Tag: South 24 Parganas

South 24 Parganas

  • South 24 Parganas: করমণ্ডল দুর্ঘটনার ১ মাস ২২ দিন পর মৃত আব্বাস শেখের দেহ এল কাকদ্বীপে

    South 24 Parganas: করমণ্ডল দুর্ঘটনার ১ মাস ২২ দিন পর মৃত আব্বাস শেখের দেহ এল কাকদ্বীপে

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ১ মাস ২২ দিন পর অবশেষে ফিরল নিথর দেহ। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত আব্বাস উদ্দিন শেখের দেহ পৌঁছাল কাকদ্বীপ (South 24 Parganas) পুলিশ মর্গে। দক্ষিণ ২৪ পরগনার হারউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ৬৪ বাড়ি এলাকায় যুবক আব্বাস উদ্দিন শেখের বাড়ি।

    কীভাবে ফিরল দেহ (South 24 Parganas)?

    আব্বাস উদ্দিন শেখ ভিন রাজ্যে শ্রমিকের কাজে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে ২ জুন ভয়াবহ রেল দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল আব্বাসের। সেই ভয়াবহতার ছবি যেন আজও ভেসে বেড়াচ্ছে তাঁর পরিবারের চোখে মুখে। তবে প্রথমে শত শত মৃতদেহের মাঝে তাঁদের পরিবারের একমাত্র রোজগের ছেলেকে কোনও ভাবেই খুঁজে পাচ্ছিল না পরিবার। অবশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে এক মাস বাইশ দিন পর ভুবনেশ্বর থেকে পরিবারের কাছে খবর আসে, তাঁদের ছেলেকে পাওয়া গেছে। এরপর নিয়ে আসা হয় আব্বাস উদ্দিন শেখের দেহ। তবে এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে (South 24 Parganas) নেমেছে শোকের ছায়া।

    সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভুবনেশ্বর হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় পিতা এবাদ আলি শেখকে, যে আপনার ছেলের ডিএনএ পরীক্ষার সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে। আপনারা এসে মৃতদেহ বাড়িতে নিয়ে যান। এরপর শনিবার পরিবারের লোক ভুবনেশ্বরে পৌঁছালে, রবিবার বিকেলে মৃতদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়। এরপর কাকদ্বীপের বিডিওর সঙ্গে কথা বলে কাকদ্বীপ মর্গে তা নিয়ে আসা হয়।

    পরিবারের বক্তব্য

    মৃত আব্বাসের পিতা এবাদ আলি শেখ বলেন, আমরা দুর্ঘটনার পর মৃতদেহ শনাক্ত করতে পারছিলাম না। আর সেই জন্য আমরা গত ৬ জুন ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়ে ৭ তারিখে বাড়িতে ফিরে আসি। আর গতকাল একমাস ২২ দিন পর ডিএনএ রিপোর্ট অনুযায়ী আমার ছেলের মৃতদেহ চিহ্নিত করতে পেরেছি। তবে আব্বাসের মা খুব ব্যথিত হয়ে আছেন! ভেবেছিলেন ছেলে বাড়িতে ফিরে আসবে। কিন্তু ছেলে এল বটে, নিথর দেহ নিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: মারধর করে বিজেপি কর্মীর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    South 24 Parganas: মারধর করে বিজেপি কর্মীর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট মিটলেও সন্ত্রাস কমেনি বিন্দুমাত্র। জেলায় জেলায় (South 24 Parganas) বিরোধীদের ওপর হামলা চলছেই। এখনও ঘরছাড়া বহু বিজেপি কর্মী। সাত-আটমাসের শিশুদের নিয়েও বিজেপির জয়ী প্রার্থীদের জেলা অফিসে আশ্রয় নিতে দেখা গিয়েছে। ফের একবার বিজেপির বুথ সভাপতিকে মারধর করে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। রায়দিঘির খাঁড়ি শাসন (South 24 Parganas) এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, একই ঘটনা ঘটেছিল ঠিক পঞ্চায়েত ভোটের আগে। আহত বিজেপির বুথ সভাপতির নাম গোপাল অধিকারী বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

    ঠিক কী ঘটেছিল?

    আহত বিজেপির বুথ সভাপতির অভিযোগ, রবিবার রাতে রায়দিঘির খাঁড়ি শাসন পাড়ায় (South 24 Parganas) হঠাৎই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা দলবল নিয়ে গোপাল অধিকারীর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। পরে গোপাল অধিকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির বুথ সভাপতি। অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

    আরও পড়ুন: ‘উত্তরবঙ্গের প্রতি ফোকাসটা কম, পিছিয়ে পড়া মনে হয়’, একী বললেন তৃণমূলের মেয়র গৌতম দেব

    কী বলছেন আক্রান্ত?

