Tag: South 24 Parganas

South 24 Parganas

  • South 24 Parganas: রাস্তাতেও কাটমানি! পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তার হাল দেখলে চমকে উঠবেন

    South 24 Parganas: রাস্তাতেও কাটমানি! পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তার হাল দেখলে চমকে উঠবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী। সেই প্রকল্পের কাজেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) মগরাহাট পশ্চিম বিধানসভার একতারা গ্রাম পঞ্চায়েত এলাকায়। কাটমানি খেয়ে বেহাল রাস্তা না করার জন্য তৃণমূলের পঞ্চায়েত সদস্যের কাছে বলতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী অভিযোগ? (South 24 Parganas)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) মগরাহাট পশ্চিম বিধানসভার একতারা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তা তৈরির জন্য ৪১ লক্ষ ৩৭ হাজার ৭৭৮ টাকা বরাদ্দ হয়। অন্যদিকে, এলাকার মানুষদের আরও অভিযোগ, ঢালাই রাস্তার ওপরে আবারও ঢালাই ফেলে টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে শাসক দল। আর তা নিয়ে পঞ্চায়েত সদস্যকে বলতে গেলেই হুমকির মুখে পড়তে হয় এলাকার মানুষদের। সেই ঢালাই রাস্তার একাংশ কার্যত মাটির রাস্তায় পরণত হয়েছে। আর সেই বেহাল মাটির রাস্তার ওপর দিয়েই প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল, কলেজ পড়ুয়া ও অন্যান্যদের। এমনকী প্রসূতি মহিলা বা কেউ অসুস্থ হয়ে পড়লেও যাতায়াতের জন্য এই বেহাল রাস্তায় ভরসা।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    এই গ্রামের বেহাল রাস্তার মাঝে ২০১৭-১৮ অর্থবর্ষে একটি কালভার্ট তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই কালভার্টের বেহাল অবস্থা। নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়তে হয়। নিজেদের সমস্যার কথা একাধিকবার প্রশাসনকে জানিয়েও এখনও পর্যন্ত কোনও সমস্যার সমাধান হয়নি। ফলে, দুর্ভোগে দিন কাটছে একতারা গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দাদের।

    পঞ্চায়েতের কী অবস্থান?

    স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন, কাউকে কোনও হুমকি দেওয়া হয়নি। এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনায় একতারা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রীতি মণ্ডল বলেন, আমি সবেমাত্র এক মাস প্রধান পদে দায়িত্ব পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে কাজ শুরু করা হবে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    তবে, এই বিষয়ে ডায়মন্ডহারবার সংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি সুফল ঘাঁটু তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, কয়লা চোর, বালি চোর তৃণমূলের পক্ষেই এইসব কাজ সম্ভব। রাস্তাতেও ওরা কাটমানি খেয়ে কাজ অসম্পূর্ণ করে রেখেছে। আমাদের দাবি, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জেলা প্রশাসন অবিলম্বে এর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arms Factory: দুই কামরার বাড়ির পুরোটাই অস্ত্র কারখানা! চক্ষু চড়কগাছ পুলিশেরই!

    Arms Factory: দুই কামরার বাড়ির পুরোটাই অস্ত্র কারখানা! চক্ষু চড়কগাছ পুলিশেরই!

    মাধ্যম নিউজ ডেস্ক: আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে শিকার ধরা পড়ল জালে। পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতী। এরপর সূত্র ধরে, জয়নগরে দুই কামরার ঘরে মিলেছে অবৈধ বিশাল অস্ত্রের কারখানার (Arms Factory) হদিশ। পুকুরের মধ্যে লুকানো ছিল বেশ কিছু আগ্নেয়াস্ত্র। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করতে এসে পুলিশ নিজেই হতবাক। এতো অস্ত্র! তদন্তকারী অফিসারের চক্ষু চড়কগাছ। বাড়ির মালিকের নাম রহমতুল্লা শেখ। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

    অস্ত্র উদ্ধারে পুলিশের ভূমিকা (Arms Factory)

