Tag: South 24 Parganas

South 24 Parganas

  • Narendra Modi: ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ,  দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন সুকান্ত

    Narendra Modi: ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ, দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় লাখ লাখ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান হতে চলেছে আগামী ডিসেম্বরের ২৪ তারিখে। ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের এই অনুষ্ঠানের জন্য দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দশে রওনা দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন বাংলার সাধু-সন্ত সন্ন্যাসী। সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তাই এই গীতাপাঠের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ দলের কাছে। 

    কী বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)?

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সকালে বলেন, “বিভিন্ন মঠ-মন্দিরের সঙ্গে যৌথ উদ্যোগে একটি সম্মিলিত সংস্থা গঠন করা হয়েছে। তাদের উদ্যোগেই লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের নিয়ে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয়কে বিশেষ আমন্ত্রণ জানাতে আজ দিল্লিতে যাচ্ছি। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেড ময়দানে এই গীতা পাঠের অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে এসে যোগদান করলে গীতাপাঠের মাত্রা পাবে বিশ্বজনীন। তাঁর উপস্থিতিতে গীতাপাঠের উদ্দেশ্য আরও ব্যাপক সাফল্য পাবে।”

    লোকসভার আগে গীতাপাঠ

    আগামী ২০২৪ সালেই লোকসভার ভোট। ফলে রাজ্য বিজেপি বঙ্গবাসীর মন জয় করতে জনসংযোগের বিষয়ে কোনও রকম খামতি রাখতে চাইছে না। এই গীতাপাঠের মধ্যে দিয়ে বঙ্গে ভারতীয়ত্ববোধ, ধর্মীয় আস্থা ও বিশ্বাসকে পুনরায় জাগরণ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে রাজনীতির একাংশের মানুষ মনে করছেন। এই গীতাপাঠের অনুষ্ঠানে সরাসরি রাজনৈতিক ভাবে বিজেপির নাম না থাকলেও দলের একটা যে পরোক্ষ প্রভাব আছে, তা রাজনীতির একাংশের মানুষ মনে করছেন। লোকসভার কথা মাথায় রেখে সাধু-সন্ত দ্বারা আয়োজিত এই গীতা পাঠের রাজনৈতিক তাৎপর্য ব্যাপক মাত্রা যে নিতে চলেছে, সে কথা বলাই বাহুল্য। এই অবস্থায় সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দিল্লি যাত্রা এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: শিক্ষক নিয়োগের দাবিতে ডিপিএসসি অফিসের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

    South 24 Parganas: শিক্ষক নিয়োগের দাবিতে ডিপিএসসি অফিসের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের পূর্ণাঙ্গ প্যানেলের সবাইকে দ্রুত নিয়োগ করতে হবে। আর এই দাবি নিয়ে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করলেন চাকরিপ্রার্থীরা। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী, পর্ষদ সভাপতি থেকে শুরু করে তৃণমূলের অনেক বিধায়ক এবং সরকারি আধিকারিক গ্রেফতার হয়েছেন। সেই সঙ্গে ধর্মতলায় যোগ্য প্রার্থীরা কয়েক বছর ধরে ধর্নামঞ্চে অবস্থান-বিক্ষোভ করছেন বলে সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। এখনও চাকরির আশায় দিন গুনছেন প্রার্থীরা।

    চাকরিপ্রার্থীদের অভিযোগ কী (South 24 Parganas)?

    শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) ডিপিএসসি অফিসের সামনে নিয়োগের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ করলেন। চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের প্যানেলের মধ্যে ১৫০৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখও পর্যন্ত ৩২৮ জন চাকরিপ্রার্থী নিয়োগ পাননি। তাই নিজেদের চাকরির দাবিতে অবস্থানন-বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।

    চাকরিপ্রার্থী অন্বেষা মৃধা এই প্রসঙ্গে বলেন, “আজ ১৪ বছর অতিক্রান্ত। অবিলম্বে আমাদের ন্যায্য চাকরি দিতে হবে। প্যানেলে নাম থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু ডিপিএসসি চেয়ারম্যান কোনও সন্তোষজনক উত্তর আমাদের দিচ্ছেন না। আর যদি চাকরিতে নিয়োগ না করা হয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য ডিপিএসসি অফিসের সামনে ধর্নাতে বসবো।”

    আর কী বললেন চাকরিপ্রার্থীর?

