Tag: Siliguri

Siliguri

  • Siliguri: শিক্ষায় নয়া দুর্নীতি, কলেজে কলেজে ছাত্র সংসদই নেই, তোলা হচ্ছে কোটি কোটি টাকা!

    Siliguri: শিক্ষায় নয়া দুর্নীতি, কলেজে কলেজে ছাত্র সংসদই নেই, তোলা হচ্ছে কোটি কোটি টাকা!

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষাক্ষেত্রে আরও এক বড়সড় দুর্নীতির অভিযোগ। ২০১৭ সাল থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ছাত্র সংসদ নেই। অথচ গোটা রাজ্যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কাছ থেকে অবৈধভাবে ইউনিয়ন ফি বাবদ টাকা আদায় করছে বিভিন্ন কলেজ। কয়েকশো কোটি টাকার এই দুর্নীতির অভিযোগে প্রমাণ সহ রাজ্যপালের দ্বারস্থ হল এবিভিপি’র উত্তরবঙ্গ শাখা (Siliguri)।

    কেন অবৈধ ছাত্র সংসদ ফি? (Siliguri)

    এবিভিপির উত্তরবঙ্গ শাখার রাজ্য সম্পাদক শুভব্রত অধিকারী বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে রয়েছে। ২০১৭ সাল থেকে কোনও বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নেই। কাজেই কলেজগুলিতে ছাত্র সংসদের কোনও ভূমিকাও নেই। যার অস্তিত্ব নেই, তার নামে টাকা তোলা যায় না। কিন্তু আমরা প্রমাণ সংগ্রহ করেছি, উত্তরবঙ্গ (Siliguri) সহ রাজ্যের বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফি বাবদ ১০০ থেকে ২৫০ টাকা করে নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। এটা পুরোপুরি অবৈধ। শিক্ষাক্ষেত্রে কোটি কোটি টাকার এই দুর্নীতি নিয়ে আমরা রাজ্যপালের দ্বারস্থ হয়েছি। মঙ্গলবার প্রমাণ সহ তাঁকে বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে।

    সরব শিলিগুড়ির বিজেপি বিধায়ক (Siliguri)

    শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, রাজ্যে ভুরি ভুরি দুর্নীতির মধ্যে এও এক বড় দুর্নীতি। দীর্ঘদিন ধরে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। কিন্তু দু’-একটি ক্ষেত্র ছাড়া বিভিন্ন কলেজে (Siliguri) ছাত্র সংসদ তহবিলে টাকা নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। ছাত্র সংসদ নেই, তাহলে এই টাকা কেন তোলা হচ্ছে, কোথায়ই বা যাচ্ছে তা, রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হবে। এভাবে কোটি কোটি টাকা তোলা হচ্ছে। এর সঙ্গে তৃণমূল নেতৃত্ব জড়িত বলে অভিযোগ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। অবৈধভাবে এই টাকা তোলার বিষয়টি রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নজরেও আনবেন বলে জানান শঙ্কর ঘোষ। তিনি তাঁর অভিযোগের স্বপক্ষে শিলিগুড়ি বাণিজ্য মহাবিদ্যালয়ের একটি রসিদ তুলে ধরেন। সেখানে দেখা যাচ্ছে, স্টুডেন্ট ইউনিয়ন ফান্ডে আড়াইশো টাকা নেওয়া হয়েছে।

    কী বললেন অধ্যক্ষ? (Siliguri)

    এব্যাপারে শিলিগুড়ি বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রঞ্জন সরকারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপ মেসেজ করেও তাঁর কোনও বক্তব্য মেলেনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: দুর্নীতিতে আকণ্ঠ ডুবে! নিজেকে ‘বালু-মুক্ত’ করতে আপ্রাণ চেষ্টা রেশন ডিলারের

    Siliguri: দুর্নীতিতে আকণ্ঠ ডুবে! নিজেকে ‘বালু-মুক্ত’ করতে আপ্রাণ চেষ্টা রেশন ডিলারের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর শিলিগুড়ির (Siliguri) এক শীর্ষ তৃণমূল নেতা তাঁর বাড়ির ড্রইং রুম থেকে পার্থ চট্টোপাধ্যায়ের পেল্লাই ছবি রাতারাতি নামিয়ে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছিলেন। এবার রেশন দুর্নীতিতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু) গ্রেফতার হতেই শিলিগুড়ির সেই রেশন ডিলার নিজেকে ‘বালু-মুক্ত’ করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রেশন দুর্নীতিতে আকণ্ঠ ডুবে থাকা সেই রেশন ডিলারের সঙ্গে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা, প্রাক্তন মন্ত্রীও এখন বিনীদ্র রজনী কাটাচ্ছেন। রেশন দুর্নীতিতে ইডির তদন্তে ডাক পড়ার আতঙ্ক গ্রাস করেছে তাঁদের।

    উত্তরবঙ্গে নানা ব্যবসায় রেশন-দুর্নীতির টাকা?

