Tag: Bengali news

Bengali news

  • S Jaishankar: ‘‘দেশের সর্বকালের সেরা কূটনীতিক ভগবান হনুমান’’, তাইল্যান্ডে বললেন জয়শঙ্কর

    S Jaishankar: ‘‘দেশের সর্বকালের সেরা কূটনীতিক ভগবান হনুমান’’, তাইল্যান্ডে বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘দেশের সর্বকালের সেরা কূটনীতিক ভগবান হনুমান।’’ সম্প্রতি ব্যাংকক সফরে গিয়ে এমনই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। জানা গিয়েছে, প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। তবে এটাই প্রথম নয়, চলতি বছরের জানুয়ারি মাসে পুনেতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও একই মন্তব্য করেছিলেন জয়শঙ্কর। মোদি মন্ত্রিসভায় অন্যতম দুঁদে এই প্রাক্তন আমলা দিন কয়েক আগেই গুজরাট থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। নিজের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন ব্যাখ্যাও দিয়েছেন জয়শঙ্কর।

    ঠিক কী বলেছেন জয়শঙ্কর (S Jaishankar)?

    তাইল্যান্ডের ওই অনুষ্ঠানে এদিন উপস্থিত শ্রোতাদের উদ্দেশে জয়শঙ্কর বলেন, ‘‘আপনারা যদি আমার কাছে জানতে চান যে কাকে আমি সেরা কূটনীতিবিদ হিসাবে গণ্য করি, আমার উত্তর একটাই হবে, ভগবান হনুমান।’’ 

    এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে রামায়ণের প্রসঙ্গও টেনে আনেন বিদেশমন্ত্রী (S Jaishankar)। তিনি বলেন, ‘‘অজানা এক জায়গায় গিয়ে মা সীতাকে খুঁজে বার করা, তাঁর সঙ্গে যোগাযোগ করা, তাঁর মানসিক জোর বাড়ানো এবং একটি জায়গায় আগুন ধরিয়ে দেওয়া। পুরো বিষয়টি সম্পন্ন করে সফলভাবে বেরিয়ে আসতে পেরেছিলেন তিনি।’’

    মোদিকে পাওয়া দেশের ভাগ্যের বিষয়

    তাইল্যান্ডে প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করতে শোনা যায় জয়শঙ্করকে (S Jaishankar)। তিনি বলেন, ‘‘আমার মতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে পাওয়া দেশের জন্য ভাগ্যের বিষয়। তিনি দেশের প্রধানমন্ত্রী এবং আমি তাঁর মন্ত্রিসভার একজন সদস্য। সেই কারণে আমি এই মন্তব্য করছি না।’’ কোভিড পরিস্থিতিতে মোদি সরকার যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে কাজ করেছে সেকথাও উল্লেখ করেন জয়শঙ্কর (S Jaishankar)। প্রসঙ্গত, কোভিড সময়ে মোদি সরকার প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে নগদ টাকা পাঠানো থেকে শুরু করে ৮০ কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার প্রক্রিয়া শুরু করে। দেশের প্রতিটি নাগরিককে শক্তিশালী কোভিড ভ্যাকসিনও দেয় মোদি সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Attack on Pak Hindu Temple: পাকিস্তানে পরপর ভাঙা হল দুই মন্দির! বুলডোজারের পর রকেট হামলা

    Attack on Pak Hindu Temple: পাকিস্তানে পরপর ভাঙা হল দুই মন্দির! বুলডোজারের পর রকেট হামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানে ফের আক্রান্ত হিন্দু মন্দির (Attack on Pak Hindu Temple)। গত ২৪ ঘণ্টায় সিন্ধ প্রদেশে দু’টি হিন্দু মন্দিরে ভাঙচুর ও লুঠপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতেই পাকিস্তানের করাচিতে একরকম নিঃশব্দে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একটি হিন্দু মন্দির। মারি মাতার সেই ১৫০ বছর পুরনো মন্দিরটি ভেঙে শপিং কমপ্লেক্স উঠবে বলে জানা গিয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার ফের পাকিস্তানের সিন্ধ প্রদেশের কাশমোড় এলাকায় ধ্বংস করা হল আরও একটি হিন্দু মন্দির! এবার রীতিমতো রকেট হামলা চালিয়ে ভাঙা হয়েছে মন্দিরটি (2 Hindu Temples)।

