Tag: NTA

NTA

  • NEET Scam: অপসারিত এনটিএ-র ডিজি, নয়া ডিজি হলেন প্রদীপ সিংহ খারোলা

    NEET Scam: অপসারিত এনটিএ-র ডিজি, নয়া ডিজি হলেন প্রদীপ সিংহ খারোলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার সিংকে অপসারিত করা হল। প্রবল ‘নিট প্রশ্ন ফাঁস’ (NEET Scam) বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ডিজি পদে আসীন হয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক প্রদীপ সিংহ খারোলা। শনিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিশেষজ্ঞদের নিয়ে একটি নতুন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে এনটিএ-তে যাতে অবাধ এবং স্বচ্ছ পরীক্ষা নিতে পারে ওই সংস্থা। এবিষয় খতিয়ে দেখবে সদ্যনিযুক্ত ওই কমিটি।

    কম্পালসারি ওয়েটিং-এ এনটিএ-র ডিজি সুবোধ কুমার সিং

    জানা গিয়েছে সুবোধ কুমার সিংকে পার্সোনেল এন্ড ট্রেনিং বিভাগে কম্পালসারি ওয়েটিং-এ পাঠানো হয়েছে। দেশজুড়ে প্রবল আন্দোলনের মধ্যেই এই নয়া সিদ্ধান্ত এসেছে কেন্দ্র সরকারের তরফে। এমনকি নিট পোস্ট গ্র্যাজুয়েট ২০২৪ পরীক্ষা যা ২৩ জুন হওয়ার কথা ছিল সেটিকে রদ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত নিট (NEET UG) পরীক্ষায় ৬৭ জন পরীক্ষার্থী ফুল মার্ক্স ৭২০ পাওয়ার পরেই গোটা বিষয়টি সন্দেহের আওতায় আসে। এমনকি কিছু পরীক্ষার্থী এমন নম্বর পান যার নিটের বিধানেই নেই। প্রায় দেড় হাজার পড়ুয়াকে গ্রেস মার্কস দেওয়া হয়। তারপরেই (NEET Scam) সন্দেহ জোরালো হতেই ধীরে ধীরে এই ঘটনার এক একটি পরত সামনে আসে।

    প্রাক্তন ইসরো প্রধানের নেতৃত্বে কমিটি গঠন

    ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ইউজিসি নেট (UGC NET) পরীক্ষাও বাতিল করেছে। ১৮ জুন ওই পরীক্ষার প্রশ্নপত্র ৯ লক্ষ পরীক্ষার্থী নিয়েছিলেন। সেই প্রশ্নপত্র ডার্কওয়েবে ফাঁস হয়ে যায়। ফলে যারা ভবিষ্যতে গবেষণা করবেন ভেবেছিলেন তাঁদের ভাগ্যও প্রশ্নফাঁস বিতর্কের জেরে ঝুলে রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন (NEET Scam) এই ঘটনা ন্যাশনাল টেস্টিং এজেন্সির সাংগঠনিক দুর্বলতার জেরে হয়েছে। প্রসঙ্গত এনটিএ দেশের বড় মাপের প্রবেশিকা পরীক্ষাগুলি পরিচালনা করে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় যে অনিয়মের অভিযোগ উঠেছে তার জেরে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মান ও কর্ম্পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। এমতাবস্থায় শনিবার সরকার ইসরোর প্রাক্তন প্রধান ডক্টর কে আর রাধাকৃষ্ণের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের

    আরও পড়ুন: নিট প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার মাস্টারমাইন্ড রবি, অতুল কোথায়?

    কমিটি গঠন করেছে যা এনটিএ-র কর্মপদ্ধতিতে কোথায় গলদ হয়েছে তা খতিয়ে দেখবে। সাত সদস্যের ওই কমিটি পরীক্ষা নেওয়ার পদ্ধতি, প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতি, তথ্যের সুরক্ষা এবং সংস্থার কর্মপদ্ধতি খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবে। এই কমিটিকে দু মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

    সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক (NEET Scam)

    অন্যদিকে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যতদিন না পর্যন্ত পরবর্তী নির্দেশ আসছে ততদিনই ততদিন প্রদীপ খারোলা এনটিএর দায়িত্ব সামলাবেন। এখন অবধি নিট কেলেঙ্কারি (NEET Scam) মামলায় ১৯ জন গ্রেফতার হয়েছেন। এমনকি এই অনিয়মের তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET Scam: নিট প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার মাস্টারমাইন্ড রবি, অতুল কোথায়?

