Bilal Kazi: ব্রিটেনে ৭০-র বেশি নাবালিকাকে যৌন নিগ্রহ, ৩০ বছরের কারাদণ্ড ভারতীয় বংশোদ্ভূত যুবকের

bilal-kazi-uk-sexual-abuse-70-minor-girls-30-year-prison-sentence

মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনে ৭০-রও বেশি নাবালিকাকে যৌন নিগ্রহ ও অনলাইনে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ২৭ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত যুবক বিলাল কাজি (Bilal Kazi)। চেস্টার ক্রাউন আদালত তাঁকে ৩০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর আরও আট বছর বিশেষ নজরদারির শর্তে রাখার (Sexual Abuse) নির্দেশও দেওয়া হয়েছে।

বার্মিংহামের হুবার্ট ক্রফট এলাকার বাসিন্দা বিলাল এর আগে শিশুদের যৌন অপরাধ সংক্রান্ত ৩৭টি অভিযোগে নিজের দোষ স্বীকার করেছিলেন। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০২১ সালের নভেম্বর মাসে। ওই সময় এক নির্যাতিতা ডার্বিশায়ার পুলিশের কাছে অভিযোগ জানান।

নির্যাতিতার বয়ান (Bilal Kazi)

নির্যাতিতার বয়ান অনুযায়ী, মাত্র ১৩ বছর বয়সে সোশ্যাল মিডিয়া স্ন্যাপচ্যাটের মাধ্যমে বিলালের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে ওই কিশোরী মনে করেছিলেন, বিলালের বয়সও তাঁর কাছাকাছি। ধীরে ধীরে তাঁদের কথাবার্তা যৌন ইঙ্গিতপূর্ণ হয়ে ওঠে। বিলাল তাঁকে অশালীন প্রশ্ন করতে শুরু করেন এবং নগ্ন ছবি ও ভিডিও পাঠানোর জন্য চাপ দিতে থাকেন।

২০২১ সালের জুলাই মাসে ওই কিশোরী ছবি ও ভিডিও পাঠাতে অস্বীকার করে জানান, তিনি কেবল বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে চান। এরপরই কাজির আচরণ বদলে যায়। তিনি ওই কিশোরীকে হুমকি দিয়ে জানান, মেয়েটি তাঁর সম্পত্তি। তাঁর দাবি না মানলে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয়ও দেখান। আতঙ্কিত হয়ে শেষ পর্যন্ত নিজের ছবি পাঠাতে বাধ্য হন ওই কিশোরী।

পরবর্তী সময়ে ওই কিশোরীর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। কাজির সঙ্গে ভাগ করে নেওয়া ব্যক্তিগত ছবি ও ভিডিও তাঁর বন্ধুদের কাছে ছড়িয়ে পড়ে। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি এবং গোটা ঘটনার কথা জানান। ২০২২ সালের মে মাসে চেশায়ার পুলিশের অনলাইন শিশু নির্যাতন তদন্তকারী দল মামলাটির তদন্তভার গ্রহণ করে।

কাজির ফাঁদ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতের মুম্বইয়ের বাসিন্দা কাজি প্রথমে চেস্টারে পিএইচডি করছিলেন। পরে তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং সেখানে রসায়ন নিয়ে পড়াশোনা করেন। অনলাইনে অল্পবয়সি মেয়েদের ফাঁদে ফেলতে তিনি নিজেকে শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোর হিসেবে পরিচয় দিতেন। এ ক্ষেত্রে ‘রিস’ নামে একটি ভুয়ো পরিচয় ব্যবহার করতেন তিনি।

রোবলক্স নামের অনলাইন খেলার পাশাপাশি স্ন্যাপচ্যাট, উইজ ও উইঙ্কের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিশোরীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন। ১০ থেকে ১৭ বছর বয়সি মেয়েদের নিশানা করতেন তিনি। নিজের ভুয়ো পরিচয়ের আড়ালে তাঁদের বিশ্বাস অর্জন করে প্রেমের সম্পর্কের অভিনয় করতেন। এরপর সম্পর্কের স্বাভাবিক অংশ হিসেবে ব্যক্তিগত ও যৌন উত্তেজক ছবি এবং ভিডিও পাঠানোর জন্য প্ররোচিত করতেন।

