Tag: Bengali news

Bengali news

  • Daily Horoscope 26 july 2024: এই রাশির জাতকদের সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে

    Daily Horoscope 26 july 2024: এই রাশির জাতকদের সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে

    মেষ

    ১) ব্যবসায় অশান্তি বাধার আশঙ্কা।

    ২) বুকের সমস্যা বৃদ্ধি।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    বৃষ

    ১) বুদ্ধির ভুলে কোনও ক্ষতি হতে পারে, একটু সাবধান থাকা দরকার।

    ২) ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। 

    ৩) দিনটি প্রতিকূল।

    মিথুন

    ১) প্রেমের ব্যাপারে মানসিক অবসাদ দেখা দেবে।

    ২) ব্যবসায় লাভ বৃদ্ধি, তবে খরচও বাড়বে। 

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    কর্কট

    ১) কোনও সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান।

    ২) নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। 

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    সিংহ

    ১) দিনটি ভালো-খারাপ মিশিয়ে কাটবে।

    ২) বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা। 

    ৩) প্রিয়জনের সঙ্গে মনের কথা বলুন।

    কন্যা

    ১) পুরনো রোগ থেকে মুক্তিলাভ।

    ২) ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। 

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    তুলা

    ১) শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে।

    ২) সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃশ্চিক

    ১) উচ্চাভিলাষী কোনও ব্যক্তির পাল্লায় পড়ে অর্থব্যয়।

    ২) মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন। 

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    ধনু

    ১) সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে।

    ২) কর্মস্থানে গুপ্তশত্রু হতে পারে। 

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    মকর

    ১) অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন।

    ২) সংসারে মনঃকষ্ট। 

    ৩) ধৈর্য ধরুন।

    কুম্ভ

    ১) বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

    ২) অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। 

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মীন

    ১) চাকরির জায়গায় বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে।

    ২) প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয়।

    ৩) সমাজ সেবামূলক কাজে যশ বৃদ্ধি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hydrogen Highways: পরিবেশ রক্ষায় হাইড্রোজেন হাইওয়ে! দূষণমুক্ত পরিবহণ ব্যবস্থা গড়ে উঠছে দেশে

    Hydrogen Highways: পরিবেশ রক্ষায় হাইড্রোজেন হাইওয়ে! দূষণমুক্ত পরিবহণ ব্যবস্থা গড়ে উঠছে দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে হাইড্রোজেন (Hydrogen Highways) বিতরণ পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। এর কারণ অপ্রচলিত শক্তির উৎসগুলিকে বিপুলভাবে ব্যবহার করতে চাইছে ভারত সরকার। কারণ পরিবেশ বান্ধব এই শক্তির ব্যবহারের ফলে দূষণ যেমন হয় না, তেমনই তা পকেট সাশ্রয়ীও হয়। সাধারণ মানুষের কাছে পরিবহণের (Clean Transportation) জন্য হাইড্রোজেন আগামী দিনে ডিজেল বা পেট্রোলিয়ামের বিকল্প হতেই পারে। 

    প্রতিবছর ভারতে প্রায় ৬৫ লাখ মেট্রিক টন হাইড্রোজেন (Hydrogen Highways)  উৎপাদন হয়

    সরকার পণ্যবাহী এবং যাত্রীবাহী যে কোনও ধরনের যানবাহনের জন্যই হাইড্রোজেন করিডরের (Hydrogen Highways) পরিকল্পনা করেছে। সাধারণভাবে এরকমই একটি করিডর হতে চলেছে দিল্লি-আগ্রা রুট। সরকারের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে। টাটা মোটরস ও অশোক লেল্যান্ড-এর মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলি বর্তমানে গবেষণা চালাচ্ছে, যে কিভাবে হাইড্রোজেন (Clean Transportation) চালিত যানবাহনগুলিকে আরও উন্নত করা যায়। মনে করা হচ্ছে এই কাজে বেসরকারি ক্ষেত্রগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভারতে প্রতিনিয়ত বেড়ে চলেছে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা। এরই মধ্যে এক তথ্য এসেছে যেখানে দেখা যাচ্ছে, প্রতিবছর ভারতে প্রায় ৬৫ লাখ মেট্রিক টন হাইড্রোজেন উৎপাদন হয়, এগুলি প্রধানত ব্যবহৃত হয় তৈল শোধনাগার কেন্দ্র ও সার উৎপাদনের জন্য। ন্যাশনাল গ্ৰিন হাইড্রোজেন মিশনের তরফ থেকে ইতিমধ্যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যে ২০৩০ সালের মধ্যে এর উৎপাদন বাড়ানো হবে।

