Tag: Siliguri

Siliguri

  • Asian Games 2023: ঘরে ফিরলেন রিচা, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হবে সোনার মেয়ের জন্মদিন পালন

    Asian Games 2023: ঘরে ফিরলেন রিচা, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হবে সোনার মেয়ের জন্মদিন পালন

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরে ফিরলেন সোনার মেয়ে রিচা। এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনাজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য রিচা ঘোষ। বুধবার শিলিগুড়িতে বাড়িতে ফিরে সংবর্ধনায় ভাসলেন তিনি। বাড়িতে ঢুকতেই মায়ের চুম্বনে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল রিচার গাল বেয়ে। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁর বাড়ি পর্যন্ত মানুষের ঢল নামে। কারও হাতে ফুল, কারও হাতে মিষ্টি। কেউ বা হাত নেড়ে শুভেচ্ছা জানান রিচাকে। আর গর্বিত গর্ভধারিণী স্বপ্নাদেবী মেয়েকে প্রদীপ ও ফুল দিয়ে বরণ করে, মিষ্টি খাইয়ে ঘরে তুললেন। পুজোর আগে শিলিগুড়ি মেতে উঠেছে রিচাকে নিয়ে।

    বাড়ি ফিরে কী বললেন রিচা? (Asian Games 2023)

    রিচার বাবাও ভালো ক্রিকেটার ছিলেন। ছোট থেকে বাবার হাত ধরে তিনি মাঠে যেতেন। বাবার ব্যাটবল নিয়ে তাঁর খেলার হাতেখড়়ি। বাবার স্বপ্নপূরণ করছেন মেয়ে। বাড়িতে ঢুকেই রিচা এদিন বলেন, অনেকদিন পর বাড়িতে বাবা-মা’র সঙ্গে কাটাবো, ভাবতে ভালো লাগছে। এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনা জয় একটা বিশেষ স্মরণীয় মুহূর্ত। শেষ পর্যন্ত আমরা পরিকল্পনা মতো খেলে দেশকে সোনা এনে দিতে পেরেছি। ভালো লাগছে। এর আগে মহিলাদের অনূর্ধ্ব ১৯-র বিশ্বকাপ ক্রিকেটে দেশকে চ্যাম্পিয়ন করেছি। তবে এই দুটো সাফল্যের মধ্য তুলনায় যেতে রাজি নই। প্রতিটি মুহূর্তই স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপ ও মেয়েদের আইপিএলে ভালো খেলেও মাঝখানে বাংলাদেশ সফরে ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল রিচাকে। এদিন সে প্রসঙ্গে রিচা বলেন, বাদ পড়াটা খেলারই অঙ্গ। তবে কোনও কোনও ক্ষেত্রে দল থেকে বাদ পড়াটা আগামী দিনে আরও ভালো খেলতে সাহায্য করে। ভুলত্রুটি শুধরে নিজেকে উন্নত করতে পেরেছি। দেশের হয়ে দীর্ঘদিন খেলা আমার লক্ষ্য।

    কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কেক কেটে হবে রিচার জন্মদিন পালন

    বৃহস্পতিবার রিচার জন্মদিন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কেক কেটে রিচার জন্মদিন পালন করা হবে। সেই মতো সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিলিগুড়ির সব স্তরের মানুষ সেখানে হাজির থাকবেন। স্বাভাবিকভাবে চরম আনন্দিত রিচা। এভাবে সকলের সঙ্গে জন্মদিন তিনি পালন করেননি। তবে, এই আনন্দের মাঝেও নিজের  শহরে এখনও ক্রিকেটের জন্য আলাদা স্টেডিয়াম বা মাঠ না থাকাটা রিচাকে কুরে কুরে কুরে করে খাচ্ছে। এদিনও তিনি বলেন, স্টেডিয়াম বা মাঠ ক্রিকেটের জন্য থাকাটা জরুরি। এই শহর থেকে আমার আগে ঋদ্ধিমান সাহা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তারপর আমি ভারতীয় দলে খেলছি। এখানে প্রতিভার অভাব নেই। আগামীদিনে সুযোগসুবিধা পেলে এখান থেকেও আরও অনেক ছেলেমেয়ে জাতীয় দলে খেলবে। তার জন্য চাই পরিকাঠামো।

    কী বললেন পরিবারের লোকজন?

    রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, বিশ্বকাপ জয়ের পর খুশি হয়েছিলাম। তবে, এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনা আমাদের বিশেষভাবে গর্বিত করেছে। মা স্বপ্না ঘোষ বলেন, আমার মেয়ে দেশকে গৌরবান্বিত করেছে, এর অনুভূতি আলাদা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: শিলিগুড়িতে দেড় কোটি টাকা হাতিয়ে উধাও জওয়ানের স্ত্রী, কাদের ‘টার্গেট’ করত জানেন?

