Tag: NTA

NTA

  • CUET 2022: ‘কুয়েট’ স্নাতক প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, বিশদে জেনে নিন

    CUET 2022: ‘কুয়েট’ স্নাতক প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, বিশদে জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক পর্যায়ের প্রবেশিকা পরীক্ষার বা কুয়েট ২০২২ (CUET 2022)- এর দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এনটিএ নোটিস জারি করে জানিয়েছে আগামী ১৫ জুলাই থেকে নেওয়া হবে কুয়েট-২০২২- এর পরীক্ষা।  

    দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির পথ সহজ করতে এ বছর থেকে এনটিএ একটি প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করতে চলেছে। এর নাম দেওয়া হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট (CUCET) বা সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET)। এখন আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা দিতে হবে না। 

    [tw]


    [/tw]

    কবে কবে নেওয়া হবে পরীক্ষা?

    পরীক্ষা শুরু হচ্ছে ১৫ জুলাই। পরীক্ষা নেওয়া হবে ১৫,১৬,১৯,২০ জুলাই এবং অগাস্টের ৪,৫,৬,৭,৮,১০ তারিখ। 

    পরীক্ষার প্যাটার্ন কি হবে?

    পরীক্ষাটি দুটি শিফটে নেওয়া হবে। প্রথম শিফটে প্রার্থীরা একটি ভাষা, দুটি ডোমেন-নির্দিষ্ট পেপার এবং সাধারণ পরীক্ষা দেবেন। দ্বিতীয় শিফটে অবশিষ্ট চারটি ডোমেন-নির্দিষ্ট বিষয় এবং ফরাসি, আরবি, জার্মান ইত্যাদি সহ যে কোনও একটি ঐচ্ছিক ভাষায় পরীক্ষা দেবেন। কাগজে একাধিক পছন্দের প্রশ্ন মানে মাল্টিপিল চয়েজ বেসড কোয়েশ্চেন (MCQ) থাকবে। দক্ষতা মূল্যায়ন পরীক্ষা একটি লিখিত পরীক্ষা, কমিউনিকেশন স্কিল পরীক্ষা এবং লজিক্যাল রিজনিং নিয়ে গঠিত। কোর্স অনুযায়ী পরীক্ষার ধরন ভিন্ন হবে, যার সম্পূর্ণ তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। পরীক্ষাটি ১২ ক্লাসের সিলেবাসের ওপর ভিত্তি করে হবে। 

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি 

    বোর্ড পরীক্ষার স্কোরের উপর কী কোন গুরুত্ব থাকবে?

    কোনও সেন্ট্রাল ইউনিভার্সিটি বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের নম্বরকে গুরুত্ব দেবে না। সেন্ট্রাল ইউনিভার্সিটি কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট (CUCET) পরীক্ষার স্কোরের ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। 

    ভারতে মোট ৪৪টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, হেমবতী নন্দন বহুগুনা গাড়ওয়াল বিশ্ববিদ্যালয়, হরিয়ানা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, অসম বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইত্যাদি। সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ১৩টি রাজ্য সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়, ১২টি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং  ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট (CUCET) ভিত্তিতে। পরীক্ষাটি হিন্দি, মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, উর্দু, অসমীয়া, বাংলা, পাঞ্জাবি, ওড়িয়া এবং ইংরেজিতে হবে। দেশের মোট ৫৫৪টি শহরে এবং দেশের বাইরে মোট ১৩টি কেন্দ্রে নেওয়া হবে এই পরীক্ষা। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসার জন্যে আবেদন করেছেন।  

     

  • NEET UG 2022: পেছাচ্ছে না নীট পরীক্ষা, জানিয়ে দিল এনটিএ, অ্যাডমিট ডাউনলোড কীভাবে?