    রেশন দুর্নীতির টাকা শিলিগুড়ি থেকে ডুয়ার্সে ছড়িয়ে পড়েছে। আত্মীয়, ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে  নানা ধরনের ব্যবসায় সেই টাকা লগ্নি করেছেন বনমন্ত্রী। এনিয়ে এতদিন চাপা গুঞ্জন ছিল। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই সেই গুঞ্জন প্রকাশ্যে চলে এসেছে। শিলিগুড়িতে (Siliguri) রেশন দুর্নীতির কেন্দ্রবিন্দুতে মাটিগাড়ার ব্লকের সেই রেশন ডিলারের নাম জোরালো ভাবে উঠে আসছে।অভিযোগ, তাঁকে সামনে রেখে শিলিগুড়িতে অনেক তৃণমূল নেতা, উত্তরবঙ্গের প্রাক্তন মন্ত্রী দু’হাত ভরে টাকা কামিয়েছেন, বনমন্ত্রীর সিন্ডিকেটে যোগ দিয়ে বিভিন্ন ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। শিলিগুড়ি, ডুয়ার্স ও পাহাড়ে রিসর্ট, বালি খাদান, ক্র্যাশার, রিয়েল এস্টেট ব্যবসায় রেশন দুর্নীতির টাকা খাটানোর অভিযোগ উঠে এসেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। তিনি গ্রেফতার হতেই  সাধারণ মানুষের পাশাপাশি তৃণমূল নেতৃত্বের একাংশের মুখেও এখন এই চর্চা।

    শিলিগুড়ির (Siliguri) দেবনগর টাউনশিপের নাম কেন উঠছে?

    উঠে এসেছে শিলিগুড়ির শিবমন্দিরের কাছে দেবনগর টাউনশিপের নাম। স্থানীয়দের দাবি, বনমন্ত্রী ঘনিষ্ঠ মহম্মদ ফারুখ ওরফে রাহুল দেব বিঘার পর বিঘা জমি কেনেন। সেই জমি কেনার সময় উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয়র এক আত্মীয়। সেই দেবনগর প্রজেক্টের সাইন বোর্ডে একটি সংস্থার নাম থাকলেও সেখানে কোনও ঠিকানা, রেজিস্ট্রেশন নম্বর কিছুই লেখা নেই। যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করা যাচ্ছে না। স্থানীয়দের দাবি, রেশন দুর্নীতির টাকায় এই প্রকল্পের সঙ্গে তৃণমূলের অনেক নেতাই জড়িত (Siliguri)।
    পছন্দের কোনও শিল্পপতিকে সামনে খাড়া করে বনমন্ত্রী উত্তরবঙ্গের একাধিক রুগ্ন ও বন্ধ থাকা চা-বাগানেও রেশন দুর্নীতির টাকা লাগিয়েছেন। এই সিন্ডিকেটে তৃণমূলের একাধিক নেতা রয়েছেন বলে অভিযোগ।

    বিজেপি কী বলছে? (Siliguri)

    বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল বলেন, আমাদের প্রশ্ন, কোনও মন্ত্রী বা তৃণমূল নেতা কেন্ত্রীয় এজেন্সির তদন্তে গ্রেফতার হতেই তাদের দুর্নীতির ইতিহাস বেরিয়ে আসছে। তাহলে রাজ্যের পুলিশ ও গোয়েন্দারা এতদিন কী করেছে। আমরা তো বারবার বলে আসছি তৃণমূল দলটাই চোর। পুলিশ তৃণমূলের দলদাস হওয়ায় সব দেখে-বুঝেও ঘুমিয়ে থাকছে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা চুরির পাশাপাশি গরু ও কয়লা পাচারের টাকায় তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি ভরে উঠেছে। সেই টাকা কালীঘাটে যাচ্ছে। একশো দিনের কাজ প্রকল্পেও দেখা যাবে তৃণমূলের নেতা-মন্ত্রীদের টাকা চুরি। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: বনমন্ত্রীর গ্রেফতারের পরই সাফারিতে বন্ধ করা হল কাজ! রেশনের পর বন দফতরেও কি দুর্নীতি?

    Siliguri: বনমন্ত্রীর গ্রেফতারের পরই সাফারিতে বন্ধ করা হল কাজ! রেশনের পর বন দফতরেও কি দুর্নীতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতির অভিযোগে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই উত্তরের বনকর্তাদের একাংশের চোখেমুখে দুশ্চিন্তার মেঘ জমতে শুরু করেছে। বনমন্ত্রী গ্রেফতার হওয়ার পরপরই শিলিগুড়িতে (Siliguri) বেঙ্গল সাফারি বেশ কিছু প্রকল্পের কাজ আচমকা বন্ধ রাখায় খাদ্য দফতরের পর বন দফতরেও জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতি নিয়ে জল্পনা শুরু হয়েছে। রবিবার হঠাৎ করে সাফারি কর্তৃপক্ষ কর্মীদের এই কাজ বন্ধ রাখার কথা জানায়। সোমবার কোনও শ্রমিক বা ঠিকাদারের লোক কাজে আসেনি। লায়ন এনক্লোজার সহ কিছু কাজ বন্ধ রাখার এই কথা জানাজানি হতেই দুর্নীতি নিয়ে নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে।

    স্থানীয় ঠিকাদাররা কী বলছেন? (Siliguri)

