খরচের ব্যাপারে চিন্তা বাড়বে। কোনও কোনও আত্মীয়ের সঙ্গে দূর ভ্রমণের আলোচনা করতে পারেন। মহিলার/পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে। গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে। 

    তুলা

     অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে, তাই এড়িয়ে চলতে হবে। শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। পড়াশোনার ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনঃকষ্ট। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। মধ্যভাগে ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে। বাড়িতে অতিথির ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে। জমি ক্রয়-বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। 

    বৃ্শ্চিক

    গুরুজনদের পরামর্শ মেনে চলুন এই সপ্তাহে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা দেবে এই সপ্তাহে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে। গবেষণায় সাফল্য লাভ। বাড়িতে কাজের লোকের সঙ্গে মহিলাদের বিবাদ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় তেমন হবেনা। স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে। 

    ধনু

    সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাধতে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। প্রেমের জট কেটে যাবে। নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়তে পারে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে এই সপ্তাহে। দীর্ঘ দিনের আশা পূর্ণ হতে পারে। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান-প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে ঝামেলাও হতে পারে। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। 

    মকর

    স্বামীর সঙ্গে মতবিরোধ দূর হবে এই সপ্তাহে। সন্তানের সুবুদ্ধি দেখা যাবে। ব্যবসায় শুভ। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার। পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটার আশঙ্কা থেকেই যাচ্ছে। নতুন কোনও কাজে উন্নতি লাভের প্রবল যোগ। সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে। সকলে মিলে দূর ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়তে পারে। 

    কুম্ভ

    স্নেহভাজন কারও সঙ্গে বিবাদের আশঙ্কা। বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে অনেকদিন পরে যোগাযোগের সুযোগ। কোনও আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ দেখা দিতে পারে। ব্যবসায় মন্দা দেখা দেবে। শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধুমহলে বিবাদ ডাকতে পারে। সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলছে। পুলিশের কাজে উন্নতি হতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। 

    মীন

    নতুন কোনও কাজের চিন্তাভাবনা শুরু করুন। শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে। প্রিয়জনের সঙ্গে বিবাদে মনঃকষ্ট। পিতা-মাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে। সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীরের কোনও ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।     

     

     

  • TCS: ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত সংস্থার তালিকায় টিসিএস

    TCS: ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত সংস্থার তালিকায় টিসিএস

    মাধ্যম নিউজ ডেস্ক: ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানির তালিকায় স্থান পেয়েছে ভারতীয় সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিস (TCS)। কর্পোরেট খ্যাতির ব্যারোমিটার হিসাবে বিবেচিত, তালিকাটি বিশ্বজুড়ে ব্যবসায়িক নির্বাহী, পরিচালক এবং বিশ্লেষকদের একটি সমীক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা, ব্যবস্থাপনার গুণমান, বৈশ্বিক প্রতিযোগিতা, প্রতিভা ব্যবস্থাপনা এবং পণ্য/পরিষেবার গুণমানের ভিত্তিতে কোম্পানির মূল্যায়ন করা হয়। 

    টিসিএস উত্তর আমেরিকার চেয়ারম্যান সুরেশ মুথুস্বামী এ বিষয়ে বলেন, “টিসিএস (TCS) ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানির তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে সম্মানিত। বিশেষ করে যেহেতু আমরা আমাদের অনেক ক্লায়েন্টের সঙ্গে এই সফলতা ভাগ করে নিতে চাই।” তিনি আরও বলেন, “এই স্বীকৃতি আমাদের দীর্ঘমেয়াদী, উদ্দেশ্য-চালিত অংশীদারিত্বের ফল। এই সাফল্যের কৃতিত্বের ভাগীদার আমাদের সঙ্ংআমাদের ক্লায়েন্ট এবং অন্যান্য স্টেকহোল্ডাররাও।” উদ্ভাবন, বৃদ্ধি এবং রূপান্তর উদ্যোগে বিশ্বের কিছু বড় কর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে টিসিএসএর। গত এক দশকে বিশ্বে শিল্প-নেতৃত্বে বড় জায়গা করে নিয়েছে টাটাদের এই সংস্থা। ক্রমাগত ক্লায়েন্টদের লাভের কথা মাথায় রেখে নতুন সুযোগের সন্ধান করা, সক্রিয়ভাবে নতুন সক্ষমতায় বিনিয়োগ করা, এর কর্মীদের দক্ষ করে তোলা এবং নতুন পরিষেবা, সমাধান, পণ্য এবং প্ল্যাটফর্ম চালু করার ক্ষেত্রে টিসিএস যথেষ্ট ভালো কাজ করেছে।

