Blog

  • SSC Scam: ফের খারিজ পার্থর জামিনের আবেদন, ১৬ তারিখ পর্যন্ত থাকবেন জেলেই

    SSC Scam: ফের খারিজ পার্থর জামিনের আবেদন, ১৬ তারিখ পর্যন্ত থাকবেন জেলেই

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খারিজ হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদন। বৃহস্পতিবার আলিপুর আদালতের নির্দেশে পার্থকে আরও ১৪ দিন কাটাতে হবে বিচারবিভাগীয় হেফাজতে। কেবল পার্থ নন, তাঁর মতো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত (SSC Scam) সিবিআইয়ের মামলায় অন্য অভিযুক্তদেরও ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে। এদিন পার্থের আইনজীবী আদালতে বলেন, জামিন দিয়ে দেখুন, উনি নিয়ম ভাঙলে না হয় আবার ব্যবস্থা নেবেন।

    বন্দি পার্থ…

    বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ। এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছেন তিনি। প্রতিবারই কোনও না কোনও যুক্তি দেখিয়ে হেফাজতে রাখার আবেদন করেছে সিবিআই। এদিনও পার্থর জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, পার্থর বিরুদ্ধে প্রত্যেক বারই নতুন সূত্র পাওয়া যাচ্ছে। সেই সূত্রের বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের সম্পর্কও পাওয়া যাচ্ছে। এখন তদন্তও সঠিক পথে চলছে। তাই পার্থকে হেফাজতেই রাখা প্রয়োজন।

    লিফটের উপমা…

    এদিন সিবিআইয়ের তদন্তের (SSC Scam) অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। লিফটের উপমা দিয়ে তিনি বলেন, লিফট উপরের তলায় নিয়ে যায়, জানি। কিন্তু বিদ্যুৎ সংযোগই যদি না থাকে তবে গন্তব্যে পৌঁছবেন কী করে? প্রত্যুত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, একটু সময় লাগছে, কিন্তু দ্রুত অগ্রগতি হবে।

    কুন্তল ঘোষকে…

    এদিন পার্থকে আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, কুন্তল ঘোষকে চেনেন? গোপাল দলপতিকে? প্রশ্ন শুনে এদিনও নীরব রইলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) সম্প্রতি প্রকাশ্যে এসেছে কয়েকটি নাম। এঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ ও চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত গোপাল। এঁদের নাম তদন্তকারীদের দিয়েছেন বিধায়ক তৃণমূলের তাপস মণ্ডল। তাপস আবার টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ। তিনি পার্থেরও ঘনিষ্ঠ। তাই পার্থকে এ প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

    আরও পড়ুুন: গরু পাচারকাণ্ডে এবার সিবিআই নজরে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতারা, জানেন তাঁরা কারা?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • CUET 2023: কুয়েট স্নাতক স্তরের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে খুব শীঘ্রই, জানুন বিস্তারিত

    CUET 2023: কুয়েট স্নাতক স্তরের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে খুব শীঘ্রই, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: এই সপ্তাহের মাধ্যমে স্নাতক স্তরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার (CUET 2023) রেজিস্ট্রেশন শুরু করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২০২২ সালের ডিসেম্বরে এই নিয়ে নোটিস জারি করেছে এনটিএ। সেই নোটিস অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে রেজিস্ট্রেশন। কুয়েট ইউজি-র অফিসিয়াল ওয়েবসাইট cuet.samarth.ac.in– তে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন যোগ্য প্রার্থীরা। 

    ইউজিসি চেয়ারম্যান জগদেশ কুমার বলেন, “প্রশ্নপত্র এবং বিষয় সংখ্যায় কোনও বদল হবে না। পরীক্ষার্থীরা ৬টি বিষয় নির্বাচন করতে পারেন। এর মধ্যে থাকতে পারে একটি বা দুটি ভাষা। একটি সাধারণ পরীক্ষা নেওয়া হবে। অসমিয়া, বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, কানাড়া, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু ভাষায় নেওয়া হবে পরীক্ষা।”

    রেজিস্ট্রেশনে কী কী তথ্য লাগবে?

