Tag: Bengal news

Bengal news

  • Amit Shah: “কংগ্রেস অম্বেডকর-বিরোধী, সংরক্ষণ-বিরোধী, সংবিধান-বিরোধী”, সংসদে তোপ শাহের

    Amit Shah: “কংগ্রেস অম্বেডকর-বিরোধী, সংরক্ষণ-বিরোধী, সংবিধান-বিরোধী”, সংসদে তোপ শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেস বিআর অম্বেডকর-বিরোধী, সংরক্ষণ-বিরোধী, সংবিধান-বিরোধী।” বুধবার ঠিক এই ভাষায়ই কংগ্রেসকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, বিরোধী দল রাজ্যসভায় তাঁর বক্তৃতাকে বিকৃতভাবে উপস্থাপন করছে।

    কংগ্রেসকে তোপ শাহের (Amit Shah)

    সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহ জরুরি অবস্থার প্রসঙ্গও টানেন। তিনি বলেন, “সংসদে সংবিধানের ১৫০ বছরের আলোচনা প্রমাণ করে কীভাবে কংগ্রেস বাবাসাহেব অম্বেডকরের বিরোধিতা করেছিল।” তিনি বলেন, “গতকাল থেকে কংগ্রেস বিকৃতভাবে তথ্য উপস্থাপন করছে। আমি এর নিন্দা করি।” এর পরেই তিনি বলেন, “কংগ্রেস বিআর অম্বেডকর-বিরোধী, সংরক্ষণ-বিরোধী এবং সংবিধান-বিরোধী। কংগ্রেস বীর সাভারকরকেও অপমান করেছে। জরুরি অবস্থা জারি করে তারা সমস্ত সংবিধানমূলক মূল্যবোধ লঙ্ঘন করেছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বার্ষিকী উপলক্ষে লোকসভা ও রাজ্যসভায় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এই সময়, আমরা গত ৭৫ বছরে দেশের সাফল্য নিয়েও আলোচনা করেছি। এটা স্পষ্ট যে বিভিন্ন বিষয় নিয়ে দল ও জনগণের ভিন্ন মতামত থাকবে। কিন্তু আলোচনা সর্বদা তথ্যের ভিত্তিতে হওয়া উচিত।”

    অম্বেডকরকে ভারতরত্ন দেয়নি কংগ্রেস

    শাহ (Amit Shah) বলেন, “কংগ্রেস সরকার অম্বেডকরকে ভারতরত্ন দেয়নি। বিজেপি সরকার তাঁকে মরণোত্তর ভারতরত্ন দিয়েছিল।” তিনি বলেন, “সংসদে যখন এই আলোচনা চলছিল, তখন প্রমাণিত হয়েছিল কীভাবে কংগ্রেস বাবা সাহেব অম্বেডকরের বিরোধিতা করেছিল। কীভাবে কংগ্রেস বাবা সাহেবকে তাঁর মৃত্যুর পরেও উপহাস করার চেষ্টা করেছিল। কংগ্রেসের নেতারা বহুবার নিজেরাই নিজেদের ভারতরত্ন দিয়েছেন।” তিনি বলেন, “১৯৫৫ সালে নেহরু নিজেকে ভারতরত্ন দিয়েছিলেন। ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী নিজেকে ভারতরত্ন দিয়েছিলেন। ১৯৯০ সালে বাবা সাহেব ভারতরত্ন পান, তখন কংগ্রেস ক্ষমতায় ছিল না। বিজেপি সমর্থিত সরকার ছিল।”

    আরও পড়ুন: কলকাতা ছেড়ে এবার দিল্লি দখলের দিবাস্বপ্ন! ফাঁকা বুলি বাংলাদেশের মৌলবাদী নেতার

    শাহ বলেন, “নেহরুর অম্বেডকরের প্রতি ঘৃণা সর্বজনবিদিত।” বুধবার কংগ্রেসকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। তিনি বলেছিলেন, “সংসদে অমিত শাহজি (Amit Shah) কংগ্রেসের সেই অন্ধকার ইতিহাস উন্মোচন করেছেন, যেখানে তারা ড. অম্বেডকরকে অপমান করেছে এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়কে উপেক্ষা করেছে। তিনি যে তথ্য উপস্থাপন করেছেন তা দেখে তারা স্পষ্টতই হতবাক এবং স্তম্ভিত। এজন্যই তারা এখন নাটক শুরু করেছে!”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • BJP: আবাস নিয়ে তৃণমূলের ব্যাপক দুর্নীতি! পুরুলিয়ায় পঞ্চায়েত অফিসে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির

    BJP: আবাস নিয়ে তৃণমূলের ব্যাপক দুর্নীতি! পুরুলিয়ায় পঞ্চায়েত অফিসে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: আবাস যোজনার (Awas Yojana) তালিকা তৈরি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তার জেরে এর আগে বাতিল হয়েছিল গ্রামসভা। এ বারে সেই আবাসের তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েত অফিস ঘেরাও করে চলল বিক্ষোভ। পুরুলিয়ার রঘুনাথপুর ১ ব্লকের শাঁকা পঞ্চায়েতের ঘটনা। মূলত বিজেপির (BJP) স্থানীয় নেতৃত্বের তরফে আয়োজিত ওই বিক্ষোভে শামিল হন এলাকার শতাধিক মহিলা।

    ঝাঁটা হাতে বিক্ষোভ (BJP)

    বিজেপির (BJP) কর্মী-সমর্থকদের সঙ্গে সাধারণ মহিলারা ঝাঁটা হাতে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান। তাঁদের মধ্যে বাঘাডাবর গ্রামের চিন্তা মাহালি, বারমেস্যা গ্রামের বিজলা হেমব্রমরা বলেন, “আমাদের কাঁচা বাড়ি আছে। দিনমজুরি করে সংসার চলে। প্রথমে তালিকায় নাম থাকলেও পরে বাদ গিয়েছে। কেন আমাদের নাম বাদ গিয়েছে, তার উত্তর নিতেই পঞ্চায়েতে এসেছি।” পঞ্চায়েত সূত্রে জানা যায়, প্রথমে ১৭১৯ জন উপভোক্তার নাম ছিল আবাসের তালিকায়। শেষমেশ তা ঠেকেছে ৮১৭ জনে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ ও বিজেপির অভিযোগ, দ্বিতীয় দফার সমীক্ষা যথাযথভাবে হয়নি। যাঁরা দুঃস্থ, কাঁচা ভাঙা বাড়িতে বসবাস করে, তাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। পরিবর্তে এমন অনেকের নাম রয়েছে, যাঁরা যথেষ্ট সচ্ছল।

    আরও পড়ুন: ‘‘ঢাকা থেকে ৩ লক্ষ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখলের জন্য’’, কটাক্ষ শুভেন্দুর

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপির (BJP) স্থানীয় নেতা সন্তু তেওয়ারি বলেন, ‘‘প্রথম বার সমীক্ষা শেষে আবাস তালিকা প্রকাশের পরে তাতে গোলমাল নজরে এসেছিল। আমাদের তৎকালীন পঞ্চায়েত প্রধান গোটা রাত ব্লক অফিস চত্বরে বসে বিক্ষোভ দেখিয়েছিলেন। এ বারে ফের সমীক্ষার পরে দেখা যাচ্ছে, যোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে।” তাঁর অভিযোগ, বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য থেকে কর্মীদের অনেকে ভাঙা বাড়িতে থাকলেও তাঁদের নাম তৃণমূলের চাপে প্রশাসন বাদ দিয়েছে। অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েতের বর্তমান প্রধা তৃণমূলের সুপর্ণা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দ্বিতীয় দফ সমীক্ষা তথা সুপার সার্ভে সবটাই ব্লক প্রশাসন করেছে। পঞ্চায়েতের কোনও ভূমিকাই ছিল না।’’ ব্লকের সমাজকল্যাণ দফতরের অতিরিক্ত দায়িত্বে থাকা আধিকারিক কল্যাণপ্রসাদ চট্টোপাধ্যায় বলেন, ‘‘তালিকা প্রকাশের পরে যাঁরা নাম নথিভুক্তির আবেদন জানিয়েছিলেন, তাঁদের কয়েক জনের নাম তালিকায় রাখা হয়েছিল। কিন্তু গ্রামসভার দিনে গ্রামবাসী তা ব্যাখ্যা করার সুযোগটাই দেননি।’’  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vande Bharat: বন্দে ভারত-লোকাল ট্রেন! বিভ্রান্তি ছড়ানোয় ব্যবস্থা নিতে চলেছে রেল