    আরও পড়ুন: আবাস যোজনায় মুখ পুড়ল রাজ্যের, প্রাপকদের তালিকায় থাকা মাত্র ৭৩ শতাংশের আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে 

    বিশ্ব মন্দার মাঝেও লাভ টিসিএসের 

    সম্প্রতি টিসিএস (TCS) ১০,৪৩১ কোটি টাকার নেট লাভ করেছে। এই প্রথমবার কোনও অর্ধে ১০,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সংস্থা। এমনিতে টিসিএসের চাকরিকে অন্যতম নিরাপদ চাকরি বলে মনে করা হয়। যখন সারা বিশ্বে বড়-বড় সংস্থা থেকে কর্মী ছাঁটাই চলছে, সে সময়েও টিসিএসে ১২০০ নতুন কর্মী যোগ দিয়েছেন। তাছাড়া ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর এই সময়ের মধ্যে সংস্থার কর্মী সংখ্যা ৯,৮৪০ জন বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৬,১৬,১৭১।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

     

  • Dipa Karmakar: ২১ মাসের নির্বাসন শেষ হবে জুলাইয়ে, ফেরার প্রস্তুতি নিচ্ছে দীপা

    Dipa Karmakar: ২১ মাসের নির্বাসন শেষ হবে জুলাইয়ে, ফেরার প্রস্তুতি নিচ্ছে দীপা

    মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে ২১ মাস নির্বাসিত হলেন ভারতীয় জিমনাস্ট দীপা কর্মকার। তাঁকে এই শাস্তি দিয়েছে আইটিএম (ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি)। তবে দীপার ডোপ টেস্টে ধরা পড়ার খবর নতুন নয়। ২০২১ সালের অক্টোবরে তাঁর শরীরে পাওয়া গিয়েছে নিষিদ্ধ ওষুধ। তারপর থেকে তিনি কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। তবে আইটিএ ২১ মাসের জন্য ত্রিপুরার বাঙালি জিমনাস্টকে নির্বাসিত করলেও, তা কিন্তু কার্যকর হবে ২০২১ সাল থেকে। অর্থাৎ চলতি বছরের জুলাইয়ে দীপা নির্বাসনমুক্ত হবেন।

    দীপার শরীরে নিষিদ্ধ ওষুধ

    দু’বছর আগে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমানাস্টিক (এফআইজি) ডোপ পরীক্ষা করার সময় দীপার শরীরে নিষিদ্ধ হাইজিনামিন ওষুধ পেয়েছিল। তার পরেই নির্বাসিত হন দীপা। পরে ভারতীয় জিমনাস্টের আপিলের ভিত্তিতে নমুনা পরীক্ষা করে আইটিএ। সেই রিপোর্টেও দীপার শরীরে নিষিদ্ধ ওষুধ সেবনের প্রমাণ মেলে। এই ওষুধ মূলত অক্সিজেনের মাত্রা বাড়ানোর কাজ করে। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, দীপা ইতিমধ্যেই ১৬ মাস নির্বাসনদণ্ড কাটিয়েছে। তাই আরও ৫ মাস তাঁকে শাস্তি কাটাতে হবে। এই সময়ে ভারতীয় জিমনাস্ট কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। তবে শাস্তি উঠে গেলে দীপা ফের স্বমহিমায় জিমনাস্ট ট্রাকে ফিরতে পারবেন। উল্লেখ্য, ২০১৬ সালে রিও অলিম্পিকসে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছিলেন। তবে তাঁর প্রচেষ্টা বাহবা কুড়িয়েছিল ক্রীড়ামহলে। কিন্তু তারপর থেকে চোট সমস্যায় ভুগেছেন তিনি। চোট সারিয়ে উঠতে না উঠতেই ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে নির্বাসিত হয়েছেন।

    আরও পড়ুন: চোখের জলে বিদায়! টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না সানিয়ার