    • সক্রিয় মোবাইল নম্বর
    • ফটোগ্রাফের স্ক্যানড কপি
    • সিগনেচারের স্ক্যানড কপি
    • পরিচয়পত্র
    • দশম শ্রেণির মার্ক শিটের স্ক্যানড কপি
    • যদি কাস্ট সার্টিফিকেট থাকে তবে তার স্ক্যানড কপি
    • দ্বাদশ শ্রেণির মার্ক শিটের স্ক্যানড কপি

    কী করে আবেদন করবেন? 

    • cuet.samarth.ac.in অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান। 
    • হোমপেজে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন।
    • লগইন তথ্য দিয়ে রেজিস্টার করুন।
    • আবেদনপত্রটি ফিলআপ করুন।
    • আবেদন ফি অনলাইনে জমা করুন।
    • সাবমিট বাটনে ক্লিক করুন।
    • পেজটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে হার্ডকপি রেখে দিন। 

    ইউজিসি চেয়ারম্যান টুইটে লিখেছেন, কুয়েট ২০২৩ (CUET 2023) এর যে পরীক্ষা ২১ থেকে ৩১ মে-র মধ্যে হওয়ার কথা, তার আবেদন প্রক্রিয়া শুরু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। যে শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা করার পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট দিতে হয়। ২০২৩ এর কুয়েট-র ফলাফল প্রকাশিত হতে পারে জুন মাসে।

    আরও পড়ুন: ধৃত জঙ্গি আগে স্কুলশিক্ষক ছিলেন! প্রথমবার ‘পারফিউম বম্ব’ উদ্ধার কাশ্মীরে

    কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলি যদি জুলাই মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তা হলে, অগাস্টের ১ তারিখ থেকেই ২০২৩ সালের শিক্ষাবর্ষ শুরু করা যেতে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে প্রায় ১০০০টি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হচ্ছে, যার মধ্যে ৪৫০ থেকে ৫০০টি কেন্দ্র প্রতিদিন ব্যাবহার করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Perfume Bomb: ধৃত জঙ্গি আগে স্কুলশিক্ষক ছিল! প্রথমবার ‘পারফিউম বম্ব’ উদ্ধার কাশ্মীরে

    Perfume Bomb: ধৃত জঙ্গি আগে স্কুলশিক্ষক ছিল! প্রথমবার ‘পারফিউম বম্ব’ উদ্ধার কাশ্মীরে

    মাধ্যম নিউজ ডেস্ক: সুগন্ধির বোতলে ভরে রাখা হয় বিস্ফোরক। সেটি বসিয়ে রাখা হয় রাস্তায়। কৌতূহল বশে সুগন্ধীর বোতল কুড়িয়ে নিয়ে খুলতে গেলেই ঘটবে বিস্ফোরণ। যার জেরে হয় মৃত্যু নয় চিরতরে পঙ্গু হয়ে যাওয়া। কাশ্মীরের সরকারি স্কুল শিক্ষক থেকে জঙ্গি বনে যাওয়া আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকেই মিলেছে পারফিউম বম্ব (Perfume Bomb)। জানা গিয়েছে, ধৃত আরিফ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার সদস্য। এই ধরনের বিস্ফোরক এর আগে কোনওদিন জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) দেখা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

    সুগন্ধির বোতলে…

    চলতি মাসের ২১ তারিখে জম্মু-কাশ্মীরের নারওয়ালে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই ঘটনায় গুরুতর জখম হন ৯ জন। বিস্ফোরণকাণ্ডের তদন্ত করতে গিয়ে আরিফের হদিশ পায় পুলিশ। তদন্ত করে দেখা যায়, সুগন্ধির বোতলে আইইডি ভরে ঘটানো হয়েছিল বিস্ফোরণ।

    জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেন, ধৃত আরিফের কাছে ডিসেম্বরের শেষ দিকে তিনটি আইইডি আসে। এর মধ্যে দুটি ২০ জানুয়ারি মারওয়াল এলাকায় পুঁতে রেখেছিল আরিফ। ২১ তারিখ ২০ মিনিটের ব্যবধানে ওই দুটি আইইডি (Perfume Bomb) বিস্ফোরণ হয়। প্রথমটির বিস্ফোরণের ফলে ৯ জন জখম হয়েছিলেন। তদন্তে নেমে আরিফকে গ্রেফতার করা হয়। ধৃত আরিফ কাসিম নামে পাকিস্তানের এক লস্কর-ই-তৈবা জঙ্গির সঙ্গে গত তিন বছর ধরে যোগাযোগ রেখে চলছিল। জেরায় নিজের কাছে থাকা পারফিউম আইইডি-র কথা জানায় আরিফ।

    আরও পড়ুুন: গরু পাচারকাণ্ডে এবার সিবিআই নজরে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতারা, জানেন তাঁরা কারা?

    জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান বলেন, পাকিস্তান তার মাটি থেকে সন্ত্রাসবাদ প্রচার করার জন্য এবং সারা বিশ্বে হাজার হাজার প্রাণ কেড়ে নেওয়ার জন্য কুখ্যাত। জম্মু-কাশ্মীর বেশ কিছুদিন ধরেই তাদের টার্গেটে রয়েছে। পাকিস্তানিরা জম্মু-কাশ্মীরের জনগণের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায়। দিলবাগ জানান, এই ধরনের সুগন্ধির বোতলে (Perfume Bomb) বিস্ফোরক ভরে নাশকতা চালানোর ঘটনা আগে কখনও ঘটেনি। তিনি জানান, জেরায় আরিফ স্বীকার করেছে গত বছর ২৪ মে বৈষ্ণোদেবীগামী তীর্থযাত্রীদের বাসের ওপর হামলার ঘটনায়ও হাত ছিল তার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Prabir Chatterjee: ১০০ কোটি টাকা তছরুপ! সিবিআইয়ের হাতে গ্রেফতার খানাকুলের প্রভাবশালী তৃণমূল নেতা

    Prabir Chatterjee: ১০০ কোটি টাকা তছরুপ! সিবিআইয়ের হাতে গ্রেফতার খানাকুলের প্রভাবশালী তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: চিটফান্ড মামলায় (Cheat fund Scam) গ্রেফতার হলেন খানাকুলের প্রভাবশালী তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায় (Khanakul TMC Leader)। খানাকুল এক নম্বর ব্লক তৃনমুল কংগ্রেসের সহসভাপতি প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। তাঁকে গ্রেফতার করার পর আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

    কী অভিযোগ

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, আজ  ভোরে বাড়ি থেকে প্রবীরকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর বিশেষ নিরাপত্তার বেড়াজালে ধৃত তৃণমূল নেতাকে আদালতে নিয়ে আসা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।  ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। একটি চিটফান্ডের নামে টাকা তুলেছিল প্রবীর, এমন অভিযোগ ছিল। এই মামলার তদন্তে আগেই সিবিআই প্রবীরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সরকারি আইনজীবী অমিতাভ গুহ এই প্রসঙ্গে বলেন, ‘পুরনো মামলায় ওনাকে গ্রেফতার করেছেন। অনেকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। ধৃত তৃণমূল নেতা ছাড়াও আরও অনেকে এই মামলায় যুক্ত। জলপাইগুড়িতে এই সংক্রান্ত কয়েকটি অভিযোগ রয়েছে। সিবিআই আগে চার্জশিট দিয়েছে। পরবর্তীকালে আরও চার্জশিট দেওয়া হবে। সিবিআই জেল হেফাজতের আবেদন করেছিল।’

    আরও পড়ুন: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই! বিজেপির প্রার্থী দিলীপ সাহা

