Tag: Jadavpur University

Jadavpur University

  • Jadavpur University: সেনার পোশাকে যাদবপুরে ওরা কারা? মামলা দায়ের পুলিশের

    Jadavpur University: সেনার পোশাকে যাদবপুরে ওরা কারা? মামলা দায়ের পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর ইস্যুতে তোলপাড় সারা রাজ্য। গত ৯ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু রহস্যের তদন্ত প্রক্রিয়া চলছে। একাধিক ইস্যু সামনে এসেছে। গ্রেফতার হয়েছেন ১৩ জন। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বসতে চলেছে সিসিটিভি। ঠিক এমন আবহে বুধবার সেনার পোশাক পড়ে ২৫-৩০ জনের একটি টিমকে সোজা ঢুকতে দেখা যায় অরবিন্দ ভবনে।  তবে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পরিস্থিতির মোকাবিলা করতে এবার সেনা নামাতে হচ্ছে? এমন প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। জলপাই পোশাকে যারা প্রবেশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের টুপিতেও লেখা ছিল ভারতীয় সেনা। বৃহস্পতিবার এ নিয়ে সুয়োমোটো মামলা দায়ের করেছে পুলিশ। জানা গিয়েছে, এবিষয়ে লালবাজারে তলব করা হবে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকেও।

    সেনার পোশাকে কারা ঢুকলো যাদবপুরে?

    জলপাই পোশাকে যাঁরা ঢুকলেন তাঁরা কারা? ভারতীয় সেনার কর্মী নাকি আধা সেনা? জানা গিয়েছে, যাঁরা ঢুকেছিলেন তাঁরা ‘এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি’ নামে একটি সংস্থা থেকে এসেছিলেন। ২৫ থেকে ৩০ জনের এই দল বুধবার বিকাল ৪টে ২০ নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাসে প্রবেশ করে। দলের নেতৃত্বে ছিলেন কাজি সাদেক হোসেন নামে জনৈক ব্যক্তি। যাদবপুর থানার এক সাব-ইন্সপেক্টর ইতিমধ্যে এ বিষয়ে মামলা করেছেন। পুলিশ এই ঘটনায় ভারতীয় সেনার নাম এবং প্রতীক অপব্যবহার করার জন্য মামলা দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধি ৩৪ এবং ১৪০ ধারায় এই মামলা রজ্জু করা হয়েছে।

    কী বলছেন সেনার পোশাকে থাকা ওই টিমের লোকজন?

    এক এক সময় এক এক রকমের দাবি করতে দেখা যায় এই টিমের সদস্যদের। কখনও তাঁরা বলেন, এনজিও কখনো বলেন আন্তর্জাতিক সংগঠন। কখনও বলেন, তাঁরা মানবাধিকার কমিশনের সদস্য। আবার একসময় তাঁরা জানান, তাঁরা হচ্ছেন চম্পাহাটির একটি এনজিও-এর কর্মী এবং সংগঠনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে তিন মাসের ট্রেনিংয়ের পর নাকি তাঁদের পুলিশের কাজ দেওয়া হবে। তাই তাঁরা এসেছেন(Jadavpur University)। যারা এসেছিলেন তাঁদের মধ্য থেকে কাজি সাদিক হোসেন বলেন, ‘‘আমরা সেনা বা আধা সেনা কেউই নই। আমরা হচ্ছি বিশ্ব শান্তি সেনা।’’ তবে বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) তাঁদেরকে কারা ডেকে পাঠিয়েছিল! কেনই বা তাঁরা এলেন! এবং কী কাজ তাঁরা করতে এসেছিলেন! এসমস্ত প্রশ্নের উত্তর তদন্তের পরেই মিলবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শুক্রবারও যাদবপুরকাণ্ডে (Jadavpur University) পাঁচ ছয় জন পড়ুয়াকে তলব করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গতকালও তলব করা হয়েছিল পাঁচজন পড়ুয়াকে। লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল হস্টেলের রাঁধুনিকেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jadavpur University: ‘‘র‍্যাগিং আটকাতে যা যা করণীয় তাই করবেন’’, উপাচার্যকে বললেন রাজ্যপাল