    Vande Bharat: বন্দে ভারত-লোকাল ট্রেন! বিভ্রান্তি ছড়ানোয় ব্যবস্থা নিতে চলেছে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলপথ হচ্ছে লাইফ লাইন। দেশের কোটি কোটি মানুষ এই পরিষেবার ওপর ভরসা করে রয়েছেন। ক্রমাগত রেল পরিষেবা উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে রেল দফতর। সামান্য কিছু হলেই সেটা নিয়ে গেল গেল রব। আর বিক্ষিপ্ত দু-এক জায়গায় ট্রেন, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর সামনে আসতেই জনগনকে বিভ্রান্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির অসাধু মানুষ। এমনই দাবি রেল কর্তৃপক্ষের। হুগলির শিবাইচণ্ডী স্টেশনে বন্দে ভারত (Vande Bharat)-লোকাল ট্রেন একই লাইনে চলে আসার ঘটনা নিয়ে তোলপাড় নেটপাড়া। এই ঘটনা ঠিক নয় বলে রেল আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Vande Bharat)

    হুগলির শিবাইচণ্ডী স্টেশনে একই লাইনে চলে আসে বন্দে ভারত (Vande Bharat) এবং একটি লোকাল ট্রেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওটির সত্যতা যাচাই করেনি মাধ্যম। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুখোমুখি একটি বন্দে ভারত এবং লোকাল ট্রেন। আর তা দেখেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। জানা গিয়েছে, হাওড়া ছেড়ে এনজিপির উদ্দেশে রওনা দেওয়া বন্দে ভারতটিকেই দেখা গিয়েছে ভাইরাল ভিডিওর ফ্রেমে।

    আরও পড়ুন: ইতিহাসের সামনে লক্ষ্য, ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে

    রেল আধিকারিকের কী বক্তব্য?

    যদিও এই ঘটনা নিয়ে পূর্ব রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যাঁরা ভিডিওটি পোস্ট করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই দু’জনকে শনাক্ত করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, বৃহস্পতিবার সকালে হাওড়া-গুরাপ লোকাল ট্রেনটি (Local Train) অটোমেটিক সিগন্যাল জোনে দাঁড়িয়েছিল। ওই সময় বন্দে ভারত (Vande Bharat) ট্রেনটিও ঢুকেছিল। অটোমেটিক সিগন্যাল জোনে একটি নিরাপদ দূরত্ব রেখে ট্রেন চলাচল করে। হাওড়া বা শিয়ালদা লাইনে এটা রোজকার দৃশ্য। একটি ট্রেনের আগে বা পরে, নিরাপদ দূরত্বে অপর একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার এবং রেল ব্যবস্থাকে অপমান করার চেষ্টা করছে। অতএব, এটা প্রমাণিত যে ভাইরাল ভিডিওটি ভুয়ো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Protest: “দুদিন অনাহারেই কেটেছে বাংলাদেশে’, দেশে ফিরে বললেন গলসির মৌসুমী

    Bangladesh Protest: “দুদিন অনাহারেই কেটেছে বাংলাদেশে’, দেশে ফিরে বললেন গলসির মৌসুমী

    মাধ্যম নিউজ ডেস্ক: কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ (Bangladesh Protest)। দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ। পুলিশের গুলিতে শতাধিক পড়ুয়ার মৃত্যু পর্যন্ত হয়েছে। এখন সুপ্রিম কোর্টের রায়ের পরে পরিস্থিতি কিছুটা থমথমে। পূর্ব বর্ধমানে গলসির (Galsi) মৌসুমী মণ্ডল আরও অনেকের সঙ্গে এই ক’দিন রাত জেগেই কাটিয়েছেন। ইতিমধ্যেই পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরেন তিনি।

