Blog

  • Nursing Recruitment: দুর্নীতি নার্সিং নিয়োগেও! অভিযোগের তির মন্ত্রী অখিল গিরির ভাইঝির দিকে

    Nursing Recruitment: দুর্নীতি নার্সিং নিয়োগেও! অভিযোগের তির মন্ত্রী অখিল গিরির ভাইঝির দিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির জট রাজ্য সরকারের পিছু ছাড়ছে না। হয় টাকা নিয়ে নিয়োগ নতুবা স্বজন পোষণ, এক চিত্র শিক্ষা ক্ষেত্রের সব দিকে। স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি মামলায় পরেশ কন্যা অঙ্কিতার বিরুদ্ধে বেআইনিভাবে চাকরিতে নিয়োগের অভিযোগ উঠেছিল। এবার নার্সিং-এ নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো অখিল গিরির ভাইঝি সাইনা গিরির।

    নার্সিং ছাত্রীদের অভিযোগ

    নিয়োগ তালিকায় পিছনের দিকে যাঁদের নাম ছিল, তাঁদের বেআইনিভাবে চাকরি দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। অভিযোগ, সেই একই কাজ করেছে স্বাস্থ্য দফতর। এবারও  নিয়োগের ক্ষেত্রে ফের রাজ্যের এক মন্ত্রীর নাম সামনে আনছেন নার্সিং চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার মতো তালিকায় পিছনের দিকে থেকেও চাকরি পেয়ে গিয়েছেন মন্ত্রী অখিল গিরির ভাইঝি সায়না গিরি। নার্সিং ছাত্রীদের দাবি, সাইনার নাম প্রথম তালিকায় বেরোয়নি, তা সত্ত্বেও তিনি চাকরি করছেন। আর তালিকার উপর দিকে থাকা ছাত্রীরা এখনও নিয়োগ পত্র হাতে পাননি। এই নিয়োগেও দুর্নীতির গন্ধ পাচ্ছেন চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীকে এই নিয়োগ নিয়ে জবাব দিতে হবে। উল্লেখ্য, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল। আদালতের নির্দেশে ইতিমধ্যেই সহকারী শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়েছে অঙ্কিতাকে। 

    আরও পড়ুন: পূর্ণমানের চেয়ে বেশি প্রাপ্ত নম্বর! ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নম্বরের ব্রেক আপ নিয়ে বিতর্ক

    কালীঘাটে ধুন্ধুমার 

    নার্সিং ছাত্রীদের বিক্ষোভের জেরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কালীঘাটে। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান নার্সিং চাকরিপ্রার্থীরা। দাবি একটাই, অবিলম্বে অবৈধদের নিয়োগ বাতিল করে উত্তীর্ণদের নিয়োগ করতে হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অভিমুখে রওনা হওয়ার পথে কালীঘাটে নার্সিং পড়ুয়াদের আটক করে পুলিশ। প্ল্যাকার্ড হাতে ক্রমাগত বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। তাঁদের টেনে-হিঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ। এরপর বিক্ষোভ স্থলে থাকা দুটি পুলিশ ভ্যানে একাধিক চাকরিপ্রার্থীদের আটক করা হয়। প্রতিবাদ জানালেই কেন এভাবে আটকানো হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Dry Skin: শীতে রুক্ষ ত্বকের সমস্যায় ভুগছেন? দেখে নিন, এগুলো করছেন না তো?

    Dry Skin: শীতে রুক্ষ ত্বকের সমস্যায় ভুগছেন? দেখে নিন, এগুলো করছেন না তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতকাল শুরু হয়েছে। ঠান্ডা বাতাসে এই সময় ত্বক রুক্ষ (Dry Skin) হয়ে যায়। পা ফাটা তো এক বড় সমস্যা। প্রতি ঘরেই রয়েছে। রুক্ষ ত্বককে তেলতেলে বানাতে বাজারে বডি লোশনের অভাব নেই।

    কিন্তু বডি লোশন বা আরও যেকোনও প্রসাধনী ব্যবহার করলেই কি রুক্ষ ত্বকের সমস্যার চিরস্থায়ী সমাধান পাওয়া যায়? রুক্ষ ত্বকের (Dry Skin) জন্য দায়ী থাকে সাধারণত পাঁচ ধরনের অভ্যাস। সেগুলি জেনে নিন—