    Jadavpur University: ‘‘র‍্যাগিং আটকাতে যা যা করণীয় তাই করবেন’’, উপাচার্যকে বললেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরকাণ্ডের (Jadavpur University) এই আবহের মধ্যেই অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার সূত্রের খবর, ছাত্রমৃত্যুর কারণ খুঁজতে অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে চলেছেন আচার্য সিভি আনন্দ বোস। ইতিমধ্যে বৈঠকে উপাচার্যকে তিনি বলেছেন, ‘‘কোনও চাপের কাছে মাথা নত করবেন না, র‍্যাগিং আটকাতে যা যা করণীয় তাই করবেন।’’ পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিক ব্যবস্থা বসানো যায় কিনা সে বিষয়েও একপ্রস্থ আলোচনা হয়েছে রাজ্যপাল এবং উপাচার্যের  (Jadavpur University) মধ্যে। এদিনই যাদবপুরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন রাজ্যপাল। সকাল সাড়ে দশটার কিছু পরে এই বৈঠক শুরু হয় এবং উপস্থিত ছিলেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ, রবীন্দ্রভারতীর অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রমুখ।

    বৃহস্পতিবার ফের ৫ জনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ

    এদিনই আবার যাদবপুর  (Jadavpur University) মেন হস্টেলের পাঁচ আবাসিককে থানায় তলব করে পুলিশ। ওই পাঁচজনকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার রাতে তাদের ভূমিকা ঠিক কী ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত এখনও পর্যন্ত যাদবপুরকাণ্ডে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মৃত্যুর ঘটনায় ১২ জন এবং পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশের নজরে আরও বেশ কয়েকজন রয়েছে বলে জানা গিয়েছে। লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মেন হস্টেলের  (Jadavpur University) রাঁধুনিকেও।

    অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের

    বিশ্ববিদ্যালয়ের  (Jadavpur University) গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে উপাচার্য পদে দায়িত্ব দেন রাজ্যপাল। এবার এ নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। মামলাকারী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজেশ দাস। তাঁর দাবি, ইউজিসির আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করার কোনও নিয়ম নেই। অথবা উপাচার্যের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা গেলেও তাঁকে কোনও ক্ষমতা দেওয়া হয়নি। 

    যাদবপুর থেকে ঢাকুরিয়া নাগরিক সমাজের মিছিল

    অন্যদিকে, ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর ইঙ্গিত উপাচার্য  (Jadavpur University) গতকালই দিয়েছিলেন। এবার এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে খানিকটা মেজাজ হারালেন বুদ্ধদেব সাউ। তিনি বলেন, ‘‘বারবার একই প্রশ্ন! আমি কি সব মুখস্থ করে রেখেছি?’’ জানা গিয়েছে, একটি সরকারি সংস্থাকে দিয়ে সিসিটিভি লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার যাদবপুর  (Jadavpur University) ক্যাম্পাস থেকে ঢাকুরিয়া পর্যন্ত বিশাল নাগরিক মিছিল দেখা যায়। সেখানে শিক্ষাকর্মী, ছাত্র, শিক্ষক সমেত রাজ্যের নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্রদেরও হাঁটতে দেখা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত গেটে বসছে সিসিটিভি, ইঙ্গিত উপাচার্যের

    JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত গেটে বসছে সিসিটিভি, ইঙ্গিত উপাচার্যের

    মাধ্যম নিউজ ডেস্ক: ছাত্রদের একাংশের আপত্তি উড়িয়ে যাদবপুরে বসতে চলেছে সিসিটিভি (JU Student Death)। জানা গিয়েছে, প্রতিটি গেটেই সিসিটিভি লাগানোর পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোট ১১টি সিসিটিভি বসতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গেটগুলির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনেও (অরবিন্দ ভবন) সিসিটিভি থাকছে। হস্টেলের গেটেও থাকবে সিসিটিভি (JU Student Death)। মেয়েদের হস্টেলেও একইভাবে নজরদারি চালানো হবে সিসিটিভির মাধ্যমে। 

    মঙ্গলবারই সিসিটিভি বসানোর ইঙ্গিত দেন অন্তর্বর্তীকালীন উপাচার্য

    মঙ্গলবারই সিসিটিভি বসানো নিয়ে ইঙ্গিত (JU Student Death) দেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। প্রসঙ্গত এর আগেই রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন সিসি ক্যামেরা বসানো হবে বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদের একাংশ এতে আপত্তি জানাতে থাকে। জানা গিয়েছে, সম্ভব হলে এক্সিকিউটিভ কাউন্সিলের পরবর্তী মিটিংয়ের আগেই ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজ সেরে ফেলবে কর্তৃপক্ষ। গত ৯ অগাস্ট মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে যান প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডু। স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুতে (JU Student Death) র‌্যাগিং-এর অভিযোগ ওঠে (JU Student Death)। ওই রাতে তাঁকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগও ওঠে হস্টেলের বারন্দায়। তারপর থেকেই হস্টেলের প্রথম বর্ষের ছাত্রদের সরিয়ে আনা হয় এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিউ বয়েজ হস্টেলে তাঁরা থাকছেন।