    নীরবে প্রস্তুতি

    আটিএ’র সিদ্ধান্তের খুশি দীপার কোচ বিশ্বেশর নন্দী। তিনি বলেছেন, ‘আপনারা আবার দীপাকে আগের মহিমায় দেখতে পাবেন। কারণ, জুলাইয়ে নির্বাসন উঠে যাবে। দীপার হাঁটুতে চোট লেগেছিল। এখন রিহ্যাব চলছে। প্রয়োজন পড়লে চিকিৎসার জন্য ওকে বিদেশে পাঠানো হতে পারে।’ দীপা অবশ্য এসব নিয়ে ভাবছেন না। বরং তিনি দারুণভাবে ফিরতে চাইছেন জিমনাস্ট ট্র্যাকে। তাই নীরবে চালিয়ে যাচ্ছেন প্রস্তুতি। একই সঙ্গে পুরোপুরি চোটমুক্ত হওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Awas Yojana: আবাস যোজনায় মুখ পুড়ল রাজ্যের, প্রাপকদের তালিকায় থাকা মাত্র ৭৩ শতাংশের আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে

    Awas Yojana: আবাস যোজনায় মুখ পুড়ল রাজ্যের, প্রাপকদের তালিকায় থাকা মাত্র ৭৩ শতাংশের আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরুদ্ধে আবাস যোজনা (Awas Yojana) দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই টাকা এখনও রিলিজ করেনি কেন্দ্র। আর তার মাঝেই নতুন অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। কিন্তু সেই তালিকায় তালিকাভুক্ত উপভোক্তাদের মাত্র ৭৩.৫ শতাংশের আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে। এখনও অনেকের নামের সঙ্গে আধার কার্ড সংযোগের কাজই শেষ করতে পারেনি রাজ্য। এই তথ্য সামনে আসতেই অস্বস্তিতে নবান্ন।

    কী জানা গেল? 

    সর্বশেষ তথ্য থেকে জানা গিয়েছে, এই প্রকল্পে ১১ লক্ষ ৬৭ হাজার ৫৮৮ জন উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৮ লক্ষ ৫৭ হাজার ৮৮৫ জন অর্থাৎ ৭৩.৫ শতাংশের নাম আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে। যদিও আবাস যোজনার (Awas Yojana) অধীনে বাড়ি পেতে গেলে আধার সংযোগ বাধ্যতামূলক তা আগেই রাজ্যের তরফে জানানো হয়েছিল জেলাগুলিকে। তারপরেও কেন এত গড়িমসি তা নিয়েই জেলাগুলিকে বিশেষ নির্দেশ দিল নবান্ন। 

    তবে শুধু এই একটি প্রকল্পই নয়, যে কোনও কেন্দ্রীয় প্রকল্পেই (Awas Yojana) এখন উপভোক্তাদের নামের সঙ্গে আধার সংযোগ স্থাপন করা বাধ্যতামূলক। কারণ কেন্দ্রীয় সরকার এখন থেকে সরাসরি প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে চায় আধার বেস পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। এর জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সামনে আনা হয়েছে। তাদের কাছে উপভোক্তাদের প্রত্যকের আধার কার্ড নথিভুক্ত থাকবে। তারাই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এর দুটি সুবিধা। এক, উপভোক্তার আধার কার্ড স্ক্যান করলেই জানা যাবে সে কোন কোন প্রকল্পের টাকা পেয়েছে। দুই, এক জনের নাম করে অন্য জন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকা তুলতে পারবে না।

    আরও পড়ুন: ‘এটা কেন্দ্রের জবাব দেওয়ার মতো বিষয় নয়’, আদানি ভাঙন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী 

    অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ উপভোক্তাদের (Awas Yojana) আধার সংযোগ স্থাপনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। শুধু একটি প্রকল্পই নয়, দেখা গিয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্দ্বী ভাতার ক্ষেত্রে অনেকের আধার কার্ড সরকারের কাছেও নেই। এই মুহূর্তে রাজ্যের ১৪ লক্ষ ৪১ লক্ষ ৪৬০ জন মানুষ এই তিন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু এদের মধ্যে মাত্র ৯ লক্ষ ৭৯ হাজার ৬০০ জনের আধার কার্ড সংযোগ করা হয়েছে।