    NEET Scam: নিট প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার মাস্টারমাইন্ড রবি, অতুল কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট প্রশ্নপত্র ফাঁসে (NEET Scam) গ্রেফতার মাস্টারমাইন্ড রবি অত্রি। শনিবার গ্রেটার নয়ডার নিমকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তে নেমে পুলিশ জেনেছে, প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে রয়েছে ‘সলভার গ্যাং’। এই গ্যাংয়েরই অন্যতম মাথা রবি। সব মিলিয়ে শনিবার সন্ধে পর্যন্ত প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে গ্রেফতার ১৯।

    অতুল কোথায়? (NEET Scam)

    শুক্রবারই ঝাড়খণ্ডের দেওঘর থেকে সিকন্দার যাদবেন্দ্র নামে এক সন্দেহভাজন সহ পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার আগে গ্রেফতার করা হয়েছিল আরও ১৩ জনকে। তদন্তকারীরা জেনেছেন, প্রশ্নপত্র ফাঁসে নিজের সলভার গ্যাংকে কাজে লাগিয়েছিল রবি। ওই কেলেঙ্কারিতে অতুল বৎস, সিকন্দর যাদবেন্দ্র, সঞ্জীব মুখিয়ার পাশাপাশি উঠে এসেছিল রবির নামও। সিকন্দর, সঞ্জীব এবং রবিকে গ্রেফতার করা গেলেও, এদিন সন্ধে পর্যন্তও নাগাল পাওয়া যায়নি অতুলকে।

    রবির বিরুদ্ধে অভিযোগ উঠেছে আগেও

    এই প্রথম নয়, রবির বিরুদ্ধে প্রশ্নফাঁসের (NEET Scam) অভিযোগ উঠেছে আগেও। ২০১২ সালেই মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে। প্রশ্নপত্র ফাঁসের অভিজ্ঞতা রয়েছে অতুল এবং সঞ্জীবেরও। তারা বিহারের পাটনা ও নালন্দায় প্রশ্নপত্র ফাঁস করেছিল বলে দাবি পুলিশের।

    মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে ২০০৭ সালে রাজস্থানের কোটায় গিয়েছিল রবি। পরীক্ষা প্রস্তুতি নেওয়ার সময়ই ‘সলভার গ্যাং’য়ের সংস্পর্শে আসে সে। ২০১২ সালে নিট পাশ করে সে ভর্তি হয়েছিল হরিয়ানার রোহতক পিজিআইতে। মাঝপথে পড়া ছেড়ে দিয়ে সে অন্যের হয়ে পরীক্ষায় বসতে শুরু করে বলে অভিযোগ। পরে জড়িয়ে পড়ে প্রশ্নপত্র ফাঁস চক্রে। তার পর থেকে ক্রমেই দুর্নীতির জাল বিস্তার করেছিল সে।

    আর পড়ুন: প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতি সংস্কারে প্রাক্তন ইসরো প্রধানের নেতৃত্বে কমিটি

    পুলিশ জানিয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র আগাম পেয়ে যেত রবির গ্যাং। পরে প্রশ্নগুলির উত্তর লিখে আপলোড করা হত সোশ্যাল মিডিয়ায়। এজন্য যে নেটওয়ার্ক রবি তৈরি করেছিল, তারই নাম ‘সলভার গ্যাং’।প্রসঙ্গত, এবার নিট পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। পরীক্ষার্থীদের মধ্যে ৬৭ জন ৭২০ নম্বরের পরীক্ষায় ফুল মার্কস পেয়েছেন। গ্রেস নম্বর দেওয়া হয়েছে ১ হাজার ৫৬৩জনকে। অনিয়মের অভিযোগে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট (NEET Scam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET Issue: “যত বড়ই আধিকারিক হন, ছাড়া পাবেন না”, নিট বিতর্কে বার্তা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