    বহিরাগতদের অবাধ বিচরণ হস্টেলে

    মঙ্গলবার বুদ্ধদেব সাউ জানান, প্রত্যেক ভবনের এন্ট্রি পয়েন্টে সিসিটিভি থাকবে। প্রসঙ্গত, হস্টেলগুলি হয়ে উঠেছে বহিরাগতদের অবাধ বিচরণের জায়গা। শুধু তাই নয়, হস্টেলে প্রতিদিন মদের আসর এবং ছাদে উঠে প্রতিবেশী পোদ্দার পাড়ার মহিলাদের অশালীন কটূক্তি করার মতো অভিযোগও উঠেছে (JU Student Death)। বারবার প্রমাণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও রকম আইন-শৃঙ্খলা নেই। রেজিস্ট্রার থেকে ডিন অফ স্টুডেন্টস সকলেই কার্যত একথা স্বীকার করেছেন। পাশাপাশি স্নেহমঞ্জ বসু এও জানিয়েছেন, হস্টেলে অ্যালকোহল এবং ড্রাগ নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ঢুকতে গেলে তাদের দেখাতে হবে পরিচয়পত্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jadavpur University: ‘‘কাশ্মীরের মতো যাদবপুরও ঠান্ডা হবে’’, তোপ দিলীপের

    Jadavpur University: ‘‘কাশ্মীরের মতো যাদবপুরও ঠান্ডা হবে’’, তোপ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরে (Jadavpur University) ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় সারা রাজ্য। এই আবহে উত্তর ২৪ পরগনার দলীয় সভা থেকে দিলীপ ঘোষ বলেন, ‘‘কাশ্মীর ঠান্ডা হয়েছে, যাদবপুরও কাল ঠান্ডা হয়ে যাবে।’’ এ প্রসঙ্গে বিজেপি সাংসদ উদাহরণ টানেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এবং তিনি বলেন, ‘‘যেখানে যেখানে সন্ত্রাসবাদী, সমাজবিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছে, তা আমরা শেষ করে দিতে পেরেছি। দেখে আসুন জেএনইউ। ওখানেও প্রকাশ্যে মদ, গাঁজা খাওয়া হতো। প্রকাশ্যে আজাদি আজাদি স্লোগান তোলা হতো। সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে।’’ পাশাপাশি মেদিনীপুরের সাংসদের আরও দাবি, বাংলায় বিজেপি সরকার এলে যাদবপুরে (Jadavpur University) বিবেকানন্দের স্ট্যাচু তৈরি হবে, আর ‘ভারত মাতা কি জয়’ স্লোগান চলবে।

    তৃণমূল-কংগ্রেস-সিপিএমের জাতীয় স্তরে জোটকেও এদিন নিশানা করেন দিলীপ ঘোষ 

    একইসঙ্গে রাজ্যের বুদ্ধিজীবীদেরও এদিনের সভা থেকে তোপ দাগেন বিজেপি সাংসদ। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় একটি দলীয় সভা ছিল বিজেপির এবং সেখানেই দিলীপ ঘোষের বক্তব্যে উঠে আসে যাদবপুর (Jadavpur University) প্রসঙ্গ। তৃণমূল-কংগ্রেস-সিপিএমের জাতীয় স্তরে জোটকেও এদিন নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ‘‘আগামী নির্বাচনে মোদির বিরুদ্ধে লড়াই করবে সবাই, কিন্তু অন্যায়-অবিচার, খুন, ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কেউ লড়বে না। সেই বাংলা তৈরি করা হচ্ছে। তাই তৃণমূল চুপ করে আছে।’’ ছাত্রমৃত্যু প্রসঙ্গে দিলীপ ঘোষের আরও মন্তব্য, ‘‘ওখানে (Jadavpur University) খুন যেই করুক, এই কাজে তো বিজেপি ছিল না। সিপিএম আছে, নকশালরা আছে, কংগ্রেসের সংগঠন আছে, তৃণমূলও আছে। এবার কিন্তু বিজেপির দিকে কেউ আঙুল তুলতে পারবে না।’’

