Cyclone Akvan: জগদ্ধাত্রী পুজোয় বাংলায় দুর্যোগের পূর্বাভাস! বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’

cyclone akvan creates in bay of bengal where is landfall rain alert fot south bengal

মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধআত্রী পুজোতেও দুর্যোগের ভ্রুকুটি বাংলার আকাশে (West Bengal Weather Update)। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে (Cyclone Akvan update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে সেটি। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। কলকাতা-সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান

ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। সোমবার, ১৬ নভেম্বর সন্ধের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আকাভান’ (Akvan)। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়। পরদিন, ১৪ নভেম্বর সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। এরপর ১৫ নভেম্বর সকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের পর্যায়ে পৌঁছয় সেটি। ক্রমশ উত্তর-পশ্চিম ও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে সিস্টেমটি। ইতিমধ্যেই ১৮ ও ১৯ নভেম্বরের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। ১৭ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ নভেম্বর থেকে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে। পরবর্তী সময়ে তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

অন্ধ্রপ্রদেশের উপকূলে ল্যান্ডফল!

অন্ধ্রপ্রদেশের উপকূলে নেল্লোর থেকে ওঙ্গোলের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের নির্দিষ্ট ল্যান্ডফল পয়েন্ট নিশ্চিত করেনি আবহাওয়া দফতর। আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওড়িশাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ১৮ নভেম্বর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব

পশ্চিমবঙ্গের উপকূলে বুধবারের আগে বিশেষ সতর্কতা না থাকলেও বুধবার থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ ও ১৯ নভেম্বর কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ১৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই দুই জেলায় বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে উত্তরবঙ্গে এই ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সেখানে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share