    সিবিআই সূত্রে খবর, ২০১৩ সালের ২০ এপ্রিল ভারত কৃষি সমৃদ্ধি লিমিটেড নামে এক চিটফান্ড কোম্পানির (Chitfund Company) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্তে নামে ইডি-ও। এই ঘটনার জেরে জানুয়ারির ৪ তারিখ প্রবীর চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তাসত্ত্বেও ১৩ই জানুয়ারি খানাকুলের ময়ালে তৃণমূলের একটি মিছিল ও সভায় সক্রিয়ভাবেই দেখতে পাওয়া যায় অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে। ১০ বছর পুরোনো এই দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল বিরোধী দল বিজেপি। প্রবীর সহ এই মামলায় জড়িতদের গ্রেফতারের দাবিও তুলেছিল। এর আগে বাংলায় রোজভ্যালি থেকে সারদা বিভিন্ন চিটফান্ড মামলায় নাম জড়িয়েছিল শাসক দলের নেতা-মন্ত্রীদের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Suvendu Adhikari: নাম করে অভিযোগ করলেই মানহানির মামলা করব! মমতাকে শুভেন্দুর হুঁশিয়ারি

    Suvendu Adhikari: নাম করে অভিযোগ করলেই মানহানির মামলা করব! মমতাকে শুভেন্দুর হুঁশিয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: নাম উল্লেখ করে কোনও মন্তব্য করা হলেই মানহানির মামলা করবেন বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলতি বছরের মে মাসেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ। এই আবহে বুধবার বীরভূমে এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) বলেছেন, ‘কেউ কেউ সরকারে থেকে সবথেকে বেশি চুরি করেছে, সবথেকে বেশি গদ্দারি করেছে। তাঁদের মুখে এখন আবার কালো টাকার গল্প শুনি। শুনলেও হাসি পায়।’ যদিও এদিন সরাসরি কারও নাম উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 

    মমতা যা বলেছিলেন

    মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রশ্ন করা হলে তিনি জানতে চান তাঁর নাম উল্লেখ করা হয়েছে কি না। জানিয়ে দেন, যদি তাঁর নাম উল্লেখ করে কোনও মন্তব্য করা হয়, তাহলে তিনি মানহানির মামলা করবেন। শুভেন্দুর সংযোজন, ‘ওনাকে প্রমাণ করতে হবে। উনি আমার বিরুদ্ধে ৩৪টি মামলা করেছেন।’ বুধবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে একটি সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

    আরও পড়ুন: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই! বিজেপির প্রার্থী দিলীপ সাহা

    শুভেন্দুর পাল্টা

    পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করছেন বিজেপির নেতা মন্ত্রীরা। বীরভূমের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি তো খুশি কয়েকটা ডাকাত গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। পুরুলিয়ার ছেলেমেয়ের চাকরির কোটাটাই তো কেটে দিয়েছিল।’ প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর করা এই মন্তব্য প্রসঙ্গে শিশির পুত্র শুভেন্দু ক্ষোভ প্রকাশ করেন। এদিন সভামঞ্চ থেকে মালদার গাজোলে মমতার সেই মন্তব্য নিয়ে শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ, ‘কাকে বলছেন? নাম ধরে বলুন। আমি যদি ডাকাত বা গদ্দার হই, বিধানসভায় ডেকেছিলেন কেন?’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Cow Smuggling Case: গরু পাচারকাণ্ডে এবার সিবিআই নজরে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতারা, জানেন তাঁরা কারা?