    মন্দিরে রকেট হামলা

    সিন্ধ প্রদেশের কাশমোড় অঞ্চলে রবিবার সকালে একদল দুষ্কৃতী রকেট লঞ্চার নিয়ে আক্রমণ শানায় একটি হিন্দু মন্দিরে (Attack on Pak Hindu Temple)। ওই  এলাকায় বহু সংখ্যক হিন্দু পরিবারের বাস। যে মন্দিরে হামলা চালানো হয়েছে, সেখানে বছরে একবার করে পুজো দেন স্থানীয়রা। অভিযোগ, রবিবার দুষ্কৃতীরা একেবারে নির্বিচারে গুলি চালাতে থাকে মন্দির চত্বরে এবং রকেট হামলায় মন্দির ধ্বংস করে। ঘটনাচক্রে সে সময়ে মন্দিরটি বন্ধ ছিল বলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। মন্দির সংলগ্ন হিন্দু জনবসতির উপরও নির্মম অত্যাচার ও লুঠপাটের ঘটনা ঘটেছে।

    আরও পড়ুুন: ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’, মোদির সঙ্গে সেলফি পোস্ট আপ্লুত মাক্রঁর

    সিন্ধের ঘটনায় (Attack on Pak Hindu Temple) এখনও কাউকে ধরা যায়নি। মোট ৯ জন বন্দুকবাজ জড়িত ছিল বলে অনুমান করছে পুলিশ। স্থানীয় হিন্দুদের বাগরি সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন, কারও ক্ষতি না হলেও, এই হামলার জেরে স্থানীয় সংখ্যালঘু হিন্দুরা আতঙ্কিত। পুলিশের কাছে স্থানীয়দের সুরক্ষারও আবেদন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী তথা বাগরি সম্প্রদায়ের সদস্য ডাঃ সুরেশ জানান, ‘ডাকাত দলের প্রত্যেকের হাতে ছিল বন্দুক। রকেট লঞ্চারের মাধ্যমে মন্দির ধ্বংস করাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু তাতে ওই ডাকাতদল সফল হয়নি। কারণ, রকেট লঞ্চারটি কাজ করেনি। তার ফলে বড় কোনও বিপদ ঘটেনি।’

    করাচিতে ধ্বংস ১৫০ বছরের পুরনো মন্দির

    অন্যদিকে, করাচির সোলজার বাজারে অবস্থিত ১৫০ বছরের মারি মাতার মন্দিরের (Attack on Pak Hindu Temple) জমি শপিং প্লাজার এক প্রোমোটারকে চড়া দামে বেচে দেওয়ার অভিযোগ উঠেছে পাক সরকারের বিরুদ্ধে। সেই মতোই শুক্রবার মধ্যরাতে বুলডোজার এনে মন্দির ভাঙা শুরু হয়ে যায়। পুলিশ ছিল ঘটনাস্থলেই। তবে অভিযোগ, বাধা দেওয়া দূরের কথা, দাঁড়িয়ে দেখেছে তারা। এই মন্দিরে আগেও ঝামেলা হয়েছে। গত বছরের জুনেই এই মন্দিরে দেবদেবীর মূর্তি ভাঙচুরের খবর মিলেছিল। ওই মন্দিরের পুরোহিত রাম নাথ মিশ্র জানান, ‘প্রথমে স্থানীয় কর্তপক্ষ বলেছিল মন্দিরের মূল দ্বার ও একটি দেওয়াল ভাঙা হবে। কিন্তু লোডশেডিং করে পুরো মন্দির গুঁড়িয়ে দিল ওরা। ১৫০ বছর ধরে এই মন্দির রয়েছে। বহু ভক্ত সমাগম হয়। আসলে অনেকটা অংশ জুড়ে এই মন্দির। যা ভুয়ো কাগজ বের করে বানিজ্যিক সংস্থাকে বেচে দেওয়া হয়েছে। মন্দির পুরানো হয়ে গিয়েছে, বিপজ্জনক বলে এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া অনুচিত। আশা করব প্রশাসন প্রয়োজনী ব্যবস্থা নেবে।’ উল্লখ্য, পাকিস্তান হিন্দু কাউন্সিলের কাছে হিন্দু সংগঠনগুলি সুবিচারের দাবি জানিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • UCC: অভিন্ন দেওয়ানি বিধির আগেই বহু বিবাহ রোধে বিল আনছে অসম সরকার!

    UCC: অভিন্ন দেওয়ানি বিধির আগেই বহু বিবাহ রোধে বিল আনছে অসম সরকার!

