Author: suman-das

  • Donald Trump: আমেরিকার ডালের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ ভারতের, মোদির সঙ্গে কথা বলতে ট্রাম্পকে চাপ মার্কিন কৃষকদের

    Donald Trump: আমেরিকার ডালের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ ভারতের, মোদির সঙ্গে কথা বলতে ট্রাম্পকে চাপ মার্কিন কৃষকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১ নভেম্বর, ২০২৫ থেকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত হলুদ মটরের ওপর ৩০% শুল্ক আরোপের পর, মার্কিন সেনেটররা তাঁদের রাষ্ট্রপতির কাছে উত্তর ডাকোটা এবং মন্টানার ডাল চাষিদের পক্ষে আলোচনার জন্য চিঠি লিখেছেন। ১৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) লেখা একটি চিঠিতে, সেনেটর কেভিন ক্র্যামার এবং স্টিভ ডেইনস তাঁদের রাষ্ট্রপতির কাছে আবেদন করে বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে (PM Modi) মার্কিন সরকার স্বাক্ষরিত যে কোনও চুক্তিতে ডাল ফসলের ক্ষেত্রে শুল্কের বিষয়ে যেন গঠনমূলক আলোচনা হয়।”

    বিশ্বের মোট ডালের ২৭% আমদানি করে ভারত (Donald Trump)

    চিঠিতে আরও উল্লেখ করে বলা হয়, “উত্তর ডাকোটা এবং মন্টানা হল ডাল ফসলের সবচেয়ে বেশি উৎপাদক কেন্দ্র। আর এই ডালে ভারত বিশ্বের বৃহত্তম ভোক্তা। পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে বিশ্বের মোট ডালের ২৭% এরও বেশি ব্যবহার করে ভারত। তবে ভারত গত বছরের ৩০ অক্টোবর ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হলুদ মটরের উপর ৩০% শুল্ক আরোপ করবে। এই শুল্ক ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এবং ফলে উত্তর ডাকোটা এবং মন্টানার কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

    ক্র্যামার এবং ডেইনস আরও অনুরোধ করেন, “ট্রাম্পের (Donald Trump) উচিত ডাল ফসলের শুল্কের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির (PM Modi) সঙ্গে আলোচনা করা, যাতে মার্কিন কৃষকরা প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে পারে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে ২০২৩ সালে, ভারত মার্কিন ডালের ওপর কিছু ছাড় দিয়েছিল, কিন্তু সাম্প্রতিক মার্কিন শুল্ক সেই সুবিধা বাতিল করে দিয়েছে এবং মার্কিন ফসলের ওপর ভারতের শুল্ক মার্কিন কৃষকদের ওপর প্রভাব ফেলছে।

    সেনেটরদের চিঠিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

    বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ১ নভেম্বরে শুল্ক আরোপ করার কারণ হল ২০২৫ সালের অগাস্টে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০% শুল্ক আরোপ করেছিলেন। ফলে ক্রিয়ার প্রতিক্রিয়া হল ভারতের পাল্টা শুল্ক আরোপ।

    মার্কিন মটরের ওপর ভারতের ৩০% সংশোধনমূলক শুল্ক দেশীয় সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে গেলেও। সেনেটরদের এই চিঠিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বাণিজ্য আলোচনা কতটা প্রয়োজন তা আরও একবার স্পষ্ট হয়েছে। ট্রাম্পের (Donald Trump) আরোপিত অন্যায্য শুল্কের প্রতিক্রিয়া স্বরূপ মার্কিন কৃষকরা যে চাপের মুখে ফেলেছেন তা আরও একবার প্রমাণিত।

  • Bangladesh: রাজবাড়িতে হিন্দু যুবককে গাড়ির চাকায় পিষে হত্যা, ইউনূস রাজত্বে অব্যাহত হিন্দু নির্যাতন

    Bangladesh: রাজবাড়িতে হিন্দু যুবককে গাড়ির চাকায় পিষে হত্যা, ইউনূস রাজত্বে অব্যাহত হিন্দু নির্যাতন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে এবার এক হিন্দু ব্যক্তিকে গাড়িতে পিষে হত্যা করা হয়েছে। পেট্রোল পাম্প থেকে জ্বালানির দাম না দিয়ে চলে যাচ্ছিল একটি গাড়ি। চলন্ত গাড়িকে আটকাতে গেলে চাপা দেওয়া হয় হিন্দু যুবককে (Hindu Man Death)। পুলিশ জানিয়েছে, শুক্রবার ১৬ জানুয়ারি, ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলায়। এই ঘটনায় আরও একবার প্রমাণ হল বাংলাদেশে হিন্দুদের (Hindu Man Death) কীভাবে টার্গেট করা হচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে হিন্দু নিধন ততই মারাত্মক হচ্ছে।

    ঘটনা ঘটেছে ভোর ৪:৩০ নাগাদ (Hindu Man Death)