    NEET Issue: “যত বড়ই আধিকারিক হন, ছাড়া পাবেন না”, নিট বিতর্কে বার্তা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট পরীক্ষায় কোনও রকম বেনিয়মে যদি ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) কোনও আধিকারিক জড়িত থাকেন, তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রবিবার নিট বিতর্কে স্পষ্ট একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (NEET Issue)। এবছর নিট পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল। তাঁদের স্কোরবোর্ড বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)। কিন্তু, চলতি বছরের নিট পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিন্তায় পরীক্ষার্থী এবং অভিভাবকরা। এই অবস্থায় সবাইকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan)।

    কী বললেন শিক্ষামন্ত্রী

    চিকিৎসক হওয়ার যোগ্যতা পরীক্ষা হল নিট (NEET Issue)। এই প্রবেশিকা পরীক্ষা পাশ করলেই চিকিৎসকের পেশায় যাওয়া যায়। নিট পরীক্ষা নেয় জাতীয় টেস্টিং এজেন্সি (NTA)।  এবছর এই পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan) বলেন, “সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে ১৫৬৩ পরীক্ষার্থীকে ফের পরীক্ষা দিতে বলা হয়েছে। দুটি জায়গায় কিছু বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। আমি সব পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করছি যে কেন্দ্র পুরো বিষয়টি গম্ভীরভাবে বিবেচনা করছে। আর এনটিএ-র কোনও আধিকারিক যদি দোষী সাব্যস্ত হন, তা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত বড়ই আধিকারিক হন না কেন, দোষী সাব্যস্ত হলে কেউ ছাড়া পাবেন না।”

    আরও পড়ুন: ওষুধ-টাকা নিঃশেষিত! আবহাওয়া খারাপ, সোমে হচ্ছে না সিকিমে আটক পর্যটকদের উদ্ধারকার্য

    উদ্বিগ্ন সরকার

    এনটিএ-রও উন্নতিসাধন দরকার বলে মনে করেন ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে তিনি বলেন, কোনও পরীক্ষার্থীর সঙ্গে অন্যায় হবে না। কারও ভবিষ্যৎ নিয়ে কাউকে ছেলেখেলা করতে দেবে না কেন্দ্র। এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan) এদিন বলেন, “নিটের (NEET Issue) মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে ১০০ শতাংশ স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সুপ্রিম কোর্টও পুরো বিষয়টি নজরে রাখছে।  এনটিএ-তে অনেক উন্নতি প্রয়োজন। সরকার এ নিয়ে উদ্বিগ্ন। পুরো বিষয়টি নজরে রাখা হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং ছাত্রছাত্রীরা যে কোনও মূল্যে ন্যায়বিচার পাবে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET: নিটে অনিয়ম? চার সদস্যের কমিটি গঠন, তদন্ত হবে দেড় হাজার পড়ুরার গ্রেস মার্কস নিয়ে

    NEET: নিটে অনিয়ম? চার সদস্যের কমিটি গঠন, তদন্ত হবে দেড় হাজার পড়ুরার গ্রেস মার্কস নিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে (NEET) অনিয়মের অভিযোগে বিতর্ক শুরু হয়েছে। চলতি মাসের ৪ জুন সর্বভারতীয় এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। তারপর থেকেই বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে সরব হন বহু পড়ুয়া ও তাঁদের অভিভাবক। অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁসের। পাশাপাশি গ্রেসমার্ক দেওয়া নিয়েও প্রতিবাদে সামিল হয়েছেন অনেকে। প্রশ্ন উঠছে, একসঙ্গে ৬৭ জন পড়ুয়া ১০০ শতাংশ নম্বর পেয়ে কীভাবে শীর্ষস্থান দখল করল? ইতিমধ্যে এ নিয়েই সাংবাদিক বৈঠক করেছেন নিটের দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার সিং। 

    কী বললেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর?