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধির (UCC) পক্ষে সওয়াল করেছেন খোদ প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিজেপির অ্যাজেন্ডায়ও রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার কথা। আসন্ন বাদল অধিবেশনেই এ সংক্রান্ত বিল পেশ হতে পারে বলে কিছু দিন আগেই দাবি করেছিলেন দিল্লির এক বিজেপি নেতা। তবে দেশে কবে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, তার অপেক্ষায় থাকছেন না অসমের মুখ্যমন্ত্রী বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা।

    বহু বিবাহ রোধে রাজ্য বিল

    তিনি জানান, বহু বিবাহ রোধে রাজ্য বিল পাশ করবে। অভিন্ন দেওয়ানি বিধির ব্যাপারে যতক্ষণ না চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হচ্ছে, ততদিন এই আইন লাগু থাকবে রাজ্যে। এক জনসভায় ভাষণ দিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, অভিন্ন দেওয়ানি বিধি চালুর সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রের প্রতি আমাদের রাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। বহু বিবাহ রোধে অসম সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। অসমের মুখ্যমন্ত্রী বলেন, অভিন্ন দেওয়ানি বিধির (UCC) বিষয়ে সিদ্ধান্ত হবে পার্লামেন্টে।

    অভিন্ন দেওয়ানি বিধি

    তবে রাষ্ট্রপতির সম্মতিক্রমে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্যের। ল’ কমিশন এবং পার্লামেন্টারি কমিটি বর্তমানে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিভিন্ন রাজ্য ও সংগঠনের মত জানতে চেয়েছে। অসম সরকার এ ব্যাপারে ইতিমধ্যেই পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। তিনি জানান, বহু বিবাহ রোধে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বর্তমানে ঝুলে রয়েছে অসমে। এর কারণ হল, এটি অভিন্ন দেওয়ানি বিধি বিলের একটা অংশ মাত্র। তিনি বলেন, তাই আমরা ভাবছি অসমে দ্রুত বহু বিবাহ রোধে বিল আনা যায় কিনা।

    আরও পড়ুুন: “তুঙ্গে মোদির জনপ্রিয়তা, তাই কলেবরে বাড়ছে এনডিএ”, বললেন রাজনাথ

    গত মে মাসেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন, বহু বিবাহ রোধে বিল পাশ করাবে অসম সরকার। এজন্য গুয়াহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি ফুকানের নেতৃত্বে একটি কমিটিও গড়া হয়েছিল। রিপোর্ট দেওয়ার জন্য কমিটিকে ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। যদি এই সময়সীমার মধ্যে বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট দিতে পারে, তাহলে সেপ্টেম্বরে বিধানসভার অধিবেশনেই পেশ করা হবে বিলটি (UCC)। তা নিতান্তই সম্ভব না হলে বিলটি পেশ করা হবে জানুয়ারিতে, শীতকালীন অধিবেশনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajnath Singh: “তুঙ্গে মোদির জনপ্রিয়তা, তাই কলেবরে বাড়ছে এনডিএ”, বললেন রাজনাথ

    Rajnath Singh: “তুঙ্গে মোদির জনপ্রিয়তা, তাই কলেবরে বাড়ছে এনডিএ”, বললেন রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতে মোদিজির (PM Modi) জনপ্রিয়তা তুঙ্গে। তিনি ক্রমেই বিশ্ব নেতা হয়ে উঠছেন। তিনি বিদেশেও ভারতকে গর্বিত করছেন।” কথাগুলি বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)। রবিবার লখনউয়ের এক জনসভায় তিনি বলেন, “আগে আন্তর্জাতিক মঞ্চে ভারতের কথা গুরুত্ব দিয়ে শোনা হত না। আজ যখন ভারত কথা বলে, তখন সমগ্র বিশ্ব তা শোনে।”

    ভারতের সম্মান বৃদ্ধি

    রাজনাথ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আন্তর্জাতিক স্তরে ভারতের সম্মান বৃদ্ধি পেয়েছে। আগে আন্তর্জাতিক মঞ্চগুলিতে ভারতের কথায় গুরুত্ব দেওয়া হত না। আজ যখন ভারত কথা বলে, গোটা বিশ্ব মনযোগ দিয়ে সেই কথা শোনে। যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী অন্য দেশ সফরে যান, তাঁকে কীভাবে স্বাগত জানানো হয়, তা আপনারা টিভিতে দেখেছেন।” প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) বলেন, “অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ওঁকে ‘বস’ বলে সম্বোধন করেন। আমেরিকার প্রেসিডেন্ট মোদিজিকে বলেন যে আপনি বিশ্বের শক্তিশালী নেতা। তাঁর স্বাক্ষর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। মুসলিম দেশগুলিও তাঁকে সর্বোচ্চ সম্মান দিচ্ছে। পাপুয়া গিনির প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এটা অত্যন্ত সম্মানের। শুধু ওঁর কাছে নয়, সব ভারতবাসীর কাছেই।”