    NEET UG 2022: পেছাচ্ছে না নীট পরীক্ষা, জানিয়ে দিল এনটিএ, অ্যাডমিট ডাউনলোড কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পেছাচ্ছে না নীট স্নাতক স্তরের (NEET UG 2022) পরীক্ষা। নিশ্চিত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Education Minister Dharmendra Pradhan)। এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নীট- এর বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ” আমার মনে হয়, বহু পরীক্ষার্থী ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়েছেন।”

    আগামী ১৭ জুলাই নীট (স্নাতক) পরীক্ষার দিন ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। তার দু’দিন আগেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভরতির জন্য অভিন্ন পরীক্ষা (CUET UG 2022) শুরু হচ্ছে। আরও একাধিক সর্বভারতীয় স্তরের পরীক্ষা হবে এই একই সময়ে। তাই সেই পরিস্থিতিতে নীট (NEET UG) পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন পরীক্ষার্থীদের একাংশ।

    আরও পড়ুন: ফাঁকাই পড়ে থাকবে আসন? নীট-পিজির বিশেষ কাউন্সেলিং-এর আবেদন খারিজ শীর্ষ আদালতের 

    এমনিতে গত বছর ১ অগস্ট নীট (স্নাতক) পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে গিয়েছিল পরীক্ষা। গত মার্চে নিটের (NEET-UG 2021) কাউন্সেলিং পর্ব শেষ হয়েছে। এবারের পরীক্ষা ১৭ জুলাই হতে চলেছে। পরীক্ষার্থীদের বক্তব্য, জুলাইয়ের ওই সময় একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে। ১৫ জুলাই থেকে যেমন শুরু হবে কুয়েট স্নাতক স্তরের পরীক্ষা। আগামী ১০ অগাস্ট পর্যন্ত পরীক্ষা চলবে। ১৭ জুলাই পরীক্ষা না থাকলেও ১৫, ১৬ এবং ১৯ জুলাই এন্ট্রান্স টেস্ট হবে। সেই পরিস্থিতিতে প্রস্তুতি ধাক্কা খাবে বলে দাবি করেছেন পড়ুয়াদের একাংশ। 

    আরও পড়ুন: প্রকাশিত ‘নীট-পিজি ২০২২’-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন  

    কিন্তু পড়ুয়াদের সে দাবি যে মানা হচ্ছে না তা শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট। কিছুদিনের মধ্যেই দেওয়া হবে অ্যাডমিট কার্ড, তাও নিশ্চিত করা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে।  

    কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

    • প্রথমে neet.nta.nic.in -এ যান। 
    • তারপর হোমপেজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে “NEET-UG 2022 Admit Card” -এই ট্যাবে ক্লিক করুন। 
    • সেখানে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে লগইন করুন।  
    • ভবিষ্যতে ব্যবহারের জন্য অ্যাডমিট কার্ডের কপি ডাউনলোড করুন এবং সংরক্ষণ করে রাখুন।  

    ডাউনলোড করার পরে প্রবেশপত্রে উল্লেখিত সমস্ত নির্দেশাবলী পড়তে হবে আবেদনকারীকে।

    কোন পরীক্ষার্থীকেই পোস্টের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। তাই অনলাইনেই ডাউনলোড করতে হবে হল টিকিট। 

     

  • JEE Main: জেইই মেইন সেশন ২ – এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত 

    JEE Main: জেইই মেইন সেশন ২ – এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স সেশন ২ (JEE Session 2) – র পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। jeemain.nta.nic.in – এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। জেইই মেইন ২০২২ – এর লগইন তথ্য দিয়ে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। অ্যাপলিকেশন নম্বর এবং জন্মের তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।  

    জেনে নিন এই বিষয়ক কিছু তথ্য। 

    অ্যাডমিট কার্ড প্রকাশের দিন: ২২ জুলাই। 

    কখন থেকে পাওয়া যাচ্ছে অ্যাডমিট কার্ড? রাত ১টা

    আরও পড়ুন: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

    অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কী কী তথ্য প্রয়োজন?

    অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তারিখ। 

    কোথা থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড? 

    jeemain.nta.nic.in/ www.nta.ac.in 

    জেইই সেশন ২ পরীক্ষার তারিখ: ২৫,২৬,২৭,২৮,২৯,৩০ জুলাই 

    এই ওয়েবসাইটগুলি থেকে ডাউনলোড করুন অ্যাডমিট:

    www.jeemain.nta.nic.in 
    jeemain.nta.nic.in 
    nta.ac.in
    examinationservices.nic.in
    testservices.nic.in

    কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট?