    Siliguri: শিলিগুড়িতে দেড় কোটি টাকা হাতিয়ে উধাও জওয়ানের স্ত্রী, কাদের ‘টার্গেট’ করত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নাম হেমা তামাং। সেনা জওয়ানের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেমা দার্জিলিঙের গৈরিগাঁওয়ের বাসিন্দা। কিন্তু, গত এক থেকে দেড় বছর ধরে তিনি শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন আপার বাগডোগরার স্টালিননগরে বাড়ি ভাড়া করে থাকছিলেন। আপার বাগডোগরায় তাঁর একটি কাপড়ের দোকানও রয়েছে। এই সেনা জওয়ানের স্ত্রী কার্যত শিলিগুড়ির সেনা জওয়ানদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

    সেনা জওয়ানের স্ত্রীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেমা মূলত বেছে বেছে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্ত্রীদের ‘টার্গেট’ করতেন। তাঁদের কাছ থেকে নানা অছিলায় টাকা ধার নিতেন। কখনও বাড়ি কেনার নাম করে, কখনও নিজের দোকানের প্রয়োজনের কথা বলে এই জওয়ান-পত্নীদের কাছ থেকে হেমা টাকা ধার নেন। কারও কাছ থেকে এক লক্ষ, কারও কাছ থেকে দুই লক্ষ, কারও কাছ থেকে আবার একযোগে ১০ লক্ষ টাকা নেন তিনি। সবমিলিয়ে জওয়ানদের স্ত্রীদের কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আর এক জওয়ান-পত্নীর বিরুদ্ধে। কিন্তু, পরিশোধ করেননি কোনওটাই। গত কয়েক দিন ধরে অভিযুক্ত জওয়ানের স্ত্রীর সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিতেরা। ১৭ জন জওয়ান-পত্নী শিলিগুড়ি (Siliguri) পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানায় অভিযুক্ত হেমা তামাংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    প্রতারিতদের কী অভিযোগ?

    প্রতারিতদের বক্তব্য, টাকা চাইতে গেলেও নানা অছিলায় তা এড়িয়ে যেতেন হেমা। গত একমাস ধরে তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। এমনকী, হেমার ফোনও বন্ধ রয়েছে। দেখা যায় এরকমভাবে বহু সেনা জওয়ানের স্ত্রীর কাছে সে টাকা হাতিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সকলে একজোট হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমাদের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে টাকা ফেরতের ব্যবস্থা করুক পুলিশ।

    শিলিগুড়ির (Siliguri) পুলিশ কমিশনারের কী বক্তব্য?

    এ বিষয়ে শিলিগুড়ির (Siliguri) পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, অভিযোগ জমা পড়েছে। একটি মামলাও রুজু করা হয়েছে। যেহেতু এটি সেনার বিষয়, তাই সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: স্ত্রীকে হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করেও নির্বিকার স্বামী! মেয়েকে নিয়ে ঘুরলেন এলাকায়

    Siliguri: স্ত্রীকে হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করেও নির্বিকার স্বামী! মেয়েকে নিয়ে ঘুরলেন এলাকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: স্ত্রীকে নৃশংসভাবে খুন করে, মেয়েকে নিয়ে পাড়ায় ঘুরে বেড়াচ্ছিলেন স্বামী। শিলিগুড়ির (Siliguri ) এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে, ঘটনায় তদন্ত নেমেছে স্থানীয় পুলিশ। মৃত স্ত্রীর নাম সোনালি মণ্ডল এবং অভিযুক্ত স্বামীর নাম রাহুল মণ্ডল।

    কীভাবে ঘটল (Siliguri)?

    স্থানীয় সূত্রে জানা গেছে, শিলিগুড়ির (Siliguri) শিবমন্দিরের চাউমিন মোড় এলাকায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেন স্বামী। খুনের পর পালিয়ে যাননি তিনি! মৃত স্ত্রীর দেহ ঘরে রেখে নিজের এলাকায় ঘোরাফেরা করছিলেন। সঙ্গে ছিল তাঁর মেয়ে। আবার পুলিশ সূত্রে জানা গেছে, খুন করে স্ত্রীর মৃতদেহের মাথার পাশে একটি প্লাস্টিক রেখে তার নিচে একটি গামলা রেখে দেওয়া হয়েছিল। শরীরের রক্ত যাতে বাইরে বেরিয়ে জানাজানি না হয়, সেই চেষ্টাই করা হয় বলে পুলিশের অনুমান। এই নির্মম খুনের ঘটনায় প্রতিবেশীদের মধ্যে তীব্র ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। সেই সঙ্গে ঘটনার কথা শুনে অনেকেই আঁতকে উঠেছেন। নিজের স্বামী কীভাবে খুন করলেন, এটা ভেবেই প্রতিবেশীরা অবাক হয়ে যাচ্ছেন। 