    জেলার (South 24 Parganas) ২০০৯ সালের চাকরিপ্রার্থী প্রভাস হালদার নিয়োগ ক্ষোভ জানিয়ে বলেন, “তৎকালীন বাম সরকার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ  করেছিল, সেই সময় থেকে প্রায় আজ ১৪ বছর হয়ে গেল নিয়োগ করা হয়নি। চেয়ারম্যানের কাছে নিয়োগের বিষয়ে জানতে চাইলে বলা হয়, ওই প্যানেলে ১৭ জনের ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না। পেলে নিয়োগ হবে। ফলে কবে সেই ডকুমেন্ট পাওয়া যাবে আর তার জন্য কি ততদিন আমরা বসে থাকবো? তাই অবিলম্বে নিয়োগ চাই আমরা।”

    ডিপিএসসি চেয়ারম্যানের বক্তব্য

    অন্যদিকে ডিপিএসসি চেয়ারম্যান (South 24 Parganas) অজিত নায়েক বলেন, “প্যানেলের ১৭ জনের ডকুমেন্ট এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। হাইকোর্টেও মামলা চলছে। আমরা চেষ্টা করছি দ্রুত নিয়োগ করাতে।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jaynagar: জয়নগরে তৃণমূল নেতা খুনে নদিয়া থেকে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’

    Jaynagar: জয়নগরে তৃণমূল নেতা খুনে নদিয়া থেকে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে (Jaynagar) তৃণমূল নেতা খুনের ঘটনার সময় যত গড়িয়েছে ততই পরিষ্কার হয়ে উঠছে এই খুনের কারণ। গত সোমবার বাড়ির কাছেই খুন হন তৃণমূল নেতা সইফুদ্দিন। এরপর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় জয়নগর এলাকায়। তবে নেতা খুনের ঘটনায় দলুয়াখাঁকির যোগ রয়েছে বলে এখনও পর্যন্ত তদন্তে এমনটাই উঠে এসেছে। এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন আনিসুর লস্কর এমনটাই পুলিশ সূত্রে দাবি। মৃত তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছিল তাতে নাম আছে তার। তাঁর বাড়ি দলুয়াখাঁকি এলাকায়। তিনি এলাকায় সিপিএম কর্মী হিসেবে পরিচিত। নদিয়া থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ। সেখানেই তিনি গা ঢাকা দিয়েছিলেন।

    কেন খুন করা হল সইফুদ্দিনকে? (Jaynagar)

    পুলিশি তদন্তে উঠে এসেছে, সুপারি কিলার দিয়েই জয়নগরে (Jaynagar) তৃণমূল নেতাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। তাই, সবকিছুই পরিকল্পনা মতো হয়েছিল। কারণ হিসেবে উঠে আসছে দুটি তথ্য- ১) ক্রমশ এলাকায় সইফুদ্দিন শেষ কথা হয়ে উঠেছিলেন। এমনকী তিনি শাসকদলের নেতা হওয়ায় এলাকায় বিরাট অট্টালিকা থেকে শুরু করে প্রচুর টাকা-পয়সা করে ফেলেছিলেন। ২) একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের ঝামেলা চলছিল। এমনকী পারিবারিক বিবাদও ছিল দীর্ঘদিনের। এমনটাই মনে করছে পুলিশ। প্রায় ১ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। তবে এই গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই জয়নগর, বকুলতলা, কুলতলি, বারুইপুর, মন্দিরবাজার পুলিশ অফিসারদের সতর্ক থাকতে বলা হয়েছে। এমনকী একটি স্পেশাল পুলিশ টিমও গঠন করা হয়েছে। টিমের মাথায় রয়েছেন পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ।

    খুন কাণ্ডে বড় ভাইয়ের নাম সামনে আসছে, কে সে?

    এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃত সাহারুল লস্করকে জিজ্ঞাসাবাদে যে বড় ভাইয়ের নাম উঠে এসেছে, সেই বড় ভাই কে তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত জয়নগর (Jaynagar) খুন কাণ্ডে পুলিশের সামনে নাসির হালদার এবং আলাউদ্দিন নামে দুজনের নাম সামনে এসেছে। এই আলাউদ্দিন নাকি নাসির বড় ভাই, তা এখনও পর্যন্ত  পুলিশ তা জানতে পারেনি। তবে, দুজনের বাড়ি মন্দিরবাজার থানার টেকপাঁজা এলাকায় বলে জানা গেছে। পাশাপাশি ধৃত সাহারুল ঘটনার পর চালতাবেড়িয়ার বাসিন্দা মোতালেফ নামে যে ব্যক্তির বাড়িতে আত্মগোপন করেছিল তিনিও এলাকায় সিপিএম কর্মী বলেই পরিচিত। তবে, ঘটনার পর থেকে সবাই ঘরছাড়া রয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, এরা একদিকে যেমন সিপিএম কর্মী বা সমর্থক বলে এলাকায় পরিচিত ছিল, ঠিক তেমনি কেউ দর্জির কাজ, আবার কেউবা ফেরির কাজের সঙ্গে যুক্ত ছিল। তবে এই ঘটনায় যে সমস্ত অভিযুক্তের নাম উঠে আসছে তা তাদের সঠিক নাম কিনা তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা নাকি পারিবারিক শত্রুতার কারণে খুন করা হয়েছে সইফুদ্দিনকে গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: পোকা খাওয়া চাল দিতে এসে বিক্ষোভের মুখে রেশন ডিলার!

    South 24 Parganas: পোকা খাওয়া চাল দিতে এসে বিক্ষোভের মুখে রেশন ডিলার!

    মাধ্যম নিউজ ডেস্ক: দুয়ারে রেশন প্রকল্পে নিম্নমানের পোকা খওয়া চাল দিতে এসে বিক্ষোভের মুখে রেশান ডিলার। ৩৩ বস্তা চাল আটক করল পুলিশ। রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে তীব্র তোলপাড়। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী ইডির হাতে গ্রেফতার হয়েছেন। রেশন দুর্নীতির তদন্ত সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাকিবুর রহমানের ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। বাঁকুড়া, হুগলি, নদিয়ার রাইসমিলে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও চলেছিল তাল্লাশি। এই অবস্থায় রেশনে নিম্নমানের চাল দেওয়ায় ফের একবার শোরগোল পড়েছে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) গঙ্গাসাগরে।

    কে এই রেশন ডিলার (South 24 Parganas)?

    রেশনের চাল বিক্রি করে নিম্নমানের চাল অন্য বস্তায় ভর্তি করে দুয়ারে রেশন প্রকল্পের গ্রাহকদের দিতে এসে ক্ষোভের মুখে পড়লেন খোদ রেশন ডিলার। এরপর রেশন সামগ্রী আটকে দিয়ে তীব্র বিক্ষোভ জানান এলাকার রেশন গ্রাহকেরা। এমনকী অভিযোগে কয়েক গাড়ি চাল আটক করে ক্ষোভ দেখান গ্রাহকেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) গঙ্গাসাগরের খাসরামকর খারাপাড়া এলাকায়। এম আর রেশন ডিলারের নাম অঞ্জন দাস।