    ১) জল কম পান করা 

    যদি ঠিক পরিমাণ মতো জল না খেয়ে থাকেন, তাহলে ত্বক রুক্ষ (Dry Skin) হবেই। পরিমাণ মতো জল পান না করলে ডিহাইড্রেশনও হতে পারে। রুক্ষ ত্বকের (Dry Skin) সঙ্গে ডিহাইড্রেশনের যে সরাসরি সম্পর্ক রয়েছে। যেকোনও ডাক্তার বলুন অথবা স্বাস্থ্য বিশেষজ্ঞ, তাঁরা পরিমাণ মতো জল খাওয়ার পরামর্শ দেন।

    ২) পরিমাণ মতো মাছ রাখতে হবে খাবার পাতে

    স্বাস্থ্য বিশারদরা নির্দিষ্ট পরিমাণ মাছ খাদ্য তালিকায় রাখতে বলছেন। DHA এবং EPA omega-3 fatty acid, ‘Healthy fat’ মাছে থাকে। যার ফলে দৃষ্টিশক্তি ভাল হয়, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং হার্টের পক্ষেও ভাল। খাবার পাতে তৈলাক্ত মাছ ত্বককে আর্দ্র রাখে।

    আরও পড়ুন: এই পাঁচ খাদ্যাভ্যাসে আপনার ওজন কমবে, শরীর ফিট থাকবে 

    ৩) প্রচুর পরিমাণে মদ্যপান ত্বককে শুষ্ক (Dry Skin) করে দেয়

    মদ্যপান যদি কারও অভ্যাসে পরিণত হয় তবে তা শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এবং ডিহাইড্রেশনের কারণ বলেও মনে করেন ডাক্তাররা। অতিরিক্ত মদ্যপানে ত্বক রুক্ষ (Dry Skin) হয়ে যায়।

    ৪) ডিম খাওয়ার সময় কুসুম বাদ দেবেন না

    ডিমের কুসুম হল পুষ্টির উৎস, ভিটামিন-ডি থাকে ডিমের কুসুমে। ভিটামিন-ডি আবার ত্বককে উজ্জ্বল এবং আর্দ্র রাখতে সাহায্য করে। তাই ত্বককে আর্দ্র রাখতে  ডিমের কুসুম কখনও এড়িয়ে যাবেন না। 

    ৫) বাজার চলতি হেল্থ সাপ্লিমেন্ট এড়িয়ে চলুন

    দৈহিক ওজন বৃদ্ধি এবং স্বাস্থ্যের বিকাশের জন্য অনেকেই বিভিন্ন সাপ্লিমেন্ট নেন। খাবার অথবা পানীয়ের সঙ্গে। এগুলি শরীরকে রুক্ষ (Dry Skin) করে দেয়। অন্তত বিশেষজ্ঞরা তাই বলছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Suvendu Adhikari: বিধানসভা ভোটের পর ২৬টি মিথ্যা মামলা! নিজের বই ‘১৯৫৬’ প্রকাশ শুভেন্দুর

    Suvendu Adhikari: বিধানসভা ভোটের পর ২৬টি মিথ্যা মামলা! নিজের বই ‘১৯৫৬’ প্রকাশ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোষণা ছিল আগেই। সেই মতোই মঙ্গলবার নিজের লেখা বই প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বইয়ের নামও আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি, ‘১৯৫৬’। মঙ্গলবার তিন ভাষায় প্রকাশিত হল সেই বই। শুভেন্দুর মন্তব্য, ‘‘এই প্রথম একই কেন্দ্র থেকে জয়ী ও পরাজিত প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রী হয়েছেন।

    বিরোধী দলনেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করা হচ্ছে, সেই অভিযোগ তুলে এ বার পুস্তিকা বার করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের ব্যবধান ছিল ১৯৫৬, সেটাই বইয়ের শিরোনাম। মামলার তথ্য দিয়ে এবং নানা জায়গায় বিরোধী দলনেতাকে যেতে বাধা দেওয়ার অভিযোগের ছবি-সহ ঘটনা উল্লেখ করে তিন ভাষায় লেখা ওই পুস্তিকা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে পাঠানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