    শনিবার সাংবাদিক বৈঠকে জেনারেল সুবোধ কুমার সিং দাবি করেন, কোনওভাবেই প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষাগ্রহণ ও ফলাফল প্রকাশের সমস্ত প্রক্রিয়াতে সততা রয়েছে। তবে এদিন তিনি সাংবাদিক বৈঠক মেনে নেন যে ছ’টি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও গ্রেসমার্ক পাওয়ার বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রক তদন্ত করবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘১ হাজার ৫০০ জনের বেশি পরীক্ষার্থীর রেজাল্ট খতিয়ে দেখতে উচ্চক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের ওই কমিটির (NEET) নেতৃত্বে থাকবেন ইউপিএসসির এক প্রাক্তন চেয়ারম্যান। এক সপ্তাহের মধ্যে কমিটি তাদের সুপারিশ পেশ করবে।’’

    ছ’টি পরীক্ষা কেন্দ্রকে নিয়ে বিতর্ক

    প্রসঙ্গত চার সদস্যের যে কমিটি গঠন (NEET) হয়েছে তাদের রিপোর্ট জমা পড়ার পরই ভাবা হবে নতুন করে পরীক্ষা নেওয়া হবে কিনা। তবে এদিন নিটের ডিরেক্টর বারবার জোর দেন যে সারাদেশে ৪,৭৫০টি পরীক্ষা কেন্দ্র ছিল। এর মধ্যে সমস্যা মাত্র ছয়টিকে ঘিরে। তিনি এও বলেন চলতি বছরে নিট পরীক্ষায় বসেছিল ২৪ লক্ষ পড়ুয়া যার মধ্যে ১ হাজার ৫০০ জনের মত ছাত্রছাত্রীকে ঘিরে বিতর্ক। প্রসঙ্গত, যে ছ’টি পরীক্ষা কেন্দ্রকে নিয়ে বিতর্ক, সেগুলো রয়েছে মেঘালয়, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাট এবং চণ্ডীগড়ে। কোনও কারনে পরীক্ষার্থীদের সময় নষ্ট হয় এখানে এবং তারই খেসারত হিসেবে পরীক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া হয় বলে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ

  • NTA: আগামী বছর কবে হবে জেইই মেইন, নীট? সময়সূচী প্রকাশ করল এনটিএ

    NTA: আগামী বছর কবে হবে জেইই মেইন, নীট? সময়সূচী প্রকাশ করল এনটিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের একাধিক প্রবেশিকা পরীক্ষার সময়সূচী প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী বছর সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষার প্রবেশিকা নীট ৭ মে হতে চলেছে।

    এনটিএয়ের তরফে আরও জানানো হয়েছে, ২০২৩ সালের ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট’ -র পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাগুলির আয়োজক সংস্থা (NTA) আরও জানিয়েছে, আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জেইই-মেন পরীক্ষা হবে। শুধুমাত্র প্রজাতন্ত্র দিবসের দিন পরীক্ষায় বিরতি থাকবে। দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে আগামী এপ্রিল মাসে।  

    ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) এক আধিকারিক এ বিষয়ে বলেছেন, “চলতি বছর অনেকটাই আগে সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে। ওই প্রবেশিকা পরীক্ষাগুলির আগে যাতে পরীক্ষার্থীরা পর্যাপ্ত সময় পান, সেজন্যই আগেভাগে পরীক্ষার সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে।”

    আরও পড়ুন: শুভেন্দু ইস্যুতে হাইকোর্টে ফের একবার মুখ পুড়ল রাজ্যের, কী নির্দেশ দিলেন বিচারপতি?  

    আশা করা হচ্ছে আগামী জানুয়ারি থেকেই শুরু হতে পারে আবেদন গ্রহন প্রক্রিয়া। ২০২২ সালে, ১৭ জুলাই নীট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। নীট ২০২৩- এর পরীক্ষা দু মাস এগিয়ে এসেছে। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পরে, প্রার্থীরা নীট-এর অফিসিয়াল ওয়েবসাইট, neet.nta.nic.in-এ গিয়ে আবেদন করতে পারেন। 

    ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। নীট ছাড়াও, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জেইই মেইন এবং কুয়েট-এর আয়োজক সংস্থাও এনটিএ।

    ২০২৩-এর জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করল এনটিএ (NTA)। পরীক্ষার জন্য যোগ্যতার মাপকাঠির ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে এনটিএ। বৃহস্পতিবার রাতেই পরীক্ষা সংক্রান্ত ঘোষণাগুলি করা হয় সংস্থার তরফে। পরীক্ষার জানুয়ারি সেশনের জন্য পরীক্ষার্থীরা আগামী ১২ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর পর আবার এপ্রিল সেশনের জন্য রেজিস্ট্রেশন করা যাবে ৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে। যাঁরা পরের বছর পরীক্ষাটি দিতে চান, তাঁরা জয়েন্ট এন্ট্রান্স মেন-এর নিজস্ব ওয়েবসাইট-https://nta.ac.in/-এ গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে পারবেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • NEET PG: ১৬ নভেম্বরের মধ্যে নিট পিজির দ্বিতীয় কাউন্সেলিং শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