    হাইড্রোজেনের সে অর্থে ব্যাপক ব্যবহার ভারতবর্ষে শুরু হয়নি

    তবে হাইড্রোজেনের (Hydrogen Highways)  সে অর্থে ব্যাপক ব্যবহার ভারতবর্ষে শুরু হয়নি। ভারতে মাত্র কতগুলি হাইড্রোজেন ফিলিং স্টেশন তৈরি হয়েছে এবং এগুলিকে দেখাশোনা করে ভারতের সড়ক পরিবহণ মন্ত্রক এবং পুনর্নবীকরণ শক্তি মন্ত্রক। জানা গিয়েছে আগামী দিনে এই মন্ত্রকগুলি নিজেদের মধ্যে সমন্বয় করে আরও বেশি পরিমাণে হাইড্রোজেন ফিলিং স্টেশন তৈরি করতে চাইছে দেশে। সরকারের লক্ষ্য হল হাইড্রোজেন করিডর স্থাপন, বিভিন্ন বাড়িতে হাইড্রোজেনের সঞ্চয় করার জন্য প্রচারও শুরু হয়েছে। জানা গিয়েছে এই সমস্ত বিষয় নিয়েই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করির নেতৃত্বে খুব শীঘ্রই একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bankura: বিজেপির এলাকায় উন্নয়ন বন্ধ করেছে তৃণমূল! দিনভর আন্দোলনে গেরুয়া শিবির

    Bankura: বিজেপির এলাকায় উন্নয়ন বন্ধ করেছে তৃণমূল! দিনভর আন্দোলনে গেরুয়া শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটে বাঁকুড়ার (Bankura) ওন্দা বিধানসভায় লিড পেয়েছে বিজেপি। ওন্দার মেদিনীপুর পঞ্চায়েত এলাকাতেও একাধিক বুথে তৃণমূলকে ধরাশায়ী করেছে গেরুয়া শিবির। অভিযোগ, ভালো ফল করার জন্য বিজেপির পঞ্চায়েত সদস্যদের এলাকায় উন্নয়ন বন্ধ করে দিয়েছে তৃণমূল পঞ্চায়েত। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যরা। এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

    বিক্ষোভকারীদের কী বক্তব্য? (Bankura)

    এদিন অবস্থান বিক্ষোভে মেদিনীপুর পঞ্চায়েতের ৬ জন, ওন্দা (Bankura) পঞ্চায়েত সমিতির ২ জন যোগ দেন। বিজেপির পঞ্চায়েত সদস্যরা বলেন, মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের দলের যে সমস্ত পঞ্চায়েত সদস্য আছেন, সেখানে উন্নয়নমূলক কাজের কোনওরকম সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। গ্রামের রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা সহ একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও আমাদেরকে কোনওরকম কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। ফলে, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এমনকী পঞ্চায়েত এলাকায় উন্নয়নের জন্য যে সমস্ত আলোচনা সভা ডাকা হচ্ছে, সেখানেও আমাদের ডাকা হচ্ছে না। তাই, এলাকার মানুষের স্বার্থে আমরা বাধ্য হয়ে এদিন আন্দোলনে নেমেছি। এরপরও পঞ্চায়েতের টনক না নড়লে আমরা বৃহত্তরও আন্দোলনে নামব।

    আরও পড়ুন: গীতার গুরুত্ব বুঝিয়েছিলেন বিবেকানন্দ, সেই শিকাগোতে হল ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    ওন্দার (Bankura) বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, তৃণমূল নোংরা রাজনীতি করছে। সাধারণ মানুষকে বঞ্চিত করছে। আমরা এটা মেনে নেব না। আমাদের দাবি পূরণ না হলে মেদিনীপুর পঞ্চায়েত চাবি দিয়ে বন্ধ করে দেব। তৃণমূলের ওন্দা ব্লকের সভাপতি উত্তম বিট বলেন, কাউকে কোনও বঞ্চনা করা হয়নি। ওরা মিথ্যা অভিযোগ করছে। সব এলাকায় একসঙ্গে কাজ দেওয়া সম্ভব নয়। আসলে যে এলাকায় কাজ দেওয়ার দরকার সেখানে কাজ দেওয়া হয়েছে। পরবর্তীতে বিজেপি (BJP) সদস্যদের এলাকায় কাজ দেওয়া হবে। আসলে এসব করে ওরা নাটক করছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pathankot: সাত জঙ্গি ঘাঁটি গেড়েছে পাঠানকোটে! সতর্ক করল পুলিশ, ছবি প্রকাশ এক সন্দেহভাজনের

