Tag: South 24 Parganas

South 24 Parganas

  • South 24 Parganas: গোষ্ঠী সংঘর্ষে তৃণমূলের কর্মীকে কুপিয়ে খুন! বারুইপুরে তীব্র উত্তেজনা

    South 24 Parganas: গোষ্ঠী সংঘর্ষে তৃণমূলের কর্মীকে কুপিয়ে খুন! বারুইপুরে তীব্র উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক যুবককে কুপিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুর থানার অন্তর্গত বলবনা এলাকায়। নিহতের নাম সইদুল শেখ (৪০)। পুলিশের অনুমান, এলাকায় গোষ্ঠী সংঘর্ষের কারণে এই হত্যা হয়েছে। স্থানীয় মানুষের দাবি, তৃণমূলের দক্ষ সংগঠক ছিলেন তিনি। সম্প্রতি তাঁর প্রচুর সম্পত্তিও বৃদ্ধি হয়েছিল। পথের কাঁটা সরাতেই কি খুন? তৃণমূলের অবশ্য অভিযোগ, বিরোধীরা খুন করেছে। পাল্টা বিজেপি অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই হত্যার কারণ বলে দাবি করা হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

    পরিবারের অভিযোগ (South 24 Parganas)

    নিহত সইদুল শেখের স্ত্রী মাজেদা বিবির অভিযোগ, “এলাকায় খেলার মাঠকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই সইদুলকে শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লাঠি, রড দিয়ে বেধড়ক পেটানো হয়। সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর সইদুল শেখের পরিবারের সদস্যরা রাতেই তাঁকে বারুইপুর (South 24 Parganas) মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানেই রবিবার ভোরে মৃত্যু হয় তাঁর।” সেই সঙ্গে মেয়ে রোহিণী খাতুন বলেন, “মাঠে গাড়ি চালাতে গিয়েছিল বলেই প্রথমে বচসা হয়। এরপর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাবাকে পিছন থেকে মাথায় কোপ দেওয়া হয়। এরপর মাটিতে ফেলে ব্যাপক মারধর করে। রাজনৈতিক শত্রুতার জেরে এবং প্রতিহিংসার কারণে বাবাকে খুন করা হয়েছে।” মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই সেখানে নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই হত্যার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

    পুলিশের বক্তব্য

    বারুইপুর (South 24 Parganas) পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি মাঠ নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সেই মাঠেই নিজের গাড়ি রেখেছিল সইদুল। আর এই কারণে আইজুল, সাদ্দাম, খোকন, কালো, সাগিররা তাঁকে বেধড়ক মারধর করে। এমনকি তাঁকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করে ওই দুষ্কৃতীরা। সেই সঙ্গে মাথায় কোপও দেওয়া হয়। এই প্রসঙ্গে পুলিশ আরও জানিয়েছে অনুমান করা হচ্ছে সইদুলের প্রতিপত্তি বাড়ছিল বিগত কয়েক বছর ধরে। সেটাই সহ্য করতে পারছিল না অভিযুক্তরা। ফলে পরিকল্পনা করে খুন করা হয়েছে তাঁকে।

    আবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় দক্ষ সংগঠন তৈরি করেছিল সইদুল। তাঁর নেতৃত্বেই গত পঞ্চায়েতে এই এলাকায় বিজেপি, সিপিএম দাঁত ফোটাতে পারেনি। সেই কারণেই পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

    বিজেপর বক্তব্য

    এলাকার (South 24 Parganas) বিজেপির এক নেতার বক্তব্য, “এই হত্যা এলাকার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ ছাড়া আর কিছু না। পুলিশ ঠিক করে তদন্ত করলেই সত্য উঠে আসবে। এই জেলায় যত খুন হয়েছে সব তৃণমূল নেতাদের দ্বারাই হয়েছে।”

