Tag: NTA

NTA

  • Medical Courses: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন 

    Medical Courses: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন 

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার প্রকাশিত হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET UG) ইউজি, ২০২২-এর ফল। neet.nta.nic.in – এই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারেন পরীক্ষার্থীরা। এবারের NEET UG 2022 পরীক্ষায় মোট ১৮,৭২,৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ (NTA)। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে?

    আমাদের দেশের বেশির ভাগ ছাত্রছাত্রীরাই ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই স্কুল জীবন কাটিয়ে দেন। নিট পরীক্ষা দেনও মূলত সেই কথা ভেবেই। কিন্তু অনেকেই এমবিবিএস কোর্সের কাটঅফ নম্বর তুলতে পারেন না। তাহলে কী তাঁরা নিজেদের স্বপ্ন ভুলে যাবেন? সরিয়ে নেবেন নিজের মন চিকিৎসা বিজ্ঞান থেকে? না তার কোনও প্রয়োজন নেই। এমবিবিএস- এ সুযোগ না পেলেও আপনার জন্যে খোলা থাকছে চিকিৎসা বিজ্ঞানের আরও অনেক দিক। জেনে নিন সেগুলো কী কী?

    বিএএমএস: ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্সের শেষে পড়ুয়া ফার্মাসিস্ট, গাইনোকলজিস্ট, ডায়েটেশিয়ান, পঞ্চকর্মা প্র্যাক্টিশনার, শিক্ষক সব হতে পারবেন।

    আরও পড়ুন: নীট-ইউজির ‘অ্যান্সার কি’ প্রকাশ এনটিএ-র, দেখবেন কী করে?

    বিএইচএমএস: ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্সের শেষে আপনি হতে পারেন হোমিওপ্যাথিক ডাক্তার, পাবলিক হেলথ স্পেশ্যালিস্ট, ফার্মাসিস্ট, শিক্ষক।

    বিএনওয়াইএস: ব্যাচেলর অফ নেচারোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্স। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে আপনি হতে পারেন নেচারোপ্যাথি ফিজিশিয়ান, থেরাপিস্ট, হেলথ সুপারভাইজার, কনসালটান্ট, অ্যাক্যুপাংচার, নিউরো ফিজিওলজি এইসবকে জীবিকা করতে পারেন।

    বিইউএমএস: অ্যাব্রিভিয়েটেড ফর ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যা ন্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে আপনি সায়েন্টিস্ট, কন্সলটান্ট, ফার্মাসিস্ট, থেরাপিস্ট, ড্রাগ ইন্সপেক্টর, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হতে পারেন।

    বিএসসি নার্সিং: ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। চার বছরের এই কোর্সে প্রার্থীরা স্টাফ নার্স, রেজিস্টর নার্স, নার্স এডুকেটর, মেডিক্যাল কোডার হতে পারবেন। 

    বিভিএসসি এবং এএইচ: ব্যাচেলর অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডরি। সাড়ে পাঁচ বছরের কোর্সে পশুর ডাক্তার হতে পারবেন। 

    বিডিএস: ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে দন্ত চিকিৎসক এবং শিক্ষক হতে পারেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • NEET UG Result 2022: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে?

    NEET UG Result 2022: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই প্রকাশিত হতে চলেছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) ইউজি, ২০২২-এর ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ফলাফল প্রকাশের তারিখ এবং সময় ঘোষণা করেছে। এনটিএ-র সময়সূচী অনুসারে, নিট ইউজি ২০২২-এর স্কোর কার্ডগুলি ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। neet.nta.nic.in – এই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তরপত্র আজই প্রকাশ করা হবে। ফলাফলের পাশাপাশি, রেজাল্ট প্রকাশের পর ক্যাটাগরি ভিত্তিক কাট অফও জানা যাবে। বুধবার থেকেই মিলবে রেজাল্ট ডাউনলোডের সুযোগও।    

    আরও পড়ুন: নীট-ইউজির ‘অ্যান্সার কি’ প্রকাশ এনটিএ-র, দেখবেন কী করে?  