    পোকায় খাওয়া নিম্নমানের চাল

    এলাকার (South 24 Parganas) স্থানীয় বাসিন্দা আরতী দেবনাথ অভিযোগ জানিয়ে বলেন, “দুয়ারে রেশন প্রকল্পের মাল সিল করা অবস্থায় না এনে সারের বস্তা এবং সাধারণ বস্তায় ভর্তি করে চাল আনা হয়েছে।” রেশন বিলি করা হচ্ছিল খাসরামকর খাড়াপাড়ায়। রেশন নিতে জড় হয়ে ছিলেন অনেক গ্রাহক। কিন্তু বস্তা খুলতেই আসল চিত্র বেরিয়ে পড়ল। স্থানীয় বাসিন্দা সীমন্ত দেবনাথ বলেন, “চালের মধ্যে রয়েছে বড় বড় পোকা, খড়, লঙ্কা, ডাটা, আলু,পাতা সহ আরও নোংরা জিনিসপত্র। চালগুলিকে পোকায় খেয়ে ফেলেছে বললেই চলে।” এছাড়াও বস্তার গায়ে রয়েছে সার কোম্পানি স্ট্যাম্প। নিম্নমানের এই চাল দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। পুলিশকে ঘটনার কথা জানিয়ে অভিযোগ করা হয়।

    রেশন ডিলারের বক্তব্য

    আরও অভিযোগ যে পুজোর সময় ব্রাহ্মণেরা বাড়িতে বাড়িতে যে চাল সংগ্রহ করেণ এবং খিচুড়ি খাওয়ানোর জন্য গ্রামে গ্রামে পুজো উদ্যোক্তারা যে চাল সংগ্রহ করেন, সেই চাল বস্তা ভর্তি করে এনে রেশন ডিলার গ্রাহকদেরকে বিতরণের ব্যবস্থা করেছিলেন। স্থানীয় (South 24 Parganas) রেশন ডিলার অঞ্জন দাস বলেন, “আমি তো গোডাউন থেকে মাল কিনে এনেছি। এই সব কী করে হল বলতে পারছি না।” খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাগর থানার পুলিশ। সাগর থানার পুলিশ ৩৩ বস্তা চাল আটক করে জিজ্ঞাসাবাদ করছেন রিশান ডিলারকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: লাখ টাকায় ভাড়াটে শার্প শ্যুটার দিয়ে খুন! জয়নগরকাণ্ডে তিনটি মামলা রুজু

    South 24 Parganas: লাখ টাকায় ভাড়াটে শার্প শ্যুটার দিয়ে খুন! জয়নগরকাণ্ডে তিনটি মামলা রুজু

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়নগরের (South 24 Parganas) তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করার পিছনে রয়েছে ভাড়াটে শার্প শ্যুটার। ঘটনার তদন্তে নেমে পুলিশের তদন্তকারী অফিসাররা প্রথমে এমনটাই আন্দাজ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের জন্য এক লাখ টাকা সুপারি দেওয়া হয়েছিল। তৃণমূল নেতাকে খুনের আগে রীতিমতো রেইকি করা হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনায় আতঙ্ক এলাকায়।

    খুন করেছে ভাড়াটে খুনি (South 24 Parganas)

    পুলিশের আন্দাজ সম্ভাব্য ভাড়া করে বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে আসা হয়েছিল। গত কয়েকদিন ধরেই সুইফুদ্দিন ভোর বেলায় নামা পড়তে যাচ্ছিলেন। দুষ্কৃতীরা তাঁর গতিবিধির উপর বিশেষ নজর রেখেছিল। এরপর তাঁকে কালীপুজোর দিন ভোর বেলায় একদম কাছ থেকে ঘাড়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। খুনের নমুনা সংগ্রহ করে ঘটনায় বহিরাগত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। জয়নগরের (South 24 Parganas) এই ঘটনায় পুলিশ মোট তিনটি মামাল রুজু করেছে। যার একটি মামলা হল সইফুদ্দিনের খুনের মামলা, দ্বিতীয়টি হল সাহাবুদ্দিন শেখের পিটিয়ে মারার মামলা এবং তৃতীয় হল গ্রামের একের পর এক বাড়ি পড়ানোর মামলা। পুলিশের দাবি ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।

    ঘটনা কীভাবে ঘটেছিল?