    রাজ্যের মধ্যে সবথেকে পিছিয়ে রয়েছে কলকাতার পার্শ্ববর্তী দুই জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এরপরই রয়েছে, কোচবিহার, নদিয়া, ঝাড়গ্রামের নাম। আনন্দধারা প্রকল্পেও ৮০.৮ শতাংশ স্বনির্ভর গোষ্ঠীর উপভোক্তাদের আধার সংযোগ স্থাপন করা হয়েছে। যেখানে মহারাষ্ট্র ৯৫.৪ শতাংশ, অন্ধ্র প্রদেশ ৯০.৯ শতাংশ করে ফেলেছে। আর এবার তা নিয়ে জেলাগুলিকে দ্রুত আধার কার্ড সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে নবান্ন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • Union Budget: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

    Union Budget: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় রেলের রেকর্ড বরাদ্দ। এবারের কেন্দ্রীয় বাজেটে (Union Budget) ২.৪০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেলের (Indian Railways) জন্য। বরাদ্দ বেড়েছে পূর্ব রেলের (Eastern Railway) জন্যও। ২০২৩-২৪ অর্থবর্ষে পূর্ব রেলের জন্য ৪০৭৮.৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা এখনও পর্যন্ত পূর্ব রেলের জন্য সর্বোচ্চ বরাদ্দ।

    বাংলার জন্য রেলের বরাদ্দ

    শুক্রবার বাংলার জন্য আলাদা করে রেল খাতে কত বরাদ্দ তা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব। তিনি জানান, আগামী অর্থবর্ষে রেলের জন্য বাংলা পাবে ১১ হাজার ৯৭০ কোটি টাকা। বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, ভারতের ইতিহাসে রেলের পাওয়া সর্বোচ্চ ব্যয় বরাদ্দ হয়েছে এ বার। শুক্রবার রেলমন্ত্রী দাবি করেছেন, বাংলার জন্য এত বরাদ্দ আগে কখনও হয়নি। অশ্বিন শুক্রবার বলেন, ‘‘২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে যা বাজেটে বরাদ্দ করা হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য এ বার তার থেকে তিন গুণ বেশি করা হয়েছে।’’ এটা রেকর্ড বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এত টাকা বরাদ্দ পশ্চিমবঙ্গ কোনও দিন রেল খাতে পায়নি দাবি করে তিনি বলেন, ‘‘এই বছর রেকর্ড বরাদ্দ হয়েছে বাংলার জন্য। এটা কোনও দিন ভাবা হয়নি, কল্পনা করা হয়নি। ২০০৯ থেকে ২০১৪ সময়কালে বরাদ্দ ছিল ৪ হাজার ৩৮০ কোটি টাকা। সেখানে এ বার যা বরাদ্দ, তা তিন গুণ বেশি।’’ উল্লেখ্য এই সময়কালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রক ছিল তৃণমূলের হাতে।

    বিশ্বমানের স্টেশন

    পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানান,  গত অর্থবর্ষে পূর্ব রেলের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছিল ২৯৪২.৪৯ কোটি টাকা। সেখান থেকে এই বছর লম্বা লাফ দিয়ে ৩৯ শতাংশ বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে পূর্ব রেলের জন্য। পূর্ব রেলের তরফে ছ’টি স্টেশনকে বিশ্বমানের করে তোলা হবে। সেই তালিকায় রয়েছে হাওড়া, কলকাতা, ব্যান্ডেল, আসানসোল, ভাগলপুর ও জসিডি। ২৫০ কোটি টাকা ব্যবহার করা হবে বিভিন্ন স্টেশনগুলির নিরাপত্তা-প্রযুক্তির উন্নয়নের জন্য। 

    যাত্রী নিরাপত্তা

    জোর দেওয়া হয়েছে যাত্রী নিরাপত্তা, বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির উপর। নির্ভয়া প্রকল্পের খাত থেকে ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৬ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দা করা হয়েছে সাড়ে পাঁচ হাজার ট্যাবলেট কেনার জন্য। এই ট্য়াবলেটগুলি তুলে দেওয়া হয়ে আরপিএফ-এর মহিলা জওয়ানদের হাতে। মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহার হবে এই ট্যাবলেটগুলি।