যাঁরা তাঁর দাবি মানতে অস্বীকার করতেন, তাঁদের ব্যক্তিগত ছবি প্রকাশ করে দেওয়ার ভয় দেখানো হতো। ফলে অনেক কিশোরী ভয়ে বারবার ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য হন। পুলিশের তদন্তে উঠে এসেছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর ধরে এই অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে গিয়েছেন কাজি (Bilal Kazi)।

তদন্তকারীদের হাত থেকে বাঁচতে একসময় দেশ ছেড়ে চলে যান তিনি। ২০২৩ সালের জুলাই মাসে ব্রিটেনে ফেরার সময় হিথরো বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষায় প্রচুর সম্ভাব্য নির্যাতিতার সন্ধান পাওয়া যায়।

তদন্তকারী আধিকারিকদের দাবি, তাঁদের সংস্থার ইতিহাসে এত বড় অপরাধের নেটওয়ার্ক আগে কখনও সামনে আসেনি। কাজির মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে মোট ১৮০ জন সম্ভাব্য নির্যাতিতাকে চিহ্নিত করা হয়। তাঁদের খুঁজে বের করার চেষ্টা শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত ৭০ জনের সন্ধান মেলে। প্রত্যেকের সঙ্গে কথা বলে তাঁদের বয়ানও নথিভুক্ত করেন তদন্তকারীরা।

কিশোরীদের নিশানা

তদন্তে আরও জানা যায়, কাজি একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিশোরীদের নিশানা করতেন। প্রথমে তাঁদের আস্থা অর্জন করতেন, তারপর ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠানোর জন্য প্রভাবিত করতেন। সম্পর্কে থাকলে এই ধরনের ছবি আদানপ্রদান স্বাভাবিক, এমন ধারণা তৈরি করে তাঁদের মানসিকভাবে নিয়ন্ত্রণ করতেন। যাঁরা তাঁর কথায় রাজি হতেন না, তাঁদের হুমকি দেওয়া হতো।

কাজির বিরুদ্ধে ২০২১ সালের অগাস্ট থেকে ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত সংঘটিত অপরাধের সঙ্গে যুক্ত মোট ৩৯টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ৩৭টি অভিযোগে তিনি দোষ কবুল করেন।

ব্রিটেনে শিশুদের যৌন শোষণ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে ব্রিটেনে সংগঠিত শিশু যৌন শোষণ এবং বিভিন্ন অপরাধী চক্রের কার্যকলাপ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত কিছু অপরাধী চক্রের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিশানা করে যৌন শোষণের অভিযোগ উঠেছে। এই ধরনের অপরাধী চক্রকে সাধারণভাবে ‘গ্রুমিং গ্যাং’ বলা হয়।

প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালেই ইংল্যান্ডে প্রায় ১৯ হাজার অপ্রাপ্তবয়স্ক মেয়ে যৌন প্রলোভন ও শোষণের শিকার হয়েছিল বলে অনুমান করা হয়। রিপোর্ট অনুযায়ী, ২০১৮-১৯ সালে স্থানীয় প্রশাসন প্রায় ১৮ হাজার ৭০০ জন সম্ভাব্য নির্যাতিতাকে চিহ্নিত করেছিল। পাঁচ বছর আগে এই সংখ্যা ছিল প্রায় ৩ হাজার ৩০০। বার্মিংহাম, ল্যাঙ্কাশায়ার এবং ব্র্যাডফোর্ডের মতো এলাকায় শিশুদের যৌন শোষণের ঘটনা তুলনামূলকভাবে বেশি নথিভুক্ত হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে ব্রিটিশ সরকার এই ধরনের অপরাধ এবং দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখতে (Sexual Abuse) একটি আইনসম্মত নিরপেক্ষ তদন্তের কথা ঘোষণা করে। বিশেষ করে মুসলিম গ্রুমিং গ্যাং (Bilal Kazi) হিসেবে পরিচিত অপরাধী চক্রগুলির বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং নির্যাতিতাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতার বিষয়টি এই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share