    আক্রান্ত গোপাল অধিকারীর ডান চোখে ব্যাপক আঘাত লেগেছে। রক্ত জমাট বেঁধে গিয়েছে চোখের আশেপাশে। হাসপাতালে বসে থেকে গোপাল বলেন, ‘‘আনোয়ার হোসেনের লোকজন দল বেঁধে হামলা চালায় আমার ওপর। পঞ্চায়েত ভোট থেকেই আমাকে টার্গেট করেছে ওরা। সেসময় এলাকায় বোমাবাজি করে চলে যায় ওরা। তবে ভোটের পরে দেখে নেওয়ার হুমকি তারা দিচ্ছিল। এদিন তারা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে চোখে ঘুষি চালাতে থাকে। আমি বারবার বলার চেষ্টা করেছিলাম, আমি তো তোমাদের কোনও ক্ষতি করিনি, কিন্তু তাও ওরা মারতে থাকে আমাকে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: ডায়মন্ড হারবারে গর্ভবতী মহিলাদেরও ছাড়েনি তৃণমূলের দুষ্কৃতীরা, বিস্ফোরক শুভেন্দু

    South 24 Parganas: ডায়মন্ড হারবারে গর্ভবতী মহিলাদেরও ছাড়েনি তৃণমূলের দুষ্কৃতীরা, বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসার ঘটনায় আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবার থানার দক্ষিণ কুলেশ্বরে আহত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছেন। আবার মঙ্গলা হাটে অগ্নিকাণ্ড নিয়ে বিজেপি দাবি করেছে, তৃণমূলের অন্তর্ঘাত। আর ঠিক এর পরেই হাটের পরিস্থিতি মুখ্যমন্ত্রী পরিদর্শন করে সিআইডি তদন্তের অনুমতি দিলেন। সব মিলিয়ে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা।

    আক্রান্ত কর্মীদের পাশে শুভেন্দু (South 24 Parganas)

    রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত। বোমাবাজি, ঘরবাড়ি, সম্পত্তি লুট, মহিলাদের উপর অত্যাচার, বোমা-বন্দুক-পিস্তলের হুমকিতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে  সোচ্চার হয়েছে বিজেপি। ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। আজ তিনি দলীয় কর্মীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। পুলিশের সামনে মারধর থেকে শুরু করে ভোট পরবর্তী বিজেপি কর্মীদের লক্ষ্য করে মিথ্যা মামলা দেওয়া, বাড়ি ভাঙচুর করা, মারধর করার মতো একাধিক বিষয়ে শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মীরা। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কর্মীদেরকে অভয় দিয়ে বলেন, আগামী দিনে কোনও হেনস্থার শিকার হতে হবে না, দল সম সময় কর্মীদের পাশে রয়েছে। ডায়মন্ড হারবার (South 24 Parganas) লোকসভা কেন্দ্রের বেশ কিছু তৃণমূল যুবনেতার নাম করে সাংবাদিকদের সামনে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই যুব তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আগামী দিনে কোর্টে যাব।

    কী বললেন শুভেন্দু?

    এই এলাকার (South 24 Parganas) মানুষ অত্যন্ত সহজ সরল। শুধু বিজেপি করার জন্যই তৃণমূলের হার্মাদরা এলাকায় অত্যাচার করেছে। বাড়িতে বাড়িতে ঢুকে বিজেপির কর্মীদের মারধর করা হয়। বাড়ির মহিলাদের উপর চলছে অত্যাচার। এসসি মহিলাদের কাপড় ধরে টানাটানি করছে তৃণমূলের গুন্ডারা। গণতন্ত্র নেই, কিমের রাজ্যের থেকেও খুব খারাপ অবস্থা এখানে। এলাকার মানুষ বাঁচতে চায়। শান্তিতে জীবন জীবিকা নিয়ে বসবাস করতে চায়। পুলিশ কোনও ব্যবস্থা নেয় না। শুভেন্দু আরও বলেন, ভাইপো নিজে এই এলাকাকে নোংরা করেছেন। আজ, যাঁরা কলকাতায় বসে ডিমভাতের উৎসব করছেন, তাঁরা এই এলাকার গণতন্ত্রকে হরণ করেছেন। স্থানীয় এক বিজেপি প্রার্থীর স্ত্রী গর্ভবতী, তাঁকেও পর্যন্ত অত্যাচারের শিকার হতে হয় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে। তিনি আরও বলেন, এই বাংলাকে বাঁচাতে গেলে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে তৃণমূলের বিরুদ্ধ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: কাকদ্বীপের ইলিশ বোঝাই ট্রলার ডুবে গেল গভীর সমুদ্রে

