PSL 2026: ‘পেট্রল শর্টেজ লিগ’! জ্বালানি সঙ্কটের কোপ পিএসএলে, জারি একাধিক নিষেধাজ্ঞা, সমাজমাধ্যমে ট্রোলের বন্যা

psl 2026 is criticise as petrol shortage league pcb faces fuel crisis match will play in two stadium without audience

মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে জ্বালানি সঙ্কট পাকিস্তানে। সমস্যায় পাকিস্তান ক্রিকেট লিগ। ছয় শহরের বদলে দুই শহরে লিগ আয়োজন করার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দর্শকশূন্য মাঠে হবে খেলা। এই পরিস্থিতিতে পাকিস্তানের লিগকে খোঁচা দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। এক্স হ্যান্ডলে আইসল্যান্ড বোর্ড লিখেছে, “পিএসএল এগিয়ে আসছে। লক্ষ লক্ষ ক্রিকেট ভক্তেরা মুখিয়ে রয়েছেন। আমরা বরাবর ভাবতাম, পিএসএল কথার অর্থ কী। এ বার বুঝেছি। পিএসএল মানে পেট্রল শর্টেজ লিগ।” আইসল্যান্ড বোর্ডের এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। বেশির ভাগই এই পোস্টকে মজার ছলে দেখছেন।

ফাঁকা গ্যালারি, দুই শহরে খেলা

পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ঘোষণা করেছে, এবারের পিএসএল দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভেন্যু স্রেফ লাহোর ও করাচি। ২৬ মার্চ থেকে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও, পরিস্থিতি বদলে দিয়েছে পরিকল্পনা। মূল কারণ জ্বালানি সঙ্কট। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে একাধিক দেশে প্রভাব পড়েছে। পাকিস্তান সরকারও নাগরিকদের চলাচল কমাতে বলেছে। স্কুল বন্ধ, ওয়ার্ক ফ্রম হোম চালু, ছুটি বাড়ানো—এই আবহে ক্রিকেট আয়োজন। শুধু তাই নয়, অনেকের সওয়াল—আসল ‘ভিলেন’ জ্বালানি সঙ্কট? নাকি আঞ্চলিক সংঘাত? অর্থাৎ, তলে তলে গৃহযুদ্ধ পরিস্থিতি বিগড়ে দিয়েছে? কারণ যাই হোক না কেন, মোদ্দা বিষয়, টুর্নামেন্ট শুরুর আগে ইমেজের প্রশ্নে ধাক্কা খেয়েছে পিএসএল।

প্রাইভেট স্টেডিয়াম লিগ

শুধু পেট্রল শর্টেজ লিগ নয় অনেকে আবার বলেছেন “পিএসএল নয়, এবার এটা ‘প্রাইভেট স্টেডিয়াম লিগ’ হয়ে গেল।” কেউ আবার লেখেন, ‘খেলা হবে, কিন্তু দেখবে কে? টিভিই একমাত্র ভরসা!’ আরও এক ইউজার বলছেন, ‘জ্বালানি নেই, তাই দর্শক নেই। এমন অজুহাত আগে শুনিনি!’ অন্য এক পোস্টে শ্লেষ, ‘যুদ্ধ চলছে ঠিকই। কিন্তু ট্রোলিংয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন!’ নেটভুবনে এইসব মন্তব্যে স্পষ্ট, পরিস্থিতি যতই গুরুতর হোক, রসিকতায় ভাটা পড়েনি একটুও।

পিএসএল ছেড়ে আইপিএল-এ

এরই মধ্যে আরেক বিপত্তি। বিদেশি ক্রিকেটাররা মাঝপথে দল ছাড়ছেন। লক্ষ্য—আইপিএল (IPL 2026)। সর্বশেষ শ্রীলঙ্কার দাসুন শনকা (Dasun Shanaka) লাহোর কালান্দার্স ছেড়ে যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে। এর আগে ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) কলকাতা নাইট রাইডার্সে সই করেন। অর্থাৎ, লিগ পাল্টানোর খেলা থামার নাম নেই। একই ঘটনা একাধিকবার ঘটেছে। এই নিয়ে তড়িঘড়ি কড়া সিদ্ধান্ত নিয়েছেন নকভি। স্পষ্ট বার্তা, ‘যারা নিয়ম ভেঙে সরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগেও হয়েছে, এবারও হবে!’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share