Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Murshidabad: ২৮টি রাজ্যের পাহাড়ে জাতীয় পতাকা উত্তোলন করে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে বাংলার যুবক

    Murshidabad: ২৮টি রাজ্যের পাহাড়ে জাতীয় পতাকা উত্তোলন করে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে বাংলার যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা দীর্ঘ ৯মাস ধরে ভারতের ২৮টি রাজ্যের উঁচু পাহাড়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম লিখলেন বাংলার সেনকর্মী। এরপর দীর্ঘদিন পরে বাড়ি ফিরে এসে আবেগ তাড়িত হয়ে পড়লেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কান্দি শহরের বাসিন্দা অমিত ঘটক। তাঁকে সম্মাননা দেওয়া হল জেলা থেকে। এলাকায় খুশির আবহ।

    সেনাবাহিনীতে যোগদান করেছিলেন (Murshidabad)

    মুর্শিদাবাদের (Murshidabad) অমিত, ২০০০ সালে নিজের অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করেই দেশের হয়ে কাজ করার জন্য সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। এরপর রেজিমেন্টেও কাজ করেছেন তিনি। কখনও পাহাড়ের মধ্যে মৃতদেহ উদ্ধার, কখনও বা বরফের ওপর দাঁড়িয়ে রাতের পর রাত পাহারা দিয়েছেন তিনি। তবে দেশের রাজ্যগুলিতে পাহাড়-পর্বত অতিক্রম করে সর্বোচ্চ শৃঙ্গ, এমনকী যেখানে শৃঙ্গ নেই সেখানকার সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছেন। আর তাতেই বিশেষ সম্মান সহ দেশের নাম ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে (World Book of Records) তুলেছেন অমিত।

    মাটি সংগ্রহে হয়েছে ভারতের ম্যাপ

    পশ্চিমবঙ্গের (Murshidabad) সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ হল সান্দাকফু। লাদাখে সর্বোচ্চ শৃঙ্গ নুনে অবস্থিত, এমনকী সিকিমের জনসং শিখর, বিহারের গোবর্ধন পর্বত সহ একাধিক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন অমিত। উল্লেখ্য প্রত্যক পাহাড় থেকে মাটি সংগ্রহ করে ভারতের ম্যাপ তৈরি করা হয়েছে অরুণাচল প্রদেশের নিমাসে। আর এই মিশনে পশ্চিমবঙ্গ থেকে সেনা জওয়ান হিসাবে ছিলেন অমিত ঘটক। অরুণাচল প্রদেশের জাতীয় পর্বতারোহণ এবং আনুষঙ্গিক ক্রীড়া সংস্থা নিমাসের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

    আরও পড়ুনঃ ১০ নম্বর জাতীয় সড়কের দায়িত্ব থেকে রাজ্যকে সরানো হোক, গড়করির কাছে দাবি রাজুর

    অত্যন্ত গর্বিত অমিত

    মোট ৯জন প্রতিনিধিদের মধ্যে অন্যতম ছিলেন অমিত। তিনি বলেছেন, “চারজন জুনিয়র কমিশন অফিসার, একজন কর্নেল ও চারজন সিভিল ইন্সট্রাক্টর ছিলেন এই মিশনের মধ্যে। তার মধ্যে সুবেদার ছিলাম আমি। রাজ্যের (Murshidabad) হয়ে সর্বোচ্চ পর্বতশৃঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে (World Book of Records) নাম তুলতে পেরে আমি অত্যন্ত গর্বিত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: শিলিগুড়িতে সরকারি জমি দখল করে তৃণমূল নেতার ভেড়ি, দখল নিল প্রশাসন