    South 24 Parganas: কাকদ্বীপের ইলিশ বোঝাই ট্রলার ডুবে গেল গভীর সমুদ্রে

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় বাঘেরচড়, বকখালি (South 24 Parganas) থেকে ৪০ কিমি দূরে গভীর সমুদ্রে অক্ষয়সনগর কাকদ্বীপের এফবি অনিক ফিশিং ট্রলারের নিচের অংশ ফেটে ডুবে যায়। ১৭ জন মৎস্যজীবীকে পার্শ্ববর্তী অপরাজিতা ফিশিং ট্রলার উদ্ধার করে নিয়ে এসেছে বলে জানা গেছে। আপাতত ট্রলারটিকে উদ্ধার করার জন্য ৫টি বোট চেষ্টা চালাচ্ছে। এই ডুবে যাওয়া ট্রলারটিতে ইলিশ মাছ বোঝাই ছিল। ট্রলারের সমস্ত মৎস্যজীবী সুস্থ আছেন। এলাকায় বিষণ্ণার ছায়া।

    কীভাবে ঘটল এই বিপত্তি (South 24 Parganas)?

    অনিক নামে ওই ট্রলারটি ইলিশ মাছ নিয়ে নামখানার দিকে আসছিল। কিন্তু সমুদ্রে (South 24 Parganas) প্রচণ্ড রোলিং হওয়ার কারণে ইলিশ বোঝাই ট্রলারের তলা ফেটে গেলে হু হু করে জল ঢুকতে থাকে। জল বেশি পরিমাণে ঢুকে পড়ায় বেগতিক পরিস্থিতি হয়। জলের গতি প্রবল হওয়ায় মাঝিও সামাল দিতে পারছিলেন না। এরপর সমুদ্রে অন্যান্য মৎস্যজীবীরা লাফ দিয়ে প্রাণ বাঁচান। এক মৎস্যজীবী বলেন, দূরে দেখি একটি ট্রলার। এরপর আমরা বাঁশি বাজিয়ে বার্তা দিলে অপরাজিতা ফিশিং ট্রলারের মাঝি আমাদের উদ্ধার করেন। ট্রলারের মধ্যে প্রচুর ইলিশ মাছ ভর্তি ছিল। মাছ সমেত ট্রলারটি সমুদ্রে পুরোপুরি ডুবে যায় বলে জানা যায়। ট্রলারে যা মাছ ছিল তাতে কয়েক লক্ষ টাকা ক্ষতি বলে জানিয়েছেন ট্রলারের মৎস্যজীবীরা।

    মৎস্যজীবীদের বক্তব্য

    ফ্রেজারগঞ্জেরের (South 24 Parganas) অপরাজিতা ট্রলারের মালিক নিতাই মাইতি বলেন, আমি দেখি দূর থেকে হুইসেল দিচ্ছে। এরপর দেখি ওই ট্রলারটি ক্রমেই বসে যাচ্ছে। আর এরপর আমি আমার ট্রলারের জাল ফেলে দিয়ে দ্রুত অনিক ট্রলারকে লক্ষ্য করে দড়ি ফেলতে শুরু করি। এরপর অনিক ট্রলারের মৎস্যজীবীদের একে একে দড়ি দিয়ে আমার ট্রলারে তুলে নিই। তিনি আরও বলেন, বড় বিপত্তি ঘটল। কিন্তু সম্পত্তির ক্ষতি হলেও প্রাণ বেঁচে গেল এই যা।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 parganas: ভুতুড়ে কাণ্ড! মন্দিরবাজারে মোট ভোট ১২৪৮, কাউন্টিং হল ১৫৭৩!