    পুলিশের বক্তব্য

    শিলিগুড়ি (Siliguri) পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম সোনালি মণ্ডল। খুনে অভিযুক্ত স্বামীর নাম রাহুল মণ্ডল। তাঁদের একটি ছোট্ট কন্যাসন্তানও রয়েছে। রাহুল নিজে কাঠ পালিশের কাজ করতেন বলে জানা গেছে। পুলিশ আরও জানিয়েছে, তাঁরা চাউমিন মোড়ে একটি ভাড়ার বাড়িতে থাকতেন। গত একমাস ধরে এই ভাড়ার বাড়িতে থাকছিলেন তাঁরা। সোমবার ভোর রাতে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাদ হয়। পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে অশান্তি চলছিল বলে জানা গেছে। ঘটনার দিনে ভোর বেলায় হাতুড়ি দিয়ে স্বামী, স্ত্রীর মাথায় আঘাত করে মাথা থেঁতলে খুন করে। খবর পেয়ে স্ত্রীর মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার করে, পুলিশ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। অপর দিকে মাটিগাড়া থেকে খুনের অভিযোগে স্বামী রাহুলকে পুলিশ গ্রেফতার করেছে। কী কারণে খুনের ঘটনা ঘটল, পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Siliguri: শিলিগুড়ির মেয়রের ওয়ার্ডে চলছে মদ, জুয়ার ঠেক, প্রতিবাদ করলেই হামলা, কী করছে পুলিশ?

    Siliguri: শিলিগুড়ির মেয়রের ওয়ার্ডে চলছে মদ, জুয়ার ঠেক, প্রতিবাদ করলেই হামলা, কী করছে পুলিশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়িতে খোদ মেয়র গৌতম দেবের ওয়ার্ডেই চলছে রমরমা মদ,জুয়ার আসর। শিলিগুড়ি (Siliguri) পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে সন্ধ্যা হতেই পাড়ায় পাড়ায় মদ,জুয়ার আড্ডা বসে। ফলে, সন্ধ্যা থেকে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা রাস্তায় বের হতে ভয় পান। চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এলাকার মানুষ। সম্প্রতি, মদের ঠেক চালানোর প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন এক এলাকার বেশ কিছু মানুষ। আর এই ওয়ার্ডের কাউন্সিলার শিলিগুড়ির গৌতম দেব হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    মেয়রের ওয়ার্ডে মদ,জুয়ার আসর নিয়ে কী বললেন স্থানীয় বাসিন্দারা?

    সম্প্রতি মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীর খুনের ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। একের পর এক অপরাধ ঘটে চলায় তিনি শিলিগুড়ি (Siliguri) পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন,  শিলিগুড়ি শহরে  ড্রাগ তথা মাদকের রমরমা কারবার চলছে।  পুলিশ কমিশনার ঠাণ্ডা ঘরে বসে বেতন নিচ্ছেন। সেজন্যই শিলিগুড়ি শহরের এইঅবস্থা। রাজ্য সভাপতির অভিযোগের পরও টনক নড়েনি পুলিশ প্রশাসনের। মেয়রের ওয়ার্ডে রমরমিয়ে চলছে মদ, জুয়ার আসর। বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ যে ঠিক ছিল তা ৩৩ নম্বর ওয়ার্ডের এই ঘটনাতেই প্রমাণিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, খোদ মেয়রের ওয়ার্ডে যদি এরকম অবস্থা চলে তাহলে না জানি অন্য এলাকায় কী চলছে? নাবালিকাকে খুনের ঘটনার পরও পুলিশের কোনও হেলদোল নেই।

    কী বললেন মেয়র?

    দুষ্কৃতীদের হাতে ওয়ার্ডবাসী আক্রান্ত হওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার মেয়র গৌতম দেব বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। একজনকে পুলিশ গ্রেফতার করেছে। শিলিগুড়ি (Siliguri) এলাকায় এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। তবে, এনজেপি  লাগোয়া এলাকায় এ ধরনের ঘটনা বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম কারণ রেলের পরিত্যক্ত কোয়ার্টার।

    কী বললেন আরপিএফের এক আধিকারিক?

    এ ব্যাপারে এলাকার নাগরিকরা এনজেপিতে এডিআরএমকে লিখিতভাবে জানিয়েছিলেন। এনজেপি’-র আরপিএফের আইসি এসকে খান বলেন, রেলের পরিত্যক্ত কোয়ার্টারগুলি যেখানে রয়েছে সেখানকার আইন-শৃঙ্খলার দায়িত্ব দেখার দায়িত্ব জেলা পুলিশের। কাজেই এক্ষেত্রে রেলের করণীয় কিছু নেই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে নিলামে চড়িয়েছেন’, কেন বললেন সুকান্ত?

