Tag: bangla news

bangla news

  • Deepawali: বিদেশে দীপাবলি উদ্‌যাপন করায় ভারতীয়দের নিশানা! আমেরিকা, ব্রিটেন ও কানাডায় বর্ণবিদ্বেষী মন্তব্য

    Deepawali: বিদেশে দীপাবলি উদ্‌যাপন করায় ভারতীয়দের নিশানা! আমেরিকা, ব্রিটেন ও কানাডায় বর্ণবিদ্বেষী মন্তব্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আলোর উৎসব দীপাবলি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়রাও প্রতিবছর সাড়ম্বরে এই উৎসব পালন করেন। তবে ২০২৫ সালের অক্টোবর মাসে আমেরিকা, ব্রিটেন ও কানাডার একাধিক জায়গায় দীপাবলি (Deepawali) উদ্‌যাপনকে কেন্দ্র করে ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী, বিদেশিবিদ্বেষী ও অবমাননাকর মন্তব্যের একাধিক ঘটনা সামনে এসেছে। বিভিন্ন বিদেশি প্রভাবশালী ব্যক্তি, সোশ্যাল মিডিয়া ইউজার এবং সাধারণ নাগরিকের একাংশ ভারতীয়দের উৎসব পালন, হিন্দু ধর্মীয় বিশ্বাস এবং পশ্চিমের দেশগুলিতে (Anti Hindu Incidents) ভারতীয়দের বসবাসের অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন।

    টেক্সাসে প্রকাশ্য বিক্ষোভ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য—অক্টোবর মাসজুড়ে একাধিক ঘটনায় ভারতীয় সম্প্রদায়কে নিশানা করা হয়েছে। কোথাও দীপাবলিকে আবর্জনা বলে কটাক্ষ করা হয়েছে, কোথাও হিন্দু দেবদেবীদের অসুর বলে অভিহিত করা হয়েছে। আবার কোথাও ভারতীয় অভিবাসীদের নিজেদের দেশে ফিরে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

    বিশেষ করে আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রধান কাশ প্যাটেল দীপাবলির শুভেচ্ছা জানানোর পর তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় একের পর এক বিদ্বেষমূলক আক্রমণ। উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলনের সমর্থক এবং বিভিন্ন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইউজার হিন্দু ধর্মীয় রীতিনীতি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। একই ধরনের ঘটনা দেখা গিয়েছে ব্রিটেন ও কানাডাতেও।

    ২০২৫ সালের অক্টোবর মাসে প্রকাশ্যে আসা এমন ১৯টি ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে একটি প্রতিবেদনে। ঘটনাগুলিতে ধর্মীয় অসহিষ্ণুতা, ভারতীয়দের প্রতি বিদ্বেষ এবং সাংস্কৃতিক পরিচয়কে অপমান করার প্রবণতা স্পষ্ট হয়েছে।

    টেক্সাসে দীপাবলিকে ‘আবর্জনা‘ বলে কটাক্ষ (Deepawali)

    ২০২৫ সালের ২৪ অক্টোবর, দীপাবলির কয়েক দিন পর আমেরিকার টেক্সাসের আরভিং শহরে ‘টেক অ্যাকশন টেক্সাস’ নামে পরিচয় দেওয়া একটি গোষ্ঠী ভারতীয়বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে। মুখ ঢাকা অবস্থায় বিক্ষোভকারীরা আমেরিকার পতাকা হাতে নিয়ে দীপাবলি উৎসবকে ‘আবর্জনা’ বলে আক্রমণ করেন।

    বিক্ষোভস্থলে বিভিন্ন ব্যানার ও পোস্টার প্রদর্শন করা হয়। সেগুলিতে দীপাবলি উদ্‌যাপন, এইচ-১বি ভিসাধারী এবং হিন্দু ধর্মীয় বিশ্বাসকে নিশানা করা হয়েছিল। পোস্টারে লেখা ছিল, “টেক্সাসকে ভারতের মতো করে তুলতে দেব না” এবং “বিদেশি অসুরদের প্রত্যাখ্যান করো”।

    দীপাবলিকে অসুরপূজা বলে আক্রমণ খ্রিস্টান পডকাস্টারের

    ২৩ অক্টোবর খ্রিস্টান পডকাস্টার জোশুয়া হেমস সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে দীপাবলির সমালোচনা করেন। তিনি এই উৎসবকে ‘মিথ্যা ধর্মের’ আচার বলে উল্লেখ করেন। দীপাবলি উদ্‌যাপনকে অসুরপূজার সঙ্গে তুলনা করেন। ২৩ অক্টোবর নেট নামে পরিচিত এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পশ্চিমের দেশগুলিতে ভারতীয়দের দীপাবলি উদ্‌যাপন নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। তাঁর পোস্টে ভারতীয়দের মস্তিষ্কহীন বলে অপমান করার পাশাপাশি পশ্চিমের দেশগুলিকে তাঁদের কারণে বসবাসের অযোগ্য হয়ে উঠছে বলে দাবি করা হয়। দীপাবলির (Deepawali) উৎসবকেও তিনি আবর্জনা বলে কটাক্ষ করেন।

    ট্রাম্পের দীপাবলি উদ্‌যাপনের সমালোচনায় নিকোলাস ফুয়েন্তেস

    ২২ অক্টোবর সাত লাখেরও বেশি ফলোয়ার থাকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিকোলাস জে ফুয়েন্তেস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীপাবলি উদ্‌যাপনের সমালোচনা করেন। এই প্রসঙ্গে তিনি লেখেন, “এই প্রশাসন একটি প্রহসন।” ২১ অক্টোবর মিশেল এলএ নামে এক প্রভাবশালী ব্যক্তি দীপাবলি উদ্‌যাপনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে আপত্তিকর মন্তব্য করেন। তাঁর বক্তব্য ছিল, “এইসব আবর্জনা নিজেদের দেশেই গিয়ে উদ্‌যাপন করুন।” ২১ অক্টোবর তুলসী গ্যাবার্ডের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায় জোনাথন হোয়েনিশ দীপাবলি উদ্‌যাপনের সমালোচনা করেন। তিনি লেখেন, “জীবন্ত ঈশ্বর পৌত্তলিক দেবদেবীদের উপাসনা মেনে নেন না। আমেরিকা একটি খ্রিস্টান রাষ্ট্র। সমস্ত ধর্ম সমানভাবে গ্রহণযোগ্য—এমন ভান করা বন্ধ করার জন্য আমি তুলসী গ্যাবার্ডকে আহ্বান জানাচ্ছি।” তুলসী গ্যাবার্ডের দীপাবলি সংক্রান্ত পোস্টের জবাবে কার্ল বেনেট হিন্দু দেবদেবীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তিনি লেখেন, “ভারতীয় দেবতারা অসুর। তাঁদের সঙ্গে যিশুখ্রিস্টের (Anti Hindu Incidents) তুলনা করবেন না।”

    লন্ডনে দীপাবলির আতশবাজি নিয়ে আপত্তি কুইন নাটালির

    ২১ অক্টোবর লন্ডনের ইস্ট হ্যামে ভারতীয়দের দীপাবলি উদ্‌যাপন এবং আতশবাজি প্রদর্শন নিয়ে সমালোচনা করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুইন নাটালি। রাস্তায় আতশবাজি পোড়ানোর ছবি প্রকাশ করে তিনি লেখেন, “এটা একেবারেই পাগলামি! লন্ডনের ইস্ট হ্যামের রাস্তায় ভারতীয়রা দীপাবলি উপলক্ষে রীতিমতো আতশবাজির প্রদর্শনী করছে।” শেষে তিনি কটাক্ষ করে বলেন, “এটা তো (Deepawali) ভারত।” ২১ অক্টোবর ‘কনসার্নড সিটিজেন’ নামে পরিচিত এক ব্যক্তি লন্ডন-সহ ব্রিটেনের বিভিন্ন জায়গায় দীপাবলির আতশবাজি ও উৎসব উদ্‌যাপনের সমালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি ৫ নভেম্বর পালিত ব্রিটেনের ঐতিহ্যবাহী গাই ফক্স দিবসের আতশবাজি প্রদর্শনের সঙ্গে দীপাবলির তুলনা করেন। তাঁর দাবি, আগে ব্রিটেনে সুশৃঙ্খল, নিরাপদ এবং পারিবারিক পরিবেশে আতশবাজির আয়োজন করা হত। তিনি আরও লেখেন, “এখন দীপাবলির সপ্তাহজুড়ে বিভিন্ন শহরে সারারাত আতশবাজি ও গানবাজনা চলে। রাস্তায় সর্বত্র আবর্জনা ছড়িয়ে থাকে। ব্রিটেন আর আগের ব্রিটেন নেই। কেউ এর জন্য ভোট দেয়নি।”

    দীপাবলিকে যৌনবাহিত রোগের সঙ্গে তুলনা

    ২১ অক্টোবর আমেরিকার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফিলস গাই দীপাবলি নিয়ে একটি অবমাননাকর পোস্ট করেন। আলোর মাধ্যমে অন্ধকারের বিনাশের প্রতীক এই হিন্দু ধর্মীয় উৎসবকে তিনি যৌনবাহিত রোগের সঙ্গে তুলনা করেন। তাঁর এই মন্তব্যের পর হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, এই ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় বিদ্বেষ ও হিন্দুবিরোধী মনোভাব ছড়িয়ে দেয়। ২১ অক্টোবর কাশ প্যাটেলের দীপাবলির শুভেচ্ছাবার্তার জবাবে নিক নামে এক সোশ্যাল মিডিয়া ইউজার অবমাননাকর মন্তব্য করেন। তিনি লেখেন, “৯৯ শতাংশ আমেরিকান এই তথাকথিত সমকামী উৎসবের বিষয়ে কিছুই জানেন না, এমনকী পরোয়াও করেন না।”

    হিন্দু দেবদেবীদের ‘মিথ্যা দেবতা‘ বলে আক্রমণ ব্রি সলস্ট্যাডের

    ২০ অক্টোবর কাশ প্যাটেলের দীপাবলির শুভেচ্ছা পোস্টের প্রতিক্রিয়ায় ইনফ্লুয়েন্সার ব্রি সলস্ট্যাড হিন্দু ধর্মীয় বিশ্বাস নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি লেখেন, “আমাদের দেশের সমস্ত নেতৃত্বের পদ থেকে পৌত্তলিক, অসুর এবং মিথ্যা দেবতার উপাসকদের সরিয়ে দেওয়ার পক্ষেই আমার রাজনৈতিক অবস্থান। দীপাবলিতে মিথ্যা দেবতাদের উপাসনা করা হয় এবং এর মাধ্যমে অসুরদের উপস্থিতি ও আশীর্বাদ আহ্বান করা হয়। সম্পদের দেবীর আগমন কামনায় আনুষ্ঠানিকভাবে প্রদীপ জ্বালানো হয়।”