    স্থানীয় ঠিকাদারদের বক্তব্য, শিলিগুড়ির (Siliguri) বেঙ্গল সাফারি এনক্লোজার থেকে বাউন্ডারি, রাস্তা সবই তাদের হাতে তৈরি। কিন্তু, জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রী হওয়ার পর থেকে তাঁরা আর কোনও কাজ পাচ্ছেন না। নানা অজুহাত ও যুক্তি দেখিয়ে বড় বড় সব কাজ কলকাতার ঠিকাদার সংস্থাকেই দেওয়া হচ্ছে। তবে, বন দফতরের অন্যান্য ছোটখাট কাজে যুক্ত থাকায় বিল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, এই আশঙ্কায় কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। এক ঠিকাদার নরেশ শৈব বলেন, ‘বেঙ্গল সাফারি স্থানীয় ঠিকাদারদের হাতে তৈরি হলেও বিগত কয়েক বছর ধরে বড় কোনও কাজ আমরা পাচ্ছি না। ই টেন্ডারের নামে নানা কারচুপি করে কলকাতার ঠিকাদার সংস্থা সেই কাজ পাচ্ছে।’ অভিযোগ, এভাবে স্থানীয় ঠিকাদারদের ব্রাত্য করার ক্ষেত্রে কাটমানির বিষয় রয়েছে। বনমন্ত্রী কাটমানির জন্য তাঁর পছন্দের ঠিকাদার সংস্থাকে সব বড় বড় কাজের বরাত দিয়েছেন।

    বেঙ্গল সাফারির কর্মীদের কী বক্তব্য?

    সাফারির কর্মীদের একাংশের অভিযোগ, সাফারি ও উত্তরবঙ্গের বন দফতরের কাজ তদারকি করার জন্য বনমন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যক্তি শিলিগুড়িতে (Siliguri) বাড়ি ভাড়া করে থাকতেন। প্রায়শই তিনি বেঙ্গল সাফারিতে বিভিন্ন প্রকল্পের কাজ দেখতে আসতেন। বন দফতরের সঙ্গে যুক্ত না হলেও সেই ব্যক্তি সাফারিতে এলে এখানকার আধিকারিকরা তাঁকে খুশি করতে ব্যস্ত হয়ে পড়তেন। ডিরেক্টরের ঘরে তার অবাধ যাতায়াত ছিল। বনমন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকে এরকম আরও অনেক ঘটনা ও অভিযোগ সামনে আসতে শুরু করেছে। আর এটাই এখানকার বন কর্তাদের একাংশের দুশ্চিন্তা বাড়াচ্ছে। কেননা, খাদ্য দফতর ছেড়ে বন দফতরে এসেও নানা অনিয়মে জড়িয়ে পড়েছিলেন বনমন্ত্রী। রেশন দুর্নীতির তদন্তে ইডির আতশ কাঁচের নীচে বন দফতর যুক্ত হলে তাদের না হয়রান হতে হয়।

    কী বলছে সাফারি কর্তৃপক্ষ?

    যদিও বেঙ্গল সাফারির ডিরেক্টর কমল সরকার লায়ন এনক্লোজার সহ কিছু প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, পুজোর সময় শ্রমিকরা ছুটিতে থাকায় কাজ বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা এলে আবার কাজ হবে। বনমন্ত্রী গ্রেফতার হলেও টেন্ডার হয়ে যাওয়া প্রকল্পের কোনও কাজ বন্ধ হবে না। সরকারি নিয়মেই তা চলবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dengue: ডেঙ্গির নতুন রূপ ধরা পড়ল শিলিগুড়িতে, উদ্বেগ, উপসর্গ কী জানেন?

    Dengue: ডেঙ্গির নতুন রূপ ধরা পড়ল শিলিগুড়িতে, উদ্বেগ, উপসর্গ কী জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন রূপ ধারন করে প্র্যানক্রিয়াস সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রমণ করছে ডেঙ্গি। সময় মতো ধরা পড়া ও চিকিৎসা না হলে প্রাণ সংশয় দেখা দিতে পারে। সম্প্রতি শিলিগুড়িতে ধরা পড়েছে ডেঙ্গির (Dengue) এই নতুন রূপ। সম্প্রতি শিলিগুড়ি জেলা হাসপাতালে এক যুবকের শরীরে ডেঙ্গির নতুন রূপের দেখা মিলতে উদ্বেগে রয়েছেন চিকিৎসক মহল। কারণ, শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে এটিই প্রথম ঘটনা।

    শিলিগুড়িতে কীভাবে ধরা পড়ল ডেঙ্গির নতুন ভাইরাস? (Dengue)