    বইপ্রকাশের পর বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, “রাজ্যের গণতন্ত্র কেমন? আমি ১৯৫৬ নামে তিন ভাষায় একটি বই প্রকাশ করেছি। আমাকে কীভাবে দিনের পর দিন আটকানো হয়েছে তার ছবি দিয়েছি। আমার বিরুদ্ধে ২০২১ সালের ৫ মে-র পর থেকে ২৬টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।  ৮০ শতাংশ ক্ষেত্রে আমি উপস্থিত ছিলাম না। আমার বিরুদ্ধে আগে কোনও মামলা ছিল না। সব হয়েছে ৫ মে’র পরে। যেগুলো হাইকোর্ট গিয়েছে, সেগুলি তুলে ধরেছি।” আগেই বইপ্রকাশের কথা বলে শুভেন্দু জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata) তাঁকে যে উপহারগুলি দিয়েছেন, সেগুলি পুস্তক আকারে তিনি প্রকাশ করবেন। 

    কী বলেছেন শুভেন্দু? 

    শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, “৫-৭ বছরের পুরনো মামলাও রয়েছে। এমনকি হেয়ার স্ট্রিট থানাতেও আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ছাড়াও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এবং অন্যান্য রাজ্যের বিরোধী দলনেতাকে পাঠাব এই বই।” এই বইয়ে তাঁর বিরুদ্ধে করা মামলাগুলির কথা তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু স্মৃতিচারণ করে  বলেন, “প্রায় দশটির বেশি জায়গায় রাস্তায় শয়ে শয়ে পুলিশ দিয়ে আটকানো হয়েছে, সেই ছবিগুলি আমি দিয়েছি। আমি কয়েকটি ছবি দিতে পেরেছি। অত ছাপানোর আর্থিক ক্ষমতা আমার নেই।”

    আরও পড়ুন: ডিএলএডের প্রশ্ন ফাঁস, ‘বিশ্বাসঘাতকতা হয়েছে’ দাবি পর্ষদ সভাপতির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Mallikarjun Kharge: রাবণের সঙ্গে তুলনা মোদিকে! বিতর্কিত মন্তব্য মল্লিকার্জুন খাড়গের, প্রতিবাদ বিজেপির

    Mallikarjun Kharge: রাবণের সঙ্গে তুলনা মোদিকে! বিতর্কিত মন্তব্য মল্লিকার্জুন খাড়গের, প্রতিবাদ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ‘রাবণে’র সঙ্গে তুলনা করে বিতর্কে কংগ্রেস (Congress) প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। কংগ্রেসের নয়া সভাপতির এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, সভাপতির মন্তব্যেই স্পষ্ট কংগ্রেসের মানসিকতা। কংগ্রেস গুজরাটিদের অপমান করেছে। তাই ভোটের মাধ্যমে কংগ্রেসকে শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে বিজেপি।

    খাড়গের বাক্যবাণ…

    সদ্যই ভোটে জিতে  কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন অশীতিপর নেতা খাড়গে (Mallikarjun Kharge)। তার পর হয়েছে হিমাচল প্রদেশের ভোট। এবার হচ্ছে গুজরাট বিধানসভার নির্বাচন। গুজরাটে ১৮২টি আসনে ভোট হবে ডিসেম্বরে। সেই উপলক্ষে গুজরাটের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে রাবণ শব্দ প্রয়োগ করেন খাড়গে। কংগ্রেস সভাপতি বলেন, আমরা পুর নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন সর্বত্রই আপনার (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) মুখ দেখি। এর পরেই তাঁর প্রশ্ন, আপনার কি রাবণের মতো ১০০টি মস্তক আছে? খাড়গে বলেন, আমি দেখেছি, মোদিজির নামে ভোট চাওয়া হচ্ছে, সে পুরভোট হোক কিংবা বিধানসভা ভোট। মোদি কি পুরসভায় এসে কাজ করবেন? প্রয়োজনের সময় তিনি কি আপনাকে সাহায্য করবেন?