    গোপন সূত্রে পুলিশ আগেই খবর পেয়েছিল এই অস্ত্র কারখানার (Arms Factory) সম্পর্কে। সময় বুঝে বারুইপুর থানার পুলিশের এসওজি, জয়নগর থানা এবং বকুলতলা থানার পুলিশ একত্রিত হয়ে অভিযান চালায়। পুলিশ নিজের পরিচয় আত্মগোপন করে প্রথমে অস্ত্র কেনার জন্য ক্রেতা হিসাবে কারখানার মালিকের কাছে যায়। এরপর টাকা নিয়ে একটি বেসরকারি হাসপাতালের সামনে যেতে বলে অস্ত্র কারবারীকে। ঠিক সন্ধ্যা ৬ টার সময় মাল দেওয়ার কথা হয়। এরপর পুলিশ এলাকায় অনেক সময় অপেক্ষা করে তাকে গ্রেফতার করে।

    কী কী উদ্ধার হল?

    ধৃত কারখানার (Arms Factory) মালিক রহমতুল্লাকে জিজ্ঞাসাবাদ করে, পুলিশ তার বাড়িতে গিয়ে অস্ত্র কারখানা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করে। তার বাড়ি থেকে উদ্ধার হয় ৮ টি ওয়ান শটার বন্দুক, দুটো লং পাইপ। অস্ত্র তৈরির পালিশ মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাইপ ইত্যাদি উদ্ধার হয়। এই সব সরঞ্জাম দিয়ে অস্ত্র তৈরি করা হত বলে জানা গেছে। এই প্রসঙ্গে আরও জানা গেছে, ধৃত ব্যাক্তি নিজের সন্তান এবং স্ত্রীকে নিয়ে এই বাড়িতেই বসবাস করতেন।

    পুলিশের বক্তব্য

    বারুইপুর থানার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে এই অপারেশন করা হয়েছে। অবৈধ অস্ত্র কারখানা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। অনেক দিন ধরেই আমরা এই অভিযুক্তকে নজরে রেখেছিলাম। তবে এই ধৃত ব্যক্তির পিছনে কোনও রাজনৈতিক যোগসূত্র রয়েছে কিনা, এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তদন্ত আরও এগোলে বিষয়টি আরও স্পষ্ট হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: উদ্বোধনের দু’মাসের মধ্যেই নদীবাঁধে ধস, কাটমানির বিরুদ্ধে সুর চড়াল বিজেপি

    South 24 Parganas: উদ্বোধনের দু’মাসের মধ্যেই নদীবাঁধে ধস, কাটমানির বিরুদ্ধে সুর চড়াল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৬ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল নদীবাঁধ। উদ্বোধনের দুমাসের মধ্যেই সেই বাঁধে নামল ধস, আতঙ্কে এলাকাবাসী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নামখানা ব্লকের  নারায়ণগঞ্জ এলাকায় মুড়িগঙ্গা নদীবাঁধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    স্থানীয় বাসিন্দাদের কী বক্তব্য? (South 24 Parganas)

    স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মুড়িগঙ্গা নদীবাঁধে ভাঙন দেখা দিয়েছিল। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরে, সেত দফতর বাঁধ তৈরি করার উদ্যোগ গ্রহণ করে। প্রায় ৬ কোটি টাকা খরচ করে মাটি ও বাঁশ দিয়ে এই বাঁধ তৈরি করা হয়। ঘটা করে সেই নদীবাঁধের উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। দুই মাস যেতে না যেতেই সেই বাঁধে  প্রায় ১০০ মিটার জুড়ে ধস নামে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবে বাঁধ নির্মাণের কাজ নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেছেন নারায়ণগঞ্জবাসীরা। তাঁদের বক্তব্য, বাঁধ তৈরির দুমাসের মধ্যে যদি এভাবে ধস নামে, তাহলে বোঝা যাচ্ছে কাজে গাফিলতি ছিল। এভাবে কাজ করার কোনও মানে হয় না। এই ঘটনার পর থেকে আমরা চরম আতঙ্কে রয়েছি। যেভাবে বাঁধে ভাঙন শুরু হয়েছে, তাতে অবিলম্বে মেরামতি না করা হলে গোটা বাঁধ জলে ধুয়ে যাবে।

    কী বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী?

    এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, নদীবাঁধ সবেমাত্র উদ্বোধন হয়েছে। তবে, বাঁধ প্রস্তুতকারী সংস্থা কাজ এখনও শেষ করতে পারেনি। এলাকার মানুষের কথা ভেবে একটু আগেই উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas)  সেচ দপ্তরের আধিকারিকরা এলাকায় যাচ্ছেন। অতি সত্বর সমস্যার সমাধান করা হবে।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    এই বিষয় নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। বিজেপির সাগর মণ্ডল-পাঁচের সভাপতি অনুপ সামন্ত বলেন, নিম্নমানের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে নদীবাঁধ। তৃণমূল পার্টি অফিসে বসে কে কত টাকা খাবে তার তালিকা তৈরি করা হয়েছে। তাই, কাটমানি খাওয়া সেই নদীবাঁধ ভাঙবে না তো কি ভালো থাকবে!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rape: ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অধরা অভিযুক্ত তৃণমূল নেতা, কী করছে পুলিশ?

    Rape: ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অধরা অভিযুক্ত তৃণমূল নেতা, কী করছে পুলিশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই তৃণমূল নেতা ও তার এক সঙ্গী ওই ছাত্রীর নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার কেচারকুড় গ্রামের নির্যাতিতা ওই কলেজ ছাত্রী। 

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Rape)  

    পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ব্যাঙ্কে যায়। সেখানে তার প্রেমিকের সঙ্গে দেখা করেন ওই যুবতী। সেই সময় কেচারকুড় এলাকার দুই যুবক সাহারুল হালদার ও স্থানীয় তৃণমূল নেতা ইউনুস হালদার ওই কলেজ ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে সেকেন্দারপুর মোড়ে নিজের একটি ফাঁকা বাড়িতে তোলে। প্রেমিককে একটি ঘরে আটকে রেখে অন্য একটি ঘরের মধ্যে ওই ছাত্রীকে ধর্ষণ (Rape) করা হয় বলে অভিযোগ। পরে, তার নগ্ন ছবি মোবাইলে তুলে নিয়ে হুমকি দেয়। বিষয়টি কাউকে জানানো হলে তার নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকী তাদের ব্ল্যাকমেইল করে টাকাও নেওয়া হয় বলে অভিযোগ। ওই কলেজ ছাত্রীকে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে, না হলে নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ঘটনায় নির্যাতিতা কলেজ ছাত্রীর মেডিকেল পরীক্ষা করানোর পাশাপাশি আদালতে গোপন জবানবন্দীর জন্য পেশ করে পুলিশ।

    কী বললেন নির্যাতিতা?

    নির্যাতিতা বলেন, বাড়ি ফিরে সমস্ত বিষয়টি পরিবারের লোকজনকে জানাই। ঘটনার পর মন্দির বাজার থানায় অভিযুক্ত দুই ব্যক্তি সারুল হালদার ও ইউনুস হালদারের  বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। আদালতে সমস্ত কিছু জানিয়েছি। কিন্তু, ঘটনার পর তিনদিন হয়ে গেল পুলিশ কোনও ব্যবস্থাই নিচ্ছে না। ঘটনার পর থেকে তারা পলাতক। ওরা তৃণমূল করে বলে কি পুলিশ কোনও পদক্ষেপ নেবে না। আমাদের দাবি, অভিযুক্তদের ফাঁসি দেওয়া হোক।

    কী বললেন অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার স্ত্রী?