    ওই যুবকের ডেঙ্গির (Dengue) এই বিরল রূপ ধরার পুরো কৃতিত্ব শিলিগুড়ি জেলা হাসপাতালের মেডিসিনের মেডিক্যাল অফিসার কল্যাণ দাসের। তিনি বলেন, কয়েকদিন আগে শিলিগুড়ির সেবক রোডের আসরাফ নগরের ২৬  বছরের এক যুবক ডেঙ্গি আক্রান্ত অবস্থায় প্রবল জ্বর নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার দ্বিতীয় দিন প্রবল জ্বরের সঙ্গে প্রচন্ড পেটে ব্যাথা ও বমি শুরু হয়। ডেঙ্গির পরিচিত উপসর্গ যেমন, প্লেটলেট কমে যাওয়ার মতো কিছুই ছিল না। সেই সঙ্গে  ওই যুবকের শোয়া ও বসার লক্ষণ ধরণ দেখে সন্দেহ হয়। তার  রক্তের লাইপেজ পরীক্ষা করাই। দেখা যায়, লাইপেজ ও অ্যামাইলেজ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। লিভারও আক্রান্ত। লাইপেজ বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ত্বক ও গ্রন্থির সঙ্গে থাকা চর্বি গলে যাচ্ছে। একে পেরিফেরাল লাইপোলাইসিস বলা হয়। এতে ডায়াবেটিস না থাকলেও রক্তে অস্বাভাবিক হারে কিটোন বেড়ে যায়। ডেঙ্গি ভাইরাসের এই নতুন রূপে ওই যুবক ইউগ্লাইসেমিক প্যানক্রিয়েটিক কিটো অ্যাসিডোসিসে আক্রান্ত হয়েছিল। এটি ডেঙ্গির একেবারেই নতুন চরিত্র। ওই যুবক ধীরে ধীরে সুস্থ করা গিয়েছে। তিনি এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। 

    ডেঙ্গি ভাইরাসের কেন এই রূপ পরিবর্তন?

    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ও মাইক্রোবায়োলজির অধ্যাপক ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, সব ভাইরাসেরই ঘনঘন চরিত্রগত পরিবর্তন ঘটতে থাকে। এটা স্বাভাবিক ঘটনা। এই কারণে পোস্ট কোভিড এফেক্টে অনেকের হার্ট, কিডনি, লাঙ আক্রান্ত হয়েছে। ডেঙ্গি (Dengue) ভাইরাসেরও সেরকম পরিবর্তন ঘটেছে।

    কীভাবে সময় মতো ডেঙ্গির নতুন রূপ ধরা পড়বে, বাঁচার উপায় কী?

    চিকিৎসক কল্যাণ দাস বলেন, ডেঙ্গি (Dengue) ভাইরাসের এই নতুন রূপে কারও প্যানক্রিয়াস আক্রান্ত হয়েছে কি না তা বোঝার জন্য চিকিৎসকদেরই সজাগ হতে হবে। ডেঙ্গি আক্রান্ত রোগীর পেটে ব্যাথা হলেই দ্রুত তার  লাইপেজ, অ্যামাইলেজ পরীক্ষা করে দেখে নিতে হবে। দ্রুত নির্ণয় করা গেলে রোগীর প্রাণ সংশয় এড়ানো সম্ভব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: শিলিগুড়ির দুর্গাপুজোর কার্নিভালের এ কী হাল! জানলে চমকে উঠবেন

    Siliguri: শিলিগুড়ির দুর্গাপুজোর কার্নিভালের এ কী হাল! জানলে চমকে উঠবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার উত্তরবঙ্গ জুড়ে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হল পুজো কার্নিভাল। কিন্তু, শিলিগুড়িতে (Siliguri) দ্বিতীয় বর্ষেই মুখ থুবড়ে পড়েছে এই কার্নিভাল। গতবার শহরের ২৬ টি ক্লাবকে নিয়ে এই কার্নিভাল শুরু হয়েছিল। কিন্তু এবার অনেক বুঝিয়ে মাত্র ১০ টি ক্লাবকে এই কার্নিভালে অংশগ্রহণ করাতে সফল হয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ৭০ হাজার টাকা পুজোর অনুদান দিয়ে ক্লাবগুলিকে সহজেই কার্নিভালে পাওয়া যাবে, এই ভাবনায় জোর ধাক্কা খেয়েছে প্রশাসন তথা তৃণমূল সরকার। শিলিগুড়ি শহর ও তার লাগোয়া এলাকায় পাঁচশোরও বেশি পুজো হয়। এর মধ্যে দু’শোটি বিগ বাজেটের পুজো রয়েছে। এর মধ্যে শিলিগুড়ি পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলার ও মেয়র পরিষদ সদস্যের পুজোও রয়েছে। সেখানে কার্নিভালে মাত্র ১০টি ক্লাব! কার্নিভাল কার্যত প্রহসনে পরিণত হয়েছে।

    কার্নিভাল থেকে কেন মুখ ফিরিয়েছে ক্লাবগুলি? (Siliguri)

    কার্নিভালে অংশগ্রহণের জন্য বাড়তি এক থেকে দু’দিন প্রতিমা রেখে দিতে হবে। এর জন্য বিশাল বাড়তি খরচ বহন করতে হয়। সেই সঙ্গে কার্নিভালের জন্য  ট্যাবলো ও সাজসজ্জার মোটা টাকা খরচ রয়েছে। পুজো কমিটিগুলির বক্তব্য, এত খরচ করে পুজো করার পর শুধু কার্নিভালে অংশ নেওয়ার জন্য দুই থেকে আড়াই লাখ টাকা বাড়তি খরচ বহন করা সম্ভব নয়। একাধিক বিগ বাজেটের পুজো কমিটি কর্মকর্তারা জানিয়েছেন, ৭০ হাজার টাকার বিনিময়ে বাড়তি দুই থেকে আড়াই লক্ষ টাকা টাকা খরচ করে কার্নিভালে অংশ নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