    এ যেন একেবারে বগটুইয়ের ছায়া। তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার পর গোটা গ্রামকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঘরের মধ্যে আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন বেশ কয়েজন শিশু, মাহিলা এবং পুরুষ। ঠিক একই ভাবে জয়নগরের (South 24 Parganas) দোলুয়াখাঁকির নস্কর পাড়া এলাকায় তৃণমূল নেতা খুনকে কেন্দ্র করে প্রচুর ঘরবাড়িতে চেলেছে ব্যাপক অগ্নিকাণ্ড এবং তাণ্ডবলীলা। গোটা গ্রাম জুড়ে এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে, অনেকেই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি সইফুদ্দিন লস্কর হত্যা হলে শুরু হয়ে যায় তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণ। সইফুদ্দিনকে দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করেছিল। শব্দ শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন। এরপর তাঁকে নিকটবর্তী পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানা যায়। অপর দিকে প্রথমে হামলাকারীরা সিপিএম সমর্থক জানা গেলেও, সিফুদদ্দিনকে গুলি করে পালানোর সময় দুইজন হাতনাতে ধরা পড়লে পিটুনিতে মারা যান সাহাবুদ্দিন নামক এক ব্যক্তি। পরে অবশ্য মৃত সাহাবুদ্দদিনের স্ত্রী বলেন, তাঁর স্বামী তৃণমূল কর্মী ছিলেন। ফলে হামলা, হত্যা এবং গ্রামে আগুন দেওয়ার ঘটনা কার্যত শাসক তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল নয় তো? এটাই এখন আলোচনার কেন্দ্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: জয়নগরে তৃণমূল নেতা খুন গোষ্ঠী কোন্দলেই? ‘গণপিটুনি’তে মৃতের স্ত্রীর বয়ানে ঘুরে গেল ‘খেলা’

    South 24 Parganas: জয়নগরে তৃণমূল নেতা খুন গোষ্ঠী কোন্দলেই? ‘গণপিটুনি’তে মৃতের স্ত্রীর বয়ানে ঘুরে গেল ‘খেলা’

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর (South 24 Parganas) এখনও উত্তপ্ত। শাসকদলের রোষানলে পুড়েছে দোলুয়াখাঁকির নস্কর পাড়া এলাকার প্রচুর ঘরবাড়ি। গ্রাম জুড়ে এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তৃণমূল নেতা তথা বামনগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং একইসঙ্গে বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি সইফুদ্দিন লস্কর খুন হওয়ার পর থেকেই শুরু হয়েছে তৃণমূলীদের তাণ্ডব। এলাকা দখলের উদ্দেশ্যে সিপিএমই এই খুন করিয়েছে, এমন তত্ত্ব সোমবার সকাল থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনার দিন রাতেই বিস্ফোরক অভিযোগ করলেন ওইদিন গণপিটুনিতে মৃত্যু হওয়া সহাবুদ্দিন শেখের স্ত্রী। তিনি যা বললেন, তাতে এটাই পরিষ্কার হয়ে গেল, ওই খুন আসলে শাসকদলের অভ্যন্তরের দ্বন্দ্বেরই ফল।

    কী বলেছেন সহাবুদ্দিনের স্ত্রী? (South 24 Parganas)

    মৃতের স্ত্রী দাবি করেন, তাঁর স্বামী তৃণমূল করতেন। তার পর তিনি আরও বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তাঁর বয়ান অনুযায়ী, সইফুদ্দিন খুনের ঘটনা জানাজানি হতেই কয়েকজন তাঁদের বাড়ি আসে। সেই সময় তাঁর স্বামী বাড়িতেই ছিলেন। তাঁকে বারবার ভয় দেখনো হয় এবং জানতে চাওয়া হয়, কারা এই খুন করেছে। কিন্তু স্বামী কিছু জানি না বলাতেই তারা ক্ষিপ্ত হয়ে ব্যাপক মারধর শুরু করে। চোখের সামনে তাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়। সেখানেই সবার সামনে পিটিয়ে মেরে ফেলা হয়। অন্যদিকে, পুলিশ (South 24 Parganas) সূত্রে জানা গিয়েছে, এই মৃত সহাবুদ্দিনের বিরুদ্ধেও থানায় অনেক অভিযোগ আছে।