    পুলিশ কর্তাদের বক্তব্যের সূত্রে শনিবার দ্য ডেইলি স্টার পত্রিকা জানিয়েছে, নিহত ব্যক্তির নাম রিপন সাহা। তিনি ছিলেন পেট্রোল পাম্পের কর্মী। ঘটনার সময় তিনি গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন। রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমানকে উদ্ধৃত করে নিউজ পোর্টাল বিডি নিউজ ২৪.কম-কে বলেছে, “আমরা খুনের মামলা (Hindu Man Death) দায়ের করব। পেট্রোলের জন্য টাকা দিতে অস্বীকার করে প্রথমে। এরপর গাড়ির সামনে দাঁড়িয়ে আটকাতে যায় রিপন সাহা। তখনই তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।” প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার ভোর ৪:৩০ নাগাদ একটি কালো এসইউভি ফিলিং স্টেশনে আসে এবং প্রায় ৫,০০০ টাকা মূল্যের জ্বালানি নিয়ে যায়। চালক যখন টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, তখন রিপন গাড়িটি আটকানোর চেষ্টা করেন। গাড়িটি তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। চাকায় পিষে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু রিপনের (Hindu Man Death)। পরে অবশ্য পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং মালিক আবুল হাসেম ওরফে সুজন (৫৫) এবং তার চালক কামাল হোসেন (৪৩)-কে গ্রেফতার করেছে।

    ৭.৯৫% হিন্দু বাংলাদেশে

    ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশে হিন্দু (Hindu Man Death) জনসংখ্যা প্রায় ১ কোটি ৩১ লক্ষ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৭.৯৫%। জানুয়ারি মাসের শুরুতে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (BHBCUC) এক বিবৃতিতে অভিযোগ করেছিল যে সাধারণ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, দেশে সাম্প্রদায়িক হিংসা ততইতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

    পছন্দের প্রার্থীদের ভোট দিতে পরিকল্পিত আতঙ্ক

    ফোরামের অভিযোগ, সংখ্যালঘু ভোটারদের তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে বাধা দেওয়ার জন্যই হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। কাউন্সিল জানিয়েছে যে তারা শুধুমাত্র ২০২৫ সালের ডিসেম্বরেই ৫১টি সাম্প্রদায়িক হিংসার (Hindu Man Death)  ঘটনা রেকর্ড করেছে।

    ১> ২ ডিসেম্বর নরসিংদীর একটি স্কুল মাঠে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান বছর বিয়াল্লিশের এক জুয়েলারি, যার নাম প্রান্তোষ সরকার (Hindu Man Death)।

    ২> ১৮ ডিসেম্বর ময়মনসিংহ শহরে ধর্ম অবমাননার অভিযোগে ২৫ বছর বয়সী এক পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে জনতা। এরপর তার দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    ৩> ২৪শে ডিসেম্বর রাজবাড়ী শহরের পাংশা উপজেলায় তোলাবাজির অভিযোগে অমৃত মণ্ডল নামে আর এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।

    ৪> ৩১ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৫০ বছর বয়সী খোকন চন্দ্র দাসকে দুর্বৃত্তরা নৃশংসভাবে আক্রমণ করে, কুপিয়ে এবং আগুন ধরিয়ে দেয়। তিন দিন পর ৩ জানুয়ারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

    ৫> ৫ জানুয়ারি রাতে পলাশ উপজেলার চরসিন্ধুর বাজারে অজ্ঞাত দুর্বৃত্তরা ৪০ বছর বয়সী মুদি দোকানের মালিক মনি চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

    ৬> ৩৮ বছর বয়সী বরফ তৈরির কারখানার মালিক রানা প্রতাপ বৈরাগী, যিনি নড়াইল থেকে প্রকাশিত “দৈনিক বিডি খবর” নামে একটি সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদকও ছিলেন, ৫ জানুয়ারি খুন হন। যশোর জেলায় দুর্বৃত্তরা তাঁর মাথায় গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

    ৭> ৬ জানুয়ারি নওগাঁ জেলায় চুরির অভিযোগে অভিযুক্ত জনতার হাত থেকে বাঁচতে খালে ঝাঁপ দিয়ে মারা যান মিঠুন সরকার নামে বছর পঁচিশের এক যুবক।

    ৮> ৭ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধের সৈনিক এবং অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় (৭০) এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে (Hindu Man Death) হত্যা করা হয়। তাদের বাড়ির রান্নাঘরের মেঝেতে তাঁদের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

  • Al Falah University: ভুয়ো রোগী, কাগজে কলমে ডাক্তার! আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরক তথ্য

    Al Falah University: ভুয়ো রোগী, কাগজে কলমে ডাক্তার! আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরক তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ১০ নভেম্বর লালকেল্লা (Delhi Red Fort Blast) এলাকায় বিস্ফোরণের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছে হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয় (Al Falah University)। এই বিশ্ববিদ্যালয়ের জমির মূল্য প্রায় ১৪০ কোটি টাকা। এই সম্পত্তি এখন বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান জাওয়াদ আহমেদ সিদ্দিকী এবং তাঁর দাতব্য ট্রাস্টের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    ধারা ৫০ এর জবানবন্দিতে স্বীকার (Al Falah University)

    ১২ নভেম্বর ২০২৫ তারিখের ন্যাক শো-কজ নোটিশের পরে ইউজসি ১২বি স্বীকৃতি এবং ন্যাক সম্পর্কিত মিথ্যা তথ্য সমানে এসেছে। ইডির কাছে ধারা ৫০ এর জবানবন্দিতে স্বীকার করা হয়েছে, কাগজ কলমে কেবল ডাক্তার ছিলেন, রেকর্ড অনুসারে, বিশ্ববিদ্যালয় বা কলেজের (Al Falah University) বেতনভুক্ত, কিন্তু বাস্তবে তাঁরা নিয়মিত কলেজে যেতেন না, ক্লাস নেন না বা হাসপাতালে রোগীদের সেবা দেন না। ভুয়ো ডাক্তার নিয়োগের তথ্য দিয়ে সিদ্দিকী এবং আল ফালাহ হরিয়ানা সরকারের কাছ থেকে প্রয়োজনীয় শংসাপত্র জোগাড় করেছিলেন। পরবর্তীকালে সেটিই পিজি কোর্সের জন্য এনএমসি অনুমতির জন্য ব্যবহার করা হয়েছিল।