    কী বলছেন শিলিগুড়ি পুরসভার কর্মকর্তারা? (Siliguri)

    রাজ্য সরকারের উদ্যোগে শিলিগুড়িতে এই কার্নিভালের আয়োজক শিলিগুড়ি পুরসভা। পুজোর বেশ কিছুদিন আগে থেকেই কার্নিভালের প্রস্তুতি শুরু করেছিলেন মেয়র তথা শিলিগুড়ি পুরসভা।  বিভিন্ন ক্লাবকে প্রথম থেকে বুঝিয়েও মেয়র ও ডেপুটি মেয়র সব ক্লাবকে রাজি করাতে পারেননি। ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, আমরা ক্লাবগুলিকে অনেক বুঝিয়েছি। কিন্তু, বেশিরভাগ ক্লাব কার্নিভালের জন্য বাড়তি খরচ বহন করতে রাজি হয়নি। এটা ঠিকই কার্নিভালের জন্য বাড়তি দু’দিন প্রতিমা রেখে দেওয়ার খরচ অনেক।

    কার্নিভাল নিয়ে কী বলছেন বিজেপি বিধায়ক?

    শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, কার্নিভালে অংশ নেওয়ার জন্য ক্লাবগুলিকে নানা ভাবে বোঝানো হয়েছে, চাপও সৃষ্টি করা হয়েছে। ঘুরপথে বাড়তি খরচ তুলে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। তাতেও দশটির বেশি ক্লাব পাওয়া যায়নি। এটা সরকারি ক্ষমতা ও অর্থের অপচয় ছাড়া কিছু নয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBI: ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে মহালয়ার দিনও শিলিগুড়ি-সিকিমে একযোগে অভিযান চালাল সিবিআই

    CBI: ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে মহালয়ার দিনও শিলিগুড়ি-সিকিমে একযোগে অভিযান চালাল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: পুর-নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপর সিবিআই (CBI)। রাজ্যের একাধিক পুরসভায় অভিযান চালাচ্ছে সিবিআই-ইডি। এবার সেই জের মিটতে না মিটতেই এবার ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে তেঁড়ে ফুঁড়ে নামল সিবিআই। শনিবার মহালয়ার দিনও শিলিগুড়ি জুড়ে দিনভর অভিযান চালায় সিবিআই। শিলিগুড়ির একাধিক জায়গা-সহ সিকিমেও পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

    শিলিগুড়ির কোথায় কোথায় অভিযান চালাল সিবিআই ?(CBI)

    সিবিআই সূত্রের খবর, শুক্রবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী (CBI) সংস্থার একটি দল বাগডোগরা বিমানবন্দরে নামে। সেখান থেকে তারা দু’ভাগে বিভক্ত হয়ে একটি দল সিকিমের উদ্দেশে রওনা দেয় এবং আরও একটি দল শিলিগুড়ি মহকুমায় অভিযানে নামে। ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তেই বাংলা এবং সিকিমে একযোগে অভিযান চালান গোয়েন্দারা। এমনিতেই শুক্রবার দুপুর থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় সিবিআই হানা শুরু হয়। শনিবারেও জারি রয়েছে তল্লাশি অভিযান। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের মাটিগাড়া, বাগডোগরা, নকশালবাড়ি, শিবমন্দির- সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযানে নামে। এদিন সকালে সিবিআই আধিকারিকদের দলটি প্রথমে বাগডোগরার বাবুপাড়ায় উদয়শঙ্কর রায়ের বাড়িতে হানা দেয়। সেখান থেকে অটল চা বাগানের অফিসে তল্লাশি চালায় সিবিআই। এ ছাড়া আরও কয়েক জনের বাড়িতে এবং অফিসে হানা দিয়েছে সিবিআই।

    তল্লাশিতে কী মিলল?

    সিবিআই সূত্রের খবর, শিলিগুড়ির পাশাপাশি, ভুয়ো পাসপোর্ট মামলায় সিকিমেও সিবিআই হানা চলছে। জানা গিয়েছে, তল্লাশিতে ভুয়ো পাসপোর্ট-সহ বহু নথি উদ্ধার হয়েছে। অর্থের বিনিময়ে নেপালের নাগরিকদের ভারতের ভুয়ো পাসপোর্ট এবং ভুয়ো নথি তৈরি করিয়ে দেওয়ার চক্র চলছিল। সেই কেলেঙ্কারির শিকড়ে পৌঁছতেই চলছে সিবিআই (CBI) অভিযান। শুক্রবার নিউ জলপাইগুড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে সিবিআই। শিলিগুড়ির পাশাপাশি, ভুয়ো পাসপোর্ট মামলায় সিকিমেও সিবিআই হানা চলছে। জানা গিয়েছে, তল্লাশিতে ভুয়ো পাসপোর্ট-সহ বহু নথি উদ্ধার হয়েছে। মোটা টাকার বিনিময়ে এসব কারবার চলত বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: দেবীপক্ষের আগেই কেন মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন! গর্জে উঠল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