    স্কোরকার্ডে প্রার্থীর ব্যক্তিগত বিবরণ, বিষয়ভিত্তিক স্কোর, মোট স্কোর, অল ইন্ডিয়া কোটা (AIQ) র‌্যাঙ্ক এবং শতাংশের উল্লেখও থাকবে। এবারের NEET UG 2022 পরীক্ষায় মোট ১৮,৭২,৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

    ৩১ অগস্ট, সমস্ত কোডের জন্য আন্সার কি প্রকাশ করেছিল এনটিএ। উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে প্রার্থীদের ২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। অস্থায়ী আন্সার কি সহ, এনটিএ প্রার্থীদের নিট ওএমআর শিটও প্রকাশ করা হয়। নিট আন্সার কি এবং ওএমআর উত্তরপত্র ব্যবহার করে, প্রার্থীরা তাদের আনুমানিক স্কোর গণনা করতে পেরেছেন। নিট ২০২২ এর ফলাফল ঘোষণার কয়েক ঘন্টা আগে এনটিএ চূড়ান্ত উত্তর কি প্রকাশ করবে। 

    আরও পড়ুন: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত

    এই বছর থেকে, টাই-ব্রেকিং হিসাব সরিয়ে নিয়েছে এনটিএ। তার মানে, দুই ছাত্রের মধ্যে টাই হলে, জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার সমাধান করবে। যদি পদ্ধতি অব্যাহত থাকলে, রসায়নে বেশি নম্বর পাওয়া শিক্ষার্থী অগ্রাধিকার পাবে এবং এরপরে থাকবে কম ভুল উত্তর লেখা প্রার্থী।   

    যে প্রার্থীরা ডাক্তারি কোর্সে ভর্তির জন্য নিট-এর লিখিত প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা তাদের আবেদন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে অফিসিয়াল লিঙ্কগুলির মাধ্যমে তাদের নিট ইউজি ২০২২-এর ফলাফল দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারেন।    

  • NEET Answer Key: নীট-ইউজির ‘অ্যান্সার কি’ প্রকাশ এনটিএ-র, দেখবেন কী করে?

    NEET Answer Key: নীট-ইউজির ‘অ্যান্সার কি’ প্রকাশ এনটিএ-র, দেখবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: NEET UG-র ‘অ্যান্সার কি’ (Answer Key) প্রকাশ করল এনটিএ (NTA)। পরীক্ষার্থীরা নীটের অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in -তে গিয়ে নিজেদের ‘অ্যানসার কি’দেখতে পারবেন। কারও ‘অ্যান্সার কি’ চ্যালেঞ্জ করার থাকলে আগামী ২ সেপ্টেম্বর রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত করা যাবে। প্রতিটির জন্য ২০০ টাকা দিতে হবে। 

    আরও পড়ুন: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত   

    কীভাবে নীট ইউজির আন্সার কি দেখবেন?

    ১) নীটের অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-তে যান। 

    ২) হোমপেজে ‘Latest News’-এ গিয়ে ‘Answer Key, Scanned Image of OMR Answer Sheet and Recorded Response Challenge’- এই লিঙ্কে ক্লিক করুন। 

    ৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে ‘Answer Key, Scanned Image of OMR Answer Sheet and Recorded Response Challenge’-তে গিয়ে ‘Answer Key, Scanned Image of OMR Answer Sheet and Recorded Response Challenge’- এই লিঙ্কে ক্লিক করুন।

    আরও পড়ুন: গেট ২০২৩- এর বিজ্ঞপ্তি জারি আইআইটি কানপুরের  
     
    ৪) সেখানে একটি ডায়লগ বক্স খুলবে। তাতে লেখা থাকবে, ‘neet.nta.nic.in says, You are being redirected to an external website. Please note that NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST cannot be held responsible for external websites content & privacy policies.’। সেখানে ‘Ok’- তে ক্লিক  করুন।