    আরও পড়ুন: চলতি বছর থেকেই দেশে চালু হাইড্রোজেন ট্রেন! দার্জিলিঙে চলবে কবে? রেলমন্ত্রী বললেন…

    পূর্বরেলের নিরাপত্তা

    পাশাপাশি উত্তর-পূর্ব সীমান্ত রেলের জন্যও ২০২৩-২৪ অর্থবর্ষে ১০,৯৮৮.৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রেও গত বছরের তুলনায় বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রায় ১৩.৭৫ শতাংশ বরাদ্দ বেড়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জন্য। উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য রেলের তরফে বরাদ্দ করা হয়েছে ১০ হাজার ২৬৯ কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা বেশি।

    কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ

    বাংলার মোট বরাদ্দের কোন অংশ কোন প্রকল্পে খরচ হবে তার বিবরণ  রেলের তরফেও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে কলকাতা মেট্রো রেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোন খাতে কত টাকা খরচ হবে। কলকাতা মেট্রোর জন্য মোট বরাদ্দ ৩ হাজার ৪৯৬ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ জোকা-এসপ্ল্যানেড মেট্রোর জন্য। বরাদ্দ ১,৩৫০ কোটি টাকা। এর পরেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট লাইনের জন্য বরাদ্দ ১,২০০ কোটি টাকা। নোয়াপাড়া-বারাসত মেট্রো পাচ্ছে ৬২০ কোটি টাকা। রেলের দাবি, আগের বারের তুলনায় এ বার কলকাতা মেট্রো ১৬৪.৭৭ শতাংশ বেশি বরাদ্দ পেয়েছে। গত বছরের মোট বরাদ্দ ছিল ১,৩৮০ কোটি টাকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Nirmala Sitharaman: ‘এটা কেন্দ্রের জবাব দেওয়ার মতো বিষয় নয়’, আদানি ভাঙন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

    Nirmala Sitharaman: ‘এটা কেন্দ্রের জবাব দেওয়ার মতো বিষয় নয়’, আদানি ভাঙন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টের কারণে বড় ক্ষতির মুখে আদানি গ্রুপ। গৌতম আদানির সম্পত্তি মাত্র ১০ দিনের মধ্যেই কার্যত অর্ধেকে এসে ঠেকেছে। শেয়ার বাজারে আদানি গ্রুপের সবকটি স্টকেরই দাম পড়েছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দর শেষ ৫ দিনে ৫০ শতাংশ কমেছে। ভারতের শেয়ার বাজারের সূচকও নিম্নমুখী। এবার এ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।

    শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) আশ্বাস দিয়ে বলেন, দেশের বাজার রয়েছে ‘যথেষ্ট নিয়ন্ত্রণে’। পাশাপাশি তিনি বলেন, আদানি গ্রুপের বিতর্কের জেরে যে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাসকে প্রভাবিত করবে, তা তিনি আশা করেননি। তিনি এও বলেন যে, এটা কেন্দ্রের উত্তর দেওয়ার মতো বিষয় নয়। নিয়ন্ত্রকরা বিষয়টি খতিয়ে দেখছেন।  

    প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন আর্থিক রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করে। আর তাতেই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্থ আদানি গ্রুপ। খোদ গৌতম আদানির সম্পত্তি ১২০ বিলিয়ন ডলার থেকে নেমে এসেছে ৬১.৯ বিলিয়ন ডলারে। বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি এক ধাক্কায় ছিটকে গিয়েছেন ২১ তম স্থানে। রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছিল, আদানি গ্রুপ কারচুপি করে নিজেদের শেয়ারের দাম বাড়িয়েছে। যদিও আদানি গ্রুপ হিন্ডেনবার্গের এই রিপোর্টকে ‘ভুয়ো’ বলে দাবি করেছে। 

    সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে স্বাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) দাবি করেন, দেশ ‘সম্পূর্ণ সুশাসনে’ রয়েছে। দেশের বাজার ‘খুব ভালোভাবে নিয়ন্ত্রিত আর্থিক বাজার’ হিসেবে রয়েছে। সীতারমন এপ্রসঙ্গে জানিয়েছেন, “গোটা বিশ্বে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু ভারতীয় আর্থিক বাজারগুলি কতটা ভালোভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে কিছু বলা হচ্ছে না।”

    এসবিআই- এলআইসি নিয়ে কী বললেন অর্থমন্ত্রী? 