    Pathankot: সাত জঙ্গি ঘাঁটি গেড়েছে পাঠানকোটে! সতর্ক করল পুলিশ, ছবি প্রকাশ এক সন্দেহভাজনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৬ সালের ২ জানুয়ারি পাঞ্জাবের পাঠানকোটে (Pathankot) ভয়ঙ্কর জঙ্গি হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই হামলার কথা এখনো ভোলেনি গোটা দেশ! তবে আবারও সেই পাঠানকোট নিয়ে সতর্ক করল পুলিশ। এর ফলে ২০১৬ সালের পর ফের একবার পাঠানকোটে (Pathankot) জঙ্গি হামলার (Suspected Terrorists) আশঙ্কা খবরের শিরোনামে উঠে এল। ভারতীয় সেনার তরফে গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে, পাঠানকোটে এই মুহূর্তে ৭ জঙ্গি লুকিয়ে রয়েছে, এর পাশাপাশি পুলিশের তরফ থেকে এক সন্দেহভাজন জঙ্গির ছবিও প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে খবর মিলেছে পাঠানকোটের ফাংটোলি গ্রামে এক জঙ্গির পায়ের ছাপ মিলেছে। জানা গিয়েছে, স্থানীয় গ্রামবাসীরা সন্দেহভাজন কয়েকজনকে বেশ কয়েকদিন আগে থেকে ঘোরাফেরা করতে দেখেছেন।

    সীমা দেবীর কাছে জল চায় জঙ্গিরা (Pathankot)!

    সীমা দেবী নামে এক গ্রামবাসী দাবি করেছেন, কাছেরই জঙ্গল থেকে কয়েক জন তাঁর বাড়িতে এসে জল খেতে চায়। তাদের মধ্যে এক জন তাঁকে জিজ্ঞাসা করে, তিনি কি বাড়িতে একা থাকেন? জল খেয়েই আবার তারা জঙ্গলের দিকে চলে যায়। সন্দেহ হওয়ায় সীমা দেবী স্থানীয় থানায় বিষয়টি জানান। সীমা দেবীর বাড়ির অদূরে বেশ কয়েক জনের জুতোর ছাপও মিলেছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। সেই পায়ের ছাপ ধরেই জঙ্গিদের দিশা চিহ্নিত করা হয়েছে। সেনা এবং পুলিশের যৌথবাহিনী জঙ্গিদের খোঁজ চালাচ্ছে।

    স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর যৌথভাবে এই তল্লাশি অভিযান চালাচ্ছে

    প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরেই লাগাতার জঙ্গি হামলার ঘটনা ঘটছে জম্মু-কাশ্মীরে। মঙ্গলবারও এক জওয়ান শহিদ হয়েছেন সেখানে। এবার কি তাহলে জঙ্গিদের (Suspected Terrorists) নিশানায় পাঠানকোট (Pathankot)? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কোনও রকমে ঝুঁকি নিতে চাইছে না সেনা। প্রশাসনের তরফ থেকে ব্যাপকভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেনা ও পুলিশের যৌথ বাহিনী এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: সুড়ঙ্গের পর কুলতলির সাদ্দামের দ্বিতীয় বাড়ির হদিশ মিলল, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র-মূর্তি

    South 24 Parganas: সুড়ঙ্গের পর কুলতলির সাদ্দামের দ্বিতীয় বাড়ির হদিশ মিলল, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র-মূর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলির সেই সাদ্দাম সর্দারের নতুন বাড়ির হদিশ মিলল। বুধবার রাতে তাঁর পয়তারহাটের বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ আরও কিছু জিনিস উদ্ধার হয়েছে। তার আগে সাদ্দামকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তদন্তে যে নতুন তথ্য উঠে আসে, তার ভিত্তিতেই তল্লাশি চলে বলে পুলিশ সূত্রে খবর। ওই সূত্র মারফত জানা গিয়েছে, অস্ত্রের পাশাপাশি কয়েকটি ধাতব মূর্তিও সাদ্দামের (Saddam Sardar) বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    সুড়ঙ্গের হদিশ মিলেছিল সাদ্দামের বাড়িতে (South 24 Parganas)