    তৃণমূলের বক্তব্য

    এলাকার (South 24 Parganas) তৃণমূল নেতা গৌতম দাস বলেন, “পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-সিপিএম হারার পর থেকেই সইদুলকে টার্গেট করা হচ্ছিল। মাঠের মধ্যে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হইয়েছে। আমরা হত্যার বিচার চাই”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “ভোট লুট, অগণতান্ত্রিক কার্যকলাপে সেরা অভিষেকের ডায়মন্ড হারবার” কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: “ভোট লুট, অগণতান্ত্রিক কার্যকলাপে সেরা অভিষেকের ডায়মন্ড হারবার” কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র হল ডায়মন্ড হারবার। এবার এই জেলাকে এই বছর ডায়মন্ড হারবার জেলা পুলিশ ‘সুরক্ষিত পুলিশ জেলা’ বলে ঘোষণা করছে। অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে এই ঘোষণাকে বিনিময় করে অভিনন্দন জানিয়েছেন। কার্যত এই বিষয়কে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তীব্র কটক্ষ করেছেন। তিনি বলেছেন, “ভোট লুট, অগণতান্ত্রিক কার্যকলাপে সেরা অভিষেকের ডায়মন্ড হারবার”।

    কী বলেছেন অভিষেক?

    তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটা খুব খুশির খবর, আমি অত্যন্ত আনন্দিত। ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে ২০২২ সালের জন্য সেরা সুরক্ষিত জেলা হিসেবে নির্বাচিত করেছে। এই সাফল্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা। প্রত্যেক ব্যক্তির জন্য বিশাল প্রশংসা, যাঁরা এটিকে সম্ভব করেছেন। এই সম্মান আমার জেলার জন্য অত্যন্ত সুখবর।” এই বক্তব্যকেই তীব্র সমালোচনা করেন শুভেন্দু (Suvendu Adhikari)।

    শুভেন্দুর পালটা বক্তব্য (Suvendu Adhikari)

    রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সাম্পাদকের কথায় তাঁর সংসদীয় ক্ষেত্রকে শিরোনাম করতে চেয়েছেন বলে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু (Suvendu Adhikari) তীব্র সমালোচনা করেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে পাল্টা লেখেন, “কারও রাজত্বকে শীর্ষ স্থানে দেখানোর প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। পুলিশের এই আচরণে আমি অত্যন্ত বিস্মিত। কার্যত পুরস্কারের নামে এখানে বিষয়কে ছোট করা হয়েছে। এর যাথার্থ নামকরণ করা উচিত ছিল বিরোধিতা দমনের জন্য সেরা জেলা ডায়মন্ড হারবার। অগণতান্ত্রিক কার্যকলাপ, ভোট লুট এবং সেরা বেআইনি কার্যকলাপের জেলা হল এই অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার।”

    পুলিশ প্রশাসন প্রত্যেক বছর ঘোষণা করে থাকে

    রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রত্যেক বছর এই ধরনের একটি ঘোষণা করা হয়ে থাকে। ২০২২ সালের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডায়মন্ড হারবারকে নির্বাচন করা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়, এই জেলায় অপরাধ প্রবণতা অনেকটাই কম। সাধারণ মানুষের নিরাপত্তার দিক থেকে অনেকটাই সুরক্ষিত।

    বিজেপির অবশ্য দাবি, কার্যত ভাইপোকে মডেল করতে পুলিশ এই কাজ করেছে। গত বিধানসভা, পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের জনজীবন সবথেকে বেশি বিপন্ন হয়েছে এই জেলায়। বোমা বিস্ফোরণ, গোষ্ঠী সংঘর্ষ, হত্যা, ধর্ষণ এবং অনুপ্রবেশের সমস্যা সব থেকে বেশি এই জেলায় হয়েছে। শুভেন্দু (Suvendu Adhikari) আগেও বারবার সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে সরব হয়েছেন। তাই লোকসভার ভোটের আগে পুলিশকে ব্যবহার করে ভাইপো নিজের ছবিটা বদলাতে চাইছেন। ঠিক এমনটাই মনে করছেন রাজনীতির একাংশের মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: দলের নেতাদের ‘সঙ্গ’ দিতে অস্বীকার করায় ঘরবন্দি তৃণমূলের মহিলা কাউন্সিলার!

    South 24 Parganas: দলের নেতাদের ‘সঙ্গ’ দিতে অস্বীকার করায় ঘরবন্দি তৃণমূলের মহিলা কাউন্সিলার!