    দেশবিরোধী শক্তির আখড়া যাদবপুর (Jadavpur University)

    পাশাপাশি এদিন বাংলার যাদবপুর (Jadavpur University), দিল্লির জেএনইউ এবং হায়দরাবাদের ওসমানিয়া ইউনিভার্সিটি একই তারে জোড়া আছে বলেও তোপ দাগেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতেই বিচ্ছিন্নতাবাদী শক্তি বারবার মাথা দিয়ে উঠছে। এরাই ভারতকে টুকরো করার স্লোগান তোলে। তাঁর কথায়, ‘‘যাদবপুর (Jadavpur University) দেশবিরোধী শক্তির আখড়া হয়ে উঠেছে। যেসব রাজনৈতিক সংগঠন কখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে না, যাদের রাজনৈতিক শক্তি নেই, তারাই জেনইউ এবং যাদবপুরে রয়েছে। আমার আপনার বাড়ির ছেলে কখনও কমিউনিজম কী জানে না, নকশাল রাজনীতি বোঝে না, কিন্তু সে ওখানে গিয়ে অতি বাম হয়ে যায়! আসলে সেই পরিবেশ তৈরি করে রাখা হয়েছে।’’ প্রসঙ্গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে যাদবপুরে আক্রান্ত হয়েছিলেন তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এ প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, ‘‘ওই সময় (Jadavpur University) বাবুল-অগ্নিমিত্রা পলের উপর আক্রমণ করা হয়েছিল। বাবুলকে থাপ্পড় মারা হয়েছিল। তৎকালীন রাজ্যপাল তাঁকে গিয়েছিলেন উদ্ধার করতে। তাঁকেও কালো পতাকা দেখিয়ে গাড়ি আটকানো হয়েছিল। তারপর আমাদের লোকেরা গিয়ে অফিস উড়িয়ে দিয়েছিল, যেখানে তারা বসে মদ খেতো।’’

    কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নিশানায় মুখ্যমন্ত্রী 

    অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে নিশানা করলেন। যাদবপুরকাণ্ডে (Jadavpur University) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুর দায় এড়াতে পারেন না।’’ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, যাদবপুর (Jadavpur University) দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তবে এটা পরিষ্কার হোক যে র‍্যাগিং রুখতে ইউজিসি-র গাইডলাইনকে মানা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এর দায় নিতে হবে। কোনও ছাত্রকে র‍্যাগিং করার অধিকার নেই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Balurghat: তৃণমূলের অঙ্গুলি হেলনে যাদবপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অতি বামপন্থীরা! তোপ সুকান্তর

    Balurghat: তৃণমূলের অঙ্গুলি হেলনে যাদবপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অতি বামপন্থীরা! তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর ইউনিভার্সিটিতে অতি বামপন্থী কিছু সংগঠন আছে, যারা বিজেপির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানোর চেষ্টা করেছে। শুক্রবার বালুরঘাটে (Balurghat) স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর প্রশ্ন, যে ছেলেটি মারা গেল, তার পিছনে কি বিজেপির কোনও কানেকশন আছে? কানেকশন আছে সেই অতি বামপন্থীদের। আর এর পিছনে আছে তৃণমূলের অঙ্গুনি হেলন। সুকান্ত বলেন, এই বামপন্থী, অতি বামপন্থী সংগঠনগুলোই ২০২১ সালে ‘নো ভোট টু বিজেপি’ অভিযান চালিয়েছে। তারা এসেছিল বিশৃঙ্খলা করতে। সাধারণ মানুষ তাদের বুঝিয়ে দিয়েছে।

    কেন বালুরঘাটে (Balurghat) ১৮ অগাস্ট পালিত হয় স্বাধীনতা দিবস? 