    অবশ্য এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা ইউনুস হালদারের স্ত্রী বলেন, যেহেতু আমার স্বামী তৃণমূল কংগ্রেস করেন, তাই চক্রান্ত করে  স্বামীকে ফাঁসানো হচ্ছে। ছাত্রীর পরিবারের লোকজন আইএসএফের কর্মী সমর্থক। এই সব ধর্ষণের (Rape) ঘটনায় আমার স্বামী জড়িত নয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: চাকরি দেওয়ার নামে প্রতারণা, মহিলার হাতে চড় খেলেন তৃণমূল নেতা

    South 24 Parganas: চাকরি দেওয়ার নামে প্রতারণা, মহিলার হাতে চড় খেলেন তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তৃণমূল নেতাকে প্রকাশ্য দিবালকে চড় মারার অভিযোগ উঠল। ঘটনাটি  ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার কয়লাঘাটা এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতার নাম স্বপন দাস।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    স্বপন দাস নামে ওই তৃণমূল নেতা দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) ফেজারগঞ্জের নূপুর হাজরা নামে এক মহিলার কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নেন বলে অভিযোগ। আর সেই টাকা চাইতে গেলে তাকে বারে বারে হুমকি ও ভয় দেখানো হচ্ছিল। এরপরই প্রতারিত ওই মহিলা তৃণমূল নেতাকে সামনে পেয়ে ধরে ফেলেন। তাঁকে চড় মারেন, আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে, ওই তৃণমূল নেতাও ওই মহিলাকে মারধর করেছে বলে অভিযোগ।

    কী বললেন অভিযুক্ত তৃণমূল নেতা?

    অভিযুক্ত তৃণমূল নেতা স্বপন দাস বলেন,গাড়ি কেনা-‌বেচা নিয়ে ওই মহিলার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল। আমি ওই ভদ্রমহিলার কাছে গাড়ি কিনেছিলাম। কিন্তু, তাঁর কাগজপত্র বৈধ ছিল না। তাই নিয়ে কেস চলছে দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপ আদালতে। আর যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় আমি ডায়মন্ডহারবার জেলে ছিলাম। তাহলে তখন টাকা নিলাম কী করে? সবটাই মিথ্যা কথা।

    প্রতারিত মহিলার কী বক্তব্য?

    নূপুরদেবী বলেন, চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে হাজার তিরিশ টাকা নিয়েছে। এখন আর তা ফেরত দিচ্ছে না। চাকরিও করে দেয়নি। আমি টাকা চাইতে গেলে আমায় মারধর করেছে। ওর স্ত্রী আমায় অপমান করছে। তাই যখন টাকা দেয়নি তখন আমি বলেছি মেরে পাওনা টাকা আদায় করব। স্বপন দাস বহু মানুষের কাছ থেকে চাকরি সহ সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। তৃণমূলের বিভিন্ন নেতার কাছেও অভিযোগও জানিয়েছি। কিন্তু কোনও সুরাহা হয়নি।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    এই বিষয় নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, যদি এমন কাজ করে থাকে, অবশ্যই শাস্তি পাবে। এখনও আমি বিষয়টি ভালো করে জানি না আমি খোঁজ নিয়ে দেখছি।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপি নেতা অনুপ সামন্ত বলেন, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে ওই তৃণমূল নেতা। তাই, প্রকাশ্যে ওই নেতার উপর চড়াও হলেন মহিলা। আগামীদিনে আবারও এই ঘটনা ঘটেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনায় বিজেপি করার অপরাধে রাস্তায় বেড়া, অভিযুক্ত তৃণমূল