    ৫) একটি নতুন পেজ খুলুন। সেখানে দুটি লগইন অপশন পাবেন। ‘Through Application Number and Password’ বা ‘Through Application Number and Date of Birth’- এই দুটির একটিতে ক্লিক করুন।    

    ৬) ‘Through Application Number and Password’-তে ক্লিক করলে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিতে হবে। তারপর লগইন করতে হবে। ‘Through Application Number and Date of Birth’-তে ক্লিক অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে লগইন করতে হবে।

    ৭) তারপর স্ক্রিনে আপনার ‘অ্যানসার কি’ দেখতে পাবেন। ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে প্রিন্ট আউট রেখে দিন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kerala NEET innerwear row: অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছিল, সেই ছাত্রীদের ফের নীট পরীক্ষায় বসার সুযোগ দিল এনটিএ 

    Kerala NEET innerwear row: অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছিল, সেই ছাত্রীদের ফের নীট পরীক্ষায় বসার সুযোগ দিল এনটিএ 

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর নীট পরীক্ষার (NEET 2022) সময় বিতর্কে উত্তাল হয় কেরল (Kerala)। পরীক্ষার্থীদের অন্তর্বাস (Innerwear) খুলতে বাধ্য করার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে বিতর্ক দেখা দেয়। রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় মন্ত্রকে অভিযোগও জানানো হয়েছিল। এবার সেই ঘটনায় নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন সেই ছাত্রীরা।  আগামী ৪ সেপ্টেম্বর অভিযোগকারী পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে। ইতিমধ্যে ওই পরীক্ষার্থীদের মেলও পাঠানো হয়েছে। 

    আরও পড়ুন: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত আরও পড়ুন: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত

    চলতি বছর জুলাই মাসে কেরলের কোত্তারাকারা থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। সেখানে ওই ব্যক্তি জানান, ন্যাশনাল এলিজিবিটি এন্ট্রান্স টেস্টের জন্য পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তাঁর মেয়ে সহ বেশ কয়েকজন ছাত্রীকে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল। তাদের তরফে প্রথমে বলা হয়, ইমেল মারফৎ পরীক্ষায় বসার জন্য পোশাকবিধির কথা স্পষ্ট করা হয়েছিল। কিন্তু তারপরেও ওই ছাত্রী পোশাক বিধি মেনে চলেনি। মেটাল ডিরেক্টরে ধাতব অস্তিত্ব ধরা পড়ে। যদিও পরে জানা যায় অন্তর্বাসের হুক মেটাল ডিরেক্টরে চিহ্নিত হয়েছিল। পরীক্ষা পরিচালনকারী সংস্থা নিরাপত্তার আশঙ্কা করে ওই ছাত্রীদের অন্তর্বাস খুলতে বাধ্য করে। শুধু তাই নয়, পরীক্ষা শেষ হওয়ার পর বেরনোর সময় তাঁদের অন্তর্বাস পরার সুযোগও দেওয়া হয়নি, হাতে নিয়েই বেরিয়ে যেতে হয়। কেরলের কোল্লাম জেলায় ছিল এই পরীক্ষা কেন্দ্রটি। ওই পরীক্ষার্থীদের দাবি ছিল, অন্তর্বাস খুলে পরীক্ষা দিতে বাধ্য করায় অস্বস্থিতে পড়তে হয়েছিল তাঁদের। মন দিয়ে পরীক্ষা দিতে পারেননি তাঁরা। 

    আরও পড়ুন: পড়ুয়ারা পড়বে দেশের সেনা জওয়ানদের বীরত্বের কাহিনী, জানালেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

    ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা অনুসারে মহিলাদের শালীনতা ক্ষুন্ন করার উদ্দেশে আক্রমণ বা বলপ্রয়োগ, ৫০৯ ধারা অনুসারে মহিলাদের অপশব্দপ্রয়োগ বা অঙ্গভঙ্গি -এর অভিযোগে মামলা দায়ের করা হয়। ঘটনায় সাত জনকে গ্রেফতার করে কেরল পুলিশ। তার মধ্যে পরীক্ষাকেন্দ্র কলেজের দুই কর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার তিন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। পরে প্রত্যেকেই জামিন পেয়ে যান। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। ব্যাপক সমালোচনার মুখে পড়ে এনটিএ।  

    ঘটনায় তৎপর হয় জাতীয় মহিলা কমিশন ও শিশু সুরক্ষা কমিশনও। কমিশনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে কমিটি গঠন করে পুরো ঘটনার তদন্ত করা হয়। তদন্ত শেষে এবার পরীক্ষার ব্যবস্থা করল এনটিএ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • JEE Main Session 2 Result: জেইই মেইন সেশন ২- এর ফল প্রকাশ করেছে এনটিএ, স্কোর কার্ড কীভাবে ডাউনলোড করবেন?

    JEE Main Session 2 Result: জেইই মেইন সেশন ২- এর ফল প্রকাশ করেছে এনটিএ, স্কোর কার্ড কীভাবে ডাউনলোড করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স মেইনের সিজন ২ (JEE Main Session 2) -এর ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ফলাফল দেখা যাবে  এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in -এ। পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের তাদের অ্যাডমিট কার্ডে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বরের (Registration Number) প্রয়োজন হবে।

    আরও পড়ুন: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

    এই বছর জেইই মেইন সেশন ২ এর পরীক্ষা শুরু হয়েছিল ২৫ শে জুলাই এবং শেষ হয়েছে ৩০ শে জুলাই। প্রায় ৬ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) মেইন ২০২২ সেশন ২ এর উত্তরপত্র (Answar Key) ইতিমধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রকাশ করেছে। রবিবার ৭ অগাস্ট সকাল ১০টায় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করেছে এনটিএ। ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন স্কোর কার্ডও। 

    আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    কী করে ডাউনলোড করবেন স্কোর কার্ড  

    • প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যান।
    • হোমপেজে ‘ JEE মেইন ফলাফল সেশন২’ লিঙ্কে ক্লিক করুন।
    • জন্মের তারিখ ও  অ্যাপ্লিকেশন নং দিয়ে লগইন করুন।
    • আরও পড়ুন: আগামী বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় বসছেন? জেনে নিন এই বিষয়গুলি
      এরপর সাবমিটে বাটনে ক্লিক করুন।
    • আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে। 
    • ফলাফল এবং স্কোরকার্ড ভালো করে পরীক্ষা করুন।
    • প্রয়োজনে ফলাফল ডাউনলোড করে রাখুন ভবিষ্যতের জন্য।

    আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি 

    ফল দেখতে কী তথ্য প্রয়োজন?

    • অ্যাপ্লিকেশন নম্বর
    • জন্মের তারিখ
    • পাসওয়ার্ড 

    আইআইটি (IIT), এনআইটি (NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেইন (JEE Main) পরীক্ষা নেয় এনটিএ। গত বছর কোভিড (Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এবছরের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু অন্য পরীক্ষার সময়সূচীতে সংঘাত ঘটায় পিছিয়ে দেওয়া হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।  

     

     

  • CUET Phase 2: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

    CUET Phase 2: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার আন্ডার গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় সাধারণ প্রবেশিকা পরীক্ষার ফেজ ২ (CUET UG Phase 2) -এর অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। cuet.samarth.ac.in – এই লিঙ্ক থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তারিখ দিয়ে লগইন করলেই হল টিকিট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। কুয়েট ফেজ ২ পরীক্ষা শুরু হবে ৪ অগাস্ট এবং শেষ হবে ২০ অগাস্ট। 

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি 

    কী কী তথ্য থাকবে অ্যাডমিট কার্ডে?

