মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি (SSC Recruitment Case) কেলেঙ্কারিতে ফের ইডির নোটিশ ‘অপা’-কে! দোলের পরেই তলব করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বান্ধবী অর্পিতাকে। সূত্রের খবর, দোল মিটে গেলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে হবে। উল্লেখ্য এই তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি বিক্রি করার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে আদালতে বিশেষ চার্জশিটে নাম থাকার কথাও জানা গিয়েছে।
আর্থিক অনিয়ম, সম্পত্তি ও অর্থ লেনদেন সংক্রান্ত তথ্য (SSC Recruitment Case)
এর আগে, প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির (SSC Recruitment Case) অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রথমে গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। একই মামলায় বান্ধবী অর্পিতাকেও গ্রেফতার করা হয়েছিল। অনেক দিন জেলে ছিলেন। পরবর্তী সময়ে জামিনে মুক্তি পেয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন পার্থ এবং অর্পিতার নাম উঠে এসেছে। সেই সূত্রেই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম, সম্পত্তি ও অর্থ লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতেই এই তলব। দোলের পর চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে দু’জনকে তলব করা হয়েছে। দু’জনকেই হাজিরা দিতে বলা হয়েছে, এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী অফিসার জানিয়েছেন।
দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার
২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় (SSC Recruitment Case) গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ সময়ের তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। সেই সঙ্গে উদ্ধার হয় সোনাও। ৩০ ঘণ্টা ধরে একাধিক মেশিন লাগিয়ে টাকা গোনার পালা চলে। এরপরন দু’জনকে গ্রেফতার করা হয়। পরে সিবিআই-এর এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে হেফাজতে নেয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে ইডি কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি। গত নেভেম্বরে ৩ বছর ৩ মাস পরে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অপরে অর্পিতা গ্রেফতার হওয়ার ২ বছর ৩ মাস পর মুক্ত হন। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের চার্জশিটে স্পষ্ট জানিয়েছে নাকতলার বাড়িতেই টাকা নিয়ে অযোগ্যদের লিস্ট করেছিলেন পার্থ। এরপর রাজ্যের মন্ত্রীসভা এবং কমিশনকে দিয়েছিলেন। দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল সরকারের বড় মাথা।

Leave a Reply