    প্রতারণা সংক্রান্ত অভিযোগে সম্প্রতি কুলতলির (South 24 Parganas) জালাবেড়িয়া-২ পঞ্চায়েতের পয়তারহাটে সাদ্দামের বাড়িতে তল্লাশি অভিযানে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে ভুয়ো সোনার মূর্তি দেখিয়ে প্রতারণার অভিযোগ ছিল। পুলিশ অভিযানে যেতেই সাদ্দামের বাড়ির পাশাপাশি পড়শি মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, তখন পুলিশ অফিসারদের মারধরও করা হয়। সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে লক্ষ্য করে গুলি চালান বলেও অভিযোগ। পুলিশের দাবি ছিল, গুলি কারও গায়ে না লাগলেও স্থানীয়দের মারধরে তিন জন পুলিশ অফিসার জখম হয়েছিলেন। সেই সুযোগেই পালিয়ে যান সাদ্দাম ও সাইরুল। এর পরেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। তল্লাশি চলে সাদ্দামের বাড়িতে। সেই সময় বাড়ির ভিতরে বেডরুমের নিচে মেলে সুড়ঙ্গ। বাইরে থেকে গ্রিলের দরজা দেওয়া। দরজা খুলে ওই কংক্রিটের সুড়ঙ্গে নেমে পুলিশ দেখে, হাঁটুজল জমে আছে। সুড়ঙ্গটি শেষ হয়েছে পাশের খালে। সেই খাল আবার গিয়ে পড়েছে পাশের মাতলা নদীতে। গত ১৭ জুলাই গভীর রাতে কুলতলিকাণ্ডের মূল পাণ্ডা সাদ্দামকে (Saddam Sardar) গ্রেফতার করে পুলিশ।

    আরও পড়ুন: গীতার গুরুত্ব বুঝিয়েছিলেন বিবেকানন্দ, সেই শিকাগোতে হল ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ

    পুলিশ-প্রশাসনের কী বক্তব্য?

    বারুইপুরের (South 24 Parganas) পুলিশ সুপার (এসপি) পলাশচন্দ্র ঢালি বলেন, পুলিশের ওপর হামলা চালানোর ঘটনায় এখনও পর্যন্ত সাদ্দাম-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সাদ্দামের ভাই সাইরুল-সহ আরও বেশ কয়েক জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সাদ্দামের আরও একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, মূর্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে অন্য দেশের হয়ে নামছেন ৫ ভারতীয় বংশোদ্ভূত, তাঁরা কারা?

    Paris Olympics 2024: অলিম্পিক্সে অন্য দেশের হয়ে নামছেন ৫ ভারতীয় বংশোদ্ভূত, তাঁরা কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার পর সরকারিভাবে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। এবারের অলিম্পিক্সে মোট ১০,৫০০ অ্যাথলিট অংশ নিতে চলেছেন। এর মধ্যে ভারতের ১১৭ জন খেলোয়াড় অংশ নেবেন। এবারের অলিম্পিক্সে থাকছে একাধিক চমক। জানা গিয়েছে, এবার ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন অ্যাথলিট প্যারিসে প্রতিনিধিত্ব করবেন অন্য দেশের হয়ে, একনজরে দেখে নেওয়া যাক সেই সকল ভারতীয় বংশোদ্ভূত অ্যাথলিটদের (Athletes of Indian heriatge) তালিকা৷

    যে সকল ভারতীয় বংশোদ্ভূত প্যারিস গেমসে বিভিন্ন দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন

    রাজীব রাম (টেনিস, মার্কিন যুক্তরাষ্ট্র)- (Paris Olympics 2024)

    টেনিস সার্কিটে অতি পরিচিত নাম রাজীব রাম। ৪০ বছর বয়সি এই টেনিস প্লেয়ারের বাবা, মা বেঙ্গালুরু থেকে গিয়ে বাসা বেঁধেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে৷ রাজীবের জন্ম যুক্তরাষ্ট্রের ডেনভারে। উচ্চশিক্ষিত রামের মা সুষমা একজন বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ৷ তাঁর বাবা রাঘব বোটানিস্ট ২০১৯ সালে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। তবে ছোট থেকেই রামের ঝোঁক ছিল টেনিসের প্রতি৷ বাবা মারা যাওয়ার পর ৩৪ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব ইন্দো-আমেরিকান রাজীব রামের৷ এরপর তিনি আরও পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন৷ একক ও ডাবলসে মোট ৯টি জাতীয় জুনিয়র শিরোপা জিতেছেন৷ তিনি কারমেলে হাইস্কুল টেনিসও খেলেছেন, অল-স্টেট সম্মানও রয়েছে তাঁর ঝুলিতে৷

    পৃথিকা পাভদে (টেবিল টেনিস, ফ্রান্স)-  

     ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্ম নেন পৃথিকা। পৃথিকার বাবার জন্ম ও বেড়ে ওঠা পুদুচেরিতে হলেও ২০০৩ সালে, তিনি বিয়ের পর প্যারিসে চলে যান তিনি। অর্থাৎ এবছর পৃথিকা আয়োজক দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন আসন্ন অলিম্পিক্সে৷ ৬ বছর বয়সে বাবার হাত ধরেই টেবিল টেনিসের দুনিয়ায় আসা পৃথিকার৷ মাত্র ১৬ বছর বয়সে টোকিয়োয় প্রথম অলিম্পিক্স গেমসে অংশগ্রহণ করেছিলেন তিনি। বর্তমানে ১৯ বছর বয়সী পৃথিকা রসায়ন এবং পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন৷ এবার অলিম্পিক্সে (Paris Olympics 2024) তিনি মহিলাদের সিঙ্গলসের পাশাপাশি ডাবলস ও মিক্সড ডাবলসে অংশগ্রহণ করবেন৷   