    South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনায় বিজেপি করার অপরাধে রাস্তায় বেড়া, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি করার অপরাধে সমস্ত রাস্তায় কাঁটা দিয়ে বেড়া দিয়ে বাইরের বেরোনোর পথ আটকে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার মথুরাপুর-২নম্বর ব্লকের দক্ষিণ কনকনদিঘি ডাক্তার ঘেরি  মুন্ডাপাড়া এলাকায়। সেখানে ছটি পরিবারকে গত তিনদিন ধরে যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    অভিযোগ, ২০১৫ সাল নাগাদ দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) মণি নদীর ভাঙ্গন রোধে সরকার একটি আইলা বাঁধ তৈরি করার কাজে হাত দেয়, তারজন্য প্রায় ২৫ টি পরিবারকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে উঠে যেতে হয়। ১০ টি পরিবারের নিজস্ব জায়গা থাকায় তাদের সরকার থেকে ঘর করে দেওয়া হয়। অন্যদিকে, ১৫ টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করে সরকার ৯টি পরিবার ভালোভাবে থাকতে পারলেও ২০১৭সালে ৬টি পরিবারকে ওই আইলাবাঁধের ঢিলছোঁড়া দূরত্বে পাট্টা দেওয়া হয়। ২০২০ সালে সরকারি টাকায়  ঘর করে দেওয়া হয়। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় ঘর ও জায়গা পেলেও চলাচলের  রাস্তার ব্যবস্থা করা হয়নি। ৬টি পরিবারের মধ্যে একটি পরিবার সরকারি রাস্তার ধারে থাকায় তার কোনও অসুবিধা না হলেও পাঁচটি পরিবার মহা বিপদে পড়েন। ঘরের সামনে অন্যের জায়গার ওপর দিয়ে জল পেরিয়ে বাঁধে উঠে চলাচল শুরু করেন তাঁরা। কিন্তু ২০২২ সালের দিকে হঠাৎ করে জমির মালিক তাদের যাতায়াতের বাধা দিতে থাকে। অসহায় পরিবার বিভিন্ন প্রশাসনিক দফতরে বিষয়টি জানান।  পরে, বিষয়টি মিটে যায়। আগের মতো তাঁরা যাতায়াত করতে থাকেন। গত পঞ্চায়েত ভোটে এই পরিবারগুলো বিজেপি করেন। তারপরেই শাসক দলের লোকজন এই পরিবারগুলোর উপরে অত্যাচার করা শুরু করে বলে অভিযোগ। এমনকী মাঝে মাঝে প্রাণনাশের হুমকি  দেওয়া হয়। হঠাৎ করে দেখা যায় তাদের চলাচলের সমস্ত রাস্তা কাঁটা বেড়া দেওয়া হয়। পরিবারের লোকজনের বক্তব্য, বিজেপি করা আমাদের অপরাধ। বাড়িতে অসুস্থ লোকজন, ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া, নলকূপের জল আনা, বাজারে যাওয়া সব কিছু বন্ধ হয়ে গিয়েছে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এই বিষয় নিয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নবেন্দু সুন্দর নস্কর বলেন, শুধুমাত্র রায়দিঘির এই মুন্ডাপাড়া নয়, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিভিন্ন জায়গাতেই শাসক দল এইভাবেই পঞ্চায়েতে যারা যারা বিজেপি করেছে তাদেরকে নানাভাবে হেনস্থা করছে। তবে,এর জবাব লোকসভায় মানুষ ঠিক দিয়ে দেবে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল কুমার মাইতি বলেন, এমন যদি ঘটনা হয়ে থাকে তাহলে তার তদন্ত হওয়া প্রয়োজন। ব্যক্তিগত কারণে এসব কিছু হতে পারে। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আর এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই যুক্ত নয়। তবুও, বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: বিজেপি করা যেন ‘অপরাধ’! সমস্ত রাস্তায় বেড়া দিয়ে পথ আটকে দিল তৃণমূল!

    South 24 Parganas: বিজেপি করা যেন ‘অপরাধ’! সমস্ত রাস্তায় বেড়া দিয়ে পথ আটকে দিল তৃণমূল!

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার মথুরাপুর দু’নম্বর ব্লকের দক্ষিণ কনকনদিঘির ডাক্তারঘেরি। এখানকার মুন্ডাপাড়া এলাকায় ছটি পরিবারকে গত তিনদিন ধরে চলার রাস্তায় বেড়া দিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ২০১৫ সাল নাগাদ মণি নদীর ভাঙন রোধে সরকার একটি আইলা বাঁধ তৈরি করার কাজ হাত দেয়। তার জন্য প্রায় ২৫ টি পরিবারকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে উঠে যেতে হয়। ১০ টি পরিবারের নিজস্ব জায়গা থাকায় তাদের সরকার থেকে ঘর করে দেওয়া হয়। অন্যদিকে ১৫ টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করে সরকার। ৯টি পরিবার ভালোভাবে থাকতে পারলেও ৬টি পরিবারকে ওই আইলাবাঁধের ঢিল ছোঁড়া দূরত্বে পাট্টা দেওয়া হয় ২০১৭ সালে। ২০২০ সালে সরকারি টাকায় ঘর করে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঘর ও জায়গা পেলেও চলাচলের  রাস্তার ব্যবস্থা করা হয়নি। ছটি পরিবারের মধ্যে একটি পরিবার সরকারি রাস্তার ধারে থাকায় তার কোনও অসুবিধা না হলেও পাঁচটি পরিবার মহা বিপদে। ঘরের সামনে অন্যের জায়গার ওপর দিয়ে জল পেরিয়ে বাঁধে উঠে চলাচল শুরু করে তারা।