    ২০ অক্টোবর আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রধান কাশ প্যাটেল সোশ্যাল মিডিয়ায় দীপাবলির শুভেচ্ছা জানান। এরপরই ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ আন্দোলনের কয়েকজন সমর্থক তাঁকে নিশানা করেন। তাঁদের মন্তব্যে উঠে আসে বর্ণবিদ্বেষ ও হিন্দুবিরোধী মনোভাব।

    একজন লেখেন, “এই মিথ্যা ধর্মের দীপাবলির মতো অর্থহীন বিষয় প্রত্যাখ্যান করুন।” অন্য এক ব্যক্তি মন্তব্য করেন, “খ্রিস্টান রাষ্ট্র আমেরিকায় বিদেশি দেবদেবীদের প্রচার করা বুদ্ধিমানের কাজ নয়।” আর একজন দীপাবলিকে (Deepawali) ‘নরকীয় উদ্‌যাপন’ বলে অভিহিত করেন।

    হিন্দু দেবদেবীদের অসুর বলে আক্রমণ ব্রিটিশ রাজনীতিকের

    ২০ অক্টোবর লন্ডনের খ্রিস্টান রাজনীতিক জেডা ফ্রানসেন সোশ্যাল মিডিয়ায় দীপাবলির শুভেচ্ছাবার্তার প্রতিক্রিয়ায় হিন্দু ধর্মীয় ঐতিহ্য নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তিনি ভগবান রাম এবং মা কালীর মতো হিন্দু দেবদেবীদের ‘অসুরসুলভ’ বলে উল্লেখ করেন। পাশাপাশি দাবি করেন, ব্রিটেনে দীপাবলি উদ্‌যাপনের কোনও জায়গা নেই। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা শুরু হয়।

    ভারতীয়দের দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ

    ২০ অক্টোবর কাশ প্যাটেলের দীপাবলির পোস্টের প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জোয়েল ওয়েবন তাঁকে নিশানা করেন। তিনি লেখেন, “নিজের দেশে ফিরে যান এবং আপনাদের বালির অসুরদের উপাসনা করুন। আমার দেশ থেকে বেরিয়ে যান।” ২০ অক্টোবর নিউ ক্রিস্টেনডম প্রেসের প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ এরিক কন কাশ প্যাটেলের দীপাবলির পোস্টের জবাবে অন্য ধর্মের দেবদেবীদের উপাসনা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি লেখেন, “একমাত্র খ্রিস্টই বিশ্বের আলো, যিনি অন্ধকার ও তার অসুরদের পরাজিত করেছেন। আমরা বিদেশি জনগোষ্ঠীর (Anti Hindu Incidents) মিথ্যা দেবতাদের উপাসনা করি না।”

    ২০ অক্টোবর কাশ প্যাটেলের দীপাবলির শুভেচ্ছাবার্তার প্রতিক্রিয়ায় প্রিস্ট ট্যানার কার্টরাইট ভারতীয়দের উদ্দেশে বিদ্বেষমূলক মন্তব্য করেন। তিনি লেখেন, “অ্যাংলো-প্রোটেস্ট্যান্ট সংস্কৃতি গ্রহণ করুন, নয়তো এখান থেকে চলে যান। এখানে অসুরপূজার কোনও জায়গা নেই।”

    কানাডায় বর্ণবিদ্বেষ

    ১৮ অক্টোবর কানাডার প্রযুক্তিবিদ মার্টি বেলাঞ্জার নেটফ্লিক্সের তরফে পাঠানো দীপাবলির শুভেচ্ছাবার্তার প্রতিক্রিয়ায় ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। তিনি লেখেন, “আমাকে এই ধরনের বাজে জিনিস পাঠানো বন্ধ করুন। তৃতীয় বিশ্বের অভিবাসীরা আমার দেশে অনুপ্রবেশ করে যে উৎসব পালন করে, তা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই।”

    ৭ অক্টোবর ব্রুস নামে এক প্রভাবশালী ব্যক্তি এবং ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ আন্দোলনের সমর্থক কানাডার টরন্টোয় দীপাবলি উদ্‌যাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি ভারতীয় সম্প্রদায়কে নিশানা করে লেখেন, “টরন্টোয় দীপাবলি উদ্‌যাপন! এটা অত্যন্ত আপত্তিকর। ভারতীয় অনুপ্রবেশকারীরা কানাডাকে এর চেয়ে বেশি অসম্মান করতে পারে না। তাঁদের ফিরে যেতেই হবে।”

    আতশবাজি নিয়ে আপত্তি, নাকি হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ?

    ২০২৫ সালের অক্টোবর মাসে ঘটে যাওয়া এই ঘটনাগুলি শুধু একটি উৎসবের বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং বিদেশের মাটিতে ভারতীয়দের সাংস্কৃতিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস এবং অস্তিত্বের অধিকারকে ঘিরে বৃহত্তর অসহিষ্ণুতার ছবিও সামনে এনেছে। প্রকাশ্য বিক্ষোভ, সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক প্রচার এবং বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাবার্তার প্রতিক্রিয়ায় ধর্মীয় আক্রমণ—সব মিলিয়ে ভারতীয় সম্প্রদায়ের প্রতি বিরূপ মনোভাবের নানা দিক প্রকাশ পেয়েছে।

    এই ঘটনাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, দীপাবলিকে অসুরপূজা বলা, হিন্দু দেবদেবীদের অপমান করা, ভারতীয়দের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা এবং তাঁদের নিজেদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া। এগুলিকে নিছক ধর্মীয় স্বাধীনতা বা মতপ্রকাশের অধিকার বলে ব্যাখ্যা করা যায় না। বরং এর মধ্যে ধর্মীয় অসহিষ্ণুতা, বিদেশিবিদ্বেষ এবং হিন্দুদের প্রতি অবজ্ঞার প্রকাশ ঘটেছে (Deepawali)।

    যাঁরা নিয়মিত বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষে কথা বলেন, তাঁদের একাংশের আচরণে এই নীতিগুলির প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত অন্য ধর্মের মানুষ যখন নিজেদের ধর্মীয় উৎসব পালন করেন, তখন তাঁদের প্রতি একই রকম সম্মান দেখানো হচ্ছে কি না, তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।

    আতশবাজি ও বায়ুদূষণের প্রসঙ্গেও এই বিতর্কের অন্য একটি দিক রয়েছে। পরিবেশদূষণ নিয়ে উদ্বেগ অবশ্যই যুক্তিসংগত। কিন্তু সেই উদ্বেগ কি সব উৎসবের ক্ষেত্রেই সমানভাবে প্রকাশ পায়? নাকি দীপাবলির ক্ষেত্রেই তা বিশেষভাবে বিদ্বেষের হাতিয়ার হয়ে উঠছে?

    বিশ্বের বিভিন্ন দেশে নববর্ষ উদ্‌যাপনেও ব্যাপক আতশবাজি পোড়ানো হয়। ইউরোপ ও উত্তর আমেরিকার বহু জায়গায় বর্ষবরণের রাতে এই আয়োজন দেখা যায়। নেদারল্যান্ডসে নববর্ষের প্রথম ঘণ্টায় বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণার ঘনত্ব প্রতি ঘনমিটারে ২৭৭ মাইক্রোগ্রাম পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে এই বৃদ্ধির পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ৫৯৮ মাইক্রোগ্রাম।

    জার্মানির অগসবুর্গে পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে, নববর্ষের দিনে আতশবাজির কারণে বাতাসে উপস্থিত মৌলিক কালো কার্বনের প্রায় ৪৫ শতাংশ তৈরি হয়েছিল।

    ব্রিটেনেও প্রতিবছর গাই ফক্স দিবস উপলক্ষে বড় আকারে আতশবাজির আয়োজন করা হয়। আবার বড়দিন উপলক্ষেও বিশ্বের বিভিন্ন দেশে উৎসবের অংশ হিসেবে আতশবাজি পোড়ানো হয়।

    পক্ষপাতিত্ব কেন

    অন্যদিকে, দীপাবলির সময় বায়ুদূষণ বৃদ্ধির বিষয়টিও বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে। ২০২২ সালে প্রকাশিত দিল্লির একটি গবেষণায় দেখা যায়, আতশবাজি পোড়ানোর সময় বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫-এর ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কোনও কোনও ক্ষেত্রে এই মাত্রা আতশবাজি পোড়ানোর আগের তুলনায় ১৬ গুণ পর্যন্ত পৌঁছেছিল।

    অর্থাৎ বায়ুদূষণের সমস্যা বাস্তব এবং জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। প্রতিটি দেশেরই উচিত বৈজ্ঞানিক মূল্যায়ন, কার্যকর নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বিকল্পের মাধ্যমে এই সমস্যার মোকাবিলা করা। কিন্তু পশ্চিমের দেশগুলিতে নববর্ষ বা অন্যান্য উৎসবে আতশবাজি গ্রহণযোগ্য হলেও দীপাবলির ক্ষেত্রেই তা কেন ভারতীয় ও হিন্দুদের অপমান করার অজুহাত হয়ে উঠবে?

    প্রশ্নটি দীপাবলির সমালোচনা করা যাবে কি না, তা নিয়ে নয়। বরং যাঁরা সহনশীলতা, বহুত্ববাদ এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলেন, হিন্দু ধর্মের মানুষদের উৎসব পালনের ক্ষেত্রেও তাঁরা সেই নীতি মেনে চলতে প্রস্তুত কি না, সেটাই আসল প্রশ্ন।

    নিজেদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দাবি করার পাশাপাশি অন্য সম্প্রদায়ের দেবদেবীদের অসুর বলা, তাদের উৎসবকে আবর্জনা হিসেবে চিহ্নিত করা কিংবা সেই সম্প্রদায়ের মানুষদের অনুপ্রবেশকারী বলা কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি সাংস্কৃতিক মতপার্থক্য নয়, বরং সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের অহংকারের আড়ালে লুকিয়ে থাকা বিদ্বেষ।

    বিদেশে বসবাসকারী হিন্দুদের নিজেদের উৎসব (Deepawali) পালনের জন্য ক্ষমা চাইতে হবে কেন? নিজেদের ধর্মীয় পরিচয় গোপন করতে হবে কেন? কিংবা যে দেশে তাঁরা বসবাস করেন, সেই (Anti Hindu Incidents) দেশের সমাজে নিজেদের জায়গা পাওয়ার জন্য অনুমতি চাইতে হবে কেন?

    সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান কখনও একতরফা হতে পারে না। পশ্চিমের দেশগুলি যদি নিজেদের ঐতিহ্য ও উৎসবকে অবজ্ঞা ছাড়াই উদ্‌যাপন করতে চায়, তাহলে দীপাবলি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী কোটি কোটি ভারতীয়ের উৎসবের প্রতিও একই মর্যাদা ও সম্মান দেখাতে হবে বলেই দাবি ভারতীয়দের।

     

  • Sonia Gandhi Memoir: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় হিন্দু ভাবাবেগে আঘাত! ক্ষমা চাওয়ার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    Sonia Gandhi Memoir: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় হিন্দু ভাবাবেগে আঘাত! ক্ষমা চাওয়ার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হল। হিন্দু ভাবাবেগে আঘাত, সন্ত্রাসবাদীদের প্রতি কথিত সহানুভূতি এবং হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় বেছে বেছে নীরব থাকার অভিযোগ তুলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ সুরেন্দ্র জৈন একাধিক ঐতিহাসিক ঘটনা তুলে ধরে সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

    হিন্দুদের উপর অত্যাচার নিয়ে নীরব কেন?

    সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের আবহে ডঃ জৈনের অভিযোগ, বাবরি কাঠামো ধ্বংসের ঘটনায় সোনিয়া গান্ধী উদ্বেগ প্রকাশ করলেও হিন্দুদের উপর অত্যাচার, তাঁদের প্রাণহানি এবং দেশের নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগের ঘটনায় তাঁর কাছ থেকে একই রকম প্রতিক্রিয়া দেখা যায়নি। তাঁর বক্তব্য, নির্দিষ্ট কিছু ঘটনার ক্ষেত্রে আবেগ প্রকাশ করা হলেও অন্য বহু ঘটনায় সেই আবেগের কোনও প্রতিফলন দেখা যায়নি। এই মনোভাবকেই তিনি ‘বেছে বেছে সহানুভূতি প্রকাশ’ বলে কটাক্ষ করেছেন।

    দিল্লির বাটলা হাউস এনকাউন্টারের প্রসঙ্গ তুলে সোনিয়া গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডঃ জৈন। তাঁর দাবি, ওই অভিযানে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন পুলিশ ইনস্পেক্টর মোহন শর্মা। পরে তাঁর মৃত্যু হয়। অথচ অভিযানের সময় সোনিয়া গান্ধীর কথিত আবেগপ্রবণ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হলেও কর্তব্যরত ওই পুলিশ আধিকারিকের আত্মত্যাগের প্রতি একই ধরনের সহমর্মিতা প্রকাশ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

    কাশ্মীরের পরিস্থিতির প্রসঙ্গ উত্থাপন

    এর পরেই কাশ্মীরের পরিস্থিতির প্রসঙ্গ উত্থাপন করেন ভিএইচপি নেতা। তাঁর দাবি, কাশ্মীরে ৩০০-রও বেশি মন্দির ধ্বংস করা হয়েছিল। উপত্যকায় হিন্দুদের উপর অত্যাচার এবং কাশ্মীরি পণ্ডিতদের ঘরছাড়া হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। প্রশ্ন তোলেন, কাশ্মীরি হিন্দুদের দুর্দশা এবং তাঁদের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় সোনিয়া গান্ধী কি কখনও একই রকম উদ্বেগ প্রকাশ করেছিলেন?

    এখানেই থেমে থাকেননি ডঃ জৈন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে দিল্লিতে গোহত্যা বন্ধের দাবিতে আন্দোলন করতে আসা নিরস্ত্র সাধুদের হত্যার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। একই সঙ্গে অযোধ্যার রামমন্দির আন্দোলনে করসেবক শরদ কোঠারি ও রাম কোঠারির মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন করেন, তাঁদের আত্মত্যাগ নিয়েও কি একই রকম আবেগ দেখানো হয়েছিল?

    সম্প্রতি পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের হত্যার ঘটনাও তাঁর বক্তব্যে উঠে আসে। ডঃ জৈনের অভিযোগ, পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়ার পর তাঁদের লক্ষ্য করে হত্যা করা হয়েছিল। এই ধরনের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ

    ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও এড়িয়ে যাননি ভিএইচপি নেতা। তাঁর প্রশ্ন, ওই দাঙ্গায় শিখদের গণহত্যার ঘটনায় সোনিয়া গান্ধী কি একই রকম শোক প্রকাশ করেছিলেন? হিংসা বন্ধ করতে বা নির্যাতিতদের রক্ষা করতে তাঁর তরফে কী পদক্ষেপ করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন ডঃ জৈন।

    সোনিয়া গান্ধীর বাবরি কাঠামো ধ্বংস নিয়ে কথিত আবেগপ্রকাশকে কটাক্ষ করে ডঃ জৈন ‘কুমিরের কান্না’ এবং ‘নির্বাচনী কান্না’ বলে অভিহিত করেন। তাঁর অভিযোগ, নির্দিষ্ট একটি ভোটব্যাঙ্ককে সন্তুষ্ট করতেই এই ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়। অথচ হিন্দুদের উপর অত্যাচার কিংবা দেশের নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগের ক্ষেত্রে সেই একই সংবেদনশীলতা দেখা যায় না।

    নির্বাচনী প্রচারে হিন্দু ধর্মীয় ঐতিহ্য নিয়ে বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। দীপাবলির সঙ্গে বায়ুদূষণের যোগসূত্র টেনে এক কংগ্রেস নেতার মন্তব্যের উল্লেখ করে ডঃ জৈন প্রশ্ন তোলেন, একইভাবে ঈদকে কেন্দ্র করে বায়ুদূষণের প্রসঙ্গ কেন তোলা হয় না? এই ধরনের মন্তব্যের জন্য সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতৃত্ব ক্ষমা চাইতে প্রস্তুত কি না, তা জানতে চান তিনি।

    ধর্মনিরপেক্ষতার কথা বললেও ভোট রাজনীতি

    ডঃ জৈনের অভিযোগ, ধর্মনিরপেক্ষতার কথা বললেও কিছু রাজনৈতিক দল মুসলিম ভোটারদের মন জয় করতে গিয়ে হিন্দু ধর্মীয় আচার, উৎসব ও ঐতিহ্যকে অসম্মান করছে। তাঁর দাবি, এ ধরনের রাজনীতি দেশের সামাজিক সম্প্রীতি ও জাতীয় পরিচয়ের পক্ষেও ক্ষতিকর।

    শেষে ডঃ জৈন বলেন, হিন্দু সমাজ নিজেদের ধর্মবিশ্বাস, ঐতিহ্য এবং জাতীয় পরিচয়ের অবমাননা মেনে নেবে না। রাজনৈতিক স্বার্থে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা কিংবা দেশের নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগকে উপেক্ষা করার প্রবণতার তীব্র নিন্দা করেন তিনি। একই সঙ্গে সোনিয়া গান্ধী-সহ যাঁরা এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন, তাঁদের হিন্দু সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান ভিএইচপি নেতা।

  • Paresh Ram Das Arrest: ধৃত বিধায়ক পরেশরামের কাছে মিলল নগদ ২ লক্ষ, ৬টি দামি ফোন! গ্রেফতার এক সিভিকও

    Paresh Ram Das Arrest: ধৃত বিধায়ক পরেশরামের কাছে মিলল নগদ ২ লক্ষ, ৬টি দামি ফোন! গ্রেফতার এক সিভিকও

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্ষণ, তোলাবাজি, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে (Paresh Ram Das Arrest) গ্রেফতারের পর তদন্তে উঠে আসছে একের পর এক নতুন তথ্য। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতারের সময় উদ্ধার হয়েছে নগদ ২ লাখ টাকা এবং ৬টি দামি মোবাইল ফোন। পুলিশের গোপন তথ্য বিধায়কের কাছে পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়ারকেও (Civic Volunteer)। তদন্তকারীদের সন্দেহ, পুলিশের তল্লাশি ও অভিযানের আগাম খবর পেয়ে যেতেন বিধায়ক। সেই তথ্যের ভিত্তিতেই বারবার নিজের অবস্থান বদলে পুলিশের নজর এড়ানোর চেষ্টা করতেন তিনি।

    পুলিশ সূত্রে খবর, সোমবার মুম্বই যাওয়ার উদ্দেশে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সেখানেই বারুইপুর জেলা পুলিশের বিশেষ দল তাঁকে আটক করে। পরে করা হয় গ্রেফতার। বিধায়কের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় টাকা এবং ৬টি মোবাইল ফোন। এর মধ্যে একাধিক দামি আইফোন এবং নামী সংস্থার অ্যান্ড্রয়েড ফোনও রয়েছে।

    গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Paresh Ram Das Arrest)

    এই ঘটনার তদন্তে নতুন করে নজরে এসেছেন বিকাশ সাহানি নামে এক সিভিক ভলান্টিয়ার। বিমানবন্দর এলাকা থেকেই তাঁকে আটক করার পর গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তিনি গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন, কর্মস্থল ছিল ক্যানিংয়ে।

    তদন্তকারীদের অভিযোগ, পুলিশের অভ্যন্তরীণ গতিবিধি এবং বিভিন্ন অভিযানের আগাম খবর পরেশরামের কাছে পৌঁছে দিতেন বিকাশ। কোন পুলিশ দল কখন, কোথায় অভিযান চালাতে পারে, সেই সংক্রান্ত তথ্যও তাঁর মাধ্যমে বিধায়কের কাছে পৌঁছত বলে সন্দেহ তদন্তকারীদের। এই তথ্যের ভিত্তিতেই পরেশরাম বারবার নিজের অবস্থান বদলে পুলিশের নজর এড়িয়ে যাচ্ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশের অভিযান নিয়ে আগাম খবর?

    উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই পরেশরামের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সম্প্রতি ক্যানিংয়ে তাঁর বাড়িতেও অভিযান চালানো হয়। সেই সময় তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হলেও বিধায়কের সন্ধান মেলেনি। প্রায় ১৭ দিন ধরে তাঁর খোঁজ চলছিল বলে দাবি পুলিশের।

    তদন্তকারীদের অনুমান, পুলিশের অভিযান সম্পর্কে আগাম তথ্য পাওয়ার কারণেই বারবার নিজের অবস্থান বদলাতে পেরেছিলেন বিধায়ক। এই কাজে বিকাশের ভূমিকা কতটা ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। এই তথ্য পাচারের সঙ্গে আর কোনও পুলিশকর্মী, সরকারি কর্মী কিংবা প্রভাবশালী ব্যক্তি যুক্ত (Paresh Ram Das Arrest) কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    নগদ টাকার উৎস কী?