    Cow Smuggling Case: গরু পাচারকাণ্ডে এবার সিবিআই নজরে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতারা, জানেন তাঁরা কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সবে মাত্র ‘কেষ্ট-সংস্রব’ এড়িয়ে জেলা ছেড়েছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে পরেই গরু পাচারকাণ্ডে (Cow Smuggling Case) ফের তৎপর হল সিবিআই (CBI)। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আপ্ত সহায়ক ও তাঁর পরিচারককে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বৃহস্পতিবার বীরভূমের বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় অর্ক দত্ত ও বিজয় রজককে। গোয়েন্দাদের দাবি, অর্ক অনুব্রতর আপ্ত সহায়ক ও বিজয় পরিচারক হিসেবে কাজ করতেন।

    সিবিআই নজরে…

    এদিনই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাহিরি পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর সাধু ও অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কেও। বিশ্বজ্যোতি ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিশ্বজ্যোতির নামেই অনুব্রত গাড়ি কিনেছিলেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের কোটি টাকার লটারি জেতার নেপথ্যের কারিগর শুভঙ্কর। এর বিনিময়ে এই তৃণমূল নেতা কী পেয়েছেন, তা জানতে চায় সিবিআই। বিজয় রজক নামে আরও একজনকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই। তাঁর নামে বেশ কয়েকটি বেনামী অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা।

    আরও পড়ুুন: রামলালার বিগ্রহ তৈরির জন্য নেপাল থেকে শিলা পৌঁছাল অযোধ্যায়

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, বীরভূমের জেল বন্দি তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ অর্ক দত্তকে জেরা করে বেশ কিছু তথ্য (Cow Smuggling Case) মিলেছে। তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও পাওয়া গিয়েছে। তদন্তকারীদের হাতে বেশ কিছু ব্যাঙ্ক স্টেটমেন্টও পৌঁছেছে। অনুব্রত মণ্ডলের নির্দেশেই বেনামে ওই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল বলে সিবিআই সূত্রে খবর। গাড়ি কেনা ও ব্যাঙ্ক লেনদেনের পিছনে গরু পাচারের টাকা রয়েছে কিনা, তা জানতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    বুধবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে নাম না করে অনুব্রত ইস্যুতে সরব হয়েছিলেন মমতা। তিনি বলেন, আমার দলের দু একজন নেতাকে গ্রেফতার (Cow Smuggling Case) করেছে। এমনিতেই ভোটের সময় তাঁদের বাড়ির বাইরে বের হতে দিত না। তা সত্ত্বেও মানুষ আমাদের ভোট দিয়েছেন। সে যতদিন ফিরে না আসবে, ততদিন বীরভূমের সংগঠন আমি দেখব। ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূল নেত্রী মুখে একথা বললেও, সতেচনভাবে এই দফায় বীরভূম সফরে তিনি এড়িয়ে গিয়েছেন কেষ্ট-সংস্রব। কারণ তৃণমূল নেত্রীর বীরভূম সফরের জন্য যেসব পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাপানো হয়েছিল, তাতে কোথাও কেষ্টর নামগন্ধ পর্যন্ত নেই। পঞ্চায়েত নির্বাচনে কেষ্ট অনুগামীদের দাক্ষিণ্য পেতেই কী মমতার এই সস্তা কুম্ভীরাশ্রু বিসর্জন? প্রশ্ন দলেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indian Economy: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের শিরোপা পাবে ভারত, কবে জানেন?

    Indian Economy: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের শিরোপা পাবে ভারত, কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৭-২৮ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের (Indian Economy) শিরোপা পাবে ভারত। অন্তত এমনই ‘ভবিষ্যদ্বাণী’ করলেন বিখ্যাত অর্থনীতিবিদ অরবিন্দ পানাগারিয়া (Arvind Panagariya)। ভারত যে দ্রুত উন্নতির শিখরে পৌঁছবে, সে ব্যাপারেও আত্মবিশ্বাসী এই খ্যাতনামা অর্থনীতিবিদ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক পানাগারিয়া। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানও ছিলেন। তিনি বলেন, বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। আগামী পাঁচ বছর ভারত এই জায়গায় থাকবে। তিনি বলেন, বর্তমানে ২০২৩ সাল চলছে। তাই ২০২৭-২৮ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া উচিত ভারতের। বুধবারই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তার ঠিক একদিন আগে লোকসভায় ইকনোমিক সার্ভের রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ দাঁড়াবে ৬.৫ শতাংশে।