    কীভাবে ঘনিয়ে এল বিপদ (South 24 Parganas)?

    ২০২২ সালের দিকে হঠাৎ করে তাদের যাতায়াতে বাধা আসে। অসহায় পরিবারগুলি বিভিন্ন প্রশাসনিক দফতরে জানায়। আশ্বাস দেওয়া হলেও কোনওরূপ রাস্তার ব্যবস্থা করা হয়নি। পঞ্চায়েত ভোটে এই পরিবারগুলো বিজেপিকে সমর্থন করায় শাসক দলের লোকজন তাঁদের উপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ। এমনকি মাঝে মাঝে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হঠাৎ করে দেখা যায়, তাদের চলাচলের সমস্ত রাস্তায় কাঁটা বেড়া দেওয়া হয়েছে। এমনকি ওই ছটি পরিবারের মধ্যে রাস্তার কাছে যে পরিবার ছিল, তাদেরও রাস্তা (South 24 Parganas) বন্ধ করে দেওয়া হয়। পরিবারগুলি মহা বিপদে পদে পড়ে। বাড়িতে অসুস্থ লোকজন, ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়া, নলকূপের জল আনা, বাজারে যাওয়া বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে বাড়ির গৃহবধূরা অসুস্থ শিশু নিয়ে এমনকি জল আনার জন্য কলসি নিয়ে এক গোলা জলে নেমে পারাপার, যাতায়াত শুরু করে। সেখানেও তাদেরকে বাধা দেওয়া হয়, এমনকি আজ তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়, ঘর ছেড়ে চলে যেতে হবে। যদি ঘরে থাকে তাদের আর বার হতে দেওয়া হবে না।

    কী বললেন তৃণমূলের কর্মকর্তারা (South 24 Parganas)?

    তবে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের দাবি, এমন যদি ঘটনা হয়ে থাকে, তাহলে তার তদন্ত হওয়া প্রয়োজন। তবে এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস (South 24 Parganas) কোনওভাবেই যুক্ত নয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hilsa Fish: ছোট ইলিশ বিক্রি নিয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, অভিযুক্ত ডায়মন্ডহারবারের সহ মৎস্য অধিকর্তা

    Hilsa Fish: ছোট ইলিশ বিক্রি নিয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, অভিযুক্ত ডায়মন্ডহারবারের সহ মৎস্য অধিকর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট বা খোকা ইলিশ (Hilsa Fish) বিক্রির নিয়ে ডায়মন্ডহারবার সহ মৎস্য অধিকর্তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে সরব  মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। ডায়মন্ডহারবার সহমৎস্য অধিকর্তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলল মৎস্যজীবী সংগঠনের সদস্যরা।

    ঠিক কী অভিযোগ?