    Siliguri: শিলিগুড়িতে সরকারি জমি দখল করে তৃণমূল নেতার ভেড়ি, দখল নিল প্রশাসন

    মাধ্যম নিউজ ডেস্ক: দেবাশিস প্রামাণিকের পর এবার কি রঞ্জন শীলশর্মার পালা? সরকারি জমি দখল ও জমির অবৈধ কারবারের অভিযোগে ফুলবাড়ির বেতাজ বাদশা,সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক সম্প্রতি গ্রেফতার হয়েছেন। তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে দখল হয়ে যাওয়া সরকারি জমি পুনরুদ্ধারে  ঝাঁপিয়ে পড়েছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। সেই অভিযানে মঙ্গলবার গজলডোবায় ঝুলন্ত সেতুর পাশে আট বিঘা জমি দখলমুক্ত করে সরকারি সাইন বোর্ড টাঙিয়ে দেওয়া হয়। এই জমি শিলিগুড়ি (Siliguri) পুরসভার তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা দখল করেছিলেন। সেখানে ভেরি তৈরি করেছিলেন তিনি। একটি ঘরও ছিল। সেখানে নিয়মিত দলের নেতারা আসতেন। সেই জমি প্রশাসন দখল করে নেওয়ায় তাতে গুঞ্জন শুরু হয়েছে, এবার কি তাহলে রঞ্জন শীলশর্মার গ্রেফতার হওয়ার পালা?

    কেন পদক্ষেপ? (Siliguri)

    লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই মুখ্যমন্ত্রী সরকারি জমি দখল ও জমি মাফিয়ারাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। জমির অবৈধ কারবার বছরের পর বছর ধরে চলে আসছে। তাহলে এতদিন কেন নীরব ছিলেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্নে ওয়াকিবহাল মহলের ধারণা, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় তৃণমূলের ভরাডুবি হয়েছে। শিলিগুড়ি (Siliguri) পুরসভার ৪৭ টি ওয়ার্ডের মধ্যে ৪৬ টি ওয়ার্ডেই বিজেপির থেকে তৃণমূল অনেকটা পিছিয়ে। মেয়র সহ তৃণমূল কাউন্সিলরদের ওয়ার্ডেও একচেটিয়া ভোট পেয়ে বিজেপি বড় লিড নিয়েছে। বাদ নেই এই নেতার ওয়ার্ডও। এটা মুখ্যমন্ত্রী মেনে নিতে পারেননি। তাই, এলাকার শীর্ষ নেতা ও কাউন্সিলরদের অবৈধ কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সকলকে বার্তা  দিতে চাইছেন বলে রাজনৈতিক মহল মনে করছে।

    আরও পড়ুন: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

     কে এই রঞ্জন শীলশর্মা?

    জানা গিয়েছে, রঞ্জন শীলশর্মা শিলিগুড়ি (Siliguri) পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর। পেশায় তিনি প্রাথমিক স্কুল শিক্ষক। এলাকায় তাঁর বিশাল প্রভাব-প্রতিপত্তি। একবার দলকে চ্যালেঞ্জ জানিয়ে নির্দল প্রার্থী হিসেবে জিতে কাউন্সিলর হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে জমির অবৈধ কারবার করা ও মদত দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু, তাতে রঞ্জনের কোনও সমস্যা হয়নি। বরাবরই তিনি ডাকাবুকো নেতা হিসেবে পরিচিত। গৌতম দেবের বিরুদ্ধে পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর হয়েও তিনি বারবার সরব হয়েছেন। তিনি সব সময় নিজের সিদ্ধান্তেই চলেন। প্রকাশ্যে দলের মেয়রের সমালোচনা করতে তাঁর গলা কাপে না। তাই সরকারি জমি প্রশাসন ফিরিয়ে পরও তিনি নির্বিকার। তিনি শুধু বলেন, সরকারের জমি সরকার নিয়েছে।

     আতঙ্কে তৃণমূলের অন্য কাউন্সিলররা

    জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল (Trinamool Congress) প্রার্থী নির্মল চন্দ্র রায়কে তিনি এগিয়ে রাখতে পারেননি। লোকসভা নির্বাচনে এই ব্যর্থতাকে হাতিয়ার করে এবার বিতর্কিত রঞ্জন শীলশর্মাকেও কি কোনও কোনও তৃণমূল নেতার স্বার্থে ছেটে ফেলা হবে? এ প্রশ্ন দলের অন্দরে। আর এই প্রশ্নেই শিলিগুড়ি পুরসভার তৃণমূল কাউন্সিলররা এখন রীতিমত আতঙ্কে রয়েছেন। কেননা এবারের লোকসভা নির্বাচনে অধিকাংশ কাউন্সিলরই তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। আর অনেকের বিরুদ্ধে নানা ধরনের অনৈতিক কাজের অভিযোগও রয়েছে। ফলে, কার ওপর এবার রোষ পড়ে সেদিকে তাকিয়ে রয়েছে সকলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Darjeeling: ১০ নম্বর জাতীয় সড়কের দায়িত্ব থেকে রাজ্যকে সরানো হোক, গড়করির কাছে দাবি রাজুর