    বিধায়কের কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক মোবাইল ফোন এবং নগদ ২ লাখ টাকা তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে। কেন তাঁর কাছে এতগুলি ফোন ছিল, সেগুলির মাধ্যমে কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং কোনও ফোন থেকে পুলিশের গতিবিধি সংক্রান্ত তথ্য আদানপ্রদান করা হয়েছিল কি না, তাও জানার চেষ্টা চলছে।

    উদ্ধার হওয়া ফোনগুলির কলের বিবরণ, যোগাযোগের তালিকা এবং অন্যান্য ডিজিটাল তথ্য পরীক্ষা করতে পারেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া টাকার উৎস কী এবং সংশ্লিষ্ট মামলার সঙ্গে ওই টাকার কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

    এদিকে, বিকাশকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাচার চক্রের পরিধি সম্পর্কে জানতে চাইছেন (Civic Volunteer) তদন্তকারীরা। বিধায়ককে আত্মগোপনে থাকতে সাহায্য করার অভিযোগের পিছনে আর কারও ভূমিকা রয়েছে কি না, এখন সেটাই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ (Paresh Ram Das Arrest) বিষয়।

     

  • Supreme Court: ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলেই সরকারি কর্মী সাসপেন্ড, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

    Supreme Court: ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলেই সরকারি কর্মী সাসপেন্ড, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি কর্মী কোনও মামলায় গ্রেফতার হওয়ার পর ৪৮ ঘণ্টার বেশি সময় বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে সাসপেন্ড বা সাময়িক বরখাস্ত বলে গণ্য করা হবে। এই ক্ষেত্রে আলাদা করে কোনও সাসপেনশন অর্ডার জারির প্রয়োজন নেই। সরকারি কর্মীদের চাকরির শর্তাবলি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া বিহারের এক সরকারি হাসপাতালের প্রশাসকের জামিন পুনর্বহাল করার সময় এই মন্তব্য করে শীর্ষ আদালত।

    অভিযুক্ত সরকারি কর্মীর সাসপেনশন প্রত্যাহার!

    বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এই মামলায় পাটনা হাইকোর্টের একটি নির্দেশ খারিজ করে অভিযুক্ত বিশ্বজিৎ সিংয়ের জামিন ফিরিয়ে দিয়েছে। প্রায় এক বছর আগে নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁর সেই জামিন বাতিল করেছিল পাটনা হাইকোর্ট। তবে জামিন সংক্রান্ত সিদ্ধান্তের পাশাপাশি অভিযুক্ত সরকারি কর্মীর সাসপেনশন প্রত্যাহার এবং তাঁকে ফের একই হাসপাতালে একই পদে নিয়োগ করার বিষয়টিও সুপ্রিম কোর্টের নজরে এসেছে। এই ঘটনায় বিহার সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত।

    মাত্র ৪ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ

    মামলার সূত্রপাত ২০২৫ সালে। অভিযোগ, বিহারের সমস্তিপুরের সদর হাসপাতালের প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন বিশ্বজিৎ সিং। সেই সময় এক চুক্তিভিত্তিক কর্মীর বকেয়া বেতন বাবদ ৩৬ হাজার ৪২১ টাকা মেটানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে বিহারের ভিজিল্যান্স থানায় ২০২৫ সালে একটি এফআইআর দায়ের করা হয়। দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর ৭(বি) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তদন্তের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হয়েছিল তাঁকে। পরবর্তীকালে নিম্ন আদালত তথা সেশনস কোর্ট থেকে জামিন পান বিশ্বজিৎ। কিন্তু অভিযোগকারী সেই জামিনের বিরোধিতা করে পাটনা হাইকোর্টের দ্বারস্থ হন। অভিযোগকারীর আবেদনের ভিত্তিতে হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া জামিন বাতিল করে এবং অভিযুক্তকে পুনরায় হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। ২০২৬ সালের ১ জুলাই পাটনা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিশ্বজিৎ সিং।

    জামিনের ক্ষেত্রে ঘুষের টাকার অঙ্কই শেষ কথা নয়

    মামলাটির শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট করে জানায়, জামিনের আবেদন বিবেচনা করার সময় অভিযুক্তের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগে টাকার পরিমাণ কত, সেটিই একমাত্র বা নির্ণায়ক বিষয় হতে পারে না। নিম্ন আদালত ঘুষের অঙ্ককে তুলনামূলকভাবে কম বলে উল্লেখ করেছিল। সেই পর্যবেক্ষণের সঙ্গে হাইকোর্টের দ্বিমত থাকতে পারে। কিন্তু শুধুমাত্র ওই মন্তব্যের কারণে জামিন বাতিল করে দেওয়া যুক্তিসঙ্গত নয়। আদালতের মতে, জামিনের বিষয়টি বিচার করার ক্ষেত্রে মামলার সামগ্রিক পরিস্থিতি, অভিযোগের প্রকৃতি, সম্ভাব্য শাস্তির মাত্রা এবং অভিযুক্তের অপরাধমূলক অতীতের মতো বিষয়গুলি বিবেচনা করা প্রয়োজন।

    হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের

    বিচারপতি পারদিওয়ালা বলেন, এই ধরনের মামলায় বিচার শেষে অভিযুক্ত দোষী সাব্যস্ত হলেও তাঁর সর্বোচ্চ কতটা সাজা হতে পারে, সেটিও জামিনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য। সাধারণত, অভিযোগের প্রকৃতি ও সম্ভাব্য শাস্তির বিষয়টি মাথায় রেখে জামিন দেওয়া যেতে পারে। তবে অভিযুক্তের বিরুদ্ধে পূর্ববর্তী অপরাধের রেকর্ড থাকলে কিংবা মামলার পরিস্থিতি অত্যন্ত গুরুতর হলে জামিন নাকচ করার সুযোগ রয়েছে। শীর্ষ আদালত আরও জানায়, নিম্ন আদালতের পর্যবেক্ষণে ঘুষের অঙ্ককে ছোট বলে উল্লেখ করা নিয়ে হাইকোর্ট মন্তব্য করতে পারত। কিন্তু সেই কারণেই জামিন বাতিল করা উচিত হয়নি। প্রায় এক বছর আগে জামিনে মুক্তি পাওয়া অভিযুক্তের জামিন বাতিল করতে হাইকোর্ট যে পদক্ষেপ করেছিল, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

    ৪৮ ঘণ্টার বেশি হেফাজতে থাকলেই স্বয়ংক্রিয় সাসপেনশন

    এই মামলায় সুপ্রিম কোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সরকারি কর্মীদের সাসপেনশন সংক্রান্ত নিয়ম নিয়ে। আদালত জানায়, কোনও সরকারি কর্মী গ্রেফতার হওয়ার পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তাঁকে স্বয়ংক্রিয়ভাবে সাময়িক বরখাস্ত বা ‘ডিমড সাসপেনশন’-এর আওতায় পড়তে হবে। বিচারপতি জে বি পারদিওয়ালা তাঁর পর্যবেক্ষণে বলেন, অভিযুক্তকে গ্রেফতারের পর প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হয়েছিল। ফলে সরকারি কর্মী হিসেবে তিনি ৪৮ ঘণ্টার বেশি হেফাজতে থাকার কারণে স্বাভাবিক নিয়মেই ডিমড সাসপেনশনের আওতায় চলে গিয়েছিলেন বিচারপতির কথায়, কোনও সরকারি কর্মী গ্রেফতার হওয়ার পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে সাময়িক বরখাস্ত বলে গণ্য করা হবে। এই ক্ষেত্রে আলাদা করে কোনও নির্দিষ্ট সাসপেনশন অর্ডার জারি করার প্রয়োজন নেই। অর্থাৎ, সংশ্লিষ্ট সরকারি কর্মীকে আনুষ্ঠানিকভাবে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া না হলেও আইনের নির্ধারিত নিয়ম অনুযায়ী তাঁর সাসপেনশন কার্যকর বলে বিবেচিত হবে।

    সাসপেনশন প্রত্যাহার করে একই হাসপাতালে একই পদে নিয়োগ!

    তবে মামলার শুনানিতে আরও একটি বিষয় দেখে বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানতে পারে, গ্রেফতারের পর বিশ্বজিৎ সিংকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়। শুধু তাই নয়, তাঁকে ফের সেই একই হাসপাতালে এবং আগের একই প্রশাসনিক পদে নিয়োগ করা হয়। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বিচারপতি পারদিওয়ালার বেঞ্চ জানায়, একজন সরকারি কর্মী দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। নিয়ম অনুযায়ী তাঁর ডিমড সাসপেনশন কার্যকর হওয়ার কথা। অথচ পরবর্তীকালে তাঁর সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে আবার আগের কর্মস্থলেই একই পদে বসানো হয়েছে। এই বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত।

    বিহার সরকারের কাছে সুপ্রিম কোর্টের প্রত্যাশা

    বিচারপতিরা বলেন, বিষয়টি রাজ্য সরকারের অবিলম্বে খতিয়ে দেখা উচিত। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বিহার সরকারকে নির্দেশও দিয়েছে আদালত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তকে একই হাসপাতালে একই পদে পুনরায় নিয়োগ করার বিষয়টি কোনওভাবেই উপেক্ষা করা যায় না। রাজ্য সরকারকে এ বিষয়ে আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬ নভেম্বর তারিখে দেওয়া নির্দেশে সুপ্রিম কোর্ট বিশ্বজিৎ সিংয়ের জামিন পুনর্বহাল করেছে। একই সঙ্গে তাঁর চাকরির অবস্থা, সাসপেনশন প্রত্যাহার এবং পুনরায় একই পদে নিয়োগের বিষয়টি বিহার সরকারকে খতিয়ে দেখতে বলেছে।

    শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ এক গুরুত্বপূর্ণ বার্তা

    শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ সরকারি কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেফতার এবং চাকরির ক্ষেত্রে সাময়িক বরখাস্তের নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে ডিমড সাসপেনশনের বিধান কার্যকর হওয়ার বিষয়টি ফের স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। তবে আদালতের এই পর্যবেক্ষণের অর্থ এই নয় যে, ৪৮ ঘণ্টার বেশি হেফাজতে থাকলেই সংশ্লিষ্ট সরকারি কর্মী দোষী সাব্যস্ত হয়ে গেলেন। সাসপেনশন একটি প্রশাসনিক ব্যবস্থা, আর অপরাধ প্রমাণের বিষয়টি নির্ভর করবে বিচারপ্রক্রিয়ার উপর।