    ন্যাক এবং ইউজিসি স্বীকৃতি বিভ্রান্তিকর

    তদন্তকারী সংস্থা ইডি নভেম্বর মাসে সিদ্দিকীকে তাঁর ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার সঙ্গে যুক্ত অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার করেছিল। আল ফালাহ ট্রাস্ট এবং বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের (Al Falah University) বিরুদ্ধে ভুয়া রোগী ভর্তি, জাতীয় মূল্যায়ন, স্বীকৃতি কাউন্সিল ন্যাক এবং ইউজিসি স্বীকৃতির বিভ্রান্তিকর অভিযোগ রয়েছে।

    আর্থিক অপরাধ তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, লালকেল্লা বিস্ফোরণের (Delhi Red Fort Blast) প্রধান অভিযুক্ত উমর উন নবী এবং অন্য অভিযুক্ত ডাক্তারদের নিয়োগ বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ বিভাগের প্রধান ডক্টর জামিল খানের সুপারিশে হয়েছিল এবং অবশেষে চেয়ারম্যান জাওয়াদ আহমেদ সিদ্দিকী কর্তৃকও অনুমোদিত হয়েছিল। আল ফালাহর আইটি বিভাগের একজন কর্মকর্তা ফারদিন বেগের বক্তব্য উল্লেখ  করে বলা হয়েছে মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভুয়ো রোগী ভর্তি করার চক্র চলত।

    বিবৃতিতে আরও বলা হয়েছে যে ভুয়ো রোগীদের বিস্তারিত রেকর্ড এবং অর্থপ্রদানের বিবরণ আল ফালাহর জনসংযোগ কর্মকর্তা কামরান আলমই করতেন। চেয়ারম্যান জাওয়াদ আহমেদ সিদ্দিকী নিজেই যাচাই-বাছাই করে অনুমোদন দিতেন। তাছাড়া, নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে ভুয়ো রোগীদের ভাউচারের বিপরীতে নগদ অর্থ প্রদান করার তথ্যও পাওয়া গিয়েছে।

    ইডি আরও বলেছে, আল-ফালাহ বিশ্ববিদ্যালয় এবং এর মেডিকেল কলেজের ওয়েবসাইট আপডেটগুলি জাওয়াদ আহমেদ সিদ্দিকীর নির্দেশ অনুসারেই বেসরকারি বিক্রেতা দ্বারা পরিচালিত হত।

  • Ramakrishna 560: “ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন—বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেলী”

    Ramakrishna 560: “ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন—বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেলী”

    ৫১ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে ভক্তসঙ্গে

    দশম পরিচ্ছেদ

    ১৮৮৫, ১লা সেপ্টেম্বর

    জন্মাষ্টমীদিবসে নরেন্দ্র, রাম, গিরিশ প্রভৃতি ভক্তসঙ্গে

    বলরাম, মাস্টার, গোপালের মা, রাখাল, লাটু, ছোট নরেন, পাঞ্জাবী সাধু, নবগোপাল, কাটোয়ার বৈষ্ণব, রাখাল ডাক্তার

    আজ জন্মাষ্টমী, মঙ্গলবার। ১৭ই ভাদ্র; ১লা সেপ্টেম্বর, ১৮৮৫। ঠাকুর স্নান করিবেন। একটি ভক্ত তেল মাখাইয়া দিতেছেন। ঠাকুর দক্ষিণের বারান্দায় বসিয়া তেল মাখিতেছেন। মাস্টার গঙ্গাস্নান করিয়া আসিয়া ঠাকুরকে (Ramakrishna) প্রণাম করিলেন।

    স্নানান্তে ঠাকুর গামছা পরিয়া দক্ষিণাস্য হইয়া সেই বারান্দা হইতেই ঠাকুরদের উদ্দেশ করিয়া প্রণাম করিতেছেন। শরীর অসুস্থ বলিয়া কালীঘরে বা বিষ্ণুঘরে যাইতে পারিলেন না।

    আজ জন্মাষ্টমী—রামাদি ভক্তেরা ঠাকুরের জন্য নববস্ত্র আনিয়াছেন। ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন—বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেলী। তাঁহার শুদ্ধ অপাপবিদ্ধ দেহ নববস্ত্রে শোভা পাইতে লাগিল। বস্ত্র পরিধান করিয়াই তিনি ঠাকুরদের প্রণাম করিলেন (Kathamrita)।

    আজ জন্মাষ্টমী। গোপালের মা গোপালের জন্য কিছু খাবার করিয়া কামারহাটি হইতে আনিয়াছেন। তিনি আসিয়া ঠাকুরকে দুঃখ করিতে করিতে বলিতেছেন, “তুমি তো খাবে না।”

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—এই দেখো, অসুখ হয়েছে।

    গোপালের মা—আমার অদৃষ্ট!—একটু হাতে করো!