    কনক ঝা (টেবিল টেনিস, কানাডা)- 

    এবারের প্যারিস অলিম্পিক্সে আরও এক ভারতীয় বংশোদ্ভূত অ্যাথলিট মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাডলার কনক ঝা। তাঁর মা করুণা জন্মসূত্রে মুম্বইয়ের৷ বাবা অরুণ কলকাতা ও প্রয়াগরাজে বেড়ে উঠেছেন। দু’জনেই আইটিতে কর্মরত৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়ার মিলপিটাসের ইন্ডিয়া কমিউনিটি সেন্টারে টেবিল টেনিসের প্রতি তাঁর ঝোঁক বেড়ে ওঠে। তাঁর দিদিও একজন টিটি প্লেয়ার৷ এবার প্যারিসে টেবিল টেনিসে (Paris Olympics 2024) কানাডার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 

    আরও পড়ুন: অলিম্পিক্সে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা! অস্ট্রেলিয়ার পাঁচ খেলোয়াড় আক্রান্ত

    শান্তি পেরেরা (অ্যাথলেটিক্স, সিঙ্গাপুর)- 

    সিঙ্গাপুরের স্প্রিন্ট কুইন নামে পরিচিত ভেরোনিকা শান্তি পেরেরা৷ তবে তাঁর শিকড় রয়েছে কেরলে। তাঁর দাদু-ঠাকুমারা তিরুঅনন্তপুরমের ভেট্টুকাডের বাসিন্দা। কিন্তু চাকরি পাওয়ার পর পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুরে চলে যান তাঁর দাদু৷ ৪৯ বছরের দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ এশিয়ান গেমস-এ শান্তির হাত ধরে পদক আসে সিঙ্গাপুরে৷ মহিলাদের ১০০ মিটারে রুপো জিতেছিলেন তিনি। সিঙ্গাপুর স্পোর্টস অ্যাওয়ার্ডে ‘বর্ষসেরা স্পোর্টসওম্যান’ এর পুরস্কারও পেয়েছেন তিনি৷ এবার প্যারিসে (Paris Olympics 2024) মহিলাদের ১০০ মিটার দৌড়ে সিঙ্গাপুরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 

    অমর ধেসি (কুস্তি, কানাডা)-

    কানাডার পশ্চিম উপকূলের একটি ছোট প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার সারেতে অমরবীর ধেসি জন্মগ্রহণ করেন (Athletes of Indian heriatge)। তাঁর বাবা বলবীর ধেসি, পঞ্জাবের জলন্ধর জেলার সাংঘওয়াল গ্রামের বাসিন্দা ও প্রাক্তন গ্রেকো রোমান জাতীয় চ্যাম্পিয়ন৷ অমর নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে প্রশিক্ষণ নিয়েছিলেন, এমনকী পঞ্জাব পুলিশে চাকরিও পেয়েছিলেন ৷ কিন্তু ১৯৭৯ সালে কানাডায় চলে যান৷ এবার প্যারিসে (Paris Olympics 2024) কানাডার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 
      
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malda: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে এলোপাথাড়ি কোপ চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, মালদায় শোরগোল

    Malda: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে এলোপাথাড়ি কোপ চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, মালদায় শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এক ছাত্রীকে ছুরি দিয়ে কোপ মারার অভিযোগ উঠল এক প্রাক্তনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ভয়ানক এই ঘটনার সাক্ষী থাকল মালদার (Malda) গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। হামলাকারী যুবক ছাত্রীর ওপর হামলা চালানোর পর পরই নিজের গলায় ছুরি দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আর সমস্ত ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে। ফলে, বিশ্ববিদ্যালের অন্যান্য ছাত্রছাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Malda)

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্রীর নাম তনুশ্রী চক্রবর্তী। তিনি অঙ্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। সম্প্রতি দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা দিয়েছেন তিনি। এদিন বিজ্ঞান বিভাগের করিডরে তিনি দাঁড়িয়েছিলেন। বিশ্ববিদ্যালয়েরই (Malda) প্রাক্তন পড়ুয়া অলোক মণ্ডল আচমকা এসে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ। ওই ছাত্রীর ওপর বসে তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন তিনি। এরইমধ্যে তিনি নিজের গলায় ছুরি দিয়ে বার বার আঘাত করেন। প্রত্যক্ষদর্শী এক ছাত্র বলেন, আমরা ওই যুবকের কাছে যাওয়ার চেষ্টা করি। কিন্তু, তাঁর হাতে ধারাল অস্ত্র থাকায় আমরা যেতে পারিনি। পরে, একজন বাঁশ নিয়ে পিছন দিক থেকে ওই যুবককে মারে। এরপরই ছাত্রীকে ফেলে ওই যুবক দোতলায় উঠে পড়েন। সেখানে গিয়ে ফের গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে, অন্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে। দুজনকে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে পৌঁছছে পুলিশ। ওই যুবক ও যুবতীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল, না অন্য কোনও কারণ রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।  