    NEET PG: ১৬ নভেম্বরের মধ্যে নিট পিজির দ্বিতীয় কাউন্সেলিং শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬ নভেম্বর বিকেল ৬টার মধ্যে সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নিট পিজি- র দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং (NEET PG Second Round Counselling) শেষ করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। নিট পিজি- র কাউন্সেলিং নিয়ে ঢিলেমি হচ্ছে, এই অভিযোগ পাওয়ার পরেই এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। 

    প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা একটি মামলার শুনানি চলাকালীন জানতে পারেন, অনেক রাজ্যেই দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে, কিন্তু মপ-আপ কাউন্সেলিং- এর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।

    আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্যের জের, বিজেপির আন্দোলনে উত্তাল রাজ্য 

    স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাজ্যের দ্বিতীয় কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পরে, মপ- আপ কাউন্সেলিং – এ যোগদানের যোগ্যতার মানদণ্ড জানিয়ে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। নোটিফিকেশন- এ বলা হয়েছে, “যারা রাজ্যের দ্বিতীয় কাউন্সেলিং- এ একটি সিট ধরে রেখেছেন তাদের মপ-আপ কাউন্সেলিং- এ যোগদান না করার পরামর্শ দেওয়া হচ্ছে।” রাজ্যগুলিকে পরামর্শ দিয়ে বলা হয়েছে, যারা এর আগের যেকোনও কাউন্সেলিং- এ সিট পেয়েছেন তাদের এই সিট থেকে যেন অব্যহতি না দেওয়া হয়।

    মপ-আপ কাউন্সেলিং:

    এদিকে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট পিজি কাউন্সেলিংয়ের মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে। যে প্রার্থীরা এখনও রেজিস্টার করেননি, তাঁরা এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন। এখন মপ আপ রাউন্ডে শিক্ষার্থীরা রেজিস্টার করতে পারবেন আগামী ১৩ নভেম্বরের পর্যন্ত। শিক্ষার্থীরা বিকল্প বাছাই নিশ্চিতও করতে পারবেন ১৩ নভেম্বর পর্যন্ত।

    চলতি বছরে গত ২১ মে দেশজুড়ে ৮৪৯টি কেন্দ্রে নিট পিজি পরীক্ষা নেওয়া হয়। মোট ১ লক্ষ ৮২ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষাটি কম্পিউটারে নেওয়া হয়। মোট সাড়ে ৩ ঘণ্টার পরীক্ষা হয়েছিল। প্রশ্নপত্রে মোট ২০০টি এমসিকিউ (MCQ) প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের জন্যে চার নম্বর করে ধার্য করা হয় এবং প্রতিটি ভুল উত্তরে এক নম্বর করে কাটা হয় পরীক্ষার্থীদের। উত্তর না দিলে সেই প্রশ্নের জন্য কোনও নম্বর কাটা হয়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • JEE Main 2023: নভেম্বর মাসেই জেইই মেইন ২০২৩ -এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারে এনটিএ

    JEE Main 2023: নভেম্বর মাসেই জেইই মেইন ২০২৩ -এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারে এনটিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সি ( NTA) নভেম্বর মাসেই জেইই মেইন ২০২৩ (JEE Main 2023) -এর আবেদন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট, jeemain.nta.nic.in থেকে তাদের আবেদনপত্র তথা রেজিস্ট্রেশন ফর্মে আবেদন করে জমা দিতে পারেন।  

    জেইই মেইন ২০২২-এর মতো, জেইই মেইন ২০২৩ পরীক্ষাও দুটি সেশনে নেওয়া হবে -সেশন ১ এবং সেশন ২৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জেইই মেইন ২০২৩ সেশন ১- এর পরীক্ষা জানুয়ারি মাসে নেওয়া হতে পারে। সেশন ২- র পরীক্ষা এপ্রিল মাসে নেওয়া হতে পারে।   

