PM Modi: মামলার পাহাড় কমাতে সন্ধ্যাকালীন আদালত চালুর উদ্যোগ কেন্দ্রের, পরীক্ষামূলক প্রয়োগ তিন রাজ্যে

pm-modi-government-evening-courts-plan-to-reduce-case-pendency

মাধ্যম নিউজ ডেস্ক: পাহাড়-প্রমাণ মামলার চাপ কমাতে নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত করতে সন্ধ্যাকালীন আদালত চালুর পরিকল্পনা করা হচ্ছে (PM Modi)। প্রথম পর্যায়ে দিল্লি, বিহার ও অন্ধ্রপ্রদেশে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে। সংশ্লিষ্ট হাইকোর্টগুলির সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পর দেশের অন্যান্য রাজ্যেও তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে (Evening Courts) কেন্দ্রের।

কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, নিয়মিত দিনের বেলায় যে আদালতগুলিতে বিচারকাজ চলে, সেখানেই অতিরিক্ত কয়েক ঘণ্টা সন্ধ্যার সময়ে শুনানির ব্যবস্থা করা হবে। এর ফলে আরও বেশি মামলার শুনানি সম্ভব হবে এবং দ্রুত নিষ্পত্তির পথ প্রশস্ত হবে।

অবসরপ্রাপ্ত বিচারপতিদেরও কাজে লাগানো হবে! (PM Modi)

এই উদ্যোগে অবসরপ্রাপ্ত বিচারপতিদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, “এই উদ্যোগকে কার্যকর করতে অবসরপ্রাপ্ত বিচারপতিদেরও কাজে লাগানোর কথা আমরা ভাবছি। প্রস্তাবিত ব্যবস্থায় নিয়মিত সময়ের আদালতগুলি সন্ধ্যায় অতিরিক্ত কয়েক ঘণ্টা বসবে। সেই সময়ে মামলার শুনানি করে দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে।”

প্রথম পর্যায়ের অভিজ্ঞতা ও সাফল্য পর্যালোচনা করার পর অন্য রাজ্যগুলিতে এই ব্যবস্থা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি মামলার জট কমাতে লোক আদালতের মাধ্যমেও বিরোধ নিষ্পত্তির উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।

মেঘওয়াল জানিয়েছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে কোনও নিরপেক্ষ তৃতীয় পক্ষের সহায়তায় বিরোধে জড়িত দুই পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। এর ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের প্রয়োজন কমে এবং আদালতের উপর চাপও অনেকটা হ্রাস পায়। এ ছাড়াও মামলা আদালতে পৌঁছনোর আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রীর মতে, আগাম মধ্যস্থতা কার্যকর হলে বহু ক্ষেত্রে দীর্ঘ বিচারপ্রক্রিয়া এড়ানো (PM Modi) সম্ভব।

বিচারব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন

নতুন ফৌজদারি আইন কার্যকর হওয়ার পর বিচারব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। ২০২৩ সালে প্রণীত ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের ফলে মামলা নিষ্পত্তির গতি বেড়েছে বলে তাঁর বক্তব্য। নতুন আইনগুলিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য একাধিক বিধান রাখা হয়েছে। এর ফলে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি বিচারব্যবস্থার প্রশাসনিক দক্ষতাও বাড়ানো সম্ভব হচ্ছে বলে মনে করছে কেন্দ্র।

এই আইনগুলির অধীনে পাঁচটি বৈদ্যুতিন মঞ্চও তৈরি করেছে সরকার। প্রাথমিকভাবে চণ্ডীগড়, গুজরাট ও দিল্লিতে পরীক্ষামূলকভাবে সেগুলি চালু করা হয়েছিল। এই ব্যবস্থার মাধ্যমে আদালতের নির্দেশ ও রায় বৈদ্যুতিন পদ্ধতিতে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো সম্ভব হচ্ছে। ফলে বন্দিদের মামলার বিষয়ে দ্রুত তথ্য পৌঁছনো এবং (Evening Courts Evening Courts) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহজ হচ্ছে।

সব মিলিয়ে, সন্ধ্যাকালীন আদালত, লোক আদালত, মধ্যস্থতা এবং প্রযুক্তিনির্ভর বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দেশের বিচারব্যবস্থায় জমে থাকা মামলার চাপ কমাতে চাইছে কেন্দ্র। তবে নতুন উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট আদালতগুলির পরিকাঠামোগত প্রস্তুতির (PM Modi) উপর।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share