    আরও পড়ুন: গীতার গুরুত্ব বুঝিয়েছিলেন বিবেকানন্দ, সেই শিকাগোতে হল ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ

    উস্কে দিল বহরমপুরে ছাত্রী খুনের স্মৃতি

    এই ঘটনা কার্যত আরও একবার মনে করিয়ে দিচ্ছে মুর্শিদাবাদের সুতপা চৌধুরীর কথা। ২০২২ সালের মে মাসে বহরমপুরে সুতপা নামের এক ছাত্রীকে মেসের সামনে পরপর কোপ মেরে খুন করা হয়েছিল। সেই রকমই ঘটনারই কি পুনরাবৃত্তি ঘটল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে? বিশ্ববিদ্যালয়ের (Gourbanga University) ভিতরে কীভাবে অস্ত্র নিয়ে ঢুকল এক বহিরাগত সেই নিয়েই উঠছে প্রশ্ন।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কী বক্তব্য?

    গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gourbanga University) ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড বলেন,”পড়ুয়াদের থেকে শুনেছি, একটি ছাত্র ছুরি নিয়ে একটি ছাত্রীকে হামলা চালিয়েছে। আমাদের প্রথম চেষ্টা উভয়কেই বাঁচানো। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kavach: দ্রুতগতিতে বসছে ‘কবচ’, জানালেন রেলমন্ত্রী, কাজ কতদূর এগোল?

    Kavach: দ্রুতগতিতে বসছে ‘কবচ’, জানালেন রেলমন্ত্রী, কাজ কতদূর এগোল?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলে যাত্রী সুরক্ষার প্রশ্নে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার যে কোনও আপোস করবে না, বুধবার সংসদে তা আরও একবার স্পষ্ট করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানালেন, দেশে ১ হাজার ৪৬৫ কিলোমিটার রুটে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম (Automatic Train Protection System) কবচ (Kavach) বসানো হয়েছে। এই কবচ বসানো হয়েছে ১৪৪টি লোকোমোটিভেও।

    ‘কবচ’ বসাতে ব্যয় (Kavach)

    সাউথ সেন্ট্রাল রেলওয়েতে বসানো হয়েছে এই কবচ। মন্ত্রী জানান, কবচ সিস্টেম বসাতে গিয়ে এ পর্যন্ত খরচ হয়েছে ১ হাজার ২১৬.৭৭ কোটি টাকা। চলতি অর্থবর্ষে (২০২৪-২৫) এই খাতে বরাদ্দ করা হয়েছে ১ হাজার ১১২.৫৭ কোটি টাকা। মন্ত্রী জানান, ২ লাখ ৬২ হাজার কোটি টাকা ক্যাপিটেল এক্সপেনডিচার হিসেবে বরাদ্দ করা হয়েছে। সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কবচ ইনস্টল করার ক্ষেত্রে। কবচ ৪.০-এর উন্নত সংস্করণ অনুমোদন পেয়েছে। দ্রুত তৈরি করা হবে বলেও জানান তিনি।

    ‘কবচ’ কী?

    প্রশ্ন হল, কবচ কী? কবচ হল একাধিক ট্রেনের সংঘর্ষ এড়ানোর উচ্চ প্রযুক্তি। ট্রেনের গতি একটি নির্দিষ্ট জায়গায় থাকার সময় বিপদ বুঝলে এই প্রযুক্তি লোকোপাইলটকে সতর্ক করে দেবে। লোকোপাইলট যদি ব্রেক কষতে ব্যর্থ হন, তবে কবচই করে দেবে সেই কাজ। যার জেরে ট্রেন যাবে দাঁড়িয়ে। এড়ানো যাবে সংঘর্ষ। প্রাণ বাঁচবে যাত্রীদের। যাত্রী সুরক্ষার ক্ষেত্রে কবচই এখনও পর্যন্ত উচ্চস্তরীয় নিরাপত্তা দেয় বলে শংসাপত্র দিয়েছে ইন্ডিপেনডেন্ট সেফটি অ্যাসেসর।

    আরও পড়ুন: এবার নবান্নেও ‘ভাইপোরাজ’? পিএমইউ নিয়ে নবান্নের নির্দেশিকায় গুচ্ছ প্রশ্ন