    প্রার্থীরা জেইই মেইন ২০২৩ -এর উভয় সেশনে অথবা দুটির যেকোনও একটিতে উপস্থিত হতে পারেন। দুটি সেশনের যেকোনও একটিতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের হিসেবে র‍্যাঙ্ক দেওয়া হবে পরীক্ষার্থীদের। করোনার আগের সময় মেনেই নেওয়া হবে জেইই মেইন ২০২৩- এর পরীক্ষা। পরীক্ষা পেছানো হবে না। এটি জেইই নীট এবং কুয়েটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।   

    জানা গিয়েছে, জেইই মেইন ২০২৩ সেশন ১ -এর আবেদনপত্র নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রকাশ করা হবে এবং পরীক্ষা নেওয়া হবে জানুয়ারিতে। এছাড়াও, জেইই মেইন ২০২৩ সেশন ২ -এর আবেদনপত্র সম্ভবত ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে এবং পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে।  

    আরও পড়ুন: পুলওয়ামা আক্রমণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ, ৫ বছরের জেল বেঙ্গালুরুর ছাত্রের

    জেইই মেইন ২০২২ -এ মোট আবেদনকারীর সংখ্যা ছিল প্রতি সেশনে প্রায় ৯.৫ লক্ষ। এমন অনেক প্রার্থী রয়েছেন যারা ভালো স্কোর করতে দুটি সেশনেই বসেন। মনে করা হচ্ছে জেইই মেইন ২০২৩ -এও একই সংখ্যক আবেদন জমা পড়বে৷ এই বছর, ২৪ জন প্রার্থী ১০০% নম্বর পেয়ে র‍্যাঙ্ক ১- এ জায়গা পেয়েছেন ৷    

    জেইই মেইন ২০২২ -এর মতো, জেইই মেইন ২০২৩ -এর পরীক্ষার প্যাটার্ন একই থাকবে বলে আশা করা হচ্ছে। প্রার্থীদের দুটি বিভাগ থেকে প্রশ্ন করা হবে। বিভাগ এ এবং বিভাগ বি। বিভাগ এ হবে এমসিকিউ (MCQ)। প্রার্থীদের প্রতিটি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর দেওয়া হবে। প্রতিটি ভুলের জন্য এক নম্বর করে কাটা হবে। বিভাগ বি হবে নিউমেরিক্যাল টাইপ। প্রার্থীদের ১০টির মধ্যে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। বিভাগ বি- তে কোনও নেগেটিভ মার্কিং নেই।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  
     
     
  • Neet Counselling 2022: ১১ অক্টোবর শুরু হচ্ছে নীট ইউজি কাউন্সেলিং- এর রেজিস্ট্রেশন, কী করে করবেন ফর্ম ফিলআপ?

    Neet Counselling 2022: ১১ অক্টোবর শুরু হচ্ছে নীট ইউজি কাউন্সেলিং- এর রেজিস্ট্রেশন, কী করে করবেন ফর্ম ফিলআপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১১ অক্টোবর থেকে নীট ইউজি-র কাউন্সেলিং (Neet Counselling 2022)- এর রেজিস্ট্রেশন শুরু হবে। এমনটাই জানিয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC)। এই কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে সর্বভারতীয় কোটার ১৫ শতাংশ আসনে, সমস্ত ডিমড/ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে, ইএসআইসি/ এএফএমএস প্রতিষ্ঠানগুলিতে, এইমস ও জিপমার কলেজগুলিতে ডাক্তারি পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। 