    খাড়গের (Mallikarjun Kharge) এই মন্তব্যের পরেই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র অমিত মালব্য ট্যুইট বার্তায় বলেন, গুজরাট নির্বাচনের উত্তাপ সহ্য করতে না পেরে চাপের মুখে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর কথার ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি ‘রাবণ’ বলেছেন। ‘মওত কা সওদাগর’ থেকে রাবণ…, কংগ্রেস গুজরাট ও তার পুত্রকে অপমান করেই চলেছে।

    কংগ্রেসকে উচিত শিক্ষা দেওয়া উচিত বলে মনে করেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেন, নরেন্দ্র মোদি গুজরাটের গর্ব। তিনি সকল নাগরিকের কল্যাণে কাজ করে চলেছেন। এই কথাগুলো মল্লিকার্জুন খাড়গের হলেও, মতবাদ হল সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীর। তিনি বলেন, মনে আছে নরেন্দ্র মোদিকে মওত কা সওদাগর বলেছিলেন? মধুসূদন মিস্ত্রি বলেছেন, নরেন্দ্র মোদিকে তাঁর অওকাত দেখাবেন। কোন অওকাত আপনি দেখাবেন সোনিয়াজি? গুজরাটের গর্বের বিরুদ্ধে যারা এই রকম শব্দ প্রয়োগ করে, সেই কংগ্রেস দলকে প্রত্যেক গুজরাটির ভোট দিয়ে শিক্ষা দেওয়া উচিত।

    আরও পড়ুন: গুজরাতসহ গোটা দেশকে ধ্বংস করেছে কংগ্রেস, প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Question Paper: ডিএলএডের প্রশ্ন ফাঁস, ‘বিশ্বাসঘাতকতা হয়েছে’ দাবি পর্ষদ সভাপতির

    Question Paper: ডিএলএডের প্রশ্ন ফাঁস, ‘বিশ্বাসঘাতকতা হয়েছে’ দাবি পর্ষদ সভাপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিএলএড পরীক্ষার প্রথম দিনেই ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র (Question Paper)। পরীক্ষা শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। এমনটাই দাবি করেছেন পর্ষদের সভাপতি গৌতম পাল। সোমবার ছিল ডিএলএড-এর সেমেস্টারের প্রথম দিন। এই পরীক্ষা নিয়ে একাধিক সাবধানতাও অবলম্বন করেছিল। তাতেও আটকানো গেল না প্রশ্নপত্র ফাঁস হওয়া। প্রশ্নপত্র ফাঁস হওয়ার দায় নিজের কাঁধে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

    ইতিমধ্যেই দুর্নীতির একাধিক অভিযোগে জর্জরিত প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার মাঝে এই ঘটনা (Question Paper) স্বাভাবিকভাবেই আরও অস্বস্থি বাড়িয়েছে পর্ষদের। পর্ষদ সভাপতি গৌতম পালের দাবি, কেউ বা কারা পর্ষদ তথা রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমনটা করেছেন। তিনি বলেন, “পরীক্ষাকেন্দ্রগুলিতে পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যদি এমন কোনও বিশ্বাসঘাতকতার কাজ করেন, তাহলে তাতে পর্ষদের কিছু করার নেই।” 

    কী ঘটেছে?

    সোমবার সকাল থেকেই সোশ্য়াল মিডিয়ায় ‘ডিএলএড- পার্ট টু এক্সামিনেশন’ লেখা একটি প্রশ্নপত্র ভাইরাল হয়। আর সোমবার থেকেই শুরু হয়েছে ডিএলএড। পরীক্ষার পর একাধিক পরীক্ষার্থী দাবি করেন, ওই প্রশ্নপত্রের (Question Paper) সঙ্গে ডিএলএডের প্রশ্ন ১০০ শতাংশ মিলে গিয়েছে।

    আরও পড়ুন: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

    সোমবার অরিন্দম খাঁড়া নামের এক ব্যক্তি ফেসবুকে হোয়াটসঅ্যাপের কিছু স্ক্রিনশট পোস্ট (Question Paper) করেন। তাতে দেখা যায়, বেলা ১০:৪৭ মিনিটে একগোছা প্রশ্নপত্র দেখা যাচ্ছে। সেগুলিই এদিনের পরীক্ষারই প্রশ্ন বলে দাবি করা হয়েছে। অথচ পরীক্ষা শুরু হয়েছে বেলা ১২টায়। পরীক্ষা চলে দুপুর ২টো পর্যন্ত। অর্থাৎ পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপেও!   