    শ্রীরামকৃষ্ণ—তুমি আশীর্বাদ করো।

    গোপালের মা ঠাকুরকেই গোপাল বলিয়া সেবা করিতেন।

    ভক্তেরা মিছরি আনিয়াছেন। গোপালের মা বলিতেছেন (Kathamrita), “এ মিছরি নবতে নিয়ে যাই।” শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, “এখানে ভক্তদের দিতে হয়। কে একশ বার চাইবে, এখানেই থাক।”

    বেলা এগারটা। কলিকাতা হইতে ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বলরাম, নরেন্দ্র, ছোট নরেন, নবগোপাল, কাটোয়া হইতে একটি বৈষ্ণব, ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। রাখাল, লাটু আজকাল থাকেন। একটি পাঞ্জাবী সাধু পঞ্চবটীতে কয়দিন রহিয়াছেন।

    ছোট নরেনের কপালে একটি আব আছে। ঠাকুর পঞ্চবটীতে বেড়াইতে বেড়াইতে বলিতেছেন, ‘তুই আবটা কাট না, ও তো গলায় নয়—মাথায়। ওতে আর কি হবে—লোকে একশিরা-কাটাচ্ছে।” (হাস্য)

    পাঞ্জাবী সাধুটি উদ্যানের পথ দিয়া যাইতেছেন। ঠাকুর (Ramakrishna) বলিতেছেন, “আমি ওকে টানি না। জ্ঞানীর ভাব। দেখি যেন শুকনো কাঠ!”

    ঘরে ঠাকুর ফিরিয়াছেন। শ্যামাপদ ভট্টাচার্যের কথা হইতেছে।

  • Chhattisgarh: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত

    Chhattisgarh: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদী সংগঠনের সদস্যদের মধ্যে এক সংঘর্ষে অন্তত দুই মাওবাদী (Two Maoists Kill) নিহত হয়েছে। শনিবার, ১৭ জানুয়ারি ভোরে বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকায় মাওবাদীদের উপস্থিতিতে নির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী একটি যৌথ অভিযান শুরু করলে সশস্ত্র সংঘর্ষে শুরু হয়। এরপর পরস্পর গুলি বিনিময়ে দুই মাওবাদীর মৃত্যু হয়।

    মাঝেমধ্যে গোলাগুলি চলছে (Chhattisgarh)

    স্থানীয় প্রতিবেদন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সংঘর্ষে এখনও পর্যন্ত দুই মাওবাদীর (Two Maoists Kill) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এনকাউন্টার স্থলে এখনও মাঝেমধ্যে গোলাগুলি চলছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে। পরবর্তীতে এই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্যের কথা আরও জানা যাবে বলে অপেক্ষা করা হচ্ছে।

    ১,৫০০-এর বেশি মাওবাদী অস্ত্র ত্যাগ করে

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সশস্ত্র মাওবাদী ক্যাডারদের নির্মূল করার লক্ষ্যে রাজ্যজুড়ে মাওবাদী-বিরোধী অভিযান পুরোদমে চলছে। ২০২৫ সালে শুরু হওয়া বিদ্রোহ-বিরোধী অভিযানগুলোর ফলে মাওবাদী সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে। কোটি কোটি টাকার মাথার দামে অভিযুক্ত বহু শীর্ষ মাওবাদী নেতাদের খতম করা হয়েছে। আবার বহু মাওবাদী নেতা আত্মসমর্পণ করে মূল ধারায় ফিরে এসেছেন।

    বস্তার (Chhattisgarh) অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে এই জোরালো অভিযানের ফলে বিপুল সংখ্যক মাওবাদী সদস্য আত্মসমর্পণও করেছে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কেবল ২০২৫ সালেই রাজ্যে ১,৫০০-এর বেশি মাওবাদী অস্ত্র ত্যাগ করেছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী বিদ্রোহ সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা করেছে।

  • Ramakrishna 559: “দয়া করে তাঁকে দেখবেন চলুন, এখানকার কথা কিছু শুনে নাই?”

    Ramakrishna 559: “দয়া করে তাঁকে দেখবেন চলুন, এখানকার কথা কিছু শুনে নাই?”

    ৫১ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে ভক্তসঙ্গে

    নবম পরিচ্ছেদ

    ১৮৮৫, ৩১শে অগস্ট
    দক্ষিণেশ্বর-মন্দিরে জন্মাষ্টমীদিবসে ভক্তসঙ্গে
    সুবোধের আগমন—পূর্ণ মাস্টার, গঙ্গাধর, ক্ষীরোদ, নিতাই

    পত্রখানি হাতে করে মুড়ে টিপে বলিতেছেন, “অন্যের চিঠি ছুঁতে পারি না; এর বেশ ভাল চিঠি।”

    সেই রাত্রে একটু শুইয়াছেন। হঠাৎ গায়ে ঘাম শয্যা হইতে উঠিয়া বলিতেছেন (Kathamrita), “আমার বোধ হচ্ছে, এ-অসুখ সারবে না।”

    এই কথা শুনিয়া ভক্তেরা সকলেই চিন্তিত হইয়াছেন।

    শ্রীশ্রীমা (Ramakrishna) ঠাকুরের সেবা করিবার জন্য আসিয়াছেন ও অতি নিভৃতে নবতে বাস করেন। নবতে তিনি যে আছেন, ভক্তেরা প্রায় কেহ জানিতেন না। একটি ভক্ত স্ত্রীলোক (গোলাপ মা)-ও কয়দিন নবতে আছেন। তিনি ঠাকুরের ঘরে প্রায় আসেন ও দর্শন করেন।