    পরীক্ষার্থীর নাম, ছবি, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সময়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে অ্যাডমিট কার্ডে। অ্যাডমিট কার্ডে যে নিয়ম মালা দেওয়া আছে, তা ভালো করে পড়ে নিতে হবে পরীক্ষার্থীকে। 

    যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বেছেছেন, তাঁদের দুটি স্লটে নেওয়া হবে পরীক্ষা। এই দ্বিতীয় ফেজের জন্যে রেজিস্ট্রেশন করেছেন ৬.৮ লক্ষ পড়ুয়া। 

    আরও পড়ুন: ক্যাটের বিজ্ঞপ্তি জারি, রেজিস্ট্রেশন শুরু ৩ অগাস্ট 

    পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে  কী কী বিষয় মাথায় রাখতে হবে? 

    পরীক্ষার ২ ঘণ্টা  আগে রিপোর্ট করতে হবে পরীক্ষার্থীকে। 

    অ্যাডমিট কার্ডে যে সময় দেওয়া থাকবে সেই সময়েই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তার আগে বা পরে না। 

    গেট বন্ধ হওয়ার পরে আর কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।

    অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি নিজের সই করে নিয়ে যেতে হবে। 

    একটি আইডি কার্ডও সঙ্গে রাখতে হবে। 

    আরও পড়ুন: ‘কুয়েট’ স্নাতক প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, বিশদে জেনে নিন

    কী নিয়ে যাওয়া যাবে, কী নেওয়া যাবে না?

    স্বচ্ছ জলের বোতল, স্যানিটাইজার এবং বল পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে। সঙ্গে রাখতে হবে অ্যাডমিট। 

    একটি পাসপোর্ট সাইজের ছবিও রাখতে হবে সঙ্গে। 

    নিজের মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। পরীক্ষা কেন্দ্র থেকেই দেওয়া হবে মাস্ক। 

     

  • Tiger Death: চলতি বছরে ২৭টি বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে, দেশে সর্বাধিক 

    Tiger Death: চলতি বছরে ২৭টি বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে, দেশে সর্বাধিক 

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের মধ্যে সব থেকে বেশি বাঘ (Tiger) দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। কিন্তু সেই রাজ্যেই এখন বাঘ মৃত্যুর ঘটনা দেশের মধ্যে সর্বাধিক। এমনটাই জানাচ্ছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (NTCA) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য। 

    আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছরে ভারতে আসছে ৮টি আফ্রিকান চিতা

    তথ্যে বলা হয়েছে, বছরের শুরু থেকে ১৫ জুলাই অবধি গোটা দেশে ৭৪ টি বাঘ প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধুমাত্র মধ্যপ্রদেশে মারা গিয়েছে ২৭টি বাঘ। যা এইসময়ে দেশের মধ্যে সর্বাধিক। এর পরেই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে বাঘ মৃত্যুর সংখ্যা ১৫। তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে ১১টি বাঘের মৃত্যু হয়েছে। আসামে ৫, কেরল এবং রাজস্থানে ৪টি করে, উত্তরপ্রদেশে ৩টি, অন্ধ্রপ্রদেশের ২টি, বিহার, ওড়িশা, ছত্রিশগড়ে ১টি করে বাঘের মৃত্যু হয়েছে। 

    আরও পড়ুন: ১১টির মধ্যে সাতটি পুরনিগম বিজেপির! মধ্যপ্রদেশে প্রথম জয় আপের

    বাঘ মৃত্যুর কারণ কী?