    মন্ত্রী জানান, দিল্লি-মুম্বই এবং দিল্লি-হাওড়া করিডরে চলছে কবচ (Kavach) সম্পর্কিত কাজ। এই দুই রুটে অপটিক্যাল ফাইবার বসানোর কাজও চলছে। ইতিমধ্যেই এই ফাইবার বসানো হয়েছে ৪ হাজার ২৭৫ কিলোমিটার রেলপথে। ইনস্টল করা হয়েছে ৩৬৪টি টেলিকম রওয়ার। ২৮৫ ইউনিট কবচ যন্ত্রাংশ দেওয়া হয়েছে বিভিন্ন স্টেশনে (Automatic Train Protection System)। কবচ ট্র্যাকসাইড ইক্যুইপমেন্ট ইনস্টল করা হয়েছে ১ হাজার ৩৮৪ কিলোমিটার রুটে (Kavach)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Religious Conversion: ফ্যাশন ইনস্টিটিউটের আড়ালে হিন্দু মেয়েদের ধর্মান্তরণ! যোগী-রাজ্যে মামলা দায়ের

    Religious Conversion: ফ্যাশন ইনস্টিটিউটের আড়ালে হিন্দু মেয়েদের ধর্মান্তরণ! যোগী-রাজ্যে মামলা দায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: নামেই ফ্যাশন ইনস্টিটিউট, কিন্তু তার আড়ালেই হিন্দু মেয়েদের ধর্মান্তরিত (Religious Conversion) করার জন্য চলছে ব্রেনওয়াশ। সম্প্রতি এই অভিযোগে নাম জড়াল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদের ল্যাকমে অ্যাকাডেমি নামে এক ফ্যাশন ইনস্টিটিউটের। মূলত ওই ইনস্টিটিউট পরিচালনাকারী রক্ষন্দা খানের (Rakshanda Khan) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত ২২ জুলাই দুই হিন্দু ছাত্রী তানিয়া চৌধুরী এবং স্বাতী পাল মিলে জেলা কালেক্টর অনুজ সিংয়ের সঙ্গে দেখা করে ইনস্টিটিউট পরিচালনাকারী রক্ষন্দা খানের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছেন বলে খবর।

    ঠিক কী ঘটেছে? (Religious Conversion)    

    অভিযোগকারীদের অভিযোগ, স্বপ্না ওরফে রক্ষন্দা খান মুসলিম ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য তাদের ওপর রীতিমতো চাপ সৃষ্টি করেছেন। শিক্ষার্থীরা আরও জানিয়েছেন যে, রক্ষন্দা খান বলেছেন, ”মুসলিম ছেলেদের বিয়ে করতে কোনও সমস্যা নেই। আমিও আগে হিন্দু ছিলাম। ১৭ বছর আগে শাহনওয়াজ খান নামে একজন মুসলিম ব্যক্তিকে বিয়ে করি। সেসময় আমি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছিলাম এবং বর্তমানে মুসলিম পরিবারে খুব সুখী।”    

    ফ্যাশন ইনস্টিটিউটের আড়ালে কী চলে? 

    জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাঁথ রোডে অবস্থিত ল্যাকমে অ্যাকাডেমি নামে ওই ফ্যাশন ইনস্টিটিউটে মূলত মেকআপ, চুল এবং ত্বকের পরিচর্যা শেখান রক্ষন্দা। এর জন্য বিভিন্ন কোর্স রয়েছে তাঁর একাডেমিতে। অ্যাকাডেমির প্রায় সব ছেলেই মুসলিম এবং বেশিরভাগ মেয়েই হিন্দু। অভিযোগ রক্ষন্দা খান প্রধানত মুসলিম ছেলে এবং হিন্দু মহিলাদেরই কর্মী হিসাবে নিয়োগ করতেন। এরপর রক্ষন্দা হিন্দু মেয়েদের এই মুসলিম ছেলেদের সাথে বন্ধুত্ব করতে উৎসাহিত করতেন, যাতে মুসলিম ছেলেদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে হিন্দু মেয়েরা বিয়ের পর হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ (Religious Conversion) করে।  

    কী জানিয়েছে অভিযোগকারীরা?  