    আরও পড়ুন: এবার থেকে ফের একটি টার্মেই পরীক্ষা নেবে সিবিএসই, জানুন এই নিয়মগুলি

    এই বিষয়ে জেনে রাখুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

    • নীট এর সর্বভারতীয় কাউন্সেলিং প্রক্রিয়া এই বছর চারটি পর্যায়ে হবে। প্রথম রাউন্ডের কাউন্সেলিং (Neet Counselling 2022) শুরু হবে ১১ অক্টোবর। প্রার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ১৭ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের ফল ঘোষণা করা হবে আগামী ২১ অক্টোবর।
    • নীট ইউজি-র কাউন্সেলিং (Neet Counselling 2022) প্রক্রিয়াতে নিজেদের নাম নথিভুক্ত করা, টাকা জমা দেওয়া, বিকল্প বাছাই ও নিশ্চিত করা, বরাদ্দ আসনের ফল দেখা, বরাদ্দ করা কলেজগুলিতে রিপোর্টিং করা-এই সমস্ত ধাপগুলি ঠিকঠাক সম্পূর্ণ করতে হবে।  
    • এমসিসি সমস্ত সরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে সর্বভারতীয় আসনের ১৫ শতাংশ আসন ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করে। এ ছাড়াও, ডিমড ও সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের, ইএসআইসি/ এএফএমএস এর সমস্ত প্রতিষ্ঠানের, এইমস, জিপমার ও বিএসসি নার্সিং প্রোগ্রামের ১০০ শতাংশ আসনের জন্য কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করে।
    • মোট চারটি রাউন্ডে কাউন্সেলিং হবে। প্রথম দুটি রাউন্ড ছাড়া, মপ-আপ রাউন্ড ও স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কাউন্সেলিং করা হবে ।
    • নীট ইউজি কাউন্সেলিং (Neet Counselling 2022) প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ৫০ পার্সেন্টাইল নম্বর এবং এসসি/ এসটি/ ওবিসি প্রার্থীদের ৪০ পার্সেন্টাইল নম্বর পেতে হবে। নীট-এর রেজাল্টের উপর করেই এনটিএ সর্বভারতীয় ১৫ শতাংশ সংরক্ষিত আসনের মেধাতালিকা প্রকাশ করে। 
    • নীটের কাউন্সেলিংয়ে (Neet Counselling 2022) অংশগ্রহণ করতে, যে নথিগুলি নিয়ে যেতে হবে, সেগুলি হল-  নীটের ২০২১ এর রেজাল্ট বা যে স্থান অধিকার করেছিলেন তার চিঠি, দশম শ্রেণির রেজাল্ট ও সার্টিফিকেট, দ্বাদশ শ্রেণির রেজাল্ট ও সার্টিফিকেট, একটি সরকার প্রদত্ত সচিত্র প্রমাণপত্র, ৬-৮টি পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), বিশেষ ভাবে সক্ষমতার সার্টিফিকেট (যদি থাকে), প্রভিশনাল অ্যালটমেন্টের চিঠি। প্রার্থীদের নথিগুলি আসল ও ফটোকপি করে কাউন্সেলিংয়ের সময় নিয়ে যেতে হবে।

    কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

    প্রথমে mcc.nic.in– এই ওয়েবসাইটটিতে যান। 

    হোমপেজে  ‘UG Medical Counselling’ – এই লিঙ্কটিকে ক্লিক করুন। 

    একটি রেজিস্ট্রেশন লিঙ্ক দেখতে পাবেন। তাতে ক্লিক করুন। 

    লগইন করুন।

    আবেদন পত্রটি ফিলআপ করে, নথি আপলোড করুন।

    আবেদন ফি জমা দিন। 

    ফর্মটি সাবমিট করে দিন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • CUET PG Result 2022: প্রকাশিত হয়েছে কুয়েট পিজি- র ফল, দেখবেন কী করে?

    CUET PG Result 2022: প্রকাশিত হয়েছে কুয়েট পিজি- র ফল, দেখবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার কুয়েট পিজি-র ফল (CUET-PG Results) প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। বিকেল ৪টের সময় ফল ঘোষণা করা হয়। রবিবার একথা আগেই জানিয়েছিলেন ইউজিসি-র চেয়ারম্যান এম জগদেশ কুমার (UGC Chairman M Jagadesh Kumar)। বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির জন্য কুয়েট পিজি পরীক্ষা নেওয়া  হয়েছিল। 

    আরও পড়ুন: কুয়েট ইউজি-র ফল প্রকাশ করেছে এনটিএ, দেখবেন কী করে?

    ১-১২ সেপ্টেম্বর দেশের ৫০০টি শহর এবং দেশের বাইরের ১৩টি শহরে এই পরীক্ষা নেওয়া হয়। মোট ৩.৫৭ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। প্রকাশিত হয়েছে সেই পরীক্ষার ফল। এখন পরীক্ষার্থীরা চাইলে cuet.nta.nic.in – এই ওয়েবসাইটে ফল দেখতে পারবেন এবং স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন। দেশের প্রথম সারির ৬৬টি বিশ্ববিদ্যালয় কুয়েটের মাধ্যমে পরীক্ষার্থীদের ভর্তি নেবে। এর মধ্যে রয়েছে বহু কেন্দ্রীয়  বিশ্ববিদ্যালয়। 

    কুয়েট পিজির ফল প্রকাশের পরেই বিশ্ববিদ্যালয়গুলিকে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ইউজিসি। ইউজিসি বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে। যাতে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া আরও সহজ হয়। 

    কী করে স্কোর কার্ড  ডাউনলোড করবেন?

