President Murmu: “মাঠে ৫ লাখ মানুষের জায়গা হতে পারত”, সাঁওতাল সম্মেলনে রাষ্ট্রপতিকে সহযোগিতা করেননি মমতা!

the-ground-could-have-accommodated-5-lakh-people-mamata-did-not-cooperate-with-the-president-in-the-santal-conference-modi-said-shameful-incident

মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার, ৭ মার্চ শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে এসে পশ্চিমবঙ্গ সরকারের অব্যবস্থাপনা এবং প্রটোকল লঙ্ঘন নিয়ে নজিরবিহীনভাবে ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Murmu)। অনুষ্ঠানের স্থান শেষ মুহূর্তে পরিবর্তন করা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন। এই ঘটনায় সরাসরি আক্রমণ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, “লজ্জাজনক ঘটনা।”

সারা দেশের মানুষকে দুঃখ দিয়েছে (President Murmu)

রাষ্ট্রপতির (President Murmu) সমালোচনায় পশ্চিমবঙ্গ সরকারের এই অনুষ্ঠান পরিচালনার তীব্র সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এই ঘটনাকে “লজ্জাজনক এবং নজিরবিহীন” বলে বর্ণনা করেছেন। এক্স হ্যান্ডলে একটি পোস্টে মোদি বলেন, “গণতন্ত্র এবং উপজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী লোকেরা রাষ্ট্রপতির সফরকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাবলী দেখে গভীরভাবে হতাশ হবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি নিজেও একটি উপজাতি সম্প্রদায় থেকে এসেছেন, যে বেদনা প্রকাশ করেছেন, তা সারা দেশের মানুষকে দুঃখ দিয়েছে।”

রাষ্ট্রপতির এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, “এটি বাংলার সাংবিধানিক কাঠামোর সম্পূর্ণ ভেঙে পড়ার প্রমাণ।” তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচন কমিশনের বিধিনিষেধ এবং মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

স্থান পরিবর্তন নিয়ে অসন্তোষ

আন্তর্জাতিক সাঁওতাল এই সম্মেলনটি প্রথমে ফাঁসিদেওয়ার বিধাননগরে হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে ওই জায়গাটি অত্যন্ত ‘জনাকীর্ণ’ (congested) এবং সেখানে নিরাপত্তা বা যাতায়াতে সমস্যা হতে পারে। এরপর অনুষ্ঠানটি বাগডোগরা বিমানবন্দরের কাছে গোঁসাইপুরে একটি ছোট মাঠে সরিয়ে নেওয়া হয়।

রাষ্ট্রপতির সরেজমিনে তদন্ত

নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রাষ্ট্রপতি (President Murmu) নিজেই বিধাননগরের সেই পুরনো জায়গাটি পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন মাঠটি বিশাল এবং যাতায়াতে কোনও সমস্যা নেই। তিনি বলেন, “আমাকে বলা হয়েছিল এই জায়গাটি জনাকীর্ণ। কিন্তু আমি খুব সহজেই এখানে আসতে পারলাম। আমার মনে হয়, এখানে অন্তত ৫ লাখ মানুষের সমাগম হতে পারত। আমি জানি না প্রশাসনের মাথায় কী ছিল যে তারা সাঁওতাল ভাই-বোনদের জন্য এমন এক জায়গায় অনুষ্ঠান ঠিক করল যেখানে অনেকেই পৌঁছতে পারেননি।”

আমিও বাংলার মেয়ে!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে রাষ্ট্রপতি (President Murmu) বলেন, “মমতা দিদি আমার ছোট বোনের মতো। আমিও বাংলার মেয়ে। কিন্তু আমি জানি না কেন আমাকে এখানে আসতে (আসল ভেন্যুতে) বাধা দেওয়া হল। তিনি কি আমার ওপর কোনও কারণে রেগে আছেন? সেই কারণেই কি ভেন্যু বদলে দেওয়া হল? যাই হোক, তাতে কিছু যায় আসে না। আপনারা সবাই ভালো থাকুন।”

চায় না সাঁওতালরা ঐক্যবদ্ধ হোক

রাষ্ট্রপতি (President Murmu) ক্ষোভ উগরে দিয়ে বলেন, “সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি যখন কোনও রাজ্যে যান, তখন মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রীদের উপস্থিত থাকা বাঞ্ছনীয়। কিন্তু সেখানে রাজ্য সরকারের তরফে কোনও বড় মন্ত্রী বা মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন না।” তাঁর আক্ষেপ, “কিছু মানুষ চায় না সাঁওতালরা ঐক্যবদ্ধ হোক বা শক্তিশালী হোক। আজ অনেক সাঁওতাল ভাই বাইরে দাঁড়িয়ে আছেন, তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে আমার মনে হচ্ছে।”

অসহযোগিতার অভিযোগ

রাষ্ট্রপতির (President Murmu) অভিযোগ, রাজ্য প্রশাসন ইচ্ছাকৃতভাবে একটি ছোট জায়গায় অনুষ্ঠানের আয়োজন করেছিল যাতে সাধারণ মানুষ এবং সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধিরা সেখানে বড় সংখ্যায় উপস্থিত হতে না পারেন। তিনি এই পুরো বিষয়টিকে সাঁওতাল সংস্কৃতি এবং রাষ্ট্রপতির পদের প্রতি অসম্মান হিসেবেই ইঙ্গিত করেছেন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share