    ভারতের উন্নতি

    তিনি বলেন, “ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতির দেশ। ২০১৩-১৪ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ভারত ছিল ১১ নম্বরে। বর্তমানে তা পঞ্চম স্থানে এসে পৌঁছেছে। লখনউয়ে দেশের ইঞ্জিনিয়ররা ব্রাহ্মোস মিশাইল তৈরি করছেন। এই মিশাইল বয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ রেলপথ তৈরি হবে। তার জেরে হবে প্রচুর কর্মসংস্থানও।”

    আরও পড়ুুন: ভারতের ‘নুন’ খেয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত উত্তর প্রদেশের যুবক

    এদিনই এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজনাথ (Rajnath Singh) বলেন, “গোটা ভারতে মোদিজিকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। মোদির নেতৃত্বে পূর্ণ আস্থা রয়েছে তামাম ভারতবাসীর। আমাদের প্রধানমন্ত্রী বিশ্ব নেতা হয়ে উঠছেন। সেই কারণে অনেক রাজনৈতিক দলই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা তুঙ্গে। এবং রাজনৈতিক দলগুলি জানে একটি শক্তিশালী জোটে শামিল হলে তবেই ভবিষ্যৎ নিরাপদ।” তিনি বলেন, “এনডিএ যা ছিল, তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে চলেছে।” প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধেয় দিল্লির অশোকা হোটেলে বসছে এনডিএর বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবে ৩০টিরও বেশি রাজনৈতিক দল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttar Pradesh: ভারতের ‘নুন’ খেয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত উত্তর প্রদেশের যুবক

    Uttar Pradesh: ভারতের ‘নুন’ খেয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত উত্তর প্রদেশের যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের খেয়ে আক্ষরিক অর্থেই বনের মোষ তাড়াচ্ছিলেন তিনি। ভারতের খেয়ে তথ্য পাচার করছিলেন পাকিস্তানে (Pakistan)। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) চরবৃত্তি করার অভিযোগে উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক যুবককে গ্রেফতার করল এটিএস। মহম্মদ রইস নামের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করেছিলেন ওই যুবক।

    দেশের বুকে ছুরি

    ভারতের ক্ষতি করার চেষ্টা অবশ্য এই প্রথম নয়। কেউ কোনও পাক সুন্দরীর প্রেমের ফাঁদে পা দিয়ে আইএসআইকে তুলে দিয়েছেন প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনও তথ্য। কেউ আবার টাকার বিনিময়ে ছুরি মেরেছেন দেশের বুকে। এটিএস সূত্রে খবর, উত্তর প্রদেশের গোন্ডা জেলার (Uttar Pradesh) তারাবগঞ্জ এলাকার বাসিন্দা কাজের খোঁজে গিয়েছিলেন মুম্বই। সেখানে তাঁর সঙ্গে আলাপ হয় আরমান নামের এক যুবকের। পুলিশি জেরায় রইস জানিয়েছেন, আরমানই তাঁকে প্রলোভিত করেছিলেন চরবৃত্তিতে।

    গুপ্তচরবৃত্তির প্রস্তাব

    উত্তর প্রদেশের ওই যুবক পুলিশকে জানিয়েছেন, তিনি আরমানকে আরব আমিরশাহিতে চাকরি খুঁজে দিতে বলেছিলেন। তখন আরমান তাঁকে আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করার প্রস্তাব দেয়। তার বিনিময়ে মোটা টাকা মিলবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল আরমান। সে এও জানিয়েছিল, তাকে কিছু করতে হবে না। সে নিজেই রইসের নম্বর আইএসআইয়ের এজেন্টদের দিয়ে দেবে। তারাই যোগাযোগ করে নেবে। ২০২২ সালে ভিন দেশের একটি নম্বর থেকে (Uttar Pradesh) ফোন আসে রইসের কাছে। ফোনের অন্য দিকে থাকা মানুষটি জানিয়েছিল, তার নাম হুসেন। সে পাকিস্তানি গুপ্তচর। রইসকে ভারতীয় সামরিক সেনাঘাঁটিগুলি সম্পর্কে তথ্য চালান করার দায়িত্ব দিয়েছিল হুসেন। এজন্য রইসকে ১৫ হাজার টাকাও পাঠানো হয়। তার পরেই কয়েকজন বন্ধুকে কাজে লাগিয়ে রইস তথ্য পাচার করতে শুরু করেন বলে অভিযোগ।

    আরও পড়ুুন: সিবিআইয়ের নজরে ১৪টি পুরসভা! পুর দুর্নীতির আড়ালে কীসের আঁচ?