    South 24 parganas: ভুতুড়ে কাণ্ড! মন্দিরবাজারে মোট ভোট ১২৪৮, কাউন্টিং হল ১৫৭৩!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে ভোটের গণনায় অনেক জায়গায় কারচুপির অভিযোগ হয়েছে। মোট ভোটার, প্রদত্ত ভোটার এবং গণনার পর ভোটের সংখ্যা বদলে গেছে অনেক জায়গায়। আর এই অভিযোগে বিরোধীরা হাইকোর্টের পর্যন্ত দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। গণনায় ভুতুড়ে ভোটার এবার মন্দিরবাজারে। ভোট কেন্দ্রে মোট ভোট পোলিং হয় ১২৪৭, সেই ভোট কাউন্টিং সেন্টারে বেড়ে হয় ১৫৭৩, যা ভোট কেন্দ্রের মোট ভোটের থেকে ৩২৬ টি বেশি। এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা না মেলায়, অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন মন্দিরবাজার (South 24 parganas) বিধানসভার পূর্ব মল্লিকপুর ৮৪ নং বুথের সিপিআইএম প্রার্থী মাসুদা পুরকাইত।

    প্রার্থী কী বললেন (South 24 parganas)?

    সিপিআইএম প্রার্থী মাসুদা পুরকাইত বলেন, পূর্ব মল্লিকপুর (South 24 parganas) এলাকার ৮৪ নং কেন্দ্রে দুটি বুথ, সেখানে মোট ভোট যা পড়েছে তা ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফর্ম নম্বর ১৮ তে উল্লেখ করেছেন। কিন্তু বিপত্তি ঘটে কাউন্টিং হলে, সেখানে ব্যালট বাক্স খুলতেই অতিরিক্ত ভোট বেড়ে মোট সংখ্যার অনেক পরিবর্তন হয়ে গেছে। তিনি আরও বলেন, ভোট গণনার দিন ব্লক প্রশাসনকে এই ভোটের কারচুপির বিষয়ে অভিযোগ জানালে কোনও ভ্রুক্ষেপ করেননি। শুধু তাই নয়, ভোট গণনা কেন্দ্র থেকে জোর করে বিরোধীদের বের করে দেওয়া হয়। প্রশাসনের কাছে অভিযোগ করলেও প্রথমে কিছু পদক্ষেপ গ্রহণ করেননি বিডিও।

    কোর্টের দ্বারস্থ প্রার্থী

    অবশেষে ন্যায় বিচার চেয়ে হাইকোর্টে দ্বারস্থ সিপিআইএম প্রার্থী মাসুদা পুরকাইত (South 24 parganas)। অবশ্য এরপর এই ঘটনায় মন্দির বাজারের বিডিওকে প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি নজরে এসেছে। খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।

    উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের গণনা এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যালট পেপার নিয়ে হাইকোর্টে মামাল হয়েছে। জ্যাংড়া-হাতিয়ারা গ্রাম পাঞ্চায়েতে ভোট কেন্দ্রে ছাপ্পা মারার অভিযোগে এলাকার মানুষ ভোট প্রদানে বয়কট করেছিলেন। কিন্তু গণনার দিনে দেখা যায় মোট ভোটারের থেকে প্রদত্ত ভোটের সংখ্যা অনেক বেশি হয়েছে। ফলে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই মামলার বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছেন।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারাতে পারলে আপনারাও পারবেন, বললেন শুভেন্দু

    South 24 Parganas: মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারাতে পারলে আপনারাও পারবেন, বললেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসার ঘটনায় মগরাহাট (South 24 Parganas) উড়াল চাঁদপুর এলাকায় দলীয় কর্মীদের সাথে দেখা করতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মগরাহাটের একাধিক জায়গায় বিজেপির দলীয় কর্মীদেরকে মারধর করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় আক্রান্ত সমস্ত দলীয় কর্মীদের সাথেই আজ দেখা করার পাশাপাশি তাঁদের আশ্বস্ত করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

    মগরাহাটে কী বললেন শুভেন্দু (South 24 Parganas)?

    রাজ্যে শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা প্রশাসনের সহযোগিতায় ভোট যেমন লুট করেছে, তেমনি লুটের পর গণনায় চুরি করে হুমকি দিয়ে সন্ত্রাস চালিয়েছে সমগ্র রাজ্যে। বিজেপি প্রার্থী এবং কর্মীদের বাড়িতে রাজনৈতিক হিংসাত্মক আক্রমণ করেছে বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী আজ সকালে মগরাহাটে (South 24 Parganas) গিয়ে, এই এলাকার তৃণমূলের ব্লক সভাপতি সেলিম লস্কর, মগরাহাট থানার ওসি আব্দুল সামাদ আনসারী এবং বিডিও শেখ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনা করেন। তিনি আরও বলেন, গোটা মগরাহাট জুড়ে ভোটের সন্ত্রাস চলেছে, ভোট লুট করা হয়েছে। এই লুণ্ঠনে সরকারি আমলারা তৃণমূলের এজেন্ট হয়ে কাজ করেছেন।

    শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যখন হারাতে পেরেছি আপনারাও পারবেন। অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে লড়াই করতে হবে। অত্যাচারীদের ভয় সারা জীবন থাকবে না! এই হিংস্র সরকারের পতন অবশ্যম্ভাবী। ওরা বাইক বাহিনী নিয়ে আক্রমণ করবে, মাথায় বন্দুক, পিস্তল ঠেকাবে। কিন্তু আমাদের সাহস রাখতে হবে। সাহস আর বিশ্বাস রাখুন, বিজেপি আপনাদের পাশে আছে। কেন্দ্র কোনও টাকা আটকায়নি, কেন্দ্র তৃণমূলের চুরি আটকেছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, সিপিএম এখানে শাসক দলের বিরুদ্ধে লড়াই করছে, আর অপর দিকে এই সিপিএমের পলিটব্যুরো নেতৃত্ব সীতারাম ইয়েচুরির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মিটিং করছেন। সিপিএম এবং তৃণমূল পয়সার এপিঠ আর ওপিঠ। আর তাই রাজ্যে এই সন্ত্রাসকে মুক্ত করতে গেলে একমাত্র দল বিজেপিকেই ক্ষমতায় আসতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: তৃণমূলের বিজয় মিছিলে অশ্লীল অঙ্গভঙ্গি, চটুল গান ও নাচ, ভাইরাল ভিডিও

    North 24 Parganas: তৃণমূলের বিজয় মিছিলে অশ্লীল অঙ্গভঙ্গি, চটুল গান ও নাচ, ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হিংসার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। বিরোধীদের অভিযোগ, এখনও পর্যন্ত ৫০ জন মানুষের প্রাণ গেছে। জেলায় জেলায় শাসক দলের আশ্রিত গুন্ডারা বোমাবাজি করে এলাকাছাড়া, ঘরছাড়া করেছে বিরোধী দলের নেতা-কর্মীদের। আর এই হিংসার আবহের মধ্যে বিজয়ী তৃণমূল প্রার্থীর বিজয় মিছিলে চলছে চটুল গানের সঙ্গে নাচ। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) বিজয় মিছিলে ভাড়া করা বৃহন্নলাদের অশ্লীল অঙ্গভঙ্গি এবং চটুল গানের নাচে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিজয় মিছিলের ভিডিও সমাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এই নিয়ে বিরোধীরা তীব্র কটাক্ষ করেছে।

    কোথায় ঘটল ঘটনা (North 24 Parganas)?

    এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) আমডাঙা এলাকার শশিপুর গ্রামে। ভোটের ফলাফল ঘোষণার পর জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে সাউন্ড সিস্টেম লাগিয়ে উচ্চ স্বরে হিন্দি গানে চটুল নাচের ভিডিও সামজিক গণমাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। আজ রবিবার সকাল থেকেই এই চটুল নাচ, অশ্লীল অঙ্গভঙ্গি, গালিগালাজ এবং বিকৃত নাচের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। কয়েকজন বৃহন্নলা নর্তকীদের সঙ্গে করে ছোট চোট বাচ্চাদের সামনে তৃণমূল কর্মীদের সবুজ আবির মেখে চটুল গানে বিকৃত যৌন অঙ্গভঙ্গি করতে দেখা যায় ভিডিওতে। রাজ্যের মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি সংস্কৃতি, রবীন্দ্রনাথ, নজরুলের কথা বলেন। কিন্তু তবুও তৃণমূলের কর্মীদের দ্বারা প্রকাশ্য দিনের বেলায় ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়ে, মহিলা, বৃদ্ধের সামনে বিজয় মিছিলের নামে এই অপসংস্কৃতি এবং বিকৃত যৌন অঙ্গভঙ্গির দৃশ্য ভিডিওতে লক্ষ্য করা গেল। সামজিক গণ মাধ্যমে এই ভিডিও নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে বলে জানা গেছে।    