    আধিকারিকদের মতে, বয়সজনিত কারণে, নিজেদের মধ্যে লড়াইয়ের কারণে, রোগ, চোরা শিকারিদের হাতে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাঘের মৃত্যু হয়। 

    ২০১৮ সালে মধ্যপ্রদেশ ‘টাইগার স্টেট’ – এর তকমা ফিরে পায়। অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে মধ্যপ্রদেশে ৫২৬টি বাঘের বাস ছিল। যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। সে রাজ্যে চারটি ব্যাঘ্র প্রকল্প রয়েছে। কানহা, বান্ধবগড়, পেঞ্চ, সাতপুরা, পান্না এবং সঞ্জয় দুবরি। 

    ২৭টি বাঘের মধ্যে ৯টি পুরুষ বাঘ এবং ৮টি মহিলা বাঘ ছিল। বাকিদের বিষয়ে কোনও তথ্য দেওয়া নেই। এদের মধ্যে কিছু বাঘ শাবকেরও মৃত্যু হয়েছে। 

    বন দফতরের এক আধিকারিক বলেন, “এই রাজ্যে সবচেয়ে বেশি বাঘের মৃত্যু হয়েছে তার কারণ এই রাজ্যে বাঘের সংখ্যাও সবচেয়ে বেশি।” 

    আরটিআই কর্মী অজয় দুবে বলেন, “পান্নায় ১০ বছর আগেও বাঘের দেখা মিলত না। এনটিসিএ রাজ্যকে ব্যাঘ্র প্রকল্প গড়ে তোলার নির্দেশ দেয়। তারপরে চোরা শিকারিদের হাত থেকে বাঘগুলিকে রক্ষা করা খানিকটা হলেও সম্ভব হয়েছে।”  

     

     

     

  • CUET UG: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

    CUET UG: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকস্তরে ভরতির জন্যে প্রবেশিকা পরীক্ষা (CUET) নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। দুটি ভাগে নেওয়া হবে এই পরীক্ষা। ১৫,১৬,১৯,২০ জুলাই হবে এই পরীক্ষা। অগাস্টের ৪-৮ নেওয়া হবে পরীক্ষার দ্বিতীয় ভাগ। 

    দেশের দ্বিতীয় বৃহত্তম প্রবেশিকা পরীক্ষা কুয়েট। প্রায় ১৫ লক্ষ পরীক্ষার্থী বসবেন পরীক্ষা। দেশজুড়ে ৫৪,৫৫৫ বিষয়ে পড়ার জন্যে আবেদন করেছেন ছাত্রছাত্রীরা। দুটি টাইম স্লটে নেওয়া হবে পরীক্ষা। একটি স্লট সকালে এবং অপরটি বিকালে।

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি

    কীভাবে দেওয়া হবে নম্বর?

    দুটি পরীক্ষারই পার্সেন্টাইল আলাদাভাবে হিসেব করা হবে। নম্বর নয় কোন প্রার্থীর কী অবস্থান তার তালিকা প্রকাশ করা হবে। 

    যেসব প্রার্থীরা একাধিক বিষয়ে আবেদন করেছেন তাঁরা কী দুটি স্লটের মধ্যে বিরতি পাবেন?

    পরীক্ষার হল থেকে বেরোতে পারবেন না পরীক্ষার্থী। যতক্ষণ না পরীক্ষাটি শেষ হবে, পরীক্ষার্থীকে পরীক্ষার হলেই বসে থাকতে হবে।

    আরও পড়ুন: ‘কুয়েট’ স্নাতক প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, বিশদে জেনে নিন

    সব প্রশ্নের উত্তর দিতে হবে? নেগেটিভ নম্বর আছে?

    সাহিত্যের বিষয়ে ৫০ টি করে প্রশ্ন থাকবে। কমপক্ষে ৪০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। 

    জেনারেল টেস্ট পেপারে ৭৫টি প্রশ্ন থাকবে। অন্তত ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। 

    প্রতি ভুল উত্তরের জন্যে ১ নম্বর করে কাটা যাবে।

    কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ৮৫টি প্রশ্ন থাকবে। তার মধ্যে ১৫টি জেনারাল প্রশ্ন বাধ্যতামূলক। 

    অঙ্কের ক্ষেত্রেও ৮৫টি প্রশ্ন থাকবে।

    একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের জন্যে পরীক্ষা দিলে কী প্রশ্ন কোনও নির্দিষ্ট নিয়মে আসবে?