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুরে তৃণমূল নেতাদের দৌরাত্ম্য এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে ঘরবন্দি ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার পাপিয়া হালদার। দলের এক অংশের নেতারা এলাকায় ব্যাপক তোলাবাজি করছে বলে অভিযোগ তোলেন তিনি। সেই সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা প্রতীক দে’র বিয়ের প্রস্তাব অস্বীকার করায় মারধর, হেনস্থার হুমকি দেওয়ার অভিযোগও তুলে বিস্ফোরক হন এই কাউন্সিলার। এমনকি বাড়ির বাইরে বের হলে কটূক্তি এবং অশ্রাব্য গালিগালাজ শুনতে হয় তাঁকে। অবশেষে থানায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের কাছে খোদ তৃণমূলের মহিলা কাউন্সিলারই সুরক্ষিত নন। ঘটনায় তৃণমূল দলের মধ্যেই তীব্র বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। 

    ঠিক কী অভিযোগ করলেন কাউন্সিলার (South 24 Parganas)?

    সোনারপুরের (South 24 Parganas) তৃণমূল কাউন্সিলার পাপিয়া হালদার অভিযোগ করে বলেন, “আমাকে যে কারণে মানুষ নির্বাচিত করেছেন সেই কাজ আমি করতে পারছি না। এমনকি আমি ঘর থেকে এলাকায় বাইরে বের হতে পারছি না। আমাকে ঘরবন্দি করে রেখেছে দলের কিছু দুষ্কৃতী। আমাকে তৃণমূল নেতাদের সঙ্গ দিতে হবে বলে চাপ দেওয়া হচ্ছে। বলা হয় তাদের সকল চাহিদা পূরণ করতে হবে আমাকে। আর যদি আমি তা না করি, তা হলে বাড়ির বাইরে বের হলে মারধর করা হবে আমাকে। এমনকি আমার সমস্ত অফিস তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। আমি আমার এক অফিসে গেলে আমার সামনেই অফিসে তালা মেরে অফিস থেকে বের করে দেয় আমাকে। সাধারণ মানুষের জন্য এলাকায় আমি কোনও কাজ করতে পারছি না। অত্যন্ত ভয়ে রয়েছি। ”

    মূল অভিযুক্ত কে?

    সোনারপুরের (South 24 Parganas) তৃণমূল কাউন্সিলার পাপিয়া হালদার এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে প্রতীককুমার দে নামক যুব তৃণমূল নেতার কথা বলেন। এই তৃণমূল নেতা এলাকার প্রভাবশালী। তিনি আগে এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর ছিলেন। পাপিয়া হালদার আরও বলেন, “আমার বাড়ির সামনে এসে রাতের বেলায় আমাকে এবং পরিবারকে হুমকি দেয়। মাদকাসক্ত হয়ে বাড়ির সামনে অশ্লীল মন্তব্য করে। আমি মানসিক ভাবে খুব বিপর্যস্ত। পুলিশের কাছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। সেই সঙ্গে দলকে পাশে থাকার কথা বলেছি।”

    তৃণমূল নেতার বক্তব্য

    অপরদিকে অভিযোগের কথা সম্পূর্ণ অস্বীকার করে সোনারপুরের (South 24 Parganas) তৃণমূল নেতা প্রতীককুমার দে বলেন, “দল তদন্ত করলে সমস্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হবে। দলের যা সিদ্ধান্ত আমি মাথা পেতে নেবো। আমি যে কোনও রকম তদন্তের জন্য প্রস্তুত।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Fishery: শুধু তৃণমূল নেতারা নন, একই রোগ সরকারি দফতরেও! ফিশারি থেকে দেদার মাছ চুরি!

    Fishery: শুধু তৃণমূল নেতারা নন, একই রোগ সরকারি দফতরেও! ফিশারি থেকে দেদার মাছ চুরি!

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় আছে, রক্ষকই ভক্ষক। আর তা যেন বাস্তবে প্রমাণিত হল রাজ্য সরকারের ফিশারিতে (Fishery)। দক্ষিণ ২৪ পরগনার দশ মাইল এলাকায় ২০১১ সালে রাজ্য সরকারের এসএফডিসি ডিপার্টমেন্টের উদ্যোগে প্রায় ১০০ বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে তৈরি করা হয় ফিশারি। উদ্দেশ্য, স্থানীয় মৎস্যজীবীরা যাতে এই ফিশারির মাধ্যমে অল্প পয়সায় মাছ কিনে তা বাইরে বিক্রি করতে পারেন। আর এই ফিশারিতেই দিনের পর দিন রাতের অন্ধকারে চুরি যাচ্ছিল মাছ। তারই তদন্ত নেমে উঠে এল এক সরকারি আধিকারিকের নাম প্রদীপ মণ্ডল, যিনি ওই ফিশারির দায়িত্বে ছিলেন।