    এদিকে, আদানি গ্রুপের শেয়ারের দাম যত পড়ছে, তত দুশ্চিন্তা বাড়ছে আমজনতার। কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং জীবন বিমা নিগমের সঙ্গে আদানি গোষ্ঠীর যোগ রয়েছে। এই দুই সংস্থাই আদানি গ্রুপকে বড় অঙ্কের ঋণ দিয়েছে বলে দাবি করা হয়েছে। আবার আদানি গ্রুপে বিনিয়োগ করেছে এলআইসি। সেই উদ্বেগের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) আশ্বাস দিলেন, এখনও আদানি গ্রুপে টাকা ঢেলে লাভ করছে এলআইসি এবং এসবিআই।

    অর্থমন্ত্রী সীতারামন (Nirmala Sitharaman )বলেন, “আদানি নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলআইসি বিস্তারিত বিবৃতি জারি করেছে। আদানি গ্রুপে ওরা বেশি টাকা ঢালেনি। ওরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে অনুমোদিত সীমার মধ্যেই ওরা টাকা ঢেলেছে এবং লাভজনক অবস্থায় আছে।”

    শুক্রবার ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআইয়ের চেয়ারম্যান দীনেশ খারা দাবি করেছেন, আদানি গ্রুপে সার্বিকভাবে ২৭,০০০ কোটি টাকা ঢেলেছে এসবিআই। যা রাষ্টায়ত্ত ব্যাঙ্কের মোট মূলধনের ০.৮৮ শতাংশ।

    এদিকে, গত ৩০ জানুয়ারি এলআইসির তরফে বিবৃতিতে (Nirmala Sitharaman) দাবি করা হয়, আদানি গ্রুপে যে পরিমাণ টাকা ঢেলেছে এলআইসি, তা মোট বিনিয়োগের এক শতাংশেরও কম। ৩৬,৪৭৪.৭৮ কোটি টাকা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আদানি এন্টারপ্রাইজের ফলো-অন পাবলিক অফারিংয়ে বিনিয়োগ করেছিল এলআইসি। যদিও সেই এফপিও তুলে নিয়েছে আদানি এন্টারপ্রাইজ। টাকা ফিরিয়ে দেওয়া বলেও জানিয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

     

  • Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ১০০ দিন পার ঋষি সুনাকের, কী বললেন তিনি?

    Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ১০০ দিন পার ঋষি সুনাকের, কী বললেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার প্রথম নন-শ্বেতাঙ্গ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ১০০তম দিন পার করলেন ঋষি সুনাক (Rishi Sunak)। এক টিভি সাক্ষাত্কারে, সুনাক জানান যে কেন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। সুনাক বলেন, “আমার জন্য এটি কর্তব্য। হিন্দুধর্মে ধর্মের মূল অর্থই হল কর্তব্য। আর এভাবেই আমি বড় হয়েছি। সঠিক কাজ করার লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা করব।”  

    তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী (Rishi Sunak) হিসেবে দীপাবলির একদিন পর গত বছর ২৫ অক্টোবর ১০ ডাউনিং স্ট্রিটের অফিসের দায়িত্ব গ্রহণ করেন। তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যেই হয়েছিল সুনাকে রাজ্যাভিষেক। তাঁর পূর্বসূরি লিজ ট্রাস মাত্র ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। 

    আরও পড়ুন: চলতি বছর থেকেই দেশে চালু হাইড্রোজেন ট্রেন! দার্জিলিঙে চলবে কবে? রেলমন্ত্রী বললেন…  

    সুনাক (Rishi Sunak) আরও বলেন, “যদিও এটি দুঃস্বপ্নের মতো কাজ ছিল… আমার ধারণা ছিল, আমি পার্থক্য আনতে পারি। জানতাম কাজটা চ্যালেঞ্জিং হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিস্থিতিতে আমি আমার কর্তব্য পালন করেছি। আমি সেবায় গভীরভাবে বিশ্বাস করি। আমি জানতাম, যে আমি দেশের জন্য একটি পার্থক্য আনতে পারি।”