    আজ সোমবার। ঠাকুর অসুস্থ রহিয়াছেন। রাত প্রায় আটটা হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে পেছন ফিরিয়া দক্ষিণদিকে শিয়র করিয়া শুইয়া আছেন। গঙ্গাধর সন্ধ্যার পর কলিকাতা হইতে মাস্টারের সহিত আসিয়াছেন। তিনি তাঁহার চরণপ্রান্তে বসিয়া আছেন। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ—দুটি ছেলে এসেছিল। শঙ্কর ঘোষের নাতির ছেলে (সুবোধ) আর একটি তাদের পাড়ার ছেলে (ক্ষীরোদ)। বেশ ছেলে দুটি। তাদের বললাম, আমার এখন অসুখ, তোমার কাছে গিয়ে উপদেশ নিতে। তুমি একটু যত্ন করো।

    মাস্টার—আজ্ঞা, হাঁ, আমাদের পাড়ায় তাদের বাড়ি।

    অসুখের সূত্রপাত—ভগবান ডাক্তার—নিতাই ডাক্তার 

    শ্রীরামকৃষ্ণ—সেদিন আবার গায়ে দিয়ে ঘুম ভেঙে গিছল। এ অসুখটা কি হল!

    মাস্টার—আজ্ঞা, আমরা একবার ভগবান রুদ্রকে দেখাব, ঠিক করেছি। এম. ডি. পাশ করা। খুব ভাল ডাক্তার।

    শ্রীরামকৃষ্ণ—কত নেবে? মাস্টার—অন্য জায়গা হলে কুড়ি-পঁচিশ টাকা নিত।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)— তবে থাক।

    মাস্টার—আজ্ঞা, আমরা হদ্দ চার-পাঁচ টাকা দেব।

    শ্রীরামকৃষ্ণ — আচ্ছা, এইরকম করে যদি একবার বলো, ‘দয়া করে তাঁকে দেখবেন চলুন।’ এখানকার কথা কিছু শুনে নাই?

    মাস্টার — বোধ হয় শুনেছে। একরকম কিছু নেবে না বলেছে তবে আমরা দেব; কেন না, তাহলে আবার আসবে।

    শ্রীরামকৃষ্ণ—নিতাইকে (ডাক্তার) আনো তো সে বরং ভাল। আর ডাক্তাররা এসেই বা কি করছে? কেবল টিপে বাড়িয়ে দেয়।

    রাত নয়টা — ঠাকুর একটু সুজির পায়স খাইতে বসিলেন।

    খাইতে কোন কষ্ট হইল না। তাই আনন্দ করিতে করিতে মাস্টারকে বলিতেছেন, “একটু খেতে পারলাম, মনটায় বেশ আনন্দ হল।”

  • BJP National President Election: সর্বভারতীয় সভাপতি নির্বাচনের সূচি ঘোষণা করল বিজেপি, ফলাফল ২০ জানুয়ারি

    BJP National President Election: সর্বভারতীয় সভাপতি নির্বাচনের সূচি ঘোষণা করল বিজেপি, ফলাফল ২০ জানুয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় জনতা পার্টির তরফে পরবর্তী দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের (BJP National President Election) আনুষ্ঠানিক প্রক্রিয়ার কথা ঘোষণা করেছে। শুক্রবার ১৬ জানুয়ারি দলের পক্ষ থেকে এই নির্বাচনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকে দলের কার্যকারী সভাপতি বিহারের বিধায়ক নিতিন নবীনের নাম ঘোষণা করা হয়। তবে রাজনীতির একাংশের মতে বিজেপির নতুন নির্বাচিত সভাপতি হতে চলেছেন নিতিন নবীন (Nitin Nabin)।

    নির্বাচনের মূল সময়সূচি (BJP National President Election)

    বিজেপির তরফে জানা গিয়েছে দলের নির্বাচনী প্রক্রিয়া (BJP National President Election) হবে নিম্নলিখিত তারিখে

    • মনোনয়ন পত্র জমা: ১৯ জানুয়ারি (দুপুর ২টো থেকে বিকেল ৪টে)।
    • মনোনয়ন যাচাই: ১৯ জানুয়ারি (বিকেল ৪টে থেকে ৫টা)।
    • মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা: ১৯ জানুয়ারি (বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা)।
    • ফলাফল ঘোষণা: ২০ জানুয়ারি।

    বিজেপির জাতীয় নির্বাচন আধিকারিক কে  লক্ষ্মণ এই সূচি ঘোষণা করেছেন। তিনি বলেন, “প্রয়োজনে ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ওই দিনই নতুন সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমগ্র নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।”

    বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের উপস্থিতি

    দলীয় সূত্রে খবর, বর্তমান কার্যকরী সভাপতি নিতিন নবীন (Nitin Nabin) এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত (BJP National President Election) হতে পারেন। তিনি বর্তমান সভাপতি জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হবেন। এই নির্বাচন প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

    যদি নিতিন নবীন নির্বাচিত হন, তবে তিনি হবেন বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মকে নেতৃত্বে নিয়ে আসার ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। বিজেপির এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে এখন ব্যাপক শোরগোল পড়েছে।

  • British MP: “অত্যন্ত উদ্বেগের”! বাংলাদেশে হিন্দু-নির্যাতনের তীব্র নিন্দা ব্রিটিশ সংসদে, তার মধ্যেই নতুন হিংসা