    তৃণমূলের বক্তব্য

    এই এলাকায় চণ্ডীগড় (North 24 Parganas) পঞ্চায়েতের ৭৫৭ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের জয়ী হয়েছেন আজমিরা খাতুন। তিনি বলেন, ভোটের ফলাফলের পর এলাকার মানুষ একটু বিনোদন চেয়েছিল, আর তাই একটু আনন্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় আমরা ১৯৯ ভোটে জয়ী হয়েছি। তাই দলের কর্মীদের আবেদন রাখতে এই মিছিলের আয়োজন করা হয়েছে। একজন জনপ্রতিনিধি কীভাবে এইরকম একটি অশ্লীল বিজয় মিছিলের আয়োজন করলেন, সেটাই এখন প্রশ্নের মুখে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: বর্ষার মরশুমে প্রথম ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের জালে উঠল টন টন ইলিশ

    South 24 Parganas: বর্ষার মরশুমে প্রথম ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের জালে উঠল টন টন ইলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে বর্ষা ঢুকে গেছে। বর্ষার এই মরশুমে প্রথম ডায়মন্ড হারবারের (South 24 Parganas) মৎস্যজীবীদের জালে উঠল টন টন ইলিশ। ইলিশ মাছ ধরা পড়ায় মুখে চওড়া হাসি মৎস্যজীবী থেকে আড়ৎদারদের।

    কেমন ধরা পড়ল ইলিশ (South 24 Parganas)?

    গত দুদিনে ডায়মন্ড হারবার (South 24 Parganas) নগেন্দ্র বাজারে প্রায় ৮০ টন ইলিশ ঢুকেছে বলে জানা যায়। মৎস্যজীবীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এই প্রথম বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। দুমাস গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর, গত এক মাস ধরে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেও সেভাবে জালে ইলিশের দেখা মেলেনি। ফলে লোকসানের মুখ দেখতে হচ্ছিল মৎস্যজীবীদের। মাছ ধরার ট্রলার নিয়ে যাওয়ার খরচ তোলা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন এই এলাকার মৎসজীবীরা। তার প্রভাব আড়ৎদারদের মধ্যেও পড়েছিল। এবার জালে ইলিশ পড়ায় অনেকটাই আশার আলো দেখছেন মৎসজীবীরা।

    মৎসজীবীদের বক্তব্য

    এক ট্রলারের মালিক বিপ্লব দাস বলেন, নামখানা, ডায়মন্ড হারবার (South 24 Parganas) মিলে প্রায় পাঁচ হাজার টনের কাছাকাছি ইলিশ এসেছে। প্রথমে কম ধরা পড়লেও এখন অনেকটাই বৃদ্ধি হয়েছে। এক একটা ট্রলারে প্রায় ১৬ থকে ১৮ জন মানুষ মাছ ধরতে যান। ট্রলার পিছু প্রায় দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়। এবারে ট্রলার পিছু দেড় থেকে দুই টনের কাছাকাছি ইলিশ ধরা পড়েছে বলে জানান তিনি। এখন সারা শ্রাবণ মাস জুড়েই ইলিশের মরশুম চলবে। এই বছরে আমরা খুব আশাবাদী বলে জানিয়েছেন বিপ্লব দাস।

    ইলিশের দাম কেমন হবে?

    তবে জালে ইলিশ ধরা পড়লেও বর্তমানে দাম খুব একটা যে কমবে না, তাও জানান আড়ৎদারেরা। ডায়মন্ড হারবার (South 24 Parganas) নগেন্দ্র বাজারে ইলিশের পাইকারি দর চলছে কেজি প্রতি ৭০০ টাকা, যা সাধারণ মধ্যবিত্তের নাগালের বাহিরে। তবে আড়ৎদারেরা জানান, এভাবে যদি ইলিশ জালে ধরা পড়ে তাহলে ইলিশের দাম কমতে পারে বলে আশা করা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: জীবন এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব নিতে হবে সরকারকে, বলল বিজেপির কেন্দ্রীয় টিম

    South 24 Parganas: জীবন এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব নিতে হবে সরকারকে, বলল বিজেপির কেন্দ্রীয় টিম

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবার গেল দক্ষিণ ২৪ পরগনা জেলায় (South 24 Parganas)। বৃহস্পতিবার দুপুরে এই প্রতিনিধি দল পৌঁছায় বাসন্তীর সোনাখালিতে। সেখানে গীতাঞ্জলি কমপ্লেক্সে আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে কথা বলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তাঁদের সঙ্গে একটি আইনজীবীদের দলে এসেছেন বাসন্তীতে। আক্রান্ত পরিবার এবং মানুষের সঙ্গে কথা বলেন টিমের সদস্যরা। সেই সঙ্গে আক্রান্তদের আইনি সহায়তা দেওয়া হবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে।

    কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম (South 24 Parganas)?