    প্রথমে jeemain.nta.nic.in – এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান। 

    সেখানে “JEE Main 2022 Admit Card Session 2” – সেকশনে যান। 

    প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন। 

    অ্যাডমিট কার্ডে দেওয়া সব তথ্য মিলিয়ে দেখে নিন ঠিক আছে কী না। 

    ভবিষ্যতের জন্যে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখুন অ্যাডমিট কার্ডটির। 

    আরও পড়ুন: পিছিয়ে গেল জেইই মেইনের দ্বিতীয় সেশনের পরীক্ষা, জানুন নতুন সময়সূচী

    ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে জেইই সেশন ২ – এর পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) এক আধিকারিক জানান, ২৪-২৮ জুলাই হবে পরীক্ষা। এর আগে ২১-৩০ জুলাই পরীক্ষার দিন ধার্য ছিল। 

    কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা (CUET) এবং জেইই মেইনের পরীক্ষার মধ্যে খানিকটা সময়ের ব্যবধান রাখার জন্যেই এই সিদ্ধান্ত। ২০ জুলাই শেষ হয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার প্রথম অধ্যায়। 

    এক আধিকারিকের মতে, “দুটি পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান প্রয়োজন ছিল। তাতে পরীক্ষার্থীরা সুষ্ঠভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। ২০ জুলাই শেষ হয়েছে কুয়েট। একদিন পরেই জয়েন্ট মেইন শুরু হলে পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারত না পরীক্ষার্থীরা। তাই এই ব্যবস্থা। সবকিছু ভেবেচিন্তেই ২৪ জুলাই অবধি পেছানো হয়েছে জয়েন্ট মেইন পরীক্ষার ডেট।” 

     

     

  • JEE Main Result: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

    JEE Main Result: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: শীঘ্রই জয়েন্ট এন্ট্রান্স মেইন প্রথম সেশনের ফল প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এবছর জয়েন্ট এন্ট্রান্স মেইনের (JEE Main 2022) প্রথম দফার পরীক্ষা জুনের ২০-২৯ তারিখ পর্যন্ত হয়েছে। এনটিএ দেশের ৫০১ টি শহরে এবং দেশের বাইরের ২২টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছে। আজই যেকোনও মুহূর্তে ফল প্রকাশ করতে পারে এনটিএ। jeemain.nta.nic.in – এই লিঙ্কে পরীক্ষার ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।    

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ

    শুক্রবার এনটিএ জানিয়েছে, “জেইই মেইন ২০২২ -এর ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। ৯ তারিখেই সম্ভবত দেখা যাবে ফল।” ৬জুলাই পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করেছে এনটিএ। যেহেতু জেইই মেইন পরীক্ষাটি একাধিক শিফটে নেওয়া হয় তাই প্রতিটি শিফটের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কথা বিবেচনা করে, পার্সেন্টাইল স্কোরকেই বিবেচনা করবে এনটিএ। প্রথম পত্র (বিএ এবং বিটেক) এবং দ্বিতীয় পত্র (বি আর্কিটেকচর এবং বি প্ল্যানিং) -এর ফল প্রকাশ করবে এনটিএ।  

    আরও পড়ুন: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই 

    প্রতিটি ভুল উত্তরের জন্যে এক নম্বর করে কাটা হবে। একাধিক পরীক্ষার্থী একই নম্বর পেলে টাই ব্রেকিং পদ্ধতি অনুসরণ করা হবে। 

    জেইই মেইন সেশন ২ -এর রেজিস্ট্রেশন এখনও চলছে। jeemain.nta.nic.in ওয়েবসাইটে আজ অবধি আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ২১-৩০ জুলাই অবধি নেওয়া হবে সেশন ২- এর পরীক্ষা। 

    আইআইটি (IIT), এনআইটি (NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেইন (JEE Main) পরীক্ষা নেয় এনটিএ। গত বছর কোভিড (Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এবছরের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু অন্য পরীক্ষার সময়সূচীতে সংঘাত ঘটায় পিছিয়ে দেওয়া হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।  

    এবছরের জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর ফলাফল এবং র‍্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে ৬ অগাস্ট। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া  শুরু হবে ৭ অগাস্ট থেকে। আইআইটি প্রবেশিকা পরীক্ষার দিন ২৮ অগাস্ট থেকে ওয়েবসাইটেই জানা যাবে। জুন এবং জুলাই দুটি সেশনে এবার পরীক্ষা নিচ্ছে এনটিএ।  

     

  • JEE Main Admit Card: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ 

    JEE Main Admit Card: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ 

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েকদিনের মধ্যেই হবে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। তার আগে আজই প্রকাশ পেতে চলেছে অ্যাডমিট কার্ড। এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। আজ সন্ধ্যে ৬টার পর থেকে jeemain.nta.nic.in– এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। 