    প্রশ্নপত্র যাতে ফের ফাঁস (Question Paper) না হয়, সেই কারণে বিশেষ নির্দেশিকা জারি করল পর্ষদ। পরবর্তী পরীক্ষাগুলির ক্ষেত্রে ডিএলএডের প্রশ্নপত্র সকাল ১১.১৫ মিনিটের আগে কোনও ভাবেই ভেনুগুলিকে দেওয়া যাবে না। এটা নিশ্চিত করতে হবে, সিল অবস্থাতেই ভেনুগুলো থানা বা কাস্টোডিয়াম থেকে প্রশ্নপত্র নেবে। সবাইকে নিশ্চিত করতে হবে যাতে প্রশ্নপত্র নিয়ে কোনও রকম অনিয়ম না হয়।

    এবার ডিএলএড প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। কী ভাবে প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হল তা খতিয়ে দেখবে রাজ্য সরকারের গোয়েন্দা সংস্থা সিআইডি। ইতিমধ্যে গোটা বিষয়টি জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। নবান্নের নির্দেশেই সিআইডি তদন্ত করবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • MPOX: মাঙ্কিপক্সের নাম বদল করল ‘হু’, জানেন নতুন নাম কী?

    MPOX: মাঙ্কিপক্সের নাম বদল করল ‘হু’, জানেন নতুন নাম কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা চলছিলই নাম বদলের। বাইডেন প্রশাসনের চাপও ছিল। অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাম বদল করল ‘মাঙ্কিপক্সের’ (MonkeyPox)। নতুন নাম হল ‘এমপক্স’ (MPOX)। বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত ডেটায় (ICD-10) এবার থেকে ‘এমপক্স'(MPOX) নাম দেখা যাবে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ডেটাতেও (ICD-11) থাকবে একই নাম। 

    বিভিন্ন মহল থেকে এই ভাইরাসের নাম বদলের (MPOX) দাবি উঠতে থাকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও ভাইরাসটির নাম পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছিলেন। তাঁদের যুক্তি ছিল যে ভাইরাসটির নাম মাঙ্কিপক্স বলা ঠিক নয়। এমন নামের সঙ্গে বর্ণবিদ্বেষমূলক ভাবনা জড়িত রয়েছে। এই নামের জন্য আক্রান্ত রোগীরা অনেক ক্ষেত্রে টিকা পর্যন্ত নিতে চাইছিলেন না। ব্যাহত হচ্ছিল টীকাদানের কর্মসূচি। নড়ে চড়ে বসে সব মহল। দাবি উঠতে থাকে ‘মাঙ্কিপক্সের’ এমন একটা নাম হওয়া উচিত যেটি হবে বৈষম্যহীন এবং কারও উপর অপবাদ আরোপ করবে না। মাঙ্কিপক্সের (MPOX) নতুন নাম কী হতে পারে, সেই আবেদন জানিয়ে চলতি বছরের জুন মাসে ৩০ জন বিজ্ঞানী কে লিখিত পত্র দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্সের (MPOX) রোগী শনাক্ত হতে থাকে

    চলতি বছরের মে মাস থেকে উত্তর আমেরিকা ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্সের (MPOX) রোগী শনাক্ত হতে থাকে। সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই এই রোগে সংক্রমিত হয়েছেন প্রায় ৩০ হাজারের বেশি মানুষ। এই ভাইরাসের কোন টিকা বা ওষুধ এখনও পর্যন্ত সেভাবে আবিষ্কার হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, স্মল পক্স বা গুটি বসন্তের জন্য যে টিকা ব্যবহার করা হয় মাঙ্কিপক্স প্রতিরোধে তা যথেষ্ট কার্যকর।

    এই ভাইরাস আক্রান্তদের জ্বর আসে, মাথাব্যথা হয়, ঘন ঘন ঘামতে থাকে রোগী, মাংসপেশীতে টান ধরে এবং রোগীর মধ্যে অবসাদ দেখা দেয়। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপাশি শরীরে দেখা যায় ফুসকুড়ি। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস (MPOX) সংক্রমণের সাথে অনেক মিল আছে গুটিবসন্তের। তবে এই ভাইরাস (MPOX) আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১ শতাংশ বলেই জানা গেছে। বেশিরভাগ রোগী দুই থেকে চার সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে বলে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।

    আরও পড়ুন: শীতকালে উজ্জ্বল ও ঝলমলে ত্বক পেতে মেনে চলুন এই পাঁচটি টিপস

    ভাইরাসের (MPOX) ইতিহাস

    প্রসঙ্গত, ১৯৫৮ সালে ‘মাঙ্কিপক্স’ (MPOX) ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল ল্যাবরেটরিতে রাখা বানরের শরীরে। তাই এটি মাঙ্কিপক্স নামে তখন পরিচিতি পায়। ১৯৭০ সালে আফ্রিকার একটি দেশে মানবদেহে প্রথম এই ভাইরাস শনাক্ত করা হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Migrant Workers: বাড়িওয়ালারা সিসিটিভি বসান, নিদান শ্রীনগর পুলিশের