    রাজ্যে নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। মনোনয়ন থেকে ভোটের ফলাফল পর্যন্ত সর্বত্র উত্তপ্ত। ফলাফল ঘোষণার পর থেকেই ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের নেতাকর্মীরা ঘরছাড়া। প্রাণ ভয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। রাজ্যের গণতন্ত্র যে সুরক্ষিত নয়, সেই জন্য বারবার রাজ্যপাল নিজে উত্তর থেকে দক্ষিণে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। রাজ্যপালের পিস রুমে এখনও পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার অভিযোগ জমা পড়েছে। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীকে ঠিক করে ব্যবহার করেনি কমিশন। আর তাই বিএসএফ-এর স্পেশাল ডিজি রিপোর্ট দিয়েছেন। হাইকোর্টের নির্দেশকে কমিশন কতটা নির্বাচনের সময় কার্যকর করেছে, তা নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনের রিপোর্টে অসন্তোষ ব্যক্ত করছে। বিচারপতি অমৃতা সিনহা নির্বাচনে ব্যালট লুট করা এবং রাস্তায় পড়ে থাকার দিক সহ সমগ্র অশান্তি ঠেকাতে কমিশন কতটা ব্যর্থ ছিল, সে কথাও স্পষ্ট করেছেন। তাই বিজেপির কেন্দ্রীয় স্তর থেকে প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে চার সাংসদের দল নির্বাচনে হিংসা কবলিত দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) এলাকায় আক্রান্ত পরিবারে সঙ্গে দেখা করতে আসে। পীড়িত পরিবারের মানুষের সঙ্গে কথা বলে অভিযোগ শুনে এই টিম বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে নির্বাচন এবং হিংসার উপর বিশেষ রিপোর্ট জমা করবে।

    ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোথায় পরিদর্শন করল?

    গতকাল বুধবার উত্তর ২৪ পরগনার হিংসা কবিলত এলাকা পরিদর্শন করে এই টিম। উল্লেখ্য, বসিরহাট, ন্যাজট, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জে মনোনয়ন করার পর বিজেপি কর্মীরা এলাকা ছাড়া হয়ে গিয়েছিলেন। পরে হাইকোর্টের আদেশে মনোনয়ন জমা করতে গেলেও পারেননি। বিজেপির এই কেন্দ্রীয় টিম আজ সকালে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগের ভিত্তিতে পুলিশের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলে। রাজ্যের সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তির সুরক্ষা চেয়ে বিশেষ আবেদন করে এই টিম। এরপর দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তী এবং ডায়মন্ডহারবার যাওয়ার কথা ঘোষণা করে টিম। সেই সঙ্গে টিমের পক্ষ থেকে রবিশঙ্কর প্রসাদ বলেন, আমি আশা করব মুখ্যমন্ত্রী আমাদের কোনও রকম বাধা না দিয়ে হিংসা কবলিত এলাকা এবং নিপীড়িত মানুষের সঙ্গে কথা বলবার সুযোগ দেবেন। গণতন্ত্রের এই যে কঠিন পরিস্থিতি, তা অত্যন্ত লজ্জার।

    ফ্যাক্ট ফাইন্ডিং টিম কী বলল?

    টিমের পক্ষ থেকে সোনাখালিতে রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের বলেন, প্রথমে হুমকি দেয়, মনোনয়ন করলে বাড়িতে হামলা হবে। দ্বিতীয়ত পর্যায়ে হুমকি আসে, ভোটের প্রচার করলে বাড়ি থেকে সন্তানদের অপহরণ করা হবে। আর তৃতীয় পর্যায়ে ভোটে জয়ী হলে জয়ী ঘোষণা করা হবে না, সার্টিফিকেট দেওয়া হবে না! ঠিক এইভাবেই এলাকায় তৃণমূল হিংসা চালিয়েছে। টিমের পক্ষ থেকে তিনি আরও বলেন, জীবন এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব সরকারকেই নিতে হবে। এই প্রসঙ্গে টিমের কাছে এক বিজেপির মহিলা প্রার্থী অভিযোগ করে বলেন, ভোটের গণনার শেষে তৃণমূল প্রার্থীরাই আমাকে বলেছিলেন, আমি নির্বাচনে জয়ী হয়েছি। কিন্তু কোনও সার্টিফিকেট না দিয়ে বসিয়ে রাখে! আর এরপর অনেক সময়ের পর ঘোষণা হয়, জয়ী হয়েছে তৃণমূল! ঠিক এইভাবেই আমাদের সঙ্গে প্রবঞ্চনা করছে কমিশন। আমরা বিচার চাই! 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: গণনার দিনেও উত্তপ্ত রায়দিঘি, প্রাণ গেল এক তৃণমূল কর্মীর