  • Suvendu Adhikari: ‘আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না’, নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না’, নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম ১০ নভেম্বর নন্দীগ্রামে শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২০০৭ সালের ভূমি আন্দোলনে প্রাণ হারানো শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার নন্দীগ্রামে উপস্থিত হন তিনি। শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস (Mamata Banerjee) ও বামেদের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিক ইস্যুতে নিশানা করেন তিনি।

    এদিনের সভা থেকে তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও কড়া রাজনৈতিক বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, “গত বছর বলেছিলাম, ২০২৬ সালে আসব, কিন্তু চোর তৃণমূলকে পাবেন না। দেখুন, সেই কথা মিলেছে কি না। আজ বলছি, আগামী ১০০ বছরে তৃণমূল আসবে না। ওদের নাম ও নিশান দুটোই মুছে গিয়েছে।”

    ২০০৭ সালের ১০ নভেম্বর জমি অধিগ্রহণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল নন্দীগ্রাম। সেই আন্দোলনকে কেন্দ্র করে গুলিচালনা ও হিংসার ঘটনায় প্রাণ হারান একাধিক মানুষ। তাঁদের স্মৃতিতেই প্রতি বছর এই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করা হয়। শ্যামলী মান্না ও রেজাউল করিমের মতো আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এদিন বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

    মুখ্যমন্ত্রী জানান, ২০০৮ সাল থেকে শহিদ পরিবারগুলিকে সঙ্গে নিয়ে নিয়মিত এই দিনটি পালন করা হচ্ছে। বর্তমানে রাজ্যে ক্ষমতায় থাকলেও সরকারি উদ্যোগ বা অর্থসাহায্যের পরিবর্তে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগেই এই কর্মসূচি আয়োজিত হয় বলে জানান তিনি। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আগামী উৎসবের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।

    মামলা খোলার হুঁশিয়ারি (Suvendu Adhikari)

    ২০০৭ সালের নন্দীগ্রাম গুলিচালনার ঘটনার বিচার এখনও সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি, ওই ঘটনায় ১১ জনের দেহের এখনও কোনও সন্ধান মেলেনি। অতীতের মামলাগুলি নতুন করে খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজন হলে নতুন করে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

    এই প্রসঙ্গে লক্ষ্মণ শেঠের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ওই ঘটনায় তাঁকে ১৮১ দিন জেল হেফাজতে থাকতে হয়েছিল। গোঘাটের অভয় দাস, গড়বেতার তপন ঘোষ এবং খেজুরির হিমাংশু দাস-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে পুরনো মামলা পুনরায় খোলার কথাও বলেন তিনি। প্রয়োজনে নতুন করে এফআইআর দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

    শহিদ পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধানে পদক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, শহিদদের মৃত্যুসংক্রান্ত শংসাপত্র নিয়ে যে জটিলতা ছিল, তা মেটানো হয়েছে। গত দুই থেকে তিন মাসে শহিদ পরিবারের ৯ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, পরিবারগুলির জন্য চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার।

    মমতার হলফনামা নিয়ে সরব শুভেন্দু

    নন্দীগ্রামের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও রাজনৈতিক আক্রমণ অব্যাহত রাখেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন তিনি। শুভেন্দুর দাবি, হলফনামায় কোনও তথ্য গোপন করা নিয়মবিরুদ্ধ। যে আধিকারিক ওই হলফনামা যাচাই করে অনুমোদন করেছেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন (Suvendu Adhikari) তিনি।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, “ওঁরা দু’জন পাড়া থেকে বেরোতে পারছেন না। তাই পাড়ার মধ্যেই এসব অশান্তি করছেন।” এই পরিস্থিতিতে পটুয়ারপাড়ার শিল্পীদের প্রতিমা বিক্রির কাজও ব্যাহত হচ্ছিল বলে দাবি করেন তিনি।

    পরেশরাম দাসকে ‘জমি মাফিয়া’ বলে আক্রমণ

    ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতারি নিয়েও এদিন মুখ খোলেন শুভেন্দু। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে বারুইপুর পুলিশের বিশেষ অভিযানকারী দল। ধর্ষণের মামলায় ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ-সহ একাধিক মামলার তদন্তের সূত্রে এই গ্রেফতারি বলে পুলিশ সূত্রে খবর।

    পরেশরামকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি এলাকার বড় দুষ্কৃতী এবং জমি কারবারের সঙ্গে যুক্ত। সরকারি সেচ দফতরের জমি দখল করে সেখানে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগও তোলেন শুভেন্দু। তাঁর দাবি, পরেশরামের বিরুদ্ধে পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ছিল বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানা যায়নি।

    বার্তা মুখ্যমন্ত্রীর

    নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিরোধীদের নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কিছু দুষ্কৃতী সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এসেছে। এর জেরে পটুয়ারপাড়ার শিল্পীরা প্রতিমা বিক্রি করতে সমস্যায় পড়ছিলেন। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

    প্রসঙ্গ: কলকাতা পুরভোট

    অন্যদিকে, কলকাতা পুরসভার নির্বাচনী বিজ্ঞপ্তি জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই পরিস্থিতিতে পুরভোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট যদি নির্বাচন না করার নির্দেশ দেয়, তাহলে কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডে সমন্বয়কারী নিয়োগ করা হবে। আর আদালত নির্বাচন করার অনুমতি দিলে দ্রুত সবক’টি ওয়ার্ডে ভোট করানো হবে। ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস নিয়েও কোনও সমস্যা নেই বলে (Mamata Banerjee) দাবি করেন তিনি।

    নন্দীগ্রামের শহিদ দিবসের মঞ্চ থেকে এদিন একদিকে ২০০৭ সালের ঘটনার বিচার নিয়ে নতুন করে পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari), অন্যদিকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী নেতৃত্ব এবং পুরভোটের ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন পালাবদলের সরকারের মুখ্যমন্ত্রী।

     

  • PM Modi: জেলেনস্কির সঙ্গে ফোনে কথা মোদির, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ভারতের উদ্যোগের বার্তা

    PM Modi: জেলেনস্কির সঙ্গে ফোনে কথা মোদির, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ভারতের উদ্যোগের বার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা যুদ্ধের অবসানে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারতের অবস্থান ফের স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি যুদ্ধের বর্তমান পরিস্থিতি, মানবিক সংকট এবং শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। একই (Ukraine Conflict Peace Efforts) দিনে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফলে যুদ্ধের অবসানে মস্কো ও কিয়েভ—দুই পক্ষের সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার বার্তা দিল নয়াদিল্লি।

    সোশ্যাল মিডিয়ায় নিজের বার্তায় প্রধানমন্ত্রী জানান, জেলেনস্কির সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি ভারত-ইউক্রেন সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে সহমত হয়েছেন দুই রাষ্ট্রনেতা।

    মোদির বক্তব্য (PM Modi)

    মোদি লেখেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফলপ্রসূ টেলিফোনে কথা বলতে পেরে ভালো লাগল। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছি এবং ভারত-ইউক্রেন সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছি।”

    যুদ্ধের পরিস্থিতি, তার মানবিক প্রভাব এবং শান্তি ফেরানোর জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জেলেনস্কির মতামত জানানোর জন্য তাঁকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার ক্ষেত্রে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

    প্রধানমন্ত্রীর দফতরের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাতের সমাধানে ভারত বরাবরই মানবিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে এসেছে। নয়াদিল্লির অবস্থান, আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই এই যুদ্ধের অবসান ঘটানো প্রয়োজন। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক স্তরে যে কোনও উদ্যোগে সহযোগিতা করতেও ভারত প্রস্তুত বলে জেলেনস্কিকে জানিয়েছেন মোদি।

    এদিকে, মোদির সঙ্গে আলোচনা প্রসঙ্গে জেলেনস্কি জানান, সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি এবং আবুধাবিতে প্রস্তাবিত বৈঠকের প্রস্তুতি সম্পর্কে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। বৈঠকের আলোচ্যসূচির প্রতিটি বিষয় নিয়ে সক্রিয়ভাবে প্রস্তুতি চলছে বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

    কী বললেন জেলেনস্কি

    জেলেনস্কির কথায়, “ইউক্রেন বরাবরই গঠনমূলক মনোভাব নিয়ে এগিয়েছে। উত্তেজনা কমানোর ক্ষেত্রে রাশিয়াকেও একই ধরনের সদিচ্ছা দেখাতে হবে।”

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া মোদির অতীতের বার্তার কথাও উল্লেখ করেন জেলেনস্কি। তাঁর বক্তব্য, যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে এখনই তা বন্ধ করার সময়—পুতিনকে বারবার এই বার্তাই দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

    খাদ্য নিরাপত্তার বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। জেলেনস্কির দফতরের বিবৃতি অনুযায়ী, কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য পরিবহণের জন্য নিরাপদ পথ বা খাদ্য করিডর তৈরিতে মধ্যস্থতা করতেও ভারত প্রস্তুত। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে আগ্রহী কিয়েভ। ইউক্রেনের বক্তব্য, সমুদ্রপথে পণ্য পরিবহণ ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতি এবং (PM Modi) বহু দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থার উপর প্রভাব পড়ছে।

    যা জানালেন জয়শঙ্কর

    অন্যদিকে, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন জয়শঙ্কর। তিনি জানান, “আজ সন্ধ্যায় রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা হয়েছে। আমাদের আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন সংঘাত এবং চলতে থাকা কূটনৈতিক উদ্যোগ।” তবে এই আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

    উল্লেখ্য, যুদ্ধের বিভিন্ন পর্যায়ে ভারত রাশিয়া, ইউক্রেন, ইউরোপের দেশগুলি এবং আমেরিকার সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা চালিয়েছে। এর মধ্যে রয়েছে অসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা, কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানি ফের চালু করা এবং জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ করার উদ্যোগ। এই বিষয়গুলিতে আমেরিকার সঙ্গেও সমন্বয় রেখে কাজ করছে নয়াদিল্লি।

    আগামী মঙ্গল ও বুধবার আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও আমেরিকার মধ্যে ত্রিপাক্ষিক শান্তি আলোচনা হওয়ার কথা। তার ঠিক আগে মোদি ও জেলেনস্কির কথোপকথন এবং জয়শঙ্কর-লাভরভের আলোচনা কূটনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে (Ukraine Conflict Peace Efforts)।

    এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউক্রেন সংঘাতের অবসানে মোদির উদ্যোগের প্রশংসা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমস্যা মেটানোর ক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীর (PM Modi) বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাবনা রয়েছে। দুই নেতার বৈঠকেও বারবার যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী।

     

  • S Jaishankar: আজারবাইজানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবনে ভারতের কূটনৈতিক উদ্যোগ, দক্ষিণ-মধ্য এশিয়ার ভূরাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত

    S Jaishankar: আজারবাইজানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবনে ভারতের কূটনৈতিক উদ্যোগ, দক্ষিণ-মধ্য এশিয়ার ভূরাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে সক্রিয় হয়ে উঠেছে (Azerbaijan) ভারত। সম্প্রতি আজারবাইজান সফর করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ২০১৮ সালের পর এই প্রথম কোনও ভারতীয় বিদেশমন্ত্রী এককভাবে আজারবাইজান সফর করলেন। সফরে তিনি আজারবাইজানের বিদেশমন্ত্রীর পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গেও বৈঠক করেন। দুই দেশের সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

    উল্লেখ্য, নাগর্নো-কারাবাখ সংঘাত এবং কাশ্মীর ইস্যুতে আজারবাইজানের অবস্থানের কারণে গত কয়েক বছরে ভারত-আজারবাইজান সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা সেই অস্বস্তি কাটিয়ে নতুন করে সহযোগিতার পথ খুলে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ।

    এই সফরকে কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রচেষ্টা হিসেবে দেখলে ভুল হবে। এর পিছনে রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সহযোগিতার বিস্তৃত হিসাব। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে এই সফরের পাঁচটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে। প্রথমত, তুরস্কের উপর নির্ভরতা কমিয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে আজারবাইজান।

    তুরস্ক ও আজারবাইজান সম্পর্কে অবনতি (S Jaishankar)

    দীর্ঘদিন ধরেই তুরস্ক ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। দুই দেশ নিজেদের সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম বলে বর্ণনা করে। তবে সাম্প্রতিক সময়ে আজারবাইজানের অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের হস্তক্ষেপ নিয়ে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষত, আজারবাইজানের স্কুলগুলিতে হিজাব সংক্রান্ত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এই টানাপোড়েনের বিষয়টি আলোচনায় এসেছে।

    এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে চাইছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, তুরস্কের উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর পাশাপাশি ইজরায়েলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইরানের মধ্যে যে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়েছে, তা প্রশমিত করতেও ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রায় আড়াই দশক ধরে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে আলিয়েভ এই কৌশলগত ভারসাম্যের গুরুত্ব উপলব্ধি করেছেন বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, তুর্কি রাষ্ট্রগুলির সংগঠনের তুলনায় মধ্য এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় বেশি গুরুত্ব দিতে পারে বাকু (আজারবাইজানের রাজধানী)।

    সম্পর্ক জোরদার করার প্রবণতা

    আজারবাইজানের ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তুরস্কের নেতৃত্বাধীন তুর্কি রাষ্ট্রগুলির সংগঠনের পাশাপাশি মধ্য এশিয়ার বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা কাঠামোর সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রবণতা দেখা যাচ্ছে।

    এই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-ইরান-রাশিয়ার সঙ্গে যুক্ত উত্তর-দক্ষিণ আন্তর্জাতিক পরিবহণ করিডর আজারবাইজানের মধ্যে দিয়েও বিস্তৃত হয়েছে। এদিকে, এই করিডরের পূর্ব দিকের যোগাযোগ ব্যবস্থা মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে অর্থনৈতিক সংযোগের সুযোগ তৈরি করছে। ফলে ভারত, আজারবাইজান এবং মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে বাণিজ্য ও পরিবহণ সহযোগিতা বৃদ্ধি পেলে প্রত্যেকেই লাভবান হতে পারে। তৃতীয়ত, আজারবাইজান ও ইরানকে নিয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার বৃহত্তর অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা। রাশিয়ার কৌশলগত চিন্তাভাবনায় মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়াকে একত্র করে একটি বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক পরিসর গড়ে তোলার ধারণা গুরুত্ব পাচ্ছে। এই অঞ্চলকে কাসা নামে অভিহিত করা হচ্ছে (S Jaishankar)।

    এই সম্ভাব্য কাঠামোয় আজারবাইজান ও ইরানকেও অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, আজারবাইজান মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে পশ্চিম দিকের অর্থনৈতিক যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে, ইরান দক্ষিণ দিকের যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। উত্তর-দক্ষিণ পরিবহণ করিডরকে কেন্দ্র করে ভারত, ইরান ও আজারবাইজানের স্বার্থও পরস্পরের সঙ্গে যুক্ত। ফলে এই দেশগুলির মধ্যে সম্পর্কের উন্নতি হলে বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে। চতুর্থত, আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলিয়েভকে সতর্ক করতে পারে ভারত।

    ২০২০ সালের নাগর্নো-কারাবাখ যুদ্ধের সময় পাকিস্তান আজারবাইজানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের কার্যকলাপ মধ্য এশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

    মধ্য এশিয়ার ছ’টি দেশের মধ্যে তিনটির সঙ্গে আফগানিস্তানের সরাসরি সীমান্ত রয়েছে। ফলে আফগানিস্তানে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব গোটা অঞ্চলের উপর পড়তে পারে। ভারতের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের আঞ্চলিক গোপন কার্যকলাপ এবং নিরাপত্তা সংক্রান্ত কৌশল সম্পর্কে। পাশাপাশি তালিবান নেতৃত্বাধীন আফগান প্রশাসনের সঙ্গেও ভারতের যোগাযোগ রয়েছে।

    জয়শঙ্করের সফর

    এই পরিস্থিতিতে জয়শঙ্কর তাঁর সফরে পাকিস্তানের ভূমিকা এবং আফগানিস্তানকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা সংকটের বিষয়ে আলিয়েভকে অবহিত করে থাকতে পারেন বলে বিশ্লেষকদের ধারণা। বিশেষ করে মধ্য এশিয়ার আঞ্চলিক সহযোগিতা কাঠামোয় আজারবাইজানের নতুন সদস্যপদ পাওয়ার পর বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পঞ্চমত, পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে তুরস্ককে নিরুৎসাহিত করতে পারেন আলিয়েভ।

    পাকিস্তান ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা দীর্ঘদিনের। সাম্প্রতিক মক্কা চুক্তির সুযোগ নিয়ে পাকিস্তান সৌদি আরবের কাছে তুরস্কের তৈরি চালকবিহীন যুদ্ধবিমান কেনার জন্য আর্থিক সহায়তা চাইতে পারে। সেই অস্ত্র আফগানিস্তানে তালিবানবিরোধী শক্তিগুলির সহায়তায় অথবা পাকিস্তানের নিজস্ব সামরিক প্রয়োজনে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

    তবে আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত রাখার চেষ্টা করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো মধ্য এশিয়ার তুর্কিভাষী দেশগুলির স্বার্থ তুরস্কের কাছে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের সামরিক তৎপরতা এই দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। ফলে তুরস্কের পক্ষে পাকিস্তানের প্রতি সমর্থন দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক স্বার্থের বিষয়টি বিবেচনা করা জরুরি হয়ে উঠতে পারে।

    ভূরাজনৈতিক সমীকরণে নয়া সম্ভাবনা

    সব মিলিয়ে জয়শঙ্করের আজারবাইজান সফর দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশ্বব্যবস্থার পরিবর্তনশীল পরিস্থিতিতে দক্ষিণ ককেশাস, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যে যোগাযোগ ও সহযোগিতার গুরুত্ব ক্রমশ বাড়ছে। আজারবাইজানও আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মধ্যশক্তি হিসেবে উঠে আসছে।

    আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে আজারবাইজানের দায়িত্বও বাড়ছে (Azerbaijan)। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করা দুই দেশের পক্ষেই লাভজনক হতে পারে। কূটনৈতিক সম্পর্কের (S Jaishankar) পাশাপাশি বাণিজ্য, পরিবহণ, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বাড়লে ভবিষ্যতে ভারত-আজারবাইজান অংশীদারিত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞ।

     

  • Jensen Huang: চাপে এনভিডিয়া সিইও! বিশ্বের সেরা ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন জেনসেন হুয়াং

    Jensen Huang: চাপে এনভিডিয়া সিইও! বিশ্বের সেরা ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন জেনসেন হুয়াং

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি তথা এনভিডিয়ার (Nvidia CEO) সিইও জেনসেন হুয়াংয়ের সম্পদে বড় ধাক্কা। বিশ্বের প্রথম ১০ জন ধনকুবেরের তালিকা থেকে ছিটকে গেলেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের ১০ নভেম্বরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হুয়াংয়ের (Jensen Huang) মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৪৮ বিলিয়ন ডলারে। এক ধাক্কায় তাঁর সম্পদ কমেছে ৬.৪৭ বিলিয়ন বা ৬৪৭ কোটি ডলার (১ বিলিয়ন = ১০০ কোটি), ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৭ হাজার কোটি টাকারও বেশি। সম্পদের নিরিখে বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ১২ নম্বরে রয়েছেন জেনসেন হুয়াং। ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের উত্তরসূরি জিম ওয়ালটন এবং রব ওয়ালটনের পিছনে চলে গিয়েছেন তিনি। গত এক বছরে হুয়াংয়ের মোট সম্পদ কমেছে প্রায় ১৫ বিলিয়ন ডলার, অর্থাৎ ৯.২ শতাংশ।

    পরকীয়া সম্পর্ক ঘিরে বিতর্ক, বাড়ছে চাপ

    তবে হুয়াংয়ের সম্পদ কমার নেপথ্যে শুধুমাত্র শেয়ার বাজারের পতনই নয়, তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হওয়া বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি এক প্রাক্তন মেগাস্পিড (Megaspeed) কর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছেন এনভিডিয়া সিইও। অভিযোগ, ওই মহিলার বিরুদ্ধে চিনের হয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের সন্দেহ প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, এ বিষয়ে এফবিআই তদন্ত করছে। যদিও একই সঙ্গে জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়ে তাঁকে ‘অত্যন্ত সম্মানীয় ব্যক্তি’ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

    তদন্তের নির্দেশ এনভিডিয়ার বোর্ডের

    বিতর্কের মধ্যেই সংস্থার সিইওকে ঘিরে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। বিদেশি কোনও গোয়েন্দা সংস্থা হুয়াংকে নিশানা করেছিল কি না, সেই সংক্রান্ত রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার বাণিজ্যিক গোপন তথ্য কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটা বিশ্বাস করার মতো কোনও কারণ এখনও পাওয়া যায়নি।