    গীতা ছুঁয়ে শপথ 

    ব্রিটেনের সাউদাম্পটনে জন্ম ঋষির (Rishi Sunak)। বাবা যশবীর সুনক ছিলেন পেশায় চিকিৎসক। মা ঊষা ফার্মাসিস্ট, ওষুধের দোকান চালাতেন। ঋষির দাদু ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। সুনকের বাবা-মা পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেন চলে যান ১৯৬০ সালে। পড়াশোনায় ঋষি ছিলেন তুখোড়। অক্সফোর্ড ও স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট তিনি। এই স্ট্যান্ডফোর্ডে পড়তে গিয়েই আলাপ ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার সঙ্গে। ২০০৯ সালে বিয়ে করেন ঋষি-অক্ষতা। তাঁদের দুই মেয়ে। একজন অনুষ্কা, অন্যজন কৃষ্ণা। ভারতে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে ঋষিকে সপরিবারে বেঙ্গালুরুতে আসতে দেখা যায় প্রায়ই। 

    ২০১৫ সালের মে মাসে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন ঋষি(Rishi Sunak)। ইয়র্কশায়ারের রিচমন্ড কেন্দ্র থেকে জিতে আসেন তিনি। হিন্দু ধর্মগ্রন্থ গীতা ছুঁয়ে শপথ নেন। ব্রিটিশ পার্লামেন্টে তিনিই প্রথম, যিনি এভাবে শপথ নিয়েছেন। ২০২০ সালে তাঁকে বসানো হয় ব্রিটিশ ক্যাবিনেটের চান্সেলর অফ এক্সচেকার পদে। কোভিড অতিমারি পরিস্থিতিতে কর্মী ও ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করে ব্রিটেনবাসীর মন জয় করে নেন ঋষি। যদিও বিভিন্ন পরিবারে কস্ট অফ লিভিং সাপোর্ট না করায় বিস্তর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Jasprit Bumrah: অস্ট্রেলিয়া সিরিজেই ফিরতে চলেছেন বুমরা! ফিটনেস টেস্টে পাস জাডেজা, অনিশ্চিত শ্রেয়স

    Jasprit Bumrah: অস্ট্রেলিয়া সিরিজেই ফিরতে চলেছেন বুমরা! ফিটনেস টেস্টে পাস জাডেজা, অনিশ্চিত শ্রেয়স

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজেই দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরা। তিনি এখন সম্পূর্ণ ফিট। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য রয়েছেন বুমরা। সেখানে তিনি বোলিং অনুশীলনও শুরু করেছেন। অস্ট্রেলিয়া ভারতে ৪ টি টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।  প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সব কিছু ঠিক থাকলে বুমরা ফিরতে পারেন তৃতীয় টেস্টে।

    দলে ফিরছেন জাদেজা 

    প্রথম দুই টেস্টে দলে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। হায়দ্রাবাদের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাস করেছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। ২০২২ সালে অগাস্টে এশিয়া কাপের পর জাদেজা আর জাতীয় দলের জার্সিতে খেলেননি। হাঁটুর চোটে ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। এরপরই পাঁচ মাসের জন্য ২২ গজ থেকে ছিটকে যান জাদেজা। গত সপ্তাহে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন জাদেজা। তবে জাদেজা ফিরলেও শ্রেয়স আইয়ার নাগপুর টেস্টে অনিশ্চিত। পিঠের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। এরপর থেকে আর ফেরা হয়নি তাঁর।। এনসিএতেই রিহ্যাবে আছেন এই মুহূর্তে তরুণ এই ব্যাটার। কিন্তু এখনও পুরো সুস্থ হননি তিনি। 

    আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতে মাঠেই নাচ শেফালিদের! ভাইরাল ভিডিও

    মাঠে প্রধানমন্ত্রী!

    ইতিমধ্যেই বর্ডার-গাভাসকার ট্রফির দামাম বেজে গিয়েছে। আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভার‍ত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। সেই ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ডাকে সাড়া দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও (Anthony Albanese) এই ম্যাচে অতিথি হতে পারেন বলে খবর। তবে দুই দেশের তরফে সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। যদি মোদি এই স্টেডিয়ামে যায়, তাহলে নিজের নামাঙ্কিত স্টেডিয়াম (Narendra Modi Stadium) উদ্বোধনের পর এই প্রথমবার মোতেরায় ম্যাচ দেখবেন প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share