    Darjeeling: ১০ নম্বর জাতীয় সড়কের দায়িত্ব থেকে রাজ্যকে সরানো হোক, গড়করির কাছে দাবি রাজুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়করিকে, ১০ নম্বর জাতীয় সড়কের দায়িত্ব থেকে রাজ্যকে অপসারণের দাবি জানালেন দার্জিলিং (Darjeeling) লোকসভার সাংসদ রাজু বিস্তা। তিস্তার গতিপথ অনেকটাই পরিবর্তিত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে রাজ্য সড়কের উপর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উদাসীন, তাই জাতীয় সড়কের দায়িত্ব এবার রাজ্য সরকারের হাত ছাড়া হতে বসেছে। ঠিক এমনটাই দাবি করলেন এই বিজেপি সাংসদ। উল্লেখ্য সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিংহ তামাং কিছু দিন আগে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়করির সঙ্গে দেখা করে, বাংলার অধীনে থাকা এই সড়ক দেখাশোনার দায়িত্ব কেন্দ্রীয় সংস্থাকে নেওয়ার দাবি করেন।

    বিজেপি সাংসদের দাবি (Darjeeling)

    বিজেপি সাংসদ রাজুবিস্তা জানিয়েছেন, “উত্তরে সিকিমের সঙ্গে দার্জিলিং-এর (Darjeeling) যোগাযোগের একমাত্র রাস্তা হল ১০ নম্বর জাতীয় সড়ক (National Highway 10)। এই সড়ক শুধু লাইফ লাইন নয়, দেশের নিরাপত্তার সঙ্গেও সম্পর্ক রয়েছে। উত্তরবঙ্গের গোটা অর্থনীতি, পর্যটন শিল্প এই সড়কের উপর নির্ভর করে আছে। কিন্তু এই সড়ককে ঠিক মতো মেরামত এবং সংস্কারের কাজ করছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। গ্রিফ, এনএইচআইডিসিএল (ন্যাশনাল হাইওয়েজ় অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট) বা এনএইচআই (ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া)-র মতো সংস্থাকে যেন ওই সড়কের দায়িত্ব দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী রাজ্যের পূর্ত দফতর থেকে সড়ক দেখাশোনার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন।”

    আরও পড়ুনঃ হাওড়ার উন্নতি ও চন্দননগরের দীপ্তানুর কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী মোদির চিঠি

    ব্যবসায়ীদের দাবি কেন্দ্র হস্তক্ষেপ করুক

    এই জাতীয় সড়কের (National Highway 10) উপর নির্ভর করে আছে উত্তরের পর্যটন ব্যবসা। শিলিগুড়ি (Darjeeling) থেকে সিকিম পর্যন্ত অনেক মানুষের ব্যবসা জড়িয়ে রয়েছে এই সড়কের উপরই। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যানাল বলেন, “উত্তর সিকিমের প্রধান দুটো পর্যটনস্থলের মধ্যে লাচেন প্রায় এক বছর ধরে বন্ধ। আর লাচুং গত ডিসেম্বরে খুললেও আবার বন্ধ হয়ে গিয়েছে। আমরা দাবি জানাই, কেন্দ্রীয় সরকার এই সড়কের উপর হস্তক্ষেপ করুক। সিকিম রাজ্য সরকার এবং আমাদের রাজ্য সরকারের সঙ্গে কথা বলে জিয়োলজিকাল সার্ভে করে শ্বেতপত্র প্রকাশ করুক।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bakibur Rahaman: ১০০ কোটির মালিক হয়েও রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বাকিবুরের সংসারে অর্থাভাব!

