T20 World Cup 2026: জিম্বাবোয়ের বিপক্ষে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের, আরও কি কঠিন হল ভারতের সেমিফাইনালের রাস্তা?

west-indies-big-win-against-zimbabwe-can-india-make-it-to-the-semi-finals

মাধ্যম নিউজ ডেস্ক: জিম্বাবোয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বড় জয়ের পর ভারত কীভাবে সেমিফাইনালে (T20 World Cup 2026) উঠতে পারে? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে ক্রিকেট প্রেমীদের মনে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুপার এইট-এর ম্যাচে জিম্বাবোয়েকে ১০৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ফলাফলের পর ভারতের সেমিফাইনালে যাওয়ার পথ কিছুটা কঠিন হয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে ৭৬ রানে হারার পর ভারত এখন গ্রুপ ২-এর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। আর পয়েন্টের বিচারে অনেকেই মুশকিল মনে করেছেন। আসুন এক নজরে দেখে নেই কোন কোন অবস্থানে ভারত রয়েছে–

বাকি দুই ম্যাচে জয় (T20 World Cup 2026)

ভারতকে (Indian Cricket Team) তাদের বাকি দুটি ম্যাচ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের সঙ্গে জিততে হবে। এতে ভারতের সংগ্রহ হবে ৪ পয়েন্ট (T20 World Cup 2026) । যদি দক্ষিণ আফ্রিকাও তাদের সব ম্যাচ জেতে, তবে ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই সেমিফাইনালে যাবে।

নেট রান রেটের হিসাব

ভারত যদি বাকি দুই ম্যাচ জেতে এবং দক্ষিণ আফ্রিকা তাদের একটি ম্যাচে হেরে যায়, তবে তিনটি দলেরই ৪ পয়েন্ট করে হতে পারে। সেক্ষেত্রে নেট রান রেটের (NRR) ভিত্তিতে সেরা দুটি দল সেমিফাইনালে (Indian Cricket Team) পৌঁছাবে।

দক্ষিণ আফ্রিকার হার

ভারত যদি দুটি ম্যাচই জেতে এবং দক্ষিণ আফ্রিকা তাদের বাকি ম্যাচগুলো হেরে যায়, তবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী রাউন্ডে (T20 World Cup 2026) চলে যাবে।

একটি ম্যাচ হারলে বিদায়

ভারত যদি বাকি দুটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জেতে, তবে অন্য দলের ফলাফল যাই হোক না কেন, টিম ইন্ডিয়া (Indian Cricket Team) সেমিফাইনালের (T20 World Cup 2026) দৌড় থেকে ছিটকে যাবে।

ভারতের বাকি ম্যাচের সূচি

  • ২৬ ফেব্রুয়ারি: ভারত বনাম জিম্বাবোয়ে (চেন্নাই)
  • ১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)

সুপার ৮ গ্রুপ ২-এর বর্তমান অবস্থার কথা বিবেচনা করলে দেখা যায় বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা ১টি করে ম্যাচ জিতে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে। ভারতের (Indian Cricket Team) রান রেট বর্তমানে -৩.৮০০।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share