    আজ ১৮ই অগাস্ট বালুরঘাটে পালিত হল স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া সহ বেশ কিছু জেলার বিভিন্ন এলাকা তৎকালীন পাকিস্তান না ভারতের অন্তর্ভুক্ত হবে, তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। এই এলাকাগুলি নোশনাল এরিয়া বা ধারণাকৃত এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং এইসব এলাকায় ১৪ই অগাস্ট পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছিল। এই সমস্ত এলাকার সমস্যা দ্রুত মিটিয়ে ১৮ ই অগাস্ট ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটও সেই নোশনাল এরিয়া বা ধারণাকৃত এলাকার অন্তর্ভুক্ত ছিল। বালুরঘাটের (Balurghat) কৃতি সন্তান সরোজরঞ্জন চ্যাটার্জি ১৯৪৭ সালের ১৮ই অগাস্ট বালুরঘাট হাইস্কুল মাঠে পাকিস্তানের সবুজ পতাকা নামিয়ে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিন বালুরঘাট স্বাধীনতা দিবস উপলক্ষে বালুরঘাট হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ছাড়া এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

    কী বললেন সুকান্ত মজুমদার (Balurghat)?

    এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি, বালুরঘাটের সরোজরঞ্জন চ্যাটার্জি সহ বিভিন্ন গুণী ব্যক্তিদের অদম্য লড়াইয়ের কাছে সেই সময় পরাজিত হয়েছিল একটা কু-পরিকল্পনা। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশকে স্থানীয় বাসিন্দাদের মতামতকে অস্বীকার করে, জনবসতির ঘনত্বকে অস্বীকার করে পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে ব্রিটিশ শাসকদের বোঝাতে সক্ষম হন শ্যামাপ্রসাদ মুখার্জি সহ স্থানীয় নেতৃত্ব এবং শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তান থেকে মুক্ত হয়ে দক্ষিণ দিনাজপুর সহ বালুরঘাট (Balurghat) ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। সেই দিনটিকেই পালন করে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • JU Student death: আসছে ইউজিসি, চলে যেতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘বিশিষ্ট’ তকমা

    JU Student death: আসছে ইউজিসি, চলে যেতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘বিশিষ্ট’ তকমা

    মাধ্যম নিউজ ডেস্ক: ছাত্রমৃত্যুর কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU Student death) এখন ঘরে-বাইরে আলোচনার শিরোনামে। পরের সপ্তাহে আসতে চলেছেন ইউজিসির প্রতিনিধিরা। যাদবপুর আইওইউ বা Institutions of Eminence (IoE) এর তকমা কি হারাবে? এই প্রশ্নই উঠছে যাদবপুরের ক্যাম্পাসে। 

    ইনস্টিটিউশনস অব এমিনেন্স বা বিশিষ্টতার তকমা কী (JU Student death)?

    ২০১৮ সাল থেকে ইউজিসি বিশেষ প্রকল্পের সুচনা করেছিল। তাতে বলা হয়, দেশের মোট ১০ টি সরকারি এবং ১০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বিশিষ্টর তকমা দিয়ে বড় অনুদান দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, গবেষণা এবং উন্নত ক্লাসের সুবিধার জন্য এই অনুদান মিলবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে। সেই সঙ্গে থাকবে বিশ্ববিদ্যালয়গুলির সম্পূর্ণ পাঠ্যক্রমে স্বায়ত্ত শাসনের অধিকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের ছাত্র সংসদের নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ইনস্টিটিউশনস অব এমিনেন্স-এর জন্য বিশেষ প্রচার অভিযান চালায়। উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU Student death) এবং রাজ্যকে বিশিষ্টতার জন্য সহযোগিতা এবং বিশেষ অনুদান পাওয়ার জন্য প্রতিবেদন পাঠাতে বলা হয়। কিন্তু রাজ্য সরকার বা যাদবপুর বিশ্ববিদ্যালয় এই তকমা নিয়ে খুব একটা সক্রিয়তা দেখায়নি বলে অভিযোগ ওঠে।

    কেন এই তকমা বাতিল হতে পারে?

    যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU Student death) সম্পর্কে ইউজিসির এক আধিকারিক বলেন, রাজ্যের বিশ্ববিদ্যালয় হিসাবে যাদবপুর ৩ হাজার ২৯৯ কোটি টাকার বাজেট জমা দিয়েছে ইউজিসির কাছে। কিন্তু পরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে অনুদানের ১০০০ কোটি টাকা বহন করতে বলা হয়েছিল। কিন্তু তাতে রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দফতর সক্রিয়তা দেখায়নি। প্রস্তাবকে সংশোধন করে রাজ্য শিক্ষা দফতর পাঠালেও, সেখানে বাজেটের পরিমাণ কম করা হয় বলে ইউজিসিকে জানানো হয়। এর ফলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যাদবপুরের ইনস্টিটিউশনস অব এমিনেন্স তকমা বাতিল করার সুপারিশ করে। একই ভাবে জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয় বিশিষ্টতার তকমা হারাবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকার যদি অনুদানের একটা অংশ বহন না করে, তাহলে এই বিশেষ তকমার অনুদান না পাওয়ার সম্ভাবনাই বেশি।