    Bakibur Rahaman: ১০০ কোটির মালিক হয়েও রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বাকিবুরের সংসারে অর্থাভাব!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গত বছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন বাকিবুর রহমান (Bakibur Rahaman)। গ্রেফতারের পর জানা গিয়েছে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খুব কাছের লোক এই ব্যক্তি। এরপর তদন্তে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পায় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছিল, বাকিবুরের মোট ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে, কিন্তু তা সত্ত্বেও বর্তমানে নাকি সংসার চলছে না তাঁর! কিন্তু কেন এই অবস্থা? টাকার অভাবে দারুণ সমস্যার মধ্যে রয়েছেন এই মন্ত্রীঘনিষ্ঠ ব্যক্তি। এই সংবাদে চাঞ্চল্য তৈরি হয়েছে।

    বাজেয়াপ্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bakibur Rahaman)

    জানা গিয়েছে, বাকিবুরের (Bakibur Rahaman) সংসারে টাকা নেই, পরিবারের লোকজন অর্থ সঙ্কটে পড়েছেন। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি রেশন (Ration Corruption) দুর্নীতি মামলায় অভিযুক্ত বাকিবুরের সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টকে বাজেয়াপ্ত করেছে। ফলে ব্যাঙ্ক থেকে পরিবারের লোকজন টাকা তুলতে পারছেন না। আর এই রকম আর্থিক সঙ্কটে আদালতে আবেদন করেছেন বাকিবুর। তাঁর চেক-বুকে যেন সই করার অনুমতি দেওয়া হয়। এরপর আদালত সাড়া দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, স্ত্রী, জেলবন্দি বাকিবুরের কাছে গিয়ে, একজন জেল কর্মীর উপস্থিতিতে সই করাতে পারবেন।

    আরও পড়ুনঃ হাওড়ার উন্নতি ও চন্দনগরের দীপ্তানুর কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী মোদির চিঠি

    কোটিপতি হলেও সংসার চলছে না!

    রেশন দুর্নীতি মামলার তদন্তে প্রভাবশালী বাকিবুর রহমানের (Bakibur Rahaman) নাম উঠে এসেছিল। রেশনের (Ration Corruption) চাল বিক্রি করে কালো টাকাকে সাদা করেছেন। আটাকল, চালকলের মালিককে গ্রেফতারের পরই তাঁর সম্পত্তির পরিমাণ দেখে চমকে যান তদন্তকারী অফিসারেরা। চালকল, আটাকল, পানশালা, ফ্ল্যাট যা তাঁর রয়েছে, তা অনেক শিল্পপতিরও নেই। বিভিন্ন জায়গায় একাধিক সম্পত্তি ছাড়িয়ে রয়েছে। বাকিবুরের ব্যক্তিগত সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছিল ইডি। কিন্তু জেলে থাকার জন্য টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পরিবারকে। দুর্নীতি মামলার অভিযোগে জেলবন্দি হওয়ায় বাকিবাবুরের পরিবার যে বেকায়দায় পড়েছে সেটাও এই ঘটনা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। এখন বিষয় এমন অবস্থায় দাঁড়িয়েছে যে কোটিপতি হলেও বর্তমানে দুর্নীতির দায়ে তাঁর সংসার চলছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jalpaiguri: বাড়ির উঠানের ওপর দিয়ে বইছে জলের স্রোত, তিস্তার জলে প্লাবিত টোটগাঁও, আতঙ্ক

    Jalpaiguri: বাড়ির উঠানের ওপর দিয়ে বইছে জলের স্রোত, তিস্তার জলে প্লাবিত টোটগাঁও, আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় আছে, নদীর ধারে বাস, চিন্তা বারোমাস। ঠিক তেমনি তিস্তার পাড়ের টোটগাঁও গ্রামের বাসিন্দাদের এখন করুণ অবস্থা। সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে গ্রামে। তিস্তা নদীর জলে প্লাবিত জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারের টোটগাঁও গ্রাম। জলবন্দি এলাকার বহু পরিবার। আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।

    বাড়ির উঠানের ওপর দিয়ে বইছে জলের স্রোত (Jalpaiguri)