    উত্তর প্রদেশের বিশেষ ডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, “রইস নামের এক যুবককে এটিএস গ্রেফতার করেছে। তিনি গোন্ডার বাসিন্দা। তাঁকে এটিএস দফতরে তলব করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তিনি গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”

    পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে দিন কয়েক আগেই গ্রেফতার হয়েছিলেন ডিআরডিও বিজ্ঞানী প্রদীপ কুরুলকর। মহারাষ্ট্রের এটিএস গ্রেফতার করেছিল তাঁকে। তিনি অবশ্য টাকা নয়, প্রেমের ফাঁদে পা দিয়ে  তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ। আর রইসের বিরুদ্ধে অভিযোগ, তিনি তথ্য পাচার করেছেন টাকার লোভে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • ISRO Recruitment: ইসরোতে কাজের সুযোগ! বেতন শুনলে চমকে উঠবেন

    ISRO Recruitment: ইসরোতে কাজের সুযোগ! বেতন শুনলে চমকে উঠবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ইসলামপুরের অনুজ নন্দীকে নিয়ে ১৪ জুলাই জোর চর্চা চলেছিল। বাংলার এই ঘরের ছেলে চন্দ্রযানের ক্যামেরার ডিজাইন করেছিলেন বলে কথা। ১০ বছর তিনি কাজ করছেন ইসরোতে (Isro Recruitment)। মহাকাশ গবেষণা সংস্থায় চাকরি অনেকের কাছেই বেশ আকর্ষণীয়। এবার সেই সুযোগ এনে দিল ইসরো। দেশের মহাকাশ গবেষণা সংস্থাতে হতে চলেছে অসংখ্য কর্মী নিয়োগ। বিজ্ঞপ্তি তো জারি হয়েছেই, আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আগ্রহী আবেদনকারীরা  vssc.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন পাঠাতে পারেন। শূন্যপদে আবেদন পাঠানোর শেষ তারিখ ২১ জুলাই। ইসরোর (ISRO Recruitment) তরফে জানানো হয়েছে, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

    একনজরে জেনে নেব ইসরোর নিয়োগের (ISRO Recruitment) খুঁটিনাটি তথ্য 

    মোট শূন্যপদ-৬১টি 

    আবেদন ফি-পরীক্ষার আবেদন ফি ৭৫০ টাকা। নির্বাচন প্রক্রিয়ার পরে পুরো অর্থ মহিলা, এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে ফেরতযোগ্য।

    শিক্ষাগত যোগ্যতা-চাকরির পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্য়তা নির্ভর করবে। স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

    বয়স– কোন পদে আবেদন করা হচ্ছে, তার উপর নির্ভর করবে বয়সসীমা। সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে। 

    বেতনক্রম-বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার/লেভেল ১১ (৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা)
                      বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার/লেভেল ১০ (৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা) 
        
    নির্বাচন পদ্ধতি-আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করা হবে।

    আরও পড়ুন: প্রবীণ প্রভাসবাবুর এখনও জীবিকা বাংলার ঐতিহ্যের সেই তালপাতার হাতপাখা!

    কীভাবে আবেদন করবেন?

    প্রথমেই vssc.gov.in  এই ওয়েবসাইটে ঢুকতে হবে।

    সেখানে কেরিয়ার ট্যাব অপশন দেখাবে। তাতে ক্লিক করতে হবে।

    এবার আবেদনপত্র দেখা যাবে, ফর্ম পূরণ করতে হবে।

    প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে।

    আবেদন ফি জমা দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করুন।

    আরও পড়ুন: উপার্জনের টাকা হাতে থাকছে না? জানুন আর্থিক পরিকল্পনার ৬ সহজ উপায়

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • NDA: বিরোধীদের মাত দিতে জোটের শক্তি যাচাইয়ের পথে বিজেপি, মঙ্গলে দিল্লিতে বৈঠকে এনডিএ

    NDA: বিরোধীদের মাত দিতে জোটের শক্তি যাচাইয়ের পথে বিজেপি, মঙ্গলে দিল্লিতে বৈঠকে এনডিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বিজেপিকে টেক্কা দিতে জোট বাঁধছেন বিরোধীরা। ইতিমধ্যেই একপ্রস্ত বৈঠক হয়ে গিয়েছে বিরোধীদের। ফের বৈঠক হওয়ার কথা শিমলায়। তার আগে অবশ্য বেঙ্গালুরুতে সোমবার বৈঠকে বসছে বিজেপি বিরোধী ২৪টি দল। তার ঠিক পরের দিন সন্ধ্যায় দিল্লির অশোকা হোটেলে বিজেপির নেতৃত্বে বৈঠকে বসছে এনডিএর (NDA) সহযোগী দলগুলি। সংসদের বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই। ওয়াকিবহাল মহলের মতে, তার আগে একবার শক্তি যাচাই করে নিচ্ছে দু পক্ষই।