    এ প্রসঙ্গে, তানিয়া চৌধুরীর অভিযোগ, ”ভর্তির সময় আমাদের বলা হয়েছিল যে অ্যাকাডেমিতে মাংস ও মাছ সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু মুসলিম ছেলেরা প্রতিদিন এখানে মাংস ও মাছ নিয়ে আসে এবং সবার সামনে খায়।” অন্যদিকে স্বাতী পাল বলেন, ”অভিযুক্ত রক্ষন্দা খান হিন্দু ধর্মের অপব্যবহার করেন (Religious Conversion) এবং যে হিন্দু মেয়েরা তাঁকে মানে না তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি রক্ষন্দা হিন্দু মেয়েদের টিপ, টিকা, কপালে সিঁদুর এবং গলায় মঙ্গলসূত্র পরতে বাধা দিতেন। কোনও বিবাহিত মেয়ে মঙ্গলসূত্র ও সিঁদুর পরে এলে তাকে ইনস্টিটিউটে ঢুকতে দিতেন না। কিন্তু, মুসলিম ছাত্র ও মুসলিম প্রশিক্ষকদের অ্যাকাডেমিতেই নামাজ পড়ার স্বাধীনতা রয়েছে।”    

    আরও পড়ুন: কোটা বিরোধী ছাত্র আন্দোলনে মৃতের সংখ্যা ছাড়াল ২০০-র গণ্ডি! কেমন আছে বাংলাদেশ?

    এরপর অভিযোগকারীদের অভিযোগের ভিত্তিতে, মোরাদাবাদ পুলিশ রক্ষন্দা খানের বিরুদ্ধে মামলা দায়ের (Religious Conversion) করে গোটা ঘটনার তদন্তে নেমেছে। অন্যদিকে এই ঘটনার পরেই হিন্দু কর্মীরা রক্ষন্দা খানের কুশপুতুল পুড়িয়ে অ্যাকাডেমির বাইরে হনুমান চালিসা পাঠ করেন এবং অভিযুক্ত রক্ষন্দা খানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর প্রতিষ্ঠানটি সিল করার দাবি জানান। এছাড়াও, তাঁরা দাবি করেন যে, শিক্ষার্থীরা যেন তাদের ফি ফেরত পায়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে।

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Dinajpur: চোপড়ায় দাপাচ্ছেন জেসিবি বাহিনীর জব্বার, টাকা চাইতে গিয়ে আক্রান্ত পাওনাদার

    Uttar Dinajpur: চোপড়ায় দাপাচ্ছেন জেসিবি বাহিনীর জব্বার, টাকা চাইতে গিয়ে আক্রান্ত পাওনাদার

    মাধ্যম নিউজ ডেস্ক: চোপড়াকাণ্ডের জেরে তৃণমূল নেতা জেসিবি এখন জেলে রয়েছেন। তাতে কী হয়েছে, উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) চোপড়ায় এখন দাপিয়ে বেড়াচ্ছে জব্বার। জব্বার আবার জেসিবি বাহিনীর অন্যতম সদস্য। ফলে, তাঁর সামনে কথা বলার এখন কারও সাহস নেই। জব্বারের এই দাপাদাপিতে বেজায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁরা চাইছেন, জেসিবির মতো জব্বারের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক। প্রসঙ্গত, জেসিবি নিজের মতো করে সালিশি বসিয়ে প্রকাশ্যে নির্যাতন চালাতেন। কিছুদিন আগে চোপড়ায় একজন মহিলা এবং পুরুষকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘটনা সামনে আসতেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

    ঠিক কী অভিযোগ?(Uttar Dinajpur)

    জানা গিয়েছে, কালিকাপুরের (Uttar Dinajpur) মনসুর আলম নামে এক শ্রমিক জব্বারের দাদা জামশেদের সঙ্গে সিকিমে কাজ করতে গিয়েছিলেন। জামশেদ শ্রমিক সরবরাহের ঠিকাদারির কাজ করেন। সেই সুবাদে জামশেদের কাছে থেকে মনসুর প্রায় ১৪ হাজার টাকা পান। বছর খানেক হল তাঁকে সেই টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মঙ্গলবার রাতে সেই টাকা চাইতে যান তিনি। টাকা না পেয়ে খালি হাতে ফিরে আসেন তিনি। অভিযোগ, বুধবার জব্বারের নেতৃত্বে হামলা হয়। হামলায় পাঁচজন জখম হন। তাঁদের চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় জব্বারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে চোপড়া থানায়। তবে, দুদিন হতে চলল এখনও অভিযুক্তদের গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

    আরও পড়ুন: গীতার গুরুত্ব বুঝিয়েছিলেন বিবেকানন্দ, সেই শিকাগোতে হল ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ

    আক্রান্তের কী বক্তব্য?

    আক্রান্ত ব্যক্তি মনসুর  আলম বলেন, “আমি শ্রমিকের কাজ করি। প্রায় পাঁচ থেকে ছ’মাস আমায় কোনও টাকা দেয়নি। আমি সেই টাকা চাইতে গিয়েছিলাম। তখনই মারধর করা হয়। মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আসলে ওরা এলাকায় শাসক দলের সঙ্গে যুক্ত। পুলিশ কিছু করবে না, সেটা জানে বলেই ওদের এত বাড়বাড়ন্ত। আমি চাই, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা হোক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share