    থানায় অভিযোগ দায়ের (Fishery)

    এলাকার গরিব মৎস্যজীবীরা এই ফিশারির মাধ্যমে বেশ কয়েক বছর ধরে অল্প পয়সায় মাছ বিক্রি করে বেশ লাভবান হচ্ছিলেন কিন্তু দিনের পর দিন মাছ চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ফিশারির প্রজেক্ট ইনচার্জের দায়িত্বে থাকা অভিষেক পাত্র প্রথমে স্থানীয় মানুষদের সন্দেহ করলেও পরবর্তী সময়ে হাতেনাতে ধরা পড়ে, ওই ফিশারির দায়িত্বে থাকা আর এক সরকারি কর্মচারী প্রদীপ মণ্ডলের কীর্তি। তিনি নাকি রাতের অন্ধকারে ওই ফিশারি (Fishery) থেকে মাছ চুরি করে অসাধু ব্যবসায়ীদের কাছে বেশি মুনাফায় বিক্রি করছিলেন। আর এই বিষয় নিয়ে ফিশারির প্রজেক্ট ইনচার্জ অভিষেক পাত্র ফেজারগঞ্জ থানায় প্রদীপ মণ্ডলের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    ডেপুটেশন স্থানীয় মৎস্যজীবীদের (Fishery)

    এখনও পর্যন্ত দোষী গ্রেফতার না হওয়ার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ফিশারি ইনচার্জ-এর কাছে শুক্রবার ডেপুটেশন জমা দেন স্থানীয় মৎস্যজীবীরা। তাঁদের দাবি, যিনি এই ঘটনার সাথে যুক্ত, তাঁকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং ফিশারি পুনরায় চালু করা হোক। ফিশারি (Fishery) বন্ধ হয়ে গেলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন তাঁরা। অন্যদিকে এই বিষয় নিয়ে প্রদীপ মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তিনি এই ঘটনার সাথে কোনও ভাবেই যুক্ত নন। তাঁকে পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: চাষিদের ধান কেনায় সরকারি অফিসারদের সামনেই কাটমানি! ব্যাপক শোরগোল

    South 24 Parganas: চাষিদের ধান কেনায় সরকারি অফিসারদের সামনেই কাটমানি! ব্যাপক শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের ধানকেনায় চলেছে চরম দুর্নীতি। পাথরপ্রতিমায় সরকারি অফিসারদের সামনে মিল মালিককে কুইন্টাল পিছু আড়াই কিলো কাটমানি দিতে হচ্ছে গরিব চাষিদের। অবশ্য কর্তৃপক্ষের দাবি, ধানে তুষ বা খোসা রয়েছে। যার জন্য আড়াই কিলো করে ধান বাদ দিতে হচ্ছে চাষিদের। এনিয়ে চাষিদের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

    কৃষকদের বক্তব্য (South 24 Parganas)

    সুন্দরবনের (South 24 Parganas) চাষি সুনীল মণ্ডল বলেন, “বর্ষায় বাঁধ ভেঙে মাঠে নোনা জল ঢুকে চাষের বড় ক্ষতি হয়ে গিয়েছিল। অন্য দিকে চাষের সময় অনাবৃষ্টি, আবার ধান কাটার সময় অকাল বর্ষনে ধান নষ্ট হয়েছে। এর পরেও কিছু ধান তুলে বাড়ি ফিরেছি আমরা। আর সেই ধান এবার রাজ্য সরকারের খামারে বিক্রি করে করতে গিয়ে দিতে হচ্ছে কাটমানি। আমাদের ভাতে মারার কাজ করছে প্রশাসন।” আরেক চাষি সুভাষচন্দ্র মণ্ডল বলেন, “একে প্রকৃতির মারও, তারপরে চলছে প্রকাশ্যে চুরি।”