    British MP: “অত্যন্ত উদ্বেগের”! বাংলাদেশে হিন্দু-নির্যাতনের তীব্র নিন্দা ব্রিটিশ সংসদে, তার মধ্যেই নতুন হিংসা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ব্রিটিশ সংসদে সরব হলেন দেশের সাংসদ (British MP) বব ব্ল্যাকম্যান। কনজারভেটিভ দলের এই সাংসদ, ব্রিটিশ সরকারের কাছে পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশের হিন্দুদের যে ভাবে খুন করা হচ্ছে, সেখানে মন্দির ভাঙা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগের।” উল্লেখ্য বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করার বিষয়টিও অত্যন্ত উদ্বেগের। এই মুহূর্তে বাংলাদেশে শান্তিপূর্ণ অবাদ নির্বাচন কতটা সম্ভব তা নিয়ে অত্যন্ত সতর্ক বার্তা দেন ব্রিটেনের স্টার্মার সরকারকে।

    ইসলামি কট্টরপন্থীরা গণভোটের ডাক দিয়েছে (British MP)

    ব্রিটিশ সংসদে (British MP) বব ব্ল্যাকম্যান বক্তব্য রাখার সময় বলেন, “বাংলাদেশের মানবাধিকার রক্ষা নিয়ে অত্যন্ত চিন্তাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি আজ বাংলাদেশের বিষয়টি উত্থাপন করতে চাই এখানে। বিদেশ সচিবকে আমার দলের নেতা এর আগেও লিখেছেন বাংলাদেশের দুর্দশা নিয়ে। রাস্তায় ফেলে হিন্দুদের খুন করা হচ্ছে সেখানে। তাঁদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। মন্দির ধ্বংস করা হচ্ছে। অন্যান্য সংখ্যালঘুরাও এই একই ধরনের অত্যাচারের মুখোমুখি হচ্ছে সেখানে। পরের মাসে নাকি বাংলাদেশে তথাকথিত স্বচ্ছ নির্বাচন হওয়ার কথা। তবে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল, আওয়ামি লিগকে সেখানকার নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এরই সঙ্গে ইসলামি কট্টরপন্থীরা একটি গণভোটের ডাক দিয়েছে। সেই গণভোট বাংলাদেশের সংবিধানকে চিরতরের মতো বদলে ফেলার জন্য করা হচ্ছে। এই বিষয়ে বিদেশ সচিব যেন পরের সপ্তাহে সরকারের অবস্থান ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমাদের সরকার এই বিষয়ে কী করছে, তা যেন আমাদের জানানো হয়।”

    তবে ব্রিটেন সরকার বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম ভাবে যোগাযোগ রেখে চলেছে এই বিষয়েও স্পষ্ট মত প্রকাশ করে। বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জাস আথওয়াল এবং ক্রিস ল-সহ বিভিন্ন দলের ব্রিটিশ আইনসভার সদস্যরা স্পষ্ট ভাষায় বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বাংলাদেশের কোনও বিশেষ রাজনৈতিক দলের নির্বাচন লড়াই করার ক্ষেত্রে জোরপূর্বক প্রতিবন্ধকতা কোনও ভাবেই কাম্য নয়।

    সিলেটে হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন!

    এসবের মধ্যেই বাংলাদেশে ফের হিন্দুদের ওপর আরও একটা হামলার খবর প্রকাশ্যে  এসেছে। সিলেটের গোয়াইনঘাটে এক হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা সামনে এল। ভয়াবহ ওই আগুন থেকে কোনও ভাবে প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। তবে এই ঘটনার পর থেকে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাহোর গ্রামে। যাঁর বাড়িতে আগুন লাগানো হয়েছে, তাঁর নাম বীরেন্দ্র কুমার দে। পেশায় তিনি একজন শিক্ষক। এলাকায় তিনি ‘ঝানু স্যর’ নামেই পরিচিত। প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণভাবেই বসবাস করতেন তিনি। কারা এই অগ্নিসংযোগ করেছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

    ডিসেম্বর মাসেই ১০ জন হিন্দুকে হত্যা

    বাংলাদেশে (Bangladesh) হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে কমপক্ষে ৫১টি হিংসাত্মক ঘটনা ঘটেছে। যার সবটাই ওই দেশের সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে ১০ জন হিন্দুকে হত্যা করা হয়েছে। এই হত্যায় নিহত হয়েছেন ময়মনসিংহের দীপু চন্দ্র দাস, অমৃতা মণ্ডল। ১০টি বড় রকমের হিন্দু পরিবারের চুরি, ডাকতি লাগানোর মতো ঘটনা ঘটেছে। হিন্দু পরিবারের জমিজমা দখল, বাড়ি দখল, আগুন লাগিয়ে দেওয়া, মন্দির ভাঙচুরের মতো ২৩ টি ঘটনা ঘটেছে। একই ভাবে মিথ্যা ধর্মীয় অবমাননা, র-এর গুপ্তচড়ের অভিযোগে মারধর, আটকের মতো ৪টি ঘটনা ঘটেছে। ধর্ষণের চেষ্টা হয়েছে ৪টি। শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে তিনটি।

    লাগাতার হিন্দু হত্যা অব্যাহত!