    South 24 Parganas: গণনার দিনেও উত্তপ্ত রায়দিঘি, প্রাণ গেল এক তৃণমূল কর্মীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট শেষেও জারি মৃত্যু মিছিল। ভোট পরবর্তী হিংসায় দুষ্কৃতীদের আক্রমণে এবার প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) আরও এক তৃণমূল কর্মীর। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই দুষ্কৃতীদের তাণ্ডবে রক্ত ঝরেছে সারা পশ্চিমবঙ্গে। এই নির্বাচনে অবশ্য সবচেয়ে বেশি রক্ত ঝরেছে শাসক দলেরই। এই আবহে ফের আরও এক শাসক দলের কর্মীকে খুনের অভিযোগ উঠল।

    কোথায় খুনের ঘটনা ঘটল (South 24 Parganas)?

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রায়দিঘি বিধানসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদপাশা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম বিপ্লব হালদার। জানা গিয়েছে, বিপ্লবের বুথে বিজেপি প্রার্থী জয়ী হন। এরপরই দুষ্কৃতীরা এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, দুই দলের সংঘর্ষের আবহে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিপ্লবকে কুপিয়ে খুন করে। যদিও খুনের ঘটনা অস্বীকার করেছে গেরুয়া শিবির। বিজেপির বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংঘর্ষেই খুন হন এই তৃণমূল কর্মী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিপ্লবের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

    তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুন হয়েছিল বাসন্তীতেও

    এর আগে ভোটগ্রহণ চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তীতে প্রাণ হারিয়েছিলেন এক ভোটার। মৃত ব্যক্তির নাম আনিসুর রহমান। দাবি করা হয়, তিনি তৃণমূল প্রার্থীর আত্মীয়। বোমার আঘাতে প্রাণ হারান তিনি। উল্লেখ্য, যুব ও তৃণমূলের মূল সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বে এর আগেও বাসন্তীর মাটি রক্তে লাল হয়েছিল। সেখানে গিয়েছিলেন রাজ্যপাল নিজে। ভোটের দিনও রক্তাক্ত হয় বাসন্তী! যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দেয় ঘাসফুল শিবির। এবার ভোটপর্বের সময়ই বাংলার মোট ৪২ জনের প্রাণ গিয়েছে। ভোটের দিন মারা গিয়েছিলেন ১৬। ভোটের দিনের হিংসায় জখম আরও দুই ব্যক্তি মারা যান পরে। আর এবার ভোট পরবর্তী হিংসার বলি আরও এক তৃণমূল কর্মী। অপর দিকে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমাতেও দুষ্কৃতীদের তাণ্ডব চলল।

    পাথরপ্রতিমায় বাড়িতে ঢুকে হামলা

    ভোট শেষেও হিংসা অব্যাহত জেলার বিভিন্ন জায়গায়। পাথরপ্রতিমায় (South 24 Parganas) তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার পূর্বশ্রীধর নগর বালিখালপাড়া এলাকায়। স্থানীয় তৃণমূল জানায়, মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্ধেন্দু ভূঁইয়া সহ একাধিক তৃণমূল কংগ্রেসের বাড়িতে গিয়ে হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। তারা বাঁশ, রড থেকে শুরু করে একাধিক অস্ত্র নিয়ে চড়াও হয়। আর তার ফলেই তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্ধেন্দু ভূঁইয়া সহ ৮ থেকে ৯ জন কর্মী গুরুতর আহত হয়। আহত অবস্থায় পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। অন্যদিকে এই ঘটনার দায় অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, যুব তৃণমূল এবং মাদার তৃণমূলের সংঘর্ষের কারণেই এই হিংসার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় পাথরপ্রতিমা থানা অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ।

    বিজেপির বক্তব্য

    মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যুৎ কুমার বৈদ্য বলেন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই রায়দিঘিতে মৃত্যু হয়েছে। বিজেপি বুথে জিতলেও আমরা কোনও হিংসার আশ্রয়কে বিশ্বাস করি না। তিনি আরও বলেন, পাথরপ্রতিমাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ হয়েছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share