    কী ঘটেছিল সেদিন (South 24 Parganas)

    ঘটনার বিবরণে জানা গিয়েছে, রোজকার মতো সোমবার ভোরে ওই তৃণমূল নেতা নমাজ পড়তে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁকে কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, ওই নেতা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন। তাঁকে সঙ্গে সঙ্গে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। এর পরই শুরু হয় তৃণমূল কর্মীদের তাণ্ডব। তারা অভিযোগ করতে থাকে, এলাকা দখলের জন্য সিপিএমই এই হত্যাকাণ্ড করিয়েছে। গুলি করে পালানোর সময় দুজন তাদের হাতে ধরা পড়ে যায়, যার মধ্যে একজনের মৃত্যু হয় গণপিটুনিতে। সোমবার এদের পরিচয় জানা যায়নি। অবশেষে জানা গেল, মৃত ব্যক্তিও তৃণমূল কর্মী ছিলেন।  

    বগটুইয়ের ছায়া?

    এই ঘটনার সঙ্গে অনেকেই বগটুইয়ের মিল খুঁজে পাচ্ছেন। এখানেও বেছে বেছে বিরোধী দলের কর্মী-সমর্থকদের (South 24 Parganas) ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে দীর্ঘক্ষণ দমকলের গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি। বাড়ির পর বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। পুড়ে ছাই হয়ে যায় বহু বাড়ি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: এবার শ্যুটআউট জয়নগরে! কালীপুজোর ভোরেই গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা

    South 24 Parganas: এবার শ্যুটআউট জয়নগরে! কালীপুজোর ভোরেই গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে উৎসবের আমেজ। রাতভর চলেছে কালীপুজো। কিন্তু দিনের আলো ফোটার আগেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। একদম ভোরেই শ্যুট আউট জয়নগরে (South 24 Parganas)। দুষ্কৃতীরা অচমকা হামলা চালিয়ে খুন করল তৃণমূল নেতাকে। এই ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। কিন্তু অনেকেই বলছেন, এর পিছনে রয়েছে তৃণমূলের কোন্দল। বখরা নিয়ে কোনও বিবাদের জেরে তাঁরই দলের বিপক্ষ লোকজন তাঁর উপর এভাবে হামলা চালিয়েছে, এমনটাই ধারণা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজনকে এলাকার লোকজন ধরে গণপিটুনিও দেয়। তদন্ত সবে শুরু হয়েছে। তাই এখনই পরিষ্কার করে কিছু বলা সম্ভব নয়। এই ঘটনায় জেলার রাজনীতি সরগরম। এলাকা জুড়েও ব্যাপক চাঞ্চল্য।

    কীভাবে ঘটল ঘটনা? (South 24 Parganas)

    নিহতের নাম সইফুদ্দিন লস্কর। বয়স আনুমানিক ৪০ বছর। তিনি বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। একই সঙ্গে তিনি বামনগাছি অঞ্চলের (South 24 Parganas) তৃণমূলের সভাপতিও। তিনি যে পঞ্চায়েতের সদস্য, তাঁর স্ত্রী সেই পঞ্চায়েতেরই প্রধান। ঘটনার বিবরণে জানা গিয়েছে, রোজকার মতো সোমবার ভোরে ওই তৃণমূল নেতা নমাজ পড়তে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁকে কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, ওই নেতা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন। তাঁকে সঙ্গে সঙ্গে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

    কী বলছে তৃণমূল? (South 24 Parganas)