    গত ১২ জানুয়ারিতে ফেনির (Bangladesh) সমীরকুমার দাস নামে ২৮ বছরের অটো চালককে হত্যা করা হয়। ১০ জানুয়ারি সিলেটে জয় মহাপাত্রকে খুন করা হয়। মিঠুন সরকারকে কট্টরপন্থীরা আক্রমণ করে, গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পুকুরে নেমে ঝাপ দিলেও শেষ রক্ষা হয়নি। আবার ৫ জানুয়ারিতে ২ জন হিন্দুকে খুন করা হয়েছিল। ঢাকার কাছেই নরসিংদিতে ৪০ বছরের এক ব্যবসায়ী শরৎ চক্রবর্তীকে খুন করা হয়। যশোরে গুলি করে খুন করা হয় হিন্দু ব্যবসায়ী তথা সাংবাদিক রানাপ্রাতপ বৈরাগিকে। ২ জানুয়ারি খুন করা হয়েছিল সত্য রঞ্জন দাসকে। ৩ জানুয়ারি হত্যা করা হয় মিলন দাস এবং সনু দাসকে। ৩১ ডিসেম্বর নির্মম ভাবে আক্রমণ করা হয় খোকন চন্দ্র দাসকে। পরে তিনি মারা যান ৩ জানুয়ারি। ৪ জানুয়ারি হত্যা করা হয় শুভ পোদ্দারকে। বাংলাদেশে প্রতিদিন হিন্দু নির্যাতন, হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট এখন একটি অতি সাধারণ ঘটনা ঘটেছে।

  • PM Modi: মালদায় পৌঁছে গিয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন, শনিবার ১টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    PM Modi: মালদায় পৌঁছে গিয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন, শনিবার ১টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদায় এসে পৌঁছে গিয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। উদ্বোধন এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। প্রধানমন্ত্রী কখন উদ্বোধন করবেন তা নিয়ে গোটা দেশের নজর এখন মালদার দিকে। শনিবার, ১৭ জানুয়ারি দুপুর ১টায় মালদা স্টেশন থেকে এই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    ট্রেনের কামরাগুলিকে খতিয়ে দেখা হচ্ছে (Vande Bharat Sleeper)

    উদ্বোধনের একদিন আগে পৌঁছানো ট্রেনের কামরাগুলিকে খতিয়ে দেখেছেন রেলের আধিকারিকরা। একই ভাবে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোটা মালদা এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে। পূর্ব রেলের ডিআরএম মনিশ কুমার জানিয়েছেন, শনিবার দুপুর ১ টার সময় সবুজ পতাকা উত্তোলন করে বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু করবেন। ফলে এই সময়ে ট্রেনের যাত্রার আগে সবকিছুকে খতিয়ে দেখা হচ্ছে। এই ট্রেন হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, এবং অসমের বঙ্গাইগাঁও, কামরূপ মেট্রোপলিটন জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার ট্রেন।

    ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ ভাবে বন্ধ

    দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনকে (Vande Bharat Sleeper) ঘিরে দেশবাসীর মধ্যে উত্তেজনা এখন ব্যাপক তুঙ্গে। যদিও ট্রেনের শুভ সূচনার ছাড়াও সাংগঠনিক ভাবে একাধিক কর্মসূচিও রেখেছেন প্রধানমন্ত্রী। ফলে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারতীয় রেলের তরফে একটি নোটিশ জারি করে বলা হয়েছে, আগামী ১৬ এবং ১৭ জানুয়ারি মালদা টাউন স্টেশনের ১ এবং ২ নম্বর প্ল্যাট ফর্ম সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয়েছে। আর তাই ১৬ জানুয়ারি ১৫টি ট্রেনকে অন্যান্য প্ল্যাট ফর্মে স্থানান্তর করা হয়েছে। একই ভাবে ১৭ জানুয়ারিও স্থানান্তর করা হয়েছে ১৫টি যাত্রীবাহী ট্রেনকে। উদ্বোধনের দিনে ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্মে মোট দুই হাজার মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে তাদের প্রত্যকের কাছে বিশেষ আমন্ত্রণ পত্র থাকতে হবে। বৃহস্পতিবার থেকেই স্টেশনকে এসপিজি নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও আগেই পৌঁছে যাবেন মালদায়। সম্পূর্ণ স্টেশনকে নিরাপত্তার বিষয়টি নিজে ভালো করে ক্ষতিয়ে দেখবেন। তবে মোদি স্টেশনে ঢুকে রেলের উদ্বোধন করবেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি। পূর্ব রেলের মালদা ডিভিশনের জনসংযোগ আধিকারিক রসারজ মাজি জানিয়েছেন, “আগামিকাল রেলমন্ত্রী মালদায় আসছেন ৷ আশা করছি, তারপরেই ট্রেন উদ্বোধনের চূড়ান্ত সূচি আমরা পেয়ে যাবো৷”

    সভাস্থলে দুটি মঞ্চ

    পুরাতন মালদায় ইতিমধ্যে প্রধানমন্ত্রীর (PM Modi) সভাকে ঘিরে দুটি মঞ্চ তৈরি করা হচ্ছে। একটি সরকারি এবং অন্যটি দলীয় মঞ্চ হবে। সভাস্থলের পিছনে তৈরি হবে বেশ কিছু তাঁবু। প্রত্যেক দফতরের এক-একটি বিভাগ থাকবে। একটি তাঁবু রাজ্যপাল সিভি আনন্দ বোসের জন্যও নির্মাণ করা হবে। সেই সঙ্গে বিশ্রামাগারও তৈরি করা হয়েছে। ইতিমধ্যে সভাস্থলের উপর দিয়ে যাওয়া হাইটেনশনের ইলেকট্রিক তারও খুলে দেওয়া হয়েছে।

