মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামছে ভারতীয় জনতা পার্টির (Bengal BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, আগামী মাসেই নির্বাচনী প্রচারের শঙ্খনাদ করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গে মোট ৪টি সভা করার কথা মোদির। এই সফরকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির অন্দরে এখন সাজ সাজ রব। এদিকে, সোমবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (PM Modi-Nitin Nabin) আসছেন একাধিক কর্মসূচি নিয়ে।
প্রধানমন্ত্রীর মেগা র্যালি (Bengal BJP)
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বঙ্গ বিজেপির (Bengal BJP) বিশেষ অনুরোধে প্রধানমন্ত্রীর একাধিক জনসভা ও রোড-শোর পরিকল্পনা করা হয়েছে। বিশেষত কলকাতার ‘বিগ্রেড প্যারেড গ্রাউন্ড’-এ সভার পর থেকে নেতা কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এবার উত্তরবঙ্গে কৌশলগত এলাকাগুলোতে তাঁর উপস্থিতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। ৭ কিংবা ৮ এপ্রিল উত্তরবঙ্গে বিশেষত শিলিগুড়িতে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী (PM Modi-Nitin Nabin)। ইতিমধ্যে সোমবার উত্তরবঙ্গের বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব শিলিগুড়িতে বৈঠকে বসেছেন।
ভোটে মেগা প্রচার
জানা যাচ্ছে, রামনবমীর পর পশ্চিমবঙ্গে ১৪টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী (PM modi-Nitin Nabin)। ৮টি রোড শো ও জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৭টি জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ৬টি জনসভা করবেন জেপি নাড্ডা ও ১০টি রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। বিজেপির (Bengal BJP) ভোট প্রচার প্রস্তুতি তুঙ্গে। নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখছে বিজেপি। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং স্বচ্ছতা বজায় রাখতে দলের আইনি সেল ও কার্যকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কেন এই সফর তাৎপর্যপূর্ণ?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী মোদির (PM Modi-Nitin Nabin) এই আগাম সফর আসলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে এক ইঞ্চি জমিও ছেড়ে না দেওয়ার বার্তা। একদিকে কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য তুলে ধরা, আর অন্যদিকে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারকে বিঁধে জনমত গঠন করাই বিজেপির (Bengal BJP) প্রাথমিক লক্ষ্য।
সোমবার রাতে শহরে নিতিন নবীন
বাংলায় এসে জোন ভিত্তিক সাংগঠনিক বৈঠক করতে চলেছেন নিতিন নবীন (PM modi-Nitin Nabin)। বিজেপির যে ১০টি বিভাগ রয়েছে, তার প্রত্যেকটি বিভাগের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকে অংশ গ্রহণ করবেন। দলের সাংগঠনিক হাল হকিকত খতিয়ে দেখবেন। ভোটের সাংগঠনিক কৌশল স্থির করতেই সর্বভারতীয় সভাপতি আগামী সপ্তাহে রাজ্যে আসতে পারেন বলেই বিজেপি সূত্রের দাবি। জানা গিয়েছে, সোমবার রাতেই তাঁর কলকাতা পৌঁছনোর কথা। নিউটাউনের হোটেলে মঙ্গলবার কোর কমিটির বৈঠকে থাকবেন তিনি। জানা যাচ্ছে, দু’দফার প্রার্থী তালিকা নিয়ে পর্যালোচনা হতে পারে। একই সঙ্গে তৃতীয় তালিকা প্রকাশ, প্রচার কৌশল ও ইস্তাহার নিয়েও আলোচনার সম্ভাবনা। নিতিন নবীনের রাজ্যে আসা নিয়ে রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে দলীয় নেতা কর্মীদের মধ্যে। বিজেপি ভোট প্রচারের কৌশল নিয়েও আলোচনা করতে পারেন বিজেপির রাজ্য সভাপতি। মঙ্গলবারের কোর কমিটির বৈঠকে প্রচার নিয়ে এক রণকৌশল তৈরি করবেন তিনি। বুধবার বৈঠক করবেন দলের নেতাদের সঙ্গে। সেইসঙ্গে তাঁর কর্মসূচিতে জনসভা থাকবে কি না, তাও স্পষ্ট করতে নারাজ পদ্ম ফুল শিবির।
আসবেন অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা
একই ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির (Bengal BJP) সর্বভারতীয় সভাপতি সহ শীর্ষ স্তরের একঝাঁক নেতা নিয়মিত ব্যবধানে বাংলায় সফর করবেন। প্রতিটি জেলার বুথ স্তরের সাংগঠনিক শক্তি পরখ করতে দিল্লি থেকে বিশেষ পর্যবেক্ষক দল নিয়োগ করা হয়েছে। গত লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে বিজেপি নেতৃত্ব এবার বিশেষ কিছু ‘ফোকাস’ সিট বা আসন চিহ্নিত করেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং তফশিলি জাতি-জনজাতি প্রধান অঞ্চলগুলোতে দলের প্রচারের ধরন নিয়ে নতুন দিশা দেখাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

Leave a Reply