    Sukanta Majumdar: ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে নিলামে চড়িয়েছেন’, কেন বললেন সুকান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে নিলামে চড়িয়েছেন। আর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে সার্কাস চলছে। বুধবার সন্ধ্যায় শিলিগুড়িতে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীর খুনের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি।

    মাটিগাড়ায় নিহত নাবালিকা ছাত্রীর বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar)

    মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীর খুনের ঘটনার প্রতিবাদে বিজেপি আগেই সরব হয়েছে। রাজ্যপালও ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে গিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। জানা গিয়েছে, এই ছাত্রী খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই নকশালবাড়ির হাতিঘিষায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। গত ১৫ অগাস্ট হাতিঘিষায় ছ’ জন মিলে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে। লজ্জা ও ভয়ে বিষয়টি সেই নাবালিকা গোপন রেখেছিল। কিন্তু, দিনের পর দিন তার চালচলনে পরিবারের লোকদের সন্দেহ হয়। জিজ্ঞেস করতেই সেই নাবালিকা কান্নায় ভেঙে পড়ে গোটা ঘটনা জানায়। তার পর গত মঙ্গলবার বাগডোগরা থানায় পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন পর পর দুটি ঘটনা নিয়ে সুকান্ত বলেন, আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনা পুলিশ কেন সময়মতো জানতে পারেনি। কেন মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হচ্ছে?

    মুখ্যমন্ত্রীকে কী বললেন সুকান্ত?

    সুকান্ত বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরও নাবালিকাদের ধর্ষণ, খুন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে নিলামে চড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের কী  অবস্থা! কোথাও গোর্খা সম্প্রদায়ের মেয়ে, কোথাও আদিবাসী, রাজবংশী মেয়েদের ধর্ষণ, খুন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সচেতন হওয়া উচিত। নাহলে ক্ষোভ,  আক্রোশ এ ধরনের ঘটনা আরও বাড়বে। এদের বিশেষ সম্প্রদায়কে দিয়ে টার্গেট করানো হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত। আর এর বিরুদ্ধে গোর্খা, আদিবাসী, রাজবংশী সম্প্রদায়ের মানুষের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে।

    শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে নিয়ে কী বললেন সুকান্ত মজুমদার?

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, প্রদীপের নীচে অন্ধকার। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে ঢিল ছোড়া দূরত্বে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হচ্ছে। গত ১৫ অগাস্ট হাতিঘিষায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। এতদিন পুলিশ তা জানতো না? একের পর এক মহিলাদের উপর যদি এই ধরনের আক্রমণ হয, তাহলে পুলিশ কমিশনারেট কী করছে? কমিশনারেট কী করতে রয়েছে, ঠান্ডা ঘরে বসে বসে মাইনে পাওয়ার জন্য, নাকি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে যোগসাজশ করে অপরাধ সংঘটিত করতে সাহায্য করার জন্য? এটা কমিশনারেট চলছে না, সার্কাস হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: ‘কন্যারাই সুরক্ষিত না হলে কন্যাশ্রী সফল হবে কীভাবে?’ কেন বললেন রাজ্যপাল?

    CV Ananda Bose: ‘কন্যারাই সুরক্ষিত না হলে কন্যাশ্রী সফল হবে কীভাবে?’ কেন বললেন রাজ্যপাল?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়ির মাটিগাড়ায় নৃশংসভাবে খুন হওয়া ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যপাল। রবিবার দুপুরে মাটিগাড়ায় ওই ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। প্রায় আধঘণ্টা তিনি মৃত ছাত্রীর বাবা ও মায়ের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এভাবে এই ছাত্রীকে খুনের ঘটনায় তিনি যে ব্যথিত এবং রাজ্যে কন্যা তথা মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তার ইঙ্গিত এদিন রাজ্যপালের বক্তব্যে পাওয়া গিয়েছে। রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে সাফল্য নিয়েও প্রশ্নের সুর শোনা গিয়েছে রাজ্যপালের বক্তব্যে।

    কী বললেন রাজ্যপাল? (CV Ananda Bose)

    এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে রাজ্যপাল (CV Ananda Bose) সোজা চলে যান মাটিগাড়ায় ওই মৃত নাবালিকা ছাত্রীর বাড়িতে। সেখান থেকে বেরিয়ে রাজ্যপাল শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করেন। রাজ্যপাল বলেন, মাটিগাড়ার ওই নাবালিকা ছাত্রীকে যেভাবে খুন করা হয়েছে তাতে আমি বাকরুদ্ধ। অত্যন্ত নিষ্ঠুর ঘটনা। বাংলায় কোনও কন্যার উপর এমন ঘটনা হওয়া উচিত নয়। পরিবারের পাশে আমি থাকব। কন্যা আছে বলেই কন্যাশ্রী। কন্যারাই  যদি সুরক্ষিত না হয় তাহলে কন্যাশ্রী সফল হবে কিভাবে? কন্যাদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আশা করব, দোষী দ্রুত উপযুক্ত শাস্তি পাবে।

    রাজ্যপাল চলে যেতেই প্রশ্ন উঠল, মুখ্যমন্ত্রী কেন এলেন না?

    রাজ্যপাল (CV Ananda Bose) ওই ছাত্রীর বাড়ি থেকে বেরিয়ে যেতেই এলাকাবাসী প্রশ্ন তোলেন, এক নাবালিকা ছাত্রীকে নির্মমভাবে খুন করার পরও মুখ্যমন্ত্রী কেন শিলিগুড়িতে এলেন না? এদিন রাজ্যপাল এসে ওই ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ায় মুখ্যমন্ত্রীর নিরবতা নিয়ে মুখর হন স্থানীয় নাগরিকরা। সকলেরই প্রশ্ন, এরকম ঘটনার পরও কেন মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও একবারের জন্য ওই ছাত্রীর বাবা- মা’র সঙ্গে দেখা করতে এলেন না। এদিন রাজ্যপালের সঙ্গে থাকা বিজেপির দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, মণিপুর নিয়ে বেশি ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই, সেখানে তিনি তাঁর প্রতিনিধি দল পাঠান। সেখানে কলকাতা থেকে ৫০০ কিলোমিটার দূরে শিলিগুড়িতে এক নাবালিকা ছাত্রীকে নির্মমভাবে খুন করার ঘটনা মুখ্যমন্ত্রীকে ব্যথিত করেনি,তাই তিনি এখনও আসেননি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: শিলিগুড়ির ছাত্রী খুনে ১২ ঘণ্টা বনধ, কেমন সাড়া মিলল পাহাড়ে?

    Siliguri: শিলিগুড়ির ছাত্রী খুনে ১২ ঘণ্টা বনধ, কেমন সাড়া মিলল পাহাড়ে?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করে খুনের প্রতিবাদে শনিবার পাহাড়ে ১২ ঘন্টার বনধ সর্বাত্মক ছিল। ছাত্রী খুনের ঘটনায় গ্রেফতার মহম্মদ আব্বাসের কঠোর শাস্তির দাবিতে এদিন পাহাড়বাসী  ১২ঘণ্টার বনধ স্বতস্ফুর্ত ভাবে সমর্থন করেন।

    পাহাড়ে বনধে কেমন প্রভাব পড়ল?

    ২০১৭ সালে পাহাড়ে শেষ বনধ হয়েছিল। গোর্খাল্যান্ডের দাবিতে যেভাবে বনধে পাহাড়ের সব কিছু বন্ধ থেকেছে এদিনও সেই ছবি দেখা গিয়েছে। এদিন  পাহাড় বনধের ডাক দিয়েছে গোর্খা সেবা সেনা। শনিবার সকাল থেকেই সেই বনধের প্রভাব দেখা গেল, গোটা পাহাড় জুড়ে। শুনশান ছিল পাহাড়ের রাস্তা। পাহাড়ের মানুষ স্বতস্ফূর্তভাবে এই বনধকে সমর্থন করায় পাহাড়ে থাকা পর্যটকদের এদিন হোটেলে কাটাতে হয়েছে। বিকালের দিকে দার্জিলিংয়ের ম্যালে কিছু পর্যটক ঘুরে বেড়ান। এদিন সকাল থেকেই শুনশান পাহাড়ের রাস্তা কয়েকটি গাড়ি চলাচল করলেও বন্ধ রয়েছে দোকানপাট। শিলিগুড়ি (Siliguri) লাগোয়া সুকন্যাতেও এদিন বনধ সর্বাত্মক ছিল। সেখানেও ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদ করেন বাসিন্দারা। এনজেপি স্টেশনে নেমে এদিন আর পর্যটকরা পাহাড়ে যেতে পারেননি। সেরকম পাহাড় থেকেও এদিন কেউ সমতলে আসতে পারেননি। ফলে, পাহাড়বাসীর উপর নির্ভর শিলিগুড়ির বাজারগুলি এদিন ফাঁকাই ছিল।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা বলেন, যেভাবে নাবালিকা ছাত্রীকে খুন করা হয়েছে তার সর্বত্র প্রতিবাদ হওয়া দরকার। এধরনের ঘটনাকে প্রশ্রয় দিলে আগামীদিনে সামাজিক বিপর্যয় দেখা দেবে। তাই খুনির কঠোর শাস্তির দাবিতে এদিনের বনধে পাহাড় সাড়া দিয়েছে। দার্জিলিঙয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, ছাত্রী খুনের প্রতিবাদে সর্বস্তরের মানুষ নিন্দায় সরব হয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্যও শিলিগুড়িতে এলেন না। অথচ তিনি মণিপুরে যাওয়ার সময় পান। এদিন পাহাড়বাসী বনধে সাড়া দিয়ে তাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতিরও প্রতি (Siliguri) বাদ করেছেন।