    সভাস্থলের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব ইতিমধ্যে নিয়ে নিয়েছে এসপিজির জওয়ানরা। প্রতিটি জিনিসে স্নিফার ডগ দিয়ে তল্লাশি করা হচ্ছে। একই ভাবে করা হচ্ছে ময়দানের প্রতিটি কোনায় কোনায়। তল্লাশি করছেন রাজ্য পুলিশের কর্মীরাও। মঞ্চের সামনে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রাখা হয়েছে। ভিড়কে কোনও ভাবেই বাড়তে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

    উত্তরবঙ্গের মানুষের উদ্দেশেও ভাষণ

    উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু প্রধানমন্ত্রীর (PM Modi) সভাকে ঘিরে বলেন, “আগামী ১৭ তারিখ প্রধানমন্ত্রী পুরাতন মালদায় সভা করবেন ৷ মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে চারটি সাংগঠনিক জেলার মানুষজনের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি৷ অবশ্য শুধু এই চারটি সাংগঠনিক জেলাই নয়, তিনি গোটা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গের মানুষের উদ্দেশেও ভাষণ দেবেন ৷ তাঁর সভার জন্য প্রস্তুতি চলছে। উত্তর-পূর্ব ভারতের মানুষকে নতুন বছরের উপহার দেবেন তিনি ৷ দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন ৷ একইসঙ্গে রেলের কিছু অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি ৷ ওই অনুষ্ঠানে বেশ কিছু রেল প্রকল্প-সহ কিছু ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।”

  • Indian Rail: ট্রেনের টিকিটে জালিয়াতি রুখতে ওটিপি-ভিত্তিক বুকিং ব্যবস্থা চালু করল রেল

    Indian Rail: ট্রেনের টিকিটে জালিয়াতি রুখতে ওটিপি-ভিত্তিক বুকিং ব্যবস্থা চালু করল রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রেল (Indian Rail) টিকিটের স্বচ্ছতা বৃদ্ধি এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এক যুগান্তকারী প্রযুক্তিগত সংস্কারের পথে হাঁটল ভারতীয় রেল। নির্দিষ্ট কিছু ট্রেনের ক্ষেত্রে এখন থেকে ওটিপি (OTP Based Ticketing) ভিত্তিক টিকিট বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে। মূলত জাল বুকিং প্রতিরোধ, অনুমোদনহীন এজেন্টদের দৌরাত্ম্য হ্রাস এবং রেল টিকিটের অপব্যবহার রুখতেই এই কঠোর পদক্ষেপ।

    ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে গত ১২ জানুয়ারি, ২০২৬ থেকে এই নতুন ব্যবস্থাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ৩০০টি গুরুত্বপূর্ণ ট্রেনে এই পরিষেবা চালু করা হয়েছে।

    কোন পদ্ধতিতে হবে (Indian Rail)?

    নতুন নিয়ম অনুযায়ী, রেলের টিকিট (Indian Rail) ওটিপি যাচাইকরণ ছাড়া নির্ধারিত ট্রেনগুলোর টিকিট আর ইস্যু করা হবে না। যাত্রী যখন কাউন্টার বা অনলাইনে টিকিট বুক (OTP Based Ticketing) করবেন, তখনই তার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি সিস্টেমে নথিভুক্ত করার পরেই টিকিট বুকিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

    এমন সিদ্ধান্তের কারণ

    রেল (Indian Rail) আধিকারিকদের মতে, আগের ব্যবস্থায় অনুমোদনহীন অবৈধ এজেন্টরা প্রায়ই সাধারণ যাত্রীদের কোটা ব্যবহার করে পাইকারি হারে টিকিট বুক করে কৃত্রিম সংকট তৈরি করত এবং পরে তা চড়া দামে কালোবাজারে বিক্রি হত। এখন ওটিপি ব্যবস্থার ফলে প্রতিটি টিকিট এখন সরাসরি একজন যাচাইকৃত মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত থাকবে, যা জালিয়াতি ও বেনামি বুকিং রোধে কার্যকর ভূমিকা রাখবে। টিকিট (OTP Based Ticketing) সঙ্কটের পরিস্থিতিও অনেকটাই হালকা হয়ে যাবে।

    প্রিমিয়াম ট্রেন

    রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলোতে এই ব্যবস্থা বিশেষভাবে কার্যকর করা হয়েছে। কারণ এই ট্রেনগুলোর চাহিদা বেশি থাকায় দালালের চক্র এখানে সবথেকে বেশি সক্রিয় থাকে।

    ভবিষ্যৎ পরিকল্পনা

    উত্তর-মধ্য রেলের (Indian Rail) মুখ্য জনসংযোগ আধিকারিক ((OTP Based Ticketing)) শশীকান্ত ত্রিপাঠী বলেছেন, “এই ব্যবস্থাটি পর্যায়ক্রমে সারা দেশে কার্যকর করা হবে। বর্তমানে ৩০০টি ট্রেনে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। এর ফলাফল ইতিবাচক হলে অদূর ভবিষ্যতে দেশের সকল ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই ওটিপি বাধ্যতামূলক করা হবে। ভারতীয় রেলের এই ডিজিটাইজেশন প্রক্রিয়া সাধারণ যাত্রীদের হয়রানি কমাবে এবং টিকিট বুকিং ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সুরক্ষিত করে তুলবে বলে আশা করা হচ্ছে।

LinkedIn
Share