    মৎস্যজীবী সংগঠনের অভিযোগ, ছোট ইলিশ (Hilsa Fish) ধরার নামে ডায়মন্ডহারবার সহমৎস্য অধিকর্তা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা লিখিতভাবেও জানিয়েছে। মূলত মৎস্য দফতরের নিয়ম অনুযায়ী, ২৩ সেন্টিমিটারের কম ইলিশ মাছ কোনওভাবেই ধরা যাবে না। সেই ২৩ সেন্টিমিটারের কম ইলিশ মাছ ধরা একদিকে যেমন আইনত নিষিদ্ধ ঠিক তেমনি যারা যারা ধরবেন তাদের আইনত শাস্তিও পেতে হবে। সেই মতোই কিছুদিন আগেই ২৩ সেন্টিমিটারের কম অর্থাৎ পিল ইলিশ ভর্তি দুটি গাড়ি আটক করে ডায়মন্ডহারবার থানার পুলিশ। এর পরই সহ-মৎস্য অধিকর্তার নির্দেশ মত তার দফতরের আধিকারিকেরা থানায় যান এবং প্রায় সাড়ে তিন হাজার কিলো পিল ইলিশ উদ্ধার করেন। পরবর্তী নিয়ম অনুযায়ী সেই মাছগুলি অকশান করানো হয়। দাম হয় দু’লক্ষ আশি হাজার টাকা। কিন্তু, মৎস্যজীবী সংগঠনের অভিযোগ, গাড়িতে প্রায় ৯ টন ইলিশ ছিল। সেই ইলিশ সহমৎস্য অধিকর্তা অকশান করেছে নগেন্দ্র বাজারে। যার বাজার মূল্য ৩২ থেকে ৩৩ লক্ষ টাকা।

    কী বললেন মৎস্য সংগঠনের কর্মকর্তারা?

    ওয়েস্ট বেঙ্গল ফিশারম্যান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শ্যামসুন্দর দাস বলেন, সহ-মৎস্য অধিকর্তা ছোট ইলিশ (Hilsa Fish) ধরার নামে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করেছে। প্রথমত নিয়ম অনুযায়ী ছোট ইলিশ ধরার পর মালিকপক্ষকে ফোন করে সমস্ত কিছু জানাতে হবে এবং মাছগুলি স্থানীয় বাজার বা আরোতে অকশান করানোর সময় মালিকপক্ষ উপস্থিত থাকবে। কিন্তু, সহমৎস্য অধিকর্তা সেই সমস্ত কিছু না করেই নিয়ম না মেনেই নিজের ইচ্ছে মতন মাছ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছে। অন্যদিকে, টাকার অর্ধেক মালিকপক্ষকে দিতে হয়, সেই টাকাও তিনি দেননি। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারিও দেয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যে সহমৎস্য অধিকর্তা সেই টাকা ফেরত না দিলে তারা আইনি পথে কোর্টেও পর্যন্ত যাবে।

    কী বললেন সহ মৎস্য অধিকর্তা?

    তবে,এই বিষয়ে সহ-মৎস্য অধিকর্তা পিয়াল সর্দার বলেন, যেহেতু তিনি প্রথম থেকেই মৎস্যজীবীদের বেনিয়ম মেনে নিচ্ছেন না। কড়া হাতে সমস্ত কিছু পদক্ষেপ নিয়েছি। তাই পরিকল্পিতভাবে আমার নামে দুর্নীতির অভিযোগ চাপানো হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gram Panchayat Election:পঞ্চায়েত ভোটের পর ভাঙড়ে ফের ১৪৪ ধারা জারি, কোন কোন এলাকায় জানেন?

    Gram Panchayat Election:পঞ্চায়েত ভোটের পর ভাঙড়ে ফের ১৪৪ ধারা জারি, কোন কোন এলাকায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Gram Panchayat Election) সময় ভাঙড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। আবারও ভাঙড়ে ১৪৪ জারি করল প্রশাসন। মূলত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২ ব্লকের কাশিপুর এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। তবে, গোটা ব্লক নয়, প্রতিটি পঞ্চায়েতের কেবল ২০০ মিটারের মধ্যেই এই ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

    কেন ১৪৪ ধারা জারি করা হল?

    মঙ্গলবার ভাঙড়-২ ব্লকের ১০টি পঞ্চায়েতে (Gram Panchayat Election)  উপ সমিতি গঠন রয়েছে। এজন্য প্রতিটি পঞ্চায়েতের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত, মিটিং, মিছিল করা যাবে না। আশঙ্কা করা হচ্ছে উপ সমিতি গঠন নিয়ে আবারও অশান্ত হয়ে উঠতে পারে ভাঙড়। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৬টা থেকে একদিনের জন্য ১৪৪ জারি করা হয়েছে। এজন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যে ব্লকের ১০ টি পঞ্চায়েতের মধ্যে ৯ টি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল। একমাত্র পোলেরহাট ২ পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে জমি কমিটি। ইতিপূর্বে পঞ্চায়েত বোর্ড গঠন করার সময় আইএসএফের বিজয়ী সদস্যরা অনুপস্থিত ছিলেন। উপ সমিতি গঠনের সময় আইএসএফের পক্ষ থেকে পঞ্চায়েতে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে ৭টি পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনে আইএসএফ জয়ী হয়েছে।

    আইএসএফ কর্মীকে কেন আটক করল পুলিশ?