    সরকারি কর্মচারী-মিল মালিকের বক্তব্য

    এলাকার (South 24 Parganas) সরকারি এক আধিকারিক শেখ কুতুবুদ্দিন বলেন, “এই বিষয়ে আমরা কিছুই জানি না। যা ধান বেশি নেওয়া হচ্ছে, তার সবটাই মিল মালিকের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এমনকি ধানের খোসা বা তুষের জন্য মেশিন ঠিক করেছে মিলের মালিকেরাই। কিন্তু অন্যদিকে মিল কর্তৃপক্ষের তরফ থেকে চাঁদু হাতি বলেন, “এই বিষয় নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়েই চাষিদের সাথে কথা হয়েছে এবং আড়াই কেজি করে ধান বেশি নেওয়ার কাজ চলছে।” ফলে একদিকে যখন চাষের ক্ষতির কারণে চাষিদের মাথায় হাত পড়েছে, তখন এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করলেও কেউই দায় নিতে চাইছে না কাটমানির বিষয়ে। কিন্তু কৃষকদের বক্তব্য, তাঁরা ধান বিক্রির মূল্য পাচ্ছেন না।

    বিজেপির বক্তব্য

    ঘটনায় স্থানীয় (South 24 Parganas) বিজেপির নেতা অরুণাভ দাস অভিযোগ করে বলেন, “রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী নিজেই জেলে। তাঁর চেলারা আর কতটা ভালো হবে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সমস্যার সমাধান চাই আমরা। পরোক্ষভাবে কাটমানির মতো ধানও দিতে হচ্ছে মিল মালিকদের। সরকারি আধিকারিকদের পাশে বসে মিল মালিকরা সেই ধান কড়ায় গন্ডায় বুঝে নিচ্ছে চাষিদের কাছ থেকে। অবিলম্বে এই দুর্নীতি বন্ধ না হলে বড় আন্দোলনের পথে নামবো আমরা ।” স্থানীয় তৃণমূল কর্মী মৃণালকুমার মাঝি বলেন, “অভিযোগ সম্পর্কে আমি জানি না। খোঁজ নেবো।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: শিশুকে ধর্ষণ করে খুন! এই প্রথম ফাঁসির নির্দেশ দিল বারুইপুর আদালত

    South 24 Parganas: শিশুকে ধর্ষণ করে খুন! এই প্রথম ফাঁসির নির্দেশ দিল বারুইপুর আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছিল এক যুবক। এর পরেই পকসো-সহ একাধিক ধারায় মামলা শুরু হয় অভিযুক্তের বিরুদ্ধে। মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে আদালত। এ দিন ফাঁসির নির্দেশ দেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (১) সন্দীপকুমার মান্না। আদালত সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম আজগর আলি খাদি মুন্সারি (৩৮)। আজগরের আইনজীবী বিপ্লব রায়মণ্ডল বলেন, আজগর নির্দোষ। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।

    ঠিক কী ঘটনা ঘটেছিল? (South 24 Parganas)

    আদালত সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া শিশুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুর থানা এলাকায়। ধর্ষণ করে খুন করা শিশুর বাবার সহকর্মী ছিল সাজাপ্রাপ্ত আজগর। এলাকাতেই একটি প্রকল্পে কাজ করত সে। সেই সূত্রে বাচ্চাটির বাড়িতে যাতায়াত ছিল আজগরের। তার বাড়িও নরেন্দ্রপুর থানা এলাকাতেই। ২০১৯ সালের ১৫ জুলাই ঘটনার দিন আজগর বছর ছয়েকের ওই শিশুটির বাড়িতে গিয়ে তাকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কোলে করে তুলে নিয়ে যায়। এরপরে প্রকল্পের পাঁচিল-ঘেরা একটি জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে সে। পরে জঙ্গলে দেহ ফেলে পালিয়ে যায়। আজগর যখন বাড়ি থেকে শিশুটিকে কোলে নিয়ে বেরোচ্ছিল, তখন তা চোখে পড়ে যায় এক জনের। মেয়ের খোঁজ না পেয়ে তাই তার মা-বাবা ওই যুবকের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিল আজগর। তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসী। শেষমেশ ঘটনার ছ’দিন পর ২১ জুলাই আজগরকে গ্রেফতার করে পুলিশ। সে দিনই তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে শিশুটির দেহ উদ্ধার করা হয়।

    সরকারি আইনজীবী কী বললেন?