    নাড্ডার নেতৃত্বে বৈঠক

    এনডিএর বৈঠকে নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সহযোগী দলগুলি ছাড়াও বিজেপির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে নতুন এবং পুরনো কয়েকটি দলকে, এক সময় যারা এনডিএর সহযোগী ছিল। জানা গিয়েছে, বিহারের লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) চিরাগ পাশোয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতিন রাম মাঝি, রাষ্ট্রীয় লোক সমতা পার্টির উপেন্দ্র সিংহ কুশওয়াহা এবং বিকাশশীল ইনসান পার্টির মুকেশ শাহনিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এঁদের দলগুলিকেও এদিন শামিল করা হবে এনডিএতে (NDA)।

    নতুন যাদের আমন্ত্রণ জানানো হয়েছে

    দীর্ঘদিন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সহযোগী ছিলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির ওম প্রকাশ রাজভড়। আগের দিনই তিনি ঘোষণা করেছেন এনডিএতে যোগ দিচ্ছেন বলে। উত্তর প্রদেশের মউ জেলার ঘোষির বিধায়ক সমাজবাদী পার্টির দারা সিংহ চৌহান ইস্তফা দিয়েছেন বিধানসভা থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তিনিও যোগ দিয়েছেন পদ্ম শিবিরে। চন্দ্রবাবু নায়ডুর তেলগু দেশম পার্টি এবং শিরোমণি আকালি দলের বাদল অবশ্য এনডিএর সঙ্গে থাকছে না।

    আরও পড়ুুন: নন্দিনীর পর এবার প্রেস সচিবকেও সরিয়ে দিলেন রাজ্যপাল, কী কারণে জানেন?

    সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশে পবন কল্যাণের জনসেনা দলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে বিজেপি (NDA)। পঞ্জাবে অবশ্য তারা একলা চলো নীতি নিয়েছে। মঙ্গলবারের বৈঠকে বিহারের নিষাদ পার্টির সঞ্জয় নিষাদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে অনু্প্রিয়া প্যাটেলের নেতৃত্বে আপনা দল, এআইএডিএমকে, তামিল মানিলা কংগ্রেস এবং ইন্ডিয়া মাক্কাল কালভি মুন্নেত্রা কাঝাগামকে। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, কনরাড সাংমার এনসিপি, নাগাল্যান্ডের এনডিপিপি, সিকিমের এসকেএফ, জোমাথাংয়ের মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং অসমের অগপকেও আমন্ত্রণ জানানো হয়েছে অশোকা হোটেলের ওই বৈঠকে। সব মিলিয়ে এনডিএর বৈঠকে উপস্থিত থাকবে ৩০টি দল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • C V Ananda Bose: নন্দিনীর পর এবার প্রেস সচিবকেও সরিয়ে দিলেন রাজ্যপাল, কী কারণে জানেন?

    C V Ananda Bose: নন্দিনীর পর এবার প্রেস সচিবকেও সরিয়ে দিলেন রাজ্যপাল, কী কারণে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি মাসে তাঁর প্রধান সচিবের পথ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose) সরিয়ে দিয়েছিলেন নন্দিনী চক্রবর্তীকে। রাজ্যপালের ওই সিদ্ধান্ত নিয়ে তিক্ততার সৃষ্টি হয়েছিল রাজভবন-নবান্নের মধ্যে। এবার রাজ্যপাল সরিয়ে দিলেন তাঁর প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপাল সরিয়ে দিতেই নন্দিনীকে পাঠানো হয়েছিল পর্যটন দফতরের সচিব পদে। জানা গিয়েছে, শেখরকে অব্যাহতি দেওয়ার পর তাঁকে ফেরানো হয়েছে নবান্নে তথ্য ও সংস্কৃতি দফতরের পুরনো পদে।

    পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অশান্তি

    সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ব্যাপক অশান্তি হয়। রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ৫২ জন। এর মধ্যে কেবল নির্বাচনের দিনই ঝরে গিয়েছে ২২টি তরতাজা প্রাণ। রাজ্যে হিংসার পরিস্থিতি এমনই আকার ধারণ করেছিল যে স্বয়ং রাজ্যপালকে পথে নামতে হয়। পঞ্চায়েত নির্বাচন নিয়ে অভিযোগ জানাতে রাজভবনে শান্তিকক্ষ খুলেছিলেন রাজ্যপাল (C V Ananda Bose)। গঠন করেছিলেন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে শান্তি সম্প্রীতি কমিটি। এসব নিয়েই রাজভবন-নবান্নের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে অশান্তির চোরা স্রোত। এমতাবস্থায় রাজ্য সরকারের মনোনীত প্রেস সচিবকে সরিয়ে রাজ্যপাল নবান্নকে বার্তা দিতে চাইলেন বলেই ধারণা রাজনৈতিক মহলের।