    ভাঙড়ে পঞ্চায়েত ভোটে (Gram Panchayat Election) মনোনয়ন জমা দেওয়ার সময় একাধিক যে সব অশান্তির ঘটনা ঘটেছিল, সেইসব ঘটনায় মাবুক আলি নামে এক আইএসএফ কর্মীকে বোমা হাতে দেখতে পাওয়া যায়। তারপর থেকেই পুলিশ সেই ছবি সংগ্রহ করে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। দীর্ঘদিন এলাকাছাড়া থাকলেও মঙ্গলবার যখন চালতাবেরিয়া পঞ্চায়েতের উপ সমিতির গঠনের জন্য আইএসএফের জয়ী সদস্যদের সঙ্গে সে এসেছিল, তখন তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। চালতাবেড়িযা গ্রাম পঞ্চায়েত থেকে আইএসএফ কর্মী মাবুক আলিকে আটক করল কাশিপুর থানার পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: দলের সভায় যাওয়াও ‘অপরাধ’! বারুইপুরে বাঁশ, রড, লাঠি দিয়ে মার বিজেপি কর্মীকে

    South 24 Parganas: দলের সভায় যাওয়াও ‘অপরাধ’! বারুইপুরে বাঁশ, রড, লাঠি দিয়ে মার বিজেপি কর্মীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: সভায় যাওয়ার ‘অপরাধে’ বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর (South 24 Parganas) থানার বেদবেরিয়া বিদ্যাধরী পল্লিতে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। শাসক দলের দৌরাত্ম্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে এলাকার বিজেপি নেতৃত্ব।

    ঘটনা কীভাবে ঘটল?

    স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত বিজেপি কর্মী খোকন বিশ্বাস। গতকাল বিজেপির একটি সভায় গিয়েছিলেন তিনি। আর সেই অপরাধেই আজ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির এই কর্মীর উপর চড়াও হয়। তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ, রড, লাঠি সহ একাধিক অস্ত্র দিয়ে তাঁকে মারধর করতে থাকে। আর তা দেখতে পেয়ে, তাঁর স্ত্রী ও মা বাঁচাতে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা হীরেন রায়।

    আহত বিজেপি কর্মীর বক্তব্য (South 24 Parganas)

    আহত বিজেপি কর্মীর অভিযোগ, এলাকায় হীরেন রায় দুষ্কৃতীদের প্রত্যক্ষ মদত দিচ্ছে। বিজেপি করার অপরাধেই তাঁকে হুমকি এবং বেপরোয়া মারধর করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে ঘুটিয়ারি শরিফ হাসপাতলে নিয়ে যায়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে, তাঁকে বারুইপুর (South 24 Parganas) মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।

    থানায় দায়ের অভিযোগ

    আহত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় বারুইপুর (South 24 Parganas) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগেও একাধিকবার দেখা গেছে বিরোধী দল করার অপরাধে শাসকদলের নেতাকর্মীরা বিরোধী কর্মীদের মারধর করে কন্ঠরোধ করার চেষ্টা করেছে। পঞ্চায়েত নির্বাচনের পর্ব থেকে এই ঘটনা আরও বেশি করা দেখা গেছে। এবার সেই ছবি আরও একবার প্রকাশ্যে এল বারুইপুরে।

    বিধায়কের বক্তব্য

    তবে এই বিষয়ে বারুইপুর (South 24 Parganas) পূর্বের বিধায়ক বিভাস সর্দার জানান, এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কোনও ভাবেই জড়িত নয়। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই মারামারির ঘটনা ঘটেছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। স্থানীয় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ-প্রশাসন এই ঘটনায় যদি কোনও পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share