Election Commission: ইসিআইনেট ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করল নির্বাচন কমিশন, কোন কোন পরিষেবা দেওয়া হবে?

the election commission of india has created the ecinet digital platform do you know which services will be provided

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের নির্বাচন কমিশন (Election Commission) বৃহস্পতিবার ইসিআইনেট (ECINET) চালু করেছে। এটি হল এমন একটি বিস্তৃত ডিজিটাল প্ল্যাটফর্ম যা নির্বাচন সম্পর্কিত সমস্ত তথ্য এবং পরিষেবাগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসেছে। নয়াদিল্লির ভারত মণ্ডপে আয়োজিত একটি আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬-এর অনুষ্ঠানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই অ্যাপটি উন্মোচন করেন। তিনি এই অ্যাপ পরিষেবাকে বিশ্বের বৃহত্তম নির্বাচনী পরিষেবা প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।

কী কী পরিষেবা পাওয়া যাবে (Election Commission)?

নির্বাচন কমিশনের (Election Commission) ৪০টিরও বেশি বিদ্যমান অ্যাপ এবং পোর্টালকে একসঙ্গে সমাহিত করে তৈরি করা হয়েছে এই নয়া ইসিআইনেট অ্যাপ। এর মধ্যে রয়েছে— ভোটার হেল্প লাইন অ্যাপ, সিভিআইজিআইএল, ভোটার টার্নআউট অ্যাপ, সক্ষম এবং নো ইওর ক্যান্ডিডেট প্ল্যাটফর্ম, যা সম্মিলিত ভাবে ৫.৫ কোটিরও বেশি বার ডাউনলোড হয়েছে।

নির্বাচন কমিশনের অ্যাপ ইসিআইনেট (ECINET) একসঙ্গে একাধিক পরিষেবা দিয়ে থাকে। যেমন- নাগরিক, প্রার্থী, রাজনৈতিক দল এবং নির্বাচনে কর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন করে। একইভাবে ভোটার নিবন্ধন, ভোটার তালিকা, অনুসন্ধান, আবেদন ট্র্যাকিং, প্রার্থীর তথ্য, ই-এপিক ডাউনলোড, ভোট দানের প্রবণতা এবং অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ার মতো পরিষেবা প্রদান করতে পারবে।

১০ কোটির বেশি নিবন্ধিকরণের কাজ

ইসিআইনেট (ECINET) প্ল্যাটফর্মটি ভারতের সংবিধান ১৯৫০ এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৬০ সালে ভোটার নাম নিবন্ধিকরণ আইন, ১৯৬১ সালের নির্বাচন পরিচালনার বিধিকে মান্যতা দিয়েই তৈরি করা হয়েছে। এতে ২২টি তফশিলি এবং ইংরেজি ভাষা ব্যবহারের কথাও জ্ঞানেশ কুমার জানিয়েছেন। মোট ১০ কোটির বেশি নিবন্ধীকরণের কাজ করতে পারবে বলে আরও জানা গিয়েছে। তবে দৈনিক গড় সংখ্যা হবে অনুমানিক ২ লক্ষ ৭০ হাজার। এখনও পর্যন্ত ১১ লক্ষের বেশি বুথ লেভেল অফিসার এখানে কাজ করেছেন। ১৫০ কোটিরও বেশি নথি ডিজিটাইজ (Election Commission) করার কাজ হয়েছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share