    ঘটনার খবর পেয়েই হাসপাতালে গিয়েছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার (South 24 Parganas) তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। পরে তিনি বলেন, দুষ্কৃতীরা এই কাজ করেছে। পুলিশ দুজনকে গ্রেফতার করলেও এই ঘটনার পিছনে আরও ২-৩ জন রয়েছে। এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে বলে তিনি মনে করেন। তবে কী সেই ষড়যন্ত্র, সে ব্যাপারটা খোলসা করেননি। পরিবার অবশ্য দাবি করছে, এর পিছনে রয়েছে সিপিএম। তাদেরও অভিযোগ, খুন করা হয়েছে রাজনৈতিক কারণে। কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। আর যারা এটা করেছে, তারা ওই নেতার গতিবিধি ভালোই জানত। আর সেই কারণেই ভোরবেলাকে বেছে নিয়েছে। সেই সময় ওই এলাকা নির্জন থাকে। তার সুযোগই তারা নিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘মুখ্যমন্ত্রী মামলার হুঁশিয়ারি দিলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থামবে না’, তোপ সুকান্তর

    Sukanta Majumdar: ‘মুখ্যমন্ত্রী মামলার হুঁশিয়ারি দিলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থামবে না’, তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বাজার এলাকায় বিজয়া সম্মেলনীতে উপস্থিত হয়ে সুকান্ত মজুমদার বলেন, একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের একের পর এক মন্ত্রীরা সবাই জেলে। রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের আড়াল করছেন। নিজের মন্ত্রিসভার মন্ত্রীদের আগলে রাখতে এবং নির্দোষ প্রমাণ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু, যতই ভয় দেখাক না কেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থামবে না। রাজ্য সরকারের যে পাহাড় সমান দুর্নীতি, সেই দুর্নীতির মুখোশ এবার সাধারণ মানুষের সামনে খুলে গিয়েছে।

    মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন সুকান্ত? (Sukanta Majumdar)

    বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার রাজনীতিতে অবদান হল অশিক্ষিত লোকেদের রাজনীতিতে আনা। মুখ্যমন্ত্রী এই মন্ত্রে বিশ্বাস করেন “কাজের সময় কাজী, আর কাজ ফুরালেই পাজি”। জ্যোতিপ্রিয় মল্লিক যেখানে সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন, তাদেরকে জেরা করা প্রয়োজন। রাজ্যের মুখ্যমন্ত্রী পাল্টা বলছেন, তিনি কিছু জানেন না। দশ বছর ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী জানেন না এই কথা বললে আর কেউ বিশ্বাস করবে না।

    দলীয় কর্মীদের উদ্দেশে কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?

    আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। লোকসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলায় পদ্ম ফোটাতে মরিয়া প্রচেষ্টা শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। কর্মীদের চাঙা করতে সুকান্ত (Sukanta Majumdar) এদিন বলেন, আগামী লোকসভা নির্বাচনে মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি প্রার্থী ব্যাপক ভোটে জয়লাভ করবে। মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আর দেখতে চাইছে না। বিজেপি একমাত্র পারবে দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তুলতে। তাই, জোটবদ্ধ হয়ে কর্মীদের এখন থেকে লড়াই করার ডাক দিলেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস! দাপট দেখাচ্ছেন আরাবুল

    South 24 Parganas: সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস! দাপট দেখাচ্ছেন আরাবুল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাঙড় কি তৃণমূলের মুক্তাঞ্চল! তৃণমূলের নেতারা যা খুশি করে বেড়াচ্ছেন, বলে বেড়াচ্ছেন। পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসন কারও কোনও ভ্রুক্ষেপ নেই। এমনই অভিযোগ বিরোধীদের। দুদিন আগেই প্রকাশ্য মঞ্চে শওকত মোল্লা বিরোধীদের বুথে কাজ না করার নিদান দিয়েছিলেন। এবার ভাঙড়ের আর এক দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া বামনঘাটা বাজার এলাকায়। সেচ দফতরের জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করছেন আরাবুল এবং তাঁর অনুগামীরা। যা নিয়ে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী অভিযোগ? (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বামনঘাটা বাজারের পাশে খাল রয়েছে। তার পাশে সেচ দফতরের জমির উপর কংক্রিটের পার্টি অফিস তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেচ দফতরের যে জমিতে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে, সেখানে ইতিমধ্যেই কংক্রিটের থাম বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু বামনঘাটা বাজারেই তৃণমূলের সাতটি পার্টি অফিস রয়েছে। তারপরও নিজের ক্ষমতা দেখাতে কি নতুন পার্টি অফিস তৈরি করেছেন আরাবুল, তা নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে। সরকারি জমিতে পার্টি অফিস তৈরি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

    কী বললেন আরাবুল?

    তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, বাম আমলে এই জেলায় (South 24 Parganas) এরকম বহু পার্টি অফিস সরকারি জমিতে ওরা করেছিল। তাছাড়া ওই জায়গায় আগে থেকেই পার্টি অফিস ছিল। কিন্তু, জায়গাটি কর্মীদের বসার জন্য পর্যাপ্ত ছিল না। তাই, আমরা সেখানে নতুন পার্টি অফিস করছি। আর সেচ দফতরের প্রয়োজন হলে তখন ওই জায়গা ছেড়়ে দেব।

    ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কী বললেন?

    আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এলাকায় সিন্ডিকেট চালানোর জন্য আরাবুল এবং তাঁর বাহিনী ওই পার্টি অফিস তৈরি করাচ্ছে। বামনঘাটার প্রধান ও উপপ্রধানও এর সঙ্গে জড়িত রয়েছেন। কলকাতা পুলিশকে অনুরোধ করব এই অনৈতিক কাজ বন্ধ করার জন্য। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: ‘বিরোধীদের বুথে কোনও কাজ করবে না তৃণমূল’, প্রকাশ্য মঞ্চে নিদান বিধায়ক শওকত মোল্লার

    South 24 Parganas: ‘বিরোধীদের বুথে কোনও কাজ করবে না তৃণমূল’, প্রকাশ্য মঞ্চে নিদান বিধায়ক শওকত মোল্লার

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের সময় ব্যাপক সন্ত্রাস চলেছিল ভাঙড়ে। বিরোধীদের অভিযোগ ছিল শাসকদলের বিরুদ্ধে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ভাঙড়ে আসতে হয়েছিল। এত কিছুর পরও তৃণমূলকে হারিয়ে একাধিক বুথে বিরোধীরা জয়ী হয়। এবার সেই বিরোধীরা যে সব পঞ্চায়েতে জিতেছে, সেখানে কীভাবে কাজ হবে তা নিয়ে দলের অবস্থান ঠিক করে দিলেন তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

    ঠিক কী বলেছেন তৃণমূল বিধায়ক? (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভাঙড় ২ নম্বর ব্লকে বিজয়গঞ্জ বাজারে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক বলেন, ‘ভাঙড়ে আমাদের ৯টা অঞ্চলে যে সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সদস্য আছেন তাঁদেরকে বলব, যখন পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের মিটিং হবে দলবদ্ধ ভাবে বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে নিজেদের প্রস্তাব পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে অনুমোদন করাতে হবে। যে পঞ্চায়েতগুলো ওরা জিতেছে ওরা কাজ করে দেখাক। আমাদের পঞ্চায়েত ওই সমস্ত বুথে কোনও কাজ করবে না।’ বিরোধীদের গঠিত পঞ্চায়েতে অসহযোগিতার বার্তা স্পষ্ট হয়েছে শওকতের ওই বক্তব্যে। দলীয় কর্মীদের দেওয়া এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। শওকত যখন এমন কথা বলছেন, তখন মঞ্চে তাঁর পাশেই বসেছিলেন আরাবুল ইসলাম- সহ তৃণমূলের স্থানীয় একাধিক নেতা।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

     শওকতের এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধীরা। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিজেপি নেতা উত্তম কর বলেছেন, ‘মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চে শওকতের বিষয়ে বলেছিল, তুই তো বোম বাঁধিস। তাই, একজন বোমা বাঁধে এরকম নেতার থেকে এর বেশি কী আশা করব আমরা। একজন বিধায়ক বলছেন, বিরোধীদের পঞ্চায়েতে কাজ করতে দেব না। তিনি যে দল করেন, এটা সেই দলের মনোভাবেরই প্রতিফলন। মানুষ এর বিচার করবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share