    Migrant Workers: বাড়িওয়ালারা সিসিটিভি বসান, নিদান শ্রীনগর পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়িওয়ালারা বাড়ির চতুর্দিকে সিসিটিভি (cc tv) বসান। ভাড়াটেরা রাতে ঝুঁকিপূর্ণ এলাকায় যাবেন না। সম্প্রতি এই মর্মে কাশ্মীরের (Kashmir) বাড়িওয়ালা এবং ভাড়াটেদের পরামর্শ দিয়েছে শ্রীনগর পুলিশ। কাশ্মীরে কাজের খোঁজে গিয়ে জঙ্গিপনার বলি হচ্ছেন ভিন রাজ্যের শ্রমিকরা (Migrant Workers)। সেই হত্যালীলা বন্ধেই এমন নিদান শ্রীনগর পুলিশের। যাঁরা স্থানীয় নন, তাঁদের শ্রীনগর খালি করতে বলা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। তাঁরা যাতে নিরাপদে তাঁদের বাড়িতে পৌঁছান, সেজন্যও তাঁদের নিয়োগকর্তাদের খোঁজ নিতে বলা হয়েছিল। সে খবর অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। শ্রীনগর পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, এ খবরের কোনও সত্যতাই নেই। পুলিশ জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের কেবল এটাই বলা হয়েছে যে ঝুঁকিপূর্ণ এলাকায় রাতে ভ্রমণ না করতে। আর বাড়ির মালিকদের বলা হয়েছে বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসাতে। যেসব বাড়িতে পরিযায়ী শ্রমিকরা থাকেন, তাঁদের বাড়ির মালিকদেরই এটা করতে বলা হয়েছে।

    হত্যালীলা…

    গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে জম্মু ও কাশ্মীরে ভিন রাজ্যের শ্রমিকদের (Migrant Workers) নিশানা করছে জঙ্গিরা। অক্টোবরে বিহারের বাসিন্দা ফুচকা বিক্রেতা অরবিন্দকুমার শাহকে শ্রীনগরে হত্যা করে জঙ্গিরা। উত্তর প্রদেশের পুলওয়ামায় খুন করা হয় পেশায় কাঠমিস্ত্রি সাগির আহমেদ। পরে কুলগামের ওয়ানপো এলাকায় গুলি করে খুন করা হয় বিহারের তিন শ্রমিককে। চলতি বছরেরই জুন মাসে চাদুরা এলাকায় মগ্রেপোরায় একটি ইটভাটার দুই বিহারি শ্রমিককেও খুন করা হয় একই কায়দায়।

    আরও পড়ুন: ফের বেঁফাস অখিল গিরি, অশীতিপর শিশিরকে কী ভাষায় আক্রমণ করলেন জানেন?

    জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, সোপিয়ান, পুলওয়ামা ও কুলগাম জেলা এবং শ্রীনগর শহরে এই ধরনের হামলার ঘটনা বেশি ঘটছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার কারণেই বাড়িওয়ালাদের সিসিটিভি বসাতে বলা হয়েছে। ভাড়াটেদের বারণ করা হয়েছে রাতে ঝুঁকিপূর্ণ এলাকায় না যেতে। শীতের শুরুতেই দেশের বিভিন্ন অংশ থেকে শ্রমিকরা আসেন কাশ্মীরে। নানা কাজ থাকে এই সময়টায়। তাই বাড়তি দু পয়সা রোজগারের আশায় আসেন তাঁরা।

    এই প্রথম নয়, চলতি বছরেরই এপ্রিল মাসে উপত্যকার ডেপুটি কমিশনার একটি নির্দেশিকা জারি করেন। তাতে স্থানীয় দোকানদারদের দোকানের বাইরে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। যাতে তাঁদের দোকানে কেউ হামলা চালাতে না পারে, তাই এই ব্যবস্থার নিদান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • TET: হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৪ টেট উত্তীর্ণদের নম্বরের তালিকা প্রকাশ পর্ষদের