    কী বললেন শিলিগুড়ির মেয়র? (Siliguri)

    শিলিগুড়ি (Siliguri) কর্পোরেশনের মেয়র গৌতম দেব বলেন, যে ঘটনা ঘটেছে তাকে নিন্দা জানানোর আমাদের ভাষা নেই। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছি। অনেক আন্দোলন সংগঠিত হয়েছে। তবে, বনধ করে সাধারণ মানুষের আরও বেশি অসুবিধা হয়। এতে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: ধর্ষণে বাধা পেয়ে স্কুল ছাত্রীকে খুন, ধৃতের ফাঁসির দাবিতে উত্তাল শিলিগুড়ি আদালত চত্বর

    Siliguri: ধর্ষণে বাধা পেয়ে স্কুল ছাত্রীকে খুন, ধৃতের ফাঁসির দাবিতে উত্তাল শিলিগুড়ি আদালত চত্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশ প্রশাসনের উপর ভরসা হারিয়ে স্কুল ছাত্রীর খুনিকে নিজেই শাস্তি দিতে আদালতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন হতভাগ্য মা। না পেরে কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে মেয়ের খুনির ফাঁসি চাইলেন তিনি। একই দাবিতে বিভিন্ন সংগঠনের মহিলাদের বিক্ষোভে মঙ্গলবার উত্তাল হল শিলিগুড়ি (Siliguri) আদালত চত্বর। এদিন বিকালেও ধৃত যুবককে আদালত থেকে নিয়ে যাওয়ার পথে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। সেই একই দাবিতে বিভিন্ন সংগঠনের মহিলা সদস্যরা পুলিশের গাড়ি আটকে রাস্তা অবরোধ করে। শেষে উত্তেজিত জনতাকে সরাতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ।

     ঠিক কী ঘটেছিল? (Siliguri)

    সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিলিগুড়ির (Siliguri) মহকুমা মাটিগাড়া এলাকার একাদশ শ্রেণির এক ছাত্রী খুন হয়। জঙ্গলে ঘেরা পরিত্যক্ত একটি ঘরে সেই ছাত্রীর মাথা থেঁতলানো মৃতদেহ উদ্ধার হয়। অভিযুক্ত যুবক এই ছাত্রীর পথ আটকায়। রাস্তাটি ফাঁকা ছিল বলে  তাকে রাস্তার পাশে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বাধা পেয়ে তাকে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীকে চিহ্নিত করে সোমবার গভীর রাতে মাটিগাড়া লেলিন কলোনি থেকে মহম্মদ আব্বাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ওই যুবককে নিয়ে আদালতে ঢোকার মুখেই পুলিশকে একদল মহিলা ও মৃত ওই ছাত্রীর মায়ের বিক্ষোভের মুখে পড়তে হয়। অন্যদের সঙ্গে ওই ছাত্রীর মাও পুলিশের গাড়ি ঘিরে ধরে ধৃত যুবককে  হাতে তুলে দেওয়ার জন্য চিৎকার করতে থাকেন। ততক্ষণে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী মহিলাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। প্রতিরোধ ঠেলে পুলিশ ধৃত যুবককে আদালতের লকআপে ঢুকিয়ে দেয়। তখন কাঁদকে কাঁদতে মৃত ছাত্রীর মা বলেন, আমার একটাই সন্তান ছিল। আমার সাদাসিধা মেয়েকে যে মেরেছে তাকে আমি মারতে চাই। এই পুলিশের উপর আমার ভরসা নেই। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমার মেয়ের খুনির ফাঁসি দিন। 

    মুখ্যমন্ত্রীর রাজত্বে স্কুল ছাত্রীরাও নিরাপদ নয়, সরব আদালত চত্বরে বিক্ষোভকারী মহিলারা

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নারী শক্তি নামে একটি সংগঠনের সদস্যরা। সংগঠনের সভানেত্রী প্রতিমা যোশী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরও কেন মহিলাদের নিরাপত্তা নেই? কেন একজন নাবালিকা ছাত্রী স্কুল থেকে নিশ্চিন্তে বাড়িতে ফিরতে পারবে না। দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে প্রাণ হারাতে হবে? ধৃত যুবককে শিক্ষা দিতে এদিন আমরা শিলিগুড়ি (Siliguri) আদালত চত্বরে জমায়েত হয়েছিলাম।

     কী বলছে পুলিশ?