    স্বপ্নদীপের মৃত্যুতে যাদবপুর এখন সরগরম। মৃত্যুর কারণ হিসাবে র‍্যাগিং এবং কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিয়েও উঠছে প্রশ্না। ইউজিসি আসার পর এখন তদন্তের গতি কোন পথে এগোয় তাই দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • JU Student death: যাদবপুরে সামনের সপ্তাহেই আসছে ইউজিসির অ্যান্টি র‍্যাগিং কমিটি

    JU Student death: যাদবপুরে সামনের সপ্তাহেই আসছে ইউজিসির অ্যান্টি র‍্যাগিং কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: পরের সপ্তাহেই যাদবপুরে আসছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগের (UGC) অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্যরা। আগামীকাল বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ কমিটির (ICC) বিশেষ বৈঠক হবে। এরপর ইউজিসির অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়া হবে। যাদবপুরের মেইন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যুর (JU Student death) ঘটনায় তোলপাড় রাজ্য। এই পরিস্থিতিতে এবার ইউজিসি তদন্তে নেমে পড়ল। কীভাবে হয়েছে ছাত্রের মৃত্যু! র‍্যাগিং ক্যাম্পাসে কতটা সক্রিয়! হস্টেলগুলিতে প্রথম বর্ষের পড়ুয়ারা কতটা সুরক্ষিত! সব কিছুর তদন্ত হবে বলে মনে করছেন শিক্ষাবিদের একাংশ। তবে যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনা যে ইউজিসির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভিসি আনন্দ বোস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। উচ্চ পর্যায়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি তৈরির বিশেষ ভাবনাচিন্তা প্রকাশ করেছেন তিনি।

    কার মা বললেন আমার ছেলে র‍্যাগিংয়ের শিকার (JU Student death)?

    স্বপ্নদীপের মৃত্যুতে (JU Student death) র‍্যাগিং-এর অভিযোগে ধৃত সৌরভ চৌধুরীও শিকার হয়েছিল র‍্যাগিং-এর! এমন চাঞ্চল্যকর দাবি যাদবপুর কাণ্ডে ধৃত সৌরভ চৌধুরীর মা প্রণতি চৌধুরীর। যাদবপুর বিশ্ববিদ্যালয় কি র‍্যাগিংয়ের আঁতুড় ঘর? সৌরভের মায়ের মন্তব্যে উঠছে এমনই প্রশ্ন! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনক মৃত্যুর পর কার্যত তোলপাড় সারা রাজ্য। ইতিমধ্যেই সামনে এসেছে হস্টেলে অত্যাচারের তত্ত্ব। এই কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে চন্দ্রকোনার সৌরভ চৌধুরী সহ আরও দুজন। আরও বেশ কয়েকজনের নাম রয়েছে সন্দেহভাজনদের তালিকায়, এমন তথ্য যখন প্রকাশ্যে আসছে, তখন চাঞ্চল্যকর দাবি করলেন সৌরভের মা প্রণতি চৌধুরী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই সৌরভের ওপরও হয়েছে র‍্যাগিং। কর্তৃপক্ষকে তৎকালীন সময়ে জানিও মেলেনি কোনও সুরাহা। কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। সেই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ব্যবস্থা গ্রহণ করত তাহলে আজ স্বপ্নদীপের মতো তাঁর ছেলেকে মর্মান্তিক পরিণতির শিকার হতে হতো না! সাফ দাবি সৌরভের মায়ের।

    কী বললেন মা?