    এমনিতেই গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। ফলে, তিস্তার জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছিল। আর সিকিম পাহাড়ে নাগাড়ে বৃষ্টি হওয়ায় কাল হল। তিস্তার জলস্তর একধাক্কায় বেড়ে যাওয়ায় নদীর ধারে জলপাইগুড়়ির (Jalpaiguri) টোটগাঁও বসতি এলাকা প্লাবিত হয়ে পড়ে। জানা গিয়েছে, ঘরের ভেতর বাড়ির উঠানের ওপর দিয়ে বইছে জলের স্রোত। কোথাও এক হাঁটু জল, কোথাও এক কোমর জল। বাড়ি ঘর ছেড়ে ভয়ে অন্যত্র নিরাপদ জায়গার খোঁজে পালিয়ে যেতে শুরু করেছেন গ্রামবাসীরা। বুধবার সকাল থেকেই তিস্তার (Teesta River) জলস্তর বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত যে সব জায়গায় চাষের জমি ছিল, এদিন সকালের মধ্যে সেখানে এক কোমর জল বইছে। জমির ওপর পড়ে গিয়েছে পলি। দিশাহারা এলাকার মানুষেরা। চরম আতঙ্কের মধ্যে রয়েছেন সকলে। আরও  জল বাড়লে আশপাশের গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    আরও পড়ুন: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

    বানভাসি এলাকায় যাননি প্রশাসনিক কর্তা-তৃণমূল বিধায়ক!

    এক কোমর জল ডেঙিয়ে মাথায় শেষ সম্বলটুকু তুলে নিরাপদ জায়গার রাখার চেষ্টা করছেন অনেকে। জীবনের ঝুঁকি নিয়ে সহায়সম্বল বাঁচানোর চেষ্টা শুরু করেছেন গ্রামবাসীরা। তবে অভিযোগ, একবারের জন্য বানভাসি এলাকা পরিদর্শন করতে যাননি প্রশাসনিক কর্তারা। এমনকী এলাকার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইকও একবার খোঁজ নেননি বলে এলাকাবাসীর অভিযোগ। ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা এতটা ভয়ঙ্কর অবস্থার জন্য তৈরি হয়নি। তিস্তার (Teesta River) জলে বাড়িঘর সব ভেসে গিয়েছে। কোথায় থাকব বুঝতে পারছি না। কেউ খোঁজ নেয়নি। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: সালিশি সভার আগে তৃণমূল নেতার সামনে পিটিয়ে খুন, শোরগোল

    Balurghat: সালিশি সভার আগে তৃণমূল নেতার সামনে পিটিয়ে খুন, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: চোপড়াকাণ্ডের রেশ এখনও কাটতে না কাটতেই আবার সালিশি সভার আগেই একজনকে পিটিয়ে খুন করা হয়েছে। আর সেটা হয়েছে খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সামনেই। চা়ঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের (Balurghat) কুমারগঞ্জ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জটু বর্মন(৫৪)। তাঁর বাড়ি কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের গোবত্ত গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। 

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Balurghat)

    ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। জোটুবাবু তাঁর দাদার জমির ওপর দিয়ে ট্র্যাক্টর নিয়ে গিয়েছিলেন। কেন তাঁর জমির ওপর দিয়ে ট্র্যাক্টর নিয়ে যাবেন? এনিয়ে দুই ভাইয়ের মধ্যে একদফা বচসা হয়। রাতে সেই বচসা বড় আকার ধারণ করে। এনিয়ে গ্রামে সালিশি সভার আয়োজন করা হয়। সেখানে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য  জব্বার আলি মণ্ডল হাজির হন। সালিশি সভা শুরুর আগেই ফের সেই প্রসঙ্গ ওঠে। এরপরই জটুবাবুকে মারধর করা হয়। গোটা ঘটনাটিই ঘটে পঞ্চায়েত সদস্যের সামনে। অভিযোগ, দাদা কালীপদ বর্মন ও তাঁর স্ত্রী দীপালি ও তাঁর দুই ছেলে মিলে জটুবাবুকে বেধড়ক মারধর করে। শাবল দিয়ে মারা হয় তাঁর বুকে ও পায়ে। বাম পা ভেঙে যায় তাঁর। বুকেও আঘাত লাগে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। জটুবাবুকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে কুমারগঞ্জ, পরে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। যদিও এই ঘটনা নিয়ে পঞ্চায়েত সদস্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    আরও পড়ুন: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

    মৃতের পরিবারের লোকজনের কী বক্তব্য?