    এনভিডিয়ার শেয়ারের পতনেই বিপুল ক্ষতি

    জেনসেন হুয়াংয়ের সম্পদের সিংহভাগই এনভিডিয়ার সঙ্গে যুক্ত। সংস্থার ৩.৫ শতাংশেরও বেশি শেয়ারের মালিক তিনি। ফলে এনভিডিয়ার শেয়ারের দামের ওঠানামার সরাসরি প্রভাব পড়ে তাঁর ব্যক্তিগত সম্পদের উপর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বজুড়ে প্রসারের অন্যতম প্রধান সুবিধাভোগী সংস্থা এনভিডিয়া। গত কয়েক বছরে এআই চিপের বিপুল চাহিদার কারণে সংস্থার বাজারমূল্য আকাশছোঁয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে এনভিডিয়ার শেয়ারেও। ফলে কমেছে হুয়াংয়ের সম্পদের পরিমাণ।

  • Demonetization: ২০১৬-তে প্রতি কোটিতে জাল নোট ৭০টি, এখন মাত্র ১৩! নোটবন্দির দশ বছর পরে মোদি-নীতির সাফল্য

    Demonetization: ২০১৬-তে প্রতি কোটিতে জাল নোট ৭০টি, এখন মাত্র ১৩! নোটবন্দির দশ বছর পরে মোদি-নীতির সাফল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের (Demonetization) ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালো টাকা, জাল নোটের কারবার বন্ধ করা এবং নগদহীন অর্থনীতির প্রসারের লক্ষ্যেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। এক দশক পরে রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রচলিত মুদ্রার অনুপাতে জাল নোট শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৫-১৬ অর্থবর্ষে প্রতি এক কোটি নোটে যেখানে ৭০.১টি জাল নোট শনাক্ত হয়েছিল, ২০২৫-২৬ অর্থবর্ষে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩.৪-এ।

    দেশের অর্থনৈতিক ইতিহাসে অভূতপূর্ব সিদ্ধান্ত

    ২০১৬ সালের ৮ নভেম্বর। রাত আটটা। আচমকাই দেশবাসীর উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভাষণেই ঘোষণা করা হয়, মধ্যরাত থেকে বাতিল হয়ে যাচ্ছে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব সিদ্ধান্ত। রাতারাতি বদলে যায় দেশের নগদ লেনদেনের চিত্র। ব্যাঙ্ক ও এটিএমের সামনে দীর্ঘ লাইন, পুরনো নোট জমা দেওয়া এবং নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট সংগ্রহের জন্য কয়েক মাস ধরে চলেছিল ব্যাপক তৎপরতা। নোটবন্দির মূল উদ্দেশ্য হিসেবে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, কালো টাকা, জাল নোট এবং সন্ত্রাসবাদে অর্থের জোগান বন্ধ করা। পাশাপাশি ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করে দেশকে নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যও ছিল। এই সিদ্ধান্ত নিয়ে গত দশ বছর ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে। তবে এক দশক পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর প্রকাশিত পরিসংখ্যানে জাল নোট শনাক্তের ক্ষেত্রে উল্লেখযোগ্য পতনের ছবি সামনে এসেছে।

    জাল নোট শনাক্তের সংখ্যায় বড় পতন

    আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় প্রতি এক কোটি প্রচলিত নোটের মধ্যে ৭০.১টি জাল নোট শনাক্ত হয়েছিল। ২০২৫-২৬ অর্থবর্ষে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১৩.৪। অর্থাৎ, এক দশকে (10 years of Demonetization) প্রচলিত মুদ্রার অনুপাতে জাল নোট শনাক্তের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, দেশের আর্থিক ব্যবস্থায় জাল নোটের উপস্থিতি শনাক্ত হওয়ার অনুপাত আগের তুলনায় অনেকটাই কমেছে। যদিও শুধুমাত্র এই তথ্যের ভিত্তিতে জাল নোটের প্রকৃত প্রচলন বা নোটবন্দির সামগ্রিক সাফল্য সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায় না।

    নোটবন্দির আগে কী ছিল জাল নোটের পরিস্থিতি?

    আরবিআইয়ের ২০০৬-০৭ অর্থবর্ষ থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, নোটবন্দির আগে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় জাল নোট শনাক্তের সংখ্যা ক্রমশ বাড়ছিল। ২০০৬-০৭ অর্থবর্ষে প্রায় ১.০৪ লক্ষ জাল নোট শনাক্ত হয়েছিল। ২০০৮-০৯ অর্থবর্ষে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩.৯৮ লক্ষে। অর্থাৎ, মাত্র দু’বছরের ব্যবধানে জাল নোট শনাক্তের সংখ্যা প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছিল। এর পরেও এই প্রবণতায় বিশেষ পরিবর্তন দেখা যায়নি। ২০১৩-১৪ অর্থবর্ষে ব্যাঙ্কগুলিতে শনাক্ত জাল নোটের সংখ্যা বেড়ে প্রায় ৫.৯৪ লক্ষে পৌঁছয়। সামগ্রিকভাবে ২০০৫-০৬ অর্থবর্ষে ১,২৩,৯১৭টি জাল নোট শনাক্ত হয়েছিল। ২০১৫-১৬ অর্থবর্ষে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬,৩২,৯২৬-এ। মাঝের বছরগুলিতে কিছু ওঠানামা থাকলেও দীর্ঘমেয়াদি প্রবণতা ছিল ঊর্ধ্বমুখী।

    নোটবন্দির পর প্রথম বছরেই সর্বাধিক জাল নোট শনাক্ত

    ২০১৬ সালের ৮ নভেম্বর নোটবন্দির ঘোষণার পর প্রথম অর্থবর্ষেই জাল নোট শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ২০১৬-১৭ অর্থবর্ষে ব্যাঙ্কিং ব্যবস্থায় মোট ৭,৬২,০৭২টি জাল নোট শনাক্ত হয়। যা ওই সময়ের পরিসংখ্যান অনুযায়ী সর্বোচ্চ। এর অন্যতম কারণ হিসেবে পুরনো নোট ব্যাঙ্কে জমা পড়ার পর সেগুলি পরীক্ষা করার সুযোগ তৈরি হওয়াকে বিবেচনা করা যেতে পারে। আগে নগদ লেনদেনের মধ্যে থাকা বহু জাল নোট ব্যাঙ্কিং ব্যবস্থায় প্রবেশ করায় সেগুলি শনাক্ত করা সম্ভব হয়েছিল। তবে প্রথম বছরের পর থেকেই জাল নোট শনাক্তের সংখ্যায় ধারাবাহিক পতন দেখা যায়। ২০১৭-১৮ অর্থবর্ষে শনাক্ত জাল নোটের সংখ্যা কমে দাঁড়ায় ৫,২২,৭৮৩। ২০১৮-১৯ অর্থবর্ষে তা আরও কমে হয় ৩,১৭,৩৮৪। পরবর্তী বছরগুলিতেও নিম্নমুখী প্রবণতা বজায় থাকে। ২০২০-২১ অর্থবর্ষে জাল নোট শনাক্তের সংখ্যা নেমে আসে ২,০৮,৬২৫-এ। এর পর থেকে সংখ্যায় কিছু ওঠানামা থাকলেও তা আগের তুলনায় অনেকটাই কম। ২০২৫-২৬ অর্থবর্ষে ব্যাঙ্কিং ব্যবস্থায় মোট ২,২৯,৭৪৬টি জাল নোট শনাক্ত হয়েছে।

    কেন প্রতি এক কোটি নোটের হিসেব গুরুত্বপূর্ণ?

    শুধু মোট কতগুলি জাল নোট ধরা পড়েছে, সেই সংখ্যা দিয়ে জাল নোটের প্রকৃত পরিস্থিতি বিচার করা সব সময় সম্ভব নয়। কারণ, সময়ের সঙ্গে দেশের মোট প্রচলিত মুদ্রার পরিমাণও পরিবর্তিত হয়। ফলে মোট প্রচলিত নোটের তুলনায় কতগুলি জাল নোট শনাক্ত হচ্ছে, সেই অনুপাত অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণেই প্রতি এক কোটি প্রচলিত নোটের মধ্যে কতগুলি জাল নোট পাওয়া যাচ্ছে, সেই হিসাব বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৫-১৬ অর্থবর্ষে এই অনুপাত ছিল ৭০.১। ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমে হয়েছে ১৩.৪। অর্থাৎ, প্রচলিত নোটের অনুপাতে জাল নোট শনাক্তের হার প্রায় ৮১ শতাংশ কমেছে। এই পরিসংখ্যান দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় জাল নোট শনাক্তের অনুপাত কমার ইঙ্গিত দিচ্ছে। তবে মনে রাখতে হবে, ব্যাঙ্কে শনাক্ত হওয়া জাল নোটের সংখ্যা এবং বাজারে প্রকৃতপক্ষে কত জাল নোট রয়েছে, দুটি এক বিষয় নয়।

    নোটবন্দি নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা

    নোটবন্দির সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল এই সিদ্ধান্তকে অপরিকল্পিত এবং জনবিরোধী বলে আক্রমণ করেছিল। তাদের অভিযোগ ছিল, আচমকা নোট বাতিলের ফলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বারবার নোটবন্দির সিদ্ধান্তের সমালোচনা করেন। ২০১৬ সালের নভেম্বর মাসে তিনি এই সিদ্ধান্তকে বিশ্বের ‘সবচেয়ে বড় অপরিকল্পিত আর্থিক পরীক্ষা’ বলে কটাক্ষ করেছিলেন। এর দু’বছর পরে, ২০১৮ সালের ৮ নভেম্বর নোটবন্দির দ্বিতীয় বর্ষপূর্তিতে আরও তীব্র আক্রমণ শানান রাহুল। তাঁর অভিযোগ ছিল, এটি কোনও সাধারণ অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং পরিকল্পিত ‘অপরাধমূলক আর্থিক কেলেঙ্কারি’। তাঁর মতে, নোটবন্দির ফলে দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়েছিল।

    দশ বছর পরে নোটবন্দির মূল্যায়ন কতটা?