    দুদিন অনাহারে রাত কাটিয়েছি (Bangladesh Protest)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, মৌসুমী গলসি ১ ব্লকের (Galsi) রাইপুরের (Bangladesh Protest) বাসিন্দা। তাঁর বাবা জাহির আব্বাস মণ্ডল একজন রাজনৈতিক কর্মী। খুলনা শহরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী মৌসুমী। প্রায় সাড়ে চার বছর ধরে বাংলাদেশে রয়েছেন তিনি। দেশে ফেরার পর তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা তিনি পরিবারের সকলকে বলেছেন। তিনি বলেন,”এত বছরে এমন অভিজ্ঞতা হয়নি। ইন্টারনেট বন্ধ। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। বহু এলাকায় খাবার ছিল না। টানা সাত দিন হস্টেলে বন্দি। তার পরে হস্টেল থেকেও বলে দেওয়া হয় দ্রুত শহর ছাড়তে। কিন্তু, ফিরব বললেই তো আর ফেরা যায় না। কোনওরকমে আরও ১৫০ জন ভারতীয় ডাক্তারি পড়ুয়ার সঙ্গে বাসে করে  পেট্রোপোল সীমন্ত দিয়ে দেশে ফিরি। প্রথমদিকে হোটেল থেকে রান্না করা খাবার পাচ্ছিলাম। শেষ দু’দিন কার্ফু জারি হওয়ায় পর আমাদের কাছে সামান্য কিছু শুকনো খাবার, বিস্কুট ছিল। আর আমরা অনেকে ছিলাম। বলা যেতে পারে, দুদিন অনাহারেই রাত কাটিয়েছি। আমাদের হস্টেলের পাশের ভবনেই ভারতীয় হাই কমিশনার থাকেন। ওই বাড়িটা আমাদের সাহস জুগিয়েছে। ভারতীয় দূতাবাসের সাহায্যে পেট্রাপোল সীমান্তে পৌঁছাই আমরা।”

    আরও পড়ুন: গীতার গুরুত্ব বুঝিয়েছিলেন বিবেকানন্দ, সেই শিকাগোতে হল ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ

    পরিবারের সদস্যরা কী বললেন?

    মৌসুমীর বাবা জাবির আব্বাস বলেন, “আর কয়েক মাস গেলেই মেয়ে চিকিৎসক ডিগ্রি পেত। জানি না কি হবে। তবে মেয়েকে ফিরে পেয়ে শান্তি। মেয়ে ফিরে আসার জন্য রাজ্য ও কেন্দ্র সরকারকে আমরা ধন্যবাদ জানাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • WB By-Election: উপ-নির্বাচনেও চলল গুলি, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    WB By-Election: উপ-নির্বাচনেও চলল গুলি, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার রাজ্যের চার কেন্দ্রে উপ-নির্বাচন (WB By-Election)। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জ। এই চার কেন্দ্রে অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করেছে নির্বাচন কমিশন। পুলিশ তো থাকছেই পাশাপাশি এই ভোটেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। চার কেন্দ্রের জন্য মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে কমিশন। সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। এরমধ্যে রানাঘাট (Ranaghat) দক্ষিণ বিধানসভা উপ-নির্বাচনকে কেন্দ্র করে চলল গুলি। সন্ত্রাস চালাতে মঙ্গলবার গভীর রাতে বিজেপি কর্মীদের বাড়িও ভাঙচুর করা হয়েছে। আর এই হামলার ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর (WB By-Election)

    জানা গিয়েছে, রানাঘাটের (WB By-Election) প্রীতিনগর এলাকায় রাতের অন্ধকারে একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। কাচের বোতলের আঘাতে জখম হন একাধিক মহিলা। ভোট দিতে গেলে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উল্লেখ্য, লোকসভা ভোটে এবারের তৃণমূল প্রার্থী হয়েছিলেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে আশা মুকুটমণি অধিকারী। তিনি রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন। লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হওয়ার পর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই কারণে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বুধবার উপ-নির্বাচন চলছে। আর এই উপ-নির্বাচনের আগের দিন গভীর রাতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রীতিনগর এলাকার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন, “রাতে আমাদের বাড়িতে এসে ভাঙচুর চালানো হয়। বাড়ির মহিলারা যথেষ্ট আতঙ্কে রয়েছে। বাড়ির মহিলাদের কাছে  আমাদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।” খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করেনি পুলিশ। অন্যদিকে, বিজেপির দাবি, যেহেতু এই এলাকায় শাসক দলের সংগঠন অনেকটা দুর্বল হয়ে পড়েছে, সেই কারণে সন্ত্রাস চালাতে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

    বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর, চলল গুলি

    রানাঘাট থানার (WB By-Election) পূর্ণনগরে বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর এবং গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মী বলেন, “মঙ্গলবার রাত দেড়টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী আমার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে বাড়ির একাংশ। পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।” বুধবার বেলা বাড়তেই বিজেপি কর্মীর বাড়িতে আসেন রানাঘাট (Ranaghat) পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পরিবারের লোকজনের সঙ্গে তাঁরা কথাও বলেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Result 2024: কৃষ্ণনগরে দলের জয়ের পরও পদত্যাগ করলেন শহর তৃণমূলের সভাপতি!