    জটুবাবুর ছেলে সনাতন বর্মন বলেন, ‘জ্যাঠার ফাঁকা জমির ওপর দিয়ে ট্র্যাক্টর নিয়ে যাওয়ার জন্যই বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। জমিতে কোনও ফসল থাকলে আলাদা ব্যাপার ছিল।  ঝগড়ার পর বাবাকে বাড়ি থেকে বের করে শাবল দিয়ে মারধর করা হয়। স্থানীয় তৃণমূলের (Trinamool Congress) গ্রাম পঞ্চায়েতের সামনে এই ঘটনা ঘটেছে। এনিয়ে অভিযোগ দায়ের করব। ওদের দৃষ্টান্তমূল্য শাস্তির দাবি করছি।’

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এবিষয়ে তৃণমূলের (Trinamool Congress) জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, ঘটনাটি সত্যি। এরমধ্যে কোনও রাজনৈতিক রং নেই। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মীমাংসা করার জন্য গিয়েছিলেন। পারিবারিক গন্ডগোল। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, এইটা দুঃখজনক ঘটনা। এই সালিশি সভার নাম করে ডেকে তাঁকে খুন করা হয়েছে কি না তা তদন্ত করে দেখা হোক। তৃণমূলের পঞ্চায়েত সদস্যর সামনে খুন হয়েছে। এইটা তদন্ত সাপেক্ষ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: হাওড়ার উন্নতি ও চন্দননগরের দীপ্তানুর কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী মোদির চিঠি

    Narendra Modi: হাওড়ার উন্নতি ও চন্দননগরের দীপ্তানুর কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী মোদির চিঠি

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দননগরের দীপ্তানু এবং হাওড়ার উন্নতির কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) চিঠি। দুই জনের আঁকা ছবির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এতে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। মঙ্গলবার ডাকযোগে প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি এসে পৌঁছেছে দুই পরিবারে হাতে। তাঁদেরকে এই ভাবে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানানো হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি। এলাকায় খুশির আবহ।

    হাতে এঁকে মোদির ছবি দিয়েছিলেন (Narendra Modi)

    গত ১২ মে সাঁকরাইলে লোকসভা ভোটের প্রচারে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু নির্বাচন, রাজনীতি ওঁরা বোঝেন না। মোদিকে দেখবে বলে বাবা-মায়ের হাত ধরে জনসভায় গিয়েছিলেন দুই বোন। তাঁদের হাতে আঁকা ছিল নরেন্দ্র মোদির ছবি, একই সঙ্গে তাঁদের হাতে ছিল ‘বেটি পড়াও বেটি বাঁচাও’ পোস্টার। হাজার হাজার ভিড়ে নজর কেড়ে নিয়েছিলেন দুই বোন। প্রধানমন্ত্রী দুই বোনের সঙ্গে কোথাও বলেন এবং উপহার হিসেবে ছবিও গ্রহণ করেন। সেই দিন আপ্লুত হয়েছিলেন হাওড়া ক্যারি রোডের বাসিন্দা অবিনাশ শর্মার দুই মেয়ে বাণী শর্মা এবং উন্নতি শর্মা। তাঁদের প্রতিভার কথা ভুলে যাননি, প্রধানমন্ত্রী মোদি কথা রেখেছেন।

    প্রজন্মের কাছে অনুপ্রেরণা মোদি

    উন্নতির বাবা অবিনাশ শর্মা বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) চিঠি (Letter) এসে পৌঁছেছে আমাদের বাড়িতে। আমরা স্বপ্নেও কোনও দিন ভাবতে পারিনি এইভাবে তিনি আমাদের মনে রাখবেন। আমার দুই সন্তানরা খুব উন্নতি করবে বলে আশীর্বাদ দিয়েছেন। তিনি আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা।”

    আরও পড়ুনঃ গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি

    আপ্লুত দীপ্তানু

    চন্দননগরের দীপ্তানু মুখোপাধ্যায় আইটি সেক্টরে কাজ করেন। তিনিও রিষড়ার জনসভায় প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) ছবি এঁকে উপহার হিসাবে দিয়েছিলেন। তাঁকেও এদিন প্রধানমন্ত্রী চিঠি (Letter) পাঠিয়েছেন। মোদির চিঠি পেয়ে দীপ্তানু বলেছেন, “আমি আপ্লুত, আমার কল্পনার অতীত! আমি মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত। তিনি যখন এসেছিলেন তাঁকে উপহার দেওয়ার চেষ্টা করি, সাদরে তিনি গ্রহণ করেছিলেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kamarhati: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