    এ বছর জয়েন্ট এন্ট্রান্স মেন- এর  প্রথম দফার পরীক্ষা হবে জুনের ২০-২৯ তারিখ পর্যন্ত। জুন সেশনে যে যে তারিখে পরীক্ষা হবে সেগুলি হল, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯শে। 

    অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আবেদনকারীকে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড বা পাসওয়ার্ডের পরিবর্তে জন্মের তারিখ দিতে হবে।  

    এবছরের জয়েন্ট এন্ট্রান্স মেন-এর ফলাফল এবং র‍্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে ৬ অগাস্ট। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া  শুরু হবে ৭ অগাস্ট থেকে। আইআইটি প্রবেশিকা পরীক্ষার দিন ২৮ অগাস্ট থেকে ওয়েবসাইটেই জানা যাবে। জুন এবং জুলাই দুটি সেশনে এবার পরীক্ষা নেবে এনটিএ। 

    আরও পড়ুন: ফাঁকাই পড়ে থাকবে আসন? নীট-পিজির বিশেষ কাউন্সেলিং-এর আবেদন খারিজ শীর্ষ আদালতের

    অ্যাডমিট কার্ডে যে সমস্ত তথ্য দেওয়া আছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার্থীকে নিশ্চিত হতে হবে যে তথ্যগুলো সঠিক কিনা। কোনও ভুল ধরা পড়লে সঙ্গে সঙ্গে ন্যাশনাল টেস্টিং অ্যাকাডেমিকে তা জানাতে হবে। ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ অ্যাডমিট কার্ড সযত্নে তুলে রাখতে হবে। 

    কোন শহরে পরীক্ষা হবে, বা কোন পরীক্ষাকেন্দ্রে হবে, সেটা বদল করতে পারবেন না পরীক্ষার্থীরা। কারণ তার আগেই প্রার্থীদের পরীক্ষাকেন্দ্র বাছার সুযোগ দেওয়া হয়। 

    আরও পড়ুন: প্রকাশিত ‘নীট-পিজি ২০২২’-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন 

    আইআইটি (IIT), এনআইটি (NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেন (JEE Main) পরীক্ষা নেওয়া হয়। গত বছর কোভিড (Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এবছরের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু অন্য পরীক্ষার সময়সূচীতে সংঘাত ঘটায় পিছিয়ে দেওয়া হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।  

     

  • UGC NET: নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি 

    UGC NET: নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এমনটাই জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি নেট ডিসেম্বর ২০২১ (UGC-NET December 2021) এবং জুন ২০২২-(UGC-NET June 2022) এর আবেদনপত্র দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩০ মে করা হয়েছে। ugcnet.nta.nic.in ওয়েবসাইটটিতে গিয়ে এই বিষয়ক সমস্ত তথ্য জানতে পারবেন  পরীক্ষার্থীরা। 

    আরও পড়ুনঃ সেরা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে শীঘ্রই যৌথ ডিগ্রি প্রদান ভারতীয় প্রতিষ্ঠানের : ইউজিসি চেয়ারম্যান

    বিষয়টি নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করে জানিয়েছেন ইউজিসি (UGC) -র চেয়ারম্যান। লিখেছেন, “ইউজিসি নেট ডিসেম্বর ২০২১ এবং জুন ২০২২- (UGC NET December 2021/June 2022) এর আবেদন দাখিল করা এবং টাকা জমা দেওয়ার শেষ দিন বাড়িয়ে ৩০ মে ২০২২ করা হয়েছে।” 

    [tw]


    [/tw]

    জেনে নিন কীভাবে আবেদন করবেন নেট পরীক্ষার জন্যে: 

    ১। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান। ntanet.nic.in

    ২। এবার‘UGC NET December 2021/June 2022 registration’- এই লিঙ্কটিতে ক্লিক করুন। 

    ৩। একটু নতুন পেজে নিয়ে যাওয়া হবে আপনাকে।

    ৪। ব্যক্তিগত তথ্য দিন এবং রেজিস্টার করুন।

    ৫। নতুন তৈরি করা রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে লগ-ইন করুন। 

    ৬। ফর্মটি ভরুন, ছবি আপলোড করুন এবং ফর্মটি ডাউনলোড করুন।

    ৭। এবার টাকা জমা করুন।

    এর আগে আবেদনে কোনও ভুল-ত্রুটি থাকলে তা সংশোধন করার জন্যে ২০২২ সালের ২৩ মে রাত ৯টা অবধি সময়সীমা বেঁধে দিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)। তারপরেই আবেদনের সময়সীমা বাড়ানোর এই ঘোষণা। 