    Election Result 2024: কৃষ্ণনগরে দলের জয়ের পরও পদত্যাগ করলেন শহর তৃণমূলের সভাপতি!

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃষ্ণনগর লোকসভায় বিপুল ভোটে (Election Result 2024) জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তারপরও কৃষ্ণনগর শহর তৃণমূলের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন প্রদীপ ওরফে মলয় দত্ত। শাসক দলের নেতার এই পদত্যাগ দেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কৃষ্ণনগর শহরে তৃণমূলকে ধরাশায়ী করেছে বিজেপি (Election Result 2024)

    লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল। কিন্তু, কৃষ্ণনগর শহরে বিপর্যয় হয়েছে তৃণমূলের। তবে, এই শহরে শাসক দলের ভরাডুবি নতুন কিছু নয়। সেই ১৯৯৮ সাল থেকেই এই শহরে একটানা লিড পেয়ে আসছে বিজেপি। এবারও তার ব্যাতিক্রম হয়নি। প্রায় সাড়ে ২৮ হাজার ভোটে তৃণমূলকে পিছনে ফেলে লিড পেয়েছে বিজেপি। গত বারেও তৃণমূল প্রায় একই ভোটে পিছিয়ে ছিল। এবার কার্যত পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেও তৃণমূল নেতারা পরিস্থিতি পাল্টাতে পারেননি। ভোটের ফল (Election Result 2024) বের হওয়ার পরই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তথা সাংগঠনিক জেলা সভানেত্রী মহুয়া মৈত্রের ঘনিষ্ঠ অনেকে পুরপ্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন। এক তৃণমূল কাউন্সিলর বলেন, এবার  পরিস্থিতি অনেকটাই আমাদের দিকে ছিল। কিন্তু, প্রার্থীর ঘনিষ্ঠদের অতিরিক্ত আত্মবিশ্বাসই ডুবিয়েছে। জোটবদ্ধ হয়ে কাজ করলে ফল অন্য রকম হত। দলেরই একাংশের জন্য সেটা সম্ভব হয়নি।

    আরও পড়ুন: বিজেপির ওপর আস্থায় গোঁসা, শহরের বরাদ্দ বন্ধ করলেন উদয়ন!

    ইস্তফা প্রসঙ্গে কী বললেন তৃণমূল নেতা?

    তৃণমূল নেতা প্রদীপ দত্ত বলেন, অন্য বিধানসভায় দল ভালো ফল (Election Result 2024) করেছে। কিন্তু, আমরা তা পারিনি। আমরা সবরকমভাবে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। তারপরও মানুষ আমাদের খালি হাতে ফিরিয়েছেন। শহর তৃণমূলের সভাপতি হিসেবে এই দায় আমার। পদত্যাগ করার সিদ্ধান্ত একান্তই আমার। দলের ফল খারাপ হওয়ার পরও আর সভাপতি পদ আঁকড়ে থাকার নৈতিক অধিকার থাকে না। তাছাড়া, শহরে আরও অনেক যোগ্য নেতা আছেন। দল তাঁদের কাউকে দায়িত্ব দিয়ে সংগঠনকে মজবুত করুক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Santipur: লোহার রড, শাবল দিয়ে বেধড়ক মার বিজেপির প্রধানকে, অভিযুক্ত তৃণমূল

    Santipur: লোহার রড, শাবল দিয়ে বেধড়ক মার বিজেপির প্রধানকে, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: মাটি কাটার প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হলেন বিজেপির প্রধান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের (Santipur) গয়েশপুর পঞ্চায়েত এলাকায়। হামলার ঘটনায় অভিযুক্ত শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য এবং তাঁর ভাই। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Santipur)