    • প্রথমে কুয়েট- এর অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in– এ যান।
    • হোমপেজে গিয়ে CUET PG 2022 result link- এই লিঙ্কে ক্লিক করুন।
    • এরপরে একটি উইন্ডো খুলে যাবে। সেখানে কুয়েট- এর আবেদন নম্বর এবং জন্মের তারিখ দিন।  
    • তাহলেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে আপনার কুয়েট পিজি ফল। 
    • সেখানেই স্কোরকার্ড ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।

    ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় কুয়েট ইউজি-র (CUET UGResult 2022) ফলপ্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।  ১৫ জুলাই-৩০ অগাস্টের মধ্যে নেওয়া হয়েছিল কুয়েট ইউজি পরীক্ষা। ভারতের ২৫৯টি শহর এবং দেশের বাইরের ৯টি শহরে ৪৮৯টি কেন্দ্রে পরীক্ষা হয়। প্রায় ১৪,৯০০০০ পরীক্ষার্থী পরীক্ষা দেন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • CUET UG Result 2022: কুয়েট ইউজি-র ফল প্রকাশ করেছে এনটিএ, দেখবেন কী করে?

    CUET UG Result 2022: কুয়েট ইউজি-র ফল প্রকাশ করেছে এনটিএ, দেখবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত ১০টায় কুয়েট ইউজি-র (CUET UGResult 2022) ফলপ্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষার্থীরা https://cuet.samarth.ac.in/– এই ওয়েবসাইট–এ গিয়ে ২০২২ এর সিইউইটি ইউজি পরীক্ষার ফলাফল দেখতে পারেন। সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে পরীক্ষার ফল দেখা যাবে। ১৫ জুলাই -৩০ অগাস্টের মধ্যে নেওয়া হয়েছিল কুয়েট ইউজি পরীক্ষা। ভারতের ২৫৯টি শহর এবং দেশের বাইরের ৯টি শহরে ৪৮৯টি কেন্দ্রে পরীক্ষা হয়। প্রায় ১৪,৯০০০০ পরীক্ষার্থী পরীক্ষা দেন। 

    আরও পড়ুন: কুয়েট স্কোরের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করল দিল্লি বিশ্ববিদ্যালয় 

    কী করে দেখবেন ফল?

    • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cuet.samarth.ac.in– এ গিয়ে ‘ভিউ কুয়েট রেজাল্ট ২০২২’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে। 
    • এর পর জন্মতারিখ এবং অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে লগ-ইন করতে হবে।
    • এর পর ‘সাবমিট’-এ ক্লিক করতে হবে।
    • এ বার রেজাল্টটি দেখতে পাওয়া যাবে স্ক্রিনে। রেজাল্টটি পরীক্ষার্থীরা ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

    কুয়েটের মার্কশিটটি বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির সময় দরকার পড়বে।

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন 

    কীভাবে পরীক্ষায় নম্বর দেওয়া হবে?

    • প্রতিটি ঠিক উত্তরের জন্যে দেওয়া হবে ৫ নম্বর।
    • ভুল উত্তরে ১ নম্বর কাটা হবে।
    • কোনও উত্তর না দিলে কোনও নম্বর কাটা হবে না।
    • যদি কোনও প্রশ্নের দুটি ঠিক উত্তর হয়, তাহলে ওই দুটি ঠিক উত্তরের মধ্যে যারা একটিতে টিক দেবেন তাঁরা ৫ নম্বর পাবেন।
    • যদি কোনও প্রশ্নের সব অপশনই ঠিক হয় তাহলে যারা ওই প্রশ্নের উত্তর দেবেন তাঁরা সবাই নম্বর পাবেন।
    • যদি কোনও প্রশ্নের একটিও উত্তর সঠিক না হয়, তাহলে যারা উত্তর করবেন বা করবেন না সবাই নম্বর পাবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share