    কোন বিষয়ে আগে পরীক্ষা দেবেন তা ঠিক করবেন পরীক্ষার্থী। 

    কী কী বিষয় মাথায় রাখতে হবে?

    পরীক্ষার ২ ঘণ্টা  আগে রিপোর্ট করতে হবে পরীক্ষার্থীকে। 

    অ্যাডমিট কার্ডে যে সময় দেওয়া থাকবে সেই সময়েই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তার আগে বা পরে না।

    গেট বন্ধ হওয়ার পরে আর কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।

    অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি নিজের সই করে নিয়ে যেতে হবে। 

    একটি আইডি কার্ডও সঙ্গে রাখতে হবে। 

    কী নিয়ে যাওয়া যাবে, কী নেওয়া যাবে না?

    স্বচ্ছ জলের বোতল, স্যানিটাইজার এবং বল পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে। সঙ্গে রাখতে হবে অ্যাডমিট। 

    একটি পাসপোর্ট সাইজের ছবিও রাখতে হবে সঙ্গে। 

    নিজের মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। পরীক্ষা কেন্দ্র থেকেই দেওয়া হবে মাস্ক। 

     

  • NEET Admit: নীট পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ, কীভাবে ডাউনলোড করবেন?

    NEET Admit: নীট পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ, কীভাবে ডাউনলোড করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার (১২ জুলাই) সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, নীটের (NEET) অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিট থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। নীটের অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in থেকে তা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।  

    আরও পড়ুন: প্রকাশিত ‘নীট-পিজি ২০২২’-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন   

    কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড:

    • অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in এ যান।
    • হোমপেজে দেখা যাবে নিট ইউজি অ্যাডমিট কার্ড। সেখানে ক্লিক করুন।
    • নিজের অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অব বার্থ ফাঁকা জায়গায় ভরে, সাবমিটে ক্লিক করুন।
    • স্ক্রিনে অ্যাডমিট কার্ড চলে আসবে।
    • এটিকে ডাউনলোড করুন এবং প্রিন্টআউট নিন।    

    মোট ১৮,৭২,৩৪১ জন পড়ুয়া পরীক্ষা দিতে চলেছেন। অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে কোনও সমস্যা হলে প্রার্থীরা ০১১-৪০৭৫৯০০০-তে ফোন করতে পারবেন। অথবা তাঁদের neet@nta.ac.in-তে ইমেল করতে হবে। 

    আরও পড়ুন: ফাঁকাই পড়ে থাকবে আসন? নীট-পিজির বিশেষ কাউন্সেলিং-এর আবেদন খারিজ শীর্ষ আদালতের

    পেন এবং পেপার মোডে ১৭ জুলাই নীট পরীক্ষা নেবে এনটিএ। দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা ২০ পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার মোট সময় ৩ ঘন্টা ২০ মিনিট হবে। পরীক্ষাতে ফিজিক্স, কেমিস্ট্রি, বটানির প্রশ্ন থাকবে। দেশের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি নেওয়ার জন্যেই এই বিশেষ পরীক্ষার আয়োজন করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।  

    পোশাকবিধি:

    নীট পরীক্ষায় বসতে পরীক্ষার্থীদের পোশাকবিধি বা ড্রেসকোড মেনে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। প্রচুর কাজ করা বা ফুলহাতা পোশাক পরা যাবে না। পরা যাবে না বড় বোতাম থাকা পোশাক এবং মোটা সুখতলার জুতো। পরীক্ষার্থীদের হালকা রঙ এবং সাধারণ জামা পরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কোনও পরীক্ষার্থী ধর্মীয় কারণে কোনও পোশাক পরলে তাঁদের আগেভাগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।   