     শান্তিপুর (Santipur) থানার গয়েশপুর পঞ্চায়েতের গঙ্গা সংলগ্ন বহু কৃষকের জমি ভাঙনে চলে গেছে নদীগর্ভে। এখন গঙ্গার ধারে চাষের যে জমি রয়েছে, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডলের নেতৃত্বে সেই সব কৃষকের জমি থেকে রাতের অন্ধকারে মাটি কেটে নেওয়া হয়। এমনই অভিযোগ গয়েশপুর এলাকাবাসীর। আনোয়ার হোসেন এলাকার ইটভাটার মালিক। শাসক দলের নেতা হওয়ায় কেউ কিছু বলতে পারে না। দিনের পর দিন তাঁর লোকজন মাটি কেটে নিয়ে যায়।  শুক্রবার রাতে তৃণমূল নেতা আনোয়ার হোসেনের ভাই অলি হোসেন মণ্ডল মাটি কাটছে জেনে এলাকাবাসী প্রথমে শান্তিপুর থানায় ফোন করে জানায়। একটি পুলিশ গাড়ি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হওয়ার পর বন্ধ থাকে মাটিকাটা।  এরপর পুলিশের গাড়ি চলে যাওয়ার পর আবারও মাটি কাটা হচ্ছে কিনা তা দেখতে এলাকাবাসীর  পক্ষ থেকে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সহ গয়েশপুর পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডল সেখানে যান। বিজেপির প্রধানের ওপর হামলা চালানো হয়। লোহার রড, শাবল দিয়ে বেধড়ক মারধর করা হয়। বাইক ভাঙচুর করা হয়। রক্তাক্ত অবস্থায় প্রধান সহ কয়েকজন এলাকাবাসীকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে,  বিজেপির প্রধান শ্যামল মণ্ডলের হাত ভেঙে যায় ও মাথায় গুরুত্ব আঘাত লাগে।

    আরও পড়ুন: প্রবল গতিতে ধেয়ে আসছে ‘রেমাল’, শুরু বৃষ্টি, ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    এলাকাবাসীর বক্তব্য, তৃণমূল নেতার মদতে প্রতিদিন রাতে এভাবেই অবৈধভাবে কৃষকদের জমির মাটি চুরি করা হয়। এমন কী ভয় দেখানোর জন্য অস্ত্রশস্ত্র মজুত রাখে ভাটায়। এখনও পর্যন্ত অভিযুক্তদের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, সম্পূর্ণ ঘটনা ঘটনার কথা অস্বীকার করেন অভিযুক্ত আনোয়ার হোসেন মণ্ডলের ভাই সানোয়ার হোসেন মণ্ডল। তিনি বলেন, রাতের অন্ধকারে হঠাৎ এই প্রধান কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ভাটায় থাকা বিভিন্ন শ্রমিক এবং ড্রাইভারদের বেধড়ক মারধর করে। শ্রমিকরা প্রতিবাদ করেছে। কোনও হামলা চালানো হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: অর্জুনের খাসতালুকে বিজেপি কর্মীদের বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    Arjun Singh: অর্জুনের খাসতালুকে বিজেপি কর্মীদের বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চম দফার ভোট শেষ হতেই রক্ত ঝরল ভাটপাড়ায়। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হলেন তিনজন বিজেপি কর্মী। সোমবার ভোট শেষ হতে না হতেই বিজেপির বুথ কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার এলাকায়। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। আক্রান্ত বিজেপি কর্মীদের তিনি দেখতে যান। হামলার বিষয় নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Arjun Singh)

    ভাটপাড়া পুরসভায় অধিকাংশ সংখ্যালঘু এলাকায় এজেন্ট দিয়েছিল বিজেপি। ভোট পর্ব শেষ হবার পরেই ভাটপাড়ার ১৬ নম্বর ওয়ার্ড, ২২ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড এই তিনটি ওয়ার্ডের বিজেপির বুথ কর্মীকে ভোট শেষ হওয়ার পরই তৃণমূল কর্মীরা মারধর করে। এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। সামসুদ্দিন আনসারি নামে বিজেপির  এক বুথ কর্মীকে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ফিরোজ আলম আনসারি নামে এক বিজেপি বুথ কর্মী  বলেন, ভোট শেষ হওয়ার পর আমরা পাড়াতেই বসেছিলাম। বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম। তৃণমূলের গুন্ডাবাহিনী এসে হামলা চালায়। ঘটনার পর পরই অর্জুন সিং (Arjun Singh) আক্রান্ত কর্মীদের দেখা করেন। সামসুদ্দিন আনসারিকে নিজে উদ্যোগী হয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

    আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কী বলছে হাওয়া অফিস?