    নোটবন্দির দশ বছর পূর্তিতে আরবিআইয়ের পরিসংখ্যান নতুন করে সেই বিতর্ককে সামনে নিয়ে এসেছে। একদিকে, প্রচলিত মুদ্রার অনুপাতে জাল নোট শনাক্তের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে, নোটবন্দির সামগ্রিক অর্থনৈতিক প্রভাব, কালো টাকা উদ্ধারের পরিমাণ, নগদ লেনদেনের পরিবর্তন এবং সাধারণ মানুষের উপর এর প্রভাব নিয়ে এখনও বিভিন্ন মত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, জাল নোট শনাক্তের সংখ্যা কমে যাওয়া অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। তবে এর সঙ্গে নোটবন্দির প্রত্যক্ষ সম্পর্ক কতটা, তা নির্ধারণ করতে আরও কয়েকটি বিষয় বিবেচনা করা প্রয়োজন। নতুন নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য, ব্যাঙ্কগুলির জাল নোট শনাক্তের প্রযুক্তি, নগদ লেনদেনের পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নজরদারিও এই প্রবণতায় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে, ২০১৬ সালের ৮ নভেম্বরের সেই আকস্মিক সিদ্ধান্তের দশ বছর পরে ভারতের অর্থনীতিতে নোটবন্দির প্রভাব নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। তবে আরবিআইয়ের পরিসংখ্যানে একটি বিষয় স্পষ্ট—প্রচলিত মুদ্রার অনুপাতে ব্যাঙ্কিং ব্যবস্থায় শনাক্ত জাল নোটের সংখ্যা গত এক দশকে উল্লেখযোগ্যভাবে কমেছে। এই পরিসংখ্যান নোটবন্দির পক্ষে একটি গুরুত্বপূর্ণ যুক্তি হিসেবে সামনে আসতে পারে।

  • Rent a Grandchild: একাকিত্ব ঘোচাতে ভাড়া মিলছে নাতি-নাতনি! বয়স্কদের সঙ্গ দিতে ভারতে বাড়ছে নতুন পরিষেবা

    Rent a Grandchild: একাকিত্ব ঘোচাতে ভাড়া মিলছে নাতি-নাতনি! বয়স্কদের সঙ্গ দিতে ভারতে বাড়ছে নতুন পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিবারের সদস্যরা থাকেন বিদেশে কিংবা কর্মসূত্রে দূরে। বাড়িতে একা দিন কাটে বৃদ্ধ বাবা-মায়ের। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে চিকিৎসকের কাছে যাওয়া, মন্দিরে পুজো দেওয়া কিংবা একটু গল্প করার মতো সঙ্গীও অনেক সময় জোটে না (Rent a Grandchild)। এই সামাজিক সমস্যার সমাধানে ভারতের বিভিন্ন মহানগরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এক অভিনব পরিষেবা। অর্থের বিনিময়ে বয়স্কদের পাশে থাকার জন্য নিয়োগ করা হচ্ছে তরুণ সঙ্গী। কেউ তাঁদের সঙ্গে বাজারে যাচ্ছেন, কেউ চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন, আবার কেউ অবসর সময়ে (Startups India) গল্প করে বা তাস খেলে কাটাচ্ছেন তাঁদের একাকিত্ব।

    জাতীয় রাজধানী অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর গুরুগ্রামের ছবিটাই ধরা যাক। সেখানে আশি পেরোনো এক দম্পতিকে প্রায়ই দেখা যায় বাজারে ঘুরতে। তাঁদের সঙ্গে থাকেন এক তরুণ। একটি প্রবীণ পরিচর্যা সংস্থার কর্মী তিনি। দম্পতির মেয়েরা থাকেন আমেরিকায়। ফলে দৈনন্দিন প্রয়োজন মেটানো থেকে শুরু করে বিভিন্ন কাজে সাহায্যের জন্য ওই তরুণ সঙ্গীর উপরেই নির্ভর করতে হয় তাঁদের।

    প্রবীণ পরিচর্যায় নতুন ব্যবসার সম্ভাবনা (Rent a Grandchild)

    বয়স্কদের জন্য এই পরিষেবা দেওয়া সংস্থাগুলি মূলত তরুণ-তরুণীদের নিয়োগ করে। তাঁদের কাজ শুধু দৈনন্দিন প্রয়োজন মেটানো নয়, প্রবীণদের মানসিক সঙ্গ দেওয়াও। কখনও তাঁদের মন্দিরে নিয়ে যাওয়া, কখনও চিকিৎসকের কাছে যাওয়ার সময় পাশে থাকা, আবার কখনও তাস খেলা কিংবা গল্পের আসরে সময় কাটানো—সবই এই পরিষেবার অন্তর্ভুক্ত।

    সংস্থাভেদে এই কর্মীদের পরিচয় দেওয়া হচ্ছে ভাড়ায় পাওয়া সন্তান কিংবা ভাড়ায় পাওয়া নাতি-নাতনি হিসেবে। ভারতের জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামোয় দ্রুত পরিবর্তন আসছে। সেই পরিস্থিতিতে প্রবীণদের পরিচর্যাকে ঘিরে নতুন ব্যবসার সম্ভাবনা দেখছেন বিভিন্ন উদ্যোগপতি।

    সরকারি হিসাব অনুযায়ী, ভারতে প্রবীণ পরিচর্যা সংক্রান্ত পরিষেবা ক্ষেত্রের আর্থিক মূল্য প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার। রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা তহবিল এবং আন্তর্জাতিক জনসংখ্যাবিজ্ঞান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের মোট জনসংখ্যার ১০.৫ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি। ২০৫০ সালের মধ্যে এই হার বেড়ে প্রায় ২১ শতাংশে পৌঁছতে পারে। সেই হিসাবে প্রবীণ ভারতীয়ের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৩৪ কোটি ৭০ লক্ষ। তাঁদের অনেকেরই প্রয়োজন হবে বিশেষ পরিচর্যা ও সহায়তার।

    এই পরিষেবার উদ্যোক্তাদের দাবি, সময়ের সঙ্গে অনেক প্রবীণ গ্রাহকের সঙ্গে কর্মীদের সম্পর্ক নিছক পেশাগত পর্যায়ে সীমাবদ্ধ থাকে না। বরং তাঁদের মধ্যে গড়ে ওঠে পরিবারের সদস্যদের মতোই আন্তরিক সম্পর্ক। অনেক প্রবীণ ওই তরুণদের নিজেদের নাতি-নাতনির মতো স্নেহ করেন।

    তবে এই কাজে নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। কাজ শুরু করার আগে কর্মীদের পুলিশি যাচাই এবং পরিচয় ও অতীত সংক্রান্ত তথ্য পরীক্ষা করা হয়। তাঁদের অনেকেরই সমাজকর্ম, মনস্তত্ত্ব কিংবা আতিথেয়তা পরিষেবা বিষয়ে প্রশিক্ষণ রয়েছে। একা কোনও বাড়িতে যাওয়ার আগে অভিজ্ঞ কর্মীদের সঙ্গে কয়েক দফা কাজ শিখে নেওয়ার ব্যবস্থাও থাকে।

    পরিষেবার খরচ সংস্থাভেদে আলাদা। কোনও সংস্থা নির্দিষ্ট মাসিক সময়সীমার ভিত্তিতে ঘণ্টাপিছু পারিশ্রমিক নেয়। মূলত শহরের আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলিই এই পরিষেবার প্রধান গ্রাহক। কারণ, ভারতে মাথাপিছু বার্ষিক গড় আয় প্রায় ২ লাখ ২০ হাজার টাকা হওয়ায় দেশের সব পরিবারের পক্ষে এই ধরনের পরিষেবা নেওয়া সম্ভব নয় (Rent a Grandchild)।

    একাকিত্ব বাড়াচ্ছে প্রবীণদের সমস্যা

    ভারতে প্রবীণদের মধ্যে একাকিত্বের সমস্যা ক্রমশ প্রকট হচ্ছে। বিশেষ করে যাঁরা একা থাকেন, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি। বিভিন্ন জাতীয় সমীক্ষাতেও প্রবীণ ও মধ্যবয়সিদের মধ্যে মাঝারি থেকে গুরুতর মাত্রার একাকিত্বের প্রবণতা উঠে এসেছে।

    ২০২২ সালের একটি জাতীয় সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের উল্লেখযোগ্য সংখ্যক মধ্যবয়সি ও প্রবীণ মানুষ একাকিত্বে ভুগছেন। অন্যদিকে, জনসংখ্যা সংক্রান্ত পূর্বাভাস বলছে, ২০৪৬ সালের মধ্যে ভারতে শিশুদের তুলনায় প্রবীণ মানুষের সংখ্যা বেশি হয়ে যেতে পারে।

    পরিবারের তরুণ সদস্যদের কর্মসূত্রে অন্য শহর বা দেশে চলে যাওয়া, ব্যস্ত কর্মজীবন এবং পরিবর্তিত জীবনযাত্রার কারণে বয়স্ক বাবা-মায়ের পাশে নিয়মিত থাকার মতো পরিবারের সদস্যের সংখ্যা কমছে। ফলে ঐতিহ্যবাহী পারিবারিক পরিচর্যার কাঠামোতেও তৈরি হচ্ছে শূন্যতা।

    বদলে যাচ্ছে পারিবারিক পরিচর্যার ধারণা

    ভারতের শহুরে সমাজে প্রবীণদের জন্য এই নতুন পরিষেবা আসলে পারিবারিক সম্পর্ক ও দায়িত্ব পালনের পরিবর্তিত বাস্তবতাকেই তুলে ধরছে। একদিকে সন্তানদের কর্মসূত্রে দূরে থাকা, অন্যদিকে প্রবীণদের দৈনন্দিন প্রয়োজন ও মানসিক সঙ্গের চাহিদা—এই দুইয়ের মধ্যে তৈরি হওয়া ব্যবধান পূরণ করার চেষ্টা করছে এই সংস্থাগুলি।

    আর্থিকভাবে সচ্ছল শহুরে পরিবারগুলির কাছে এই পরিষেবা প্রবীণদের একাকিত্ব কমানোর পাশাপাশি দৈনন্দিন কাজকর্ম সামলানোর একটি সংগঠিত ব্যবস্থা হয়ে উঠছে। একসময় যে দায়িত্ব মূলত পরিবারের সদস্যরাই পালন করতেন, সময়ের সঙ্গে তা-ই এখন পেশাদার পরিষেবা ও বাণিজ্যিক উদ্যোগের অংশ হয়ে উঠছে (Rent a Grandchild)।

    ভারতের জনসংখ্যার বয়সভিত্তিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রবীণ পরিচর্যার এই নতুন ক্ষেত্র আগামী দিনে আরও বিস্তৃত হতে পারে। তবে (Startups India) প্রশ্ন থেকেই যাচ্ছে, অর্থের বিনিময়ে পাওয়া সঙ্গ কি পরিবারের আপনজনের অভাব সত্যিই পূরণ করতে পারবে?

     

LinkedIn
Share