    শিলিগুড়ি (Siliguri) মেট্রোপলিটন পুলিশের এডিসিপি অভিষেক গুপ্তা বলেন, মাটিগাড়ার ওই এলাকায় সিসিটিভির ফুটেজ দেখে এবং কিছু সূত্র মারফত আমরা অপরাধীকে চিহ্নিত করি। রাত দুটো নাগাদ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ধর্ষণের চেষ্টায় বাধা পেয়ে ওই যুবক নাবালিকা ছাত্রীকে মাথা থেঁতলে খুন করেছে। এখন জেরা করে খুনের রহস্য উন্মোচন করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: ভোটার তালিকায় কারচুপি রুখতে শিলিগুড়িতে বৈঠক বিজেপির, কী সিদ্ধান্ত নেওয়া হল?

    Siliguri: ভোটার তালিকায় কারচুপি রুখতে শিলিগুড়িতে বৈঠক বিজেপির, কী সিদ্ধান্ত নেওয়া হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্য লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যের শাসকদল ভোটার তালিকায় যাতে কারচুপি করতে না পারে তারজন্য নজরদারি চালাবে বিজেপি। এজন্য বিশেষ অভিযানে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ভোটার চেতনা মহাঅভিযান।’ রবিবার বিজেপির শিলিগুড়ি (Siliguri) সাংগঠনিক জেলা কার্যালয়ে উত্তরবঙ্গে বিজেপির ৯টি সাংগঠনিক জেলাকে নিয়ে এই বিষয়ে বৈঠক হয়। এই বৈঠক উপস্থিত ছিলেন সাংসদ তথা দলের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত রাজকুমার চাহার, বিধায়ক দীপক বর্মন, বিজেপির রাজ্য সহ-সভাপতি সঞ্জয় সিংহ, উত্তরবঙ্গের সব বিজেপি বিধায়ক এবং উত্তরবঙ্গের জেলা সভাপতিরা।

    ‘ভোটার চেতনা মহাঅভিযানে’ কী কী করা হবে? (Siliguri)

    বিজেপির রাজ্য সহ-সভাপতি সঞ্জয় সিং বলেন, আমরা মানুষের মধ্যে ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে সচেতনতা প্রচার করব। এমন অনেক ভোটার রয়েছেন তাদের ভোটার কার্ড থাকলেও ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। আবার অনেকে মারা গিয়েছেন, তাদের ভোটার তালিকায় নাম থেকে গিয়েছে। এই সংযোজন ও সংশোধন করার পাশাপাশি খুঁজে বের করা হবে বয়স হওয়া সত্বেও কারা এখনও ভোটার তালিকায় নাম তোলেননি। কেননা প্রত্যন্ত অঞ্চলে এমন ঘটনা দেখা যায় যে, বহু মানুষ নানান ঝামেলার কারণে ভোটার তালিকায় নাম তুলতে চান না। অনেকে জানে না কোথায় কীভাবে ভোটার তালিকায় নাম তুলতে হয়। আমরা এই দিকটিতে ভোটারদের মধ্যে সচেতনতা আনার জন্য এই ‘ভোটার চেতনা মহাঅভিযান’ কর্মসূচি নিয়েছি। আগামী ২৫ ও ২৬ অগাস্ট উত্তরবঙ্গে আমাদের ৯টি সাংগঠনিক জেলায় বুথ স্তর পর্যন্ত এই কর্মসূচির অঙ্গ হিসেবে অভিযান চলবে। এদিন শিলিগুড়িতে (Siliguri) সাংগঠনিক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

    ভোটার তালিকায় কারচুপি প্রসঙ্গে কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির রাজ্য সহ-সভাপতি  সঞ্জয় সিং বলেন, সরকারিভাবে যারা ভোটার তালিকা সংশোধন ও সংযোজনের কাজ করেন তাঁরা অনেক জায়গাতেই যান না। ঠিক মতো বাড়ি বাড়ি পৌঁছন না। এতে ভোটার তালিকার বাইরে থেকে যান অনেকে। আবার মারা গিয়েও অনেকের নাম ভোটার তালিকায় জ্বলজ্বল করে। বিজেপির শিলিগুড়ি (Siliguri) সাংগঠনিক জেলা সভাপতি অরূপ মণ্ডল বলেন, ভোটার তালিকায় রাজ্যের শাসক দল প্রভাব খাটিয়ে কারচুপি করে থাকে। দেখা গিয়েছে সরকারিভাবে যারা ভোটার তালিকার কাজ করেন তাদের বেশিরভাগই রাজ্যের  শাসক দলের বিভিন্ন সংগঠনের নেতা বা সদস্য। তাই আমরা এব্যাপারে মানুষকে সচেতন ও সতর্ক করে তুলতে এই অভিযান চালিয়ে যাব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: এলাকায় দাদাগিরি! শিলিগুড়িতে আতঙ্কিত ব্যবসায়ীদের পাশে বিজেপি বিধায়ক