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh) বলেন, এই লোকসভায় তৃণমূল হারছে। পার্থ ভৌমিক সেটা বুঝতে পেরেছেন, তা থেকেই ওরা এই হামলা চালিয়েছে। পুলিশ প্রশাসনকে বিষয়টি বলিয়েছি। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। এই ঘটনা প্রমাণ করে তৃণমূল দলেই গুন্ডা রয়েছে। যদিও সমস্ত বিষয় অস্বীকার করে ভাটপাড়া তৃণমূল টাউন সভাপতি দেবজ্যোতি ঘোষ। তিনি বলেন,তৃণমূল  এই ধরনের নোংরা রাজনীতি করে না। যদিও এই ধরনের ঘটনা ঘটে থাকে, প্রশাসন ঠিক ব্যবস্থা নেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: মিটিংয়ে-মিছিলে ৮০ আসনের উত্তরপ্রদেশকেও পিছনে ফেলেছে ৪২-এর বাংলা!

    Lok Sabha Election 2024: মিটিংয়ে-মিছিলে ৮০ আসনের উত্তরপ্রদেশকেও পিছনে ফেলেছে ৪২-এর বাংলা!

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভাতে (Lok Sabha Election 2024) সব থেকে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশে, ৮০টি। অন্যদিকে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় তার অর্ধেক ৪২টি। কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, উত্তরপ্রদেশের থেকেও বেশি মিছিল-মিটিং সহ নির্বাচনী প্রচারের আবেদন জমা পড়েছে পশ্চিমবঙ্গে। রাজনৈতিক কর্মসূচির দৌড়ে পশ্চিমবঙ্গ ৮০ আসনের উত্তরপ্রদেশকেও পিছনে ফেলে দিয়েছে। তবে রাজনৈতিক কর্মসূচির দৌড়ে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ু।

    আরও পড়ুন: “এটা আপনাদের টুকরে টুকরে গ্যাংয়ের মানসিকতার প্রতিফলন”, কংগ্রেসকে নিশানা মোদির

    প্রচারের অনুমতির জন্য নির্বাচন কমিশন চালু করেছে ‘সুবিধা অ্যাপ’

    নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, সারা দেশে নির্বাচনী (Lok Sabha Election 2024) প্রচারের যত আবেদন জমা পড়েছে তার মধ্যে ১৬ শতাংশই হল পশ্চিমবঙ্গের। অন্যদিকে, তামিলনাড়ু থেকে ভোট প্রচারের সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। প্রসঙ্গত, ভোটের সভা মিছিল মিটিং বা যেকোনও ধরনের নির্বাচনী প্রচারের জন্য অনুমতির জন্য নির্বাচন কমিশন চালু করেছে ‘সুবিধা অ্যাপ’। তারা আগেই জানিয়েছে, নির্বাচনী প্রচারের যাবতীয় অনুমতি এই অ্যাপের মাধ্যমে নিতে হবে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে অনুমতি যারা আগে জানাবেন তাদের আগে দেওয়া হবে।

    দেশজুড়ে নির্বাচনী প্রচারের ৭৩ হাজার ৩৬৯ আবেদন জমা পড়েছে 

    রবিবারই এক বিবৃতিতে নির্বাচন কমিশন (Lok Sabha Election 2024) জানিয়েছে, গত ১৬ মার্চ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকে দেশজুড়ে নির্বাচনী প্রচারের ৭৩ হাজার ৩৬৯ আবেদন জমা পড়েছে। এর মধ্যে অনুমতি দেওয়া হয়েছে ৪৪ হাজার ৬২৬টি আবেদনের। নির্বাচন কমিশনের দেওয়া হিসাব বলছে, বিগত দিনগুলিতে পশ্চিমবঙ্গ থেকে আবেদন জমা পড়েছে ১১,৯৭৬। অন্যদিকে, ৮০ আসনের উত্তরপ্রদেশের মিটিং মিছিলের আবেদন সংখ্যা অনেকটাই কম। যোগী রাজ্যে নির্বাচনী প্রচারের আবেদন জমা পড়েছে ৩,২৭৩।