  • JEE Main Result: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

    JEE Main Result: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে জয়েন্ট এন্ট্রান্স মেইনের (JEE Main 2022) প্রথম সেশনের ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ১১ জুলাই মাঝরাতে ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা http://jeemain.nta.nic.in- এই ওয়েবসাইটে তাঁদের পরীক্ষার ফল দেখতে পারবেন। এই সেশনে ১৪ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ স্কোর করেছেন অর্থাৎ পূর্ণ নম্বর পেয়েছেন। এদের মধ্যে তালিকায় সাধারণ  বিভাগের ১০ জন ছাত্র, ওবিসি-এনসিএল বিভাগের ২ জন ছাত্র এবং সাধারণ-ইডাবলিউএস বিভাগের ২ জন ছাত্র রয়েছে৷ জেইই মেইন সেশন ২ পরীক্ষার ফল ঘোষণার পরে প্রথম কে তাঁর নাম ঘোষণা করা হবে।

    এ বছর ৮ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। জেইই সেশন ১- এর ফলাফল ঘোষণা করা হয় প্রায় মধ্যরাত ১:৩০ টার দিকে। তারপরেই জেইই মেইন স্কোর কার্ড ২০২২ ডাউনলোড করার লিঙ্কগুলিও  সক্রিয় করেছে এনটিএ।

    এবার ভারতের বাইরের ১৭টি শহরসহ দেশের ৪০৭টি শহরের ৫৮৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।

    আরও পড়ুন: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

    গত বছরের মতন, এইবার পরীক্ষা চারটির পরিবর্তে মাত্র দুটি সেশনে নেওয়া হচ্ছে। 

    জেইই মেইন ২০২২ সেশন ২- এর জন্যে আবেদন প্রক্রিয়া চলছে৷ জুলাই ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, এবং ৩০ সেশন ২- এর পরীক্ষা নেবে এনটিএ। 

    কী করে দেখবেন ফল:

    • প্রথমে জেইই মেইন-এর অফিসিয়াল ওয়েবসাইট, jeemain.nta.nic.in দেখুন।
    • হোম পেজে, ‘জেইই মেইন সেশন-১ ফলাফল লিঙ্ক’-এ ক্লিক করুন।
    • এরপর লগইন করে ক্রেডেনশিয়াল লিখুন।
    • জেইই মেইন সেশন-১ ফলাফল স্ক্রিনে খুলবে।
    •  ফলাফল দেখুন ও ডাউনলোড করুন।
    • ফলাফলের একটি প্রিন্টআউট নিন এবং আরও রেফারেন্সের জন্য এটি আপনার কাছে রাখুন।

    উভয় শিফটের এনটিএ স্কোর একত্রিত করে সামগ্রিক যোগ্যতা তৈরি করা হবে। জেইই মেইন কাট-অফ এবং অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (এআইআর) জেইই মেইন সেশন ২ এর পরেই প্রকাশিত হবে। 

    একনজরে মেধা তালিকা: 

    তেলেঙ্গানা থেকে জাস্টি যশবন্ত ভিভি এস

     হরিয়ানার সার্থঙ্ক মহেশ্বরী

     তেলেঙ্গানার অনিকেত চট্টোপাধ্যায়

     তেলেঙ্গানা থেকে ধীরজ কুরুকুন্দা

     অন্ধ্রপ্রদেশের কোয়না সুহাস

     ঝাড়খণ্ডের কুশাগ্র শ্রীবাস্তব

     পাঞ্জাবের মৃণাল গর্গ

     আসাম থেকে স্নেহা পারেক

     রাজস্থানের নভ্যা

     অন্ধ্রপ্রদেশের পেনিকালপতি রবি কিশোর

     অন্ধ্র প্রদেশের প্লিসেটি কার্তিকেয়া

     

LinkedIn
Share