    নবান্নকে কড়া বার্তা

    রাজ্যপালের প্রেস সচিবের প্রধান কাজ হল রাজ্যপাল ও রাজভবনের কথা সংবাদমাধ্যম মারফৎ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এহেন প্রেস সচিবকেই সরিয়ে দিয়ে রাজভবন নবান্নকে কড়া বার্তা দিল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহের নিয়োগপত্র নবান্নে ফেরত পাঠিয়ে একবার নবান্নকে বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। তা নিয়ে কম বিতর্ক হয়নি। বিতর্ক হয়েছে নন্দিনীকে সরানোর পরেও। এবার সরিয়ে দেওয়া হল শেখরকেও।

    আরও পড়ুুন: পাহাড় থেকে পাথর গড়িয়ে অমরনাথের পথে মৃত্যু পুণ্যার্থীর, জখম ২ পুলিশ কর্মীও

    গত জানুয়ারি মাসেই নবান্নের পাঠানো তিনটি নামের মধ্যে থেকে নিজের প্রেস সচিব হিসেবে শেখরকেই বেছে নিয়েছিলেন রাজ্যপাল। সেই শেখরকেই অব্যাহতি দেওয়ায় দানা বেঁধেছে জল্পনা। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ব্যাপক অশান্তি হয়েছে রাজ্যে। সূত্রের খবর, সেই হিংসার অনেক খবরই তাঁকে দেওয়া হয়নি। এই কাজটি করার কথা প্রেস সচিবের। হিংসার খবর না দেওয়ার বিষয়টি রাজ্যপাল আলোচনা করেছিলেন ঘনিষ্ঠমহলে। তার পর সরিয়ে দেওয়া হয় শেখরকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amaranth Yatra: পাহাড় থেকে পাথর গড়িয়ে অমরনাথের পথে মৃত্যু পুণ্যার্থীর, জখম ২ পুলিশ কর্মীও

    Amaranth Yatra: পাহাড় থেকে পাথর গড়িয়ে অমরনাথের পথে মৃত্যু পুণ্যার্থীর, জখম ২ পুলিশ কর্মীও

    মাধ্যম নিউজ ডেস্ক: পাহাড় থেকে পাথর গড়িয়ে এসে পড়ল বছর তিপান্নর এক পুণ্যার্থীর গায়ে। তার জেরে জখম হলেন ঊর্মিলাবেন নামে ওই পুণ্যার্থী (Amaranth Yatra)। তাঁকে উদ্ধার করতে গিয়ে জখম হলেন জম্মু-কাশ্মীর  পুলিশের দুই কর্মী। তাঁদের উদ্ধার করে পাঠানো হয় সেনা হাসপাতালে। শনিবার ঘটনাটি ঘটে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে।

    গড়িয়ে এল পাথরের বিশাল চাঁই

    জানা গিয়েছে, এদিন পায়ে হেঁটেই অমরনাথের দিকে যাচ্ছিলেন ঊর্মিলা। তিনি যখন সঙ্গম টপ ও লোয়ার কেভের কাছে, তখন আচমকাই পাহাড় থেকে পাথর খসে তাঁর গায়ের ওপর পড়ে। জখম হন ওই পুণ্যার্থী। তাঁকে উদ্ধার করতে গিয়ে জখম হন মহম্মদ সালেম ও মহম্মদ ইয়াসিন নামে দুই পুলিশ কর্মী। গুরুতর জখম হন তাঁরাও। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহ। তিনি জানান, পুণ্যার্থীদের (Amaranth Yatra) নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। আয়োজন করা হয়েছে চিকিৎসা এবং বিশ্রাম নেওয়ারও।

    এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের

    প্রসঙ্গত, অমরনাথ যাত্রায় এ পর্যন্ত সব মিলিয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। জানা গিয়েছে, এঁদের মধ্যে পাথর গড়িয়ে এসে মৃত্যুর ঘটনা এই প্রথম। বাকি যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের সিংহভাগই মারা গিয়েছেন হার্ট অ্যাটাকে। অমরনাথ গুহায় রয়েছে ভগবান অমরনাথের তুষার লিঙ্গ। তাই ফি বছর জুলাই মাসে দেব দর্শনে দুর্গম পথে পাড়ি দেন লক্ষ লক্ষ ভক্ত। এ বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে ১ জুলাই। যাত্রা চলবে ৬২ দিন ধরে।