    সরকারি আইনজীবী রুনুরাজ মণ্ডল বলেন, শিশুকে ধর্ষণ করে খুনের অপরাধে ফাঁসিই উপযুক্ত সাজা। আদালতের রায়ে আমরা খুশি। বারুইপুর আদালতে পকসো মামলায় এই প্রথম ফাঁসির আদেশ হল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 parganas: এই কি তৃণমূলের ‘উন্নয়নের জোয়ার’? দীর্ঘ ৩৫ বছরেও বাঁশের সেতু পাকা হল না!

    South 24 parganas: এই কি তৃণমূলের ‘উন্নয়নের জোয়ার’? দীর্ঘ ৩৫ বছরেও বাঁশের সেতু পাকা হল না!

    মাধ্যম নিউজ ডেস্ক: সরু একটি বাঁশের সেতু। আর তার ওপর দিয়েই নিত্যদিন প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। এর অধীনে বটতলা এলাকায় এমনই ছবি দেখা গেল। এলাকার স্থানীয় মানুষদের (South 24 parganas) দাবি, দীর্ঘ ৩৫ বছর ধরে একটি বাঁশের সাঁকোর ওপর দিয়েই প্রাণ হাতে করে পারাপার করতে হয় ২০০ থেকে ২৫০টি পরিবারকে। আর এই বেহাল সাঁকো এখনও পর্যন্ত বেহাল হয়েই পড়ে রয়েছে। এটি বটতলা ও দুর্গানগর-দুটি গ্রামের সংযোগকারী সাঁকো। নিত্যদিনই এলাকার মানুষজনকে পড়তে হয় বহু অসুবিধায়। স্কুল, কলেজ পড়ুয়া, প্রসূতি মা কিংবা রোগীর পরিবারের লোকজনের এই বাঁশের সাঁকোর উপর দিয়েই নিত্যদিন যাতায়াত করতে হয়। এমনকি কয়েকবার পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে। তারপরেও হেলদোল নেই প্রশাসন থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের। এলাকার মানুষজনের আরও অভিযোগ, ভোটের সময় প্রতিশ্রুতি মেলে এই বেহাল সাঁকো মেরামতের কাজ হবে। শুধু প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজ আর হয় না।

    রাজনীতির টানাপোড়েন (South 24 parganas)

    তবে বিষয়টি নিয়ে বর্তমান নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের (South 24 parganas) প্রধান প্রিয়াঙ্কা দাস জানান, এই বিষয়টি নজরে এসেছে। তিনি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এই বেহাল সাঁকো মেরামতের আশ্বাস দেন। তবে এই বিষয়টি নিয়ে বিজেপির কাকদ্বীপ বিধানসভার কনভেনর অভিজিৎ দাস বলেন, শাসক দল যতই প্রতিশ্রুতি দিক না কেন, কোনও দিন এরা চুরি ছাড়া অন্য কাজ করে না। তবে এই বিষয় নিয়ে তাঁরা বিডিওকে জানিয়েছেন আগেও। কিন্তু এখনও পর্যন্ত কাজ হয়নি। আবার একবার জানাবেন। যদি কোনও কাজ না করেন, তাহলে এলাকাবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলন ছাড়া পথ নেই।

    একাধিক প্রশ্ন (South 24 parganas)

    তবে প্রশ্ন উঠছে, দীর্ঘ ৩৫ বছর ধরে এই বেহাল অবস্থা কেন? উন্নয়নের জোয়ারে শাসক দলের কেন নজরে এল না এই সেতু? শুধুই কি তাহলে ভোটের রাজনীতি? উঠছে একাধিক প্রশ্ন?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Fraud: লোন পাইয়ে দেওয়ার টোপ! ব্যাঙ্ক ম্যানেজারের সই জাল করে কুড়ি কোটি টাকার প্রতারণা

    Fraud: লোন পাইয়ে দেওয়ার টোপ! ব্যাঙ্ক ম্যানেজারের সই জাল করে কুড়ি কোটি টাকার প্রতারণা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে চাকরি নেই। কাজের জন্য অনেকেই ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন। অনেকে আবার চাকরি না পেয়ে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ব্যবসা করার চেষ্টা করছেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা প্রতারণা (fraud) করার অভিযোগ উঠল এক চক্রের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা এলাকায়।