    Siliguri: দেবীপক্ষের আগেই কেন মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন! গর্জে উঠল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে হিন্দু শাস্ত্রকে অবমাননা করার অভিযোগ উঠল। এর প্রতিবাদে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ, শুক্রবার বিকালে শিলিগুড়ির (Siliguri) ভেনাস মোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত করে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিন্দু শাস্ত্রকে অবমাননা করার অভিযোগে সরব হন এই সংগঠনের সমর্থকরা।

    গর্জন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের (Siliguri)

    এই মহামঞ্চের সংগঠনের শিলিগুড়ি (Siliguri) শাখার সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, “এখনও পিতৃপক্ষ চলছে, এই সময়কে শ্রাদ্ধানুষ্ঠান ও তর্পণের সময় ধরা হয়। মহালয়ায় পিতৃপক্ষের শেষ হয় আর দেবীপক্ষের সূচনা হয় এবং মঙ্গল কলস স্থাপন হয়। তারপর দেবী দুর্গার পুজো শুরু হয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষের মধ্যেই, গত বৃহস্পতিবার রাজ্য জুড়ে একের পর এক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন। আমরা মনে করি এভাবে হিন্দু শাস্ত্রকে অবমাননা করা হয়েছে।”

    হিন্দু আচারে অজ্ঞ মমতা

    বিক্রমাদিত্য মণ্ডল বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন হিন্দু। তার থেকেও বড় কথা তিনি ব্রাহ্মণ ঘরের মেয়ে। তাহলে তিনি কীভাবে হিন্দু শাস্ত্রকে উপেক্ষা করে এমন কাজ করলেন? তাহলে ধরে নিতেই হবে, উনি অজ্ঞ। যাঁদের পরামর্শে চলেন, তাঁদের কেউ সনাতনী হিন্দু শাস্ত্র সম্পর্কে কোনও অভিজ্ঞতা বা জ্ঞানের অধিকারী নন। আসলে মুখ্যমন্ত্রী রাজনৈতিক কারণে তড়িঘড়ি পুজোর মণ্ডপ উদ্বোধন করে, কৃত্রিম পুজোর আবহ তৈরি করতে চেয়েছেন। আর তাঁর এই কাজে হিন্দু শাস্ত্রকে অবমাননা করা হয়েছে।”

    হিন্দুরা কেন নীরব?

    এদিন মানব বন্ধনে দাঁড়িয়ে (Siliguri) বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা প্রশ্ন তোলেন, তথাকথিত হিন্দুরা নীরব কেন? বিক্রমাদিত্য মণ্ডল আরও বলেন, “সনাতনী হিন্দু শাস্ত্রের তোয়াক্কা না করে কেন মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন! এই অপমান নিয়ে সবাই কেন নীরব? যাঁরা হিন্দু ধর্মের ধারক ও বাহক, তাঁরা কেন চুপ করে আছেন? এখনও কেন পুরোহিতকুল ও বিভিন্ন আশ্রম এবং মঠের সাধু-সন্ন্যাসীরা নীরব রয়েছেন। তাঁরা কেন পিতৃপক্ষে দেবীপুজোর উদ্বোধন নিয়ে কোনও কথা বলছেন না? তবে কেউ, কোথাও সনাতন হিন্দু ধর্মের বিরোধিতা করলে বা তোয়াক্কা না করলে আমরা গর্জন করবই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Siliguri: শিলিগুড়িতে জাল আধার কার্ড তৈরির ঘাঁটির সন্ধান, আন্তর্জাতিক চক্রের হাত!

    Siliguri: শিলিগুড়িতে জাল আধার কার্ড তৈরির ঘাঁটির সন্ধান, আন্তর্জাতিক চক্রের হাত!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের একের পর এক আধার প্রতারণার ঘটনা  ঘটেছে। বায়োমেট্রিক জাল করে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে অনেককে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে অনেকের। উত্তর দিনাজপুরের এই সব প্রতারণা চক্রের একটি গ্যাংকে পুলিশ পাকড়াও করেছে। যদিও এই সব প্রতারকদের হাত থেকে বাঁচতে পুলিশের তরফে আধারের বায়োমেট্রিক লক করার পরামর্শ দেওয়া হয়েছে। এসবের মাঝে জাল আধার কার্ড তৈরির হদিশ পাওয়া গেল শিলিগুড়িতে (Siliguri)। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কীভাবে জানা গেল? (Siliguri)

    দিন কয়েক আগে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম মহম্মদ স্বপন। সে বাংলাদেশের নাগরিক। তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপরই ধৃতের কাছ থেকে একটি আধার কার্ড পায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। তদন্তকারী আধিকারিকদের সন্দেহ হয়। পুলিশ পরে জানতে পারে আধার কার্ডটি জাল। ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরই ধৃতের থেকে পুলিশ জাল আধার কার্ড তৈরির ঘাঁটির সন্ধান পায়। জানা গিয়েছে, শিলিগুড়ি (Siliguri) মহকুমার খড়িবাড়ির বাতাসি এলাকায় ফটো তোলার স্টুডিয়োর আড়ালে রমরমিয়ে চলত জাল আধার কার্ডের ব্যবসা। সেই স্টুডিয়োতে ফাঁসিদেওয়া থানার পুলিশ অভিযান চালিয়ে  বেশকিছু জাল আধার কার্ড উদ্ধার করে। গ্রেফতার করা হয় সনয় সরকার নামে এক ব্যক্তিকে। ধৃতের দোকানে অভিযান চালিয়ে পুলিশ জাল আধার কার্ড সহ ল্যাপটপ, হার্ডডিক্স, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার উদ্ধার করেছে।

    আন্তর্জাতিক চক্রের হাত!