    Siliguri: এলাকায় দাদাগিরি! শিলিগুড়িতে আতঙ্কিত ব্যবসায়ীদের পাশে বিজেপি বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: মাথায় স্থানীয় এক তৃণমূল নেতার হাত রয়েছে। আর সেই সাহসেই প্রকাশ্যে এক ব্যক্তির  দাদাগিরি চালাচ্ছে এলাকায়। আর তার দাদাগিরি অত্যাচারে অতিষ্ঠ শিলিগুড়ির (Siliguri) শক্তিগড় এলাকার ব্যবসায়ীরা। এলাকার তৃণমূল কাউন্সিলার, পুলিশ এবং শিলিগুড়ির মেয়র সবাইকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। চরম আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা।

    ঠিক কী অভিযোগ? 

    শিলিগুড়ি (Siliguri) পুরসভায় তৃণমূলের বোর্ড ক্ষমতায় রয়েছে। এই পুরসভারই এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গোবিন্দ দাস নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে মূলত অভিযোগ, শক্তিগড় এলাকায় টাকা না দিয়ে দোকান থেকে জিনিসপত্র সে তুলে নিয়ে যায়। রাতে বাড়ি ফেরার সময় মহিলা ব্যবসায়ীর পিছু নিয়ে অশ্লীল গালাগালাজ এবং প্রাণনাশেরও হুমকি দেয়। পুলিশে অভিযোগ জানিয়েও অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই নীরবতায় অভিযোগ উঠেছে ওই ব্যক্তির পিছনে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের প্রশ্রয় রয়েছে। গোবিন্দ দাস নামে ওই ব্যক্তি দিনের পর দিন এই কাণ্ড ঘটিয়ে চলায় ব্যবসায়ীরা এখন দোকান খুলতে ভয় পাচ্ছেন।

    কী বলছেন ব্যবসায়ীরা? (Siliguri) 

    সোমা সেনগুপ্ত নামে এক ব্যবসায়ী বলেন, রাতে আতঙ্কে থাকি। ওই ব্যক্তি বহুদিন ধরেই এমন ঝামেলা করছে। গত বুধবার রাতে দোকান বন্ধ করে ফেরার সময় একই ঘটনা ঘটায়। বৃহস্পতিবার এনজেপি থানায় অভিযোগ দায়ের করি গোবিন্দ দাস নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। শনিবার মেয়রকে জানালে তিনি আশ্বাস দিয়েছিলেন। কিন্তু,  কোনও ব্যবস্থা হয়নি। উল্টে শনিবার রাতেই আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছে সে। শিলিগুড়ির (Siliguri) শক্তিগড় পিডব্লুইডি মোড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক পার্থ ঘোষ বলেন, অনেকদিন ধরেই এই ঘটনা ঘটছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় জানানোর পরও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।

    আতঙ্কিত ব্যবসায়ীদের পাশে বিজেপি

    রবিবার ওই এলাকার ব্যবসায়ীদের পাশে দাঁড়ান বিজেপির স্থানীয় বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এদিন দুপুরে তিনি ওই এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সোমা সেনগুপ্তের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে শিখা দেবী বলেন, গোটা রাজ্যে এই গুন্ডারাজ চলছে। শাসকদলের মদত রয়েছে বলেই পুলিশও ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। একজন মহিলা ব্যবসায়ী দোকান করে রাতে বাড়ি ফিরতে পারছেন না। রাস্তায় পিছু করে অশ্লীল গালাগালি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু,তৃণমূলের মদতে এই গুন্ডাগিরি চালতে দেব না।

    তৃণমূলের মেয়র ও কাউন্সিলার কী বললেন?

    তৃণমূল কাউন্সিলার মৌসুমী মণ্ডল  বলেন, গোটা বিষয়টি শোনার পর আমি পুলিশে জানিয়েছি। পুলিশ কেন ব্যবস্থা নেয়নি খোঁজ নিয়ে দেখতে হবে। বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত। শনিবার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে মেয়র সোমাদেবীর অভিযোগ শুনে তাঁকে বলেছিলেন, এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়। পুলিশকে বলব যাতে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share