    TET: হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৪ টেট উত্তীর্ণদের নম্বরের তালিকা প্রকাশ পর্ষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের দিকে আরও এক ধাপ অগ্রসর হলেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৪-এর টেট (TET) উত্তীর্ণদের নম্বরের তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণদের নম্বরের ব্রেক আপ প্রকাশ করা হয়েছে সোমবার।      

    ২০১৪ সালে টেট (TET) পাশদের ২০১৬ ও ২০২০ সালে নিয়োগ হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। কলকাতার রাজপথে আন্দোলনে নামেন চাকরিপ্রার্থীরা। দায়ের করা হয় মামলা। মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০১৪ সালে যাঁরা টেট পাশ করেছেন, তাঁরা লিখিত, মৌখিক পরীক্ষায় কত পেয়েছেন, স্পষ্ট উল্লেখ করে তালিকা প্রকাশ করতে হবে। সেইমতোই তালিকা প্রকাশ করল পর্ষদ।

    আরও পড়ুন: জামিনের পর এবার মামলা খারিজের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট

    কী রয়েছে স্কোর ব্রেকআপে? 

    ২০১৪ সালের টেটে (TET) ৪২ হাজার ৯৪৯ জনের শূন্যপদে নিয়োগ হয়েছে। তাঁদেরই প্রাপ্ত নম্বরের তালিকা এদিন প্রকাশিত হয়েছে। ব্রেক আপ স্কোরে রয়েছে টেটের স্কোর, মাধ্যমিকের স্কোর, উচ্চমাধ্যমিকের স্কোর, ট্রেনিং স্কোর, ভাইভার নম্বর, অ্যাপ্টিটিউড টেস্টের নম্বর। মোট ১২৮১ পাতার একটি পিডিএফ ফাইল প্রকাশ করা হয়েছে।

    পর্ষদের কাছে আগেই এই তথ্য চেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সিবিআই। সিবিআইয়ের তলবের পরই জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল বা ডিপিএসসিকে (DPSC) ডেডলাইন বেঁধে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। দ্রুত এক্সেল ফরম্যাটে প্রত্যেকের নিয়োগ তথ্য ইমেল করতে বলা হয়েছিল পর্ষদে। টেটের (TET) রোল নম্বর, টেট পাশের সার্টিফিকেট-সহ, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি জমা দিতে বলা হয়েছিল। আদালতই এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। এর আগেও ২০১৪ সালের টেট উত্তীর্ণ ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ জনের নম্বর প্রকাশ করেছে পর্ষদ। কিন্তু সেই তালিকা ‘অসম্পূর্ণ’ বলে অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীরা।  দীর্ঘ ৮ বছরের লড়াইয়ের পর প্রকাশিত হল তালিকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

      

     

  • BSF: ফের পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ, মিলল মাদক

    BSF: ফের পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ, মিলল মাদক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পাকিস্তানি (Pakistan) ড্রোনকে (Drone) গুলি করে নামাল বিএসএফ (BSF)। সোমবার রাতে সীমান্তে টহল দিচ্ছিল বিএসএফের একটি দল। আচমকাই কানে আসে শব্দ। শূন্য থেকে ভেসে আসা ওই শব্দের উৎস লক্ষ্য করেই গুলি চালায় বিএসএফ। তখনই দেখা যায় আকাশ থেকে খসে পড়েছে একটা অতিকায় ড্রোন। পাঞ্জাবের অমৃতসরের কাছে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিন দুই আগেও ওই এলাকায় একটি ড্রোনকে গুলি করে নামিয়েছিল বিএসএফ। আটচল্লিশ ঘণ্টা পরে ফের সেই একই ঘটনা। প্রাথমিক তদন্তে অনুমান, ওই ড্রোনের মাধ্যমেই পাচার করার চেষ্টা চলছিল মাদক।

    বিএসএফের বিবৃতি…

    ঘটনার পরে পরে বিএসএফের (BSF) তরফে জারি করা হয় বিবৃতি। তাতে বলা হয়, ২৮ নভেম্বর রাত ১০টা ৪৭ মিনিট নাগাদ সীমান্তে মোতায়েন বিএসএফ আধিকারিকরা অদ্ভুত আওয়াজ পেয়েছিলেন। তখনই খেয়াল করেন, পাকিস্তানের দিক থেকে একটি সন্দেহজনক ড্রোন ভারতীয় ভূখণ্ডের ভিতর অমৃতসর গ্রামীণ ডেলার ছহরপুর গ্রামের কাছে আসছে। নিয়ম অনুযায়ী, ড্রোনটিকে গুলি ছুঁড়ে আটকানোর চেষ্টা করা হয়। গুলি লেগেই সেটি মাটিতে আছড়ে পড়ে। সূত্রের খবর, পরে আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় একটি হেক্সাকপ্টার উদ্ধার করে বিএসএফ। এর সঙ্গে সঙ্গে সাদা পলিথিনে মোড়া সন্দেহজনক কিছু বস্তুরও হদিশ মেলে ছহরপুর গ্রামের একটি খেতে।