    এর আগেও ভারত নেপাল সীমান্ত এলাকায় জাল আধার কার্ড সহ বেশকয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এসএসবি এর হাতেও জাল আধার কার্ড সহ ধরা পড়েছিল বেশকয়েকজন। ধৃত সনয় সরকার শিলিগুড়িতে (Siliguri) আর কাদের হাতে জাল আধার কার্ড তুলে দিয়েছে তার খোঁজ শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ। এই ঘটনার পিছনে কোনও আন্তর্জাতিক চক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তারমধ্যে এই জাল আধার কার্ড তৈরির হদিশ প্রশাসনের আরও উদ্বেগ বাড়াল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: দিল্লিতে কর্মসূচি করতে তৃণমূলকে কোর্টে যেতে হচ্ছে না, এটাই পার্থক্য।” কটাক্ষ সুকান্তর

    Siliguri: দিল্লিতে কর্মসূচি করতে তৃণমূলকে কোর্টে যেতে হচ্ছে না, এটাই পার্থক্য।” কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের দিল্লি যাত্রা নিয়ে বিজেপিকে অযথা আক্রমণ করা হচ্ছে। কার্যত পশ্চিমবঙ্গে তৃণমূল গণতন্ত্রকে হত্যা করে চলেছে। এরাজ্যে বিরোধীদের কর্মসূচি করতে গেলে কোর্টে যেতে হয়। অপর দিকে তৃণমূলকে দিল্লিতে কর্মসূচি করতে কোর্টে যেতে হয়নি।। রবিবার শিলিগুড়িতে (Siliguri) দলীয় কর্মসূচিতে এসে একথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার।

    তৃণমূলের বিরুদ্ধে কী বললেন সুকান্ত (Siliguri)?

    শিলিগুড়িতে (Siliguri) তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে সুকান্ত মজুমদার বলেন, “এরাজ্যে  লাঠি, গুলির দ্বারা তৃণমূল কংগ্রেসের অত্যাচার সহ্য করছে বিজেপি। আমাদের অনেক নেতাকর্মীও খুন হয়েছেন। প্রত্যেক দিন মহিলাদের শ্লীলতাহানি হচ্ছে। একমাত্র বিজেপি করেন বলে আমাদের কর্মীরা ঘরছাড়া। এরকম অনেক প্রতিহিংসার রাজনীতির শিকার হতে হচ্ছে বিজেপিকে। কিন্তু দিল্লি, উত্তরপ্রদেশে বিরোধীরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। গণতান্ত্রিক অধিকার নিয়ে সুস্থভাবে সকলে রাজনীতি করতে পারে। তাই তৃণমূলের ভয়ের কিছু নেই। বিজেপি, তৃণমূলের কনভয় শান্তিপূর্ণভাবে যেতে সাহায্য করবে। কিন্তু এরাজ্যে আমাদের কর্মসূচি করতে কোর্টে যেতে হয়। দিল্লিতে কর্মসূচি করতে তৃণমূলকে কোর্টে যেতে হচ্ছে না। এটাই পার্থক্য।”

    ট্রেন-বিমান বাতিল প্রসঙ্গে কী বললেন?

    বিজেপি তৃণমূলের ট্রেন-বিমান বাতিল করেনি। বাতিল নিয়ে তৃণমূল মিথ্যা অভিযোগ করছে বলে জানান সুকান্ত মজুমদার। শিলিগুড়িতে (Siliguri) তিনি বলেন, “বিমান প্রাইভেট সেক্টর চালায়, কেন্দ্র সরকার চালায় না। কাজেই প্রাইভেট সেক্টর এয়ার এশিয়া কেন বিমান বাতিল করেছে, সেটা বিমান সংস্থাই বলতে পারবে। ট্রেন বাতিল করা হয়েছে বলা হচ্ছে, কিন্তু আদৌ কি ট্রেন বুক করা হয়েছিল? সব কিছুরই একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। ট্রেনের জন্য আবেদন করেছিল, আর আবেদন করলেই ট্রেন বুক করা হয় না। তৃণমূলের এত কান্নাকাটি করার কী আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দুটো চার্টার্ড প্লেন ভাড়া নেওয়া আছে। প্রতি মাসে তার জন্য সরকারের টাকা যায়। সেই প্লেনে লোক ভরে ভরে নিয়ে যাক।

    হিসেব না দিলে কেন্দ্র টাকা দেবে না

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পরিকাঠামো উন্নয়নের টাকা পেতে গেলে বিগত বছরের টাকার হিসেব ক্লাবগুলিকে দিতে হবে। এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত শিলিগুড়ি (Siliguri) থেকে বলেন, “ক্লাবগুলিকে মদ মাংস খাইয়ে, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানতেন, এই টাকায় কাজ করবে না ক্লাবগুলি। রাজ্যের ভাঁড়ার শূন্য। তাই এখন বলছেন, হিসেব না দেওয়ার জন্য ক্লাবকে টাকা দেবেন না। এটাই তো নিয়ম হওয়া দরকার। ঠিক একই কারণে বিভিন্ন প্রকল্পে হিসেব না দেওয়ার জন্য রাজ্যকে টাকা দিচ্ছে না কেন্দ্র।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Siliguri: শিলিগুড়ি জুড়ে সারের কালোবাজারি, মাথায় হাত কৃষকদের, কী করছে প্রশাসন?