    মেরা ভারত…

    প্রসঙ্গত, বর্তমানে ভারত (Indian Economy) বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। এই জায়গাটা দীর্ঘদিন দখল করেছিল ইংল্যান্ড। রাজার দেশকে সরিয়ে বর্তমানে ওই জায়গা দখল করেছে মোদির ভারত। তার পর থেকেই শুরু হয়েছে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দৌড়। মঙ্গলবার ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডস ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক আপডেটে জানিয়েছে, ভারতের গ্রোথ ৬.৮ শতাংশ থেকে ২০২২ সালে কমে দাঁড়ায় ৬.১ শতাংশে। ২০২৪ সালে এটা ফের গিয়ে দাঁড়াতে পারে ৬.৮ শতাংশে।

    আরও পড়ুুন: শুক্রবার ত্রিপুরায় মেগা-শো বিজেপির, কারা কারা থাকবেন প্রচারে, জানেন?

    গত সপ্তাহে রাষ্ট্রসংঘ ওয়ার্ল্ড ইকনোমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস ২০২৩ রিপোর্টে জানিয়েছিল ২০২৪ সালে ভারতের গ্রোথ হতে পারে ৬.৭। তাতে এও বলা হয়েছে, ভারত হল বর্তমান বিশ্বে ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকনোমির দেশ। পানাগারিয়া বলেন, আমার সেন্স বলছে, ভারত (Indian Economy) বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এর গ্রোথ রেট হওয়া উচিত ৭ শতাংশেরও বেশি। তিনি বলেন, ভারতীয় অর্থনীতির যা ছবি তা ২০০৩ সালের মতো। ওই বছর গ্রোথ রেট ছিল প্রায় ৮ শতাংশ। গ্রোথ রেট বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, সংস্কারমূলক নানা পন্থা অবলম্বন করা হয়েছে। অর্থনীতির যে দুর্বল দিকগুলি ছিল, কোভিড অতিমারি পরিস্থিতিতে সেগুলি পরিষ্কার করা হয়েছে। এসব কারণেই তাঁর আশা, ভারত অচিরেই হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Supreme Court: এক প্রার্থীর একাধিক আসন থেকে লড়ার বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

    Supreme Court: এক প্রার্থীর একাধিক আসন থেকে লড়ার বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনে একজন প্রার্থীর একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত কিনা এই প্রশ্ন বারবার উঠেছে। সম্প্রতি এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়। আবেদনে আদালতে দাবি করা হয়, নতুন আইন প্রণয়ন করে একজন প্রার্থীর একাধিক আসনে লড়ায় নিষেধাজ্ঞা আনা হোক। বৃহস্পতিবার ওই মামলাই খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এদিন সাফ জানিয়ে দিয়েছে, বিষয়টিতে তারা হস্তক্ষেপ করবে না। এই বিষয়ে আইন প্রণয়ন তথা সিদ্ধান্ত নিতে পারবে সংসদ, আদালত নয়।

    মামলাটি কী?

    এক ব্যক্তির একাধিক আসনে লড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হোক, এমনই আবেদন করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব তথা আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়। তাঁর আবেদনে বলা হয়েছে, একই ব্যক্তি দু’টি কেন্দ্রে লড়াই করলে ফল প্রকাশের পরে একটি আসন ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একই ব্যক্তি দু’টি কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারেন না। সেখানে উপনির্বাচন করতে আবার প্রচুর পরিমাণে খরচ হয় নির্বাচন কমিশনের। আর এটি নির্বাচনী এলাকার ভোটারদের প্রতিও অবিচারও। ফলে তিনি এক ব্যক্তির একাধিক আসনে লড়াইয়ে নিষেধাজ্ঞা চেয়েছেন।

    আরও পড়ুন:‘‘সিবিআইয়ের জন্য খারাপ সময় আসছে’’! তাদেরই অফিসারকে জেরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    শীর্ষ আদালতের তরফে কী বলা হল?

    ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা এবং জেবি পারদিওয়ালার বেঞ্চ এক ব্যক্তির একাধিক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আইনকে বাতিল করতে অস্বীকার করেছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত এদিন জানিয়ে দিয়েছে, বিষয়টিতে তারা হস্তক্ষেপ করতে চায় না। আদালতের মন্তব্য, “এটি রাজনৈতিক গণতন্ত্রের একটি ইস্যু এবং এটি আদালতের জন্য নয়। এই বিষয়ে দেশের সংসদ সিদ্ধান্ত নিতে পারে।”

    বেঞ্চের তরফে আরও বলা হয়েছে, প্রার্থীরা বিভিন্ন কারণে বিভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং এটি গণতন্ত্রের পথকে আরও এগিয়ে নিয়ে যাবে কিনা তা সংসদের উপর নির্ভর করে। সুপ্রিম কোর্ট বলেছে যে, আইন প্রণয়ন সংসদীয় সার্বভৌমত্বের বিষয়, ফলে এটিকে অসাংবিধানিক বলাও যাবে না। শীর্ষ আদালত আরও জানিয়েছে, সংসদকে আইন সংশোধন করতে বাধাও দেবে না সুপ্রিম কোর্ট। ফলে এদিন আইনজীবীর মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Earths Inner Core: উল্টোদিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর কেন্দ্রস্থল! এর প্রভাব কী হতে পারে?

    Earths Inner Core: উল্টোদিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর কেন্দ্রস্থল! এর প্রভাব কী হতে পারে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের! পৃথিবীর কেন্দ্রে বন্ধ হয়ে গিয়েছে ঘূর্ণন। ভূ-বিজ্ঞানীরা বলছেন, দিক পরিবর্তন করে এবার বিপরীত দিকে হতে পারে ঘূর্ণন! এই ঘটনা নাকি তারই ইঙ্গিত! বিজ্ঞানীরা বলছেন দিক পরিবর্তনের সময়েই পৃথিবীরের অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন (Earths Inner Core) বন্ধ হয়। 

    এটা নতুন নয়, এমন ঘটনা ঘটেছিল ২০০৯ সালেও

    বিজ্ঞানীরা বলছেন, ২০০৯ সালেও হয়েছিল এমন ঘটনা। তখন পৃথিবীর অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন (Earths Inner Core) থেমে গিয়েছিল। পরে তা বিপরীত দিকে ঘুরে যায়। ১৪ বছর পর আবারও সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। পৃথিবীর ভূগর্ভে কী চলছে ভূমিকম্প বা আগ্নেয়গিরির বিস্ফোরণের সময়ই আমরা তা  অনুভব করতে পারি।

    নতুন গবেষণা কী বলছে

    সম্প্রতি একটি নতুন গবেষণায় জানা গিয়েছে, পৃথিবীর অভ্যন্তরীণ কোরটি ঘূর্ণন (Earths Inner Core) বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী বিপরীত দিকে হতে চলেছে ঘূর্ণন অভিমুখ। বিজ্ঞানীদের মতে অভ্যন্তরীণ কোরটি পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে সামনে বা পিছনে ঠিক দোলনের মতো ঘুরতে থাকে। দোলনের একটি চক্রের সময় প্রায় ৭০ বছর। অর্থাৎ ৩৫ বছরে দিক পরিবর্তন করার কথা এই দোলনের। এটি পূর্বে ১৯৭০-এর দশকের গোড়ার দিকে পরিবর্তিত হয়েছিল, গাণিতিক হিসাবে পরবর্তী ২০৪০-এর দশকের মাঝামাঝি সময়ে দিক পরিবর্তন করার কথা এটির। ১৯৩৬ সালে পৃথিবীর আভ্যন্তরীণ কোর নিয়ে অনেক তথ্যই পেয়েছিলেন বিজ্ঞানীরা। গবেষকরা ভূমিকম্প থেকে উৎপন্ন তরঙ্গ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময়ই তা জানতে পেরেছিলেন। গবেষকদের মতে ভূমিকম্পের তরঙ্গ সমগ্র পৃথিবী জুড়ে ভ্রমণ করে। চিনের পিকিং ইউনিভার্সিটির একটি দল ১৯৯৫ এবং ২০২১ সালের মধ্যে বেশিরভাগ ভূমিকম্প বিশ্লেষণ করেছেন। তাঁদের বিশ্লেষণে দেখা যাচ্ছে, ২০০৯ সালের কাছাকাছি কোনও এক সময় কোরটি ঘূর্ণন বন্ধ করে দেয় এবং ঘূর্ণনের (Earths Inner Core) দিক পরিবর্তন করে। গবেষকরা বলছেন, পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন দিনের দৈর্ঘ্যের পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং এই ঘূর্ণন পৃথিবীকে তার অক্ষের উপর ঘুরতেও সাহায্য করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mithun Chakraborty: শুক্রবার ত্রিপুরায় মেগা-শো বিজেপির, কারা কারা থাকবেন প্রচারে, জানেন?