    জম্মু-কাশ্মীরে রদ হয়েছে ৩৭০ ধারা। তার পর থেকেই আরও বেশি করে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে পাকিস্তান। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেওয়ার পাশাপাশি পাঞ্জাবের খালিস্তান জঙ্গিদেরও নানাভাবে সাহায্য করছে ভারতের এই প্রতিবেশী দেশটি। এসব কারণেই চিনের তৈরি ড্রোনের মাধ্যমে তারা কখনও অস্ত্র, কখনও বা মাদক পাচার করছে ভারতে। দিন কয়েক আগে একটি ড্রোনের মাধ্যমে পাঞ্জাবের মাটিতে অস্ত্র ফেলেছিল পাকিস্তান।

    আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের চেষ্টা এক পাকিস্তানির! গুলি করে মারল বিএসএফ, ধৃত আরও ১

    প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, সীমান্তপারের সন্ত্রাস নিয়ন্ত্রণে দুরন্ত ভূমিকা নিয়েছে ভারতীয় সেনা। তিনি এও বলেছিলেন, ওরা এখন পিস্তল গ্রেনেড এবং মাদক ঢুকিয়ে বিচ্ছিন্নভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। আমরা তা সফল হতে দেব না। তিনি জানিয়েছিলেন, লঞ্চপ্যাডগুলিতে এই মুহূর্তে অন্তত ১৬০ জন সন্ত্রাসবাদী ঘাপটি মেরে বসে রয়েছে। এর মধ্যে ১৩০জন পিরপাঞ্জালের উত্তর দিকে লুকিয়ে, আর বাকি ৩০ জন দক্ষিণ দিকে। পুরো এলাকা ধরলে ৮২জন পাকিস্তানি ও ৫৩ জন স্থানীয় সন্ত্রাসবাদী স্রেফ সুযোগের অপেক্ষায় রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Kolkata Weather: কলকাতার তাপমাত্রা বাড়ল দুই ডিগ্রিরও বেশি! আজ কেমন থাকবে আবহাওয়া?

    Kolkata Weather: কলকাতার তাপমাত্রা বাড়ল দুই ডিগ্রিরও বেশি! আজ কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকালের থেকে তাপমাত্রা একলাফে ২ ডিগ্রির বেশি বেড়ে গেল শহর কলকাতায় (Kolkata Weather)। ফলে কনকনে ঠান্ডা পড়তে এখনও বেশ দেরি। উত্তরবঙ্গে ক্রমশ তাপমাত্রা কমলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবারের থেকেও এই তাপমাত্রা প্রায় আড়াই ডিগ্রির মত বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় শীত জাঁকিয়ে পড়তে চলেছে পরের মাসের মাঝে। তবে এই ক’দিন শীতের আমেজ বজায় থাকবে।

    কলকাতার আবহাওয়া

    এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিস্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে আবহাওয়া সূত্রে খবর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে আজ তাপমাত্রা একধাক্কায় আড়াই ডিগ্রির কাছাকাছি বেড়ে গিয়েছে। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ (Kolkata Weather)।

    আরও পড়ুন:জেলায় জেলায় কনকনে শীত, কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা কবে?

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আগামী দুদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ারও কোনও পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে। তবে কোনও কোনও জায়গায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গের মত আগামী ১ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না (Kolkata Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখনই জমিয়ে ঠান্ডা পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস (Kolkata Weather)। জমিয়ে ঠান্ডা উপভোগ করার জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জেলায় জেলায় তাপমাত্রা বেশ নেমেছে। পশ্চিমের জেলাগুলিতেও স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নিচে তাপমাত্রা থাকবে বলে খবর।

    আরও পড়ুন: রেকর্ড পারদ পতন! আজ কলকাতার শীতলতম দিন, ঠান্ডা পড়বে আরও

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share