    Kamarhati: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

    মাধ্যম নিউজ ডেস্ক: কামারহাটিতে (Kamarhati) গণপিটুনিকাণ্ডে সামনে এল দাপুটে এক তৃণমূল নেতার নাম। জানা গিয়েছে, অভিযুক্তের নাম জয়ন্ত সিং। তাঁর নেতৃত্বে কামারহাটির আড়িয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তাঁর নাম সামনে আসার পরও এখনও  তিনি অধরা।

    কে এই জয়ন্ত সিং? (Kamarhati)

    হামলার ঘটনার পর জয়ন্ত সিংয়ের নাম প্রকাশ্যে আসতেই তাঁর একের পর এক কীর্তির কথা বলছেন স্থানীয় বাসিন্দারা। চোপড়ার জেসিবি-র মতো কামারহাটির (Kamarhati) জয়ন্ত সিং-কে এলাকায় ‘জায়েন্ট সিং’ নামেই চেনেন সবাই। এলাকায় তিনি সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। একসময় মদন মিত্রের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেন। এরপর মদন মিত্রের সঙ্গে নাকি তৈরি হয় দূরত্ব। আড়িয়াদহ এলাকায় সাট্টা-জুয়ার ঠেক চালানো, তোলাবাজি, মধুচক্র চালানোর মতো অভিযোগ রয়েছে জয়ন্তের বিরুদ্ধে। আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের তিনিই শেষ কথ। বছর দেড়েক আগে এলাকায় তাণ্ডব চালানো এবং বোমাবাজির ঘটনায় জেলও খেটেছিলেন। তারপর ছাড়া পেয়ে আবার স্বমহিমায় ময়দানে ফেরেন তিনি। স্থানীয় বাসিন্দারা বলছেন, শাসক দলের নেতাদের হাত মাথায় থাকায় ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না তাঁকে।

    তৃণমূল বিধায়ক কী বললেন?

    বিধায়ক (Trinamool Congress) মদন মিত্র বলেন, আমি কামারহাটির বিধায়ক। ফলে, এই বিধানসভার কোন মানুষ ভাল, আর কোন মানুষ খারাপ তা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমার ঘনিষ্ঠ বলে কেউ নেই। এই বিধানসভার সবাই আমার ঘনিষ্ঠ। কেউ আমার সঙ্গে ছবি তুললে আমি তো আপত্তি করতে পারি না। কেউ অন্যায় করে থাকলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অন্যায়কে আমরা সমর্থন করি না। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা কার্যত স্বীকার করে নিয়েছেন যে জয়ন্ত সিং তৃণমূলেরই কর্মী। তিনি বলেন, দল এই অন্যায় কাজ সমর্থন করে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ সারা বাংলায়! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ সারা বাংলায়! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশে প্রবেশ করল বর্ষা। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ দেশের সব প্রান্তে বর্ষা রানীর আগমন ঘটেছে, বলে জানায় মৌসম ভবন (Weather Update)। এবার ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (Rainfall in Kolkata)। মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টি। বুধবার সকালেও তা অব্যাহত। বাড়ির বাইরে পা রাখতে গেলে ছাতাই ভরসা। কখনও হালকা, কখনও মাঝারি ধারাপাতে আপাত স্নিগ্ধ শহর।

    কতদিন চলবে বৃষ্টি (Weather Update)

    খুব ভারী বৃষ্টি না হলেও মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হয়েই চলেছে। এই বৃষ্টি যে আরও বাড়বে, সেটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনেই তা টের পাওয়া যাবে। বুধবার ও বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতাতেও হবে বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এছাড়াও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ এবং গোটা রাজ্যের সব জেলায় সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে পরবর্তী ৭২ ঘন্টা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

    কোথায় কোথায় বৃষ্টিপাত (Weather Update)