    Mithun Chakraborty: শুক্রবার ত্রিপুরায় মেগা-শো বিজেপির, কারা কারা থাকবেন প্রচারে, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা (Tripura) বিধানসভা নির্বাচন। উত্তর পূর্বের এই রাজ্যের রাশ ধরে রাখতে জোর কদমে প্রচার শুরু করছে বিজেপি (BJP)। আজ, বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামিকাল, শুক্রবার ত্রিপুরায় মেগা শো করবে বিজেপি (Mithun Chakraborty)। জানা গিয়েছে, এদিন ত্রিপুরায় বিজয় সংকল্প জনসভার কর্মসূচি পালন করবে বিজেপি। এই পর্বে ত্রিপুরায় প্রচারে নামবেন এক ঝাঁক বিজেপি নেতা।

    প্রচারে বিজেপি…

    শুক্রবার কুমারঘাট এবং অমরপুর বিধানসভা কেন্দ্রে জনসভা করে প্রচারের সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিনই তিনি আগরতলায় এসে পৌঁছবেন বলে বিজেপি সূত্রে খবর। গেরুয়া শিবির সূত্রে আরও খবর, একুশের বাংলার বিধানসভা নির্বাচনে যেভাবে এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব প্রচার করেছিলেন, তেমনি ত্রিপুরায়ও হবে। এখানে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্মৃতি ইরানি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ। একের বেশি জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (PM Modi)। তবে তিনি কবে সভা করবেন, কোথায়ইবা করবেন, তা জানা যায়নি। ৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পরের দিন আসবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রতিমা ভৌমিক, বিপ্লব দেব এবং রাজীব ভট্টাচার্যেরও বিজেপির হয়ে প্রচার করার কথা।

    আরও পড়ুুন: ‘আরএসএস ডানপন্থীও নয়, বামপন্থীও নয়, জাতীয়তাবাদী’, সাফ জানালেন দত্তাত্রেয়

    এদিকে বঙ্গ বিজেপির এক ঝাঁক নেতাও শুক্রবার কার্যত চষে বেড়াবেন ত্রিপুরা। এদিন সভা করবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি, শান্তনু ঠাকুর ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মিঠুন সভা করবেন তিনটি। লকেটেরও এদিন তিনটি সভা করার কথা। দুটি করে সভা করবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং শান্তনু ঠাকুর। রাজ্য বিজেপির এক নেতা বলেন, আজ (বৃহস্পতিবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিক্ষুব্ধ যে দু একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরাও তা প্রত্যাহার করে নেবেন। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে বামেদের হঠিয়ে ত্রিপুরার ক্ষমতায় আসে বিজেপি। তার পর থেকে রাজ্যে কার্যত শুরু হয়েছে উন্নয়ন যজ্ঞ। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই কারণে ত্রিপুরায় এবারও ফিরছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
LinkedIn
Share