    আরও পড়ুনঃ স্নাতকস্তরে একইসঙ্গে দুটো ডিগ্রি কোর্স করা যাবে, নয়া নিয়ম ইউজিসির

    বছরে দুবার হয় এই নেট পরীক্ষা। এবছরের জুনের পরীক্ষায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কারণ করোনা অতিমারীর কারণে ২০২১ সালের ডিসেম্বরের পরীক্ষাটি এখনও নেওয়া যায়নি। পরীক্ষাটিকে পুরোনো ছন্দ ফিরিয়ে আনতে ২০২১ সালের ডিসেম্বর এবং ২০২২ সালের জুনের পরীক্ষা দুটি একসাথে নেওয়ার ঘোষণা করেছে এনটিএ।     

     

  • CUET 2022: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি

    CUET 2022: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন শিক্ষাবর্ষ থেকে বদলে যাচ্ছে নিয়ম। ৪২টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (UG) এবং স্নাতকোত্তর (PG) প্রোগ্রামে ভর্তি হতে এবার থেকে একটিই পরীক্ষা দিতে হবে। এই সাধারণ প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। মার্চ মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এই নয়া নীতির ঘোষণা করেছে। পরীক্ষার নাম ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট’ (CUET UG 2022)।

    [tw]


    [/tw]

    গতকালই শেষ হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) দ্বারা পরিচালিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (CUET UG 2022) রেজিস্ট্রেশন। তার একদিন পরেই ইউজিসি জানাল ১১,৫১,৩১৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের মধ্যে টাকা জমা দিয়েছেন ৯,১৩,৫৪০ জন। ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার একটি ট্যুইট করে জানিয়েছেন, “১১,৫১,৩১৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের মধ্যে ৯,১৩,৫৪০ জন পরীক্ষার ফি জমা দিয়েছেন। বেশিরভাগ পরীক্ষার্থীই গ্রামীণ এলাকার বাসিন্দা। প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল থেকে পড়ুয়ারা পরীক্ষার জন্যে আবেদন করেছেন।” 

    নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসিনেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি

    তিনি আরও জানান, কুয়েট প্রতিটি পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ দেবে, তার জন্যে দ্বাদশ শ্রেণিতে প্রচুর নম্বর পাওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি লেখেন, “বোর্ডের পরীক্ষায় ৯৯%-১০০% নম্বর পাওয়ার কোনও প্রয়োজন নেই। কুয়েট- এর মাধ্যমেই দেশের সবচেয়ে ভাল বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ পাওয়া যাবে। আগে যে পড়ুয়াদের বোর্ডের পরীক্ষায় প্রচুর নম্বর থাকত না, তাঁরা ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেন না। এখন থেকে সেই সুযোগ পাওয়া যাবে।” 

    [tw]


    [/tw]

    অধ্যাপক কুমার আরও জানান, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চান তাঁরা সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। আশা করছি ভবিষ্যতে আরও অনেক বিশ্ববিদ্যালয় কুয়েটের সঙ্গে যুক্ত হবে। পরের বছর থেকে বছরে দুবার হতে পারে কুয়েট এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। তিনি লেখেন, “কুয়েটের বছরে দুবার হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারও একটি সুযোগে না হলে, সে পরবর্তী কুয়েটের জন্যে প্রস্তুতি নিতে পারবেন।”

    বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরেই এই কমন এন্ট্রান্স টেস্ট জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। জগদেশ কুমার জানিয়েছেন,”পরীক্ষাগুলি সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক হবে। ছাত্র-ছাত্রীদের কম্পিউটার বিষয়ে বিশেষ দক্ষতা না থাকলেও হবে। এখন প্রায় সকল ছাত্র-ছাত্রী স্মার্টফোন ব্যবহার করেন। ফলে, কোনও অসুবিধা হওয়ার কথা নয়। এক্ষেত্রে তারা মাউস ব্যবহার করে মাল্টিপল চয়েস এর প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন।” প্রসঙ্গত, কুয়েট স্নাতকোত্তরেরও (CUET PG 2022) রেজিস্ট্রেশন চলছে।  

     

LinkedIn
Share