    আরও পড়ুুন: “আইন এবং সংবিধানকে নষ্ট করার দল হচ্ছে তৃণমূল”, তোপ মোদির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Darjeeling: বরফের চাদরে ঢাকল দার্জিলিংয়ের সান্দাকফু, উচ্ছ্বসিত পর্যটকরা

    Darjeeling: বরফের চাদরে ঢাকল দার্জিলিংয়ের সান্দাকফু, উচ্ছ্বসিত পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বসন্তে বরফে ঢাকলো সান্দাকফু। অসময়ের এই তুষারপাতে পাহাড় মুখী হতে শুরু করেছেন পর্যটকেরা। বুধবার সকাল থেকেই দার্জিলিংয়ের (Darjeeling) সান্দাকফু বরফে ঢেকে রয়েছে। অসময়ের তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই পাহাড়মুখী হতে শুরু করেছেন পর্যটকরা। শুধু এদিনই নয়, আরও কয়েকদিন ধরে চলবে এই তুষারপাত। আবহাওয়া দফতরের এই পূর্বাভাস। পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি। দোলের সামনে এই তুষারপাত ব্যাপক সংখ্যায় পর্যটকদের দার্জিলিং পাহাড়ে টেনে আনবে, এমনটাই আশা তাদের। খুশি পর্যটকরা।

    কেন এই অসময়ের তুষারপাত? (Darjeeling)

    অসময়ে তুষারপাত দার্জিলিংয়ের (Darjeeling) সান্দাকফুতে নতুন নয়। সিকিমের আবহাওয়া দফতরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, গত বছর মার্চ মাসে সান্দাকফুতে বরফ পড়েছিল। কয়েক বছর আগে এপ্রিল মাসেও বরফ পড়েছে। শীত চলে যাওয়ার পর বসন্তের আগমনে সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল।  তার মাঝে হঠাৎ করে বরফ পড়ার ঘটনা চমকপ্রদ বটে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,  গত দুমাস ধরে দার্জিলিং সহ উত্তরবঙ্গ বৃষ্টিপাত ছিল না। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ তৈরি হলেও জলীয়বাষ্প না থাকায় এই দু’মাস বৃষ্টিপাত হয়নি। গোপীনাথ রাহা বলেন, গত কয়েকদিন ধরে উত্তর-দক্ষিণ অক্ষরেখা চলে আসার পাশাপাশি একটি নিম্নচাপ তৈরি হয়। তার সঙ্গে বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসতে শুরু করেছে। ঘূর্ণাবর্ত থাকা সেই জলীয়বাষ্প উপরে উঠে গিয়ে জমাট বেঁধে বৃষ্টি এবং তুষারপাত ঘটিয়েছে। আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে দার্জিলিং ও সিকিমের উঁচু জায়গাগুলিতে তুষারপাতও চলবে।

    আরও পড়ুন: ‘গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সিলেবাসের মধ্যে রয়েছে’, বেফাঁস শতাব্দী রায়

     খুশি পর্যটন ব্যবসায়ীরা

    এখন ভরা পর্যটন মরসুম। কিন্তু, লোকসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ায় এবার পর্যটনে কিছুটা ভাটা শুরু হয়েছিল। অসময়ের তুষারপাত সেই ধাক্কা অনেকটাই সামলে দেবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। উত্তরবঙ্গের অন্যতম ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, অসময়ে তুষারপাতে এদিন থেকেই আবার পাহাড়ে পর্যটক আসতে শুরু করেছেন। দোলের আগে উইকেন্ডের মাঝে এই তুষারপাত পর্যটকদের দার্জিলিং (Darjeeling) আসার ব্যাপারে নতুন করে উৎসাহিত করেছে। এই অঞ্চলের পর্যটন ব্যবসার ক্ষেত্রে একটা ভালো দিক। আমরা আশা করছি এবারের দোল উৎসব পর্যন্ত দার্জিলিং পাহাড় পর্যটকে ঠাসা থাকবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share