    Siliguri: শিলিগুড়ি জুড়ে সারের কালোবাজারি, মাথায় হাত কৃষকদের, কী করছে প্রশাসন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়ি (Siliguri) মহকুমাজুড়ে চলছে সারের কালোবাজারি। দ্বিগুণ দামে কিনতে হচ্ছে সার। ফসলের উৎপাদন খরচ বেড়ে যাওয়াহয় চাষিদের মাথায় হাত। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ও মাটিগাড়া ব্লকে আলু, পাট, ধান সহ নানা ধরনের মরশুমি সব্জি চাষ হয়ে থাকে। শীতের নানা ধরনের সব্জি  চাষ শুরু হয় এই সময়েই। এই সুযোগে প্রকাশ্যে সারের কালোবাজারি শুরু হয় গিয়েছে বলে কৃষকদের অভিযোগ।

     কী বলছেন কৃষকরা? (Siliguri)

    শিলিগুড়ির  ফাঁসিদেওয়ার স্বদেশ দাস, খড়িবাড়ির প্রফুল্ল বর্মন বলেন, আলু চাষের সময় ব্যবসায়ীরা সারের কৃত্তিম সঙ্কট তৈরি করেন। জোগান কম দেখিয়ে তারা দ্বিগুণ দামে সার বিক্রি করছেন। ইউরিয়ার ৪৫ কেজির বস্তায় দাম লেখা রয়েছে ২৬৬ টাকা। আমাদের ৪০০ টাকায় কিনতে বাধ্য করা হচ্ছে। পটাশের সরকারি নির্ধারিত দাম ১৫ থেকে ২০ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি।  ফসফেটেও কালোবাজারি চলছে। সরকারি মূল্য তালিকা দেখানো হলেও সার ব্যবসায়ীরা তা মানতে চাইছে না। বেশি দামে সার কেনার পর জিএসটি সহ বিলও পাচ্ছি না আমরা। চাপাচাপি করলে আমাদের  কাছে সার বিক্রি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।  

    কী বলছেন সার ব্যবসায়ীরা?

    নাম প্রকাশে  অনিচ্ছুক শিলিগুড়ি (Siliguri) মহকুমার সার বিক্রেতাদের একাংশের বক্তব্য, সব জিনিসের দাম বেড়েছে। সারের প্যাকেটে যে দাম লেখা থাকে সেই দামে বিক্রি করলে আমাদের ক্ষতির মুখে পড়তে হবে। ক্যারিং কস্ট বহুগুণ বেড়েছে। কিন্তু, সরকার সারের দাম বাড়ায়নি। তাই বাধ্য হয়ে বাড়তি খরচ ধরে নিয়ে আমরা সার বিক্রি করছি। তাতে সামান্য কিছু টাকা বেশি দিতে হচ্ছে কৃষকদের।

     প্রতিবাদ আন্দোলনে বিজেপির কিষাণ মোর্চা

    বিজেপির কিষাণ মোর্চার  শিলিগুড়ি (Siliguri) সাংগঠনিক জেলা কমিটির  সহ-সভাপতি  স্বপন কুমার বর্মন বলেন, মূলত আলু চাষ শুরুর সময় থেকে গত তিন মাস ধরে  শিলিগুড়ি মহকুমা জুড়ে সারের কালোবাজারি চলছে। আলুর সঙ্গে এই সময় কপি সহ শীতের নানা ধরনের সব্জি চাষ শুরু হয়। এই চাহিদার জন্য এসময় সারের কালোবাজারি শুরু হয়। এতে কৃষকের নাভিশ্বাস অবস্থা। আমরা সংগঠনের পক্ষ থেকে ফাঁসিদেওয়া ও  খড়িবাড়ি ব্লকের বিডিওকে স্মারকলিপি দিয়েছি।  কিন্তু কোনও সাড়া মেলেনি। প্রশাসন ঘুমিয়ে রয়েছে। রাজ্য সরকারের বিষয়টি কেন দেখছে না বুঝতে পারছি না।   

    কী বলছে প্রশাসন?

    শিলিগুড়ি (Siliguri) মহকুমার দায়িত্বে থাকা কৃষি দফতরের যুগ্ম আধিকর্তা পার্থ রায় বলেন, আমাদের কাছে সারের কালোবাজারি নিয়ে কোনও কৃষক লিখিতভাবে অভিযোগ করেনি। তবুও, আমরা প্রতিটি জায়গায়  নজর রেখেছি। নিয়মিত অভিযান চলছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share