    ধৃত সৌরভের মা প্রণতি চৌধুরী রবিবার চন্দ্রকোনায় দাঁড়িয়ে বলেন, “ছেলে যখন পড়াশোনা করত তখন ফোন করলেই বলতো র‍্যাগিং এর কথা, সহ্য করা ছাড়া কোনও উপায় ছিল না তার কাছে।” উল্লেখ্য, যাদবপুর কাণ্ডের (JU Student death) ধৃত সৌরভ বরাবরই মেধাবী ছাত্র ছিল। উচ্চ মাধ্যমিকেও যথেষ্ট ভালো ফল করেছে সৌরভ। মেদিনীপুর কলেজে প্রথমে অংক নিয়ে পড়াশোনা, পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ। ডাব্লু বিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছিল সে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nadia: স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে খুনের মামলা বাবার, বিক্ষোভ মিছিল নদিয়ায়

    Nadia: স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে খুনের মামলা বাবার, বিক্ষোভ মিছিল নদিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন স্বপ্নদীপ কুন্ডু। তাঁর বাড়ি নদিয়ার বগুলায় (Nadia)। স্বপ্নদীপ বুধবার রাতে যাদবপুর মেইন হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। ইতি মধ্যেই তাঁর বাবা মামলা দায়ের করেছেন পুলিশের কাছে। এই মৃত্যুর প্রতিবাদে আজ শক্রবার বিক্ষোভ অনুষ্ঠিত হল বগুলায়। বলা হয় স্বপ্নদীপকে যারা খুন করেছে, তাদের গ্রেফতার করে অবিলম্বে শাস্তি দিতে হবে।

    খুনের অভিযোগ (Nadia)?

    ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই মৃত্যুকে খুনের অভিযোগ বলে মনে করছেন অনেকেই। পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের বিরুদ্ধে সরব হয়েছেন নদিয়ার (Nadia) বগুলাবাসী।

    নদিয়ায় মিছিল

    আজ স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সকাল ১১ টায় বগুলা স্কুলের ছাত্র-ছাত্রী এবং পাড়া-প্রতিবেশী সহ সাধারণ মানুষ একত্রিত হয়ে বগুলা কলেজ থেকে বগুলা হাই স্কুল (Nadia) পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে। যারা স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। অন্যদিকে একাংশ বিক্ষোভকারীদের দাবি, ছেলে মেয়েদের উচ্চশিক্ষিত করার জন্য সব বাবা মায়েরাই চেষ্টা করেন। একইভাবে স্বপ্নদীপের স্বপ্ন পূরণের জন্য তাঁর বাবা-মাও চেষ্টা করেছিলেন। কোনও রকমে সংসার চালিয়ে স্বপ্নদীপকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলেন তাঁর বাবা মা। কিন্তু তাঁর মৃত্যু কখনও এইভাবে হতে পারে না, তাঁকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। তাই দোষীদের অবিলম্বে ফাঁসির দাবি করছি।

    কী ঘটেছিল

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন স্বপ্নদীপ কুন্ডু (Nadia)। তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছিল গতকাল সকালে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের বারান্দা থেকে নিচে পড়ে গিয়েছিলেন। দুর্ঘটনা ঘটার পর প্রথমে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুরে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন। থাকতেন মেন হস্টেলে এ-টু ব্লকের তিনতলায়। ওই ছাত্র কি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন, নাকি তাঁকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Student Death: হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের! রহস্য ঘনীভূত

    Student Death: হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের! রহস্য ঘনীভূত

    মাধ্যম নিউজ ডেস্ক: বেশিদিন আগের কথা নয়। খড়্গপুর আইআইটির এক ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। জল গড়িয়েছিল অনেক দূর। এবার ঘটনাস্থল যাদবপুর। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হল মেন হস্টেলের বারান্দা থেকে নিচে পড়ে। দুর্ঘটনা ঘটার পর গুরুতর জখম ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি (Student Death)। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম স্বপ্নদীপ কুণ্ডু। নদিয়া জেলার বাসিন্দা স্বপ্নদীপ এখানে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন। থাকতেন মেন হস্টেলে এ ব্লকের তিনতলায়। ওই ছাত্র কি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন, নাকি তাঁকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

    প্রাথমিক তদন্তে কী জেনেছে পুলিশ (Student Death)?

    প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাত্র কয়েক দিন আগেই ওই ছাত্র এখানে ভর্তি হয়েছিলেন। বুধবার ছিল প্রথম ক্লাস। কিন্তু সেই ক্লাসে তাঁকে দেখা যায়নি। অথচ তিনি হস্টেলে ছিলেন। কেন তিনি প্রথম ক্লাসেই উপস্থিত হলেন না, তা পুলিশ খোঁজখবর নিয়ে দেখছে। মেন হস্টেলেন নিচে যখন ওই ছাত্রের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল (Student Death), তখন তা প্রথম নজরে এসেছিল অন্য ছাত্রদের। তাঁরাই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে, ঠিক কী ঘটেছিল। আপাতত দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ।

    নদিয়ার গ্রামে শোকের ছায়া (Student Death), কী কথা হয়েছিল মায়ের সঙ্গে?

    অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকালে নদিয়ার হাঁসখালির বগুলায় শোকের ছায়া। এটি (Student Death) আত্মহত্যা না খুন, তা নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে, নদিয়ার বগুলার কলেজ পাড়া এলাকার বাসিন্দা স্বপ্নদীপ এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি উচ্চশিক্ষা লাভের জন্য বাংলা প্রথম বর্ষের ছাত্র হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কলেজ হস্টেলে থেকে পড়াশোনা শুরু করেন। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার সময় শেষ বারের মতো মায়ের সাথে ফোনে কথা বলেন ছাত্রটি। তখন মাকে জানিয়েছিলেন, তিনি ভালো নেই। তাঁর খুব ভয় করছে। মাকে তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্যও নাকি বলেছিলেন। পরে তাঁর মা ছেলেকে ফোন করার চেষ্টা করেছিলেন। কিন্তু ফোনে পাননি। এই খবর জানিয়ে ওই ছাত্রের মামা র‍্যাগিং-এর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এরপর রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ পরিবারকে জানানো হয়, স্বপ্নদীপ ছাদ থেকে পড়ে গিয়েছেন। ছাত্রটির মাথায় ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠছে। ফলে ছাত্রটির মৃত্যু নিয়ে গভীর ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jadavpur University: অধ্যাপকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ছাত্রীর, পরীক্ষা স্থগিত যাদবপুরে

    Jadavpur University: অধ্যাপকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ছাত্রীর, পরীক্ষা স্থগিত যাদবপুরে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সংবাদের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। বিশ্ববিদ্যালয়ের দাবি, নকল করতে গিয়ে ধরা পড়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করছেন ওই ছাত্রী। আর, প্রথম বর্ষের ওই ছাত্রীর দাবি, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হল থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে যৌন প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে আপাতত একটি বিশেষ বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নেওয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, অভিযোগকারিণী ওই ছাত্রী এই বিভাগেরই।

    ছাত্রীর অভিযোগ

    বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমেস্টারের পরীক্ষা চলছিল। এক ছাত্রীর অভিযোগ, এক অধ্যাপক (Jadavpur University) তাঁকে যৌন হেনস্থা করেছেন। অভিযোগের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে একটি ইমেল করেছিলেন ওই ছাত্রী। তিনি লিখেছিলেন, “অভিযুক্ত অধ্যাপক পরীক্ষায় নকল করার মিথ্যা দায় চাপিয়ে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনেই শারীরিক তল্লাশি চালাতে দিতে বাধ্য করেছেন।

    শারীরিক নির্যাতন!

    পরের পরীক্ষার দিন তাঁকে হল থেকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে ওই অধ্যাপক শারীরিক নির্যাতনও করেন। প্রথমে নিজে ও পরে দুই সিনিয়র ছাত্রকে দিয়ে তাঁকে যৌন প্রস্তাবও দেন।” বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে লেখা ওই চিঠি ছাত্রীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদাধিকারী এবং রাজ্য মহিলা কমিশন এবং যাদবপুর থানায় পাঠিয়েছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটার সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “আসলে এটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই রাজনৈতিক দলের দ্বন্দ্বের প্রতিফলন। ওই ছাত্রী হলে প্রতারণার মাধ্যমে পরীক্ষা দিচ্ছিলেন। হলের পরিদর্শক তাঁকে বাধা দিয়েছিলেন। তখনই অভিযুক্ত ওই অধ্যাপককে ডেকে আনা হয়। ওই অধ্যাপকের বিরুদ্ধে আগে কখনও এমন অভিযোগ ওঠেনি। ওই ছাত্রী সত্যি বলছেন না।”

    আরও পড়ুুন: পঞ্চায়েত ভোটে সন্দেশখালিতে কী অভিযোগ ছিল? খুঁজে দেখার নির্দেশ হাইকোর্টের

    বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত বলেন, “ওই ছাত্রী যে অভিযোগ করেছেন, তা সত্যি কিনা তা খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই ওই অভিযোগ পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ বিষয়ক কমিটির কাছে। তারাই তদন্ত করে দেখবে (Jadavpur University)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share