    কীভাবে প্রতারণা?(fraud)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোন করে দেওয়ার নাম করে নামখানার একটি ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। ইন্দ্রজিৎ নস্কর নামে ব্যাঙ্কের এক কর্মী প্রতারণা (fraud) চক্রের মূল পান্ডা। তিনি মূলত গ্রামের গ্রাহকদের মোটা টাকা লোন করে দেওয়ার টোপ দিতেন। বেশ কিছু কাগজপত্র নিতেন। সঙ্গে দুটি ব্ল্যাঙ্ক চেকে সই করে নিতেন। এরপরই ব্যাঙ্কের শাখা অফিসের ম্যানেজারের সই নকল করে ওই ব্যাঙ্ক কর্মী সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দিতেন। সেই মতো লোন অনুমোদনও হয়ে আসত। কাউকে, ৫ লক্ষ, ১০ লক্ষ বা তার বেশি লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতেন তিনি। অ্যাকাউন্টে লোনের টাকা ঢুকলে কয়েক ঘণ্টার মধ্যেই তা তুলে নেওয়া হত। ফলে, গ্রাহক বুঝে ওঠার আগেই টাকা প্রতারকদের অ্যাকাউন্টে চলে আসত। দুদিনে একই অ্যাকাউন্টে প্রায় এক কোটি টাকা ঢোকে। তাতে ব্যাঙ্ক ম্যানেজারের সন্দেহ হয়। তিনি রিজিওন্যাল ম্যানেজারকে বিষয়টি জানান। এরপরই তিনি কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কাকদ্বীপ থানার পুলিশ বারুইপুর থেকে ইন্দ্রজিৎ নস্কর ও রুদ্র নস্কর ও কাকদ্বীপ থেকে বাপন মণ্ডলকে গ্রেফতার করে। তদন্তে নেমে পুলিশ ২০ কোটি টাকা প্রতারণা করার হদিশ পায়।

    কাকদ্বীপ আদালতের আইনজীবী কী বললেন?

    কাকদ্বীপ আদালতের আইনজীবী সব্যসাচী দাস বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৫ ৪৬৭ ৪৬৮ ৪৭১, ১২০বি আইপিসি ধারায় অভিযোগ দায়ের করেছে কাকদ্বীপ থানার পুলিশ। অভিযুক্তদের এদিন কাকদ্বীপ আদালতে পাঠালে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Fraud: অনলাইন প্রতারণার থাবা! সঙ্গীত শিল্পীর অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ টাকা গায়েব

    Fraud: অনলাইন প্রতারণার থাবা! সঙ্গীত শিল্পীর অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ টাকা গায়েব

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগেই সোদপুরে প্রাক্তন এক পুলিশ কর্মীর বাড়িতে বিদ্যুতের বিল আপডেট নেই বলে একটি অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। সেই ফোন ধরে ওটিপি দিতেই তাঁর অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা গায়েব করে দেয় প্রতারকরা। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার প্রতারকরা থাবা বসাল দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালি থানার রায়পুরে। প্রতারণার (Fraud) শিকার হলেন কল্যাণ দাস নামে এক সঙ্গীত শিল্পী। প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন তিনি।

    কীভাবে প্রতারণা? (Fraud)  

    তথ্য ও সংস্কৃতি দফতরের অস্থায়ী শিল্পী তথা গানের শিক্ষক কল্যাণ দাস বলেন, রাজ্য বিদ্যুৎ পর্ষদের সংযোগকারী বিদ্যুতের তিন মাসের বিল বকেয়া ছিল। বিল পরিশোধ করতে অচেনা নম্বর থেকে এক ব্যক্তি ফোনে করে। বকেয়া বিল এখনই শোধ না করলে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানায় ফোনের ওপারে থাকা ব্যক্তি। পর্ষদের লোগো দেওয়া নম্বরে যোগাযোগ করতে বলা হয় তাঁকে। সেই নম্বরে যোগাযোগ করলে প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তারপর বিদ্যুৎ সংযোগ অক্ষুন্ন রাখতে তিন টাকা ট্রান্সফার করতে বলা হয় শিল্পীকে। তার কথামতো মোবাইলে আসা ওটিপি শেয়ার করেন কল্যাণবাবু। ওটিপি দেওয়া মাত্রই নিমেষে গায়েব হয়ে যায় ফিক্সড ডিপোজিট-সহ সেভিংস অ্যাকাউন্টের ৯ লক্ষ টাকা। কিন্তু, ফিক্সড ডিপোজিটের টাকা কীভাবে হাতিয়ে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

     ব্যাঙ্ক কর্তৃপক্ষের কী বক্তব্য?

