মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের (Rajasthan) আলওয়ারে একটি শ্মশানের কাছে অবস্থিত একটি প্রাচীন মন্দিরে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। সমাজবিরোধীরা মন্দিরের শিবলিঙ্গ ধ্বংস করেছে এবং বেশ কিছু দেব-দেবীর মূর্তিকে ক্ষতিগ্রস্ত (Vandalised Shivling) করেছে। এছাড়া মন্দিরের কাছে একটি মৃত বাছুর ফেলে রাখায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের দাবি হিন্দু সমাজের উপর এই আঘাত চরম আঘাত। হিন্দু সমাজকে ভিতর থেকে দুর্বল করতেই এই অপকর্ম করা হয়েছে।
ঘটনার বিবরণ (Rajasthan)
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, আলওয়ারের (Rajasthan) এই অপ্রীতিকর ঘটনাটি কয়েক দিন আগে শুরু হয়। প্রথমে নন্দী মূর্তির ঘাড় ভাঙা অবস্থায় পাওয়া যায়। এর কিছুদিন পরেই ভগবান গণেশের মূর্তির শুঁড় ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা ভেবেছিলেন হয়ত বানরের উপদ্রবে এমনটা হয়েছে। কিন্তু পরিস্থিতি গুরুতর রূপ নেয় যখন শিবলিঙ্গটি সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ (Vandalised Shivling) অবস্থায় পাওয়া যায়। শিবলিঙ্গের পাশে একটি ভাঙা পাথরও পাওয়া গেছে, যা থেকে স্পষ্ট যে এটি কোনও দুর্ঘটনা নয় বরং ইচ্ছাকৃত হামলা। আর এই হামলার পিছনে রয়েছে ধর্মীয় বিদ্বেষ। শুধু ভাঙচুরের ঘটনাতেই সব কিছু থেমে ছিল না। মন্দিরের পাশেই একটি মৃত বাছুর পড়ে থাকতে দেখে স্থানীয়দের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
পুলিশি পদক্ষেপ
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জনতাকে শান্ত করার চেষ্টা করে। ইতিমধ্যে পুলিশ আশ্বস্ত করেছে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না। শিবলিঙ্গের (Rajasthan) পাশ থেকে উদ্ধার করা পাথরসহ অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে।
হিন্দু সংগঠনের তোপ
এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় (Rajasthan) হিন্দু ধর্মাবলম্বী ও বিভিন্ন সংগঠনের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রশাসনের কাছে মন্দিরের নিরাপত্তা বৃদ্ধি (Vandalised Shivling) এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। জনগণের চাপে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

Leave a Reply