মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে (West Bengal Elections 2026) অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এখন থেকেই নজিরবিহীন সক্রিয়তা দেখাচ্ছে ভারতের নির্বাচন কমিশন। সাম্প্রতিক প্রশাসনিক বৈঠক এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কমিশনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রশাসন ব্যবস্থায় পুলিশকে দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশ। নির্বাচন কমিশনের (Election Commission India) এই “জিরো টলারেন্স” নীতি স্পষ্ট করে দিচ্ছে যে, ২০২৬-এর নির্বাচনী রণকৌশলে রাজনৈতিক সংঘাতের বদলে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতাই হবে প্রধান অগ্রাধিকার।
শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার (West Bengal Elections 2026)
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আসন্ন নির্বাচনে (West Bengal Elections 2026) কোনও প্রকার হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না। ভোট প্রক্রিয়াকে ভয়ভীতিমুক্ত করতে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের তরফে পাঁচটি মূল বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেগুলি হল –
- ১> পুরো ভোট প্রক্রিয়া হিংসামুক্ত রাখতে হবে।
- ২> কোনওভাবেই ছাপ্পা ভোট চলবে না, স্বচ্ছ ভোটই একমাত্র লক্ষ্য।
- ৩> সোর্স জ্যামিং বা বুথ জ্যামিং একেবারেই সহ্য করা হবে না।
- ৪> ভোটারদের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
- ৫> কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের সময় প্রলোভন দেখানো বা প্রভাব খাটানোর চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
প্রশাসনিক রদবদল ও নজরদারি
নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্য পুলিশ ও আমলাতন্ত্রে বড়সড় রদবদল করা হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটার তালিকায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করার নির্দেশ (Election Commission India) দেওয়া হয়েছে। যেহেতু ২ দফায় রাজ্যে ভোট হচ্ছে তাই পুলিশকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। দাগী অপরাধীদের তালিকা প্রস্তুত করতে হবে। জামিন অযোগ্যধারায় মামলা দায়ের করার কিছু কেস কার্যকর করতে হবে। পুলিশ, সিএপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী একযোগে সমস্ত পোলিং স্টেশন পরিদর্শন করতে হবে। স্পর্শ কাতর বুথের দিকে নজর বেশি করে দিতে হবে। কর্তব্যে গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভোটারদের ভয় দেখালে পুনঃনির্বাচনের (West Bengal Elections 2026) বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। পুলিশ এবং সিএপিএফ কাজের সমন্বয় রেখে কাজ করবে। দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিইও, এসপি, ডিএফসি-র যৌথ বৈঠকে সকল সমস্যার সমাধান করতে হবে।
ভোটার তালিকায় স্বচ্ছতা
ভোটার তালিকায় কোনও ধরনের গরমিল বা অবৈধ অনুপ্রবেশ রুখতে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ বা বিয়োজন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কমিশন আপসহীন।
কেন্দ্রীয় বাহিনীর আগাম মোতায়েন
স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে ভোট ঘোষণার অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে কমিশনের (Election Commission India)।
আদালতের পর্যবেক্ষণ
নির্বাচনী (West Bengal Elections 2026) প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে উচ্চ আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণগুলোকেও কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, যাতে আইনি জটিলতা এড়িয়ে একটি সফল নির্বাচন সম্পন্ন করা যায়। রবিবার বৈঠকে পুলিশ পর্যবেক্ষকদের স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নজর দেওয়া নয়, ভোটারদের আত্মবিশ্বাস ফেরানোর কথাও বলা হয়েছে। ওসি-দের সঙ্গে বৈঠকে বিষয়গুলিকে নিয়ে পর্যবেক্ষককে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। কর্তব্যরত পুলিশ অফিসারের গাফিলতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের ভয় দেখালে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পুলিশকে এই বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে হবে। দুষ্কৃতীদের ভয় দেখানো আটকাতে হবে এবং ভোটাররা নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত করতে হবে। সেই সঙ্গে এই ধরনের ঘটনা প্রশাসনের নজরে আনার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে।

Leave a Reply