    আরও পড়ুুন: ‘‘পাঁচ-ছ’মাসের মধ্যে তৃণমূল সরকার পড়ে যাওয়া অসম্ভব নয়’’, মত সুকান্তর

    জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, এ পর্যন্ত প্রায় পৌনে দু’ লক্ষ পুণ্যার্থী (Amaranth Yatra) দর্শন করেছেন অমরনাথের তুষার লিঙ্গ। গত বুধবার ৭ হাজার ৮০০ জনের একটি দল জম্মু বেস ক্যাম্প থেকে রওনা দিয়েছেন অমরনাথের উদ্দেশে। ভারী বৃষ্টির কারণে তিনদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল অমরনাথ যাত্রা। মঙ্গলবার ফের তা শুরু হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Chandrayaan 3: “রকেট আমার সন্তানের মতো…”, চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পর বললেন ইসরো কর্তা

    Chandrayaan 3: “রকেট আমার সন্তানের মতো…”, চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পর বললেন ইসরো কর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: “রকেট আমার সন্তানের মতো।” শনিবার কথাগুলি বললেন ইসরোর (ISRO) চেয়ারম্যান এস সোমনাথ। তিনি বলেন, “শুক্রবার চন্দ্রযান ৩-র (Chandrayaan 3) প্রথম পর্বের উৎক্ষেপণ উপভোগ করেছি আমি।” তিনি জানান, পুরো ডেটা তিনি খুঁটিয়ে দেখেছেন। রকেটটি যে খুবই সুন্দর ছিল, তা দেখে বিস্ময়ও প্রকাশ করেন বিশ্বখ্যাত এই বিজ্ঞানী। শুক্রবার সফলভাবে উক্ষেপণ করা হয় চন্দ্রযান ৩।

    চাঁদে পৌঁছতে লাগবে ৪১ দিন

    ইসরোর এই সাফল্যে খুশি দেশবাসী। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে এই যানটির সময় লাগবে ৪১ দিন। এর আগে চাঁদের এই অঞ্চলে পৌঁছতে পারেনি বিশ্বের কোনও দেশ। ইসরো জানিয়েছে, চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-র পা রাখাটা বিরাট বড় চ্যালেঞ্জের। কারণ চন্দ্রযান ২ এটা পারেনি।

    ‘মেশিনকে বোঝা খুব ইন্টারেস্টিং’

    হায়দ্রাবাদ আইআইটির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইসরোর (Chandrayaan 3) এই বিজ্ঞানী। তিনি বলেন, “একজন ইঞ্জিনিয়র ও বিজ্ঞানী হিসেবে, রকেটের প্রতি আমার একটা বিরাট ভালবাসা রয়েছে। রকেটগুলিকে আমি আমার সন্তান বলেই মনে করি। এর জন্ম দেখি, বেড়ে ওঠা দেখি, এর আবেগ দেখি। এর মেশিনগুলি এবং গতি এর জীবনের মতো।” সোমনাথ বলেন, “এর আগে যে চন্দ্রযান রকেটটি পাঠানো হয়েছিল, তাতে ২ হাজার মেজরমেন্ট ছিল। শেষমেশ সেগুলি আমাদের সামনে গ্রাফ এবং কার্ভ হয়ে এল। চিকিৎসক যেমন ইসিজির ছবি দেখেন, আমরাও সেভাবেই গ্রাফগুলি দেখছিলাম। এর গ্রাফ ও কার্ভগুলি দেখে বোঝার চেষ্টা করছিলাম, এর গতি কত হতে পারে। মেশিনকে বোঝা এবং একে উপলব্ধি করাটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার।”

    আরও পড়ুুন: বীরভূমের বাঙালি সন্তানের যোগ মিলল চন্দ্রযান-৩ উৎক্ষেপণে, উচ্ছ্বসিত রাজ্যবাসী

    ইসরোর এই বিজ্ঞানী বলেন, “অনেকে আমায় জিজ্ঞাসা করেন কেন মানুষই মহাকাশে যাবে, রোবট নয় কেন? আমি তাঁদের বলি, মানুষের যে চেতনা (Chandrayaan 3) রয়েছে, তার উপলব্ধি করার ক্ষমতা যতটা, তা রোবটের নেই। রোবটে সেন্সর লাগিয়ে যেদিন সেটা করা যাবে, সেদিন মানুষ আরও কাছাকাছি চলে আসবে মেশিনের।” তিনি বলেন, “আমি বিশ্বাস করি, মানুষ একদিন রোবটে সেন্সর বসাতে সক্ষম হবে। আর তখন মহাকাশে যাওয়ার জন্য মানুষের প্রয়োজন হবে না। পাঠানো হবে রোবট।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share