    বুধবার দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামিকাল বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার কথা উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে (Weather Update) জানানো হয়েছে। বৃষ্টির জেরে ভাসছে উত্তরের জেলাগুলি। গত ২৪ ঘন্টায় দার্জিলিং এর সেবকে ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আলিপুরদুয়ার ২১০ মিলিমিটার। দার্জিলিং শহর ও গজলডোবাতে ১২০ মিলিমিটার। নদিয়া জেলার দেবগ্রামে ৩২.১ মিলিমিটার। কলকাতায় (Rainfall in Kolkata) ৪৩.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    সারা দেশে বর্ষার প্রবেশ 

    মৌসম ভবন মঙ্গলবারই ঘোষণা করে দিয়েছে যে গোটা দেশে বর্ষা প্রবেশ করেছে। নির্ধারিত সময় ৮ জুলাইয়ের ৬ দিন আগেই গোটা দেশে বর্ষা পৌঁছে গিয়েছে। বাংলায় কিছুটা দেরিতে ঢুকেছে বর্ষা, রাজস্থানে পৌঁছেছে তাড়াতাড়ি। ইতিমধ্যেই ভাসছে দিল্লি থেকে অসম। বাংলার পাশাপাশি, দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কবার্তা (Weather Update) জারি করা হয়েছে। গুজরাট, মহারাষ্ট্রে জারি করা হয়েছে সতর্কতা। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলির জন্য লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

    আরও পড়ুন: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    শহরের আবহাওয়া

    কলকাতায় (Rainfall in Kolkata) বুধ ও বৃহস্পতিবার কার্যত রেনি ডে। সারাদিন আকাশ মেঘলা থাকবে। কখনও হালকা আবার কখনও মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির ফলে পারদ পতনও হয়েছে শহরে। মঙ্গলবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কমে ২৪.৮ ডিগ্রি হয়। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কমে ২৯.৪ ডিগ্রি ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি। সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ। আজ, বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: অমানবিক ঘটনা নবদ্বীপে! বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হল বৃদ্ধকে

    Nadia: অমানবিক ঘটনা নবদ্বীপে! বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হল বৃদ্ধকে

    মাধ্যম নিউজ ডেস্ক: চোপড়াকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। এই ঘটনার জের মিটতে না মিটতেই এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল এক চা দোকানির বিরুদ্ধে। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল নদিয়ার (Nadia) নবদ্বীপের বুড়ো শিবতলা রোড এলাকা।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    জানা গিয়েছে, নবদ্বীপ (Nadia) হিন্দি স্কুলের সামনে চায়ের দোকান রয়েছে কানাই দেবনাথ নামে এক ব্যক্তির। কানাইয়ের অভিযোগ, কাজ দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৭ হাজার ২৫০ টাকা নিয়েছিলেন অরূপ সাহা নামে তামালতলার বাসিন্দা ওই বৃদ্ধ। কিন্তু, টাকা নিলেও কোনও কাজ কানাইকে তিনি দেননি বলে অভিযোগ। মঙ্গলবার নিজের দোকানের সামনে দিয়ে অরূপকে যেতে দেখেন কানাই। তখনই তাঁকে আটক করে পোলে বাঁধেন ওই চা দোকানি। তা দেখে স্থানীয় ব্যবসাদার এবং পথচলতি লোকজন দাঁড়িয়ে পড়েন। কেন বৃদ্ধকে পোলে বেঁধে রাখা হয়েছে, সেই প্রশ্নও করেন চা দোকানিকে। তবে টাকার গোলমালের কথা শুনে অনেকেই হস্তক্ষেপ করেননি। বৃদ্ধকে বেঁধে না রাখার জন্যও বলতে শোনা গিয়েছে কয়েকজনকে। খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ (Nabadwip) থানার পুলিশ। পুলিশ এসে ওই বৃদ্ধ এবং অভিযুক্ত চা দোকানিকে থানায় নিয়ে যায়। দুজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। কানাই এবং অরূপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

    আরও পড়ুন: রাজ্যের থেকে কেড়ে নেওয়া হোক পুলিশের দায়িত্ব, বাংলায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দারা বলেন, কেউ অন্যায় করলে তারজন্য পুলিশ প্রশাসন (Nabadwip) রয়েছে। কিন্তু, মাত্র ৭ হাজার টাকার জন্য এভাবে পোলে বেঁধে রাখার ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা অভিযুক্তের শাস্তি দাবি করছি। পুলিশ ব্যবস্থা না নিলে এই ধরনের ঘটনা আরও ঘটবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share