    সাতগাছিয়ার বাখরাহাটের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, ওটিপি শেয়ারের মাধ্যমে কল্যাণবাবুই টাকা তুলে নিতে অনুমতি দেন প্রতারককে। তাই, প্রতারণার (Fraud) শিকার হলেন তিনি। তবে, ফিক্সড ডিপোজিটের টাকা কীভাবে হাতিয়ে নেওয়া হল তা তারা স্পষ্ট করে কোনও কিছু বলতে পারেনি। ইতিমধ্যেই ডায়মন্ডহারবার পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন প্রতারিত ব্যক্তি। বিষয়টি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের উদাসিনতা ও যথাযথ পুলিশি তদন্তের দাবি তুলেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি! অবৈধ সম্পর্কের জেরে গুলি চালিয়ে দিলেন তৃণমূল কর্মী

    South 24 Parganas: আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি! অবৈধ সম্পর্কের জেরে গুলি চালিয়ে দিলেন তৃণমূল কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিংয়ে চলল গুলি! বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলাকে গুলি চালানোর অভিযোগ এলাকারই এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ওই তৃণমূল কর্মীর নাম ভোলা প্রসাদ। ইতিমধ্যেই তাকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    কীভাবে ঘটল ঘটনা (South 24 Parganas)?

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল ওই তৃণমূল কর্মীর। এরপর গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাদের মধ্যে কোনও এক বিষয় নিয়ে বচসা হয়। আর তারপর সেই বচসা জেরেই ওই তৃণমূল কর্মী নিজের কাছে আগ্নেয়াস্ত্র দিয়ে মহিলাকে গুলি করে বলে অভিযোগ ওঠে। গুলিতে আহত হয় ওই মহিলা। রক্তাক্ত অবস্থায় প্রথমে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা রেফার করেন কলকাতা মেডিক্যাল হাসপাতালে। সূত্রে জানা গিয়েছে, তার পেটে গুলি লেগেছে। ইতিমধ্যে এই অভিযুক্তকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।

    তৃণমূলের বক্তব্য

    স্থানীয় (South 24 Parganas) এক তৃণমূল নেতা গুলি চালানোর ঘটনা প্রসঙ্গে বলেন, “ঠিক কোন জায়গায় এই গুলি চালানোর ঘটনা ঘটেছে সেই কথা আমি জানি না। তবে একজন মহিলার সঙ্গে ভোলার একটা সম্পর্ক ছিল। শুনেছি মহিলার টাকাপয়সার চাহিদা ছিল প্রচুর পরিমাণে। অনেক জায়গায় ঘুরতে যেতে চাইত, হোটেলে যেতে চাইত। হয়তো আরও বেশি বেশি টাকার দাবি করেছিল। তবে ভোলা প্রসাদের সঙ্গে তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। পাড়ার ছেলে হিসাবে তৃণমূল করত ভোলা। কিন্তু এর থেকে বেশি আমাদের সঙ্গে সম্পর্ক নেই।”

    পুলিশের বক্তব্য

    ক্যানিং পুলিশ (South 24 Parganas) সূত্রে খবর, রাত ১২ টার সময় গুলি চালানোর ঘটনা ঘটেছিল। গুলি করছে ভোলা প্রসাদ নামক ৪৩ বছরের এক ব্যক্তি। সেই সঙ্গে গুলিতে আক্রান্ত হয়েছে ২৩ বছরের মাহিলা। তবে তাদের মধ্যে কী সম্পর্ক, তা নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে একটাই গুলি লেগেছে ময়নার পেটে, অবস্থা বেশ আশঙ্কা জনক। পুলিশ আরও জানিয়েছে, ভোলা প্রসাদ সম্পর্কে আগেও অপরাধের অভিযোগ জমা পড়েছিল থানায়। ফলে এই বিষয় নিয়ে এখন আরও বিস্তৃত তদন্ত চলছে। ভোলা এখন পুলিশের হেফাজতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share